আজ শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2455

হুমকির অভিযোগে জিডি করলেন মেয়র কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধিঃ বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর ছোট ভাই বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা কোম্পানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হকরনি এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে এই জিডি করা হয়। কাদের মির্জা এবং তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে এই জিডি হয়েছে। জিডিতে উল্লেখ করা হয়, কাদের মির্জাগোপন সূত্রে সংবাদ পেয়েছেন, সন্ত্রাসী ও রাজনৈতিক অপশক্তি তাঁদের কোনো কর্মীকে খুন করে বসুরহাট বাসস্ট্যান্ড–সংলগ্ন এলাকায় ফেলে রেখে তাঁকেএবং তাঁর দলীয় নেতা–কর্মীদের হত্যা মামলায় জড়ানোর ষড়যন্ত্র করছে। কিছুদিন যাবৎ নোয়াখালী ও ফেনীর অপরাজনীতি ও দুর্নীতির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াসহ গণমাধ্যমে কথা বলায় বিভিন্ন রাজনৈতিক অপশক্তি আমার ও আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। তারা আমিসহ আমার রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন প্রকারের মিথ্যা মামলায় জড়ানোর ষড়যন্ত্র হচ্ছে।ওসি মীর জাহেদুল হক রনি বলেন, জিডির বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।.3

 

 

 

 

 

 

 

 

আলোকিত প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

বিএডিসির খাল খননের প্রকল্পে আশায় বুক বাধছে সুবর্ণচর উপজেলাবাসী

নোয়াখালী প্রতিনিধিঃ “যারা যোগায় ক্ষুদার অন্ন আমরা আছি তাদের জন্য” এ স্লোগানে ধারন করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সংক্ষেপে (বিএডিসি) কৃষকের কৃষি কাজের প্রতিবন্ধকতা দুরীকরনের নানাবিধ প্রকল্প বাস্তবায়ন করছে। এসকল প্রকল্প বাস্তবায়নের ফলে এক দিকে যেমন খাদ্যে সয়ংসম্পূর্ণ হয়ে উঠছে দেশ ঠিক তেমনি কৃষক তার উৎপাদিত শষ্য পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে জানান, প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ নূর নবী । নোয়াখালী, লক্ষীপুর, ফেনী এই ০৩ জেলার বিভিন্ন উপজেলার জলাবদ্ধতার নিরসনের পাশাপশি কৃষি ও কৃষকের স্বার্থে ২০১৯-২০ অর্থ বছরে ক্ষুদ্র সেচ উন্নয়নের জন্য প্রায় ১ শত ৪৩ কোটি ব্যায়ে একটি প্রকল্প গ্রহন করে । চলমান এই প্রকল্পে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার জলাবদ্ধতা নিরসনে ও পতিত জমি চাষাবাদের আওতায় আনার লক্ষ্যে ১০ কিঃমিঃ খাল পূণরায় খনন করে। আরো ২ কিঃ মিঃ খাল খননের কাজ চলছে। প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিএডিসির এই প্রকল্পের সুবর্ণচর উপজেলার প্রাথমিক লক্ষ্য অর্জনে সফলতা লাভ করে । যার ফলশ্রুতিতে এই উপজেলার প্রায় ৫ হাজার একর পতিত জমি এই অর্থবছরে চাষাবাদের আওতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের অবৈধ দখল দূষণের শিকার চরজুবলী খাল প্রায় ১ কোটি টাকা ব্যায়ে উদ্ধার হয়। খালগুলো উদ্ধারের পর হইতে স্থানীয় গ্রামবাসীদের মাঝে নেমে আশে স্বস্থির নিঃশ্বাস। এর ফলে এই ইউনিয়নে বসবাসকারী প্রায় ২০ হাজার মানুষ তন্মধ্যে ৫ হাজার কৃষক ভরা আমন ও বরো মওসুমে সেচ কাজের জন্য পানি প্রাপ্যতা নিশ্চিত হবে। পাশাপাশি রবি শষ্য উৎপাদনে যেমন- সয়াবিন, তরমুজ, সরিষা পতিত জমিগুলো চাষাবাদের আওতায় আসবে বলে আশা প্রকাশ করছে স্থানীয় গ্রামবাসী। উদ্ধারকৃত খাল গুলো যথাক্রমে ভূইয়ার (শাখা) পূনঃখনন ২কিলোমিটার শেষ, ১নং স্লুইচ শাখা খাল ১ম অংশ ২ কিলো মিটার সংস্কার, বৈরাগীখাল ২ কিলোমিটার পূনঃখনন ও চরমহি উদ্দিন খাল ২ কিলোমিটার পূনঃখনন কাজ চলমান রয়েছে। এ সকল খালের পানি ভুলুয়া নদী হয়ে মেঘনা নদীতে গিয়ে পড়বে। স্থানীয় তরুণ উদ্যেগতা আল-আমিন বিএডিসির প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকলের কাছে কৃজ্ঞতা প্রকাশ করে বলেন, এই খাল গুলো খননের ফলে এখানকার জলাবদ্ধতা দূরীকরণের পাশাপাশি তথা বন্যা পরস্থিত উন্নয়নে ভূমিকা রাখবে। তবে উপস্থিত স্থানীয়রা দাবী করেন খাল খনন শেষে ভুলুয়া নদী তীরবর্তী স্থানে একটি স্লুইচ গেইট নিমার্ণ করা হলে প্রবাহমান পানিতে লবণাক্তার অবসান ঘটবে। মিঠা পানির প্রাপ্যতা নিশ্চিত হলে এই এলাকার সেচ কাজের পাশাপাশি গৃহস্থালি প্রয়োজন মেটাবে। পরিবেশ বাদী আন্দোলনের নেতা ইমাম হোসেন বলেন, মৃত প্রায় খাল গুলো উদ্ধারের ফলে চরাঞ্চালের রক্ষুতা থেকে বের হয়ে এসে সবুজায়নের পথ সুুগম হবে । বর্তমান সরকারের খাদ্যের সয়ংসম্পূর্ণতা অর্জনের ধারাবাহিকতা পূরণে এ খাল গুলোর সংস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পদ্মা নদী দূষণরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান রাসিক মেয়র লিটনের

রাজশাহী প্রতিনিধিঃ বাঁচলে নদী, বাঁচবে দেশ, বাঁচবে প্রিয় বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী মহানগরীতে পদ্মা নদী দূষণরোধে নদী সংলগ্ন এলাকার সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন পদ্মা নদী দূষণরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে মেয়র নগরীর পরিস্কার-পরিচ্ছন্নতা ও পদ্মাপাড়ের সৌন্দর্য্য বজায় রাখতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন। সোমবার দুপুর ১২টায় নগরীর অডভার্ড মুনসক্গার্ড পার্কে রাজশাহী সিটি কর্পোরেশন আয়োজিত উদ্বুদ্ধকরণ সভায় এই সহযোগিতা কামনা করেন মেয়র। সভা শেষে পদ্মাপাড় পরিদর্শন করেন মেয়র।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, পদ্মা নদীর তীরবর্তি রাজশাহী শহর। যা পরবর্তীতে সিটি কর্পোরেশনে অন্তর্ভূক্ত হয়েছে। ৭৫ পরবর্তী এ দেশে দখলের রাজনীতিতে যে যেভাবে পেরেছে নদী, খাল, বিল দখল করেছে। নদী, খাল ড্রেনগুলোকে সলিড ওয়েস্ট ফেলার উত্তম জায়গা মনে করা হয়। বিগত সময়ে দেশের সকল নদীসমূহে লঞ্চ, স্টীমার চলাচল করতো ,দেশের অর্থনৈতিক প্রবাহে নদী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নদী, খাল ও ড্রেনে কোন বর্জ্য ফেলবেন না। যে কোন ধরণের প্লাস্টিক বর্জ্য নদীর জীব ও বৈচিত্র্য নষ্ট করে। নির্মাণ সামগ্রী, বর্জ্য সামগ্রী মাটি রাবিশ ইত্যাদি নদীতে ফেলবেন না। বাসাবাড়ী ও দোকানের ময়লা আবর্জনা যত্রতত্র না ফেলে আপনার এলাকার ভ্যান চালককে দিন। আমাদের গৌরব ও ঐতিহ্যেও অংশ পদ্মা নদীকে সংরক্ষণের দায়িত্ব আমাদের। গবাদি পশুর অবাধ বিচরণ রোধ করুন। প্রয়োজনে রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ওয়ার্ড কার্যালয়ে যোগাযোগ করুন। মহানগরীকে সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব রাখার জন্য আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য।
মেয়র আরো বলেন, নবগঙ্গা থেকে মিজানের মোড় পর্যন্ত নদীর ধারের ব্যাপক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পদ্মা নদীর বিশাল চরকে উন্নয়ন করে এ অঞ্চলকে মূল শহরের যুক্ত করে সেখানে নতুন একটি নগরী গড়ে তোলা হবে। প্রায় চার হাজার কোটি টাকার ওয়াসার প্রকল্প গোদাগাড়ীতে পদ্মা নদী থেকে পানি শোধন করে নগরবাসীকে সুপেয় পানির ব্যবস্থা করা হচ্ছে।
তিনি বলেন, পরিচ্ছন্ন এ নগরীর সুনাম সর্বত্র ছড়িয়ে গেছে। দেশি-বিদেশি দর্শনার্থী এ নগরীকে পরিচ্ছন্ন, সুন্দর বসবাসযোগ্য হিসেবে দেশের মধ্যে উত্তম নগরী রূপে বিবেচনা করছে। দ্রুত নগরায়ণের ফলে এ নগরীতে হাইরাইজড বিল্ডিং নির্মাণ অব্যাহত রয়েছে। একই সাথে রাস্তা প্রশস্তকরণ ও নতুন নতুন রাস্তা নির্মাণের ফলে এখনও এখানে ধুলাবালির পরিমাণ বেড়ে যাচ্ছে। আগামীতে এ সকল কাজ সম্পন্ন হলে পরিচ্ছন্ন নগরীর এ অবস্থার পরিবর্তন ঘটবে। নাগরিকদের দীর্ঘদিনের অভ্যাস বৈদ্যুতিক পোলের নিকট ময়লা ফেলা, দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠান পরিস্কার করে ময়লা ফেলার অভ্যাস পরিবর্তন হচ্ছে না। এ বিষয়ে নগরবাসীকে আরও সচেতন হতে হবে। গৃহকর্মীরা গৃহস্থালী কাজের বর্জ্য উচ্ছিস্ট ড্রেনের মধ্যে ফেলার এ অভ্যাস পরিবর্তনে সকলকে এগিয়ে আসতে হবে। পরিচ্ছন্ন এ শহরটিকে অনেক দুর এগিয়ে নিয়ে যেতে চাই।

সভায় সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান খান বলেন, পদ্মা নদী ও পাড় দুষণমুক্ত রাখতে সিটি কর্পোরেশনের উদ্যোগকে এলাকাবাসীর সহযোগিতা করতে হবে। এলাকাবাসীর সহযোগিতা ছাড়া সিটি কর্পোরেশনের একার পক্ষে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখা সম্ভব নয়। পদ্মাপাড়কে আকর্ষণীয় ও বিনোদনের ক্ষেত্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি নিরাপত্তা জোরদারকরণে ট্যুরিস্ট পুলিশিং এর ব্যবস্থা করতে হবে।
বিশিষ্ট পরিবেশ ও নদী গবেষক মাহাবুব সিদ্দিকি বলেন, রাজশাহীর পরিচ্ছন্ন পরিবেশের ফলে ইতোমধ্যে শহরটি আদর্শ নগরীর স্বীকৃতি পেয়েছে। গৃহস্থালি বর্জ্য, কিংবা নির্মাণ সামগ্রী দিয়ে যেন ড্রেনের পানি প্রবাহ বন্ধ না হয় সে বিষয়ে সকলকে সচেতন থাকবে হবে। পৃথক প্রকল্পের মাধ্যমে তরল বর্জ্য পরিশোধনের ব্যবস্থা করা যেতে পারে।
রাজশাহী কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান বলেন, রাজশাহীর মহানগরীর নান্দনিক সৌন্দর্য্য। পদ্মাকে ঘিরে পর্যটন শিল্পকে উন্নয়ন করতে হবে। সুন্দর পরিকল্পনা পদ্মাকে ঢেলে সাজাতে হবে। যা আমাদের কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে। পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা সৃষ্টি নিজেদের যেখানে আইন প্রয়োগের বিষয়টি বিবেচনা করতে হবে।
বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামানিক বলেন, মেয়র লিটন ‘চলো বদলে দেই রাজশাহী’ শ্লোগানকে সামনে রেখে মহানগরীকে বদলে দিচ্ছেন। আসুন আমরা নিজেরাও বদলে যাই। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলি, শহরের পরিচ্ছন্নতা ও পদ্মা নদী দুষণমুক্ত করতে সিটি কর্পোরেশনকে সহযোগিতা প্রদান করি।
বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, মেয়র-১, ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু সভায় সভাপতিত্ব করেন। তিনি বলেন, অতীতে পদ্মাপাড় জঞ্জলে পরিপূর্ণ ছিল। রাতে তো দূরের কথা দিনের বেলাতেও এখানে আসা যেত না। খায়রুজ্জামান লিটন ২০০৮ থেকে ১৩ সাল পর্যন্ত প্রথম মেয়াদে মেয়র থাকাকালে পদ্মাপাড়ের উন্নয়ন করেন, আলোকায়ন করেন। দ্বিতীয়বার দায়িত্বগ্রহণের পর থেকে পদ্মাপাড়কে সাজাতে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছেন। ইতোমধ্যে দুইটি দৃষ্টিনন্দন ওভারব্রিজের উদ্বোধন করা হয়েছে। পদ্মাপাড়ের সৌন্দর্য্য বজায় রাখতে এলাকাবাসীকে সহযোগিতা করতে হবে। এলাকাবাসীকে উদ্বুদ্ধ করতে অব্যাহতভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
সভায় সূচনা বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার। আরো বক্তব্য দেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের এনভারমেন্টাল সায়েন্স ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার ও ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার। সঞ্চালনা করেন রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু।
সভায় মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, বিশিষ্ট সাংবাদিক আহমেদ শফি উদ্দিন, শাহ মখদুম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আমিনুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. কামরুজ্জামান, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. নূরুজ্জামান, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টু, রাসিকের কর্মকর্তাবৃন্দ, পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নদী সংলগ্ন এলাকাবাসী অংশ নেন।

আলোকিত প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

সুনামগঞ্জের হুসেনপুর গ্রামে তিনটি নিরীহ পরিবারকে সমাজচ্যুত করার প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ টাকা পাওয়ার মিথ্যা অপবাদ ও মামলা দিয়ে জেল খাটানোর পরও সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের হুসেনপুর গ্রামের তিনটি নিরীহ পরিবারকে সমাজচ্যুত(একঘরে) করে রাখার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় হুসেনপুর গ্রামের ভূক্তভোগী পরিবারের আয়োজনে বাড়ির রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন সমাজচ্যুত গ্রামের মৃত মহর আলীর ছেলে নিরীহ মো. রাজ্জাক মিয়া,তার সহোদর হেলাল মিয়া,মানিক মিয়া,হরমুজ আলী,শামীম মিয়া,খোদেজা খাতুন,কামাল হোসেন,টুকের ঘাটের কটর মিয়া,রোজিনা খাতুন,লায়েক মিয়া ও সেফা খাতুন প্রমুখ। ভূক্তভোগীরা বলেন,হুসেনপুর গ্রামের মৃত আস্তর আলীর ছেলে দাঙ্গাবাজ জমির হোসেন তাদের নিকট তিনলাখ তিনহাজার টাকা পাবে বলে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করলে তিনভাই একমাস জেল খেটে বের হন। কিছুদিন যেতে না যেতেই গ্রামের সালিশ ব্যক্তিত্ব মৃত ফজর আলীর পূত্র আরজ আলী,মৃত আজমত উল্ল্যার পূত্র আব্দুল বারিক,মৃত আন্তর আলীর ছেলে জমিল হোসেন,মৃত ফিরোজ উল্ল্যার পূত্র মুজিবুর রহমান ও জমিল হোসেনের পূত্র আতিকুর রহমান গংরা মিলে নিরীহ রাজ্জাক মিয়া ও তার আরো দুইভাইকে অন্যায়ভাবে তিন লাখ তিন হাজার টাকা পাবে বলে বৈঠকে বসার আহবান জানান। রাজ্জাক মিয়া তখন সালিশ ব্যক্তিদের জানান যেহেতু আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করে জেল খাটানো হয়েছে তাই বিষয়টি আদালত সিদ্ধান্ত নিবেন। ফলে নামাংঙ্কিত সালিশ ব্যক্তিরা নিরীহ রাজ্জাক ও তাদের তিনটি পরিবারের উপর গত ১২ ফেব্রুয়ারী ফতোয়া দিয়ে এক ঘরে করে রাখার ঘোষনা দেন। এই নিরীহ পরিবারগুলো যেন গ্রামের মসজিদে নামাজ পড়তে না পারেন, হাটবাজারে যেতে না পারেন এবং বাচ্ছারা যেন স্কুলে যেতে না পারেন সেজন্য নিষেধাজ্ঞা দেয়া হয় বলে তারা অভিযোগ করেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে ঐ সমস্ত ফতোয়াকারী সালিশ ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের প্রধানমন্ত্রী ও স্থানীয় প্রশাসনের উধর্বতন কর্তৃপক্ষের নিকট মানববন্ধন থেকে দাবী জানান।

 

 

 

 

 

 

 

 

 

আলোকিত প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

সুনামগঞ্জে মেছো বাঘকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিনিধি,সুনামগঞ্জ: সুনামগঞ্জে একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করার খবর পাওয়া গেছে। আর এই ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার (১৫ই ফেব্রুয়ারি) সন্ধ্যা অনুমান ৬টার সময়।
এলাকাবাসী সূত্রে জানা যায়- জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের কাবিলাখাই গ্রামের তারেক মিয়ার বাড়ির পিছনে গতকাল সোমবার বিকেল অনুমান সাড়ে ৫টার সময় একটি মেছো বাঘ দেখতে পায় এলাকার লোকজন। এরপর সবার মনে বাঘ আতংক দেখা দেয়। পরে কাবিলাখাই গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে লাঠিসুটা নিয়ে মেছো বাঘটিকে ধাওয়া করে। প্রায় ঘন্টাখানেক ধাওয়া করার পর মেছো বাঘটি আটক করতে তারা সক্ষম হয়। এরপর সন্ধ্যায় সবাই মিলে মেছো বাঘটিকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে জানাগেছে।
এব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মুক্তাদির হোসেন সাংবাদিকদের বলেন- মেছো বাঘ আটক করা কিংবা হত্যা করার বিষয়ে আমার জানা নেই। এব্যাপারে আমরা কোন তথ্য পাইনি। এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগও করেনি।

 

 

 

 

 

 

আলোকিত প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

আওয়ামীলীগ ক্ষমতায় আছে বলেই কুড়িগ্রাম মঙ্গামুক্ত : প্রধানমন্ত্রী

ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ইলেকট্রিক পদ্ধতিতে প্রদান কার্যক্রমের উদ্বোধনকালে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই কুড়িগ্রাম আজ মঙ্গামুক্ত। কুড়িগ্রাম আর কুঁড়ে গ্রাম নাই। ক্ষমতায় আসার পরে কুড়িগ্রামবাসীর উন্নয়নে কাজ করেছি। ধরলার উপর দুটি সেতু করে দিয়েছি। কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় হবে, চিলমারীতে স্থল বন্দর হবে, কুড়িগ্রাম বর্তমানে উন্নত এক জেলার নাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে পারি।
সোমবার ১৫ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ইলেকট্রিক পদ্ধতিতে প্রদান কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ, বিভাগীয় কমিশনার, রংপুর, আব্দুল ওয়াহাব ভূঞা, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা বেগম, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার,উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুজিবর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক প্রমুখ।

 

 

 

 

 

 

 

 

আলোকিত প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

সাভার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাভার প্রতিনিধিঃ সাভার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সাভার উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান (এমপি)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সাভার উপজেলাকে সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক ও ইভটিজিং মুক্ত করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সাভার পৌরসভার নবনির্বাচিত মেয়র হাজী আব্দুল গনি,তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর,বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ সহ আইন শৃঙ্খলার বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণ।

 

 

 

 

 

 

আলোকিত প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

সুনামগঞ্জে চোলাই মদ ও গাঁজা জব্দ,মাদক ব্যবসায়ির কারাদন্ড

প্রতিনিধি,সুনামগঞ্জ: সুনামগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান চোলাই মদ ও গাঁজা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ভ্রাম্যমান আদালত। এসময় ১জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে ১মাসের কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত।
দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম- শুক্ল বৈদ্য (৪৫)। সে জেলার দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামের বাসিন্দা। আজ মঙ্গলবার (১৬ই ফেব্রুয়ারি) সকাল ১১টায় দন্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ি শুল্ক বৈদ্যকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। গতকাল সোমবার (১৫ই ফেব্রুয়ারি) বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার দিরাই উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
এব্যাপারে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়- জেলার দিরাই উপজেলার তাড়াল ইউনিয়নের উজানধল গ্রামের শুক্ল বৈদ্যের বাড়িতে গতকাল সোমবার (১৫ই ফেব্রুয়ারি) সন্ধ্যা অনুমান ৬টায় অভিযান চালিয়ে ২৫০গ্রাম গাঁজা জব্দ করা হয়। এসময় মাদক ব্যবসায়ি শুক্ল বৈদ্যকে গ্রেফতার করে পুলিশ। পরে রাত অনুমান ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদক ব্যবসায়ি শুক্ল বৈদ্যকে ১মাসের কারাদন্ড প্রদান করেন। এবং জব্দকৃত গাঁজা ধ্বংসের আদেশ দেন।
এরআগে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইদ্রিস আলী ও এসআই আব্দুল কাদিরের নেতৃত্বে উপজেলার রাজানগর ইউনিয়নের মির্জাপুর গ্রামের গণেশ রবি দাসের বাড়িতে অভিযান চালিয়ে ২৩০লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। কিন্তু কাউকে গ্রেফতার করতে পারেনি।

আলোকিত প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

পার্লামেন্টে ধর্ষণের কারনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ভিতরে লিবারেল সাবেক স্টাফার ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সাবেক রাজনৈতিক উপদেষ্টা ব্রিটানি হিগিনসকে (২৬) ধর্ষণ করা হয়েছে। বিট্রানি হিগিনসের দাবি, ২০১৯ সালে পার্লামেন্টে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিসে তাকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় অস্ট্রেলিয়ার পার্লামেন্টসহ দেশজুড়ে তোলপাড় চলছে।

এ অভিযোগ যেভাবে মোকাবিলা করা হয়েছে সে জন্য ব্রিটানি হিগিনসের কাছে ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। কিন্তু জবাবে বিট্রানি হিগিনস এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করার আহ্বান জানিয়েছেন। এ খবর দিয়েছে অস্ট্রেলিয়ার অনলাইন নিউজ এবং বিবিসি। এতে বলা হয়, ধর্ষিত হওয়ার পর চাকরি হারানোর ভয়ে ঘটনার সময় কোনো কথা বলেননি ব্রিটানি। এ নিয়ে তিনি যখন সংশ্লিষ্টদের জানিয়েছেন তখন বস পর্যায়ের কারো কাছ থেকে তেমন কোনো সমর্থন পাননি।

সোমবার এক টেলিভিশন সাক্ষাৎকারে ব্রিটানি এ নিয়ে অভিযোগ প্রকাশ করেছেন। এর ফলে চারদিক হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, ব্রিটানি হিগিনসের অভিযোগে তার হৃদয় ছিন্নভিন্ন হয়ে গেছে। তিনি পার্লামেন্টের পরিবেশ এবং সংস্কৃতি পর্যালোচনার আহ্বান জানিয়েছেন। তিনি মঙ্গলবার ক্যানবেরায় সাংবাদিকদের বলেন, আমি আশা করি ব্রিটানির ঘটনায় আমাদের সবাইকে জেগে উঠার আহ্বান রয়েছে।

উল্লেখ্য, এর আগে তিনি কড়া সমালোচনার মুখে পড়েন। কারণ, তিনি ধর্ষণের অভিযোগ পাওয়ার পর বলেছিলেন, তিনি দুটি কন্যা সন্তানের জনক। তাই এমন অভিযোগের বিষয় তিনি ভালভাবে বুঝতে পারেন।

আলোকিত প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

সুনামগঞ্জে আধিপত্য নিয়ে গুলাগুলি ও সংঘর্ষ: গুলিবৃদ্ধসহ আহত ১৫

প্রতিনিধি,সুনামগঞ্জঃ সুনামগঞ্জের পল্লীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গুলাগুলি ও সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে। এঘটনায় উভয়পক্ষে ৪জন গুলিবৃদ্ধ হওয়াসহ ১৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে আশংকা জনক অবস্থায় গুলিবৃদ্ধ তহুদ ইসলাম (২০), আব্দুল হক (৪২), নাহিদ মিয়া (২২) ও এহিয়া খান (৬৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর আরজু মিয়া (৪২),নজরুল খান (৪৫) ফিরোজ মিয়া (৩৮) সহ অন্যান্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনার প্রেক্ষিতে আজ মঙ্গলবার (১৬ই ফেব্রুয়ারী) দুপুর ১২টা পর্যন্ত কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে সকাল থেকেই ঘটনাস্থলে পুলিশের অভিযান চলছে। গ্রেফতার আতংকে এলাকা ছেড়ে পালিয়েছে অনেকেই। বর্তমানে এলাকায় থমথম অবস্থা বিরাজ করছে। তবে গুলিবৃদ্ধ হয়ে আহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানাগেছে।
গতকাল সোমবার (১৫ই ফেব্রুয়ারি) সন্ধ্যা অনুমান ৭টার সময় জেলার দিরাই উপজেলার জগদল ইউনিয়নের পুকিডহর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। সংঘর্ষের ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়- জেলার দিরাই উপজেলার জগদল ইউনিয়নের পুকিডহর গ্রামের আরজু খান ও ফিরোজ মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। একপক্ষ অন্যপক্ষকে ঘায়েল করার জন্য থানা ও আদালতে এই পর্যন্ত দায়ের করেছেন ডজনখানেক মামলা। তারপরও থেমে নেই তারা। গতকাল সোমবার বিকেলে উপজেলার নগদীপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে আরজু খানের আত্মীয় নজরুল খান (৪৫) এর পা ভেঙ্গে রাস্তায় ফেলে রাখে ফিরোজ মিয়ার লোকজন। পরে এলাকার লোকজন ঘটনাস্থল থেকে নজরুল খানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এঘটনার প্রেক্ষিতে সন্ধ্যা অনুমান ৭টার সময় ১মপক্ষ আরজু খান ও ২য়পক্ষ ফিরোজ মিয়ার লোকজন সংঘবদ্ধ হয়ে দেশী অস্ত্র ও বন্দুক নিয়ে পুকিডহর গ্রামের খেলার মাঠের দুইদিকে অবস্থান নেয়। পরে একপক্ষ অন্যপক্ষকে ডাকা ডাকি করে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুরু হয় গুলাগুলি। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষের সময় উভয়পক্ষের ৪জন গুলিবৃদ্ধ হওয়াসহ ১৫জন আহত হয়। এঘটনা খবর পেয়ে রাত অনুমান ৯টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
দিরাই থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম এঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন- উপজেলা সদর থেকে ঘটনাস্থল অনেক দূরে হওয়ার কারণে সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একটু সময় লেগেছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থলে পুলিশ মোতায়ান করা হয়েছে। এব্যাপারে উভয়পক্ষের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আলোকিত প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে