আজ শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2456

মাদারীপুরে মটর সাইকেল দূর্ঘটনায় ১জন নিহত ও ১জন আহত

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে মটর সাইকেল দূর্ঘটনায় ১জন নিহত সহ আহত হয়েছে ১জন। আহতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। দূর্ঘটনা টি আজ দুপুর ১২টার সময় সিটি খান নামক স্থানে ঘটে ।জানাযায়,মোল্লার হাট-ভূরঘাটা সড়কের সিটি খান নামক স্থানে গাছের সাথে সংর্ঘষে রফিকুল ইসলাম শরীফ পিতাঃ জাহাঙ্গীর শরীফ ও জাহিদুল ইসলাম হাওলাদার পিতাঃ রাজ্জাক হাওলাদার মটর সাইকেলে করে কালকিনি আসার সময় মটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের মেহগনি গাছের সাথে ধাক্কা লেগে দুজনে অহত হয়ে পড়ে থাকেন। এলাকার মানুষ তাদের উদ্ধার করে কালকিনি সদর হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার রফিকুল ইসলাম শরীফকে নিহত ঘোষনা করেন।। অপর আরোহী জাহিদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। প্রাথমিক ভাবে জানাযায় দুজনের বাড়ি মুলাদি উপজেলার মালের হাট গ্রামে। কালকিনি থানার ওসি নাছির উদ্দিন জানান,আমরা লাশ উদ্ধার করেছি এবং অন্যান্য ব্যাবস্থা নিচ্ছি।

 

 

 

আলোকিত প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

বিচার পেতে শেষ আশ্রয় আদালত

প্রশাসনকে ভুল তথ্য দিয়ে ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা, জোড় পূর্বক বাড়ি দখল  ও মিথ্যে মামলায় একটি অসহায় পরিবারকে হয়রানী।
ফরিদপুর প্রতিনিধিঃ বিচার পেতে এখন অসহায় একটি পরিবারের শেষ আশ্রয় আদালত। বাড়ি জোড় করে দখল করতে মিথ্যা চাদাবাজি মামলায় নিরীহ পরিবারকে হয়রানী, মুচলেকায় সমঝোতা হলেও জমি দখল নিতে বাড়ি ভাংচুর , প্রাননাশের হুমকী।
একটি কু চক্রীমহল সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে ভুলতথ্য দিয়ে এবং সেই সাথে প্রশাসনকেও ভুল তথ্য দিয়ে ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা, জোড় পূর্বক বাড়ি দখল  ও মিথ্যে মামলায় একটি অসহায় পরিবারকে হয়রানী। এ বিষয়ে অসহায় পরিবার ঘটনার পরিপ্রেক্ষিতে গত ৩ জানুয়ারী ২০২১ ইং তারিখে  ফরিদপুর ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৪ ধারা জারির মামলা দ্বায়ের করেছিলো । এই মামলায় বাদী জমির মালিক মোছাম্মৎ খোজেদা বেগমের পক্ষে তাহার ছোট ছেলে মোঃ খালেদ।
সরেজমিনে গিয়ে ভুক্তভোগী পরিবার সূত্রে জানাযায়, ফরিদপুর জেলা শহরের পশ্চিমখাবাসপুর এলাকার পুরোনো বাসিন্দা মোছাম্মৎ খোদেজা বেগম। যাহা ফরিদপুর পৌরসভার হোল্ডিং নং ৩/৭,বাড়ি নং ৩১৩, মাও ঃ মোবারক আলী মহল,মওলানা আব্দুল আলী সড়ক, ফরিদপুর। একটি পারিবারিক লেনদেনের অজুহাতে বাড়ির মালিকানা দাবী করে ফরিদপুর পৌরসভা থেকে একই বাড়িতে আরেকটি হোল্ডিং নাম্বার দিয়েছে যাহাতে উল্ল্যেখ রয়েছে আলহাজ্ব মঞ্জিল, মোঃ নুরুল ইসলাম,হোল্ডিং নং ৩/৭, ওয়ার্ড নং ১৩, মাওঃ আব্দুল আলী সড়ক,পশ্চিম খাবাসপুর ,ফরিদপুর।এরই ধারাবাহিকতায় কিছু কথিত সন্ত্রাসী দিয়ে জোড় পূর্বক বাড়ি দখল নিতে বাড়ির গেট ও মুল দড়জার তালা ভেঙ্গে বাড়ির ভিতর প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর , দামী জিনিসপত্র লুটসহ বাড়িতে থাকা মেয়ে ছেলে এবং শিশুদের ভয়ভীতি প্রদর্শন করে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
সরেজমিনে সাংবাদিকরা ঘটনা স্থলে গেলে বিষয়টির সত্যতা মেলে।
বাড়ির প্রধান কর্তা মোছাম্মৎ খোদেজা বেগম (৬৫) সাংবাদিকদের জানান, বেশ কয়েকবার এই বাড়ির দখল নিতে চেষ্টা করেছে। বাড়ির গেইট ভাংগার জন্য অনেক যুবক বাড়িতে হামলা করেছে ফলে এ বিষয়ে ফরিদপুর পুলিশ সুপারের সাথে দেখা করে বাড়ি জবর দখল এবং ভাংচুরের  ভিডিও সহ মৌখিক অভিযোগ দেয়া হয়েছে পরিবারের পক্ষে। সে মোতাবেক পুলিশ সুপার আলিমুজ্জামান  একটি লিখিত অভিযোগ দায়ের করতে বলেন। লিখিত অভিযোগের ভিত্তিতে কোতয়ালী থানা পুলিশ দখলকৃত বাড়ির তালা ভেঙ্গে প্রকৃত মালিককে ঘড় বুঝিয়ে দেয়।
এ বিষয়ে গত ৯ ফেব্রুয়ারী ২০২১ ইং তারিখে বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত , ফরিদপুর একটি ১০৭/ ১১৭ (সি)ধারার মামলার অভিযোগ দেয়া হয়েছে এবং বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১ নং আমলী আদালত , ফরিদপুর এ মোকাদ্দমা ঃ দঃ বিঃ  ১৪৩/ ৪৪৮/৪২৭/ ৩২৩/ ৩৮৫/৩৮৭/৫০৬ (বি)/৩৪ ধারায় মামলার অভিযোগ দেয়া হয়েছে।
এ বিষয়ে ৩/৭, বাড়ি নং ৩১৩, মাও ঃ মোবারক আলী মহল এর মায়ের সূত্রে মালিকপক্ষের প্রতিনিধি পরিবারের ছোট ছেলে খন্দকার মোঃ খালেদ সাংবাদিকদের জানান, ভুমি জবর দখলের প্রতিকার পেতে ১৪৪ ধারা মামলা করেছিলাম আর সেই মামলার সুত্র ধরেই ভুমিদখলকারীরা আমাদের নানান ভাবে হয়রানী করছে। বিচার পেতে আমাদের পরিবারের শেষ আশ্রয় আদালত। আদালতের সিদ্ধান্তই আমাদের কাছে এখন দখলবাজদের হাত থেকে পরিত্রান পাওয়ার একমাত্র পথ। তাহার সাথে কথা বললে তিনি জানালেন, ২০০৫ সালে আমাদের বাড়ির পূর্ব পাশে ৩ শতাংশ জমি মোঃ আব্দুল হান্নানের নামে দান পত্র দলিল রেজিষ্ট্রি করে নেয়। এরপর ২০০৮ সালে সেই জমি  সে ফেরৎ দিবে মর্মে লিখিত শালিসনামায় ও চিরকুটে  ১লক্ষ ২০ হাজার টাকা তাহার বড় দুলাভাই মাওলানা মোবারক আলীর কাছ থেকে বুঝিয়া নেয়। পরবর্তীতে সেই জমি সে রেজিষ্ট্রি করিয়া দেয় না এবং টাকা আত্মসাৎ করে। এ বিষয়ে পারিবারিকভাবে শালিস হয়েছে যাহা থানা পর্যন্ত গড়িয়ে কোর্টে মামলায় চলমান রহিয়াছে। ২০১২ সালে ঐ জমির টাকা আত্মসাতের প্রতারনা মামলার আসামী  মোঃ আব্দুল হান্নান অন্য ব্যাক্তির কাছে গোপনে ২০ লক্ষ টাকায় বিক্রি করে তাকে দখল বুঝিয়া দেয়। তিনি সেই জমিতে ক্রয়কৃত সম্পত্তির বলে জমিতে রয়েছে। যাহার হোল্ডিং নং ৩/৭/এ, দলিল কৃত মালিক মোছাম্মৎ হোসনে আরা বেগম। প্রতারক হান্নান এখানেই ক্ষান্ত হননি। তিনি ২০২০ সালের ১৪ই সেপ্টেম্বর মোঃ নুরুল ইসলামকে হেবাবিল এওয়াজ দলিল করে দেন । অথচ দলিল গ্রহীতা নূরুল ইসলাম দলিল দাতা হান্নানের কোন নিকট আত্মীয় হয় না। সে ক্ষেত্রে কিভাবে হেবাবিল এওয়াজ দলিল করতে পারেন। এখানেও তথ্য গোপন করে দলিলটি করা হয়।
গত ২৭/১২/২০২০ইং তারিখে বিকাল ৪টার দিকে হান্নান এবং নুরুল ইসলামের নেতৃত্বে কিছু লোক বাড়ি দখলের জন্য গেট , দড়জা ভাংচুর করে এবং নতুন একটি হোল্ডিং নাম্বার বাড়ির দেওয়ালে টানিয়ে দেয়।
আলোকিত প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

সুনামগঞ্জে এখনও গ্রেফতার হয়নি স্কুলছাত্রীর ইভটিজার লম্পট রকিব

প্রতিনিধি,সুনামগঞ্জঃ সুনামগঞ্জে এক লম্পট যুবকের ইভটিজিং হতে রক্ষা পেতে ভোক্তভোগী স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা করে বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত গ্রেফতার হয়নি সেই ইভটিজার লম্পট যুবক। তার নাম- রকিব মিয়া (২০)। সে জেলার তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের দক্ষিণকুল গ্রামের আলী রেজার ছেলে। এঘটনার প্রেক্ষিতে গত শনিবার (১৩ই ফেব্রুয়ারী) রাতে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে স্কুলছাত্রীর বাবা।
এ ব্যাপারে এলাকাবাসী ও দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়- জেলার তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের দক্ষিণকুল মডেল উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীকে দীর্ঘদিন যাবত কু-প্রস্তাব দিয়ে উত্যক্ত করছিল লম্পট রকিব মিয়া। এ ঘটনার প্রেক্ষিতে প্রায় ৩মাস আগে দক্ষিণকুল গ্রামে গ্রাম্য শালিস হয়। তাতে আরো ক্ষেপে যায় লম্পট রকিব। সালিশের পর থেকে স্কুলছাত্রী ও তার মায়ের মোবাইলে হুমকি ও আপত্তিকর এসএমএস দিতে শুরু হরে।
এমতাবস্থায় কোন উপায় না পেয়ে গত শুক্রবার (১২ই ফেব্রুয়ারী) সন্ধ্যায় ঘরে থাকা জমিতে দেওয়ার কীটনাশক বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে ওই স্কুল ছাত্রীকে আশংকাজনক অবস্থায় রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে ৪দিন যাবত ওই স্কুলছাত্রী চিকিৎসাধীন রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি সেই লম্পট ইভটিজার রকিব মিয়াকে।
এব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার বলেন- স্কুলছাত্রীর ইভটিজার লম্পট রকিব মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 

 

 

 

 

আলোকিত প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

ব্যারিস্টার শাফায়াত সুলতানা রুমি পেলেন সুপ্রীম কোর্ট নির্বাচনের দলীয় মনোনয়ন

সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন নির্বাচনে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সহ- সম্পাদক পদে মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট আইনজীবী ব্যারিষ্টার শাফায়েত সুলতান রুমি।

সূত্র জানায়,  সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন নির্বাচনে (২০২১-২০২২) কার্যকরী পরিষদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সহ-সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পেয়েছেন চট্টগ্রামের গর্ব, আন্তর্জাতিক অনলাইন নিউজ পোর্টাল একেনিউজবিডি২৪.কমের প্রধান আইন উপদেষ্টা বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার শাফায়াত সুলতানা রুমি।

মনোয়ন পাওয়ায়  এক প্রতিক্রিয়ায় রুমি জানান, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ থেকে মনোনয়ন পেয়েছি।নির্বাচিত হলে সকল আইনজীবীদের পাশে থেকে আইন অঙ্গণকে ভালোকিছু উপহার দেয়ার চেষ্টা অব্যাহত  থাকবে।
বাংলাদেশের গরিব, দুঃখী, অসহায়, নির্যাতিত নারী-পুরুষদের আইনী সেবা দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে সর্বোচ্চ ভূমিকা রেখে কাজ করে যাবো। পাশাপাশি আমাদের প্যানেলের যে নির্বাচনী ইশতেহার ঘোষিত হবে সেটাকেও প্রাধান্য দিয়ে দায়িত্ব পালন করে যাবো।
উল্লেখ্য যে, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলে যারা নির্বাচন করছেন, সভাপতি পদে আবদুল মতিন খসরু এমপি, সহ-সভাপতি পদে মোহাম্মদ শফিক উল্লাহ ও আলী আজম, সাধারণ সম্পাদক পদে আবদুল আলিম মিয়া জুয়েল, কোষাধ্যক্ষ পদে ড. ইকবাল করিম, সহ-সাধারণ সম্পাদক পদে নুরে আলম উজ্জ্বল ও ব্যারিস্টার শাফায়াত সুলতানা রুমি।
সদস্য পদে মিন্টু কুমার মণ্ডল, ব্যারিস্টার মুমতাসির হোসেন আহমেদ, ব্যারিস্টার মো. সানোয়ার হোসেন, এবিএম শিবলী সাদেকীন, সিরাজুল হক, মহিউদ্দিন আহমেদ ও মাহফুজুর রহমান রোমান।

ব্যারিষ্টার শাফায়াত সুলতানা রুমি সহ সম্পাদক পদে ভোটে নির্বাচিত হওয়ার জন্য শুভাকাঙ্ক্ষী সহ সকলের কাছে দোয়া কামনা করেছেন।

আলোকিত প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

মাধবদী পৌরসভায় পুনরায় মেয়র হলেন হাজী মোশাররফ

নরসিংদী প্রতিনিধীঃ নরসিংদীর মাধবদী পৌরসভায় পুনরায় মেয়র হলেন হাজী মোশাররফ। তিনি পেয়েছেন ১৭ হাজার ১৩০ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আনোয়ার হোসেন আনুর ধানের শীষ প্রতীক পেয়েছেন ৪২৪ ভোট। এ নির্বাচনে বিএনপি থেকে ৮৫ ভোট বেশি পেয়ে দ্বিতীয় হয়েছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনিত হাতপাখা প্রতীকের মেয়র পদ প্রার্থী মনির হোসেন শামিম।
তবে একমাত্র নারী মেয়র পদ প্রার্থী  স্বতন্ত্র ফরিদা ইয়াছমিনের মোবাইল ফোন প্রতীক পেয়েছেন মাত্র ১৭৯ ভোট। রোববার রাতে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো: মেছবাহ উদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচনে মোট বৈধ্য ভোট পড়েছে ১৮ হাজার ২৪২। ইভিএমে গননা শেষে ১৭,১৩০ ভোট পেয়ে মোশাররাফ হোসেন প্রধান মানিক মেয়র নির্বাচিত হয়েছেন।
এদিকে এ পৌরসভায় ১২টি ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হন, ১ নং ওয়ার্ড-কেশব ঘোষ পাঞ্জাবি মার্কা, ২নং ওয়ার্ড-রাজীব মিয়া ডালিম মার্কা, ৩নং ওয়ার্ড মনির শাহ পাঞ্জাবি মার্কা, ৪ নং ওয়ার্ড-শেখ ফরিদ পাঞ্জাবি মার্কা, ৫ নং ওয়ার্ড-হেলাল উদ্দিন উটপাখি মার্কা, ৬ নং ওয়ার্ড- দেলোয়ার হোসেন উটপাখি মার্কা, ৭নং ওয়ার্ড-হায়দার আলী উটপাখি মার্কা, ৮নং ওয়ার্ড-গৌতম ঘোষ পাঞ্জাবি মার্কা, ৯ নং ওয়ার্ড -দেলোয়ার মিয়া ডালিম মার্কা, ১০ নং ওয়ার্ড- জাকির হোসেন উটপাখি মার্কা, ১১ নং ওয়ার্ড- নওশের আলী উটপাখি মার্কা, ১২ নং ওয়ার্ড-বাবুল মিয়া পানির বোতল, মহিলা কাউন্সিলর হিসেবে ১.২.৩ নং ওয়ার্ড -পিয়ারা বেগম, ৭,৮.৯ ফাতেমা বেগম এবং ১০,১১,১২ নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন মায়া রাণী দেবনাথ।
এ নির্বাচনে ভোটারদের স্বত:স্ফুর্ত উপস্থিতিও লক্ষ করা গেছে। পৌরসভায় মোট ৩২৪৮৩ ভোটের মধ্যে আজকের নির্বাচনে বৈধ ভোটের সংখ্যা ১৮,২৪২ টি এবং বাতিলকৃত ০৯ টি। দু’একটি অনাকাংখিত ঘটনা ও ছোটখাট যান্ত্রিক ত্রুটি ছাড়া ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণে কোনরুপ সমস্যা হয়নি বলেও জানান বিভিন্ন কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসারবৃন্দ।
আলোকিত প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

সুনামগঞ্জের হাওরাঞ্চলে সার নিয়ে অনিয়ম নির্যাতিত কৃষকদের মাঝে চরম উত্তেজনা

প্রতিনিধি,সুনামগঞ্জঃ সুনামগঞ্জের হাওরাঞ্চলে দেখা দিয়েছে সার সংকট। এর ফলে কৃষকরা তাদের জমির ফসল উৎপাদন নিয়ে হয়ে পড়েছে দিশেহারা। অভিযোগ উঠেছে ডিলাররা তাদের গুদামে পর্যাপ্ত পরিমান সার মজুত রেখে তৈরি করেছে সার সংকট। পরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছে। সার ডিলারদের এই অনিয়মের প্রতিবাদ করার কারণে কৃষকদেরকে হতে হচ্ছে লাঞ্চিত ও নির্যাতনের শিকার। কিন্তু এসব সমস্যা যেন দেখার কেউ নেই। একারণে হাওরাঞ্চলের কৃষকদের মাঝে চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে বলে জানাগেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়- জেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানা সংলগ্ন মধ্যবাজারে বিসিআইসি অনুমোদিত সার ডিলার মন্তোষ চন্দ্র দেব ও তার ব্যবসায়িক পার্টনার শ্যামল রায়ের একটি সারের গুদাম রয়েছে। সেখানে সপ্তাহ খানেক ধরে ৫০ কেজি ওজনের এমওপি সার সরকার নির্ধারিত ৭৫০টাকার পরিবর্তে ৮৫০টাকায় বিক্রি করছে। গত শনিবার (১৩ই ফেব্রুয়ারী) বিকাল অনুমান ৩টার সময় মধ্যনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের কৃষক বিজয় সরকার সার কিনতে গেলে ডিলাররা সারের দাম বেশি চায়। এনিয়ে প্রতিবাদ করার কারণে ডিলাররা দূর্ব্যবহার করে। এসময় পাশে থাকা একই ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের অন্য কৃষক প্রণব সরকার প্রতিবাদ করলে তাকে মারধর করে ডিলাররা। এই বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে এলাকার কৃষকদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।
এব্যাপারে ভুক্তভোগী দুই কৃষক প্রণব সরকার ও বিজয় সরকার বলেন- আমাদের মধ্যনগর ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ কবির হোসেনের সামনে ডিলাররা বেশি দামে সার বিক্রি করার পরও তিনি এব্যাপারে কোন ভূমিকা নেয়নি। আমরা দুজন এব্যাপারে প্রতিবাদ করার কারণে ওই কৃষি কর্মকর্তার সামনেই সারের ডিলাররা আমাদেরকে মারধর করাসহ লাঞ্চিক করেছে। আমরা তাদের অন্যায় কাজের সুবিচার চাই।
অপরদিকে জামালগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে ৬জন সার ডিলার থাকার পরও সারের সংকট দেখা দিয়েছে। কৃষক তাদের চাহিদা অনুযায়ী জমিতে সার দিতে পারছেনা। কারণ এক ওয়ার্ডের সার ডিলার অন্য ওয়ার্ডে অবৈধ ভাবে সার বিক্রি করছে বেশি দামে। কৃষকদের চাহিদা অনুযায়ী ডিলাররা সার সরবরাহ না করে তৈরি করেছে কৃত্রিম সংকট। পরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছে।
এব্যাপারে উপজেলার ফেনারবাঁক গ্রামের কৃষক রেন্টু সরকার, দেবল সরকার, নারায়ন সরকার ও নিরেশ সরকার বলেন- হাওর এলাকার মানুষের একমাত্র অবলম্বন হচ্ছে বোরো ফসল। কিন্তু আমাদের ওয়ার্ডে সারের ডিলার নাই। তাই খুচরা দোকান থেকে ১১০০টাকা বস্তা সার কিনতে হয়েছে। বেহেলী গ্রামের কৃষক আফাজ উদ্দিন, তাজুল ইসলাম, জম্মত মিয়া বলেন- বেশি লাভের আশায় ডিলাররা সার মজুত করে রেখেছে। যার কারণে সারের সংকট দেখা দিয়েছে। তাই সময় মতো জমিতে সার দিতে পারছিনা।
ভীমখালী ইউনিয়নের জল্লাবাজ গ্রামের কৃষক জিল্লুর রহমান,হাসান আলী,দিন ইসলাম বলেন- আমাদের ইউনিয়নের সার ডিলার জ্যোতিষ দাস এতদিন ৮৫০টাকা করে এক বস্তা সার বিক্রি করেছে। গত দুইদিন ধরে বলছে সার নাই। কিন্তু টাকা বেশি দিলে আবার সার পাওয়া যায়। গজারিয়া বাজারের সার ডিলার সোহেল রানা বলেন- অনেক দিন যাবত সার আসছে না। এজন্য যাদের কাছে সার আছে তারা বেশি দামে বিক্রি করছে।
সার নিয়ে কৃষক ও ডিলারদের সংঘর্ষের বিষয় নিয়ে ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম সাংবাদিকদের বলেন- কৃষক ও সার ডিলারদের মধ্যে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এব্যাপারে তদন্ত করে ডিলারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জেলার ধর্মপাশা ও জামালগঞ্জসহ তাহিরপুর,বিশ^ম্ভরপুর ও দিরাই-শাল্লা উপজেলাতে ও বোরো মৌসুমের শুরু থেকেই সার নিয়ে নানান অনিয়ম ও দূর্নীতির খবর পাওয়া গেছে। তাই এব্যাপারে জরুরী ভিত্তি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন হাওরাঞ্চলের ভুক্তভোগী লক্ষলক্ষ কষকগণ।

আলোকিত প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

ওয়েবোমেট্রিক্সের বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং-এ দেশে কুড়িতম জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জবি প্রতিনিধিঃ স্পেনের রাজধানী মাদ্রিদ ভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবোমেট্রিক্সর বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং-২০২১ সালের (১৮তম সংস্কারে) প্রথম সংস্করণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বাংলাদেশ মধ্যে ২০ তম আর বিশ্ব র‌্যাংকিং এ ৩৯২৮ তম অবস্থানে রয়েছেন। জানুয়ারির এই সংস্করণে বিশ্বের দুই শতাধিকেরও বেশি দেশের ৩১ হাজার উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। তন্মোধ্যে দক্ষিণ এশিয়ার ৫ হাজার ৮৮৩টি এবং বাংলাদেশের ১৭৩ টি পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও কলেজ স্থান পেয়েছে। গতকাল ওয়েবোমেট্রিক্সের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং তৈরিতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতা, সাম্প্রদায়িক সন্নিবেশ অর্থাৎ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে ওয়েবোমেট্রিক্স। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের কন্টেন্ট ছাড়াও তাদের গবেষক এবং তাদের প্রবন্ধ বিবেচনায় নিয়ে এটি তৈরি করে ওয়েবমেট্রিক্স। সেক্ষেত্রে ওয়েবসাইটের কন্টেন্ট ৫০ শতাংশ, টপ সাইটেড গবেষকদের ১০ শতাংশ এবং টপ সাইটেড প্রবন্ধ ৪০ শতাংশ বিবেচনায় নিয়ে র‍্যাংকিং তৈরি করে এ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানটি। জানুয়ারি মাসের ১ থেকে ২০ তারিখে মধ্যে এসব তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে ওয়েবমেট্রিক্স। ওয়েবমেট্রিক্সের জানুয়ারি ২০২১ সংস্করণে বিশ্বসেরা তালিকার শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি। র‌্যাংকিংয়ের দ্বিতীয় যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়, তৃতীয় জন হপকিন্স বিশ্ববিদ্যালয়। চতুর্থ ও পঞ্চম অবস্থানে যথাক্রমে ইয়েল ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান দিয়েগো। তালিকার শীর্ষ দশের মধ্যে ৯টিই যুক্তরাষ্ট্রের। তালিকায় ৬ষ্ঠ স্থানে রয়েছে কানাডার টরেন্টো ইউনিভার্সিটি। বিশ্বের সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৯টিই মার্কিন যুক্তরাষ্ট্রের।
বাংলাদেশের মধ্যে এ তালিকার শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ১৬৩৪), দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ১৭০২)। তিনে রয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২১৮১)। চার নম্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২৩৫৭) পাঁচে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২৬৬২)। ছয় নম্বরে নম্বরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২৬৬৪), সাত নম্বরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২৭২১), আট নম্বরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২৭৭৩), নয় নম্বরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২৮০৩) এবং ১০ নম্বরে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (বিশ্ব র‌্যাংকিং ৩১০১)।
অন্যদিকে দেশের শীর্ষ ১০০টি প্রতিষ্ঠানের মধ্যে পাবলিক ও প্রাইভেট কলেজ-বিশ্ববিদ্যালয় ছাড়াও ৫টি সরকারি মেডিকেল কলেজের স্থান হয়েছে। তালিকার ৫৬তম স্থানে ঢাকা মেডিকেল কলেজ, ৬৭তম স্থানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, ৭২তম স্থানে চট্টগ্রাম মেডিকেল কলেজ, ৮২ ও ৮৩তম স্থানে যথাক্রমে ময়মনসিংহ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ রয়েছে। তাছাড়া তালিকায় স্থান হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কবি নজরুল সরকারি কলেজেরও। প্রতিষ্ঠানটি ১৭৩তম স্থানে রয়েছে।
উল্লেখ্য যে, ২০০৪ সাল থেকে ওয়েবোমেট্রিক্স নিয়মিত বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং প্রকাশ করে আসছে। প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে তারা এ র‌্যাংকিং প্রকাশ করে।
আলোকিত প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

নীলফামারীতে ৬ দিনে করোনার টিকা নিলেন ১১ হাজার ২৭০ জন

নীলফামারী প্রতিনিধিঃ করোনার টিকা নিতে দিন দিন নীলফামারীর সর্বস্তরের মানুষের আগ্রহ বাড়ছে। জেলার ৬টি সরকারি হাসপাতালগুলোতে টিকা নিতে আসা মানুষের ভিড়ও বেড়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গণটিকাদান কর্মসূচির সপ্তম দিনে রবিবার(১৪ ফেব্রুয়ারি)পর্যন্ত জেলায় মোট টিকা নিয়েছেন ১১ হাজার ২৭০ জন।
এ ব্যাপারে নীলফামারী সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির নিশ্চিত করে বলেন, জেলা সদরে ৮৬০ জনের মধ্যে নারী ২৫৭ জন, সৈয়দপুরে ৫২০ জনের মধ্যে নারী ১৬৮ জন, সৈয়দপুর সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে ১০০ জনের মধ্যে নারী ৪ জন, ডোমারে ৩৪০ জনের মধ্যে নারী ১৪০ জন, ডিমলায় ২২০ জনের মধ্যে ৪৭ জন নারী, জলঢাকায় ২১০ জনের মধ্যে ৬৫ জন নারী ও কিশোরীগঞ্জে ২০০ জনের মধ্যে ৬৭ জন নারী সহ মোট ২ হাজার ৪৫০ টিকা গ্রহন করেন।
উল্লেখ্য: জেলায় পাওয়া গেছে ৬০ হাজার ডোজ টিকা। যা প্রদান করা হবে দুই দফায় ৩০ হাজার জনকে। এজন্য জেলায় স্থাপন করা হয়েছে সাতটি কেন্দ্রে ২৪টি বুথ।
আলোকিত প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

নীলফামারীতে ইটভাটায় শ্রমিক নিহত

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় ইটভাটায় কাজ করার সময় মাটির স্তুপ ভেঙে তাতে চাপা পড়ে আব্দুল রহমান কাল্টু (৪৭)নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় আরও এক শ্রমিক আহত হয়। রবিবার(১৪ ফেব্রুয়ারি)দুপুরে উপজেলার খুটামারা ইউনিয়নের ডাঙ্গাপাড়ায় ওহেদুল ইসলামের এইচ এন্ড এস নামে ইটভাটায় এই ঘটনাটি ঘটে। নিহত শ্রমিক উক্ত এলাকার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত তমেজ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইট তৈরির মাটি কাটার সময় মাটির স্তুপ হঠাৎ করে ভেঙ্গে পরলে এ ঘটনা ঘটে।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন ও অপরজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত ওই শ্রমিক পশ্চিম খুটামারা গ্রামের মৃত বেরু বর্মনের ছেলে সুনীল বর্মনকে(৪৫) প্রথমে উপজেলা সরকারি হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আলোকিত প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

রাজশাহীতে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন ।

রাজশাহী প্রতিনিধিঃ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজশাহী নগরীর নাটোর রোড সংলগ্ন চৌদ্দপাই-এ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বাংলাদেশ আওয়ালী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য এবং শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান এনবিআইইউ’র প্রতিষ্ঠাতা উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান কথাশিল্পী, সুসাহিত্যিক ও সংগঠক অধ্যাপক রাশেদা খালেক।অধ্যাপক রাশেদা খালেক বলেন, আজ অত্যন্ত আনন্দের দিন। নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্থায়ী ক্যাম্পাস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। অচিরেই নিজস্ব ভবনে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে। দিনটি বিশ্ববিদ্যালয়ের জন্য ইতিহাস হয়ে থাকবে। যে স্বপ্ন আমরা সাতটি বছর ধরে অন্তরে লালন করছিলাম আজ তা পূর্ণতা পেল। নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন শিক্ষামন্ত্রী, ইউজিসি কর্তৃপক্ষকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আন্তর্জাতিক মান বজায় রেখে চলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।ভিত্তিপ্রস্তর স্থাপক প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার প্রবেশ মুখ নগরীর চৌদ্দপাই এলাকায় স্থাপিত হলো নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাস। রাজশাহী নগরীতে প্রবেশ করে প্রথমেই যে সুবিশাল ক্যাম্পাস দেখা যাবে সেটি হবে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনার ইউনিভার্সিটি। নিজস্ব ভবনের ভিস্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ও শিক্ষার পরিবেশ বহুগুনে বৃদ্ধি পেল বলে অভিমত প্রকাশ করেন তিনি।

স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন, ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, চীফ কো-অর্ডিনেটর প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম, রেজিস্ট্রার রিয়াজ মোহম্মদ, ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের সদস্য ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জোনাল ম্যানেজার হাসানুল ইসলাম, ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক জোনাব আলী, ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর আব্দুর রউফ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টিবোর্ডের কো-চেয়ারম্যান প্রফেসর ড. ফারজানা নিক্কন, ট্রাস্টিবোর্ড সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য প্রফেসর মুহম্মদ নূরুল্লাহ, সাদেক আলী, ইঞ্জিনিয়ার অনন্য ইসলাম নির্ঝর।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির প্রক্টর, সহকারি প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কো-অর্ডিনেটর, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ছাত্রকল্যাণ উপদেষ্টা হাসান ঈমাম সুইট এর সঞ্চালনায় অনুষ্ঠানে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

 

আলোকিত প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে