ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ: পাল্টাপাল্টি থানায় মামলা
আমাদের দেশে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সিস্টেমের দুর্বলতা ও সচেতনতার অভাব: জেলা প্রশাসক
ঐকমত্য কমিশন নোট অব ডিসেন্ট বাদ দিয়ে প্রতারণা করেছে : ফখরুল
আলোকিত প্রতিবেদক:
জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশে জাতীয় ঐকমত্য কমিশন ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়ে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২৯ অক্টোবর বুধবার জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ‘গতকাল জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ দিয়েছে ঐকমত্য কমিশন। অবাক বিস্ময়ে দেখলাম, বিএনপির নোট অব ডিসেন্ট লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি ছিল সনদে, তা বাদ দেওয়া হয়েছে। এর মাধ্যমে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করা হয়েছে। এগুলো দ্রুত সংস্কার করা প্রয়োজন।’
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ‘আপনি জনগণের সামনে প্রতিজ্ঞাবদ্ধ, যেটুকু সংস্কার দরকার সেগুলো করে নির্বাচন দেবেন, গ্রহণযোগ্য নির্বাচানে যে সংসদ হবে সে সংসদ সেসব সংস্কার করবে। এর বাইরে গেলে, ব্যত্যয় হলে তার দায় দায়িত্ব বহন করতে হবে ড. ইউনূসের সরকারকে।’
তিনি বলেন, ‘গ্রহণযোগ্য নির্বাচনে জনগণের সংসদ তৈরি হলে যে সংস্কার প্রস্তাব করা হয়েছে, তা সেখানে বাস্তবায়ন হবে।’
নির্বাচন যত দেরি হচ্ছে ফ্যাসিবাদ শক্তি তত শক্তিশালী হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘যারা এনারকি দেখতে চায় তারাই নির্বাচন পেছানোর কথা বলছে।’
আলোকিত প্রতিদিন/২৯অক্টোবর ২০২৫/মওম
জ্যামাইকায় তাণ্ডব শেষে কিউবার দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন মেলিসা
আন্তর্জাতিক ডেস্ক:
প্রবল শক্তি নিয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তাণ্ডব চালাচ্ছে হারিকেন মেলিসা। দ্বীপরাষ্ট্র জ্যামাইকায় তাণ্ডব চালানোর পর এটি এখন কিউবার দিকে অগ্রসর হচ্ছে। সেখানে লাখো মানুষকে ইতোমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
২৯ অক্টোবর বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, ঝড়টির গতি কিছুটা কমে ক্যাটাগরি ৪ পর্যায়ে এলেও এর শক্তি এখনও বিধ্বংসী। মার্কিন জাতীয় হারিকেন কেন্দ্র (এনএইচসি) জানিয়েছে, মঙ্গলবার দুপুরে জ্যামাইকার নিউ হোপ এলাকায় ঝড়টি স্থলভাগে আঘাত হানে। তখন বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৯৫ কিলোমিটার, যা ক্যাটাগরি ৫ মাত্রার সমান।
বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এটিকে “শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ঝড়” বলে আখ্যায়িত করেছে। জ্যামাইকা, হাইতি এবং ডমিনিকান প্রজাতন্ত্রে প্রবল বৃষ্টি ও বন্যায় এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জ্যামাইকা ও হাইতিতে তিনজন করে এবং ডমিনিকান প্রজাতন্ত্রে একজন মারা গেছেন। ওই দেশটিতে আরও একজন নিখোঁজ রয়েছেন।
মার্কিন হারিকেন কেন্দ্র সতর্ক করে জানিয়েছে, উত্তর-পশ্চিম জ্যামাইকায় এখনো শক্তিশালী ঝড় বইছে। এটি অত্যন্ত বিপজ্জনক ও প্রাণঘাতী পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
অবশ্য আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল, মেলিসা বিপর্যয়কর আকস্মিক বন্যা, ভূমিধস এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে। বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন বিশেষজ্ঞ আন-ক্লেয়ার ফন্টানের মতে, বৃষ্টিপাতের পরিমাণ ৭০০ মিলিমিটার ছাড়িয়ে যেতে পারে, যা পুরো মৌসুমি বৃষ্টির প্রায় দ্বিগুণ।
জ্যামাইকার স্থানীয় সরকারমন্ত্রী ডেসমন্ড ম্যাকেঞ্জি বলেছেন, “আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। কিন্তু ক্যাটাগরি ৫ মাত্রার ঝড়ের জন্য পুরোপুরি প্রস্তুত থাকা প্রায় অসম্ভব”। তিনি মনে করিয়ে দেন, গত বছরের হারিকেন বেরিল দেশজুড়ে ভয়াবহ ক্ষতি করেছিল।
রেডক্রস কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়ের প্রভাবে দেশের পশ্চিমাঞ্চলে প্রবল বাতাস, ভারী বৃষ্টি এবং বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। সংস্থাটির আন্তর্জাতিক ফেডারেশন সতর্ক করেছে, শুধুমাত্র জ্যামাইকাতেই প্রায় ১৫ লাখ মানুষ মেলিসার প্রভাবে ক্ষতির মুখে পড়তে পারেন।
জ্যামাইকার রাজধানী কিংস্টনের স্থানীয় সাংবাদিক রোবিয়ান উইলিয়ামস বলেন, “প্রবল বাতাসে গাছপালা উপড়ে পড়েছে, বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। অনেক এলাকায় বিদ্যুৎ নেই। উদ্ধারকর্মীরা সড়ক পরিষ্কারে ব্যস্ত রয়েছেন।”
এদিকে দ্বীপে অবস্থানরত প্রায় ২৫ হাজার পর্যটককে নিরাপদে রাখতে হোটেলগুলো কম মূল্যে আশ্রয়ের ব্যবস্থা করেছে। প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস জানিয়েছেন, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশ সাহায্যের আশ্বাস দিয়েছে।
আল জাজিরা বলছে, মেলিসা এখন ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার বেগে কিউবার দিকে ধেয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া তথ্য বিশ্লেষণ অনুযায়ী, এটি চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ক্রান্তীয় ঝড়।
বুধবারের মধ্যে এটি কিউবায় ক্যাটাগরি ৪ মাত্রার শক্তিতে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে দেশটিতে বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা গেছে, বাসে করে লোকজনকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হচ্ছে।
এছাড়া কিউবার উপকূলীয় অঞ্চল থেকে অন্তত ৬ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। দ্বিতীয় বৃহত্তম শহর সান্তিয়াগোও রয়েছে। পূর্বাঞ্চলীয় হোলগুইন প্রদেশে ২ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে নেওয়া হচ্ছে।
দেশটির উপপ্রধানমন্ত্রী এদুয়ার্দো মার্টিনেজ বলেছেন, “এটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি। আমরা এমন কিছু আগে কখনও দেখিনি।”
আলোকিত প্রতিদিন/২৯অক্টোবর ২০২৫/মওম
ইবতেদায়ী শিক্ষকদের ভুখা মিছিল ছত্রভঙ্গ করে দিলো পুলিশ
আলোকিত ডেস্ক:
ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা কার্যক্রম জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখে ভুখা মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
২৯ অক্টোবর বুধবার দুপুর ২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যনারে এ মিছিল শুরু করেন শতশত ইবতেদায়ী শিক্ষক।
এ সময় তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। ভুখা মিছিলের নেতৃত্ব দেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম। কমিটির সদস্য সচিব মোহাম্মদ আল আমিন ও বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান।

পুলিশ বলছে, শিক্ষকরা পুলিশের অনুরোধ উপেক্ষা করে ব্যারিকেইড ভাংতে চাইলে জল কামান ব্যাবহার করা হয়।
শিক্ষকদের দাবি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার রেজিস্ট্রেশন স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের মত জাতীয়করণ ঘোষণা, স্বীকৃতি, বেতন ভাতা এবং নীতিমালা ২০২৫ অনুমোদনের দাবিও জানান আন্দোলনকারীরা।
আলোকিত প্রতিদিন/২৯অক্টোবর ২০২৫/মওম
দালালদের সুযোগ সুবিধা না দেয়ায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ
কুমিল্লা উত্তরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও যুব সমাবেশ
সাভারে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
অভিভাবকবিহীন এলজিইডিতে উন্নয়ন কাজ স্থবির, দ্রুত বৈষম্যহীন পদায়নের দাবি
‘মোন্থা’ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত, সারাদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস
আলোকিত ডেস্ক:
সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মোন্থা এখন আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে আজ সন্ধ্যা বা রাত নাগাদ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দরকে আগের মতো দুই নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আগামী ৫ দিন এর প্রভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতর জানায়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোন্থা’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ২৮ অক্টোবর মঙ্গলবার ভোরে প্রবল ঘূর্ণিঝড়-এ পরিণত হয় এবং এটি পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা বা রাত নাগাদ ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এদিকে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় মোন্থা সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজাত ২৯০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৫৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরগুলোকে আগের মতো ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা এবং ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আজ ২৮ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, সারাদেশে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ওসিলেটের অধিকাংশ জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সামান্য কমতে পারে।
একইভাবে তৃতীয় দিন ২৯ অক্টোবর বুধবার থেকে চতুর্থ দিন ৩০ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে। তবে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সারাদেশে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। তবে চতুর্থ দিনের জন্য তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পঞ্চম দিন অর্থাৎ ৩১ অক্টোবর শুক্রবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানায়।
আলোকিত প্রতিদিন/২৮ অক্টোবর ২০২৫/মওম

