MD
নেত্রকোণায় সাংবাদিক মহিউদ্দিনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
এনটিভির খবর দেখে ঘানি টানা বৃদ্ধ স্বামী-স্ত্রীর পাশে তারেক রহমান
জয়ন্ত রায় স্টাফ রিপোর্টার
গরু ছাড়াই ৩০ বছর ধরে ঘানি টানছেন স্বামী-স্ত্রী” শিরোনামে এনটিভি অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশ হওয়ার পর তা দৃষ্টিগোচর হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের। এরপর ওই বৃদ্ধ স্বামী-স্ত্রীর পাশে দাঁড়ানো ঘোষণা দিয়েছেন তিনি।
আজ বুধবার (৮ অক্টােবর) ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এনটিভি’ “গরু ছাড়াই ৩০ বছর ধরে ঘানি টানছেন স্বামী-স্ত্রী” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদনটি লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের দৃষ্টিগোচর হয়।
অতঃপর তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন— মোস্তাকিন আলী (তেলী)-র সঙ্গে যোগাযোগ করতে। এরই ধারাবাহিকতায় আগামীকাল বৃহস্পতিবার (৯ অক্টােবর) বেলা ১২টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষে মোস্তাকিন আলীর সঙ্গে সাক্ষাৎ করতে যাবে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল।
মোস্তাকিন আলীর সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন— বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে সংগঠনটির উপদেষ্টাবৃন্দ, সদস্য সচিব ও সদস্য বৃন্দ উপস্থিত থাকবেন।
গত ৩ অক্টােবর এনটিভি অনলাইনে “গরু ছাড়াই ৩০ বছর ধরে ঘানি টানছেন স্বামী-স্ত্রী” শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়। প্রতিবেদনটিতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাগাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি (পাগলাটারী) গ্রামের মোস্তাকিন আলী (তেলী) এবং তার স্ত্রী সখিনা বেগমের মানবেতর জীবনের চিত্র তুলে ধরা হয়। প্রতিবেদনটি সারা দেশের মানুষের নজরে আসে
শরতের বৃষ্টিতে ভোগান্তি
আলোকিত প্রতিবেদক:
আশ্বিনের শেষ দিকে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীর কর্মজীবী মানুষ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল থেকে ঢাকায় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে।
বৃষ্টিতে অনেকে ছাতা মাথায় বের হয়েছেন, কেউ বা ভিজেই পথে নেমেছেন। এছাড়া গণপরিবহনে যাত্রীদের ভিড় বেড়েছে। বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। রিকশা ও সিএনজি চালকেরা স্বাভাবিকের তুলনায় বেশি ভাড়া দাবি করেছেন, এতে জনদুর্ভোগ আরও বেড়েছে।
হাবিবুল্লাহ নামে এক ব্যবসায়ী বলেন, সকালে বৃষ্টিতে ভিজেই একটি কাজে কারওয়ান বাজার গিয়েছিলাম। সপ্তাহের শেষ কর্ম দিবস হওয়ায় আজ সকাল থেকে রাজধানীতে কাজে বের হওয়া মানুষের সংখ্যা অনেক বেশি। সবাই ছাতা নিয়ে কেউবা বৃষ্টিতে ভিজেই চলাফেরা করছেন। বিভিন্ন জায়গায় যানজটের সৃষ্টি হয়েছে। সকাল থেকেই ঝড়-বৃষ্টিতে মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছেন।
একই অভিজ্ঞতার কথা জানিয়ে রামপুরা ব্রিজ সংলগ্ন স্থানে বাসের জন্য অপেক্ষমাণ খোরশেদ আলম। তিনি বলেন, বৃষ্টির কারণে গণপরিবহনে প্রচণ্ড ভিড়। ইচ্ছে করলেও বাসে ওঠা যাচ্ছে না। রিকশা-সিএনজি চালকেরাও সুযোগ বুঝে ভাড়া বাড়িয়ে দিয়েছেন। শত শত মানুষ ছাতা মাথায় দাঁড়িয়ে আছেন, হেটেও কেউ গন্তব্যে যেতে পারছে না আবার গণপরিবহণও পাচ্ছেন না।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, ঢাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আশুলিয়ায় শিকদারের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার গ্রেফতার ৩ জন
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে একটি বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৯ জন নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে তারা সবাই প্রাণ হারিয়েছেন। কারখানাটি মার্কিন সেনাবাহিনীকে বিস্ফোরক সরবরাহ করত।
বিজ্ঞাপন
বার্তাসংস্থা এপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (১০ অক্টোবর) ‘অ্যাকুরেট এনার্জিটিক সিস্টেম’ নামে একটি কোম্পানির কারখানায় বিস্ফোরণ ঘটে। এতে ১৩০০ একরের কারখানাটির একটি ভবন সম্পূর্ণভাবে ধসে গেছে। বিস্ফোরণের মাত্রা এত বেশি ছিল যে, এটি কয়েক মাইল দূরের বাড়িঘরেও অনুভূত হয়েছে।
বিস্ফোরণস্থল বিস্ফোরকে বোঝাই থাকায় সেখানে উদ্ধারকারীরা প্রথমে যাননি। তাদের আশঙ্কা ছিল আবারও বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।
বিজ্ঞাপন
টেনেসির হাম্পপ্রিস কাউন্টির নিরাপত্তা বাহিনীর সদস্য ক্রিস ডেভিস বলেছেন, “বলার কোনো ভাষা নেই। এটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।” তিনি জানিয়েছেন, এ ঘটনায় একাধিক মানুষের মৃত্যু হয়েছে। তবে সংখ্যাটি কত সেটি প্রকাশ করেননি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
কোম্পানিটির ওয়েবসাইটে বলা আছে, তারা সেনাবাহিনী, অ্যারোস্পেস এবং ভবন ভাঙার কাজে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বিস্ফোরক সরবরাহ করে থাকে। এছাড়া বিদেশি সেনাবাহিনীও এসব বিস্ফোরক ব্যবহার করে।
বাকসনোর্ট শহরের বনাঞ্চলীয় পাহাড়ি এলাকায় তাদের কোম্পানি অফিস ও এর কারখানা অবস্থিত। সেখানে আটটি ভবন ছিল। এগুলো নাসভিলের দক্ষিণপূর্বের ৯৭ কিলোমিটার দূরে অবস্থিত।
পাবলিক নথি থেকে জানা গেছে, ‘অ্যাকুরেট এনার্জিটিক সিস্টেম’ বিস্ফোরক ও অস্ত্র তৈরির বেশ কয়েকটি সামরিক চুক্তি পেয়েছে। যেগুলো বেশ পুরোনো।
সূত্র: এপি

