আজ শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 242

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ভোরে তিনি মাঝে মাঝে ৩০০ ফিট সড়কের নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান, সেখানে বন্ধ থাকলে গুলশানের ওয়েস্টিন হোটেলে যান। তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ রাজনৈতিক অঙ্গনে প্রচুর আলোচনা-সমালোচনা শুরু হয়। 

সর্বশেষ খবর পেতে ঢাকাপ্রকাশ এর গুগল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ।

উপদেষ্টা আসিফের এই বক্তব্যের পর বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন।

yestin.jpg
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার মধ্যরাতে দেওয়া ফেসবুক পোস্টে পার্থ লিখেছেন, ‘এক সময় ভাত খুঁজতো ক্যান্টিনে, এখন হাঁস খোঁজে ওয়েস্টিনে।’

ফেসবুকে দেওয়া তার এই স্ট্যাটাসটি রাজনৈতিকভাবে ইঙ্গিতপূর্ণ বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি কার উদ্দেশে এই পোস্ট দিয়েছেন সেটি স্পষ্ট করেননি।

এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত আন্দালিব রহমান পার্থের এই পোস্টে লাইক পড়েছে ৭৭ হাজার। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর এই পোস্টে পক্ষে বিপক্ষে ২০ হাজার ৫শ মানুষ মন্তব্য করেছেন এবং এটি শেয়ার হয়েছে আট হাজারের বেশি বার।

 


সারাদেশ

একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার,পাশে পড়েছিল চিরকুট


সারাদেশ ডেস্ক
সারাদেশ ডেস্ক
 প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১১:৫৫ এএম

একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার,পাশে পড়েছিল চিরকুট
ছবি: সংগৃহীত

 

রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় ঋণের চাপ সহ্য করতে না পেরে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক কৃষক।

সর্বশেষ খবর পেতে ঢাকাপ্রকাশ এর গুগল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন: মিনারুল ইসলাম, তার স্ত্রী মনিরা বেগম, ছেলে মাহিম ও দেড় বছর বয়সি মেয়ে মিথিলা। পুলিশ মিনারুলের মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে।

পুলিশ জানায়, মিনারুল ও তার ছেলে এক ঘরে ছিলেন, অন্য ঘরে ঘুমাচ্ছিলেন স্ত্রী ও মেয়ে। সকালে প্রতিবেশীরা ঘরে এসে মরদেহ দেখে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে দেখতে পায়, মিনারুল ঘরের ফ্যানের সঙ্গে ঝুলছেন, ছেলের মরদেহ বিছানায়, আর অন্য ঘরে স্ত্রী ও মেয়ের মরদেহ শোয়ানো রয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, মিনারুল প্রথমে স্ত্রীকে ওড়না দিয়ে এবং মেয়েকে গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে ছেলেকে শ্বাসরোধ করে নিজে আত্মহত্যা করেন।

উদ্ধার করা চিরকুটে মিনারুল লিখেছেন, ‘আমি নিজ হাতে সবাইকে মারলাম এই কারণে যে, আমি একা যদি মরে যাই, তাহলে আমার স্ত্রী-সন্তান কার কাছে থাকবে? কষ্ট আর দুঃখ ছাড়া তারা কিছুই পাবে না। আমি মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়া-দাওয়ার অভাবে। এত কষ্ট আর মেনে নিতে পারলাম না। আমাদের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো হলো। কারো কাছে আর কিছু চাইতে হবে না।’

স্থানীয়রা জানান, মিনারুল একসময় জুয়ায় আসক্ত ছিলেন এবং মাদকও গ্রহণ করতেন। এতে বিপুল পরিমাণ ঋণ হয়। সম্প্রতি বাবার জমি বিক্রি করে কিছু ঋণ শোধ করলেও আর্থিক সংকট কাটেনি। অনেক সময় পরিবারের দুবেলা খাবারও জুটত না।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। সব বিষয় মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।

 

 

রাজধানীর আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে। একইসঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ খবর পেতে ঢাকাপ্রকাশ এর গুগল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ এ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮–১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা আজ অপরিবর্তিতই থাকতে পারে।

এদিন সকাল ৬টায় ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল একই সময়ে তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সবশেষ সারাদেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

 


রাজনীতি

খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন আজ


ঢাকাপ্রকাশ ডেস্ক
ঢাকাপ্রকাশ ডেস্ক
 প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১০:৩৬ এএম

খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন আজ
ছবি: সংগৃহীত

 

বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের আজকের এই দিনে তিনি দিনাজপুর জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা ইস্কান্দার মজুমদার ও মাতা তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান বেগম জিয়া। তিনিই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী।

সর্বশেষ খবর পেতে ঢাকাপ্রকাশ এর গুগল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ।

স্বৈরাচার হুসেইন মোহাম্মদ এরশাদের পতনের পর ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হন। আর এরপর তার মাধ্যমেই বাংলাদেশে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা চালু হয়।

বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয় অথবা বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

তবে জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল ছাড়া কেক কাটা বা অন্য কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। দলের সব নেতাকর্মীদের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে।

রুহুল কবির রিজভী বলেছেন, ‘১৫ আগস্ট ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন। এই দিন উপলক্ষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং একই সঙ্গে ‘৭১ এর মুক্তিযুদ্ধে জীবনদানকারী শহীদগণ, ‘৯০ এর গণতান্ত্রিক আন্দোলনে ও ‘২৪ এর গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনা করা হবে। ঢাকার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এদিন সকাল ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।’

বিএনপি সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়ার পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজী হলেও তার শৈশব-কৈশোর কেটেছে দিনাজপুর জেলায় বাবার কর্মস্থলে। তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে অধ্যয়ন করেন। প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান ১৯৬০ সালে খালেদা জিয়াকে বিয়ে করেন।

জিয়াউর রহমান ও খালেদা জিয়া দম্পতির দুই সন্তান। একজন বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি জন্মগ্রহণ করেন ১৯৬৫ সালের ২০ নভেম্বর। ২য় সন্তান প্রয়াত আরাফাত রহমান কোকো জন্মগ্রহণ করেন ১৯৬৯ সালের ১২ আগস্ট। ১৯৮১ সালের ব্যর্থ অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বরণের পর, বেগম জিয়া ১৯৮২ সালের ২ জানুয়ারি সাধারণ সদস্য হিসাবে বিএনপিতে যোগদান করেন। ১৯৮৩ সালের মার্চ মাসে দলের ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হন এবং ১৯৮৪ সালের আগস্টে দলটি তাকে চেয়ারপারসন নির্বাচিত করেন।

বিএনপির হাল ধরার পর ১৯৮২ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত তৎকালীন স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে বিরোধী আন্দোলন করেন। এই দীর্ঘ আন্দোলনে কখনই তিনি এরশাদের সঙ্গে আপোষ করেননি। কিন্তু বর্তমানে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরশাদের সঙ্গে আপস করে ১৯৮৬ সালে তৃতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের করেন। কিন্তু খালেদা জিয়া নির্বাচনের বিরোধিতা করেন এবং নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকেন। ওই সময় জামায়াতে ইসলামী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মতো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা পার্টির নেতৃত্বাধীন শাসনের অধীনে নির্বাচনে যোগ দিয়েছিল। ফলে এরশাদ সরকারের ক্ষমতা দীর্ঘায়িত হয়। ১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সাতবার খালেদা জিয়াকে আটক করা হয়েছিল। এর পরও বেগম খালেদা জিয়া দলকে সংগঠিত করে আন্দোলন চালিয়ে যান। ১৯৮০ দশকে এরশাদের সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে কঠোর বিরোধিতা এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভূমিকা রাখার কারণে তিনি ‘আপোষহীন নেত্রী’ হিসাবে খ্যাতি অর্জন করেন।

১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেগম জিয়া। তার প্রধানমন্ত্রিত্বকালে বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রে পরিণত হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তার মেয়াদে কিছু বড় অর্থনৈতিক পরিবর্তনের সূচনা হয়েছিল। কর্মসংস্থানের হার ব্যাপকভাবে বৃদ্ধি পায় এই সময় এবং শুধু তৈরি পোশাক শিল্প খাতেই পাঁচ বছরে কর্মসংস্থানের বৃদ্ধি ছিল ২৯ শতাংশ। প্রায় দুই লাখ নারী এই সময় তৈরি পোশাক শিল্পখাতে যোগ দেন। ১৯৯৬ সালে নির্বাচনে বিএনপির জয়ের পর খালেদা জিয়া দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হন। কিন্তু নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করা ও পুনরায় নির্বাচনে অংশ নেওয়ার প্রতিশ্রুতির কারণে, তিনি এক মাসের মধ্যে পদত্যাগ করেন। এরপর একই বছরের জুনের মাসের নতুন নির্বাচনে বিএনপি হেরে যায়। কিন্তু ১১৬টি আসন নিয়ে বেগম জিয়ে বিরোধী দলের নেতা হিসেবে সংসদে যোগদান করেন। এরপর ১৯৯৯ বেগম জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী এবং ইসলামী ঐক্যজোটের সাথে চারদলীয় জোট গঠন করেন। ২০০১ সালের নির্বাচনে জয়ী হন। ফোর্বস ম্যাগাজিন নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে তার ভূমিকার জন্য ২০০৫ সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় তাকে ২৯ নম্বরে স্থান দেয়। ২০০৬ সালে, তিনি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। ২০০৭ সালের সেপ্টেম্বর মাসে তাকে ও তার পরিবারের সদস্যদের তৎকালীন সরকার গ্রেপ্তার করে। এরপর ২০০৮ সালে নির্বাচনে বিএনপি পরাজিত হয়। ১৯৯১ সাল থেকে ২০০১ সালের সাধারণ নির্বাচনগুলোতে পাঁচটি পৃথক সংসদীয় আসনে নির্বাচিত হয়েছিলেন খালেদা জিয়া।

২০০৮ সালের নির্বাচনে তিনি যে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেখানেও জয়লাভ করেছিলেন। ২০০৯ সালের পর থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে তিনি আন্দোলন শুরু করেন। এরপর ২০১৪ সালের নির্বাচন বয়কট করেন তিনি। ২০১৮ সালের নির্বাচনের আগে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে ১৭ বছরের কারাদণ্ড দেয় শেখ হাসিনার সরকার। ২০২০ সালে করোনাকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে গুলশানে ভাড়া বাসায় এনে বন্দি রাখা হয় খালেদা জিয়াকে। তিনি সুস্থভাবে হেঁটে কারাগারে গেলেও, বেরিয়ে আসেন অসুস্থ হয়ে হুইল চেয়ারে করে। বেগম খালেদা জিয়া হৃদযন্ত্র, লিভারের সমস্যা, ডায়াবেটিস, চোখ ও হাঁটুর সমস্যাসহ নানা রোগে আক্রান্ত। এরই মধ্যে করোনা, হার্ট ও লিভারের সমস্যায় বার বার হাসপাতালে ভর্তি হতে হয়। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার সুপারিশ করলেও শেখ হাসিনার সরকার তাকে বিদেশে নিতে দেয়নি।

কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর, রাষ্ট্রপতি তাকে মুক্তি দেন। এরপর যুক্তরাজ্যের লন্ডন থেকে চিকিৎসা নিয়ে এসেছেন। এখন তার শারীরক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন ডাক্তাররা।

 


ক্যাম্পাস

১৫ আগস্ট উপলক্ষে ডিজে পার্টি ঢাবির শিক্ষার্থীদের


সারাবিশ্ব ডেস্ক
সারাবিশ্ব ডেস্ক
 প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ০৯:৫৬ এএম

১৫ আগস্ট উপলক্ষে ডিজে পার্টি ঢাবির শিক্ষার্থীদের
ছবি: সংগৃহীত

 

ডিজে গান বাজিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘১৫ আগস্ট’ উদযাপন করছে। এতে বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে দেখা গেছে।শুক্রবার (১৫ আগস্ট) প্রথম প্রহরে ডিজে পার্টি করে উল্লাস করতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল ও কবি জসিম উদ্দিন হলে ডিজে গানের তালে তালে নাচে মেতে ওঠেন শিক্ষার্থীরা।

সর্বশেষ খবর পেতে ঢাকাপ্রকাশ এর গুগল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ।

এমনকি শিক্ষার্থীরা ‘শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন; জয় বাংলা’ যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’সহ নানা গান বাজিয়ে নৃত্য ও উল্লাস করে। এছাড়াও শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানও দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে আগস্ট মাসে হলের শিক্ষার্থীদের অন্তত ৪০-৪৫টি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে হতো। তবে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। পরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। স্বৈরাচার পতনের পর এ বছরের আগস্ট আমাদের জন্য ভিন্ন। বাধ্য হয়ে রাজনৈতিক প্রোগ্রামে যেতে হচ্ছে না। এজন্য আমরা মুক্ত পরিবেশে আনন্দ করছি।

উল্লেখ্য, আওয়ামী লীগের টানা ১৫ বছরের শাসনামলে পুরো অগাস্ট মাসজুড়ে নানা আয়োজনে স্মরণ করা হত বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের। ১৫ অগাস্ট ছিল ‘জাতীয় শোক দিবস’, সরকারি ছুটির দিন। তবে চব্বিশের অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার ১৫ অগাস্টের জাতীয় শোক দিবসের সাধারণ ছুটি বাতিল করে। রাষ্ট্রীয়ভাবে দিনটি আর পালন করা হয় না।

এ বিষয়ে মাস্টারদা সূর্যসেন হলের মাস্টার্সের শিক্ষার্থী আজিজুল হক বলেন,গত আওয়ামী লীগ সরকারের আমলে ১৫ অগাস্ট এলেই হলে হলে শিক্ষার্থীদের ‘জোর করে’ শোক দিবসের বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যাওয়া হতো। সেই ক্ষোভ থেকেই হলের সবাই মিলে ১৫ অগাষ্টের শোক দিবসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের গানগুলো দিয়েই উল্লাস করছে আজ।

ধরিয়ে দিন।
ফরিদপুর জেলার সালথা উপজেলার সাধু পাড়া গ্রামের বাসিন্দা ফয়সাল, পিতা মোস্তফা মাতবর, মাতা রাবেয়া বেগম। তিনি রূপগঞ্জের তারাবো পৌরসভার নোয়াপাড়া গ্রামে বিবাহ করে স্ত্রী-সন্তান রেখে  টাকা পয়সা নিয়ে পালিয়ে যান।
যদি কোন হৃদয়বান ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকেন, তবে তাঁকে নগদ ১০০০০( দশ হাজার) টাকা ও আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। এই বিষয়ে  রূপগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে।
যোগাযোগ: ০১৩০০৮০০২৭২; ০১৬১৮৮৮৬২৬৬।

কোন অপশক্তি এই নির্বাচনকে প্রতিহত করতে পারবে না, সুলতান সালাউদ্দিন টুকু

সাইফুল ইসলাম সবুজ, টাঙ্গাইল: কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হয়েছে। সেই অনুযায়ী প্রধান উপদেষ্টার কার্যালয় চিঠিও দিয়েছে। এতে জাতি আশ্বস্ত হয়েছে। দেশ গণতন্ত্রের দিকে ফিরে যাচ্ছে। মানুষ তার ভোটের অধিকার পাচ্ছে। শনিবার রাতে টাঙ্গাইল প্রেসক্লাবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভোট নিয়ে ফ্যাসিবাদী চক্র ও তার দোসররা ষড়যন্ত্র করবে এটাই স্বাভাবিক। তারপরও ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে যারা ঐক্যবদ্ধ ছিল তারা আগামি দিনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে ইনশাল্লাহ। একমাত্র ভোটের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা সম্ভব। যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা রোজার পূর্বেই নির্বাচনের ঘোষণা দিয়েছেন। সেহেতু কোন অপশক্তি এই নির্বাচনকে প্রতিহত করতে পারবে না।
অনুষ্ঠানে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদ হক সানু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। এসময় টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/এপি 

সাংবাদিকের পেশাগত কাজে বাধা দিয়েও শেষ রক্ষা হলো না নামধারী ঔষধ ব্যবসায়ীর

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম বান্দুটিয়া গ্রামে লোটাস ভূঁইয়ার বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে বিক্রয় অযোগ্য যৌন উত্তেজক ঔষধ বিভিন্ন দোকান ও জনসাধারণের মাঝে সরবরাহ করে আসছিলেন রেজাউল করিম নামে এক নামধারী ঔষধ ব্যবসায়ী।

 

গত সোমবার (১৮ আগস্ট) এ ঘটনায় অনুসন্ধানে নামে স্থানীয় কয়েকজন সাংবাদিক। অনুসন্ধানকালে জানা যায়, রেজাউল করিমের বাসায় মজুদ রয়েছে বিপুল পরিমাণে এসব বিক্রয় অযোগ্য ঔষধ। সরেজমিনে গিয়ে সত্যতা মেলে সাংবাদিকদের। পরে তারা ঔষধ প্রশাসনকে বিষয়টি অবহিত করলে কর্তৃপক্ষ অভিযানের প্রস্তুতি নেয়।

এসময় সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দিয়ে উল্টো পুলিশকে খবর দেন রেজাউল করিম। তবে ঘটনাস্থলে এসে পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলে যায়।

পরবর্তীতে ঔষধ প্রশাসন মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুলতানা রিফাত ফেরদৌসের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুল্লাহ অভিযান পরিচালনা করেন। অভিযানে অবৈধ ঔষধ জব্দ করা হয় এবং রেজাউল করিমকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে তাকে সতর্ক করে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

 

এ বিষয়ে সহকারী পরিচালক সুলতানা রিফাত ফেরদৌস বলেন,
“জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

আলোকিত প্রতিদিন/১৯ আগস্ট ২০২৫/মওম

বিনোদন ডেস্ক, জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীতশিল্পী বেবী নাজনীন। সারাদেশ জুড়ে ‘ব্লাক ডায়মন্ড’ নামে যার সুখ্যাতি। বাংলা গানের ইতিহাসে এমন ‘উপাধী’ পাওয়া সংগীত তারকাও একজনই। প্রায় সাড়ে চার দর্শকের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।

বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্যও বেবী নাজনীন।

উল্লেখ্য, গত সাড়ে চার দশকের সঙ্গীত ক্যারিয়ারে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন বেবী নাজনীন।

‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, আমার একটা মানুষ আছে, ওই রংধনু থেকে, পত্রমিতা, এলোমলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল, কাল সারা রাত ছিল স্বপনেরও রাত, দু’চোখে ঘুম আসে না তোমাকে দেখার পর, আমার ঘুম ভাঙাইয়া গেলোরে মরার কোকিলে, লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, আজ পাশা খেলবো রে শাম, প্রিয়তমা, সারা বাংলায় খুঁজি তোমারে, ও বন্ধু তুমি কই কই রে.. এ প্রাণো বুঝি যায় রে…’ এমন অসংখ্য গানের মাধ্যমে বাংলা গানের ভান্ডার সমৃদ্ধ করেছেন এই সংগীত তারকা।

ডাকসু নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ জিএস প্রার্থী আবু বাকেরের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী আবু বাকের মজুমদার।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ভোটকেন্দ্রের বাইরের পরিবেশ শান্তিপূর্ণ ও ইতিবাচক। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছেন। তবে অমর একুশে হলে আগে থেকে ব্যালট পূরণ করে রাখার তথ্য পেয়েছি আমরা।

আবু বাকের দাবি করেন, ‘এই পরিকল্পনা শুধু অমর একুশে হলে সীমাবদ্ধ নয়। আমরা আরও পাঁচ থেকে সাত দিন আগেই শুনেছিলাম, প্রতিটি হলে ২০০-৩০০ ভোট আগেভাগেই পূরণ করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রায় ৫ হাজার ৬০০ ভোট এদিক সেদিক করা সম্ভব।

ভোট কারচুপির পেছনে কারা রয়েছে—এমন প্রশ্নে তিনি বলেন, ‘যাদের ভোট নাই, তারাই এমন পরিকল্পনায় যুক্ত রয়েছে। কারা ক্যাম্পাসে জনপ্রিয় না, সেটি সবার জানা। আজ সেটাই প্রমাণিত হলো।

‘নির্বাচন কমিশনের অনেকেই এই কারচুপির প্রকৌশলে যুক্ত থাকতে পারেন। কারণ, শুরু থেকেই আমরা এই বিষয়ে উদ্বেগ জানিয়ে এলেও তারা সবসময় আশ্বস্ত করেছে, এমন কিছু হবে না। অথচ আজ বাস্তবে তা ঘটতে দেখছি।

ভোট কারচুপির অভিযোগ আরও কোথায় পাওয়া গেছে—এমন প্রশ্নে তিনি জানান, ‘এখন পর্যন্ত অমর একুশে হলে নিশ্চিত তথ্য পেয়েছি। তবে আমরা আগেই শুনেছিলাম, অন্যান্য হল, বিশেষ করে ছাত্রী হলগুলোতেও এমন কারচুপির আশঙ্কা রয়েছে। ছাত্রলীগ নাকি ২০১৯ সালেও রোকেয়া হল ও সুফিয়া কামাল হলে একই কৌশলে ভোট কারচুপি করেছিল। কারণ, এসব হলে ভোটার বেশি এবং কারচুপি করাও তুলনামূলক সহজ।

 

শিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উমামা ফাতেমার,

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা অভিযোগ করেছেন কেন্দ্রের বাইরে কাকে ভোট দিতে হবে তাদের নাম লিখে একটা তালিকা ভোটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই তালিকাটা শিবিরের প্রার্থীর। শুধু তাই নয় শিবিরের স্বতন্ত্র নামে প্রার্থী তালিকাও তুলে দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

এক ফেসবুক পোস্টে তিনি দুটো তালিকার ছবি তুলে ধরেছেন।

এই তালিকার একটি কেন্দ্রীয় সংসদ নির্বাচনের, অপরটি হল সংসদ নির্বাচনের। দুটোই শিবিরের তালিকা উল্লেখ করে উমামা লিখেছেন, ‘ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের ভোটকেন্দ্রের বাইরে এই লিফলেট গুলা দেওয়া হচ্ছে। যার এক প্রান্তে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের তালিকা আর অপর প্রান্তে হলের স্বতন্ত্র পরিচয়ে নির্বাচন করা প্রার্থীদের তালিকা। গুঞ্জন শোনা গেছে এই লিস্টটি পোলিং বুথের ডেস্কের নিচে ছড়ানো আছে।

একইদিকে শিবিরের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে অন্য কেন্দ্রেও। শিবিরের বিরুদ্ধে এমন অভিযোগ গণমাধ্যমে তুলে ধরেন।

টাঙ্গাইলে দ্রুত এগিয়ে চলছে এলজিইডির ১৯টি প্রকল্প কাজ, গড় অগ্রগতি ৮২ শতাংশ 

সাইফুল ইসলাম সবুজ, টাঙ্গাইল:
টাঙ্গাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি) ১৯টি প্রকল্পের অধীনে প্রাক্কলিত মূল্য দুই হাজার ৬৭৮ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকার বিপরীতে দুই হাজার ২৮৯ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে উন্নয়ন প্রকল্পের ৮২ শতাংশ গড় হার সম্পন্ন করেছে। নির্বাহী প্রকৌশলীর প্রত্যক্ষ তত্ত্বাবধান ও সার্বক্ষণিক তদারকির কারণে এ সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে।
টাঙ্গাইল এলজিইডি সূত্রে জানা যায়, টাঙ্গাইল এলজিইডির অধীনে ২০২৪-২৪ অর্থ বছরে দুই  হাজার ৬৭৮ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা প্রাক্কলিত মূল্যের বিপরীতে ১৯টি প্রকল্প গ্রহণ করা হয়।
প্রকল্পগুলোর মধ্যে- অগ্রাধিকার ভিত্তিতে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩(আইআরআইডিপি-৩) প্রকল্পে ১৬২ কোটি ৩০ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে ১৭২টি স্কীমের মধ্যে
১৪৭টির কাজ সম্পন্ন ও ২৫টি স্কীমের কাজ চলমান রয়েছে। গৃহীত প্রকল্পের ৯৪ শতাংশ কাজের ভৌত
অগ্রগতি সম্পন্ন হয়েছে।
টাঙ্গাইল জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প তথা টাঙ্গাইল উন্নয়ন  প্রকল্প(আইআরআইডিপি-টাঙ্গাইল) প্রকল্পে ৫৩১ কোটি ২৩ লাখ ৮৩ হাজার টাকা ব্যয়ে ৭৩৭টি  স্কীম গ্রহন করা হয়। এরমধ্যে ৪৮০টি স্কীমের কাজ সম্পন্ন, ২১৪টি চলমান, ৯টি বাতিল ও ৩৪টি  স্কীমের দরপত্র আহ্বান করা হয়েছে। ব্যয়িত অর্থের বিপরীতে কাজের ভৌত অগ্রগতি ৭৯ শতাংশ।
ময়মনসিংহ অঞ্চলে পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প(এমআরআরআইডিপি) খাতে ৫০৭ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ৪৬৭টি স্কীমের মধ্যে ৩৭৯টির কাজ সম্পন্ন, ৭৯টি চলমান এবং ৯টির দরপত্র বাতিল
করা হয়েছে। ব্যয়িত অর্থের বিপরীতে উন্নয়ন কজের ভৌত অগ্রগতি ৮৭ শতাংশ। পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ শীর্ষক (সিআইবিআরআর) প্রকল্পে ১১২ কোটি ২৫ লাখ ৯৮ হাজার টাকা ব্যয়ে গৃহীত ১৩টি স্কীমের মধ্যে দুইটি সম্পন্ন ৬টি চলমান এবং ৪টি বাতিল ও ১টি স্কীমের দরপত্র আহ্বান করা হয়েছে। ব্যয়িত অর্থের বিপরীতে ভৌত অগ্রগতি ৫২ শতাংশ।
গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ (জিওবিএম) প্রকল্পে ৬২০ কোটি ৭ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে
গৃহীত ৮৬টি স্কীমের মধ্যে ৭০টি সম্পন্ন, চলমান রয়েছে ১৫টি এবং ১টি স্কীমের দরপত্র আহ্বান করা
হয়েছে। ব্যয়িত অর্থের বিপরীতে উন্নয়ন কজের ভৌত অগ্রগতি ৮৬ শতাংশ।
উপজেলা-ইউনিয়ন ও গ্রাম সড়কে অনূর্ধ্ব ১০০ মিটার সেতু নির্মাণ (ইউএইচবিপি) প্রকল্পে ৮৪ কোটি ৫২ লাখ ২৯ হাজার টাকা ব্যয়ে গৃহীত ১৮টি স্কীমের মধ্যে ১০টি স্কীম সম্পন্ন, ৭টি চলমান রয়েছে এবং ১টির দরপত্র বাতিল করা হয়েছে। এ প্রকল্পে ব্যয়িত অর্থের বিপরীতে উন্নয়ন কাজের ভৌত অগ্রগতি হয়েছে ৯২ শতাংশ। ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা-ইউনিয়ন সড়ক
প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ
(ডিডিআইআরডব্লিউএসপি) প্রকল্পে ১৯০ কোটি ৩৮ লাখ ৮৩ হাজার টাকা ব্যয় করা হয়েছে। উল্লেখিত ব্যয়ে ৪১টি স্কীম গ্রহণ করা হয়। এরমধ্যে ২২টি স্কীম সম্পন্ন,
১৮টি চলমান এবং ১টি স্কীমের দরপত্র বাতিল করা হয়েছে। ব্যয়িত অর্থের বিপরীতে প্রকল্পের ভৌত
অগ্রগতি ৯০ শতাংশ। ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন
(সিএএফডিআরআইআর) প্রকল্পে ১০১ কোটি ১৮ লাখ ৬২ হাজার ব্যয়ে গৃহীত স্কীমের সংখ্যা
৫৮টি। এরমধ্যে ৩৩টির কাজ সম্পন্ন, ২৩টি স্কীমের কাজ চলমান রয়েছে এবং ২টির দরপত্র বাতিল করা
হয়েছে। ব্যয়িত অর্থের বিপরীতে উন্নয়ন কাজের ভৌত অগ্রগতি ৭০ শতাংশ। সাপোর্টিং ফর রুরাল
ব্রিজেস (এসইউপিআরবি) প্রকল্পে ৯০ কোটি ১৬ লাখ ৭৬ হাজার টাকা ব্যয়ে ৩৫টি স্কীম গ্রহণ
করা হয়। এরমধ্যে ২২টির কাজ সম্পন্ন, ১২টি স্কীমের কাজ চলমান রয়েছে এবং ১টির দরপত্র বাতিল করা
হয়েছে। ব্যয়িত অর্থের বিপরীতে উন্নয়ন কাজের ভৌত অগ্রগতির হার ৮৭ শতাংশ।
সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন (জিএসআইডি-২) প্রকল্পে ২১ কোটি ২৫ লাখ ৩৫
হাজার টাকা ব্যয়ে গৃহীত ৬৪১টি স্কীমের মধ্যে ৫৩২টির কাজ সম্পন্ন, ৬৭টি স্কীমের কাজ চলমান
রয়েছে এবং ৪২টি স্কীমের দরপত্র আহ্বান করা হয়েছে। ব্যয়িত অর্থের বিপরীতে উন্নয়ন কাজের ভৌত
অগ্রগতি ৮০ শতাংশ। গ্রাম সড়ক পুনর্বাসন (ভিআরআরপি) প্রকল্পে ১০২ কোটি ৪২ লাখ ৭০
হাজার টাকা ব্যয়ে ৮০টি স্কীম গ্রহণ করা হয়। এরমধ্যে সবগুলো স্কীমের উন্নয়ন কাজ সম্পন্ন করা
হয়েছে। ব্যয়িত অর্থের বিপরীতে উন্নয়ন কাজের ভৌত অগ্রগতির হার ১০০ শতাংশ।
দেশব্যাপী গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (সিআরএমআইডিপি) প্রকল্পে ৩৬ কোটি ৩৫ লাখ
টাকা ব্যয়ে গৃহীত ১৬টি স্কীমের মধ্যে ১২টির কাজ সম্পন্ন, ৩টির কাজ চলমান রয়েছে এবং ১টির
দরপত্র বাতিল করা হয়েছে। ব্যয়িত অর্থের বিপরীতে উন্নয়ন কাজের ভৌত অগ্রগতি ৯৫ শতাংশ।
সারাদেশে পুকুর-খাল উন্নয়ন (আইপিসিপি) প্রকল্পে ৫ কোটি ৮৮ লাখ ৫৮ হাজার টাকা ব্যয়ে
গৃহীত ২৮টি স্কীমের মধ্যে ১৭টি সম্পন্ন, ৭টি স্কীম চলমান রয়েছে, ৩টির দরপত্র আ করা
হয়েছে এবং ১টি স্কীম বাতিল করা হয়েছে। ব্যয়িত অর্থের বিপরীতে উন্নয়ন কজের ভৌত অগ্রগতি
৮০ শতাংশ। ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প-২য় পর্যায় (এসএসডবিøউআরডিপি-২) প্রকল্পে
১৫ কোটি ৯৮ লাখ ৩৪ হাজার টাকা ব্যয়ে ৮টি স্কীমের মধ্যে ৬টির কাজ সম্পন্ন হয়েছে এবং ২টির
কাজ চলমান রয়েছে। ব্যয়িত অর্থের বিপরীতে উন্নয়ন কাজের ভৌত অগ্রগতি ৮২ শতাংশ।
সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট (ডিওসি) প্রকল্পে ১ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে ১টি স্কীম
গ্রহন করা হয়। স্কীমটির কাজ চলমান রয়েছে। ব্যয়িত অর্থের বিপরীতে স্কীমের উন্নয়ন কাজের
ভৌতঅগ্রগতি ৬০ শতাংশ। সমন্বিত পানি ব্যবস্থাপনা ইউনিট (আইডবিøউআরএম) প্রকল্পে ১৩
কোটি ৭৬ হাজার টাকা ব্যয়ে গৃহীত ৮টি স্কীমের মধ্যে ৫টির উন্নয়ন কাজ শেষ হয়েছে ও ৩টির
কাজ চলমান রয়েছে। ব্যয়িত অর্থের বিপরীতে উন্নয়ন কাজের ভৌত অগ্রগতি ৮০ শতাংশ। সমগ্র
দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ (টিইউএলও) প্রকল্পে ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে
৮টি স্কীম গ্রহণ করা হয়। এরমধ্যে ৭টি স্কীমের কাজ চলমান রয়েছে এবং ১টি স্কীমের দরপত্র বাতিল করা
হয়েছে। ব্যয়িত অর্থের বিপরীতে উন্নয়ন কাজের ভৌত অগ্রগতি ১৭ শতাংশ। উপজেলা-টাউন ও
মৌলিক অবকাঠামো উন্নয়ন (ইউটিএমআইডিপি) প্রকল্পে ৩ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার টাকা
ব্যয়ে গৃহীত ৬টি স্কীমের মধ্যে ২টির কাজ সম্পন্ন হয়েছে এবং ৪টি স্কীমের কাজ চলমান রয়েছে।
ব্যয়িত অর্থের বিপরীতে উন্নয়ন কাজের ভৌত অগ্রগতি ৬৭ শতাংশ। এছাড়া পিসিআরবিসিপি প্রকল্পের আওতায় ৩২ কোটি ৯৭ লাখ ৮৬ হাজার টাকা প্রাক্কলিত ব্যয় বা চুক্তিমূল্যে টাঙ্গাইল পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ৩৬ ও ৭২ ইউনিটের ৭তলা বিশিষ্ট দুইটি আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের কাজ জায়গা জটিলতার জন্য স্থগিত রয়েছে।
টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান জানান, গত বছরের আগস্টে সরকার পতনের পর তিনি দায়িত্ব নিয়ে প্রতিটি প্রকল্পে স্কীম পরিদর্শন করেছেন। যেসব স্কীমে সমস্য সৃষ্টি হয়েছিল সেগুলোর দরপত্র বাতিল করা হয়েছে। কোন কোন স্কীমের কাজ ঠিকাদারকে ডেকে এনে
আলোচনার মাধ্যমে সমস্য সমাধান করেছেন।
তিনি জানান, ইতোমধ্যে জেলার সড়ক নেটওয়ার্কের আওতায় ৯ হাজার ২৫১ কিলোমিটার দৈর্ঘ্যরে
বিভিন্ন প্রকার সড়কও নির্মাণ করা হয়েছে। উন্নয়ন কাজের গুণগত মান নিশ্চিত করতে তিনি সব সময় কঠোর অবস্থান নিয়ে থাকেন।
আলোকিত প্রতিদিন/১০সেপ্টেম্বর ২০২৫/মওম

আকাঙখ

চার রাজনীতিবিদসহ নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আগামী ২৩ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন তিনি।

সোমবার (২২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে একটি বাণিজ্যিক ফ্লাইটে তিনি রওনা হবেন বলে জানা গেছে। সফর শেষে তিনি আগামী ২ অক্টোবর দেশে ফিরবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এবার তার সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন চারজন রাজনীতিবিদ। তারা হলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমিরর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন।

আগামী ২৬ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ আলোচনা পর্বে বক্তব্য রাখবেন। তিনি তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আশা-আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে বিগত এক বছরে বাংলাদেশে ঘটে যাওয়া সংস্কার ও আগামী দিনে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বলিষ্ঠ অবস্থান, বিশ্বব্যাপী সংঘাত, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর প্রতিকূলতা, উন্নয়নশীল দেশগুলো হতে সম্পদ পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন, অভিবাসীদের মৌলিক পরিষেবা প্রাপ্তির নিশ্চয়তা, জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার পরিপ্রেক্ষিতে প্রযুক্তির টেকসই হস্তান্তর এবং সর্বোপরি ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রয়াস তার বক্তব্যে উঠে আসবে।

প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবের স্বাগত অভ্যর্থনা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভ্যর্থনাসহ এ সফরকালে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন।

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কোফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপ, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার-বিষয়ক বিশেষ দূত টম অ্যানড্রুজ, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠক করবেন।

এছাড়া ইতালি, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কসভোর প্রতিনিধি দলের প্রধানের সঙ্গেও বৈঠক আয়োজনের প্রস্তুতি চলমান আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ বছরের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ এবার আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা সঙ্কটকে কেন্দ্র করে জাতিসংঘ কর্তৃক সাধারণ পরিষদে এমন একটি উচ্চ-পর্যায়ের সভার আয়োজন এবারই প্রথম।

জাতিসংঘ অধিবেশন ছাড়াও প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র প্রবাসীদের নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন।

সাধারণ অধিবেশনের সাইডলাইনে পররাষ্ট্র উপদেষ্টা বেশ কয়েকটি বৈঠক করবেন। এর মধ্যে বিশেষভাবে রয়েছে কমনওয়েলথ পররাষ্ট্র বিষয়ক মন্ত্রীদের সভা (সিএফএএমএম), শান্তি নির্মাণ কমিশন (পিবিসি) মন্ত্রী পর্যায়ের বৈঠক, গ্রুপ অব ৭৭ এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক, মহিলা, শান্তি ও নিরাপত্তা (ডাব্লুপিএস) ফোকাল পয়েন্ট নেটওয়ার্কের মন্ত্রী পর্যায়ের বৈঠক, ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক সমন্বয় সভা (এসিএম), সিআইসিএ’র অনানুষ্ঠানিক মন্ত্রী পর্যায়ের বৈঠক, বিমসটেক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, স্বল্পোন্নত উন্নয়ন মন্ত্রী পর্যায়ের প্রভৃতি।

সার্টিফিকেট জাল করে সভাপতির আসনে, বল্লমঝাড় বালিকা উচ্চ বিদ্যালয়ে দুর্নীতির অভিযোগ

রানা ইস্কান্দার রহমান:
গাইবান্ধা সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বল্লমঝাড় বালিকা উচ্চ বিদ্যালয়, প্রতিষ্ঠিত ১৯৮৪ সালে। স্থানীয়দের দাবি, বিদ্যালয়টির প্রকৃত প্রতিষ্ঠাতা মরহুম আজিজুর রহমান মাস্টার হলেও সরকারি নথিপত্রে তাঁর নাম নেই। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের শুরু থেকেই বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পরিচালনা হয়ে আসছে প্রতিষ্ঠানটি।
সূত্র জানায়, প্রতিষ্ঠাকালীন সময়ের প্রথম প্রধান শিক্ষক ছিলেন মোঃ আব্দুস সামাদ আকন্দ। তিনি সততার সঙ্গে দীর্ঘ সময় দায়িত্ব পালন শেষে অবসরে যান। পরবর্তীতে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান মোঃ নজরুল ইসলাম। পরবর্তীতে আর্থিক লেনদেনের মাধ্যমে তাকেই প্রধান শিক্ষক পদে বসানো হয়। এর পর থেকে শিক্ষক নিয়োগসহ বিভিন্ন কার্যক্রমে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ ওঠে।
অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠাতা দাবি করা মোজাম্মেল হক মন্ডলের ভাতিজা মোঃ তাজউদ্দিন মন্ডলকে সহকারী প্রধান শিক্ষক পদে আনা হয় অনিয়মের মাধ্যমে। বর্তমানে তিনিই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।
সাম্প্রতিক সময়ে আবারও বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী এডহক কমিটির সভাপতি হতে হলে অন্তত বিএ পাস হতে হয়। কিন্তু বল্লমঝাড় বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্তমান সভাপতি নাকি কেবল এইচএসসি পাস। এ বিষয়ে প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন
আমি বিএ পাসের সার্টিফিকেট বোর্ডে জমা দিয়েছি, আমার কাছে কপি নেই।
তবে স্থানীয়দের দাবি, জমা দেওয়া বিএ পাসের সার্টিফিকেটটি জাল। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করছেন, অর্থের বিনিময়ে দু’জন শিক্ষক মিলে নিয়ম বহির্ভূতভাবে ওই সভাপতিকে নির্বাচিত করেছেন।
বর্তমানে দুর্গাপূজা উপলক্ষে প্রতিষ্ঠান বন্ধ থাকায় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে স্থানীয়রা জানাচ্ছেন, প্রতিষ্ঠান খোলার পরপরই দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠবে।
তাদের দাবি,শিক্ষা প্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত হোক, জাল সার্টিফিকেটধারী বা অনিয়মকারী কাউকে রাখা যাবে না।
এলাকার জনগণের প্রত্যাশা
প্রকৃত প্রতিষ্ঠাতার নাম সংরক্ষণ, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষা প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত রাখা।