আজ শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 241

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহ*ণ নিয়ে যা বলল ভারত!

আলোকিত ডেস্ক, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত আশা করে বাংলাদেশে অবাধ, সচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে আমরা আশ করি।

আজ শুক্রবার (৩১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। রণধীরকে বিজনেস ইন্ডিয়ার সাংবাদিক ইয়েশি সেলি প্রশ্ন করেন, আগামী বছর বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, ভারত কি এই প্রস্তাব দিচ্ছে যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত এবং আওয়ামী লীগও তাতে অংশ নেওয়া উচিত? জবাবে রণধীর জওসয়াল বলেন, ‘আমাদের প্রত্যাশা, বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হবে বলে আমার বিশ্বাস।

আলোকিত প্রতিদিন/এপি

উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ১৯

আলোকিত ডেস্ক:

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও দুর্ঘটনায় শতাধিক আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ৭০ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিটে নেয়া হয়েছে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী।

কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সবুজ মিয়া সাংবাদিকদের বলেন, স্কুলের দোতলা ভবনের প্রবেশ মুখে বিমানটি বিধ্বস্ত হয়েছে। তখন স্কুল ছুটি হয়ে গেছে। কিছু শিক্ষার্থী বের হয়ে গেলেও অনেকে ভেতরেই ছিল। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরই আগুন ধরে যায়।

এদিকে খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট। সেই সঙ্গে উদ্ধার তৎপরতা এবং আইনশৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি। দুপুর ১টা ২২ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। বর্তমানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর এবং পূর্বাচল ফায়ার স্টেশনের ১০টি ইউনিট কাজ করছে।

 সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-7 বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। বিমানে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-7 বিজেআই প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। এর ১২ মিনিটের মাথায় ১টা ১৮ মিনিটে উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়।

আলোকিত প্রতিদিন/২১জুলাই ২০২৫/মওম 

এইচএসসির স্থগিত দুই পরীক্ষা ১৭ ও ১৯ আগস্ট

সেনা কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের সত্যতা পাওয়া গেছে: আইএসপিআর

জুলাই ঘোষণাপত্র নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যারা হতাশ হয়েছে বলেছে, তারা সারা জীবনই হতাশ থাকে।’ তার এই মন্তব্যের পরই পাশ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হয়তো তারা এখনও দেয়নি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছে। আমরা আশা করবো, তারা একটি পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এই জাতীয় সংকটে এবং গণতান্ত্রিক উত্তরণের পথকে পরিষ্কার করবে, এটা আমরা আশাবাদী।’ মাঝে ফখরুল মন্তব্য করেন, ‘এক্সাক্টলি’।

বুধবার (৬ আগস্ট) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপি মহাসচিব। দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ামূলক সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদও ছিলেন। প্রসঙ্গত, জামায়াতের পক্ষ থেকে প্রাথমিকভাবে জুলাই ঘোষণাপত্রে হতাশার কথা ব্যক্ত করা হয়। পাশাপাশি দলটি বলে আসছে, নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি।

নির্বাচনের পরিবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরাসহ গোটা জাতি মনে করে অতিদ্রুত নির্বাচন একমাত্র পথ। যার মধ্য দিয়ে আমরা গণতন্ত্রে উত্তরণ করতে পারি।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সম্ভব, অত্যন্ত ভালোভাবে সম্ভব। ১৯৯১ সালে তিন মাসে নির্বাচন হয়েছে। ছাত্র গণঅভ্যুত্থানে পরে সেই নির্বাচন হয়েছিল। পরবর্তী সব নির্বাচন আপনার লক্ষ্য করেছেন, তিন মাসের মধ্যেই সম্ভব হয়েছে। এটা এখন আরও বেশি করে সম্ভব, জনগণ নির্বাচনটা চায়। কারণ জনগণই আইনশৃঙ্খলা রক্ষার জন্য সবচেয়ে বড় প্রহরী হয়ে দাঁড়াবে।’

অধ্যাপক ইউনূস ভবিষ্যতেও এমন কিছু করবেন না, যে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, বলে মন্তব্য করেন ফখরুল।

যত দ্রুত সম্ভব তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান বিএনপি মহাসচিব। সংবাদ সম্মেলন শেষে গুলশান কার্যালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এই, আজ একটু মিষ্টি খাওয়াও।’

এক প্রশ্নের জবাবে সালাহ উদ্দিন আহমেদ জানান, প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে জুলাই ঘোষণাপত্র পরবর্তী সরকার বাস্তবায়ন করবে। পরবর্তী সংসদে সাংবিধানিক সরকার এই বিষয়গুলো বাস্তবায়ন করবে।

অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম ও প্রধান কাজ হচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা- এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, গত ৫ আগস্ট সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে। এরপর থেকেই দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। এ পর্যায়ে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা।

এদিনের বৈঠকে জাতীয় নির্বাচন ঘিরে প্রশাসনিক প্রস্তুতি, রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের করণীয় বিষয় নিয়েও আলোচনা হয়। প্রেস সচিব আরও জানান, সাম্প্রতিক যুদ্ধবিমান দুর্ঘটনায় জীবনবাজি রেখে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মেহেরিন চৌধুরী শিক্ষার্থীদের রক্ষা করেছেন। এই অবদানের স্বীকৃতি হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে তাঁর নামে একটি পুরস্কার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে।

বৈঠকে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবরা অংশ নেন। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রস্তাবিত নির্ধারিত বিষয়সমূহ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

চাঁদাবাজি নয়, ভিডিও ধারণ করার কারণে খুন হন সাংবাদিক তুহিন

গোপালগঞ্জে ১০ কেজি গাঁজাসহ যুবক আটক, সহযোগী পলাতক

মোঃ শিহাব উদ্দিন:

গোপালগঞ্জে মাদক বিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা। এসময় তার এক সহযোগী পালিয়ে যায়।

৯ আগস্ট ২০২৫ শনিবার দুপুরে গোপালগঞ্জ পৌরসভার বিশ্বাস বাড়ী রোড, মিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) আব্দুস সালাম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে দুইজন মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করে। এসময় মোঃ মাহিম সর্দার (২২) নামের একজনকে হাতেনাতে আটক করা হয় এবং কাবিরুল মোল্লা (২০) নামের অপর আসামী দক্ষিণ পাশের দরজা দিয়ে পালিয়ে যায়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনেই কাবিরুল মোল্লার ভাড়াকৃত ঘর তল্লাশি করে খাটের নিচ থেকে নীল পলিথিনে মোড়ানো বাদামি টেপ দ্বারা পেঁচানো ৫ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২ কেজি করে মোট ১০ কেজি গাঁজা পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহিম সর্দার স্বীকার করেন, তিনি কাবিরুলের সহায়তায় দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ সদর এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

আটক আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১৯(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বিশেষ প্রতিনিধি, আন্দোলনকারী দের ফাঁসি দিতে চেয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তার এই বক্তব্যের সপক্ষে শেখ হাসিনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামালের টেলিফোন কথোপকথন (অডিও রেকর্ডের লিখিত রূপ) তুলে ধরেন।

সোমবার (১১ আগস্ট) ট্রাইব্যুনালে চানখারপুল গণহত্যা মামলায় সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শেখ হাসিনা ও ঢাবির সাবেক ভিসির ফোনালাপ তুলে ধরেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ ফোনালাপ জমা দিয়েছে প্রসিকিউশন।

 

শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে মাকসুদ কামালের কথা হয়েছিল গত বছরের ১৪ জুলাই। ওই কথোপকথনের বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সেদিন মাকসুদ কামাল বলেছেন, ‘প্রত্যেক হল থেকে তো ছেলেমেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে। এখন তারা রাজু ভাস্কর্যে, চার–পাঁচ হাজার ছেলেমেয়ে জমা হইছে। মল চত্বরে জমা হয়েছে এবং যেকোনো মুহূর্তে আমার বাসাও অ্যাটাক (আক্রমণ) করতে পারে তারা।

এরপর শেখ হাসিনা বলেন, ‘তোমার বাসা প্রটেকশনের (সুরক্ষার) কথা বলে দিছি।’ তখন মাকসুদ কামাল বলেন, ‘জি জি।’ এরপর শেখ হাসিনা বলেন, ‘আগে একবার করছে।

পরে মাকসুদ কামাল বলেন, ‘ওই রকম একটা প্রস্তুতি লাঠিসোঁটা নিয়ে বের হইছে।

শেখ হাসিনা বলেন, ‘তো রাজাকারের তো ফাঁসি দিছি, এবার তোদেরও তাই করব। একটাও ছাড়ব না, আমি বলে দিছি। এই এত দিন ধরে আমরা কিন্তু বলিনি, ধৈর্য ধরছি, তারা আবার বাড়ছে।

এরপর মাকসুদ কামাল বলেন, ‘বেশি বেড়ে গেছে এবং অতিরিক্ত বেড়ে গেছে, অতিরিক্ত। আপা একটু ক্যাম্পাসের নিরাপত্তাটা আরেকটু বাড়ানো। আর আমার বাসার ওইখানেও।

তখন শেখ হাসিনা বলেন, ‘ক্যাম্পাসের ব্যবস্থা করছি, সমস্ত ক্যাম্পাসে…বিজিবি, র‍্যাব এবং পুলিশ—সব রকম ব্যবস্থা হইছে। তোমার বাসার ভেতরে লোক রাখতে বলছি। ভেতরে কিছু রাখা আছে এত বাড়াবাড়ি ভালো না।

শেখ হাসিনা ও মাকসুদ কামালের কথোপকথনের পুরোটাই সূচনা বক্তব্যে পাঠ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, সেদিন মাকসুদ কামাল আরও বলেছিলেন, ‘বিজয় একাত্তর হলে ছাত্রলীগের ছেলেদেরকে মেরেছে। আরও দু–একটা হলে একই কাজ করেছে। ছাত্রলীগের ছেলেপেলে সাদ্দাম (এখন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি), ইনান (নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক), শয়ন (নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি) ওরা আমার বাসায় ছিল সন্ধ্যা থেকে। আমি খবর পাচ্ছিলাম, ওদেরকে আমি ডেকে নিয়ে আসছি, ওরাও আসছে। ওদের সাথে বসে ওদের হলে হলে যেন ছাত্রলীগকে সংঘবদ্ধ রাখে এবং ঢাকা উত্তর, দক্ষিণকে যেন খবর দেয়। এগুলা করতে করতেই হাজার হাজার ছেলেমেয়ে একত্র হয়ে গেছে।’

এরপর শেখ হাসিনা বলেন, ‘কোন দেশে বাস করি আমরা। এদেরকে বাড়তে বাড়তে তো রাজাকারদের কী অবস্থা হয়েছে দেখিস নাই, সবগুলাকে ফাঁসি দিছি, এবার তোদেরও ছাড়ব না আমি।

তখন মাকসুদ কামাল বলেন, ‘হ্যাঁ, এবার এই ঝামেলাটা যাক, এরপরে আমিও নিজে ধরে ধরে যারা এই অস্থিরতা সৃষ্টি করছে, মেইন যারা আছে, এদের বহিষ্কার করব ইউনিভার্সিটি থেকে।’

শেখ হাসিনা বলেন, ‘সব এইগুলাকে বাইর করে দিতে হবে আমি বলে দিচ্ছি আজকে সহ্য করার পরে অ্যারেস্ট (গ্রেপ্তার) করবে, ধরে নেবে এবং যা অ্যাকশন নেওয়ার নেবে…কারণ ইংল্যান্ডে এ রকম ছাত্ররাজনীতির জন্য মাঠে নামল, কতগুলি মেরে ফেলায় দিল না?’

শেখ হাসিনা বলেন, ‘ওই অ্যাকশন না নেওয়া ছাড়া উপায় নাই। আমরা এত বেশি সহনশীলতা দেখাই আজ এত দূর পর্যন্ত আসছে।’

জবাবে শেখ হাসিনা বলেন, ‘না, এ আদালত হবে না, আবার ২৪ ঘণ্টার আলটিমেটাম দিছে।’

তখন মাকসুদ কামাল বলেন, ‘আবার রাষ্ট্রপতিকে কেউ এই রকম বলে যে ২৪ ঘণ্টার রাষ্ট্রপতিকে কেউ আলটিমেটাম দেয় একটা দেশে।’

এরপর শেখ হাসিনা বলেন, ‘রাষ্ট্রপতিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছ বেয়াদবির একটা সীমা থাকে।

মাকসুদ কামাল বলেন, ‘আপা, আমি আপনাকে যদি অন্য কোনো খারাপের দিকে যায়, আমি আবার একটু জানাব। কিন্তু রাতের বেলা জানাব না, হয়তোবা আধা ঘণ্টা এক ঘণ্টার মধ্যে হলে জানাব।

তখন শেখ হাসিনা বলেন, ‘কোনো অসুবিধা নাই আমি আমি সব সময়ই ফ্রি।

মাকসুদ কামাল বলেন, ‘জি জি জি, স্লামুআলাইকুম।

 

কুমিল্লায় প্রাচীন স্থাপত্যের নিদর্শন ৭শ’বছরের পুরনো মসজিদ বেদখল

এম কে নূর আলম:
আদর্শ সদরের মাঝিগাছা রোডের পাশে, প্রায় ৭শ’ বছরের প্রাচীন নন্দীর মসজিদ। কালের স্বাক্ষী এই মসজিদটি কোনদিন আজান কিংবা নামাজ কোনটাই হয়নি!
নামেই মাত্র মসজিদ কেউ বলে নুরজাহান মসজিদ,যে নামেই পরিচিত হোক ওই মসজিদটি পরিত্যক্ত অবস্থায় পরে আছে,ভূমি দস্যুরা মসজিদটির চারদিকের জায়গায় অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ করেছে।
রক্ষনা-বেক্ষনের অভাবে এ মসজিদটি ধ্বংস হয়ে যাচ্ছে ইট খসে পড়ছে, পরগাছা ও লতাপাতায় গোটা মসজিদটি ঢেকে রেখেছে!ইতিহাসের স্বাক্ষী পুরনো এ মসজিদটির তথ্যানুসন্ধান পূর্বক সংস্কার ও সংরক্ষণে কর্তৃপক্ষের সুদৃষ্টি প্রয়োজন।