আজ শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 237

ভোটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা ব্যয় করতে পারবেন প্রা*র্থী

আলোকিত ডেস্ক, উপদেষ্টা পরিষদের নীতিগত অনুমোদনের পর গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়। নতুন অধ্যাদেশ অনুযায়ী, একজন সংসদ সদস্য প্রার্থী তার নির্বাচনি এলাকায় প্রতি ভোটারের জন্য সর্বোচ্চ ১০ টাকা ব্যয় করতে পারবেন তারা।

সোমবার (৩ নভেম্বর) আইন মন্ত্রণালয় অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেটে নির্বাচনি ব্যয়ের ক্ষেত্রে রাজনৈতিক দলকে সম্পৃক্ত করে বেশ কিছু পরিমার্জন আনা হয়েছে। অনুদান হিসেবে পাওয়া অর্থের বিস্তারিত তালিকা স্পষ্টভাবে দলীয় ওয়েবসাইটে প্রকাশের বাধ্যবাধকতাও যুক্ত করা হয়েছে। চূড়ান্ত আরপিওর অনুচ্ছেদ ৪৪: এই অনুচ্ছেদে নতুনভাবে সংযোজন করা হয়েছে যে, একজন প্রার্থীর নির্বাচনি ব্যয়ের সীমা ভোটারপ্রতি ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অনুচ্ছেদ ১৩: প্রার্থী হওয়ার সময় মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে ৫০ হাজার টাকা জামানত, যা আগে ছিল ২০ হাজার টাকা। নির্বাচন কর্মকর্তাদের বদলির বিষয়ে এখন থেকে উপ-পুলিশ মহাপরিদর্শককেও (ডিআইজি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুচ্ছেদ ৭৩: প্রার্থী ও রাজনৈতিক দলের ক্ষেত্রে মিথ্যা তথ্য, অপতথ্য, গুজব এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অপব্যবহার রোধে নতুন অপরাধের বিধান যুক্ত করা হয়েছে আজ।

৭৪, ৮১, ৮৭ ও ৮৯–এ আনা হয়েছে কয়েকটি ছোটখাটো সংশোধন। অনুচ্ছেদ ৯০–এ দল নিবন্ধন, আর্থিক অনুদান গ্রহণ এবং কোনো দলের নিবন্ধন স্থগিত হলে তার নির্বাচনি প্রতীক স্থগিত রাখার বিধান সংযোজন করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় স্থান পাননি আলোচিত যে সকল নেতা

আলোকিত প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। তবে ঘোষিত এ তালিকায় জায়গা হয়নি দলের বেশ কয়েকজন আলোচিত এবং শীর্ষ পর্যায়ের নেতার। তাদের মধ্যে রয়েছেন- দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য এবং যুগ্ম মহাসচিব পর্যায়ের নেতারা।

৩ নভেম্বর সোমবার সন্ধ্যায় ঘোষিত তালিকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমানের নাম ছিল না।

স্থায়ী কমিটির সদস্যের পাশাপাশি ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও মোয়াজ্জেম হোসেন আলালও সম্ভাব্য প্রার্থী তালিকায় স্থান পাননি।

এছাড়া যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল এবং সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবীর মনোনয়ন প্রত্যাশী থাকলেও তাদের নাম তালিকায় নেই।

বিএনপির আলোচিত নেতা ও একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সদস্য রুমিন ফারহানার নামও এবার সম্ভাব্য প্রার্থী তালিকায় নেই।

ঢাকা-১০ আসনে পূর্বে বিএনপির প্রার্থী ছিলেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আসীম এবং রবিউল ইসলাম রবি। এবার তারাও নেই ঘোষিত তালিকায়।

অন্যদিকে, বিএনপির সিনিয়র নেতাদের পরিবারের একাধিক সদস্য এবার মনোনয়ন পাননি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, জিয়া পরিবারে বাইরে এক পরিবার থেকে একজনের বেশি প্রার্থী করা হয়নি।

এই কারণে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এবং ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদও তালিকায় নেই ।

আলোকিত প্রতিদিন/০৪ নভেম্বর ২০২৫/মওম

আয়ার‌ল্যান্ড সিরিজে বাংলাদেশের ব্যাটিং কো*চ আশরাফুল!

ক্রিকেট, ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট এবং তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ওই সিরিজে দলের ব্যাটিং কোচের ভূমিকায় থাকবেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। বিসিবি সূত্রে বিষয়টি জানা গেছে।

আশরাফুল এর আগে বিপিএলের দল রংপুর রাইডার্সের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। মূলত দলটির ব্যাটিং কোচ ছিলেন তিনি। এ ছাড়া এনসিএল টি-২০’তে বরিশালের হেড কোচের দায়িত্ব পালন করেছেন সাবেক ডানহাতি এই ব্যাটার।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালে জাতীয় দলের কোচিং স্টাফে আশরাফুলের যুক্ত হওয়ার গুঞ্জন বেরিয়েছিল। সংবাদ মাধ্যমকে সাবেক এই ক্রিকেটারও জানিয়েছিলেন, বোর্ডের সঙ্গে তার দায়িত্ব নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। তবে তাকে কোন দায়িত্ব দেওয়া হবে তা নিশ্চিত করেননি। 
আশরাফুল বলেছিলেন, বোর্ড থেকে আমাকে বলা হয়েছে। তবে সবকিছুই এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। আমি কাজ করার বিষয়ে ইতিবাচক কথা বলেছি। তবে বোর্ড ব্যাটিং কোচের জন্য চাচ্ছে না কি অন্য কোনো দায়িত্বে, সেটা এখনো নিশ্চিত না।
বাংলাদেশ জাতীয় দলে বর্তমানে ব্যাটিং কোচের পদ ফাঁকা। তবে দলের কোচিং স্টাফে থাকা সহকারী সিনিয়র কোচ মোহাম্মদ সালাউদ্দিন দলের ব্যাটিং কোচের ভূমিকা পালন করেন। ভালো-খারাপ মেশানো এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ায় সালাউদ্দিনের কোচিং নিয়ে প্রশ্ন ওঠে। 

বাংলাদেশ ও আয়ারল্যান্ড আগামী ১১ নভেম্বর সিলেটে টেস্ট সিরিজ শুরু করবে। ১৯ নভেম্বর মিরপুর স্টেডিয়ামে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। ২৭ নভেম্বর থেকে চট্টগ্রামে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু হবে। লাল ও সাদা বলের এই সিরিজে নাজমুল শান্ত-লিটন দাসদের ব্যাটিং কোচের ভূমিকা পালন করবেন আশরাফুল।

আলোকিত প্রতিদিন/এপি

ফ্রিজে রাখা খুলি ২ মাস পর লাগানো হলো মামুনের মাথায়!

আলোকিত ডেস্ক, দু’মাস ধরে ফ্রিজে রাখা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থী মামুন মিয়ার মাথার খুলি সফলভাবে প্রতিস্থাপন করেছেন চিকিৎসকরা।

 

গণমাধ্যমকে তিনি বলেন, অপারেশনের পর কিছু জটিলতা দেখা দেওয়ায় তার মাথার খুলি সাময়িকভাবে খুলে রাখা হয়েছিল। পর্যবেক্ষণে রাখার পর আমরা সফলভাবে খুলির অংশ প্রতিস্থাপন করেছি। দুএক দিনের মধ্যে তাকে ছাড়পত্র দেওয়া হবে। তিনি জানান, মামুন বর্তমানে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন। তার অবস্থার উন্নতি হয়েছে। একই ঘটনায় আহত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদও সুস্থ হচ্ছেন। তিনি এখন ফিজিওথেরাপি নিচ্ছেন। দুই শিক্ষার্থীই গত দুমাস ধরে পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এক ছাত্রীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে এ সংঘর্ষে সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, তৎকালীন প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ অন্তত ২০০ শিক্ষার্থী এবং ১০-১২ জন স্থানীয় বাসিন্দা আহত হন।

আলোকিত প্রতিদিন/এপি

বগুড়া-৬ আসনে লড়বেন তারেক রহমান

আলোকিত ডেস্ক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে লড়ার জন্য বগুড়া-৬ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

৩ নভেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, আগামী নির্বাচনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে অংশ নেবেন। এগুলো হলো- ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি আসনে অংশ নেবেন, সেটি হলো বগুড়া-৬।

এছাড়া, ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ঢাকা-১৪ থেকে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন মায়ের ডাকের সানজিদা তুলি।

সংবাদ সম্মেলনে উপস্থিতি রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আলোকিত প্রতিদিন/০৩ নভেম্বর ২০২৫/মওম

ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসনে লড়বেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বধীন অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। আর এ নির্বাচন সামন রেখে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৩ নভেম্বর সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করছেন তিনি।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচন প্রায় ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী ঘোষণা করবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।

তিনি জানান, দিনাজপুর-৩ থেকে আগামী নির্বাচনে অংশ নেবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। বগুড়া-৭ এবং ফেনী-১ আসন থেকেও লড়বেন তিনি।

এর আগে কীভাবে বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত করছে জানতে চাইলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তারা মাঠ পর্যায়ে জরিপ করছেন, নির্বাচনে জয়ী হওয়ার মতো প্রার্থী বাছাই করছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিতি রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আলোকিত প্রতিদিন/০৩ নভেম্বর ২০২৫/মওম

আবাসিক খাতে গ্যাস বঞ্চিত মুরাদনগরের মানুষ “বাতির নিচে অন্ধকার”

নাজমুল হাসান:

কুমিল্লার মুরাদনগরে ঘরের পাশের একাধিক গ্যাসক্ষেত থেকে প্রতিদিন বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস উত্তোলন হলেও আবাসিক খাতে সেই গ্যাসের কোনো সুবিধা পাচ্ছে না উপজেলার অধিকাংশ পরিবার। প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার হিসেবে পরিচিত এই উপজেলাকে বলা হয় ‘গ্যাস নগরী’, কিন্তু এখানকার মানুষের চুলায় এখনো জ্বলে মাটির চুলা বা সিলিন্ডার গ্যাস—যা স্থানীয়দের মতে “বাতির নিচে অন্ধকার”।

মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়ন ও ৩০৮টি গ্রামের মধ্যে মাত্র ১২ হাজার পরিবার আবাসিক খাতে গ্যাস সংযোগ পেয়েছে। উপজেলা সদরের কিছু অংশে এবং অল্প কয়েকটি ইউনিয়নে নামমাত্র কিছু পরিবার এই সুবিধা ভোগ করছে। কিন্তু উপজেলার লাখো পরিবার এখনো কাঠ ও খড়ের চুলার ওপর নির্ভরশীল।

উচ্চবিত্ত শ্রেণির কিছু পরিবার সিলিন্ডার গ্যাস ব্যবহার করলেও, গ্যাস সংযোগ না থাকায় বহুতল ভবনের মালিকরাও পড়েছেন চরম বিপাকে। স্থানীয়দের অভিযোগ, মুরাদনগরের গ্যাস দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় লাখ লাখ পরিবার ও কারখানা লাভবান হলেও গ্যাসক্ষেত্রের পাশের মানুষরাই বঞ্চিত।

মুরাদনগর উপজেলার বাখরাবাদ, বাঙ্গরা ও শ্রীকাইল-৩ (মুকলিশপুর) গ্যাস ফিল্ড থেকে প্রতিদিন উত্তোলন করা হচ্ছে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস। বাখরাবাদ গ্যাস ফিল্ড থেকে গ্যাস সরবরাহ করছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। আর শ্রীকাইল-৩ ও বাঙ্গরা ফিল্ডের গ্যাস উত্তোলন করছে বাপেক্স ও বেসরকারি প্রতিষ্ঠান তাল্লো যৌথভাবে।

১৯৬৯ সালে তৎকালীন পাকিস্তান সরকার শেলওয়ে কোম্পানির মাধ্যমে বাখরাবাদ গ্যাসক্ষেত্রটি আবিষ্কার করে, যার গ্যাস মজুদ ধরা হয়েছিল প্রায় ১.০৪৯ ট্রিলিয়ন ঘনফুট। ১৯৮৪ সালে এখান থেকে আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়। পরবর্তীতে ২০১২ সালে বাঙ্গরা-মুকলিশপুর গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয়, যা থেকে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়,২০১৪ সালে ‘আমাদের গ্যাস আমাদের অধিকার’ শীর্ষক আন্দোলনের অংশ হিসেবে মুরাদনগরের ২২টি ইউনিয়নের লক্ষাধিক মানুষের গণস্বাক্ষর সংগ্রহ করে তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া হয়। কিন্তু প্রায় এক যুগ পার হলেও সেই দাবির বাস্তবায়ন হয়নি। বরং সময়ের সঙ্গে সঙ্গে গ্যাসের মজুদও কমছে, যা স্থানীয়দের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়াচ্ছে।

জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ সওকত আহমেদ মীর বলেন, মুরাদনগরে উত্তোলিত গ্যাস দিয়ে রাজধানীসহ দেশের নানা স্থানে সরবরাহ করা হচ্ছে, অথচ এখানকার মানুষ বঞ্চিত। সরকারের কাছে আমাদের প্রাণের দাবি—এই উপজেলায় আবাসিক খাতে গ্যাস সংযোগ দেওয়া হোক।

এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ফিল্ড কোম্পানির ডিজিএম মো. আব্দুর রহিম প্রমাণিক বলেন, আমরা এখান থেকে গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করি। সংযোগ বা বিতরণের দায়িত্ব আমাদের নয়। গ্যাস ডিস্ট্রিবিউশন সংস্থাগুলো এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।

স্থানীয়দের দাবি, ঘরের পাশে গ্যাসক্ষেত্র, অথচ ঘরে নেই গ্যাস—এই বৈষম্যের অবসান ঘটিয়ে মুরাদনগরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণে সরকার দ্রুত কার্যকর উদ্যোগ নেবে।

আলোকিত প্রতিদিন/০৩ নভেম্বর ২০২৫/মওম

 সাদুল্লাপুরে ৬৬ বছরের বৃদ্ধা ধর্ষণ মামলার আসামি আইয়ুব আলী ঢাকায় গ্রেফতা*র 

মোঃ ফিরোজ প্রধান, গাইবান্ধার সাদুল্লাপুরে ৬৬ বছর বয়সী এক বৃদ্ধাকে ফাঁকা মাঠে হাত-পা বেঁধে নির্যাতনের (ধর্ষণের) ঘটনায় আলোচিত মামলার প্রধান আসামি আইয়ুব আলী (৪৫) অবশেষে গ্রেফতার হয়েছেন।
রোববার (২ নভেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে সাদুল্লাপুর থানা পুলিশ। গ্রেফতার আইয়ুব আলী সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আলীনগর গ্রামের আকবর আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ও দুই সন্তানের জনক।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রাজিব আহমেদ জানান, ঘটনার পর থেকেই আসামি আইয়ুব আলী আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে মোহাম্মদপুরে অভিযান চালানো হয়। পরে তাকে গ্রেফতার করে রাতেই সড়কপথে সাদুল্লাপুরে নিয়ে আসা হয়। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।
এর আগে, গত ১৮ অক্টোবর দুপুরে সাদুল্লাপুর উপজেলার আলীনগর গ্রামের একটি ফাঁকা মাঠে ছাগল আনতে গেলে ওই বৃদ্ধা নারীকে হাত-পা বেঁধে ধর্ষণ করে পালিয়ে যায় আইয়ুব আলী। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী ছেলে বাদী হয়ে সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করেন। ঘটনার প্রতিবাদে গত ৩০ অক্টোবর ধাপেরহাট বন্দরে এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করে রংপুর–ঢাকা মহাসড়ক অবরোধ করেন এবং ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন। অতিরিক্ত পুলিশ সুপার রাজিব আহমেদের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেন। পুলিশের প্রতিশ্রুত সময়ের মধ্যেই প্রধান আসামি গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
অন্যদিকে, ধর্ষণের দুই দিন পর আইয়ুব আলীর পরিবারের সদস্যরা ভুক্তভোগী নারীর পরিবারের ওপর হামলা চালালে স্থানীয়রা প্রতিরোধ গড়ে তুলে আইয়ুবের স্ত্রী মিনারা বেগম, ছেলে মিজানুর রহমান, মেহেদী হাসানসহ পাঁচজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। ওই ঘটনায় আরও একটি মামলা দায়ের করা হয় এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আলোকিত প্রতিদিন/এপি

ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ হতে পারে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বাঁধতে পারে বলে মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ‘দিন শেষ হয়ে আসছে’ বলেও মনে করেন তিনি।

গতকাল রবিবার মার্কিন সংবাদমাধ্যম সিবিসি টিভি চ্যানেলের অনুষ্ঠান সিবিসি’স সিক্সটি মিনিটিসে সাক্ষাৎকার দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফ্লোরিডা অঙ্গরাজ্যে ট্রাম্পের ব্যক্তিগত বিলাসবহুল প্রাসাদ মার-আ-লাগোতে হয়েছে এই সাক্ষাৎকার অনুষ্ঠান।

অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উত্তেজনা নিকট ভবিষ্যতে যুদ্ধে মোড় নিতে পারে কি না; জবাবে তিনি বলেন, “আমি এমন কিছু ভাবছি না, তবে এটা হতে পারে। এ ব্যাপারে আমি সন্দিহান। কারণ তারা আমাদের সঙ্গে খুব খারাপ আচরণ করছে।”

দক্ষিণ আমেরিকায় মোট ১২টি দেশ আছে। তাদের মধ্যে অন্যতম ভেনেজুয়েলা। ২০১৩ সাল থেকে দেশটির প্রেসিডেন্টের পদে আছেন বামপন্থি রাজনীতিবিদ এবং সাবেক শ্রমিক নেতা নিকোলাস মাদুরো। ২০১৬ সালের নির্বাচনে জিতে ট্রাম্প যখন প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন, তখন থেকেই বিভিন্ন ইস্যুতে নিকোলাস মাদুরোর সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয়েছিল। ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর এই দ্বন্দ্ব আরও বেড়েছে।

যুক্তরাষ্ট্রের মাদক সমস্যার জন্য সম্প্রতি ভেনেজুয়েলাকে দায়ী করেছেন ট্রাম্প। তার অভিযোগ, মেক্সিকো সাগর দিয়ে মাছ ধরা নৌযানের আড়ালে ভেনেজুয়েলা থেকে মাদক এবং অবৈধ অভিবাসীরা ঢুকছে যুক্তরাষ্ট্রে। গত কয়েক মাসে মেক্সিকো সাগরে কয়েকটি ভেনেজুয়েলান মাছধরা নৌযান লক্ষ্য করে হামলাও চালিয়েছে মার্কিন নৌবাহিনী। এতে নিহত হয়েছেন কমপক্ষে ৬৪ জন।

এসব হামলার প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সম্প্রতি বলেছেন, ট্রাম্প ভেনেজুয়েলায় ‘হামলা চালানোর ক্ষেত্র’ তৈরি করছেন। তাকে সমর্থন করে দক্ষিণ আমেরিকার অপর দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেছেন, ট্রাম্প এখন লাতিন আমেরিকায় আধিপত্য বিস্তার করতে চান।

ভেনেজুয়েলার নৌযানগুলোকে লক্ষ্যবস্তু বানানোর পক্ষে যুক্তি দিয়ে সিবিসি সিক্সটি মিনিটসকে ট্রাম্প বলেন, “আমি জানি ব্যাপারটি নিষ্ঠুর; কিন্তু যুক্তরাষ্ট্রে প্রতিদিন মাদকের কারণে ২৫ হাজার মানুষ মারা যায় এবং তাদের পরিবার ধ্বংস হয়। ভেনেজুয়েলার প্রতিটি নৌযান এজন্য দায়ী।”

তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রের বিশ্বের প্রায় সব দেশে থেকে লোকজন আসার চেষ্টা করে, অনেকে আসেও। দক্ষিণ আমেরিকা থেকেও আসে, কিন্তু ভেনেজুয়েলার ব্যাপারটা আলাদা। তারা খারাপ; কারণ তাদের মধ্যে গ্যাং তৈরির প্রবণতা আছে। তাদের গ্যাংগুলো বিশ্বের সবচেয়ে অপরাধপূর্ণ গ্যাং।”

ভেনেজুয়েলায় মার্কিন বাহিনী স্থল অভিযান চালাতে পারে কি না— সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “এমনটা হবে কি হবে না— আমি বলতে রাজি নই। ভেনেজুয়েলার সঙ্গে আমি কী করব…এটা করব না ওটা করব— তা আমি আপনাদের বলব না।”

সূত্র : বিবিসি

আলোকিত প্রতিদিন/০৩ নভেম্বর ২০২৫/মওম

চুপ্পুর হাত থেকে জুলাইয়ের সনদ নেওয়ার চেয়ে নদীতে ডুবে মরা ভাল: ভোলায় হাসনাত আব্দুল্লাহ 

মোঃ সাব্বির আলম,ভোলা:
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন,চুপ্পুর হাত থেকে জুলাই সনদ না নিয়ে নদীতে ডুবে মরাও ভালো। যারা চুপ্পুর হাত থেকে জুলাই সনদ নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ আছে।
রবিবার দুপুরে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে এনসিপি আয়োজিত জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।
এসময় হাসনাত আরও বলেন, নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতে হওয়া উচিত। অবশ্যই হতে হবে।  নির্বাচনকে তারাই পিছিয়ে দিতে চায় যারা সরকারের সাথে জুলাই সনদের  মুখোমুখি দাঁড় করাতে চায়।  এই সরকারই সংষ্কার করবে এবং অবশ্যই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে।
তিনি বলেন, এই সরকারের যেমন নির্বাচনের ম্যান্ডেট রয়েছে, যেমন জুলাই সনদের ম্যান্ডেট রয়েছে তেমনি সংষ্কারেরও ম্যান্ডেট রয়েছে। সুতরাং সংষ্কার প্রক্রিয়া যথা সময়ে সম্পন্ন করে ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হবে হবে।
জুলাই সনদ প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, একটা পক্ষ চাচ্ছে জুলাই সনদে চুপ্পু স্বাক্ষর দিবেন। যদি চুপ্পুর কাছ থেকে জুলাই সনদ নিতে হয় তা হলে আমাদের সকলের উচিৎ নদীতে ডুবে যাওয়া। কিছু  কিছু রাজনৈতিক দলের কি নিদারুন অপচয় তারা চুপ্পুর হাত থেকে জুলাইয়ের সনদ নিতে চায়। এর থেকে পরিতাপের বিষয় এই পৃথিবীতে আর কিছুই হতে পারে না। ফ্যাসিবাদের সুপ্রিম লিডার চুপ্পুর হাত থেকে যারা বায়াত নিয়ে আজকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তাদের উদ্দেশ্যকে নিয়ে আমরা সন্দেহ করি। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন,  এই ঘোষণা পত্রের বৈধতা দিবে গণঅভ্যুত্থান।  আর যেহেতু গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ড. ইউনুস এসেছেন তাই তিনি এর আদেশ দিবেন এবং দ্রুততম সময়ের মধ্যে আদেশ দিবেন। কোন অধ্যাদেশ নয়, কোন প্রজ্ঞাপন নয়।
হাসনাত বলেন,  দীর্ঘদিন ধরে অবহেলিত দ্বীপজেলার মানুষের প্রাণের দাবি ভোলা- বরিশাল সেতু নির্মাণ, ভোলার প্রাকৃতিক সম্পদ গ্যাস কাজে লাগিয়ে শিল্প কারখানা গড়ে তোলা এবং স্বাস্থ্য ও শিক্ষার মান উন্নয়ন করা। এনসিপি ভোলাবাসীর এসব দাবির প্রতি শ্রদ্ধাশীল।
সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় সম্পাদক সহকারী এটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন; যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম সদস্য সচিব এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা গবেষণা সম্পাদক আরিফুর রহমান।
এনসিপির কেন্দ্রীয় নেতা মেহেদী হাসান শরীফ এর সভাপতিত্বে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) আব্দুল্লাহ আল মামুন ফয়সাল, কেন্দ্রীয় সদস্য   রফিকুল ইসলাম কনক ও আবু সাঈদ মুসা।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোকিত প্রতিদিন/০৩ নভেম্বর ২০২৫/মওম