আজ শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 235

শ্রীমঙ্গলে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মো: আমিনুল ইসলাম, শ্রীমঙ্গল: আল আমিন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ঐতিহাসিক ৭ নভেম্বর ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। আজ শুক্রবার (৭নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা,পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শহরে বিশাল র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালী শেষে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়, উক্ত আলোচনায় উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোছাব্বির আলী মুন্নার সঞ্চালনায় আলোচনার কার্যক্রম শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য জাতীয় কার্য নির্বাহী কমিটি এবং মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজু, হাফিজুর রহমান চৌধুরী তুহিন,পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমদ,যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসানসহ যুবদল, ছাত্র দল এবং বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী বলেন, ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, পারস্পরিক ভালবাসা ও ভ্রাতৃত্বের মধ্য দিয়ে একটি সুন্দর শান্তি-শৃঙ্খলাময় উন্নত শ্রীমঙ্গল-কমলগঞ্জ তথা একটি সুন্দর, বাসযোগ্য, উন্নত বাংলাদেশ গড়ে তোলাই আমার এবং আমাদের বিএনপি’র স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের পাশে রাখতে চাই, নেতাকর্মীদের তিনি বলেন আপনার এমন কোন কাজ করবেন না, যে আপনাদের এলাকার কোন মানুষ আপনাদের কারণে কোন ধরনের কষ্ট পায় তাহলে আপনাদের পাশে আমাকে পাবেন না।

শ্রীমঙ্গল কমলগঞ্জে অনেক রিক্সাওয়াল, নিরীহ মানুষ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই আমার কাছে সমান, সবাই আমার কাছ থেকে সমান অধিকার পাবে। কোন চাঁদাবাজ দুর্নীতিবাজ আমার কাছে আশ্রয় পাবে না । আমার সাথে যদি থাকতে চান সৎ হয়ে থাকতে হবে। এবং যাদেরকে নিয়ে সম্মনয়ক কমিটি করা হয়েছে, দয়া করে আপনারা আজ থেকে মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট ভিক্ষা চাইতে হবে। ভোট দিলে ধানের শীষে দেশ গড়বো মিলেমিশে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই বার্তাটি মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে, শ্রীমঙ্গল- কমলগঞ্জের রাস্তাঘাট সহ উন্নয়নমূলক কাজে এবং বেকারত্ব দূর করতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আলোচনা অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, সহ বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষজন উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/এপি

নান্দাইলে বিপ্লব ও সংহতি দিবসে মনোনয়ন বঞ্চিত চার প্রার্থী এক মঞ্চে

 তৌহিদুল ইসলাম সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত “বিপ্লব ও সংহতি দিবস”-এর কর্মসূচিকে কেন্দ্র করে নান্দাইলে বিরল এক রাজনৈতিক দৃশ্যের অবতারণা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নান্দাইল (ময়মনসিংহ-৯) আসনের মনোনয়নপ্রত্যাশী পাঁচ নেতার মধ্যে মনোনয়ন পাওয়া একমাত্র প্রার্থী ব্যতীত বাকি চারজন একই মঞ্চে উঠে মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়েছেন।

নান্দাইল আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন—

১. মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন,

২. বিগ্রেডিয়ার ডাঃ একেএম শামসুল ইসলাম সূর্য,

৩. নাসের খান চৌধুরী,

৪. ইয়াসের খান চৌধুরী এবং

৫. মামুন বিন আব্দুল মান্নান।

দলের কেন্দ্রীয় সিদ্ধান্তে শেষ পর্যন্ত ইয়াসের খান চৌধুরীকে প্রার্থী ঘোষণা করা হয়। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে বাকি চারজন মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও তাদের সমর্থকরা শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে “বিপ্লব ও সংহতি দিবস” উপলক্ষে আয়োজিত সমাবেশে একত্রিত হন। তাঁরা যৌথভাবে ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে হাজারো নেতাকর্মীকে সঙ্গে নিয়ে নান্দাইল পৌর এলাকার প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন।

বক্তারা অভিযোগ করেন, স্থানীয় নেতৃত্ব, ত্যাগী নেতাকর্মী ও জনগণের মতামত উপেক্ষা করে ‘মনোনয়ন বাণিজ্যের’ মাধ্যমে অজনপ্রিয় প্রার্থীকে নির্বাচনী মাঠে নামানো হয়েছে। তাঁরা বলেন, “নান্দাইল বিএনপির মূল শক্তি হলো তৃণমূল, আর সেই তৃণমূলের কণ্ঠরোধ করা হলে আন্দোলন কঠিন আকার ধারণ করবে।”

সমাবেশে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন, বিগ্রেডিয়ার ডাঃ একে.এম শামসুল ইসলাম সূর্য, মামুন বিন আব্দুল মান্নানসহ নাসের খান চৌধুরী দেশের বাহিরে অবস্থান করায় তার অনুসারী নেতাকর্মী  সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী। অন্যদিকে, মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী অনুসারী নেতাকর্মী বৃন্দ নান্দাইল চৌরাস্তায় বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি’র আঞ্চলিক কার্যালয়ে  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত পৃথক এক সমাবেশে জানান যে, “দল আমাদের নেতাকে মনোনয়ন দিয়েছে, আমরা দলের সিদ্ধান্তকে শ্রদ্ধা করি। এবং আমরা সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে বিএনপির বিজয়ের জন্য কাজ করতে চাই।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নান্দাইল বিএনপিতে এই অভ্যন্তরীণ বিভক্তি ও কোন্দলে সামনে’র নির্বাচনী মাঠে প্রভাব ফেলতে পারে।

আলোকিত প্রতিদিন/এপি

নেত্রকোনার পূর্বধলায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

শহীদুল ইসলাম রুবেল:
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পূর্বধলায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (৭নভেম্বর) সকাল ১১টায় হেলিপ্যাড মাঠে পূর্বধলা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এই র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করে।সকাল থেকেই বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় মনোনয়নপ্রাপ্ত জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার এর সমর্থনে ব্যানার ফ্যাস্টুন নিয়ে ঢাক ঢোল পিটিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে হেলিপ্যাড মাঠে জড়ো হয়।
সকাল সাড়ে ১১টায় দলীয় মনোনয়নপ্রাপ্ত আলহাজ্ব আবু তাহের তালুকদার এর নেতৃত্বে হেলিপ্যাড মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় হেলিপ্যাড মাঠে আলোচনা সভায় মিলিত হয়।উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান ফকিরের সভাপতিত্বে সাইয়্যেদ আল মামুন শহীদ ফকির এর সঞ্চালনায় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বিএনপি দলীয় মনোনয়নপ্রাপ্ত জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য আব্দুর রহিম, মেডিসিন ও কিডনী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক সহযোগী অধ্যাপক ডাঃ মোহাম্মদ আসাদুজ্জামান রতন, জেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব মনিরুজ্জামান খান সেলিম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বাবুল আলম তালুকদার, যুগ্ম আহবায়ক সালাহউদ্দিন আহমেদ নওয়াব, যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন, যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম আনার, যুগ্ম আহবায়ক রুহুল আমিন ফকির, যুগ্ম আহবায়ক ইশতিয়াক আহমেদ বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাকিল হায়াত খান বাদশাহ্, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তোরাগ, উপজেলা ওলামা দলের সভাপতি সাইদুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালমান রহমান পল্লব, সাধারণ সম্পাদক সাজু আহমেদ প্রমূখ।
আলোচনা সভায় আলহাজ্ব আবু তাহের তালুকদার বলেন, ৭ নভেম্বরের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে সবাই মিলে মিশে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করে আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানান।এক পর্যায়ে বিপ্লব ও সংহতি দিবসের
আলোচনা সভাটি জনসমুদ্রে পরিনত হয়।
আলোকিত প্রতিদিন/০৭ নভেম্বর ২০২৫/মওম

সরাইলে ট্রাক চাপায় অটোরিকশার চালকসহ দুজন নিহত

মোঃ নিশাদুল ইসলাম:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাছবাহী ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। ৭ নভেম্বর  শুক্রবার সকাল সোয়া ৬ টার দিকে উপজেলার সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া আলিয়া মাদ্রাসার সামনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত দুজন হলেন, মোঃ ইউসুফ (৫৫) ও মুসলিম মিয়া (৪৫)। তারা দুজনই সদর উপজেলার নিশ্চিন্তপুরের বাসিন্দা বলে জানা যায়। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালক রায়হানকে আটক করেছে পুলিশ। পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে জানা যায়, সবজি ব্যবসায়ী মুসলিম মিয়া সকালে পাইকারী সবজি কেনার জন্য ইউসুফের অটোরিকশা যোগে সরাইল বাজারের উদ্দ্যেশ্যে রওয়ানা হলে যশোর জেলার মনিরামপুর হতে সিলেট লামাগাজীগামী একটি মাছবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম জানান, আমরা দুর্ঘটনার খবর পেয়ে নিহত দুজনের লাশ উদ্ধার করেছি। পাশাপাশি চালকসহ ঘাতক ট্রাকটিকেও আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আলোকিত প্রতিদিন/০৭ নভেম্বর ২০২৫/মওম

দেবের সিনেমার খলনায়ক, সংসার চালান এখন  আইসক্রিম বিক্রি করে

বিনোদন ডেস্ক:
এক সময় পর্দায় ভয় ছড়াতেন তিনি—‘হিরোগিরি’, ‘রংবাজ’, ‘চ্যালেঞ্জ ২’, ‘বিন্দাস’-এর মতো সিনেমায় খলনায়কের চরিত্রে দর্শকের মনে দাগ কেটেছিলেন অভিনেতা সুরজিৎ সেন। কিন্তু আজ সেই আলো নেই। টলিপাড়ার সেই পরিচিত মুখ এখন দেখা যায় ব্যারাকপুরের এক ছোট মুদির দোকানে।

পাঁচ বছর ধরে পর্দা থেকে দূরে সুরজিৎ। জীবন চলে দোকানের আয়ে। বলেন, ‘১৯৯৮ থেকে ২০২০ পর্যন্ত অভিনয় করে মাত্র পাঁচ লাখ টাকা রোজগার করতে পেরেছিলাম। ভাবুন, কতটা কঠিন সময় গেছে!’ এখন তাঁর সংসার চলে মুদির দোকান, আইসক্রিম আর কোমল পানীয় বিক্রি করে।

অভিনয়ের জগৎ থেকে সরে যাওয়া নিয়ে সুরজিতের কণ্ঠে আক্ষেপ, ক্ষোভ আর হাল ছেড়ে দেওয়া একটা ক্লান্তি—‘তৃণমূল আসার পর এই ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া কঠিন হয়ে গেছে। অনেকে ভাবেন আমি হয়তো অন্য দলের ছিলাম—একেবারেই না। আমি কোনও দিন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না।’

এক সময় ক্যামেরার ফ্ল্যাশে ঝলমল করা মুখ এখন দোকানের আলোয় ঝাপসা। তবু তাঁর গলায় শান্ত সুর, ‘অভিনয়ে ফেরার ইচ্ছে নেই আর। এখন নিজের ব্যবসা নিয়েই বাঁচতে চাই।’

তার জীবনের এই নীরব পালাবদল—যেখানে এক সময় করতালির শব্দে ঘেরা মানুষ আজ নিজের জীবনের গল্প বলছেন দোকানের কাউন্টারে বসে।

সূত্র : আনন্দবাজার

আলোকিত প্রতিদিন/০৭ নভেম্বর ২০২৫/মওম

তারেকের অনশনের ৭১ ঘণ্টা, তবুও টনক নড়ছে না ইসির

জাহিদ হাসান হৃদয় :

নতুন রাজনৈতিক দল হিসেবে ‘আমজনতার দল’ নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্যসচিব তারেক রহমান কমিশনের সামনে আমরণ অনশনে বসেছেন। টানা ৭১ ঘণ্টার অনশনে পার হয়েছে। টানা অনশনে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এরইমধ্যে চারটি স্যালাইন তার শরীরে পুশ করা হয়েছে। এরপরেও টনক নড়ছে না ইসির।

৭ নভেম্বর শুক্রবার বেলা ১১টার দিকে সরেজমিনে ইসির সামনে দেখা যায়, ৭১ ঘণ্টা অনশনের কার্ড হাতে নিয়ে ইসির গেটের সামনে বসে রয়েছেন তারেক রহমান। টানা তিনদিন তারেক একই পোশাকে রয়েছেন। অনশন চলাকালীন অনেক রাজনৈতিক দলের নেতা ও সাধারণ মানুষ তার সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন এবং খোঁজ-খবর নিচ্ছেন। কোনো কিছু প্রয়োজন কি না তাও জানতে চাচ্ছেন অনেকে।আমৃত্যু অনশনে থাকা তারেক রহমান বলেন, ৭১ ঘণ্টা এক ফোটা পানিও খাইনি। এতো সময় ধরে ভাত, পানি না খেলে অসুস্থ হওয়াটাই স্বাভাবিক। চারটি স্যালাইন শরীরে পুশ করা হয়েছে। দেখি কতক্ষণ থাকতে পারি। এদিকে, বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের প্রধান ফটকে গিয়ে সংহতি প্রকাশ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী সাংবাদিকদের বলেন, আমজনতার দলের সদস্য সচিব তারেক এ দেশের স্বার্থে কথা বলেছেন, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কথা বলেছেন। একটি রাজনৈতিক দল গঠন করেছে তার বৈধতার জন্য। নির্বাচন কমিশনে আবেদন করেছিল। সে তো কোনো গোপন রাজনৈতিক দল করতে চায়নি, আইন সম্মত রাজনৈতিক দল করতে চেয়েছে। যদি তার উদ্দেশ্য খারাপ থাকতো, তাহলে গোপন রাজনৈতিক দল করে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করতো। রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপ তারেক করেনি।

এরপর গত বৃহস্পতিবার রাতে নির্বাচন ভবনের প্রধান ফটকে গিয়ে সংহতি প্রকাশ করেন দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার সম্পাদক সৈয়দ নুরুল হুদা রনো। তিনি বলেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে ও গণতন্ত্রের স্বার্থে কথা বলেন। তিনি বলেন কয়েকটি রাজনৈতিক দল আমজনতার দলের পক্ষে সংহতি প্রকাশ করেছে। এতে আমি মনেকরি এরপরে  আর কালক্ষেপন করা ঠিক না। একটা লোকের জীবন নিয়ে ছিনিমিনি খেলা উচিত না। মনে রাখবেন আপনারা এই তারেকদের রক্ত পাড়িয়ে ক্ষমতায় আছেন। তিনি বলেন আমজনতার দলকে নিবন্ধন দিলে এমন কি ক্ষতি হবে? তিনি আরও বলেন আজ যদি তার জীবন বিপন্ন হয় তাহলে আরও একটি উদাহরণ তৈরি হবে ফ্যাসিস্ট গেছে তাও আমরা বাংলাদেশে সু-শাসন পতিষ্ঠা করতে পারিনি।

এদিকে গত মঙ্গলবার অনশন শুরুর পর নির্বাচন ভবনের সামনে আরও কয়েকটি দলের নেতাকর্মীরা সংহতি জানিয়ে অবস্থান কর্মসূচিতে নেমেছে। বুধবার গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনও সংহতি প্রকাশ করেন এবং নিবন্ধন দেওয়ার দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন।

আলোকিত প্রতিদিন/০৭ নভেম্বর ২০২৫/মওম

জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কোন কিছু থাকবে না : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না। আমাদের যা ঐক্যমত হয়েছে সেটা জনগণ বাকিটা ঠিক করবে। জনগণ যদি বলে সেগুলোই বাস্তবায়িত হবে। সে সব বিবেচনায় আমরা আশা করি, খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব।

তিনি বলেন, আমরা গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। ৭ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে বাংলা একাডেমির কবি শামসুল রাহমান সম্মেলন কক্ষে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ) আত্মপ্রকাশ এবং আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, আগামী নির্বাচনে গণ-অভ্যুত্থানের অংশীদার যারা, তাদের সবাইকে পার্লামেন্টে থাকা উচিত। সেই পার্লামেন্টে সংস্কার পরিষদ হবে। নতুন সংবিধানের জন্য কাজ করা হবে। যারা শিক্ষক আছেন, অবশ্যই তাদের সেখানে অংশগ্রহণ প্রয়োজন। আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করব।

তিনি বলেন, আগামীর যে সংসদ এবং সংস্কার পরিষদ সভা হবে, সেখানে তরুণরা, শিক্ষক, আলেম, নারী, সংখ্যালঘু এবং নানান সমাজের পেশাজীবী যারা রয়েছে, তারা সবাই মিলে আমরা যে জুলাই সনদের পথে রয়েছি, সেটা বাস্তবায়িত হবে। তার আগে অবশ্যই আমাদের এখনকার যে দাবি– ‘গণভোট’। জুলাই সনদে এই অর্ডারটা ড. মোহাম্মদ ইউনূসকে দিতে হবে।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন, ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ) আহ্বায়ক অধ্যাপক মো. সিরাজুল ইসলাম। সদস্য সচিব অধ্যাপক শামীম হামিদী।

আলোকিত প্রতিদিন/০৭ নভেম্বর ২০২৫/মওম

 

 

শ্রীলঙ্কাকে টেক করিডোর তৈরির প্রস্তাব করেছে বাংলাদেশ

আলোকিত প্রতিবেদক:

ডিজিটাল উদ্ভাবনে সহযোগিতা জোরদার করতে শ্রীলঙ্কাকে টেক করিডোর তৈরির প্রস্তাব দি‌য়ে‌ছে বাংলাদেশ। ৬ নভেম্বর বৃহস্পতিবার কলম্বোতে দুই দে‌শের পররাষ্ট্র দপ্তরের পরামর্শক সভায় (এফওসি) এই প্রস্তাব দেওয়া হয়।পররাষ্ট্র মন্ত্রণালয় জা‌নি‌য়ে‌ছে, সভায় পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং শ্রীলঙ্কার পররাষ্ট্র, বৈদেশিক কর্মসংস্থান এবং পর্যটন মন্ত্রণালয়ের সচিব অরুণী রানারাজা নিজ নিজ দে‌শের প‌ক্ষে নেতৃত্ব দেন।

প্রায় ৮ বছর পর হওয়া সভায় কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য, বিনিয়োগ, ডিজিটাল অর্থনীতি, প্রতিরক্ষা, যোগাযোগ, পর্যটন, মৎস্য চাষ, যুব বিষয়ক, সংস্কৃতি এবং মানুষে মানুষে যোগাযোগের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

দুই দেশের অর্থনীতিতে পর্যটনের গুরুত্বপূর্ণ ভূমিকা স্বীকার করে সবুজ পর্যটনের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশ শ্রীলঙ্কার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। চা ও বৌদ্ধ পর্যটন সার্কিটসহ যৌথ পর্যটন উদ্যোগ উন্নয়ন এবং পর্যটন সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক চূড়ান্ত করার প্রস্তাব দিয়েছে।

বাংলাদেশে শ্রীলঙ্কার বিপুল বিনিয়োগ ও প্রবাসী উপস্থিতির কথা তুলে ধরে শ্রীলঙ্কা বাংলাদেশি বিনিয়োগকারীদেরশ্রীলঙ্কার উন্নয়ন প্রকল্প, লজিস্টিক সেবা, চাষাবাদ এবং পর্যটন সম্পর্কিত ব্যবসায় বিনিয়োগের আহ্বান জানিয়েছে। আর্থিক স্থিতিশীলতা এবং আর্থিক কল্যাণে অবদান রাখতে ব্যাংকিং পরিষেবায় সহযোগিতা সম্প্রসারণের সুযোগ-সুবিধা নিয়েও আলোচনা হয়।

শ্রীলঙ্কার বিদ্যমান বিনিয়োগের প্রশংসা করে বাংলাদেশ তার ইপিজেড, এসইজেড এবং এপিআই ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিশেষ করে ফার্মাসিউটিক্যালস, হসপিটালিটি, পর্যটন, অটোমোবাইল এবং লাইট ইঞ্জিনিয়ারিং, আইসিটি, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি প্রক্রিয়াজাতকরণ, চামড়া এবং জুতোসহ উচ্চ-সম্ভাবনাময় খাতে শ্রীলঙ্কা থেকে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছে।

সভায় বাংলাদেশ শ্রীলঙ্কাকে ফার্মাসিউটিক্যালস পণ্যের নিবন্ধনপ্রক্রিয়া সহজতর করার অনুরোধ জানিয়েছে। উভয় পক্ষই বাণিজ্য সহজতর করার জন্য একযোগে কাজ করতে সম্মত হয়েছে এবং বাণিজ্য ও জাহাজ চলাচল সম্পর্কিত যৌথ ওয়ার্ক গ্রুপের বৈঠক দ্রুত আহ্বান করতে সম্মত হয়েছে। গভীর অর্থনৈতিক সহযোগিতার জন্য উভয় পক্ষই বেসরকারি খাত এবং তাদের চেম্বারগুলোর মধ্যে সম্পৃক্ততা বাড়ানোর গুরুত্বের ওপর জোর দিয়েছে।

উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও যোগাযোগ বৃদ্ধির জন্য উভয় পক্ষই বকেয়া সমস্ত আইনি চুক্তি দ্রুত চূড়ান্ত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। যোগাযোগের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করে উভয় পক্ষ চট্টগ্রাম ও কলম্বোর মধ্যে বন্দর যোগাযোগ স্থাপনের সম্ভাবনার সঙ্গে নৌপরিবহন খাতকে শক্তিশালী করার প্রয়োজনীয়তা অন্বেষণ করেছে।

উভয় পক্ষই কৃষি ও মৎস্য চাষের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সুযোগের কথা স্বীকার করেছে। জলসম্পদ ব্যবস্থাপনা, গভীর সমুদ্রে মাছ ধরার এবং জ্ঞান ও বিশেষজ্ঞ বিনিময়ের মাধ্যমে মিঠা পানির মাছ চাষের ওপর জোর দেওয়া হয়েছে।

সভায় শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা নিয়ে আরও আলোচনা হয় সভায়। শ্রীলঙ্কায় বাংলাদেশি নার্সদের প্রশিক্ষণের জন্য বার্ষিক স্লটের সংখ্যা বাড়ানোর শ্রীলঙ্কার প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ। উভয় পক্ষই যুব উন্নয়নকে জোরদার করতে সহযোগিতা করতে সম্মত হয়েছে। অ্যাথলেটিক্স, ক্রীড়া বিজ্ঞান ও ক্রিকেট বিষয়ে ডিপ্লোমা প্রোগ্রাম বিনিময়ের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

উভয় পক্ষ দুটি জাতীয় সংবাদ সংস্থার মধ্যে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। বাংলাদেশ এবং শ্রীলঙ্কা আঞ্চলিক সহযোগিতা বিশেষ করে সার্ক, বিমসটেক এবং আইওআরএ’র মাধ্যমে জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

প্রতিনিধি দলে শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আন্দালিব ইলিয়াস উপস্থিত ছিলেন।

প‌রে পররাষ্ট্র সচিব শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হরিণী আমরসুরিয়া এবং পররাষ্ট্র এবং বৈদেশিক কর্মসংস্থান উপমন্ত্রী অরুণ হেমচন্দ্রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আলোকিত প্রতিদিন/০৭ নভেম্বর ২০২৫/মওম

নির্বাচক মঞ্জুর বিরুদ্ধে যৌন যৌন হয়রানির অভিযোগ জাহানারার!

ক্রিকেট, নারী ক্রিকেট দলের সদস্য জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিষয়টি সংবেদনশীল হওয়ায় এক বিবৃতিতে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। এক সাক্ষাৎকারে গুরুতর এই অভিযোগগুলো তুলে ধরেন অস্ট্রেলিয়ায় অবস্থান করা এই টাইগ্রেস পেসার। সাবেক নির্বাচক, দলের ইনচার্জ, ম্যানেজার, ক্রিকেটার’সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনেন জাহানারা আলম।

জাহানারার ভাষায়, ‘একদিন উনি (মঞ্জুরুল ইসলাম) আমার কাঁধে হাত রেখে বললেন—‘তোর পিরিয়ডের কতদিন চলতেছে? পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে, যখন ডাকবো চলে আসিস। তিনি আরও বলেন, ‘বিশ্বকাপের কিছু ম্যাচে, যখন আমরা লাইনে দাঁড়িয়ে হ্যান্ডশেক করতাম, তখন উনি হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন আমাকে।

এদিকে, এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াব। জাহানারাকে সমর্থন জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি সংস্থাটির। জাহানারা দাবি করেছেন, অসংখ্যবার বিসিবি’কে এসব যৌন হয়রানির কথা অভিযোগ আকারে জানিয়েছেন তিনি। কিন্তু কোন প্রতিকার পাননি তিনি। উল্লেখ্য, ২০১১ সালে আইরিশদের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় জাহানারা আলমের। বাংলাদেশের জার্সিতে ১২০টিরও বেশি ম্যাচে মাঠে নেমেছেন তিনি, ছিলেন অধিনায়কও।

আলোকিত প্রতিদিন/এপি

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস ছিল বাংলাদেশের প্রগতির টার্নিং পয়েন্ট : মির্জা ফখরুল

আলোকিত ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের দেশপ্রেমিক সৈনিক এবং দেশপ্রেমিক মানুষ ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদের চক্রান্তকে বানচাল করে দিয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্দি অবস্থা থেকে উদ্ধার করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করেছিলেন।

তিনি বলেন, এটি ছিল বাংলাদেশের প্রগতির টার্নিং পয়েন্ট। তিনি শেখ মুজিবুর রহমানের একদলীয় বাকশাল থেকে দেশকে বহুদলীয় গণতন্ত্র এনে দেন, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করেন, জনগণের অধিকার  প্রতিষ্ঠা করেন।

ঐতিহাসিক বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষ্যে আজ শুক্রবার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান তার রাষ্ট্র পরিচালনার মাত্র চার বছরের মধ্যে বাংলাদেশে একদিকে রাজনৈতিক অবস্থার, অন্যদিক অর্থনৈতিক ব্যবস্থার আমূল সংস্কার সাধন করেন। একদলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেন। অন্যদিকে বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করেন, জুডিশিয়াল কাউন্সিল গঠন করেন এবং একইসঙ্গে মুক্তবাজার অর্থনীতি চালু করেন। সুখী ও সমৃদ্ধ এবং গণতান্ত্রিক বাংলাদেশ  নিশ্চতকরণের জন্য তিনি যে ভিত্তি স্থাপন করেছিলেন, পরবর্তীকালে তার ওপর ভিত্তি করেই দেশ সেই দিকে এগিয়ে যায়। সেজন্য আজকের দিনটি বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গণঅভ্যুত্থানের পর আজ বাংলাদেশে বিভিন্ন রকম চক্রান্ত চলছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই পরিচালিত করে যে পথে গেলে সত্যিকারের গণতান্ত্রিক ও একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারব।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।

আলোকিত প্রতিদিন/০৭ নভেম্বর ২০২৫/মওম