আজ শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 234

আমতলীতে ফাজিল পরীক্ষায় ৯ পরীক্ষার্থী বহিষ্কা*র

প্রতিনিধ, আমতলী: বরগুনায় আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ফাজিল তৃতীয় বর্ষের পরীক্ষায় ৯ জন পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিস্কার করা হয়েছে।  ৯ জনের মধ্যে ৮ জন মেয়ে ১ একজন ছেলে।  পরীক্ষা কেন্দ্রে এতো পরীক্ষার্থী বহিস্কারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনা ঘটেছে শনিবার বিকেলে।
জানা যায়, আমতলী বন্দর হোসাইনিয়া কালিম মাদ্রাসা কেন্দ্রে ৭৮ জন ফাজিল তৃতীয় বর্ষের পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। গত ২৫ অক্টোবর পরীক্ষা শুরু হয়। অভিযোগ রয়েছে পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই ওই পরীক্ষা কেন্দ্রে অনিয়ম চলে আসছে।
কেন্দ্র প্রশাসনিক কর্মকর্তা স্থানীয় সরকার ফ্যাসিলেটেটর মোঃ মাইনুল ইসলাম ওই পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে ছিলেন। পরীক্ষা কেন্দ্রে অনিয়ম হলেও তিনি কোন ব্যবস্থা নেয়নি এমন অভিযোগ শিক্ষকদের। শনিবার বিকেলে ইসলামের ইতিহাস বিষয়ের পরীক্ষা চলছিল। ওই পরীক্ষা কেন্দ্রের মেয়েদের কক্ষে ওই মাদ্রাসায় ইসলামের ইতিহাস বিষয়ের প্রভাষক জাকিয়া বেগমকে দায়িত্ব দেয়া হয়।
পরীক্ষা শুরুর দের ঘন্টা পরে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন ওই পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে যান। মেয়েদের কক্ষের পরীক্ষার্থীরা বই খুলে পরীক্ষা দিতে দেখেন তিনি। পরে তিনি নয়জনকে বহিস্কার করেছেন। নয়জনের মধ্যে আটজন মেয়ে এবং একজন ছেলে পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রে এতো পরীক্ষার্থী বহিস্কারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই কেন্দ্রের মেয়েদের কক্ষ পরিদর্শক প্রভাষক জাকিয়া বেগমকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
 বহিস্কারকৃতরা হলেন জান্নাতি, তানিয়া, মাহফুজা, তানিয়া, সাদিয়া, জুলেখা, রুমা, লামিয়া ও জাকারিয়া।
কেন্দ্র প্রশাসনিক কর্মকর্তা স্থানীয় সরকার ফ্যাসিলেটেটর মোঃ মাইনুল ইসলাম বলেন, মেয়েদের কক্ষ থেকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিস্কার করা হয়েছে। তিনি আরো বলেন, আমি কেন্দ্র প্রশাসনিক কর্মকর্তা হলেও মেয়েদেরতো চেক করতে পারিনা।
আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র সচিব অধ্যক্ষ মাওলানা ইউনুচ আলী হাওলাদার বলেন, উপজেলা নির্বাহী অফিসার আকর্ষিক পরীক্ষা কেন্দ্র পরির্দশনে এসে পরীক্ষার্থীদের বই খুলে পরীক্ষা দিতে দেখেন। পরে তিনি ৯ জনকে বহিস্কার করেছেন। ইসলামের ইতিহাস পরীক্ষায় ওই বিষয়ের শিক্ষককে কক্ষ পরিদর্শক হিসেবে দায়িত্ব দিয়েছেন এটা কি যোক্তিক কিনা? এমন প্রশ্নের জবাব না দিয়ে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন  করে দেন।
আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ইউএনওর পুলিশ হেফাজতে থাকা প্রভাষক জাকিয়া বেগমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা  নিবেন।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃরোকনুজ্জামান খাঁন বলেন, পরীক্ষার কক্ষ পরিদর্শনে গিয়ে অসদুপায় অবলম্বনের দায়ে নয়জনকে বহিস্কার করা হয়েছে। কক্ষ পরিদর্শক জাকিয়া বেগমের বিরুদ্ধে আদেশ অমান্য ও নকলে সহায়তা করায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আলোকিত প্রতিদিন/এপি

সিংগাইর উপজেলার সাধারণ সম্পাদক আল-মামুনকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার 

প্রতিনিধি,মানিকগঞ্জ:
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মানিকগঞ্জের সিংগাইর উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল্লাাহ আল-মামুনকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। ০৮ নভেম্বর শনিবার সকালে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে সিঙ্গাইর থানায় হস্তান্তর করেন। গ্রেপ্তার আব্দুল্লাহ আল-মামুন উপজেলার বেরিন্ডি গ্রামের আব্দুস সামাদের ছেলে। এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম জানান, আব্দুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে সিংগাইর থানায় একাধিক মামলা রয়েছে। সরকার পতনের পর তিনি দুবাইয়ে আত্মগোপনে ছিলেন। শুক্রবার সকালে দেশে ফিরে এলে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে শনাক্ত করে আটক করেন। বর্তমানে তিনি সিংগাইর থানায় রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
আলোকিত প্রতিদিন/০৮ নভেম্বর ২০২৫/মওম

কিছু রাজনৈতিক দল জোরপূর্বক নিজেদের দাবি আদায় করতে চায়: আমীর খসরু

আলোকিত প্রতিবেদক:

কিছু রাজনৈতিক দল জোরপূর্বক নিজেদের দাবি আদায় করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি সতর্ক করে বলেন, ‘নিজেদের দাবি অন্য দলের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা ঠিক নয়।’

৮ নভেম্বর শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ট্রেইস কনসাল্টিং লিমিটেড আয়োজিত ‘জনতার ইশতেহার’ শীর্ষক এক সংলাপে তিনি এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, নির্বাচনের আগে ইশতেহার আসাটা খুব গুরুত্বপূর্ণ নয়। ভোটের আগে সব দল তৎপর থাকে। মানুষ ইশতেহার দেখে ভোট দেয়, আমি এ বিষয়টি নিশ্চিত নই।

আমীর খসরু বলেন, দীর্ঘ আলোচনার পর ঐকমত্যের মাধ্যমে সনদ সই হয়েছে। বাস্তবায়নও ঐকমত্যের মাধ্যমে হতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসলে ঐকমত্যকে সম্মান করতে হবে। এর বাইরে নতুন ইস্যু তৈরি করলে ঐকমত্যকে সম্মান দেওয়া হচ্ছে না।

বিএনপির এ নেতা উল্লেখ করেন, যারা নির্বাচন বিলম্বিত করতে চায় বা বাধা সৃষ্টি করতে চায়, তারা কি এমন ঘটনা ঘটাতে চাইছে? নানা ঘটনা ঘটিয়ে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা হচ্ছে কি না তা ভেবে দেখতে হবে।

dhakapost

তিনি বলেন, গণতন্ত্রের মূল বিষয় হলো আলোচনা অব্যাহত রাখা এবং জনগণের কথা সবসময় শোনা। ৮ বছর আগে বেগম খালেদা জিয়া ভিশন ২০৩০ উপস্থাপন করেছিলেন। পরে বিএনপি ২৭ দফা এবং ৩১ দফা সংস্কার প্রস্তাবনা উপস্থাপন করেছে। এটি সরাসরি সাধারণ মানুষের প্রস্তাবনাকে মাথায় রেখে তৈরি করা হয়েছে।

আমীর খসরু বলেন, ক্ষমতায় এলে দেড় বছরে এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবে বিএনপি। চাকরি দেওয়ার পরিকল্পনা ইতোমধ্যে প্রস্তুত। পাশাপাশি নতুন অর্থনৈতিক মডেল চালু করার বিষয়েও প্রস্তুতি নেওয়া হয়েছে। সংলাপে প্যানেল আলোচক হিসেবে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, জামায়েতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেনারেল সেক্রেটারি সাইফুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব মো. আকতার হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন তুলি এবং বিকেএমইএ সভাপতি মোহাম্মাদ হাতেম।

এতে মূল্য প্রবন্ধ উপস্থাপন করেন ট্রেইস কনসাল্টিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফুয়াদ মোহাম্মদ খালেদ হাসান। তিনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ইশতেহার ঘোষণা করার ক্ষেত্রে চারটি প্রধান দুর্বলতার কথা উল্লেখ করেন। সেগুলো হলো– জনগণের সরাসরি মতামত না নেওয়া, পিছিয়ে পড়া অঞ্চলগুলোর আসনের জন্য নির্দিষ্ট সুবিধা না রাখা, ব্যবসায়িক এবং কৃষি অঞ্চলকে বিশেষ গুরুত্ব না দেওয়া এবং ইশতেহারের প্রতিশ্রুতি রক্ষার হার কম হওয়া।

রাজনৈতিক দলগুলোকে আগামী জাতীয় নির্বাচনে এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে ইশতেহার ঘোষণা এবং প্রতিশ্রুতি রক্ষা করার আহ্বান জানিয়েছেন ফুয়াদ মোহাম্মদ খালেদ হাসান।

আলোকিত প্রতিদিন/০৮ নভেম্বর ২০২৫/মওম

গাইবান্ধা সদর বিএনপি’র মনোনীত প্রার্থী আনিসুজ্জামান খান বাবু কে সংবর্ধনা প্রদান 

রানা ইস্কান্দার রহমান:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ সদর  আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি গ্রাম সরকার বিষয়ক সম্পাদক গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সভাপতি দ আনিসুজ্জামান খাঁন বাবু  ঢাকা থেকে নির্বাচনী এলাকায় ফেরার পথে আজ দুপুরে গোবিন্দগঞ্জ থানা চৌমাথা মোড়ে উপজেলা পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সম্বর্ধনা প্রদান এবং ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব রেজানুল হাবিব রফিক পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু,সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা বিএনপির দপ্তরের চলতি দায়িত্বে সাবেক ছাত্রনেতা সাজাদুর রহমান সাজু,ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক,বিএনপি নেতা আজহারুল ইসলাম বাদশা আনোয়ারুল হক আকন্দ, অধ্যাপক জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম শফিক, ইবনে ফারুক বিদ্যুৎ, মশিউর রহমান মালেক, শ্রী সুমন মোহন্ত,আমিরুল ইসলাম আব্দুর রউফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রানু মন্ডল বাবু, সদস্য সাবেক ছাত্রনেতা ফারুক হোসেন, থানা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, হারুন মিয়া,সমবায় দলের সভাপতি আব্দুল মতিন আইয়ুব সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, পৌর মৎস্যজীবী দলের সভাপতি মতলেব সরকার, সাধারণ সম্পাদক রোমান প্রধান ছাত্রদল নেতা আকাশ শেখ প্রমুখ।
আলোকিত প্রতিদিন/০৮ নভেম্বর ২০২৫/মওম

টাঙ্গাইল আদালতে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন

সাইফুল ইসলাম সবুজ:
টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বিচার প্রার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’  উদ্বোধন করা হয়েছে।
০৮ নভেম্বর শনিবার সকালে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ কোর্ট প্রাঙ্গণে ন্যায়কুঞ্জের ফলক উন্মোচন ও ফিতা কেটে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী।
এই ন্যায়কুঞ্জে মিনি কনফেকশনারি, পুরুষ ও নারীদের জন্য পৃথক টয়লেট, মাতৃদুগ্ধ পান কেন্দ্র, ক্যান্টিন এবং বিশ্রামের জন্য পর্যাপ্ত আসনের ব্যবস্থা রয়েছে।
এ সময় বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ন্যায়কুঞ্জকে রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন, ‘আদালতে আগত বিচারপ্রার্থীদের মধ্যে নারী বিচার প্রার্থীদের যেন বিশ্রামাগারে অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ দেওয়া হয়। আদালতে এসে অনেকে টয়লেট ও ওয়াশরুম ব্যবহারের প্রয়োজন পড়ে। অনেকে বিড়ম্বনায় পড়েন। আশা করি এর মাধ্যমে সেই কষ্ট লাঘব হবে। যে উদ্দেশ্য নিয়ে ন্যায়কুঞ্জ নির্মাণ করা হলো সবার সহযোগিতায় আশা করি সেটি সফল হবে।’
উদ্বোধনকালে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. কাওসার আহমেদ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. জহুর আজহার খান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রতন, জেলা জজ কোর্টের পিপি শফিকুল ইসলাম রিপনসহ আদালতের বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/০৮ নভেম্বর ২০২৫/মওম

পুতিনের সঙ্গে বৈঠকের সুযোগ এখনও আছে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বাতিল হওয়া বৈঠকটি ফের হওয়ার সুযোগ আছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর বৈঠকের ভেন্যু হিসেবে বুদাপেস্টই প্রথম পছন্দ মার্কিন প্রেসিডেন্টের।

গতকাল শুক্রবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন এবং দপ্তর হোয়াইট হাউসে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বানের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকের পর এক ব্রিফিংয়ে পুতিনের সঙ্গে বৈঠক সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “পুতিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা ছিল ছিলো এবং এখনও আছে, বেশ ভালোভাবেই আছে।”

ইউক্রেনে যুদ্ধের অবসান নিয়ে গত অক্টোবরের শেষ দিকে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল ডোনাল্ড ট্রাম্পের। বৈঠকের আয়োজনের জন্য প্রস্তুতিও শুরু করেছিল হাঙ্গেরি। তবে এর মধ্যেই গত ২৩ অক্টোবর অনেকটা অপ্রত্যাশিতভাবেই নির্ধারিত সেই বৈঠক বাতিল করেন ট্রাম্প।

এর কারণ হিসেবে ট্রাম্প বলেছিলেন, তার কাছে মনে হয়েছে যে উদ্দেশে বৈঠকের আয়োজন—তা সফল হবে না। তাই তিনি বৈঠকটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন।

গতকাল শুক্রবারের ব্রিফিংয়েও সেই কথার পুনরাবৃত্তি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তিনি বলেছেন, “আমি হাঙ্গেরির বুদাপেস্টেই এটা (বৈঠক) হোক। সেখানে আগের প্রস্তাবিত বৈঠকটি আমি বাতিল করেছিলাম। কারণ আমার মনে হয়েছিল সেটি থেকে গুরুত্বপূর্ণ কিছু আসবে না। কিন্তু যদি সত্যিই বৈঠকটি হয়, তাহলে আমি চাইব বুদাপেস্টেই সেটি হোক।”

এদিকে বাতিল হওয়া বৈঠক নিয়ে গত সপ্তাহে একটি প্রতিবেদেন করেছে ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস। সেখানে বলা হয়েছে, বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেয়ার আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও। ওই ফোনালাপের পর রুবিও ট্রাম্পকে জানান, মস্কো বোঝাপড়ায় আসতে রাজি নয়। তারপরই বৈঠক বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেন ট্রাম্প।

বাতিল হওয়া সেই বৈঠকের ভেন্যু হিসেবে ফের বুদাপেস্টকে নির্ধারণ করার কারণ সম্পর্কে তিনি বলেন, “ভিক্টর অর্বান পুতিনকে ভালোভাবে জানেন এবং তাকে বুঝতে পারেন। তিনি মনে করছেন, (যদি বৈঠক না হয়, তাহলে) শিগগিরই যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ বেঁধে যেতে পারে।”

“আর একটি কথা আমি যোগ করতে চাই, শুধু যুক্তরাষ্ট্রের সরকার এবং ইউরোপের ছোটো দেশ হাঙ্গেরির সরকার শান্তিকামী। অন্যান্য যত সরকার আছে— তারা সবাই চাই যুদ্ধ অব্যাহত থাকুক। কারণ তারা অনেকেই এখনও মনে করে যে ইউক্রেন জিততে পারবে। যুদ্ধক্ষেত্রের বাস্তব অবস্থা সম্পর্কে ধারণা অল্প থাকার কারণেই এমন মনে করে তারা।”

সূত্র : নিউইয়র্ক টাইমস

আলোকিত প্রতিদিন/০৮ নভেম্বর ২০২৫/মওম

রাতের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি সেলসিয়াস

আলোকিত ডেস্ক:

সারাদেশে আজ রাতের তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

০৮ নভেম্বর শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে ভোরের দিকে দেশের উত্তর এবং উত্তরপূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামী ০৯ নভেম্বর রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই ভোরের দিকে দেশের উত্তর এবং উত্তরপূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামী ১০ নভেম্বর সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে ভোরের দিকে দেশের উত্তর এবং উত্তরপূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামী ১১ নভেম্বর মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে ভোরের দিকে দেশের উত্তর এবং উত্তরপূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামী ১২ নভেম্বর বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে ভোরের দিকে দেশের উত্তর এবং উত্তরপূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আলোকিত প্রতিদিন/০৮ নভেম্বর ২০২৫/মওম

অঙ্কুরিত আলু খেলে কী হয়, জেনে নিন সম্ভাব্য বিপদের কথা?

আলোকিত প্রতিবেদক: ভর্তা ও ভাজি কিংবা তরকারি থেকে শুরু করে স্ন্যাকস-সবকিছুতেই ব্যবহার হয় আলু। বহুবিদ ব্যবহারের কারণে রান্নাঘরের অপরিহার্য উপাদান এই সবজি। কিন্তু দীর্ঘদিন রেখে দিলে আলুর গায়ে ছোট ছোট সাদা অঙ্কুর গজায়। এটি দেখতে নিরীহ হলেও শরীরের জন্য মারাত্মক বিপজ্জনক হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

কেন অঙ্কুরিত আলু ক্ষতিকর: অঙ্কুরিত আলুতে দুটি রাসায়নিক যৌগ পাওয়া যায়-সলানিন এবং চাকোনিন। এই দুটি উপাদান অল্প পরিমাণে খেলে কোলেস্টেরল ও রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক হলেও অতিরিক্ত গ্রহণে বিষক্রিয়া ঘটাতে পারে।

অঙ্কুরিত আলু বেশি পরিমাণে খেলে যেসব সমস্যা হতে পারে: বিশেজ্ঞরা জানিয়েছেন, অঙ্কুরিত আলু খেলে বমি আসে, ডায়রিয়া হয়, পেটব্যথা করে মাথাব্যথা, জ্বর, দ্রুত হার্টবিট ও রক্তচাপ কমে যাওয়ার মতো সমস্যা হতে পারে। আর বেশি পরিমাণে খেলে স্নায়ুজনিত সমস্যা ও গ্যাস্ট্রোইনটেস্টাইনাল বিষক্রিয়ায় ভুগতে পারে মানুষ।

কেন খাওয়ার উপযোগী নয়: অঙ্কুরিত হলে আলুতে বিষাক্ত যৌগ বেড়ে যায়।  আলুর পাতা, ফুল ও অঙ্কুরে গ্লাইকোঅ্যালকালয়েডের ঘনত্ব বেশি থাকে।  অঙ্কুরের কারণে আলুর স্বাদ তিতা হয়ে যায়, যা খেতে অপ্রীতিকর। এছাড়াও অঙ্কুর গজালে আলুর ভেতরের ভিটামিন ও খনিজ উপাদান নষ্ট হতে শুরু করে।

আলোকিত প্রতিদিন/এপি

বাংলাদেশের সাথে উত্তেজনা চায় না ভারত : রাজনাথ সিং

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহম্মদ ইউনূসকে নিজের বিবৃতির শব্দ চয়ন নিয়ে ‘সতর্ক থাকার’ আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না ভারত।

গতকাল ভারতীয় সাংবাদিক এবং দেশটির সংবাদমাধ্যম নেটওয়ার্ক ১৮ গ্রুপের শীর্ষ সম্পাদক রাহুল জোশিকে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন রাজনাথ। সেই সাক্ষাৎকারের একটি অংশ জুড়ে ছিল ভারত-বাংলাদেশের সাম্প্রতিক সম্পর্ক। সাক্ষাৎকারে এক প্রশ্নের উত্তরে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, “আমরা বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চাই না। তবে ইউনূসের (বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস) উচিত হবে নিজের বিবৃতির শব্দ চয়ন নিয়ে সতর্ক থাকা।

“আমি আর একটি কথা এখানে বলতে চাই— ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম; কিন্তু তারপরও আমাদের মূল লক্ষ্য প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।” ২০২৪ সালে জুলাই আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে শুরু থেকেই টানাপোড়েন চলছে ভারতের কেন্দ্রীয় সরকারের। এর মধ্যে সাম্প্রতিক কিছু ঘটনায় এই টানাপোড়েন আরও দীর্ঘায়িত হওয়ার পরিস্থিতি সৃষ্টি করেছে।

সম্প্রতি ঢাকায় পাকিস্তানের সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফস কমিটি (সিজিসিএসসি)-এর চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা এবং তুরস্কের পার্লামেন্টের ৫ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং বৈঠক করেছেন ড. মুহম্মদ ইউনূস। উভয় দেশের সঙ্গেই ভারতের কূটনৈতিক সম্পর্ক তিক্ত।

তুর্কি পার্লামেন্টের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন তুরস্কের এমপি মেহমেত আকিফ ইলমাজ। গত সপ্তাহের শুরুর দিকে তাদের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারপ্রধানের। সাক্ষাৎ শেষে তুর্কি প্রতিনিধিদলের সব সদস্যকে এক কপি করে ‘আর্ট অব ট্রায়াম্ফ’ নামের একটি বই উপহার দিয়েছেন মুহম্মদ ইউনূস।

‘আর্ট অব ট্রায়াম্ফ’ মূলত ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের সময়কার এবং এই আন্দোলনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ছবি, গ্রাফিতির সংকলন। তবে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮- এর অভিযোগ— এই সংকলনগ্রন্থে ‘গ্রেটার বাংলাদেশ’ নামের একটি মানচিত্রের ছবি অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামকে বাংলাদেশের অন্তর্ভুক্ত অঞ্চল হিসেবে উল্লেখ করা হয়েছে।

নিউজ ১৮-এর দাবি— আসাম দখল বিষয়ক যুদ্ধ পরিকল্পনা এবং যুদ্ধ পরবর্তী অবস্থায় কীভাবে আসামের প্রশাসন পরিচালনা করা হবে, তারও বিবরণ আছে আট অব ট্রায়াম্ফ সংকলনগ্রন্থটিতে।

সূত্র : ফার্স্টপোস্ট

আলোকিত প্রতিদিন/০৮ নভেম্বর ২০২৫/মওম

হারিয়ে যাওয়া আসনগুলো ফিরিয়ে আনতে হবে: আফরোজা খানম রিতা

বিশেষ প্রতিনিধি, মানিকগঞ্জে তিনটি নির্বাচনি আসন পুনরুদ্ধারে নেতাকর্মীদের নিরলসভাবে ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা। তিনি আরো বলেন, মানিকগঞ্জে হারিয়ে যাওয়া আসনগুলো ফিরিয়ে এনে আবারও প্রমাণ করতে হবে মানিকগঞ্জের মাটি ধানের শীষের ঘাঁটি।

শুক্রবার (৭ নভেম্বর) বিকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাবহুল বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আফরোজা খানম রিতা বলেন, আমরা টানা ১৭ বছর ধানের শীষের জন্য কাজ করেছি। আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে তিনটি আসনে ধানের শীষ প্রতীকে যেন মেজরিটি ভোট পায়, এটাই আমাদের লক্ষ্য। তিনি বলেন, শুধু বিজয়ী হওয়া নয়, বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে জনগণের আস্থা প্রমাণ করতে হবে আমাদের। এ আসনগুলো থেকে বিপুল ভোট দিয়ে আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেব আমরা।

 

নেতাকর্মীদের আহ্বান জানিয়ে রিতা বলেন, আগামী নির্বাচনে নতুন ভোটারদের কাছে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। আমাদের মধ্যে যদি কোনো মতবিরোধ থাকে তাহলে সেটি ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের জন্য কাজ করে যেতে হবে। অভিমান করে আর বসে থাকলে চলবে না আমাদের।

এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে শহরের শহীদ স্মৃতিস্তম্ভ থেকে বিএনপির শোভাযাত্রা শুরু হয়ে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মানিকগঞ্জ-২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বিএনপির সাবেক মহাসচিব ও চিফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে ড. খন্দকার আকবর হোসেন বাবলু, অ্যাডভোকেট আজাদ হোসেন খান, অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার, গোলাম আবেদীন কায়সার, কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল প্রমুখ ।

আলোকিত প্রতিদিন/এপি