আলোকিত ডেস্ক: রাজধানীর ধানমণ্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
নান্দাইলে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও মতবিনিময়!
টাঙ্গাইল শহর পরিচ্ছন্ন রাখতে সুলতান সালাউদ্দিন টুকুর ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন
সাইফুল ইসলাম সবুজ:
আগামী দিনের টাঙ্গাইল শহরকে একটি বসবাস উপযোগী, আদর্শ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শুরু হয়েছে সাত দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি।
আজ মঙ্গলবার সকালে টাঙ্গাইল শহরের শহীদ মিনার প্রাঙ্গণে টাঙ্গাইল শহরকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু।
‘পরিচ্ছন্ন টাঙ্গাইল’-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে গণসচেতনতা সৃষ্টির পাশাপাশি টাঙ্গাইল শহরের প্রধান সড়ক, বাজার ও আবাসিক এলাকাগুলোতে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে। প্রতিদিন সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত চলবে শহরজুড়ে পরিচ্ছন্নতার কার্যক্রম।
উদ্বোধনী অনুষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকু বলেন,“আগামী নির্বাচনের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ গড়তে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব। সেই বাংলাদেশ হবে সাম্য, সহমর্মিতা ও সহযোগিতার বাংলাদেশ।”
তিনি আরও বলেন,“সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এ দেশকে গড়ে তুলতে হবে। কারণ সবার আগে বাংলাদেশ। বাংলাদেশকে বুকে ধারণ করে আমাদের আগামী দিনের পথ চলতে হবে। সেই লক্ষ্যে টাঙ্গাইল শহরকে একটি বসবাস উপযোগী, আদর্শ ও পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তুলতে চাই। সাত দিনব্যাপী এই পরিচ্ছন্ন কর্মসূচি শুধু একটি কার্যক্রম নয়, এটি নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করার আহ্বান।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও পরিচ্ছন্ন টাঙ্গাইল কমিটির আহ্বায়ক মাহমুদুল হক সানু, সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফি ইথেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহীদুল আলম টিটু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিকসহ টাঙ্গাইল সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
আলোকিত প্রতিদিন/১১নভেম্বর ২০২৫/মওম
জুলাই সনদের বাইরের বিষয়ে সরকার সিদ্ধান্ত নিলে মানার বাধ্যবাধকতা থাকে না: বিএনপি
আলোকিত প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়াদির বাইরে সরকার কোনও সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনও দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। সেই ক্ষেত্রে সব দায়-দায়িত্ব সরকারের ওপরই বর্তাবে।’
১১ নভেম্বর মঙ্গলবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির এই অবস্থান তুলে ধরেন দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এ সময় স্থায়ী কমিটির সদস্যরা তার সঙ্গে ছিলেন।
সোমবার দিবাগত রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতেই আজকের সংবাদ সম্মেলন। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট এবং এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়াকে সামনে রেখে সরকারকে বার্তা দিতেই বিএনপির এই সংবাদ সম্মেলন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সভায় আলোচনাক্রমে প্রস্তাব গৃহীত হয়।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ প্রায় এক বছর যাবত আলোচনার ভিত্তিতে কতিপয় নোট অব ডিসেন্টসহ ঐকমত্যের ভিত্তিতে রচিত জুলাই জাতীয় সনদ বিগত ১৭ অক্টোবর স্বাক্ষরিত হয় এবং দেশের সংবিধান এবং আইন অনুযায়ী তা বাস্তবায়নে সবাই অঙ্গীকারবদ্ধ হয়।’
তিনি আরও বলেন, ‘সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনও কোনও বিষয়ে সরকারি সিদ্ধান্ত ঘোষণার প্রসঙ্গে যেসব বক্তব্য দিচ্ছেন, তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত অগ্রাহ্য করার শামিল।’
‘এখন স্বাক্ষরিত সনদের বাইরে কিছু কিছু রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়নের জন্য অযৌক্তিক এবং নতুন নতুন দাবি ও আন্দোলন করছে, সেই ব্যাপারে তাদেরকে…। স্বাক্ষরিত সনদের বাইরে সরকার যদি কোনো সিদ্ধান্ত নিতে যায়, সেটা সনদে স্বাক্ষরকারী কোনো রাজনৈতিক দল মানতে বাধ্য নয়, সেই বার্তা দেওয়ার জন্য আমাদের এই সংবাদ সম্মেলন,’ বলেন সালাহউদ্দিন।
জুলাই সনদে স্বাক্ষরের পর গণভোট ও পিআর নিয়ে জামায়াতের চলমান আন্দোলন কেন, সেটি জামায়াত বলতে পারবে বলে উল্লেখ করেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আলোকিত প্রতিদিন/১১নভেম্বর ২০২৫/মওম
নয়াদিল্লিতে বিস্ফোরণ: পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র
সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে বলেন, “আমরা দিল্লির লালকেল্লার কাছে হওয়া বিস্ফোরণের বিষয়ে অবগত আছি। আমরা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনে কনস্যুলার সহায়তা দিতে প্রস্তুত।”
গতকাল সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা ধীরগতির গাড়িতে প্রবল বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ৯ জন প্রাণ হারান এবং আশপাশে থাকা কয়েকটি গাড়ি আগুনে পুড়ে যায়।
ঘটনার সময় এলাকা ছিল মানুষে ভরা। ব্যস্ত সন্ধ্যার ওই মুহূর্তে বিস্ফোরণে অন্তত আরও ২৪ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের দিল্লির লোক নায়ক জয়প্রকাশ (এলএনজেপি) হাসপাতালে নেওয়া হয়েছে।
আলোকিত প্রতিদিন/১১নভেম্বর ২০২৫/মওম
১৩ নভেম্বর নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থান নিয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আলোকিত ডেস্ক:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে রয়েছে, ওইদিন পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
১১ নভেম্বর মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানের জন্য আমাদের প্যাট্রোলিং বাড়ানো হয়েছে। কেপিআইগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এ ছাড়া যেখানে-সেখানে খোলা তেল বিক্রি বন্ধসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপদেষ্টা বলেন, সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আগামী ১৩ তারিখ ঘিরে আমাদের কার্যক্রম চলছে। সন্দেহভাজন কাউকে দেখলেই আমাদের পুলিশকে সবাই সেটা জানান।
আলোকিত প্রতিদিন/১১নভেম্বর ২০২৫/মওম
মুরাদনগরে মেসার্স ইউনি প্রাইম কনজুমার ফুড কোম্পানি কে দুই লাখ টাকা জরিমানা
নাজমুল হাসান:
কুমিল্লার মুরাদনগরে বোতলজাত সয়াবিন তেলের পরিমাপে কম দেওয়ার অভিযোগে এক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১০ নভেম্বর সোমবার উপজেলা প্রশাসন, মুরাদনগর ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), কুমিল্লা জেলা অফিসের যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
অভিযানে বাঙ্গরা বাজার থানাধীন ৬ নং ওয়ার্ড এলাকার মেসার্স ইউনি প্রাইম কনজুমার ফুড নামের প্রতিষ্ঠানটিতে পরিমাপে কম দেওয়ার প্রমাণ মেলে। প্রতিষ্ঠানটি ৫ লিটারের বোতলে ১২৫ মিলিলিটার ও ৩ লিটারের বোতলে ১১০ মিলিলিটার তেল কম দিচ্ছিল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির মালিক মো. জাহাঙ্গীর আলমকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বিএসটিআই সূত্রে জানা গেছে, এর আগেও জাহাঙ্গীর আলমকে বিএসটিআই লাইসেন্সবিহীনভাবে তেল বিক্রি এবং অন্যান্য অনিয়মের দায়ে একাধিকবার জরিমানা ও দণ্ড প্রদান করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, জাহাঙ্গীর আলম চট্টগ্রাম থেকে নিম্নমানের পাম ওয়েল এনে মেশিনের মাধ্যমে প্রক্রিয়াজাত করে বোতলজাত তেল হিসেবে অবৈধভাবে বিক্রি করছেন। যা মানুষের শরীরের জন্য অস্বাস্থ্যকর এবং বিপদজনক।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি) জনাব সাকিব হাসান খান-এর নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা মো. হাফিজুর রহমান (পরিদর্শক, মেট্রোলজি), প্রকৌশলী আমিনুল ইসলাম শাকিল (ফিল্ড অফিসার, সিএম উইং), এবং এস. এম. শাকিল ইউসুফ (ফিল্ড অফিসার, সিএম উইং)।
বিএসটিআই কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং পরিমাপে কম দেওয়া ও নিম্নমানের পণ্য বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/১১নভেম্বর ২০২৫/মওম
হোসেনপুরে সহশ্রাধিক মায়েদের উপস্থিতিতে মা সমাবেশ অনুষ্ঠিত
তৌহিদুল ইসলাম সরকার, কিশোরগঞ্জের- হোসেনপুরে সরকারী প্রাথমিক বিদ্যালয় সমূহের সহশ্রাধিক মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার ১০ নভেম্বর উপজেলার হোগলাকান্দি ক্লাস্টারের দুর্গম প্রত্যন্ত চরাঞ্চলে চর-হাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও মায়েদের পরিচর্যার লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ ফকিরের সভাপতিত্বে ও হোসেনপুর উপজেলা শিক্ষা অফিসার মো. এমদাদুল হকের সঞ্চালনায়:- অনুষ্ঠিত সমাবেশে- প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার মজিব আলম উপস্থিত মায়েদের নানাবিধ সমস্যার তথ্যচিত্রের ভিত্তিতে বলেন- প্রাথমিক শিক্ষার উন্নয়নে শিক্ষকের পাশাপাশি মায়েদের মূল ভুমিকা রয়েছে।
তিনি আরোও বলেন- শিশুদের বিদ্যালয়ে নিয়ে আসা ও যথা সময়ে পড়াশোনা পর্যবেক্ষন করলে শিক্ষার উন্নয়ন সম্ভব। দুর্গম চরাঞ্চলের বিদ্যালয় গুলোতে বিশেষ নজরদারী ও সার্বিক সমস্যা সমাধানের আশাস দিয়ে মান উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করেন।
সমাবেশে বক্তব্য রাখেন- সহকারী জেলা শিক্ষা অফিসার জুয়েল আশরাফ, একে. এম. রুহুল আমিন, উপজেলা শিক্ষা অফিসার মো. এমদাদুল হক, জিনারী ইউনিয়ন বিএনপি’র সভাপতি: ফকরুল আলম খান, সাধারন সম্পাদক: জাহাঙ্গীর আলম সরকার, হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন- মফিজ উদ্দিন ভূইয়া, ইনন্সট্রাক্টর উপজেলা রিসোর্স সেন্টার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, রেজাউল করিম, হোগলাকান্দি ক্লাস্টারে সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ছাত্রছাত্রীসহ অভিভাবক মায়েরা। এ সময় তিনি বিভিন্ন বিদ্যালয় মায়েদের মধ্যে সেরা মায়েদের হাতে সম্মাননা ক্রেস্ট উপহার তোলে দেওয়া হয়।
আলোকিত প্রতিদিন/এপি
রাজধানীর ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগু*ন
স্থানীয়রা আরো জানায়, বাসটির পাশে দিয়ে সাত-আটজন তরুণ হেঁটে যাচ্ছিলেন। কিছুক্ষণ পরই বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। এটি নাশকতা নাকি দুর্ঘটনা, তা নিশ্চিত করতে পারেনি কেউ। উল্লেখ্য, এর আগে সোমবার ভোরে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকাতেও দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
আলোকিত প্রতিদিন/এপি
রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান
আলোকিত ডেস্ক:
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। আজ সোমবার রাত সাড়ে আটটায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, আজকের বৈঠকে কোনো নির্দিষ্ট এজেন্ডা থাকছে না। খোলামেলা আলোচনা। তবে বৈঠকটি অবশ্যই গুরত্বপূর্ণ। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
কী বিষয়ে এই বৈঠক ডাকা হয়েছে তা সুনির্দিষ্ট ভাবে জানা যায়নি। তবে স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, ‘জরুরি’ কোনো বিষয়ে আলাপ করতেই বৈঠক ডাকা হয়েছে।
আগামী নির্বাচনে দলীয় নমিনেশন, জুলাই সনদ এবং গণভোট নিয়ে সৃষ্ট মতভেদ নিরসনে রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তী সরকারের দেওয়া সময়সীমাসহ দলের গুরত্বপূর্ণ বিষয়ে সিন্ধান্ত নিতেই এ বৈঠক ডাকা হয়েছে বলে ইঙ্গিত দেন বিএনপির এই নেতা।
সূত্র:বাসস
আলোকিত প্রতিদিন/১০নভেম্বর ২০২৫/মওম
মাদারীপুর শিবচরে ছেলের হাতে বাবা খু*ন!
রোববার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পঞ্চগ্রাম এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মতি মিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট থানার বড়হাটি গ্রামের বাসিন্দা। কাজের সন্ধানে কয়েকদিন আগে মাদারীপুরের শিবচরে এসে অবস্থান করছিলেন তিনি ও তার পরিবারসহ।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে রোববার রাত আনুমানিক ১টার দিকে মতি মিয়াকে কোদাল দিয়ে কুপিয়ে ও আঘাত করে পরিকল্পিতভাবে হত্যা করে তার ছেলে ফারুক মিয়া (২৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল থেকেই পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে ফারুক তার বাবার সঙ্গে ঝগড়া করেন। পরে সবাই ঘুমিয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় বাবাকে কোদাল দিয়ে উপর্যুপরি কোপ মারেন ফারুক মিয়া। এতে ঘটনাস্থলেই মতি মিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে ভোরে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম নেতৃত্বাধীন পুলিশ একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ঘাতক ছেলেকে গ্রেফতার করে।
ওসি রাকিবুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। আসামিকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

