আজ বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 214

চীনে ট্রেনের ধাক্কায় ১১ জন রেলকর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

কাজ করার সময় ট্রেনের ধাক্কায় চীনে ১১ রেলকর্মী নিহত হয়েছেন।  ২৭ নভেম্বর বৃহস্পতিবার দক্ষিণপশ্চিমাঞ্চলের কুনমিংয়ে এ মর্মান্তিক ঘটনা বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। যা গত কয়েক দশকের মধ্যে দেশটিতে সবচেয়ে বড় রেল দুর্ঘটনা।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রেনটি কুনমিংয়ের লুয়াং টাউন স্টেশনের কাছে ভূমিকম্প শনাক্তকরণ যন্ত্রাংশ পরীক্ষা করছিল। ওই সময় একটি বাঁকানো রেললাইনে থাকা কর্মীদের ধাক্কা মারে এটি।

ভয়াবহ এ দুর্ঘটনার পর স্টেশনটিতে আবার স্বাভাবিক হয়ে সেখানে আবার ট্রেন চলছে। কেন এ দুর্ঘটনা ঘটল সেটির কারণ এখন অনুসন্ধান করা হচ্ছে।

বিশ্বে সবচেয়ে বড় রেলনেটওয়ার্ক রয়েছে চীনের। সবমিলিয়ে দেশটিতে আছে ১ লাখ ৬০ হাজার কিলোমিটার দীর্ঘ রেলপথ। প্রতিবছর কয়েক কোটি ট্রিপ পরিচালনা করে দেশটির রেল কর্তৃপক্ষ।

গত ২০২১ সালে লানঝু-শিনজিয়াং সেকশনের গানসু স্টেশনে ট্রেনের ধাক্কায় ১১ কর্মী প্রাণ হারিয়েছিলেন।

চীনের রেলকে বিশ্বের অন্যতম কার্যকর ও নিরাপদ হিসেবে বিবেচনা করা হয়। তবে মাঝে মাঝে ভয়াবহ দুর্ঘটনাও ঘটে। এরমধ্যে ২০১১ সালে পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় ৪০ নিহত ও ২০০ জনের বেশি মানুষ আহত হয়েছিলেন।

সূত্র: রয়টার্স

আলোকিত প্রতিদিন/২৭ নভেম্বর ২০২৫/মওম

আমাকে নিয়ে কেন এত আলোচনা হয়, তা আমার জানা নেই: রুক্মিণী

বিনোদন ডেস্ক:
ওপার বাংলার অভিনেত্রী রুক্মিণী মৈত্র। ইদানীং কলকাতার চেয়ে মুম্বাই তথা আরব সাগরের তীরেই যেন দেখা যাচ্ছে। ভক্তরা বলছেন, প্রিয় তারকাকে শহরে আগের মতো আর দেখা যাচ্ছে না। তবে সব জল্পনা উড়িয়ে আসন্ন সিনেমা ‘হাঁটি হাঁটি পা পা’-এর প্রচারণায় এখন কলকাতাতেই ব্যস্ত সময় পার করছেন রুক্মিণী।

বাবা-মেয়ের সম্পর্কের সমীকরণ নিয়ে নির্মিত এই সিনেমার প্রচারণায় এসে বারবার স্মৃতিকাতর হয়ে পড়ছেন অভিনেত্রী। ২০১৭ সালে বাবাকে হারিয়েছেন তিনি। সিনেমার গল্প যেন তাকে বারবার ফিরিয়ে নিয়ে যাচ্ছে বাবার স্মৃতিতে।

মুম্বাই যাতায়াত নিয়ে চলা ফিসফাস প্রসঙ্গে এক সাক্ষাৎকারে রুক্মিণী বলেন, ‘সবাই এখন আমার মুম্বাই যাতায়াত নিয়ে কথা বলছে। কিন্তু ছোটবেলা থেকেই মায়ানগরীর সঙ্গে আমার গভীর সংযোগ। বাবা বলতেন, পরীক্ষায় ভালো ফল করলে মুম্বাই নিয়ে গিয়ে মনের মতো জিনিস কিনে দেবেন।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের উপস্থিতি ও সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নই, কাজের প্রয়োজনে যতটুকু দরকার ততটুকুই থাকি। এরপরও আমাকে নিয়ে কেন এত আলোচনা হয়, তা আমার জানা নেই।’

বাবার মৃত্যুর পর মা মধুমিতা মৈত্রই ছিলেন রুক্মিণীর জগত। মা তাকে এবং ভাই রাহুলকে আগলে রেখেছেন বন্ধুর মতো। তবে নতুন সিনেমার গল্পটি রুক্মিণীকে ভাবিয়ে তুলেছে মায়ের একাকীত্ব নিয়ে।

তিনি বলেন, ‘আমরা অনেক সময় ভুলে যাই যে, বাবা-মা হওয়ার আগে তারাও মানুষ। তাদেরও নিজস্ব চাওয়া-পাওয়া থাকে। সব কথা কি আর সন্তানদের সঙ্গে বলা যায়? তাদেরও সঙ্গীর প্রয়োজন হতে পারে। পরিচালক অর্ণব সিনেমায় এই বিষয়টিই তুলে ধরার চেষ্টা করেছেন।’

আমার তো নিজস্ব জগত আছে, কাজ আছে, বন্ধুরা আছে কিন্তু মায়ের হয়তো একা লাগে। সব কথা কি তিনি আমার সঙ্গে ভাগ করতে পারেন?’

বছরের শুরুটা হয়েছিল ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ দিয়ে, আর শেষ হচ্ছে ‘হাঁটি হাঁটি পা পা’ দিয়ে। ক্যারিয়ারের এই বাঁক বদল নিয়ে বেশ আশাবাদী রুক্মিণী। নেতিবাচক মন্তব্যকে পাত্তা দিতে নারাজ অভিনেত্রী।  অভিনেত্রীর ভাষ্য, ‘হাজারটা ভালো মন্তব্যের ভিড়ে খারাপগুলোকে কেন গুরুত্ব দেব? আমি ইতিবাচক দিকটাই দেখতে চাই।’

আলোকিত প্রতিদিন/২৭ নভেম্বর ২০২৫/মওম

টাঙ্গাইলে দলীয় মনোনয়নেকে কেন্দ্র করে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

সাইফুল ইসলাম সবুজ: 
দলীয় মনোনয়নেকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে কতিপয় মনোনয়ন বঞ্চিতদের মিথ্যা ভিত্তিহীন বানোয়াট সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সন্মেলন করেছে টাঙ্গাইল -৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী রবিউল আউয়াল লাভলু।
২৭ নভেম্বর  বৃহস্পতিবার দুপুরে তার নিজ বাসভবনে এই সংবাদ সন্মেলনের আয়োজন করে। এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি টাঙ্গাইল -৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বিএনপি দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে একটি গোষ্ঠী আমার মনোনয়ন বাতিলের উদ্দেশ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে  মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশন করে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি জানান, ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহন করি এবং ছাত্রদলের রাজনীতিতে অংশগ্রহন করে ছাত্রদল কে সু-প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের জীবন বাজি রেখে নিজেকে সম্পৃক্ত রেখেছি। তারই ফলশ্রুতিতে ১৯৮৯ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাকে ছাত্রদল মনোনীত প্যানেলে ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হল শাখায় ক্রীড়া সম্পাদক মনোনয়ন প্রদান করলে আমি বিপুল ভোটে ক্রীড়া সম্পাদক নির্বাচিত হই। ৯০ সৈরাচার এরশাদ পতনের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করতে সক্ষম হই। ১৯৯৩ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আমাকে আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করেন। ২০০৯ সাল থেকে ২০১৮ পর্যন্ত আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার CSF হিসেবে দায়িত্ব পালন করি। ২০০৯ সালে নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদ্য ও ২০১০ সালে ঢাকা মহানগর বিএনপি সদস্য হিসেবে অধিষ্ঠিত হই। ২০১১ সালে টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি ও ২০২০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদ লাভ করি। ২০২২ সালে নাগরপুর উপজেলা বিএনপি কমিটি গঠন হলে আমাকে সম্মানিত সদস্য নির্বাচিত করা হয়।  ২০০৭ সাল থেকে নাগরপুরে বিএনপির রাজনীতিতে সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রার্থনা করে মনোনয়ন বঞ্চিত হই। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রার্থী হয়ে আবারও মনোনয়ন বঞ্চিত হই। এডভোকেট গৌতম চক্রবর্তী মনোনয়ন লাভ করেন। দলীয় নির্দেশনায় ও গৌতম চক্রবর্তীর আহবানে আমি দলের প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করতে গিয়ে আমাকে আমার বাড়ী হতে ফ্যাসিস্ট সরকারের পুলিশ দ্বারা এরেষ্ট হই এবং আমাকে পুলিশ থানা হাজতে নিয়ে যায়। অধ্যবধি পর্যন্ত নাগরপুর ও দেলদুয়ার এর বিএনপি ও অঙ্গ সংগঠন এর সকল নেতৃত্বের সাথে সুসম্পর্ক বজায় রেখে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে ভূমিকা রাখতে সক্ষম হয়েছি। যাহা তৎসময়ে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। পাশাপাশি সাধারণ জনগনকে বিএনপি’র পতাকাতলে আবদ্ধ করার জন্য ব্যাপক গনসংযোগ দীর্ঘদিন অব্যাহত রেখেছি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্রে মেরামতের ৩১ দফা প্রনয়ন করিলে ৩১ দফার লিফলেট নিয়ে প্রত্যেকটি গ্রামে, গঞ্জে, হাট, বাজার ও স্কুল কলেজে স্বশরীরে উপস্থিত হয়ে ৩১ দফার মূল বক্তব্য মানুষের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি।
আমার দীর্ঘদিনের রাজনৈতিক কর্মতৎপরতা, আমার জনপ্রিয়তা, সততা, ন্যায় ও নিষ্ঠা এবং সমস্ত বিষয়াদি যাচাই বাছাই করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ দলের মহাসচিব এর মাধ্যমে আমাকে টাঙ্গাইল ৬ নাগরপুর, দেলদুয়ার আসনে বিএনপি মনোনীত প্রার্থী ঘোষনা করেন। মনোনয়ন ঘোষনার পর আমাকে শুভেচ্ছা জানানোর জন্য নাগরপুর-দেলদুয়ারের দলীয় নেতাকর্মীসহ হাজার হাজার সাধারণ জনতার ঢল নেমে আসে। পরবর্তীতে নাগরপুর ও দেলদুয়ার উপজেলা বিএনপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছা সেবকদল, মহিলাদল, কৃষকদল, ওলামা দল, তাতীদল, মৎসজীবীদল সহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা ধারাবাহিকভাবে নির্বাচনে প্রচার প্রচারনা ত্বরান্বিত করার লক্ষে স্ব-স্ব ইউনিটের সাথে মত বিনিময় অব্যাহত আছে। আমার এহেন কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে মনোনয়ন বঞ্চিত কতিপয় কিছু স্বার্থোন্বেষী মহল বিভিন্ন গনমাধ্যম ও সোসাল মিডিয়ার মাধ্যমে মিথ্য বানোয়াট ভুল তথ্য উপস্থাপন করে আমাকে ও আমার দলকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে নাগরপুর উপজেলা বিএনপি সহ-সভাপতি আহমেদ আলী রানা, তোফায়েল আহমেদ বাসেদ, যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক মো: রফিজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল রানা সহ নাগরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/২৭ নভেম্বর ২০২৫/মওম

সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া!

বিশেষ প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া। দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন তিনি। এর আগে খালেদা জিয়ার চেস্টে (বুকে) ইনফেকশন, হার্ট এবং ফুসফুস আক্রান্ত হয়েছে বলে জানান তার জন্য গঠিত মেডিকেল বোর্ড সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

রোববার (২৩ নভেম্বর) রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানানোর সময় তিনি এ কথা বলেন। এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফিরোজা থেকে এভারকেয়ারের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া। পরে স্বাস্থ্যবিষয়ক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন সে সময় বলেন, বেশকিছু স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সারিয়াকান্দিতে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধন 

মাইনুল হাসান মজনু:
বগুড়ার সারিয়াকান্দিতে ২০২৫-২০২৬ অর্থবছরের অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। ২৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আবু সম্রাট খান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত অফিসার (ওসি এলএসডি) রাশেদুল ইসলাম, উপজেলা চাল কল মালিকের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সহ সাংবাদিক বৃন্দ প্রমুখ। এ অর্থবছরে ধান সংগ্রহের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ১৩৮ মে:টন। কেজি প্রতি ধানের দাম নির্ধারণ করা হয়েছে ৩৪ টাকা। চাল সংগ্রহের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৬৪৮ মে:টন। কেজি প্রতি দাম নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।
আলোকিত প্রতিদিন/২৭ নভেম্বর ২০২৫/মওম

জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। ২৬ নভেম্বর বুধবার বিকেলে দলটির মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলটির নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা অংশ নেন।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং ভয়-ভীতিমুক্ত পরিবেশে সম্পন্ন করার প্রয়োজনীয়তা  ও দেশের বর্তমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

বৈঠক থেকে জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং সুস্থতার জন্য দোয়া করা হয়। একই সঙ্গে তাদের আশু আরোগ্যের জন্য সংগঠনের নেতাকর্মীসহ দেশবাসীর নিকট দোয়ার আবেদন জানানো হয়।

এছাড়া জুলাই জাতীয় সনদ (সংবিধান আদেশ) বাস্তবায়নের লক্ষ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক জনমত সৃষ্টির জন্য প্রচারণা চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া, আগামী ২৮ ও ২৯ নভেম্বর অনুষ্ঠিতব্য সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশনের প্রস্তুতিমূলক কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

আলোকিত প্রতিদিন/২৭ নভেম্বর ২০২৫/মওম

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৫৫

আন্তর্জাতিক ডেস্ক:
হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। গতকাল ২৬ নভেম্বর বুধবার উত্তরাঞ্চলের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে আগুন লাগে। যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস তাদের সর্বশেষ আপডেটে ৫৫ জন নিহতের তথ্য নিশ্চিত করেছে। এছাড়া আহত হয়েছেন আরও ১২৩ জন। যারমধ্যে আট ফায়ার কর্মী রয়েছেন।

৫৫ জনের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৫১ জন। বাকি চারজন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ২৭৯ জন নিখোঁজের তথ্য দিয়েছিল ফায়ার সার্ভিস। তবে সর্বশেষ তথ্যে নিখোঁজের ব্যাপারে কোনো কিছু জানানো হয়নি।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কমপ্লেক্সের অন্তত তিনটি আবাসিক ভবনের বাঁশের মাচায় প্রথমে আগুন ধরে যায়। এরপর তা ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। আটটি ব্লক নিয়ে গঠিত ওই কমপ্লেক্সে প্রায় ২ হাজার ফ্ল্যাট রয়েছে। আগুন এত ভয়াবহ যে কমপ্লেক্সটিতে ১৫ ঘণ্টার বেশি সময় ধরে আগুন জ্বলেছে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা একটি কনস্ট্রাকশন কোম্পানির কর্মকর্তা। তার মধ্যে দুজন কোম্পানিটির পরিচালক। অন্যজন পরামর্শক।

আগুন লাগার পর ‘অস্বাভাবিকভাবে’ এটি ছড়িয়ে পড়ে। এতে করে অনেকে বের হয়ে আসতে পারেননি। আর ভবনের ভেতর পলিস্টাইরিনসহ অন্যান্য দাহ্য পদার্থ পাওয়া গেছে। যা আগুন জ্বালাতে আরও সহায়তা করেছে। এছাড়া কমপ্লেক্সে থাকা নিরাপত্তা জাল, ক্যানভাস এবং প্লাস্টিকের কভারগুলো সেফটি স্ট্যান্ডার্ড পূরণ করতে পারেনি বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: সিএনএন

আলোকিত প্রতিদিন/২৭ নভেম্বর ২০২৫/মওম

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ,আরও ঘনীভূত হওয়ার আভাস 

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকা উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

২৭ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। অধিদপ্তর জানায়, গভীর নিম্নচাপটি সকাল ৯টায় বাংলাদেশের চারটি সমুদ্র বন্দর থেকে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২০৩৫ কিমি দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৯৭৫ কিমি দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৯৪৫ কিমি দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৯৩০ কিমি দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। গভীর নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর এবং ঘনীভূত হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিমি-এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিমি, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ করতে মানা করেছে সংস্থাটি।

আলোকিত প্রতিদিন/২৭ নভেম্বর ২০২৫/মওম

নান্দাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উদযাপন

 তৌহিদুল ইসলাম সরকার, ময়মনসিংহের- নান্দাইল উপজেলায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন করা হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ছিল “উন্নত জাত- সমৃদ্ধ খামার, নিরাপদ প্রাণিজ খাদ্য আমাদের অঙ্গীকার”। উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে ২৬ নভেম্বর বুধবার  সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি)‌‌ রেবেকা সুলতানা ডলি। সভাপতিত্ব করেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ড. আবু সাদাত মো. সায়েম।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত উনার বক্তব্যে বলেন- দেশীয় জাত সংরক্ষণ, আধুনিক প্রযুক্তি, উন্নত চিকিৎসা সেবা এবং খামারিদের প্রশিক্ষণ বাড়াতে পারলে- নান্দাইলে প্রাণিসম্পদ খাত আরও সমৃদ্ধ হবে। তারা প্রাণিসম্পদ দপ্তর ও খামারি-উভয়ের সমন্বিত প্রচেষ্টায় উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বক্তব্য রাখেন-আনোয়ার হোসেন,  একাডেমিক সুপারভাইজার।মো. রফিকুল ইসলাম ভূইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার, মো. গোলাম কিবরিয়া উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা, শাহনাজ নাজনীন, সিনিয়র মৎস কর্মকর্তা, বক্তারা বলেন- নান্দাইলে দুধ, ডিম ও মাংস উৎপাদনে বড় সম্ভাবনা রয়েছে। আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের পশু প্রজনন, রোগ নিয়ন্ত্রণ এবং খামারিদের প্রশিক্ষণলাভ এই খাতকে আরও এগিয়ে নেবে।

এ কর্মসূচির অংশ হিসেবে- দিনব্যাপী ফ্রি পশু চিকিৎসা ক্যাম্প, টিকাদান, কৃত্রিম প্রজনন সেবা, খামারিদের পরামর্শ প্রদান, এবং পশুপাখির প্রদর্শনী আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন গ্রামের খামারি ও পশুপালকরা এসব সেবা গ্রহণ করেন। বক্তারা আরও বলেন- প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি সহায়তার পাশাপাশি খামারিদের সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনে সবার সম্মিলিত প্রচেষ্টার উপরই দেশের পুষ্টি নিরাপত্তা নির্ভর করে। প্রদর্শনীতে ২৩ টি স্টল অংশ নেয়। খামারীরা তাদের খামারের পশু প্রদশর্নীতে নিয়ে আসেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, খামারি, শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/এপি

হোয়াইটওয়াশের পর দুঃসংবাদ পেল ভারত

ক্রীড়া ডেস্ক:

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই চক্রে ফাইনাল খেললেও, শিরোপা জেতা হয়নি ভারতের। গত বছর শেষ হওয়া তৃতীয় চক্রে ২০২৩-২৫ বাদ পড়ে ফাইনালের আগেই। যেখানে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার নির্দিষ্ট ফরম্যাটের সর্বোচ্চ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা। তাদের কাছেই এবার ঘরের মাঠে ধবলধোলাই হলো ভারত। ২-০ ব্যবধানে সিরিজ হেরে শুভমান গিলের দল বড় দুঃসংবাদ পেয়েছে।

২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে মোট ১৮টি ম্যাচ খেলার কথা ভারতের। এর মধ্যে তারা ৯টি টেস্ট খেলে ফেলেছে। যাত্রাপথের মাঝখানে দাঁড়িয়ে ভারতের সাফল্যের হার ৪৮.১৫ শতাংশ। প্রোটিয়াদের কাছে আজ বুধবার গুয়াহাটিতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানে (৪০৮) টেস্টে হারল পান্ত-রাহুল-বুমরাহদের। যা তাদের এবারের চক্রে ফাইনাল খেলার পথে বড় ধাক্কা দিয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তারা নেমে গেছে ৫ নম্বরে।

৯ ম্যাচে ৪টি করে জয় ও হারের পাশাপাশি একটি ড্র করেছে ভারত। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে তারাই এখন পর্যন্ত সর্বোচ্চ ম্যাচ খেলে ফেলল। অথচ প্রথম আসরের বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ড এখনও খাতাই ‍খুলতে পারেনি। তারা বাদে আইসিসির টেস্ট স্বীকৃতিপ্রাপ্ত প্রতিটি দেশই চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলা শুরু করেছে। ২ ডিসেম্বর থেকে ঘরের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে কিউইরা আতিথ্য দেবে ওয়েস্ট ইন্ডিজকে।

চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শীর্ষে অবস্থান করছে গত আসরের রানারআপ অস্ট্রেলিয়া। ৪ ম্যাচের সবকটিতে জিতে শতভাগ পয়েন্ট প্যাট কামিন্সদের দখলে। দুইয়ে ওঠা দক্ষিণ আফ্রিকা ৪ ম্যাচে ৩ জয় ও এক হারের পর পয়েন্ট ৭৫ শতাংশ। শ্রীলঙ্কা ২ ম্যাচে ১টি করে জয় ও ড্র নিয়ে ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে তিনে এবং ২ ম্যাচে ১টি করে জয় ও হারের পর পাকিস্তান ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে।

প্রোটিয়াদের বিপক্ষে ইডেন টেস্টে হারের পর চারে নেমে গিয়েছিল ভারত, গুয়াহাটিতে হেরে নামল পাঁচ নম্বরে। ছয় নম্বরে রয়েছে ইংল্যান্ড। এখন পর্যন্ত ৬ টেস্টের মধ্যে ২ জয়, ৩ হার ও এক ড্রয়ের পর তাদের পয়েন্ট ৩৬.১১ শতাংশ। সম্প্রতি পার্থ টেস্ট দিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে শুরু হওয়া অ্যাশেজের প্রথম ম্যাচে হেরেছে ইংলিশরা। সাত নম্বরে থাকা বাংলাদেশ ২ ম্যাচে একটি করে হার ও ড্রয়ের পর পয়েন্টের শতাংশ ১৬.৬৭।

ওয়েস্ট ইন্ডিজ চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ৫টি ম্যাচ খেলেছে। যেখানে তারা সবকটিতেই হেরেছে। ফলে ক্যারিবীয়রাই থাকার কথা ছিল টেবিলের তলানিতে। এখনও পয়েন্টের খাতা খুলতে না পারা দলটি আপাতত ৯ দলের মধ্যে আটে রয়েছে। কারণ নয়ে থাকা নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এখন পর্যন্ত অভিযান শুরু করেনি। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ দিয়েই তারা ২ ডিসেম্বর চক্রের প্রথম ম্যাচ খেলবে।

আলোকিত প্রতিদিন/২৬ নভেম্বর ২০২৫/মওম