আজ বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 213

শীতের সবজি দিয়ে তৈরি করুন সুস্বাদু খাবার

লাইফস্টাইল ডেস্ক:
শীতের সবজি মানেই সুস্বাদু নানা ধরনের পদ। সবজি দিয়ে যেকোনো খাবার তৈরিতে তুলনামূলক সময় কম লাগে। রেসিপি জানা থাকলে খুব অল্প সময়েই তৈরি করতে পারবেন সটেড ভেজিটেবল। আসলে কঠিন কিছু নয়। কেবল সময় ধরে সেদ্ধ করা এবং তারপর অল্প বাটারে হালকা ভেজে নেওয়া। তবে পদ্ধতি ঠিক রাখতে হবে। চলুন জেনে নেওয়া যাক-

খাবার তৈরি করতে যা লাগবে

শীতের সবজি- পরিমাণ ও পছন্দমতো বাটার-পরিমাণমতো লবণ- স্বাদমতো পেঁয়াজ ও রসুন কুচি- পরিমাণমতো গোল মরিচ গুঁড়া- সামান্য মাশরুম- কয়েকটি।

তৈরি করবেন যেভাবে

পছন্দমতো সবজি নিয়ে ধুয়ে টুকরো করে কেটে নিন। এরপর পানিতে লবণ মিশিয়ে তাতে কিছু সময় সেদ্ধ করে নিন। পুরোপুরি সেদ্ধ করবেন না। এরপর নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। পানি ঝরিয়ে নিন। কড়াইতে বাটার গলিয়ে নিয়ে তাতে পেঁয়াজের টুকরো ও রসুন কুচি দিয়ে ভেজে নিন। এরপর তাতে আগে থেকে সেদ্ধ করে রাখা সবজির টুকরাগুলো দিয়ে দিন। এবার মাশরুম কুচি দিন। নেড়েচেড়ে তাতে গোলমরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ মিশিয়ে দিন। এবার নামিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু ভেজিটেবল।

আলোকিত প্রতিদিন/২৮ নভেম্বর ২০২৫/মওম

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে আবারও গুলি,ছাত্রদল কর্মী নিহত 

মোঃ নিশাদুল ইসলাম:

ব্রাহ্মণবাড়িয়া শহরে দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে শুক্রবার আনুমানিক রাত ২ টার দিকে জেলা শহরের কান্দিপাড়া এলাকায় সাদ্দাম হোসেন (৩২) নামের এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। নিহত সাদ্দাম ওই এলাকার মস্তু মিয়ার ছেলে। উক্ত ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। এর আগে বুধবার সন্ধ্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কান্দিপাড়ায় লায়ন শাকিল গ্রুপের লোকজন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের টুটুল, শিহাব ও সাঞ্জু নামের তিনজনকে প্রকাশ্যে পথচারীদের সামনে গুলি করে আহত করে। এ ঘটনার পর থেকে ঐ এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছিলো। নিহত সাদ্দামের পরিবারের অভিযোগ, মধ্যরাতে দিলীপ গ্রুপের লোকজন সাদ্দামকে ঘর থেকে এসে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর তাদের কাছে খবর আসে সাদ্দাম গুলিবিদ্ধ অবস্থায় সড়কে পড়ে আছে। দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাদের অভিযোগ, প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যেই সাদ্দামকে হত্যা করা হয়েছে।
এদিকে এই অভিযোগ অস্বীকার করে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ জানান, তিনি সাদ্দামকে ডাকেননি। সাদ্দাম সারাক্ষণ তার সাথেই থাকে এবং সাদ্দাম তার সঙ্গেই ছিলেন। রাতে লায়ন শাকিল তার গ্রুপকে লক্ষ্য করে গুলি করলে সাদ্দাম এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজহারুল ইসলাম বলেন, কান্দিপাড়ার দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছে। এর জেরেই মূলত এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। তদন্ত শেষ হলে মূল ঘটনা নিয়ে বিস্তারিত জানাতে পারবো।

আলোকিত প্রতিদিন/২৮ নভেম্বর ২০২৫/মওম

ভারতের ৩টি অঞ্চল হঠাৎ নেপালের মানচিত্রে

ভারতের তীব্র আপত্তি সত্ত্বেও নিজেদের মানচিত্রে বিতর্কিত কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধুরাকে অন্তর্ভুক্ত করেছে নেপাল।

গতকাল ২৭ নভেম্বর বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রকাশিত ১০০ টাকার নতুন নোটে এই সংশোধিত মানচিত্রকে স্থান দেওয়া হয়েছে। এর ফলে ভারত যে অঞ্চলগুলোকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে, সেগুলোকে নেপাল নিজেদের মানচিত্রের অংশ হিসেবে প্রকাশ করল।

পিটিআই-এর একটি প্রতিবেদন অনুসারে, নেপালের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক জারি করা নতুন এই নোটটিতে প্রাক্তন গভর্নর মহাপ্রসাদ অধিকারীর স্বাক্ষর রয়েছে। নোটটি ইস্যুর তারিখ দেখানো হয়েছে ২০৮১ বঙ্গাব্দ, যা গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে ২০২৪ সাল।

প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকারের সময়, সংসদীয় অনুমোদনের পর নেপাল ২০২০ সালের মে মাসে তাদের মানচিত্রটি আপডেট করেছিল। সে সময়ও ভারতের ওই এলাকাগুলো নিজেদের ম্যাপে দেখিয়েছিল নেপাল, যা নিয়ে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়।

মানচিত্রের নতুন সংস্করণ সম্পর্কে নেপালের কেন্দ্রীয় ব্যাংকের একজন মুখপাত্র জানিয়েছেন, পুরোনো ১০০ টাকার নোটেও এই মানচিত্রটি ছিল, তবে সরকারের সিদ্ধান্ত অনুসারে তা সংশোধন করা হয়েছে। ১০, ৫০, ৫০০ এবং ১০০০ টাকার নোটে এই মানচিত্রটি নেই। শুধুমাত্র ১০০ টাকার নোটে দেশের মানচিত্র রয়েছে।

ভারত বরাবরই দাবি করে আসছে যে লিপুলেখ, কালাপানি এবং লিম্পিয়াধুরা তাদের ভূখণ্ড। এই বিষয়ে নেপালকে সতর্কও করা হয়েছিল।

প্রসঙ্গত, কেপি শর্মা ওলির সরকারের আমলে ২০২০ সালে নেপালের ওই মানচিত্রটি তৈরি হয়েছিল। গত বছরের মে মাসে নেপালের কেন্দ্রীয় ব্যাংকের নোটে সেই বিতর্কিত মানচিত্র ছাপানো হয়েছিল। তা নিয়ে আপত্তি জানিয়ে ভারত সাফ জানিয়েছিল যে নেপাল যা করেছে তা একতরফা পদক্ষেপ এবং এই কৃত্রিম সম্প্রসারণকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

 সূত্র- আজতাক বাংলা

আলোকিত প্রতিদিন/২৮ নভেম্বর ২০২৫/মওম

নবীনগরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত 

মোঃ আনোয়ার হোসেন: 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শ্যামগ্রাম ইউনিয়নের “ইব্রাহিম খলিফা স্মৃতি কল্যাণ ট্রাস্টের” উদ্যোগে উপজেলা ভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ও দোয়া মাহফিল গতকাল ( ২৭/১১) বিকালে বিশিষ্ট সমাজসেবক এস.এম আলমগীর ইসলাম আলমের সভাপতিত্বে সাহেবনগর বালুর মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতা
অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন নবীনগর পৌরসভার সাবেক মেয়র মাইনুদ্দিন মাঈনু। সভাপতিত্ব করেন সাহেবনগর গ্রামের বিশিষ্ট সমাজসেবক এস.এম আলমগীর ইসলাম আলম। অনুষ্ঠানে প্রথম পর্বে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী সেরা ১০ মধ্য থেকে বিচারক মণ্ডলীর মানদণ্ডের মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন কারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পেয়েছেন রছুল্লাবাদ গ্রামের আব্দুল্লাহ আল তাহমিদ, দ্বিতীয় স্থান অধিকার করে ফ্রিজ পেয়েছেন কনিকাড়া গ্রামের মিনহাজ এবং তৃতীয় স্থান অধিকার করে বাইসাইকেল পেয়েছেন থোল্লাকান্দি গ্রামের মোহাম্মদ হোসাইন। এ ছাড়াও প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ৬৫ জনকে ১ হাজার টাকা করে পুরস্কার তুলে দেয়া হয়।  প্রতিযোগিদের শিক্ষকদেরও সম্মাননা প্রদান করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া ইব্রাহিম খলিফা তাহফিজুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মো.শামীম বিন ইব্রাহিম নবীনগরীর সার্বিক পরিচালনায় নসিহত পেশ করেন- মাওলানা আহসানুল হক শাহীন শরাফতি, হাফেজ মাওলানা মানসুরুল হক, মুফতি রায়হান উদ্দিন জামী। আমন্ত্রিত উলামায়ে কেরামগনের মধ্যে  উপস্থিত  ছিলেন মাওলানা ওলিউল্লাহ, মুফতি ইকবাল হোসাইন, মুফতি হাফেজ আনোয়ার হোসাইন, হাফেজ শরীফ উদ্দিন, মাওলানা মুখতার হোসাইন সহ আরো বহু উলামায়ে কেরাম। পরে মরহুম ইব্রাহিম খলিফার রুহের মাগফেরাত কামনায় এবং মুসলিম উম্মাহের শান্তি কামনায় বিশেষ মোনাজাত শেষে সকলের মাঝে তবারুক বিতরণ করা হয়।
আলোকিত প্রতিদিন/২৮ নভেম্বর ২০২৫/মওম

টাঙ্গাইলে বেগম জিয়ার সুস্থতা কামনায় সুলতান সালাউদ্দিন টুকু’র দোয়া মাহফিল

বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন,দেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে এতিম,  মাদ্রাসা শিক্ষার্থী ও উপস্থিত মুসুল্লিদের সাথে নিয়ে  দোয়া মাহফিল করেছেন বিএনপি নির্বাহী কমিটির  প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
টাঙ্গাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি’র) চেয়ারপারসন, দেশের তিনবারের প্রধানমন্ত্রী  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে এতিম,  মাদ্রাসা শিক্ষার্থী ও উপস্থিত মুসুল্লিদের সাথে নিয়ে  দোয়া মাহফিল করেছেন বিএনপি নির্বাহী কমিটির  প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

আজ শুক্রবার বাদ জুম্মা  টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদে  এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত  এলাকাবাসী ও মাদ্রাসার  শিক্ষার্থীরা অংশ নেয়।
এ সময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বেগম খালেদা জিয়া দেশ , গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার জন্য আজীবন লড়াই- সংগ্রাম করেছেন। তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের মানুষের পাশে দাঁড়ান- এটাই আমাদের প্রার্থনা।
তিনি আরো বলেন, সংকটময় সময়ে দোয়া দরুদ মানুষের সবচেয়ে বড় শক্তি। আর এতিমদের দোয়া আল্লাহ তাআলা বিশেষভাবে কবুল করেন।
দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু , সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলি প্রমুখ।
আলোকিত প্রতিদিন/২৮ নভেম্বর ২০২৫/মওম

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২৮ নভেম্বর শুক্রবার বাদ জুম্মা রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার জন্য দোয়া এবং মোনাজাত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক আন্দোলনে বড় অবদান রেখেছেন বেগম খালেদা জিয়া। তিনি সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। তিনি কারাভোগ করেছেন, নির্যাতিত হয়েছেন। আমরা জানি, গত দুদিন ধরে তিনি আবার অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন এবং গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।

মহাসচিব বলেন, আমাদের দলের পক্ষ থেকে গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারাদেশের জনগণের কাছে দোয়া চেয়েছিলাম এবং সারা দেশের মসজিদে মসজিদ দোয়া হচ্ছে। আজকে আমরা এখানে এই নয়া পল্টনের মসজিদে নামাজ আদায় করে সবাই খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছি। আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/২৮ নভেম্বর ২০২৫/মওম

ভারতীয় যুদ্ধবিমান তেজস কেনা থেকে সরে গেল আর্মেনিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গত শনিবার বিধ্বস্ত হয় ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজস। দুবাইয়ে এয়ার শোতে প্রদর্শনীর সময় এ দুর্ঘটনা ঘটে। এতে বিমানটির পাইলট নমাংশ সিয়াল নিহত হন।

এ ঘটনার পর ভারতের থেকে তেজস যুদ্ধবিমান কেনা থেকে সরে গেছে আর্মেনিয়া। দেশটি নয়াদিল্লি থেকে ১ দশমিক ২ বিলিয়ন ডলারে ১২টি তেজস কেনার পরিকল্পনা করছিল। এর অংশ হিসেবে ভারত সরকারের সঙ্গে তাদের আলোচনা চলছিল। কিন্তু আলোচনা বাতিলের ঘোষণা দিয়েছে আর্মেনিয়া।

গত ২৬ নভেম্বর বুধবার এ তথ্য জানায় ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

ভারত ১৯৮২ সাল থেকে তেজস যুদ্ধবিমান বানানো শুরু করে। দেশটির অস্ত্র আমদানি এবং রপ্তানি উভয় দিকে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরিকল্পনা রয়েছে।

ভারতীয় বিমানবাহিনীতে থাকা মিগ-২১ যুদ্ধবিমানগুলোর জায়গায় নতুন যুদ্ধবিমান যুক্তের পরিকল্পনার অংশ হিসেবে তেজস উৎপাদন শুরু করে ভারত। কিন্তু প্রথম উৎপাদন থেকে মাত্র ৪০টি বিমান পেয়েছে দেশটির বিমানবাহিনী।

এখন এ ১ নামে ৯৭টি নতুন উন্নত ভার্সনের তেজস বানানোর কাজ শুরু হচ্ছে। এই নতুন বিমানগুলোতে পশ্চিমা বিমানের আদলে তৈরি করা হবে। এতে কারিগরি সহায়তা দেবে ইসরায়েল।

সূত্র: জেরুজালেম পোস্ট

আলোকিত প্রতিদিন/২৮ নভেম্বর ২০২৫/মওম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে প্রত্যর্পণের শুরু হবে : প্রেস সচিব

আলোকিত প্রতিদিন/২৮ নভেম্বর ২০২৫/মওম

বাউলদের ওপর হামলাকারীদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, উপদেষ্টা পরিষদের সভায় নির্বাচনে উপদেষ্টাদের অংশগ্রহণ কিংবা বাউলদের নিয়ে আলোচনা হয়নি। আমি যেটা জানি যে, বাউলদের ওপর হামলাকারীদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।
২৭ নভেম্বর বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘‘সেই অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ কাজ করছে। অন্যান্য জায়গায় যেখানেই হামলা হয়েছে, সেখানে তারা খুব সাঁড়াশি অভিজান করছে- দ্রুত আপনারা ফলাফল জানতে পারবেন।’’

আলোকিত প্রতিদিন/২৭ নভেম্বর ২০২৫/মওম

নেত্রকোনার মোহনগঞ্জে গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

শহীদুল ইসলাম রুবেল:
নেত্রকোনায় মোহনগঞ্জ থানা পুলিশের অভিযানে ৫০০গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে।২৭ নভেম্বর বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আমিনুল ইসলাম (পিপিএম)।
গতকাল বুধবার পৌরশহরে ডাকবাংলো রোডে উড়িয়াপট্টি হতে ৩জন মাদক কারবারিকে গাঁজাসহ আটক করা হয়। আটকৃতরা হলেন- হলেন,মোহনগঞ্জ উপজেলার জামাল মিয়া(৪২),সোহেল সিদ্দিক (৩৮)ও রনি ( ৩৫)।।আসামিরা দীর্ঘদিন ধরে মাদক কেনা বেচার সাথে সম্পৃক্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।আসামিদের বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর আদালতে প্রেরণ করা হয়।বিজ্ঞ বিচারক আসামিদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
আলোকিত প্রতিদিন/২৭ নভেম্বর ২০২৫/মওম