আজ বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 212

 ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা: সিইসি

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

২৯ নভেম্বর শনিবার রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে একটি মক ভোটিং (ভোট মহড়া) বা ভোট মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এ লক্ষ্যে আমরা মোটামুটি সব প্রস্তুতি নিয়ে রেখেছি। ইনশাআল্লাহ, জাতিকে সুন্দর, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার যে অঙ্গীকার করেছি তা আমরা বাস্তবায়ন করব।

নাসির উদ্দিন বলেন, নির্বাচনের পাশাপাশি এবার অতিরিক্ত হিসেবে গণভোট অনুষ্ঠিত হচ্ছে, যার জন্য সময় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তিনি আরও জানান, গণভোটে চারটি প্রশ্ন থাকলেও ভোট হবে কেবল ‘হ্যাঁ’ বা ‘না’-এর ভিত্তিতে। আইন অনুযায়ী, প্রশ্নগুলো একসঙ্গে বান্ডেল করা হয়েছে এবং পৃথক অপশন নেই,এটি রাজনৈতিক সিদ্ধান্তে নির্ধারিত হয়েছে।  এখন থেকে তথ্য মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয় প্রচারণার দায়িত্ব পালন করবে বলে জানান তিনি।

আলোকিত প্রতিদিন/২৯ নভেম্বর ২০২৫/মওম

অস্ট্রেলিয়ায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন নেপথ্যে তারেক রহমান শীর্ষক বইয়ের মোড়ক উম্মোচন

জাহিদ হাসান হৃদয়: রাজধানীর কৃষিবিদ ইনিস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) এক সেমিনার হলে ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ রচিত গ্রন্থ “অস্ট্রেলিয়ায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন নেপথ্যে তারেক রহমান”-এর মোড়ক উন্মোচন। দেশবরেণ্য রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক ও বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

এদিকে এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর আহ্ববায়ক কৃষিবিদ ড.কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন বিএনপির চেয়ারপারর্সন এর উপদেষ্টা জনাব জহির উদ্দিন স্বপন, বইটির লেখক বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জনাব অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমার, বিশিষ্ট পরিবেশ এবং মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর নার্গিস বানু, একাওর টিভির সিইও শফিক আহমেদ, আর টিভির প্রধান বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক আহ্ববায়ক মো. দেলওয়ার হোসেন, দৈনিক আলোকিত প্রতিদিনের সম্পাদক সৈয়দ নুরুল হুদা রনো, কৃষিবিদ নূরনবী ভূইয়া শেমল, যুবদলের কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান চৌধুরী শিশির, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক ফাহমিদা মজিদ, বাংলাদেশ কৃষি অর্থনীতিবীদ সমিতির সাংগঠনিক সম্পাদক সরুজজামান শুভ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ড.নাছির উদ্দিন মাহমুদ মিল্টন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, “বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তারেক রহমান একটি অবিচ্ছেদ্য নেতৃত্ব। এই বইটি সেই সংগ্রামের দলিল হিসেবে ইতিহাসে জায়গা করে নেবে।” মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতা, লেখক, শিক্ষার্থী এবং পাঠক। পুরো মিলনায়তন ছিল উৎসবমুখর।

বইটি সম্পর্কে লেখক মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ বলেন “বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস, ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম এবং এই আন্দোলনে তারেক রহমানের অগ্রণী ভূমিকা তুলে ধরতেই আমি বইটি লিখেছি।” অনুষ্ঠান শেষে বইটির কিছু অংশ পাঠকদের সামনে তুলে ধরা হয় এবং লেখকের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। উপস্থিত অতিথিরা বইটি নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন।

আলোকিত প্রতিদিন/এপি

হাসিনার ফাঁসি যেন দেখে যেতে পারেন খালেদা জিয়া: হাসনাত!

বিশেষ প্রতিনিধি: ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার ফাঁসি যেন খালেদা জিয়া দেখে যেতে পারেন-এমন দোয়া করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, ‘হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ তায়আলা যেন উনাকে বাঁচিয়ে রাখেন।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখে আসার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেছেন,‘যার কারণে উনার (খালেদা জিয়া) এই পরিণতি হয়েছে, ক্লিনিক্যাল একটা অপারেশনের মধ্য দিয়ে উনি গিয়েছেন। মেডিক্যালি অত্যাচারের মধ্য দিয়ে উনি গিয়েছেন। হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন উনাকে বাঁচিয়ে রাখেন। সবাইকে খালেদা জিয়ার জন্য দোয়া করার আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘আল্লাহ যেন উনাকে দ্রুত সুস্থ করে দেন।

খালেদা জিয়াকে জেলের মধ্যে সঠিক ভাবে চিকিৎসা নিতে দেওয়া হয়নি উল্লেখ করে হাসনাত আরো বলেন, ‘আমরা আজকে শুনেছি, যদি কোনো ডাক্তার চিকিৎসা করাতে আসতেন তখন ওই ডাক্তারকে হয়রানি করানো হতো। বিভিন্ন ডাক্তারকে ভয়ভীতি দেখানো হতো উনাকে যারা চিকিৎসা করাতে আসতো। এভাবে ক্রমশ আমাদের বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা আল্লাহর কাছে দোয়া করি, দেশবাসী আজকে উনার জন্য দোয়া করছেন। বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা দলের মানুষ, মতের মানুষ, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের মানুষ, পৃথিবীর সবাই উনার জন্য দোয়া করছেন। উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসি দেখে যেতে পারেন। এর আগে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এনসিপির পক্ষ থেকে দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুলল্লাহ এভারকেয়ার হাসপাতালে যান। প্রসঙ্গত, শারীরিক অবস্থার অবনতি হলে গত রোববার (২৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার থেকে সিসিইউতে চিকিৎসাধীন তিনি।

আলোকিত প্রতিদিন/এপি

ভারতের তামিলনাড়ুতে ২৪ ঘণ্টার মধ্যে আঘাত হানবে ঘূর্ণিঝড় ডিটওয়াহ

আন্তর্জাতিক ডেস্ক:

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল 

সাইফুল ইসলাম সবুজ:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা  কামনা করে টাঙ্গাইলের ঘাটাইলে খোলা ময়দানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৯ নভেম্বর শনিবার দুপুরে সাবেক মন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফুর রহমান খান আজাদের উদ্যোগে  ঘাটাইল গণ পাইলট সরকারি হাই স্কুল মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদ জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে দীর্ঘক্ষন মোনাজাত করা হয়। মোনাজাতে অংশ নেন নারী পুরুষ সহ হাজার হাজার মানুষ।
এ সময়  বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মাইনুল ইসলাম ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি তোফাজ্জল হক সেন্টু।
পরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আলোকিত প্রতিদিন/২৯ নভেম্বর ২০২৫/মওম

নেত্রকোনায় ডাঃ আনোয়ারুল হকের আয়োজনে ডিজিটাল দক্ষতা বিষয়ক  কর্মশালা অনুষ্ঠিত 

শহীদুল ইসলাম রুবেল:
নেত্রকোনায় যুব সমাজের মধ্যে ডিজিটাল দক্ষতা অর্জন এবং আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে ‘ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর শনিবার সকাল ১০ টায় স্থানীয় পাবলিক হলে নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা -২ (নেত্রকোনা সদর,বারহাট্রা)আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন।উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার অন্যতম লক্ষ্য হচ্ছে যুব সমাজকে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থানের সুযোগ তৈরীর করা। তারেক রহমানের নির্দেশেই আমি নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছি।প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাক্তার আনোয়ারুল হকের সহধর্মিনী ডাক্তার লুৎফা হক, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নুরু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দীন ফারাস সেন্টু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হক, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু সহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।কর্মশালা পরিচালনা করেন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর অঙ্কন পুরকায়স্থ, ট্রেইনার দ্বীপ দে, তৌফিকুল আরাফাত।প্রশিক্ষণ কর্মশালায় প্রায় ৫ শতাধিক বেকার যুবক-যুবতী অংশগ্রহণ করেন।
আলোকিত প্রতিদিন/২৯ নভেম্বর ২০২৫/মওম

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার গিয়ে যা বললেন এনসিপি নেতারা

আলোকিত ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

২৯ নভেম্বর শনিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান তারা। পরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চলমান চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এনসিপি নেতারা। এনসিপি প্রতিনিধি দলে আছেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

পরে তাসনিম জারা বলেন, দলমত সব কিছুর ঊর্ধ্বে উঠেই সব সময় যুদ্ধ করেছেন খালেদা জিয়া। রাজনৈতিক দলমত নির্বিশেষে সবাই উনার জন্য দোয়া করবেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, সবাই দোয়া করবেন উনার জন্য। দেশ গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে দেশ সেটা যেন উনি নিজে দেখে যেতে পারেন। শেখ হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত উনি যেন বেঁচে থাকেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় খালেদা জিয়াকে সঠিকভাবে চিকিৎসা করতে দেওয়া হয়নি। দেশবাসীসহ সবার কাছে উনার জন্য দোয়া চাই। সবাই উনার জন্য দোয়া করবেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দোয়া চাওয়া ছাড়া আমাদের কিছু করার নেই। দেশবাসীসহ সকলের কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চাই। সবাই উনার সুস্থতার  জন্য দোয়া করবেন।

আলোকিত প্রতিদিন/২৯ নভেম্বর ২০২৫/মওম

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি

আলোকিত প্রতিবেদক:

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা এবং তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আজ ২৯ নভেম্বর শনিবার রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব সাগর হোসেন এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র উত্তরণের এই সন্ধিক্ষণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করি। মহান আল্লাহর নিকট তার সুস্থতা এবং একইসাথে দেশবাসীর কাছে তার জন্য দোয়া প্রার্থনা করি।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে তিনি গভীর উদ্বেগও প্রকাশ করেন।

গত ২৩ নভেম্বর রবিবার খালেদা জিয়ার অনেক শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

লন্ডন থেকে খালেদা জিয়ার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। খালেদা জিয়ার অসুস্থতার খবরে হাসপাতালে ছুটে যান দলের শীর্ষ পর্যায়ের নেতারা।

আলোকিত প্রতিদিন/২৯ নভেম্বর ২০২৫/মওম

দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও আমার একক নিয়ন্ত্রণাধীন নয় : তারেক রহমান

আলোকিত ডেস্ক:

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের সিসিইউয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশের সর্বস্তরের মানুষের আন্তরিকতা ও প্রার্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে, বর্তমান সংকটকালে মায়ের স্নেহস্পর্শ লাভের আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন তিনি। তবে বলেছেন— এ ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সীমিত।

২৯ নভেম্বর শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তারেক রহমান লেখেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ এবং সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার রোগমুক্তির জন্য দল-মত নির্বিশেষে দেশের সর্বস্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া অব্যহত রেখেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা তার রোগমুক্তির জন্য দোয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসার সর্বত সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

তিনি বলেন, দেশ-বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চ মানের পেশাদারত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিকত সেবা প্রদান অব্যহত রেখেছেন। বন্ধু প্রতীম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সব ধরনে সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে।

Untitled-1বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সর্বজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়ার প্রতি সবার আন্তরিক দোয়া এবং ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সঙ্গে রোগমুক্তির জন্য সবার প্রতি দোয়া অব্যহত রাখার জন্য ঐকান্তিক অনুরোধ জানাচ্ছি।

তিনি আরও লেখেন, এমন সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেকোনও সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাতে মেডিক্যাল বোর্ডের পরামর্শক্রমে এয়ারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। রাতেই মেডিক্যাল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার ফুসফুসে (চেস্ট) ইনফেকশন হয়েছে। সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে ।

আলোকিত প্রতিদিন/২৯ নভেম্বর ২০২৫/মওম

যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়ে প্রবাসীকে বিয়ে করলেন তনুশ্রী

বিনোদন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বেড়াতে গিয়েছিলেন ওপার বাংলার নায়িকা তনুশ্রী চক্রবর্তী। কিন্তু এই সফরই তার পাঁচ মাসের প্রেমের সম্পর্ককে আজীবনের বন্ধনে পরিণত করলো। নায়িকাকে পেয়েই বিয়েই সেরে নিলেন তার প্রবাসী প্রেমিক সুজিত বসু।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, আটলান্টায় বসবাসকারী আইটি ইঞ্জিনিয়ার সুজিত বসুর সঙ্গে তনুশ্রীর সম্পর্কের বয়স মাত্র পাঁচ মাস। তবে সেই কয়েক মাসের গভীরতা তাদের সম্পর্ককে স্থায়ী বন্ধনে পরিণত করেছে। স্থানীয় এক পাঁচতারকা হোটেলে রাতারাতি বিয়ে সম্পন্ন হয়। এই বিয়ে প্রসঙ্গে নায়িকা বলেছেন, ‘ভাবনাটা ছিল শুধু ঘুরে বেড়ানো। বিয়ে করব, এটা স্বপ্নেও ভাবিনি। সবটা এখনো স্বপ্নের মতো মনে হচ্ছে।’

বিয়ে শেষ হওয়ার পর তনুশ্রীর প্রাক্তন প্রেমিক অভিনেতা রুদ্রনীল ঘোষও আর চুপ থাকতে পারলেন না। সামাজিক মাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন, ‘তনুশ্রী-সুজিতকে বিয়ের অনেক শুভেচ্ছা। সুন্দর হোক তনুশ্রীর আগামী জীবন।’

এদিকে, প্রেক্ষাগৃহে সম্প্রতি মুক্তি পেয়েছে তনুশ্রী অভিনীত ছবি ‘ডিপ ফ্রিজ’। এই ছবির সাফল্যের মধ্যে এসে তার ব্যক্তিগত জীবনের সুখবর যোগ হলো।

আলোকিত প্রতিদিন/২৮ নভেম্বর ২০২৫/মওম