আজ বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 211

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, বিভ্রান্ত না হওয়ার আহ্বান: মির্জা ফখরুল!

আলোকিত ডেস্ক, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। একই সঙ্গে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

আজ সোমবার বিকেলে তিনি এসব তথ্য জানান।মির্জা ফখরুল বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে ম্যাডামকে নিয়ে সংবাদ প্রচারিত হচ্ছে, এটা সঠিক নয়। কেউ এতে বিভ্রান্ত হবেন না।একই সঙ্গে দলের চেয়ারপারসনের আশু আরোগ্য কামনায় দোয়া করতে দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।

অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, ‘এভারকেয়ার হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (সিসিইউ) আগের মতোই ম্যাডামের চিকিৎসা চলছে। দয়া করে যে যা-ই বলুক এ ব্যাপারে কারো কথায় কেউ বিভ্রান্ত হবেন না।বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্বক্ষণিক ম্যাডামের চিকিৎসাসেবায় নিয়োজিত আছেন। তাদের থেকে যতটুকু জানতে পেরেছি, তার চিকিৎসা চলছে। সবাই দোয়া করুন, আল্লাহ যেন তাকে আমাদের কাছে ফিরিয়ে দেন সুস্থভাবে।’

এদিকে বিএনপি মিডিয়া সেল থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যেকোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন। খালেদা জিয়ার চিকিৎসাসংক্রান্ত তথ্য প্রচারে শৃঙ্খলা বজায় রাখতে এবং গুজব কিংবা বিভ্রান্তি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

সিরাজদিখানে রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার, ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মো : আমিনুল ইসলাম লিপু, সিরাজদিখান : মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাস্তা নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার বাসাইল ইউনিয়নের ব্রজেরহাটি গ্রামের সো-মিল থেকে কোলা ইউনিয়নের থরিগাঁও পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার রাস্তা নির্মাণে রয়েছে নানা অনিয়মেরঅভিযোগ উঠেছে  ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্সের বিরুদ্ধে। নির্মান কাজে ব্যবহারিত হচ্ছে মানহীন খোয়া-  পাশাপাশি প্রকল্পের বিভিন্ন ধাপে সরকারি নির্দেশনা ও প্রকৌশল নীতিমালা অনুসরণ করা হচ্ছে না।
জানা যায়, মুন্সিগঞ্জ জেলা গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৬ কোটি ৪০ লাখ ৭ হাজার ৫১৬ টাকা ব্যয়ের রাস্তাটির নির্মাণ কাজ শুরু হয়েছে ৫/৬ মাস আগে  । কিন্তু কাজ শুরুর পর থেকেই স্থানীয়রা নানা অনিয়ম দেখতে পাচ্ছেন বলে অভিযোগ করেছেন। স্থানীয় মো. আরমান হোসেন বলেন,রাস্তার বেস প্রস্তুতিতে পর্যাপ্ত চাপ প্রয়োগ করা হয়নি।  ব্যবহৃত ইটের খোয়া ও বালুর মান অত্যন্ত নিম্ন, ফলে রাস্তাটি সম্পন্ন হওয়ার আগেই বিভিন্ন স্থানে ভেঙ্গে যাওয়া ও ফেটে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এই বিষয়ে দায়িত্বশীল দপ্তরের কর্মকর্তাদের নজরদারি তেমন নেই, ফলে ঠিকাদারি প্রতিষ্ঠান ইচ্ছেমতো নিম্নমানের উপকরণ ব্যবহার করছে। এবিষয় মুঠোফোনে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে ও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এই বিষয়ে সিরাজদিখান উপজেলা প্রকৌশলী মো. আসিফ উল্লাহ বলেন,আজকে আমাদের টিম সেখানে পরিক্ষার জন্য গিয়েছে যদি কোন সমস্যা থেকে থাকে সেটা সংশোধন করা হবে।
আলোকিত প্রতিদিন/এপি

ময়মনসিংহে রাতের অন্ধকারে ধান কেটে নিল প্রতিপক্ষরা

অলিউল্লাহ কায়সার তারাকান্দা, ময়মনসিংহ ময়মনসিংহের তারাকান্দায় রাতের অন্ধকারে রোপা আমন ধান কেটে নেওয়ার অভিযোগ ওঠেছে চাচা ও চাচাতো ভাইদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার তারাকান্দা থানায় অভিযোগ দায়ের করেছেন। সোমবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার বিসকা ইউনিয়নের নগুয়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই ইউনিয়নের নগুয়া এলাকার মো. আব্দুল হাইয়ের ছেলে মো. আল আমিন। লিখিত অভিযোগে জানা যায়, বিবাদীগণ দাঙ্গাবাজ, কলহপ্রিয় ও অত্যান্ত খারাপ প্রকৃতির লোক। ফ্যাসিস্ট আওয়ামী দূসর এবং জনবলে শক্তিশালী। বিবাদীগণ সম্পর্কে আমার চাচা এবং চাচাতো ভাই। আমরা একই বাড়িতে বসবাস করি। ওই জমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে আমি ভোগ দখলে আছি। এরই মধ্যে অভিযুক্তরা ওই জমি নিয়ে বিরোধ সৃষ্টি করে। বিষয়টি নিয়ে স্থানীয়দের নিয়ে সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়ে তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করি। মামলাটি আদালতে চলমান রয়েছে। তিনি অভিযোগে আরও উল্লেখ করেন, ১২ শতাংশ জমিতে আমন ধান চাষ করে। গত ৮ আগস্ট মো. আল আমিন ওই জমি নিয়ে আদালতে একটি মোকদ্দমা দায়ের করে। গত ২৪ নভেম্বর বিজ্ঞ আদালত জমিতে ধান কাটার জন্য বিবাদীগণ কে নিষেধাজ্ঞা প্রদান করে। আদালতের আদেশ অমান্য করে অভিযুক্তরা রাতের অন্ধকারে আমার রোপনকৃত ১২ শতাংশ জমির পাকা ধান কেটে নিয়ে যায়। পরে গত ২৫ নভেম্বর দুপুরে অভিযুক্তরা আমাদের ঘরে ঢুকে আমার ছোট বোন, ভাই ও ভাবীকে মারধর করে আহত করে এবং ঘরে থাকা এক ভরি ওজনের স্বর্নের চেইন নিয়ে যায়। আহতরা চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ বিষয়ে অভিযুক্ত সুমন শিবলী মুঠোফোনে কল দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। ওসি মোহাম্মদ টিপু সুলতান জানান, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আলোকিত প্রতিদিন/এপি

১০ম গ্রেড বাস্তবায়নে ধামরাই হাসপাতালে টেকনোলজিস্টদের কর্মবিরতি

মামুন আহমেদ জয়, দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। আজ রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা। এদিন কর্মবিরতি চলাকালে হাসপাতালের বহির্বিভাগের সামনে অবস্থান নিয়ে নিজেদের দাবি তুলে ধরেন টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

বক্তারা অভিযোগ করেন, করোনা, ডেঙ্গুসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে জীবন বাজি রেখে কাজ করলেও ন্যায্য গ্রেড থেকে তারা বঞ্চিত। অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হলেও টেকনোলজিস্টদের ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে। দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে সামনে কঠোর আন্দোলন যাবার হুঁশিয়ারি দেন তারা। তারা জানান, দাবি না মানা হলে ৩ নভেম্বর অর্ধ-দিবস কর্মবিরতি ও ৪ নভেম্বর পূর্ণ-কর্মদিবস কর্মসূচি পালন করা হবে।

এসময় ফার্মাসিস্ট আব্দুল মালেক বলেন, আমাদের দাবি মানা না হলে আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো। টেকনোলোজিস্ট ছাড়া কোনো চিকিৎসা ঠিকঠাক হয়নি। যতদিন এই স্বাস্থ্যসেবা থাকবে ততদিন এই টেকনোলজিস্টদের ভূমিকা থাকবে। দীর্ঘদিন ধরে বৈষম্য থাকায় নিয়োগ প্রক্রিয়ায় ও একটি নেতিবাচক প্রভাব পড়েছে।

টেকনোলজিস্টদের কর্মবিরতির কারনে সেবা নিতে আসা রোগীরা চরম বিড়াম্বনার শিকার হয়। ভুক্তভোগীরা জানান, চিকিৎসা সেবা বন্ধ রেখে দাবি আদায়ের আন্দোলনের কারণে আমরা রোগী নিয়ে বসে আছি দুই ঘন্টা। সঠিক সময়ে চিকিৎসা না পেলে মৃত্যু ঝুকি থাকে। এছাড়া তারা যদি আগে জানিয়ে দিতো তাহলে আমরা ভিন্ন ব্যবস্থা নিতে পারতাম। এ সময় বিভিন্ন বিভাগের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/এপি

সিরাজদিখানে সনাতনী হিন্দুদের মহা সমাবেশ অনুষ্ঠিত

মো : আমিনুল ইসলাম লিপু : সিরাজদিখান মুন্সীগন্জ, আগামী জাতীয় সংসদ সদস্য নির্বাচনকে সামনে রেখে। শ্রীনগর- সিরাজদিখান এর সনাতনী হিন্দুদের উদ্যোগে। শেখরনগর হাই স্কুল মাঠ প্রাঙ্গনে এক মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মুন্সীগন্জ ১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী। শেখ মোঃ আব্দুল্লাহকে সমর্থন করে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রীনগর-সিরাজদিখান উপজেলার ২৮ টি ইউনিয়ন থেকে হিন্দু ধর্মের ভাই বোনেরা সভায় যোগ দেন। বেলা ২ টার পর থেকেই মাঠে আসতে থাকেন। হিন্দু ধর্মের ভাই বোনেরা। এক সময় মাঠ কানায় কানায় ভরে যায়। জায়গা না পেয়ে স্কুলের ছাদে অবস্থান নেয় মানুষ। সভায় উপস্থিত বিভিন্ন বক্তারা তাদের বক্তৃতায়, আগামী জাতীয় সংসদ সদস্য নির্বাচনে, মুন্সীগন্জ ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহবান করেন।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাবু গয়েশ্বর চন্দ্র রায়। জাতীয় স্হায়ী কমিটির সদস্য বিএনপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। জননেতা, আলহাজ্ব শেখ মোঃ আব্দুল্লাহ। মুন্সীগন্জ ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী। মুন্সীগন্জ জেলা আহবায়ক কমিটির ১ নং সদস্য ও সিরাজদিখান উপজেলার বিএনপির সভাপতি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। জনাব শহীদুল ইসলাম মৃধা সভাপতি শ্রীনগর উপজেলা বিএনপি। এম হায়দার আলী সাধারন সম্পাদক সিরাজদিখান উপজেলা বিএনপি। হাফিজুল ইসলাম খান সাধারন সম্পাদক শ্রীনগর উপজেলা বিএনপি। আলোচক, জাতীয় ও স্হানীয় নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন। বাবু বিশুদ্ধানন্দ চক্রবর্তী। সাবেক অধ্যক্ষ, আলী আজগর এন্ড আব্দুল্লাহ ডিগ্রি কলেজ। সভাপতি রামকৃষ্ণ ভক্ত সেবাসবে মুন্সীগন্জ ।

আলোকিত প্রতিদিন/এপি

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী লেখক ফোরামের দোয়া ও মোনাজাত

 বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী তিনবারের জননন্দিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় জাতীয়তাবাদী লেখক ফোরাম আজ ২৯ নভেম্বর ২০২৫, শনিবার জোহর বাদ দোয়া ও মোনাজাতের আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভবনের ব্যবসায় প্রশাসন বিভাগে আয়োজিত এ দোয়া ও মোনাজাতে জননেত্রীর দ্রুত রোগ মুক্তি কামনা করা হয়।

এ সময় লেখক ফোরামের সভাপতি কবি শাহীন রেজা বলেন, এদেশের জনগণ বেগম খালেদা জিয়াকে সততা ও নিষ্ঠার প্রতীক হিসেবে জানেন। তারা মনে করেন, খালেদা জিয়ার কাছ থেকে জাতির প্রত্যাশা অনেক। তিনি এখনও জাতিকে অনেক কিছু দিতে প্রস্তুত। তিনি সুস্থ হয়ে উঠলে এদেশে সুশাসন ও সমৃদ্ধি উত্তোরত্তোর বৃদ্ধি পাবে। তিনি বলেন, খালেদা জিয়া ঐক্য শান্তি ও অগ্রগতির প্রতীক। মানবতাবাদী এ নেত্রী দেশ থেকে সকল শ্রেণীবৈষম্য দূর করে জাতিকে একটি আদর্শ রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হবেন।

সংগঠনের সাধারণ সম্পাদক ড.শহিদ আজাদ বলেন, আমাদের জীবনে জাতীয়তাবাদের যে সূচনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন বেগম জিয়া তারই ধারাবাহিকতায় এদেশকে এগিয়ে নিয়ে গেছেন। তার সেই ঐতিহাসিক ভূমিকাকে এ জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। তারা মনে করে, বেগম জিয়া সুস্থ হয়ে আবার দেশের হাল ধরলে এ জাতি ঐক্যবদ্ধভাবে আরও অনেকদূর এগিয়ে যাবে। তারেক রহমানের নেতৃত্বকে আরও গতিশীল করতে বেগম জিয়ার কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সহসভাপতি শাওন আসগর ও সাজেদা আলী হেলেন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রনো ও মিতা আলী, অর্থবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির সিকদার, শৃঙ্খলা বিষয়ক সম্পাদক হাসান কামরুল, ধর্ম বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন, যুগ্ম প্রচার সম্পাদক জাবেদ পাটোয়ারী প্রমুখ।

আলোকিত প্রতিদিন/২৯ নভেম্বর ২০২৫/মওম

রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি এম এমোমেন ও সম্পাদক রোবেল মাহমুদ নির্বাচিত

রিপন পাল: 
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের এমএ মোমেন (দৈনিক ইত্তেফাক) দ্বিতীয়বারের মতো সভাপতি ও এস.এম রোবেল মাহমুদ (আরটিভি ও দৈনিক মানবকণ্ঠ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল ২৯নভেম্বর শনিবার মুড়াপাড়াস্থ প্রেসক্লাবের কার্যালয়ে এ নির্বাচন সম্পন্ন হয়।
৩৩সদস্য বিশিষ্ট দ্বিবার্ষিক কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি শফিকুল আলম ভুঁইয়া (দৈনিক নয়াদিগন্ত), আলী হোসেন টিটু (দৈনিক আমার দেশ), সহ-সাধারণ সম্পাদক- ইমদাদুল হক দুলাল ভুঁইয়া (দৈনিক সংবাদ), মীর শফিকুল ইসলাম (দৈনিক নয়াদিগন্ত), শরিফ ভুঁইয়া (দৈনিক জনকন্ঠ), সাংগঠনিক সম্পাদক- রাসেল মাহমুদ (আনন্দ টিভি ও দৈনিক যুগান্তর), সহ- সাংগঠনিক সম্পাদক- ইব্রাহিম হোসেন (ভোরের ডাক), এস এম আবু কাউসার (দৈনিক আজকালের খবর), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- আলম হোসাইন (দৈনিক দিনকাল ও চ্যানেল ২৪), সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- এনামুল হক (গ্লোবাল টেলিভিশন), সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক- এনবি আকাশ (দৈনিক বাংলাদেশের খবর), প্রচার বিষয়ক সম্পাদক- শাহিন মিয়া (দৈনিক ভোরের দর্পন)।
সহ-সভাপতি- মাসুদ ভুঁইয়া (দৈনিক সমাচার), সহ-সভাপতি-নিজাম উদ্দিন আহম্মেদ (দৈনিক আমার সংবাদ), সহ-সভাপতি- শেখ সুমন আহম্মেদ (দৈনিক আজকের বাংলা), অর্থ বিষয়ক সম্পাদক- নওয়াব ভুঁইয়া (দৈনিক গণকণ্ঠ), দপ্তর বিষয়ক সম্পাদক- মিজানুর রহমান (দৈনিক একুশে নিউজ), সহ-দপ্তর বিষয়ক সম্পাদক- এস এম রনি (দৈনিক আজকের বাংলা), সাহিত্য বিষয়ক সম্পাদক- সৈয়দ নাজমুল হক (দৈনিক গণমুক্তি), সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক- বিএম আবুল হাসনাত বাপ্পি (দৈনিক দেশের কণ্ঠ), সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক- সোহেল কবির (দৈনিক আলোকিত সকাল), সহ-প্রচার বিষয়ক সম্পাদক- আবু কাউছার মিঠু (দৈনিক তৃতীয় মাত্রা), ক্রীড়া বিষয়ক সম্পাদক- অনুপম হাসান (দৈনিক এই বাংলা), সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক- রনি আহম্মেদ (সিএসবি নিউজ), প্রকাশনা বিষয়ক সম্পাদক- টিআই আরিফ (দৈনিক সংবাদচর্চা), সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক- মনজুর এলাহী (দৈনিক ভোরের আকাশ), ধর্ম বিষয়ক সম্পাদক- মোমেন মিয়া (সিএন বাংলা টিভি), সহ-ধর্ম বিষয়ক সম্পাদক- রোমান মিয়া (দৈনিক সকালের বার্তা), কার্যকরী পরিষদের সদস্য- মোঃ মনির হোসেন (দৈনিক অগ্নিশিখা), কার্যকরী পরিষদের সদস্য- রিপন পাল (আলোকিত প্রতিদিন), কার্যকরী পরিষদের সদস্য- গোলাম মোস্তফা সাগর (এনএএন টিভি)।
আলোকিত প্রতিদিন/২৯ নভেম্বর ২০২৫/মওম

থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় ১৬২জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক:
থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় গত কয়েক দিনে কমপক্ষে ১৬২ জনের প্রাণহানি ঘটেছে বলে দেশটির সরকার জানিয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট এই বন্যায় লাখ লাখ মানুষ ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছেন। শনিবার দেশটির প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন।
ব্যাংককে এক সংবাদ সম্মেলনে দেশটির সরকারের মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত বলেছেন, বন্যায় দেশের আটটি প্রদেশে ১৬২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে সঙখলা প্রদেশে সর্বোচ্চ ১২৬ জন মারা গেছেন।

দেশটিতে ভয়াবহ এই বন্যায় ক্ষয়ক্ষতি এবং ব্যাপক হতাহতের ঘটনায় সরকারের তীব্র সমালোচনা শুরু হয়েছে। শনিবার থাই প্রধানমন্ত্রী আনুতিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন,সরকারের বন্যা ব্যবস্থাপনায় যে ঘাটতি দেখা গেছে, তা তিনি স্বীকার করছেন।

বন্যা-কবলিত বিভিন্ন অঞ্চল পরিদর্শনের সময় স্থানীয়দের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি। আনুতিন বলেন, ‌‌‘‘সরকার বন্যা-কবলিত নাগরিকদের যথাযথ সেবা ও সুরক্ষা দিতে পারেনি।’’

তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের মাঝে আগামী সপ্তাহ থেকে ক্ষতিপূরণ বিতরণ শুরু হবে। এই সময় ঋণ স্থগিত, ব্যবসা এবং ঘরবাড়ি মেরামতের জন্য স্বল্পমেয়াদি সুদবিহীন ঋণসহ অতিরিক্ত সহায়তা দেওয়া হবে।

দেশটির দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ বলেছে, শনিবার সকাল থেকেই সব প্রদেশে পানি কমতে শুরু করেছে। ভিডিও ফুটেজে দেখা যায়, স্থানীয়রা দীর্ঘদিন পানিতে ডুবে থাকা নিজেদের ঘরে ফিরে গিয়ে ক্ষয়ক্ষতির চিত্র দেখছেন। ঘরের মেঝে জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে আসবাব এবং ব্যক্তিগত জিনিসপত্র।

গত সপ্তাহের শেষের দিকে শুরু হওয়া এই বন্যা দেশটিতে ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করেছে। বন্যায় হাজার হাজার মানুষ আটকা পড়েন, অনেক সড়ক চলাচলের অনুপযোগী হয়ে যায় এবং নিচু ভবন ও যানবাহন পানিতে তলিয়ে যায়।

সঙখলা প্রদেশের সবচেয়ে বড় শহর হাট ইয়াইতে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। উদ্ধারকর্মীরা আগে যেসব আবাসিক এলাকায় প্রবেশ করতে পারেননি, পানি নেমে যাওয়ার পর সেখানে গিয়ে অনেকের মরদেহ উদ্ধার করছেন।

সরকারের মুখপাত্র সিরিপং বলেন, বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজা মহা বাজিরালংকর্ন হাট ইয়াই হাসপাতালে ১০ কোটি বাথ (৩.১১ মিলিয়ন ডলার) দান করবেন। এছাড়া বন্যায় মৃতদের অন্তেষ্টিক্রিয়া আয়োজনেও রাজকীয় সহায়তা দেওয়া হবে।

সূত্র: এপি।

আলোকিত প্রতিদিন/২৯ নভেম্বর ২০২৫/মওম

মানিকগঞ্জে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দুই হাজার রোগী পেল বিনামূল্যে চিকিৎসাসেবা

মো: মহিদ :
মানিকগঞ্জে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে  দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের লেমুবাড়ি বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ে  ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আয়োজিত এ ক্যাম্পে প্রায় দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও নানা সেবা প্রদান করা হয়।
মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের বাস্তবায়নে এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন মুন্নু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আফরোজা খানম রিতা। তিনি বলেন, “মানিকগঞ্জের সাধারণ মানুষ যারা দূরে বা অর্থের অভাবে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হন, তাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতেই আমাদের এই উদ্যোগ। সারাবছরই এই ফ্রি মেডিকেল ক্যাম্প চলমান থাকবে। মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা.জুলফিকার আহমেদ আমিন জানান, মেডিসিন, সার্জারি, গাইনি, অর্থোপেডিক্স, কার্ডিওলজি, ইএনটি, ডেন্টাল, চর্ম ও যৌন রোগ, চক্ষু এবং শিশু ও নবজাতকসহ মোট ১০টি বিভাগ থেকে প্রায় ৩০ জন চিকিৎসক ও ১০০-এর অধিক সেবাকর্মী এ কার্যক্রমে যুক্ত ছিলেন। রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া ছাড়াও ইসিজি, ডায়াবেটিসসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুবিধাও দেওয়া হয়। মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল করিম বলেন, “চেয়ারম্যান আফরোজা খানম রিতার নির্দেশনায় এই মানবিক সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ধারাবাহিকভাবে জেলার বিভিন্ন এলাকায় ক্যাম্প আয়োজন করা হবে। ক্যাম্প সংশ্লিষ্টরা জানান, যেসব রোগীর অপারেশন প্রয়োজন হবে তাদের জন্য মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন চার্জে ৩০%, প্যাথলজি টেস্টে ৩৫% এবং বেড চার্জে ৩০% পর্যন্ত ডিসকাউন্টের ব্যবস্থা রাখা হবে। দিনব্যাপী এই আয়োজনে  আশেপাশের এলাকার নারী-পুরুষ ও শিশুরা  স্বল্প সময়ে মানসম্মত স্বাস্থ্যসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
আলোকিত প্রতিদিন/২৯ নভেম্বর ২০২৫/মওম

নোয়াখালী কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়ে বিএনপি নেতা মো: শাহজাহান 

প্রতিনিধি,নোয়াখালী:
নোয়াখালী-৪ আসনে (সদর-সুবর্ণচর) বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিয় করেছেন। এসময় তিনি নির্বাচনী এলাকার শান্তি সমৃদ্ধি উন্নয়ন বিষয়ে আলোচনা করেন।
২৯ নভেম্বর শনিবার সকালে নোয়াখালী প্রেসক্লাবে অডিটোরিয়ামে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় পূর্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করা হয়।
বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান বলেন,স্বৈরাচার ফ্যাসিবাদের অচলায়তন ভেঙে মুক্ত ও গণতান্ত্রিক উত্তরণের পদযাত্রায় দেশ। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে অটল অবিচল থেকে ২৪ এর গণঅভ্যুথানের মাধ্যমে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি।
দল থেকে মনোনয়ন পাওয়ার পর থেকে দেশের উন্নয়ন নিয়ে আমাদের দল থেকে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আমি আমার আসনে উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছি।
তিনি বলেন, আমাদের নোয়াখালীর মানুষের প্রধান দাবী হচ্ছে নোয়াখালী বিভাগ, আমরা ইতোমধ্যে সেটি নিয়ে কাজ করছি। এছাড়াও নির্বাচনী এলাকার অবকাঠামো, সড়ক, জলবদ্ধতা নিরসন, নোয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নতিকরণ, জনগনের স্বাস্থ্য সেবা নিশ্চিতে হাসপাতালগুলোতে আধুনিকায়ন, আধুনিক বর্জ্য ব্যবস্থা, শিক্ষার মানোন্নয়ন, তথ্য-প্রযুক্তিতে বিপ্লব, রেললাইন’সহ বিভিন্ন বিষয়ে কাজ করার পরিকল্পনার কথা জানান। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম আহবায়ক এ বি এম জাকারিয়া, সদস্য সচিব হারুন অর রশিদ আজাদ,জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আবদুর রহমান। এছাড়া জেলার সদর ও পৌরসভার বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী ও বিএনপি জেলা পর্যায়ের অঙ্গ ,সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/২৯ নভেম্বর ২০২৫/মওম