আজ বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 210

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

বিশেষ প্রতিনিধি:

আজ ০২ ডিসেম্বর ২০২৫ সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক সফল প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।

জিসপ এর সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন এর সভাপতিত্বে এস এম শাহজাহান সাজুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারপারসন উপদেষ্টাম মন্ডলীর অন্যতম সদস্য এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আবেদ রাজা জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রিন্সিপাল মাওলানা নেছার উদ্দিন বর্তমান আহ্বায়ক কাজী সেলিম রেজা. বিএনপির কেন্দ্রীয় নেতা শাহজান মিয়া সম্রাট দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন.জিসপ এর সাবেক সভাপতি এস এম শাহাজান সাজু জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়া শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক বাদল স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা বেলাল হোসেন এবং জিসপ এর কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ বিভিন্ন থানার নেতৃবৃন্দ উপস্থিত থেকে দোয়া ও মিলাদ মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রিন্সিপাল মাওলানা নেছার উদ্দিন উনি বেগম খালেদা জিয়াকে এবং দলের প্রয়োজনে মহান সৃষ্টিকর্তার কাছে দ্রুত সুস্থতা কামনা করেন আমিন । মহিউদ্দিন মোস্তফা সহ দপ্তর সম্পাদক (জিসপ) কেন্দ্রীয় নির্বাহী কমিটি ।

আলোকিত প্রতিদিন/০২ ডিসেম্বর ২০২৫/মওম

খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ,হাসপাতালে ডিউটি শুরু

নিজস্ব প্রতিবেদক:

অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এসএসএফের নিরাপত্তা পেতে শুরু করেছেন। ২ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটে ভিভিআইপি বিশেষ নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ সদস্যরা এভারকেয়ার হাসপাতালে এসে ডিউটি শুরু করেছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়ে উল্লেখ করেন, ১ ডিসেম্বর সোমবার মধ্যরাত থেকেই নিরাপত্তা নিয়ে বাড়তি তৎপরতা ছিল আইনশৃঙ্খলা বাহিনীর।

প্রসঙ্গত, অনেকটা হঠাৎ করে খালেদা জিয়াকে বাড়তি নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা আছে বিএনপিতে। দলটির নেতাদের কেউই এ বিষয়ে স্পষ্ট কোনও কারণ জানাতে পারেননি। একটি সূত্রের দাবি, বিএনপিকে খুশি করতেই সরকারপ্রধান এই সিদ্ধান্ত নিতে পারেন। এরইমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশের ফেরার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী সপ্তাহের যেকোনও দিন তার আসার কথা নিয়ে আলোচনা হচ্ছে।

আলোকিত প্রতিদিন/০২ ডিসেম্বর ২০২৫/মওম

ঘাটাইলে পরিবার পরিকল্পনা পরিদর্শক কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

রাহাত সরকার :
সারাদেশের ন্যয় টাঙ্গাইলের ঘাটাইল পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যান সহকারী ঐক্য পরিষদের নিয়োগ বিধি’র দাবিতে কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করেছে সংশ্লিষ্ট কর্মচারীরা। ২ ডিসেম্বর, মঙ্গলবার, বেলা ১১ টায় ঘাটাইল উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে পরিবার পরিকল্পনা পরিদর্শকের কর্মচারীরা  অবস্থান নেয়। এ সময় কর্মচারীরা নিয়োগ বিধি’র দাবী নিয়ে বক্তব্য প্রদান করেন তারিফ, দিদার বাবু সহ অন্যান্য কর্মচারীবৃন্দ । তারা জানায় দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচী অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/০২ ডিসেম্বর ২০২৫/মওম

সাধারণ ক্ষমার নিশ্চয়তায় দেশ ছাড়তে রাজি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

আন্তর্জাতিক ডেস্ক:

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে গত ২১ নভেম্বর টেলিফোনে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তাকে ক্ষমতা ছেড়ে নিজ দেশ থেকে চলে যাওয়ার জন্য বলেছেন ট্রাম্প। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাকে নিরাপত্তার নিশ্চয়তা দেবে বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

বার্তাসংস্থা রয়টার্স ২ ডিসেম্বর মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প ও মাদুরোর মধ্যে খুব কম সময় কথা হয়েছে। ওই সময় ট্রাম্পের কাছে মাদুরো বিভিন্ন দাবি দাওয়া জানান। তবে ট্রাম্প তার বেশিরভাগই প্রত্যাখ্যান করেছেন।

রয়টার্সকে একাধিক সূত্র জানিয়েছেন, মাদুরো বলেছেন যদি তাকে এবং তার পরিবারের সদস্যদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয় তাহলে তিনি দেশ ছাড়তে রাজি আছেন। সাধারণ  ক্ষমার মধ্যে রয়েছে তার ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের সব নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক অপরাধ আদালতে চলা মামলা। এছাড়া ভেনেজুয়েলার আরও ১০০ কর্মকর্তার ওপর থেকেও নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন মাদুরো। যাদের বেশিরভাগের বিরুদ্ধ মানবাধিকার লঙ্ঘন, মাদক চোরাচালান অথবা দুর্নীতির অভিযোগ রয়েছে।

ট্রাম্প তার বেশিরভাগ দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, তার হাতে এক সপ্তাহ সময় আছে। এরমধ্যে পরিবার নিয়ে নিজের পছন্দের গন্তব্যে যেতে পারবেন তিনি। এই এক সপ্তাহের আল্টিমেটাম গত শুক্রবার শেষ হয়। এরপর শনিবার ট্রাম্প অবৈধভাবে ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের ঘোষণা দেন বলে জানিয়েছে দুটি সূত্র।

 গত রবিবার ট্রাম্প স্বীকার করেন মাদুরোর সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছে। কিন্তু তিনি বিস্তারিত কিছু জানাননি।

রয়টার্স সূত্রের বরাতে জানিয়েছে, ট্রাম্প এবং মাদুরোর মধ্যে মাত্র ১৫ মিনিট কথা হয়েছে। মাদুরোর সামনে এখন খুব বেশি ‘অপশন’ নেই বলে উল্লেখ করেছে বার্তাসংস্থাটি।

সূত্র: রয়টার্স

আলোকিত প্রতিদিন/০২ ডিসেম্বর ২০২৫/মওম

কলকারখানা অধিদপ্তরের মহাপরিদর্শকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ

বিশেষ প্রতিনিধি: সরকার পরিবর্তন হলেও স্বচ্চতায় ফিরে আসেনি শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। ঘুরে ফিরে অনেক কর্মকর্তাদের বিরুদ্ধে উঠে আসছে অনিয়ম দুর্নীতি ঘুষ বাণিজ্যের মতো অপরাধের অভিযোগ। প্রতিষ্ঠানটির মহাপরিদর্শক ওমর ইমরুল মহসীনের বিরুদ্ধে উঠে আসছে অপরাধের নানা ফিরিস্তি। সাম্প্রতিক বাংলাদেশের যে নেতিবাচক চিত্রগুলো বারবার আন্তর্জাতিক অঙ্গনে তুমুলভাবে সমালোচিত হয়েছে তার অন্যতম হচ্ছে দেশের কলকারখানায় ভয়াবহ সব অগ্নিকান্ড ও ভবনধসসহ অন্যান্য দুর্ঘটনা। স্মৃতি হয়ে আছে তাজরীন গার্মেন্টসের অগ্নিকান্ড, রানা প্লাজার ভবনধস, নিমতলী ও চুড়িহাট্টার রাসায়নিক কারখানার অগ্নিকান্ড, হাসেম ফুডসের কারখানার অগ্নিকান্ড আর সর্বশেষ চট্টগ্রামের বিএম কনটেইনার ডিপোর অগ্নিকান্ডের মতো একের পর এক ভয়াবহ দুর্ঘটনা এখনো ঘটেই চলেছে দেশে। প্রতিবারই প্রশ্ন উঠছে এমন সব দুর্ঘটনারোধে শ্রম মন্ত্রণালয় কেন নজর দিচ্ছে না। সরকার পক্ষ থেকে উল্টো অভিযোগের সঙ্গে শোনা যায়, এতো বিপুলসংখ্যক কলকারখানা পরিদর্শনের মতো পর্যাপ্ত লোকবল সরকারের নেই। আসলেই কি তাই? পেছন ফিরে তাকালে দেখা যাবে ২০১৩ সালে রানা প্লাজা ধসের ঘটনার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে সরকার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তরকে অধিদপ্তরে উন্নীত করে, নিয়োগ দেয় শতশত জনবল। তবু এখনো কলকারখানার কর্মপরিবেশ আশানুরূপ বৃদ্ধি পায়নি, সৃষ্টি হয়নি সেবার মান। নিরাপদ হয়ে উঠেনি দেশের কলকারখানার সুপরিবেশ। পরিদর্শনের নামে ঘুষ খেয়ে দুর্নীতি করে কলকারখানার অবৈধ নির্মাণও বন্ধ হয়নি। পরিদর্শকরা পদেপদে ঘুষ খাচ্ছেন। হাতপেতে ভাগ নিচ্ছেন খোদ প্রতিষ্ঠানটির মহাপরিদর্শক ওমর মোঃ ইমরুল মহসীন, এছাড়া দপ্তরের সকল বদলী বাণিজ্য নিয়ন্ত্রণ করছে তার সহ ধর্মিনী আওয়ামীলীগের পদধারী নেত্রী মুনা চৌধুরী ও ওমর মোঃ ইমরুল মহসিনের দীর্ঘদিনের দুর্নীতি কাজের সহযোগী মাহবুব এর মাধ্যমেও ঘুষ গ্রহণের অভিযোগ পাওয়া গেছে । বিশেষ সূত্রে জানা যায়,মুনা চৌধুরী আওয়ামীলীগের পদধারী নেত্রী হয়েও সরকারি গাড়ি ব্যবহার করছেন, তাকে খুশি করে ফাইল ছাড়ানোর অভিযোগ রয়েছে । অভিযোগ রয়েছে বিগত সরকারের সময় দুই ধাপে দলীয় পরিচয়ের ভিত্তিতে ২৩০ জন পরিদর্শক নিয়োগ দেয় শেখ হাসিনার সরকার। এসব অফিসারদের পুজি করে ইমরুল মহসীন তৈরি করেছেন একটি শক্তিশালী সিন্ডিকেট চক্র। মহাপরিদর্শক ইমরুল মহসীনের নির্দেশে এই সব চক্র নিয়ন্ত্রণ করছেন উপমহাপরিদর্শক পদের কয়েকজন কর্মকর্তা।

সহকারি মহাপরিদর্শক ও পরিদর্শকদের উপরি আয়ের একটি অংশ ছাড়াও মাসিক ইনকাম তালিকা এ প্রতিবেদকের হাতে এসেছে। মহাপরিদর্শককে খুশি রাখতে এসব টাকা ওমর মোঃ ইমরুল মহসীনের কাছে পৌছানো হয়। বিগত সরকারের আমলের নিয়োগ পাওয়া গোল্ডেন অফিসারেরা এ আমলে ভালো থাকতে সাধারণত ইমরুল মহসীনকে মোটা অংকের টাকা দিয়ে থাকে। স্বল্প সময়ের মধ্যে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ইমরুল মহসীন নামে বেনামে গড়ে তুলেছেন গাড়ি বাড়ি সহায় সম্পদ টাকার পাহাড়। তার এসব তথ্য আয়কর নথিতে উল্লেখ নেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, ওমর মোঃ ইমরুল মহসীন, এছাড়াও দপ্তরের সকল বদলী বাণিজ্য নিয়ন্ত্রণ করছে তার সহ ধর্মিনী আওয়ামীলীগের পদধারী নেত্রী মুনা চৌধুরী ও ওমর মোঃ ইমরুল মহসিনের দীর্ঘদিনের দুর্নীতি কাজের সহযোগী মাহবুব । অনুসন্ধানে জানা যায়,মুনা চৌধুরী আওয়ামীলীগের পদধারী নেত্রী হয়েও সরকারি গাড়ি ব্যবহার করছেন। অভিযোেগ রয়েছে বিগত আওয়ামী সরকারের সময়ও দুর্দান্ত দাপটে ঘুষ দুর্নীতির টাকায় গড়েছেন নামে বেনামে সম্পত্তি। যা তদন্ত করলে সহজে বেরিয়ে আসবে আসল তথ্য। অধিদপ্তরের চেকলিস্ট অনুসারে কলকারখানায় শিশুশ্রম, দাহ্য পদার্থ,পর্যাপ্ত সিঁড়ি, জরুরি নির্গমন পথ, অগ্নিকাণ্ড হলে তা শনাক্ত ও নির্বাপণব্যবস্থা আছে কি না সেসব তদারক করে ব্যবস্থা গ্রহণ করবে পরিদর্শকরা। তাদের কাজের ওপর ভর করে বৈদেশিক মুদ্রা অর্জনকারী কলকারখানাগুলোতে সুস্থ-স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। কিন্তু তা হয়নি ইমরুল মহসীনের মতো অসাধু কর্মকর্তাদের কারণে। থেমে যায় কলকারখানার নিরাপদ পরিবেশ। চলমান কালে অধিদপ্তরের পরিদর্শকদের কীর্তির কথা শুনলে লজ্জায় মুখ ঘুরিয়ে নিতে হয়। প্রতিবছর বারবার গণশুনানিতে এসব কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করেন সাধারণ মানুষ। অভিযোগ উঠেছে ১০০ টাকাও ঘুষ নিচ্ছেন নিম্নশ্রেণীর পিয়নগণ । অত্যন্ত গুরুত্বপূর্ণ রপ্তানিমুখী কারখানার লাইসেন্সের আবেদন করলে তাতে সাড়া না দিয়ে পরিদর্শকরা ফাইল আটকে রাখেন তাদের ‘খুশি করানোর জন্য’। বিনিয়োগকারীরা অন্যপন্থায় প্রতিকারের চেষ্টা করলে এমন ঘটনার দু-একটি প্রকাশ হয়, মিডিয়ার হাতে আসে। বাকিগুলো চাপা পড়ে থাকে। ঘুষ নিতে গিয়ে হাতেনাতে আটক হচ্ছেন অনেকেই, এমন ঘটনাও আছে। ঘুষের টাকায় তারা পোষেন ড্রাইভার, ক্যাশিয়ার, পিয়নসহ বাহারি টাইপের ব্যক্তিগত কর্মচারী। পরিদর্শকরা দেশের বিভিন্ন জেলায় ঘুষসহ হাতেনাতে ধরা পড়ছে। কারখানা মালিকদের অভিযোগের ভিত্তিতে তদন্তে তারা দোষী সাব্যস্ত হচ্ছে। এমন অনেক কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। অসংখ্য মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রায় প্রতি মাসে মামলার তালিকা বড় হচ্ছে। তবুও কর্মকর্তাদের অনিয়ম ঘুষ বাণিজ্য থামছে না। সেবা শুণ্য হয়ে পড়েছে করকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। মহাপরিদর্শক ইমরুল মহসীনের মতো অযোগ্য অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে সরকার প্রশাসন জরুরী ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা করেছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে কলকারখানা অধিদপ্তরের মহাপরিদর্শকের বক্তব্য জানতে চাইলে তিনি সংবাদটি সত্য নয় বলে মন্তব্য করেন। তিনি বলেন আমি ব্যক্তিগত জীবনে সততার সাথে চাকরি করেছি, তবে আমাদের অধিদপ্তরের অসৎ কোন অফিসার থাকলে থাকতে পারে তাঁর দায় আমি বহন করবো না।

আলোকিত প্রতিদিন/এপি

খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘ভিভিআইপি’ ব্যক্তি ঘোষণার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের

আলোকিত ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা এবং যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ।

২ ডিসেম্বর মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

এক বিবৃতিতে প্রেস উইং জানিয়েছে, সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়াও প্রার্থনা করা হয় এবং জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়। এছাড়াও খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়।

এই বিষয়ে বেগম খালেদা জিয়ার পরিবার এবং দল অবগত রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।

আলোকিত প্রতিদিন/০২ ডিসেম্বর ২০২৫/মওম

চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া: ডা.জাহিদ

আলোকিত প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। একইসঙ্গে তিনি খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

২ ডিসেম্বর মঙ্গলবার রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ডা. জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া বাংলাদেশ, আমেরিকা এবং ইউকের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি যৌথ মেডিকেল টিমের অধীনে চিকিৎসাধীন আছেন।

ডা. জাহিদ বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে উনার চিকিৎসা তদারকি করছেন ও দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হাসপাতাল কর্তৃপক্ষকে যথাযথ সহযোগিতা দিয়ে যাচ্ছেন।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, দেশের বাইরে নেওয়ার বিষয়ে (বিদেশে যাওয়ার মতো শারীরিক কন্ডিশন) মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে দেখেছেন। ইউকে থেকে বিশেষজ্ঞরাও তাকে দেখার জন্য আসবেন।

ডা. জাহিদ বলেন, মেডিকেল বোর্ড যদি মনে করে উনাকে ‘ট্রান্সফারেবল’ (স্থানান্তরযোগ্য) এবং চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন, তখনই যথাযথ সময়ে উনাকে বাইরে নিয়ে যাওয়া হবে। প্রস্তুতি থাকলেও রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে নেই। এই মুহূর্তে দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চান তিনি।

বিএনপির এ নেতা বলেন, বিভিন্ন ধরনের গুজব এবং বক্তব্য ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য বিনীত অনুরোধ করা হয়েছে।

ডা. জাহিদ বলেন, দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে তথ্য সরবরাহের জন্য নির্দিষ্ট ব্যক্তি আছেন। আমি দলের একজন কর্মী, ডা. এ জেড এম জাহিদ হোসেন, উনার স্বাস্থ্য নিয়ে ব্রিফ করব। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবী স্বাস্থ্য ব্যতীত অন্যান্য বিষয়ে ব্রিফ করবেন। এর বাইরে অন্য কারো ব্রিফিংয়ে কান না দেওয়ার জন্য দল অনুরোধ করেছে।

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে। রে তার অবস্থা সংকটময় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। গত ২৭ নভেম্বর বৃহস্পতিবার থেকে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) নিয়ে চিকিৎসকরা নিবিড়ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন।

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়া চিকিৎসা চলছে।

এদিকে, গত রাত থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হাসপাতালের মূল ফটকের সামনে দুই দিকে ব্যারিকেড বসানো হয়েছে, নিরাপত্তার স্বার্থে রয়েছে পুলিশের উপস্থিতি।

উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রাত ২টার দিকে হাসপাতালের প্রধান ফটকের সামনে পুলিশ ব্যারিকেড দেয়। পাশাপাশি আশপাশে কাউকে ভিড় করতে দেওয়া হচ্ছে না।

হাসপাতাল সূত্র জানিয়েছে, রোগী এবং তাদের পরিবারের সদস্যদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে, হাসপাতালের আশপাশে ভিড় ঠেকাতে ও খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করতে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/০২ ডিসেম্বর ২০২৫/মওম

বেলকুচি মডেল ডিগ্রি কলেজে শিক্ষার মান উন্নয়ন ও ভালো ফলাফল নিশ্চিত করতে নানামুখি পদক্ষেপ 

আতিকুর রহমান সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী মডেল ডিগ্রি কলেজে শিক্ষার মানোন্নয়ন ও ছাত্র ছাত্রীদের ভাল ফলাফল অর্জনের লক্ষ্যে নানামুখী পদক্ষেপ গ্রহন করেছে অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শামীম হোসেন। তিনি বলেন, এই কলেজের সভাপতি কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও সিরাজগঞ্জ ৫ বেলকুচি এনায়েতপুর চৌহালী আসনের ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রাপ্ত আমিরুল ইসলাম খান আলিম এর দিকনির্দেশনায় কলেজে শিক্ষার মান উন্নয়নে ভালো ফলাফল নিশ্চিত করতে অভিভাবক সমাবেশের সিদ্ধান্ত অনুযায়ী মাসিক পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।
তিনি আরও বলেন, আমি এই কলেজে দায়িত্ব নেওয়ার পর দেখলাম কলেজে নিয়মশৃঙ্খলা রুচিবোধ কোন পরিবেশ নেই। কলেজে বকাটে ছেলেদের উৎপাত ছিল, ছাত্র ছাত্রীরা ক্লাস করতো না, মন ইচ্ছা মত কলেজে আসতো যাইতো, এজন্য কলেজের পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, বিগত সরকারের আমলে অনেকে এমপি-মন্ত্রী হয়েছেন অনেকে কলেজের দায়িত্ব পালন করেছেন কিন্তু লেখাপড়ার পরিবেশ তৈরি করতে পারে নাই, বিগত ১৭ বছরে লেখাপড়ার মান ভাল ছিলনা, সরকারের নির্দেশে ১০০% পাশ দেওয়া হতো,পরিক্ষা না নিয়েই অটোপাশ দেওয়া হতো, এখন আর সেই সুযোগ নেই পরিক্ষায় পাশ ও ভাল ফলাফলের জন্য লেখাপড়ার বিকল্প নেই, এখন কলেজে ১০০% শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করে কলেজকে সিসি ক্যামেরায় আওতাভুক্ত করা হয়েছে, বৈদ্যুতিক সমস্যার জন্য আইপিএস এর ব্যবস্থা ও আর্সেনিকমুক্ত পানির উন্মুক্ত পরিবেশ সৃষ্টি করা হয়েছে, ছাত্র-ছাত্রীদের পোশাক ১০০% নিশ্চিত এবং সাপ্তাহিক ও মাসিক পরীক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জওয়াবে অধ্যক্ষ শামীম হোসেন বলেন, আমাদের এই পদক্ষেপের মধ্য দিয়ে আমরা মনে করি অত্র কলেজের ছাত্রছাত্রী তারা তাদের সাফল্য অর্জন করে কলেজের মান অক্ষুন্ন রাখবে। বেলকুচি মডেল কলেজ আধুনিক মডেল কলেজ হিসেবে পরিচিতি লাভ করবে এবং আগামীতে এই কলেজের  ছাত্র ছাত্রীদের ফলাফল ভাল হবে।
আলোকিত প্রতিদিন/এপি

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবালয়ে দোয়া মাহফিল

আঞ্চলিক প্রতিনিধি, মানিকগঞ্জ : বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মানিকগঞ্জের শিবালয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলার উথলী খেলার মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা সাবেক কৃষকদলের আহবায়ক ও দৌলতপুর উপজেলার সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক তোজা। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা জিয়া মঞ্চের সভাপতি মিজানুর রহমান, দপ্তর সম্পাদক বাচ্চু হোসেন, শিবালয় উপজেলা বিএনপির নেতা এসএম আব্বাস, যুবদল যুগ্ম আহবায়ক আলম হোসেন, ইমদাদুল হক মিলন, কবির হোসেনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দোয়া মোনাজাত পরিচালনা করেন উথলী তারা মসজিদের পেশ ইমাম মো. জাদুল ইসলাম। এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা কামনা করে দেশবাসী আজ দোয়া করছে। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেয়।

আলোকিত প্রতিদিন/এপি

টাঙ্গাইলে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ: বুলবুল সভাপতি, উজ্জল সম্পাদক

সাইফুল ইসলাম সবুজ: টাঙ্গাইলে বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদপত্রে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে শহরের বটতলায় সোমবার (১) ডিসেম্বর দিনব্যাপী আলোচনার ভিত্তিতে ‘প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। দৈনিক যায়যায়দিন পত্রিকায় টাঙ্গাইলের স্টাফ রিপোর্টার মু. জোবায়েদ মল্লিক বুলবুলকে সভাপতি, দৈনিক কালবেলা পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি আবু জুবায়ের উজ্জলকে সাধারণ সম্পাদক ও দৈনিক ঢাকা প্রতিদিনের প্রতিনিধি ইমরুল হাসান বাবুকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যরা হচ্ছেন-সহ-সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত (দৈনিক আলোকিত বাংলাদেশ), আরমান কবীর সৈকত (দৈনিক নয়া শতাব্দী) ও মোস্তফা কামাল নান্নু (দ্যা ডেইলি নিউনেশন),সহ-সাধারণ সম্পাদক শফিকুজ্জামান মোস্তফা (দৈনিক বাংলাবাজার পত্রিকা) ও আব্দুস সাত্তার (দৈনিক ভোরের পাতা, সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান (দৈনিক স্বাধীন সংবাদ), অর্থ বিষয়ক সম্পাদক মোল্লা তোফাজ্জল হোসেন (দৈনিক মজলুমের কণ্ঠ), দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম (দৈনিক নিরপেক্ষ), প্রচার ও প্রকাশনা সম্পাদক রাইসুল ইসলাম লিটন (দৈনিক আমার সংবাদ), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সাইফুল ইসলাম সবুজ (দৈনিক আলোকিত প্রতিদিন), ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান মনির (দৈনিক ঢাকা), সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (দৈনিক আজবেলা), সহ. সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মীর শামসুদ্দিন সায়েম (দৈনিক কালের স্রোত), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসুদ কাওছার (দৈনিক প্রতিদিনের কাগজ)। সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা হচ্ছেন-মো. কামরুজ্জামান (দৈনিক বর্তমান কথা), মহিউদ্দিন সুমন (সংবাদ সংস্থা বাসস), সুমন কুমার রায় (দৈনিক সময়ের আলো) মো. আলমগীর হোসেন (দৈনিক আমার সময়)।

আলোকিত প্রতিদিন/এপি