খালেদা জিয়ার রোগমুক্তিতে টাঙ্গাইলে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের দোয়া মাহফিল
পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের মধ্যরাত পর্যন্ত আলোচনা,কোনো আপস হয়নি
আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং শান্তিচুক্তির লক্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গতকাল মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ। মূলত ইউক্রেনের ভূখণ্ড কতটুকু রাশিয়ার নিয়ন্ত্রণে যাবে এ নিয়ে বৈঠক হয় তাদের। তবে দীর্ঘ পাঁচ ঘণ্টা আলোচনা করেও তারা কোনো আপস করতে পারেননি।
পুতিনের জ্যেষ্ঠ কর্মকর্তা ইউরি উসাকোভ বৈঠকে উপস্থিত ছিলেন। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, “এখন পর্যন্ত আমরা কোনো আপস খুঁজে পাইনি। কিন্তু মার্কিনিদের কিছু সমাধান নিয়ে আলোচনা করা যেতে পারে।”
‘আলোচনা খুব ভালো এবং গঠনমূলক’ হয়েছে জানিয়ে রাশিয়ার এ কর্মকর্তা বলেছেন, “মস্কো এবং ওয়াশিংটন উভয় জায়গাতেই সামনে ব্যাপক কাজ করা বাকি আছে।”
রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ২৮ দফার একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে। ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্ররা অভিযোগ করেছেন, এই প্রস্তাবের বেশিরভাগই রাশিয়ার পক্ষে। তারা এতে ব্যাপক পরিবর্তন আনার দাবি জানিয়েছেন।
এ খসড়া চুক্তিতে বলা আছে শান্তিচুক্তি হলে ইউক্রেন তাদের পুরো দনবাস রাশিয়ার কাছে তুলে দেবে। যারমধ্যে আছে দোনেৎস্ক ও লুহানস্ক। এ দুটি অঞ্চল রক্ষায় হাজার হাজার ইউক্রেনীয়র রক্ত ঝরেছে। হাজার হাজার সেনা প্রাণ দিয়েছেন। তাই ইউক্রেন তাদের ভূখণ্ড ছাড়তে রাজি হচ্ছে না। অপরদিকে রাশিয়াও বলেছে তারা এসব অঞ্চল ছাড়া কোনো চুক্তি করবে না। পুতিন হুমকি দিয়ে বলেছেন, ইউক্রেন যদি আলোচনার মাধ্যমে ভূখণ্ড তুলে দেয় তাহলে ভালো। নয়ত শক্তিপ্রয়োগ করে দনবাস নিজেদের নিয়ন্ত্রণে নেবেন তারা।
সূত্র: আলজাজিরা
আলোকিত প্রতিদিন/০৩ ডিসেম্বর ২০২৫/মওম
নেত্রকোনায় ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত
চা বিক্রি করছেন মোদী, কংগ্রেসের এআই ভিডিও নিয়ে তোলপাড়
আন্তর্জাতিক ডেস্ক:
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চা বিক্রির একটি ভিডিও পোস্ট করেছে দেশটির বিরোধী দল কংগ্রেস। আর তা নিয়েই ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার শীতকালীন অধিবেশনে তীব্র রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে।
২ ডিসেম্বর মঙ্গলবার রাতে মোদীকে নিয়ে বানানো ওই ব্যাঙ্গাত্মক ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন কংগ্রেসের জ্যেষ্ঠ নেত্রী রাগিনী নায়েক।
ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী মোদী একটি কেটলি এবং চায়ের কাপের পাত্র হাতে নিয়ে কোনো একটি আন্তর্জাতিক আয়োজনে হাঁটছেন ও লোকজনকে চেঁচিয়ে চা খাওয়ার জন্য ডাকছেন। অতীতে মোদী নিজেই বলেছেন, শৈশবে গুজরাটের ভাদনগর স্টেশনে তার বাবার চায়ের দোকানে সাহায্য করতেন।
২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস নেতার মনীশঙ্কর আইয়ারও মোদীর সাধারণ পটভূমি নিয়ে বিদ্রূপ করেছিলেন। আবারও ‘চা’ ঘিরে কংগ্রেস নেত্রীর এই মন্তব্যে বিজেপি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।বিজেপির জ্যেষ্ঠ নেতা সিআর কেসাভান বলেন, নায়েকের পোস্ট কংগ্রেসের ‘পতিত মানসিকতার প্রকাশ’। এই নোংরা টুইট ১৪০ কোটি পরিশ্রমী ও মেধাবী ভারতীয়কে অপমান করেছে। এটি ‘অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) ওপর সরাসরি আক্রমণ।
কেসাভান আরও বলেন, ভারতের মানুষ বারবার পরিশ্রমী এবং নিবেদিতপ্রাণ নরেন্দ্র মোদীকে বেছে নিয়েছেন, এটাই কংগ্রেস ও রাহুল গান্ধীর সহ্য হয় না। অহংকারী ও সুবিধাভোগী রাহুল গান্ধীকে মানুষ বারবার প্রত্যাখ্যান করেছে। কংগ্রেস বারবার মোদীকে, এমনকি তার প্রয়াত মাকেও অপমান করেছে। এবারও মানুষ এর জবাব দেবে।
বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, কংগ্রেস কোনো দিনই দরিদ্র ঘর থেকে উঠে আসা ওবিসি সম্প্রদায়ের কর্মী প্রধানমন্ত্রীকে মেনে নিতে পারে না। আগেও তার ‘চায়েওয়ালা’ ব্যাকগ্রাউন্ড নিয়ে বিদ্রূপ করেছে। তাকে ১৫০ বার গালি দিয়েছে। বিহারে তার মাকেও অপমান করেছে। মানুষ এসব ক্ষমা করবে না।
সূত্র: এনডিটিভি
আলোকিত প্রতিদিন/০৩ ডিসেম্বর ২০২৫/মওম
খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক টিম এভারকেয়ারে
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল ঢাকায় এসেছেন। ৩ ডিসেম্বর বুধবার সকালে ঢাকায় পৌছান তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়া। তার ফুসফুসে সংক্রামণে অবস্থার অবণতি হলে ২৭ নভেম্বর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে চিকিৎসকরা তাকে বিশেষ ব্যবস্থায় নিবিড়ভাবে চিকিৎসা দিচ্ছেন।
অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞদের একটি মেডিক্যাল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম তদারিক করছেন। যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় নেমে হোটেল থেকে দুপুরে এভারকেয়ার হাসপাতালে যাবেন বলে জানা গেছে।
এভারকেয়ার হাসপাতালের একটি সূত্র জানায়, মেডিক্যাল বোর্ডের সঙ্গে চীনের ১০ সদস্যের একটি চিকিৎসক টিমও কাজ করছে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক জাহিদ জানান, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা দিতে আমেরিকা, যুক্তরাজ্য, চীন, কাতার, সিঙ্গাপুর, পাকিস্তান, ইন্ডিয়াসহ আমাদের বন্ধুপ্রতীত অনেক দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধান এই চিকিৎসার বিষয়ে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
অধ্যাপক জাহিদ জানান, খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডে অধ্যাপক এফএম সিদ্দিকী, অধ্যাপক নুরুদ্দিন আহমেদ, অধ্যাপক এ কিউ এম মহসিন, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক জিয়াউল হক, অধ্যাপক মাসুম কামাল, অধ্যাপক এজেড এম সালেহ অধ্যাপক অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম এবং ডাক্তার জাফর ইকবাল, বাংলাদেশের বাইরে যুক্তরাষ্ট্র থেকে প্রফেসর হাবিবুর রহমান, প্রফেসর রফিকউদ্দিন আহমেদ এবং প্রফেসর জন হ্যামিল্টন, প্রফেসর হামিদ রব, যুক্তরাজ্য থেকে প্রফেসর জন পেট্রিক, প্রফেসর জেনিফার ক্রস এবং ডাক্তার জুবাইদা রহমানসহ আমেরিকা, ইউকে এবং বাংলাদেশের চিকিৎসকদের যৌথভাবে গঠিত কাজ করছে।
আলোকিত প্রতিদিন/০৩ ডিসেম্বর ২০২৫/মওম
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে: প্রধান উপদেষ্টা
আলোকিত প্রতিবেদক:
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর। জাতি এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে গর্ব করবে।
৩ ডিসেম্বর বুধবার সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ড. ইউনূস বলেন, বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকরী ভূমিকা রাখবে। দেশের নিরাপত্তা এবং বিভিন্ন দুর্যোগে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা।

তিনি উল্লেখ করেন, নিরাপত্তা ও উন্নয়ন সংশ্লিষ্ট অধ্যয়নের ক্ষেত্রে ন্যাশনাল ডিফেন্স কলেজ একটি উৎকর্ষতার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জাতীয় এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নেতৃত্ব তৈরিতে প্রতিষ্ঠানটি যথাযথ ভূমিকা পালন করছে।
এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ।
আলোকিত প্রতিদিন/০৩ ডিসেম্বর ২০২৫/মওম
৮ কুকুরছানা হ*ত্যা মামলা, সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তা*র
আলোকিত ডেস্ক: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে আটটি কুকুরছানাকে বস্তাবন্দী করে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগে নিশি খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতেই ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন প্রাণী কল্যাণ আইন ২০১৯-এর ৭ ধারায় মামলা দায়ের করেন।
শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ জ*ব্দ
মোহাম্মদ মাহবুবুর রহমান, শেরপুর : ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে পরিচালিত পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, কসমেটিকস সামগ্রী, কমলা এবং মোঃ সাদ্দাম হোসেন নামে এক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৯ বিজিবির দায়িত্বপূর্ণ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া এলাকা ও নালিতাবাড়ী উপজেলার পোড়াবাড়ী এলাকায় চোরাকারবারীরা কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ১ ও ২ ডিসেম্বর বিজিবির টহল দল পৃথক অভিযানে সন্ধ্যাকুড়া এলাকার মৃত শাহজাহানের ছেলে মো. সাদ্দাম হোসেনকে আটক করে। এসময় তার কাছ থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃতসহ অন্যান্য পলাতক চোরাকারবারীদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা রুজু করা হয়েছে। বিজিবি জানায়, মাদক নির্মূলে তারা “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করছে। অন্যদিকে, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ডুমনিকুড়া ও বান্দরকাটা এলাকায় চোরাকারবারীরা ভারতীয় কসমেটিকস সামগ্রী ও কমলা পাচারের চেষ্টা করলে বিজিবির টহল দল ১ ডিসেম্বর পৃথক অভিযানে নিবেয়া সফট ক্রিম, পন্ডস ফেসওয়াশসহ বিভিন্ন কসমেটিকস এবং ভারতীয় কমলা জব্দ করে। বিজিবির হিসাব অনুযায়ী, দুই জেলার বিভিন্ন স্থানে পরিচালিত এসব অভিযানে জব্দ করা ভারতীয় মদ ও চোরাচালানী মালামালের মোট বাজারমূল্য ১৫ লাখ ৮১ হাজার ৪শ টাকা। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, ময়মনসিংহ–শেরপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের টহল দল দিন-রাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে এবং এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/এপি
গাজীপুরে পৃথক অভিযানে মোট ৭ জন গ্রেপ্তার, ছিনতাই হওয়া দুই সিএনজি উদ্ধার
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি করবে, আশাবাদী যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক:
যুদ্ধ বন্ধে রাশিয়া-ইউক্রেন চুক্তিতে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় ১ ডিসেম্বর সোমবার দেশটির প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লেভেট সাংবাদিকদের এ কথা বলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কোতে গেছেন। তার এ সফরের মধ্যে এ আশাবাদ জানাল হোয়াইট হাউজ।
ট্রাম্প এ যুদ্ধ বন্ধে কঠোর পরিশ্রম করছে উল্লেখ করে প্রেস সচিব ক্যারোলিন আরও বলেন, “আমি মনে করি চুক্তির ব্যাপারে ট্রাম্প প্রশাসন খুবই আশাবাদী। তারা সত্যিকার অর্থে এ যুদ্ধ বন্ধে খুবই কঠোর পরিশ্রম করছেন। গতকাল ফ্লোরিডায় ইউক্রেনীয়দের সঙ্গে আমাদের বেশ ভালো আলোচনা হয়েছে। আর এখন বিশেষ দূত স্টিভ উইটকোফ মস্কোতে যাচ্ছেন।”
গত রবিবার ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন স্টিভ উইটকোফ। ওই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবারও তিনি ফের ইউক্রেনীয়দের সঙ্গে আলোচনা করেন।
ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরোভ বলেছেন, আলোচনায় বেশ ভালো অগ্রগতি হয়েছে। তবে কিছু বিষয় অমিমাংসিত রয়ে গেছে।
চুক্তির অংশ হিসেবে রাশিয়া ইউক্রেনের দনবাসের পুরো অঞ্চল তাদের হাতে তুলে দেওয়ার দাবি করেছে। কিন্তু দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তারা ভূখণ্ড ছাড়তে রাজি নয়।
চুক্তি হলে যুক্তরাষ্ট্র দনবাসের দোনেৎস্ক, লুহানস্ক এবং ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেবে। অপরদিকে ইউক্রেনকে নিরাপত্তা গ্যারান্টি দেবে। কিন্তু সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার যে দাবি ইউক্রেন করেছিল, সেটিতে মার্কিনিরা সমর্থন দেবে না।
সূত্র: দ্য নিউ আরব
আলোকিত প্রতিদিন/০২ ডিসেম্বর ২০২৫/মওম

