আজ বুধবার, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 206

স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ততা ছাড়া বড় দুর্যোগ মোকাবিলা সম্ভব নয় :স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপন পাল:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ততা ছাড়া বড় দুর্যোগ মোকাবিলা সম্ভব নয়।
সরকারি সংস্থাগুলোর পক্ষে এককভাবে ভূমিকম্প, আগুন বা বন্যার মতো বড় ধরণের দুর্যোগ মোকাবিলা করা কঠিন। এ ক্ষেত্রে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকেরা পেশাদার বাহিনীর গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে কাজ করেন।
৫ ডিসেম্বর  শুক্রবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের পূর্বাচল এলাকায় মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আয়োজিত আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ভূমিকম্পের মতো জটিল দুর্যোগে শুধুমাত্র পেশাদার বাহিনী পর্যাপ্ত নয়। সব শ্রেণির স্বেচ্ছাসেবকের প্রশিক্ষণ ও প্রস্তুতি অত্যন্ত জরুরি। উপযুক্ত দক্ষতা অর্জন ছাড়া কার্যকর উদ্ধার তৎপরতা সম্ভব নয়।আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস হলো স্বেচ্ছাসেবকদের সুসংগঠিত করা, সম্মাননা জানানো ও তাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার দিন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, পরিচালক ও উপ-পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন জেলা থেকে আসা দুই শতাধিক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকও এতে অংশ নেন।
স্বেচ্ছাসেবকদের বিভিন্ন প্রদর্শনী, অগ্নিনির্বাপণ অনুশীলন, ভূমিকম্পোত্তর উদ্ধার মহড়া এবং সচেতনতামূলক সেশনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/০৫ ডিসেম্বর ২০২৫/মওম

খালেদা জিয়ার সুস্থতা কামনায় আখাউড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ নিশাদুল ইসলাম:

সারা দেশের ন্যায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় শুক্রবার বাদ জুমা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
৫ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা ব্রাহ্মণবাড়িয়া-৪ বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে উপজেলার পৌর শহরের খরমপুর মাজার শরীফ মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে কেন্দ্রীয় কৃষকদলের সাবেক সদস্য নাছির উদ্দিন হাজারী, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব খন্দকার মোঃ বিল্লাল হোসেন সহ আখাউড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ কয়েকহাজার সাধারণ মুসল্লি উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তে আমাদের বাংলাদেশের একমাত্র কাণ্ডারি। আগামী দিনের ভবিষ্যতের জন্য তার সুস্থ হয়ে ওঠা খুবই জরুরি। তারা মহান আল্লাহর কাছে তার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

আলোকিত প্রতিদিন/০৫ ডিসেম্বর ২০২৫/মওম

চীনের সামরিক তৎপরতায় জাপান ও তাইওয়ানের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক:

তাইওয়ান এবং জাপান চীনের বাড়তি সামরিক তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। চীন এই সপ্তাহে পূর্ব এশিয়ার বিভিন্ন সাগরে নৌবাহিনী এবং কোস্টগার্ডের অতিরিক্ত জাহাজ মোতায়েন করেছে— যা এখন পর্যন্ত বেইজিংয়ের সবচেয়ে বড় সামুদ্রিক শক্তি প্রদর্শন বলে মনে করা হচ্ছে।

গোয়েন্দা তথ্য অনুযায়ী,এক সঙ্গে চীনের শতাধিক জাহাজ বিস্তৃত এলাকায় টহল দিচ্ছে। তাইপেতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তাইওয়ান প্রেসিডেন্টের মুখপাত্র কারেন কুও বলেন, চীনের কার্যক্রম শুধু তাইওয়ান প্রণালীতে সীমাবদ্ধ নয়। এটি ইয়েলো সি থেকে শুরু করে পূর্ব চীন সাগরের বিতর্কিত সেনকাকু দ্বীপের আশপাশ, দক্ষিণ চীন সাগর হয়ে পশ্চিম প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত।

তিনি বলেন, এটি সত্যিই ইন্দো-প্যাসিফিক অঞ্চল এবং পুরো এলাকার জন্য হুমকি এবং প্রভাব তৈরি করছে। আমরা বিশেষভাবে চীনকে একটি বড় শক্তি হিসেবে দায়িত্বশীল আচরণ ও সংযম প্রদর্শনের আহ্বান জানাই।

কুও জানান, প্রেসিডেন্ট লাই চিং-তে নিরাপত্তা বাহিনীকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং সময়মতো তথ্য হালনাগাদ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, তাইওয়ান বন্ধুসুলভ অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করবে।

টোকিওতে জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি বলেন, জাপান চীনের এই গতিবিধি সম্পর্কে অবগত এবং গভীর মনোযোগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে তিনি নির্দিষ্ট মোতায়েন নিয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

তিনি আরও বলেন, জাপানকে ঘিরে চীনের সামরিক তৎপরতা ক্রমশ বাড়ছে। আমরা নিয়মিত তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করছি এবং পরিস্থিতি ঘনিষ্ঠভাবে নজরদারি করছি।

প্রতিবেদন অনুযায়ী, নভেম্বর-ডিসেম্বর সাধারণত চীনের সামরিক মহড়ার ব্যস্ত মৌসুম হলেও পিএলএ বড় কোনো মহড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

সূত্রগুলো বলছে, এবারের মোতায়েন গত বছরের ডিসেম্বরের বিশাল নৌ তৎপরতার চেয়েও বড়— তখন তাইওয়ান সতর্কতা বাড়িয়েছিল।

এই সামরিক তৎপরতা এমন সময় বাড়ছে যখন চীন এবং জাপানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তীব্র। গত মাসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছিলেন, তাইওয়ানের ওপর চীনের সম্ভাব্য হামলা জাপানের সামরিক প্রতিক্রিয়া উসকে দিতে পারে।

এ ছাড়া তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের সাম্প্রতিক ৪০ বিলিয়ন ডলারের অতিরিক্ত প্রতিরক্ষা বাজেট ঘোষণায়ও চীন ক্ষুব্ধ হয়েছে। বেইজিং এখনো দ্বীপটিকে নিজের ভূখণ্ড হিসেবে দাবি করে, যা তাইওয়ান দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে।

সূত্র: রয়টার্স
আলোকিত প্রতিদিন/০৫ ডিসেম্বর ২০২৫/মওম

সারাদেশে রাতের তাপমাত্রা ২ ডিগ্রি কমতে পারে

আলোকিত প্রতিবেদক:

সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় রাতে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের  অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বতাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে আজ সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় এবং শ্রীমঙ্গলে ১২ ডিগ্রি সেলসিয়াস।

আলোকিত প্রতিদিন/০৫ ডিসেম্বর ২০২৫/মওম

আগামীকাল আসছে এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে রোববার!

বিশেষ প্রতিনিধি: গুরুতর অসুস্থবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ শুক্রবার লন্ডনে নেওয়া হচ্ছে না। ৭৯ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে এবং মেডিকেল বোর্ডের অনুমোদন পেলে আগামী রোববার তিনি লন্ডনের উদ্দেশে রওনা তিনি।

কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে ঢাকায় না আসায় উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার তারিখ পিছিয়ে গেছে। বিএনপির মিডিয়া সেল শুক্রবার দুপুরে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। ফেসবুক পেজে বিএনপির মিডিয়া সেল জানায়, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনো না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়াটি কিছুটা পিছিয়ে যাচ্ছে।

এরই মধ্যে কাতারের দোহা থেকে বার্তা এসেছে, খালেদা জিয়াকে বহনের জন্য এয়ার অ্যাম্বুলেন্সটির যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ সম্পন্ন হয়েছে। পরীক্ষামূলকভাবে কাতারের আকাশে কয়েকবার উড্ডয়নের পর শনিবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

এদিকে, শুক্রবার বেলা ১২টার কিছু আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় পৌঁছান। উন্নত চিকিৎসার জন্য শাশুড়ি খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যেতোর তার দেশে ফেরা। ঢাকায় পৌঁছে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তিনি। সেখানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সবশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং তার চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরি ক অবস্থা সংকটাপন্ন। তবে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। এ অবস্থায় সাবেক প্রধানমন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছিল। শুক্রবার তাকে লন্ডনে নেওয়ার কথা ছিল।

গত ৪ দিন ধরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সংকটাপন্ন শারীরিক অবস্থা নিয়ে দেশের মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। শুক্রবার দেশের বিভিন্ন মসজিদে বাদ জুমা মোনাজাতে খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

গাজীপুরে ভাওয়াল টাইগার্স ক্লাবের নির্বাচন সম্পন্ন, সভাপতি লুৎফর, সম্পাদক হালিম!

কামাল হোসেন, গাজীপুর সদর প্রতিনিধি : গাজীপুরের ভাওয়াল টাইগার্স ক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক পদে আব্দুল হালিম নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে গাজীপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের বিভিন্ন উপজেলার অফিসাররা অ‍্যাডহক কমিটির মাধ্যমে নির্বাচন পরিচালনা করেন। টঙ্গী সমাজসেবা অফিসার যোবায়ের আলম প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সদর উপজেলার মনিপুর নয়াপাড়ায় অবস্থিত ভাওয়াল টাইগার্স ক্লাবে সকাল ১১ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহন। এতে তিনটি পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।
প্রিসাইডিং অফিসার জানান, ভাওয়াল টাইগার্স ক্লাবে ১৩ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠনে ৩টি পদে মোট ৬জন প্রতিদ্বন্ধিতা করেন। বাকী পদ গুলোয় কোন প্রতিদ্বন্ধি না থাকায় তাদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। ভাওয়াল টাইগার্স ক্লাবে মোট ভোটার সংখ্যা ১৩৬ জন। স্বচ্ছ ব্যালটের মধ্যমে সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহন। এসময় ১৩২টি ভোট গ্রহন করা হয়। ভোট গননা শেষে বিকেল সোয়া ৫টায় ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার। ভোটে সভাপতি পদে লুৎফর রহমান ছাতা প্রতীকে ৯৯ ভোট, সহ- সভাপতি পদে চশমা প্রতীকে আবু বক্কর সিদ্দিক ৬৯ ভোট ও সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীকে আব্দুল হালিম ৮৮ ভোট পেয়ে বিজয় লাভ করেন। নির্বাচনে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগীতার পাশাপাশি এলাকার গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিজয়ী প্রার্থীরা বলেন, গাজীপুরের ভাওয়াল টাইগার্স ক্লাব একটি ঐতিহ্য ক্লাব। প্রতিষ্ঠালগ্ন থেকেই ক্লাবটি সুনাম অর্জন করে আসছে। দীর্ঘ ১২ বছর পড়ে একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হলো। আশা করছি আমরা যারা নতুন কমিটিতে আসছি ইনশাআল্লাহ ক্লাবটিকে একটি মানসম্মত আধুনিক ক্লাব গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।
আলোকিত প্রতিদিন/এপি

নাইটক্লাবে অশোভন আচরণের জন্য পুলিশের নজরে আরিয়ান খান

বিনোদন ডেস্ক:

বলিউড কিং শাহরুখ খানের ছেলে আরিয়ান খান আবারও বিতর্কের মুখে। সম্প্রতি ব্যাঙ্গালুরুর একটি নাইটক্লাবে অবস্থানকালে জনতার উদ্দেশে অশোভন ইশারা করার অভিযোগ ওঠায় বিষয়টি স্থানীয় পুলিশের নজরে এসেছে।

গত ২৮ নভেম্বর বন্ধুবান্ধবদের সঙ্গে ওই নাইটক্লাবে যান আরিয়ান। তার সঙ্গে উপস্থিত ছিলেন কর্নাটকের মন্ত্রী জমির আহমেদের ছেলে জায়েদ খান এবং স্থানীয় বিধায়ক এনএ হ্যারিসের ছেলে মোহাম্মদ নালাপদ। ক্লাবে অতিথিদের উল্লাস দেখে ব্যালকনি থেকে মধ্যমা প্রদর্শন করেন আরিয়ান; এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা পুলিশের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ ঘটনায় পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং ক্লাবের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। পুলিশ খতিয়ে দেখছে আরিয়ান ওই আচরণটি উত্তেজনার বশে করেছেন, নাকি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে।

২০২১ সালে মাদক-সংক্রান্ত অভিযানে গ্রেপ্তার হওয়ার পর আরিয়ান খান দীর্ঘসময় আলোচনায় ছিলেন। পরে তিনি বলিউডে পরিচালকের কাজ শুরু করলেও বিভিন্ন বিতর্ক বারবার তাকে ঘিরে থাকে।

আলোকিত প্রতিদিন/০৫ ডিসেম্বর ২০২৫/মওম

খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বকে তুলে ধরে সরকারি ডকুমেন্টারি প্রকাশ করলো অন্তর্বর্তী সরকার

আলোকিত ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বকে কেন্দ্র করে নির্মিত একটি ডকুমেন্টারি প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার।

প্রধান উপদেষ্টার প্রেস উইং ৪ ডিসেম্বর বৃহস্পতিবার রাতেই ডকুমেন্টারিটি প্রকাশ করে।  ডকুমেন্টারিতে বলা হয়, ‘শিষ্টাচার, সৌজন্যবোধ, দৃঢ়তা, দূরদর্শিতা এবং প্রজ্ঞার সমন্বয়ে তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের রাজনীতিতে অনন্য চরিত্র। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতি আজ একসুরে প্রার্থনারত।’

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নির্মিত দুই মিনিট ৪০ সেকেন্ড দৈর্ঘ্যের ‘দ্য লং ওয়াক টু ডেমোক্রেসি’ শিরোনামের ডকুমেন্টারিতে দেশের গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে।

এতে স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তনে তার ভূমিকা চিত্রায়িত হয়েছে।

ডকুমেন্টারিতে এক-এগারোতে তার আপসহীন অবস্থান– নিজে এবং দুই ছেলের নিরাপত্তার বিনিময়েও আপোস না করার দৃঢ়তা– উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ফ্যাসিবাদী শেখ হাসিনা আমলে মিথ্যা মামলায় তার কারাবরণের বিষয়টিও ফুটিয়ে তোলা হয়েছে।

ডকুমেন্টারিটি শেষ হয়েছে এই মন্তব্য দিয়ে : ‘বেগম খালেদা জিয়া, জাতি আপনার জন্য প্রার্থনা করছে।’

সূত্র: বাসস

আলোকিত প্রতিদিন/০৫ ডিসেম্বর ২০২৫/মওম

যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে বেঈমানি করতে পারে,জেলেনস্কিকে সতর্ক করলেন ম্যাক্রোঁ

ম্যাগাজিনটি বলেছে, তারা গত সোমবারের একটি ফোনকলের সারাংশ পেয়েছে। এতে একাধিক ইউরোপীয় রাষ্ট্র প্রধানদের সরাসরি বক্তব্য রয়েছে। এতে তারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্যোগ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

এতে পাওয়া গেছে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জেলেনস্কিকে সতর্কতা দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো নিরাপত্তার গ্যারান্টি দেওয়া ছাড়াই তাদের ভূখণ্ড নিয়ে বেঈমানি করতে পারে।

অপরদিকে জার্মান চ্যান্সেরল ফ্রেডরিক মার্জ জেলেনস্কিকে সতর্কতা দিয়ে বলেছেন, ‘তার সতর্ক থাকতে হবে’। তিনি বলেন, “তারা আপনাদের এবং আমাদের উভয়ের সঙ্গে খেলছে।”

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তির আলোচনা করতে সম্প্রতি মস্কোতে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ এবং জার্ড ক্রুশনার। জার্মান চ্যান্সেলর মূলত এ দুজনের মস্কো সফরকে ইঙ্গিত করেছেন। অন্যান্য নেতারাও উদ্বেগ প্রকাশ করেছেন। এরমধ্যে ফিনল্যান্ডের আলেক্সান্ডার স্টাব সতর্কতা দিয়ে বলেছেন, “ওই ব্যক্তিদের কাছে ইউক্রেন এবং জেলেনস্কিকে আমাদের একা ছেড়ে দেওয়া ঠিক হবে না।”

এমনকি ন্যাটোর মহাসচিব মার্ক রুট্টে, যিনি প্রকাশ্যে ট্রাম্পের বেশ প্রশংসা করেন, তিনিও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে একমত প্রকাশ করে বলেছেন, “আমাদের জেলেনস্কিকে রক্ষা করতে হবে।”

এদিকে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল ম্যাগাজিনটি। তবে তারা কেউ এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি।

গত মাসে যুক্তরাষ্ট্র ২৮ দফার একটি শান্তিচুক্তির প্রস্তাব দেয়। সেখানে একটি দফা আছে, চুক্তি হলে ইউক্রেনকে পুরো ডনবাস ছেড়ে দিতে হবে। এমনকি যেসব অঞ্চল তাদের নিয়ন্ত্রণে আছে সেখান থেকেও ইউক্রেনীয় সেনাদের সরে যেতে হবে। ইউরোপের নেতারা বলছেন, এ চুক্তির বেশিরভাগই রাশিয়ার পক্ষে।

সূত্র: ডার স্পিগেল

আলোকিত প্রতিদিন/০৫ ডিসেম্বর ২০২৫/মওম

খালেদা জিয়াকে দেখতে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ারে জুবাইদা রহমান

আলোকিত ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

৫ ডিসেম্বর শুক্রবার বেলা ১১টা ৫৩ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি এভার কেয়ারে আসেন।

এর আগে খালেদা জিয়াকে দেখতে লন্ডন থেকে সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছান জুবাইদা রহমান।উল্লেখ্য, চিকিৎসার জন্য আজ খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি সমস্যার কারণে সেটি ঢাকায় আসতে পারেনি। ফলে খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে রবিবারে চলে গিয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, কাতার নতুন করে এখন একটি এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করেছে। সেটি শরিবার ঢাকায় আসতে পারেন। এছাড়া গতকাল রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থাও কিছুটা খারাপ হয়েছে। সব কিছু মিলিয়ে নতুন করে আগামী রবিবার সম্ভাবনা আছে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার।

আলোকিত প্রতিদিন/০৫ ডিসেম্বর ২০২৫/মওম