আলোকিত প্রতিদিন/ ১৫ ডিসেম্বর ২০২৫/মওম
মুরাদনগর নদী চরের কোটি টাকার মাটি লুট, অভিযানের খবরে পালিয়েছে মাটি খেকোরা
হাদির ওপর হামলা একটি বিচ্ছিন্ন ঘটনা,নির্বাচন নিয়ে শঙ্কা নেই: সিইসি
নিজস্ব প্রতিবেদক:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনা বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, হাদির ঘটনা বিচ্ছিন্ন, আইনশৃঙ্খলার অবনতি হয়নি। নির্বাচন নিয়ে শঙ্কা নেই।
১৫ ডিসেম্বর সোমবার রাজধানীর গুলশানে ‘জেন ভোট ফেস্টিভ্যাল’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এএমএম নাসির উদ্দিন বলেন, আইনশৃঙ্খলার অবনতি হলো কোথায়? একটু মাঝেমধ্যে দুই-একটা খুন হয়। এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি।
এ সময় প্রয়াত আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ মাস্টার এবং সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার প্রসঙ্গ টেনে সিইসি বলেন, এ ধরনের ঘটনা সবসময় ছিল। আগে আহসানউল্লাহ মাস্টার খুন হননি? তার সঙ্গেও এরকম হয়েছে। কিবরিয়া সাহেব কি খুন হন নাই? ইলেকশন এলে এ ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এটা নতুন কিছু না।
তিনি বলেন, মিডিয়াসহ বিভিন্ন মহলে নির্বাচন নিয়ে কিছু আশঙ্কা হয়তো আছে, তবে আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, নির্বাচন নিয়ে আমাদের কোনও সংশয় নেই। আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত। নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে সবাইকে সঙ্গে নিয়ে, সবার সহযোগিতা নিয়ে। সবাই মিলে প্রস্তুতি নেই, যাতে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারি।
সিইসি বলেন, আমরা গতকালই আমাদের শীর্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করেছি এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। আমাদের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। তারা নিশ্চিত করেছে, নির্বাচনের সময় পর্যন্ত শান্তিশৃঙ্খলা বজায় থাকবে এবং সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনে তারা সক্ষম। আপনারা মিডিয়াতে হয়তো দেখেছেন, আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রস্তুতির কথা আমাদের জানিয়েছে।
তিনি বলেন, আপনারা নিশ্চিন্ত থাকুন, নির্বাচন সঠিক সময়ে, সঠিকভাবে, একটি সুষ্ঠু, সুন্দর ও প্রতিযোগিতামূলক পরিবেশে অনুষ্ঠিত হবে। জাতিকে আমরা যে ওয়াদা দিয়েছি, নির্বাচন কমিশন তা পরিপালনে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের পরবর্তী নির্বাচন হবে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন।
সিইসি বলেন, আমি বারবার বলে থাকি, এই নির্বাচনটি একটি ঐতিহাসিক নির্বাচন। কারণ এই নির্বাচনে প্রথমবারের মতো আমরা ডাকযোগে (পোস্টাল ব্যালট) আমাদের প্রবাসী বাংলাদেশিদের ভোটের আওতায় এনেছি। গত ৫৪ বছর ধরে যা হয়নি, এবার আমরা সেটা করছি। এবার আমরা প্রায় ১০ লাখ কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীসহ যারা ভোটগ্রহণ প্রক্রিয়ায় জড়িত থাকেন, তারা কোনোদিন ভোট দিতে পারতেন না। আমরা এবার তাদেরও ভোটের ব্যবস্থা করছি পোস্টাল ব্যালটের মাধ্যমে।
তিনি আরও বলেন, সর্বোপরি, এইবার একটি গণভোটও একসঙ্গে অনুষ্ঠিত হতে হবে। এ সব দিক থেকে এটি নিঃসন্দেহে ঐতিহাসিক। আমরা যে সাহস করে এই পথে নেমে পড়েছি, আমাদের এই সাহসী পদক্ষেপের সঙ্গে যদি সবার, বিশেষ করে তরুণ প্রজন্মের, অংশগ্রহণ থাকে আমরা সফল হবো।
আলোকিত প্রতিদিন/ ১৫ ডিসেম্বর ২০২৫/মওম
আনিস আলমগীর, অভিনেত্রী শাওনসহ চারজনের বি*রুদ্ধে থানায় অভিযোগ!
বিশেষ প্রতিনিধি: সাংবাদিক আনিস আলমগীর, ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এই অভিযোগ এখনো মামলা হিসেবে থানায় নথিভুক্ত করা হয়নি।
রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত ২টার পরে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এ অভিযোগ দেন তিনি। অভিযোগে অন্য যে দুজনের নাম রয়েছে, তারা হলেন-মডেল মারিয়া কিশপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজ।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। তিনি আরো জানান, অভিযোগটি সাইবার-সংক্রান্ত বিষয়ে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান। থানায় দায়ের করা অভিযোগে বলা হয়, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারীরা বিভিন্ন কৌশলে দেশে অবস্থান করে রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অভিযুক্তরা এসব কর্মকাণ্ডে নানাভাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত।
এতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন টেলিভিশন টক শোতে অংশ নিয়ে নিষিদ্ধ সংগঠনকে পুনরুজ্জীবিত করার প্রচারণা চালাচ্ছে। এর মাধ্যমে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা করছে বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তদের এসব বক্তব্য ও অনলাইন কার্যক্রমের কারণে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা উসকানি পাচ্ছে। ফলে তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, সহিংসতা এবং অবকাঠামো ধ্বংসের মতো কর্মকাণ্ডে জড়িত হচ্ছে।
এদিকে একই রাতে জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। ডিবি প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
আলোকিত প্রতিদিন/এপি
রাশিয়ার ২ হাজার ৪৬০ কোটি ডলার আটকে দিচ্ছে ইইউ
ইউরোপের বিভিন্ন ব্যাংকে গচ্ছিত রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ২ হাজার ৪৬০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ এবং সম্পদ অনির্দিষ্টকালের জন্য ফ্রিজ করছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গত শুক্রবার ব্রাসেলসে ইইউ’র সদস্যরাষ্ট্রগুলোর বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
ইইউ’র কর্মকর্তারা জানিয়েছেন, ফ্রিজ করা এই অর্থ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পুনর্গঠন এবং রাশিয়ার সম্ভাব্য হামলা থেকে সুরক্ষা নিশ্চিত করতে ব্যয় করা হবে। আগামী ২০২৬ ও ২০২৭ সালে ইউক্রেনের জাতীয় বাজেটে সহায়াতাও দেওয়া হবে এই অর্থ থেকে। ইইউ’র সিদ্ধান্ত অনুযায়ী,২০২৬ এবং ২০২৭ সালে ইউক্রেনকে বাজেট সহায়তা হিসেবে এই ফ্রিজ করা অর্থ থেকে ১ হাজার ৬০০ কোটি ডলার ঋণ হিসেবে প্রদান করা হবেচ।
তবে এক্ষেত্রে ইউক্রেনকে একটি শর্ত পালন করতে হবে। সেটি হলো রাশিয়া যদি দেশটিকে যুদ্ধের ক্ষতিপূরণ দিতে সম্মত হয়, তাহলে ইউক্রেনও কিস্তির ভিত্তিতে রাশিয়াকে এই অর্থ বুঝিয়ে দেবে।
আগামী ১৮ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে দাপ্তরিকভাবে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন ইইউ কর্মকর্তারা।
প্রসঙ্গত,২০২২ সালে রুশ বাহিনী ইউক্রেনে অভিযান শুরুর করার পর রাশিয়ার প্রতি শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে ইউরোপের বিভিন্ন ব্যাংকে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকে গচ্ছিত অর্থ ও সম্পদ জব্দ করার সিদ্ধান্ত নিয়েছিল ইইউ। এতদিন প্রতি ছয় মাস পর পর সেই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হতো। তবে শুক্রবারের বৈঠকের পর আর এমন বৈঠকের প্রয়োজন হবে না।
ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া এসভিরিদেঙ্কো ইইউ’র এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেন, “ন্যায়বিচার এবং জবাবদিহিতার বিবেচনায় এটি একটি দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত। ইইউ’র এ সিদ্ধান্ত ক্ষতিপূরণ ঋণ ব্যবস্থার ভিত্তিকে শক্তিশালী করবে এবং রুশ বাহিনী কী পরিমাণ ধ্বংসযজ্ঞ আমাদের দেশে চালিয়েছে, তা রাশিয়াকে অনুভব করাবে।”
শুক্রবারের বৈঠক শেষে ইইউর বর্তমান প্রেসিডেন্ট এবং ডেনমার্কের অর্থমন্ত্রী স্টেফানি লোস এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানিয়েছেন, এ সিদ্ধান্ত বাস্তবায়নে এখনও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে, তবে তিনি আশা করছেন যে ১৮ ডিসেম্বরের বৈঠকে এসব চ্যালেঞ্জ কেটে যাবে।
এদিকে ইইউ’র এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, “ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার অর্থ-সম্পদ চুরির নতুন উপায় বের করেছে।”
সূত্র : রয়টার্স
আলোকিত প্রতিদিন/ ১৫ ডিসেম্বর ২০২৫/মওম
বিজয় দিবসের দিন ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল
আলোকিত ডেস্ক:
মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় বিশেষ প্যারাজাম্প কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিকে কেন্দ্র করে প্যারাট্রুপারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নির্দিষ্ট সময়ের জন্য মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
এক বার্তায় মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর দুপুর ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। এ সময় মেট্রোরেলের সব স্টেশনেই ট্রেন চলাচল বন্ধ থাকবে এবং যাত্রী পরিবহন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে।
কর্তৃপক্ষ আরও জানায়, বিজয় দিবসের আনুষ্ঠানিকতা ও নিরাপত্তাজনিত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্যারাজাম্প চলাকালে আকাশপথে নামা প্যারাট্রুপারদের নিরাপত্তা এবং যে কোনো সম্ভাব্য ঝুঁকি এড়াতে এই সময়টুকুতে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা জরুরি বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সাময়িক এই বন্ধের ফলে যাত্রীসাধারণের যাতায়াতে কিছুটা অসুবিধা হবে বলে স্বীকার করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এজন্য যাত্রীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।
নির্ধারিত সময় শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে মেট্রোরেল পুনরায় চলাচল শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আলোকিত প্রতিদিন/ ১৫ ডিসেম্বর ২০২৫/মওম
হাদিকে নিতে শাহজালালে অবতরণ করেছে এয়ার অ্যাম্বুলেন্স, ঢাকা ছাড়বে আজ দপুরে
আলোকিত প্রতিবেদক:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিতে এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
১৫ ডিসেম্বর সোমবার সকাল ১১টা ২২ মিনিটে ওসপ্রে এভিয়েশনের এয়ার এম্বুলেন্সটি বিমানবন্দরে অবতরণ করে বলে নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ।
এয়ার অ্যাম্বুলেন্সটি দুপুর ১টা ৩০ মিনিটে শরিফ ওসমান হাদিকে বহন করে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
শরিফ ওসমান হাদি জুলাই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী। গত শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় আয়োজিত একটি জরুরি টেলিকনফারেন্সে হাদিকে বিদেশে পাঠিয়ে বিশেষায়িত চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রেস উইং আরও জানায়, গত দুদিনে সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা সুবিধা যাচাই করেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে আজ সরকারি খরচে এয়ার এম্বুলেন্সে সিঙ্গাপুর পাঠানো হচ্ছে।
আলোকিত প্রতিদিন/ ১৫ ডিসেম্বর ২০২৫/মওম
হালিশহরে নতুন ঠিকানার সূচনা, রিড নেওয়াজ হেরিটেজ প্রকল্পের উদ্বোধন
জেলা প্রতিনিধিঃ চট্টগ্রামের হালিশহরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিড নেওয়াজ হেরিটেজ প্রকল্পের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বিকেলে হালিশহর বি ব্লকের ৩ নম্বর রোডের ৬ নম্বর প্লটে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্প কাজের সূচনা করেন রিড হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম আদিবুল হুদা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ বড়ুয়া, প্রকল্পের ভূমি মালিক শেখ মুনির আহমেদ, রিড হোল্ডিংস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্পের ভূমি মালিকগণ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রিড হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম আদিবুল হুদা বলেন,
“রিড হোল্ডিংস সবসময় গুণগত মান, সময়ানুবর্তিতা এবং গ্রাহকের আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে। রিড নেওয়াজ হেরিটেজ প্রকল্পটিও আধুনিক নকশা ও উন্নত নির্মাণমান নিশ্চিত করে বাস্তবায়ন করা হবে। হালিশহরের মানুষের জন্য এটি একটি মানসম্মত আবাসন প্রকল্প হবে বলে আমরা আশাবাদী।”
এছাড়া উপ-ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ বড়ুয়া জানান,
“এই প্রকল্পে আধুনিক সুযোগ-সুবিধার পাশাপাশি নিরাপত্তা ও পরিবেশবান্ধব নকশার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। রিড হোল্ডিংসের অভিজ্ঞ প্রকৌশলী ও দক্ষ কর্মীদের মাধ্যমে কাজ সম্পন্ন করা হবে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পটি হস্তান্তর করা যায়।”
অন্যদিকে, রিড হোল্ডিংস লিমিটেডের মতো সুনামধন্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠানের হাতে প্রকল্পের দায়িত্ব দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন ভূমি মালিক শেখ মুনির আহমেদ। তিনি বলেন,
“রিড হোল্ডিংসের পূর্ববর্তী প্রকল্পগুলো দেখে আমরা তাদের ওপর পূর্ণ আস্থা রেখেই এই প্রকল্পের কাজ দিয়েছি। আশা করছি, রিড নেওয়াজ হেরিটেজ একটি আধুনিক ও মানসম্পন্ন আবাসন হিসেবে গড়ে উঠবে।”
জানা গেছে, হালিশহর এলাকায় এর আগেও সফলভাবে রিড গুলশান এবং রিড অর্কিড টাওয়ার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ব্যাপক সুনাম অর্জন করেছে রিড হোল্ডিংস লিমিটেড। নতুন এই প্রকল্পের মাধ্যমে হালিশহরের আবাসন খাতে আরও একটি মানসম্মত সংযোজন হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্র*দ্ধা!
বিশেষ প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৭টায় রাষ্ট্রপতি মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সকাল ৭টা ২০ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। দেশের বরেণ্য শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিল্পী, শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিদেরকে তাদের বাড়ি থেকে চোখ বেঁধে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে নির্মমভাবে নির্যাতন ও হত্যা করা হয়। পরে তাদের লাশ রাজধানীর রায়েরবাজার, মিরপুরসহ কয়েকটি স্থানে ফেলে দেওয়া হয়।
বুদ্ধিজীবীদের মধ্যে রয়েছেন- ড. আলীম চৌধুরী, অধ্যাপক মুনির চৌধুরী, অধ্যাপক মুনিরুজ্জামান, ড. ফজলে রাব্বী, সিরাজুদ্দীন হোসেন, শহীদুল্লাহ কায়সার, অধ্যাপক জিসি দেব, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, মোফাজ্জল হায়দার চৌধুরী, সাংবাদিক খন্দকার আবু তালেব, নিজামউদ্দিন আহমেদ, এস এ মান্নান (লাডু ভাই), এ এন এম গোলাম মোস্তফা, সৈয়দ নাজমুল হক ও সেলিনা পারভীন প্রমুখ।
আলোকিত প্রতিদিন/এপি
সাটুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক হাসান ফয়জী
বিশেষ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার সাটুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২৫–২০২৭) নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক সমকালের সাটুরিয়া প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক দেশ রূপান্তর ও এসএ টিভির মানিকগঞ্জ প্রতিনিধি হাসান ফয়জী নির্বাচিত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত সাটুরিয়া উপজেলা অডিটোরিয়ামের মিলনায়তনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সাটুরিয়া প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার মো. শহিদুল ইসলাম সুজন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সভাপতি পদে মো. জাহাঙ্গীর আলম ১৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আলোকিত বাংলাদেশের সাটুরিয়া প্রতিনিধি মো. শহিদুল ইসলাম খোকন পান ৫ ভোট। সহসভাপতি পদে দৈনিক যায়যায়দিনের সাটুরিয়া প্রতিনিধি মো. শহীদুল ইসলাম শহীদ ১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মো. মঈনুল ইসলাম পান ৬ ভোট।
কোষাধ্যক্ষ পদে দৈনিক বাংলার সাটুরিয়া প্রতিনিধি মো. মাহমুদুল হাসান মনি ১৩ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী দৈনিক বাংলাদেশের প্রতিদিনের প্রতিনিধি আব্দুস ছালাম সফিক পান ৭ ভোট। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন হাসান ফয়জী। এছাড়া যুগ্ম সম্পাদক পদে মো. আল মামুন (দৈনিক স্বাধীন বাংলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. সিরাজুল ইসলাম সিরু (দৈনিক খোলা কাগজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. মাহবুবুর রহমান রানা (দৈনিক জনকণ্ঠ ও এনটিভি) এবং দপ্তর সম্পাদক পদে মো. হৃদয় মাহমুদ রানা (দৈনিক সকালের সময়) নির্বাচিত হন। সাংগঠনিক ৮টি পদের মধ্যে ৩টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং বাকি ৫টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। প্রেসক্লাবের মোট ২০ জন সদস্যের সবাই তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. শহিদুল ইসলাম সুজন। নির্বাচন কমিশনার ছিলেন আশরাফুল আলম লিটন ও জাহিদুল হক চন্দন। এর আগে সকাল ১১টায় সাটুরিয়া উপজেলা হলরুমে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সভাপতি গোলাম সারোয়ার ছানো।
সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ফয়জীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি আবুল বাশার আব্বাসী, কোষাধ্যক্ষ শাহীন তারেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক খন্দকার সুজন হোসেন, সাবেক দপ্তর সম্পাদক এ এস এম সাইফুল্লাহসহ অনেকে।
এছাড়াও বক্তব্য রাখেন সাটুরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. সোহেল রানা খান, সিনিয়র সদস্য মোহাম্মদ লুৎফর রহমান ও মো. শহিদুল ইসলাম খোকন। অনুষ্ঠানে ঘিওর, দৌলতপুর, ধামরাইসহ পার্শ্ববর্তী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/এপি
ওসমান হাদিকে গুলি : জনমনে আতঙ্ক
- আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ: সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি।
- হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা, গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ।
- অন্তর্বর্তী সরকারের জননিরাপত্তা নিশ্চিত করার ব্যর্থতা: সমালোচনায় অন্যান্য দল।
- হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।
- ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে, পরিবারের সিদ্ধান্তে এভারকেয়ারে স্থানান্তর।
- হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসার আশ্বাস।
- ওসমান হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার।
- ভারত সরকারের মদদ ছাড়া আ.লীগ এই ধরনের পরিকল্পনা করতে পারে না।
বিএনপি ও ছাত্রদলের অবস্থান : এদিকে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে বলেছেন, এই আক্রমণ সুদূরপ্রসারী অশুভ পরিকল্পনার অংশ। একটি চক্র সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে “ঘোলা পানিতে মাছ শিকারের” অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং চট্টগ্রামে তাদের আরেক প্রার্থীর ওপর হামলার ঘটনার সাথে সম্পর্কিত একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেছেন। দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতি গণতন্ত্র রক্ষায় এগিয়ে আসার এবং এই জঘন্য অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। ছাত্রদলের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন।
বিশ্লেষকদের মতামত : ঘটনার রাজনৈতিক বিশ্লেষণে উঠে এসেছে বেশ কিছু গুরুতর প্রশ্ন। কিছু রাজনৈতিক নেতা ও নিরাপত্তা বিশ্লেষক বলছেন যে, ওসমান হাদিকে এর আগেও একাধিক নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এই হুমকির বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হলেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা বা সতর্কতা অবলম্বন না করায় তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই হামলা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করেছে এবং নির্বাচনে অংশ নেওয়া অন্যান্য প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
এদিকে ওসমান হাদির সংগঠন ইনকিলাব মঞ্চ হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতারের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে। অন্যদিকে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তারা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে এবং হামলাকারী সন্দেহভাজনদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট মন্তব্য আসেনি, তবে রাজনৈতিক মহলে এই ঘটনা এবং এর পরবর্তী প্রভাব নিয়ে আলোচনা তুঙ্গে।

