আজ বুধবার, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 201

ওসমান হাদির ওপর হামলকারীকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার!

বিশেষ প্রতিনিধে: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাচেষ্টায় জড়িতকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম।

শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, ‘হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। আসামি ধরার প্রক্রিয়া চলমান আছে। আশা করছি, সবার সহযোগিতায় খুব তাড়াতাড়ি তাকে ধরতে পারবো আমরা। ওসমান হাদির জন্য দোয়া চেয়ে তিনি বলেন, ‘সবাই তার জন্য দোয়া করবেন। সবার দোয়ায় তিনি আমাদের মধ্যে আবার ফিরে আসতে পারবেন।

ফ্যাসিস্টদের গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে হবে বলে মন্তব্য করে উপদেষ্টা বলেন, ‘এতদিন শুধু সরকারি কর্মচারীদেরই হাতিয়ার দেওয়া হতো। এখন যারা নির্বাচনে অংশ নেবেন, তারাও যদি হাতিয়ার চান, তাহলে তাদের লাইসেন্স দেওয়া হবে। তাদের কোনো হাতিয়ার আমাদের কাছে জমা থাকলে ফেরত দেওয়া হবে।

জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের নিরাপত্তায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আলোকিত প্রতিদিন/এপি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় ১১ ডিসেম্বর বৃহস্পতিবার হোয়াইট হাউজের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, শুধুমাত্র গত মাসেই এ দুই দেশের যুদ্ধে ২৫ হাজার সেনার মৃত্যু হয়েছে।

এ মুহূর্ত এ রক্তস্রোত বন্ধ চান জানিয়ে ট্রাম্প বলেন, “আমি চাই হত্যাযজ্ঞ বন্ধ হোক। সর্বশেষ, গতমাসে ২৫ হাজার সেনা মারা গেছে। আমি দেখতে চাই এই হত্যা বন্ধ হয়েছে। এ লক্ষ্যে আমরা কঠোর কাজ করছি।”

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলতে থাকলে এটি তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন, “এমন কিছু তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াবে। আমি অন্যদিনও বলেছি, আমি বলেছি সবাই এ ধরনের খেলা খেলে যাচ্ছে। এতে যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াবে। আমরা চাই না এমন কিছু হোক।”

আলোকিত প্রতিদিন/ ১২ ডিসেম্বর ২০২৫/মওম

হাতিয়ায় অবৈধ ইট ভাটা ভেঙে পানি ঢেলে দিল প্রশাসন

প্রতিনিধি,নোয়াখালী:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ব্যঙ্গের ছাতার মতো গড়ে ওঠা অবৈধ ইট ভাটার ( ড্রাম চিমনি) বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হাতিয়া উপজেলা প্রশাসন ও নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে মেসার্স এম,এইচ,ব্রিকস ও একেবি ব্রিকসের ইট ভাটা, কাঁচা ইট,চিমনি ভেঙে গুড়িয়ে দিয়েছে।

ভাটা গুড়িয়ে দেয়ার পর ফায়ার সার্ভিসের ইউনিট সদস্যরা পানি ছিটিয়ে উভয় ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়।পরবর্তীতে ইট ভাটার কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখার আদেশ প্রদান করে মোবাইল কোর্টের কার্যক্রম পরিসমাপ্তি করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সূত্রে জানা যায়, অভিযানে এম,এইচ ব্রিকসের মালিক পারভেজ আহম্মেদকে নগদ ২ লক্ষ টাকা জরিমানা করে আদায় করা হয়। অপর ভাটার মালিক পালিয়ে যাওয়া নগদ টাকা জরিমানা আর আদায় করা যায়নি।

গত ১১ ডিসেম্বর বৃহস্পতিবার ও ১২ ডিসেম্বর শুক্রবার হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আলাউদ্দিন ইট প্রস্তুত ও ভাটা স্হাপন ( নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত) ২০১৯ আলোকে মোবাইল কোর্টটি পরিচালনা করেন।

নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হাসান সজীব, পরিদর্শক মো: মিলন,হাতিয়া উপজেলা ফায়ার সার্ভিসের ইউনিট সদস্য,হাতিয়া থানা পুলিশ ঘটনাস্থলে থেকে সহায়তা করেন।

আলোকিত প্রতিদিন/ ১২ ডিসেম্বর ২০২৫/মওম

দেশের মানুষ গণতন্ত্রের সু-বাতাস পাওয়া শুরু করেছে: সুলতান সালাউদ্দিন টুকু

সাইফুল ইসলাম সবুজ:
বিএনপির প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এ দেশের মানুষ গণতন্ত্রের সু-বাতাস পাওয়া শুরু করেছে।  নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
আমরা এই নির্বাচনের তফসিলকে স্বাগত জানাই। বাংলাদেশের মানুষ আশ্বস্ত হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি তারা একটি নিরপেক্ষ নির্বাচন আশা করে। কারণ ১৪  সালে ১৮ সালে ও সর্বশেষ ২৪ সালে এ দেশের জনগণ ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতেই শেষ হয়ে গেছে।
১২ ডিসেম্বর শুক্রবার দুপুরে টাঙ্গাইলের সন্তোষের দরবার হলে মওলানা ভাসানীর ১৪৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে  এসব কথা বলেন তিনি।
এসময় টুকু বলেন, তিন কোটি ৮০ লক্ষের অধিক তরুণ ভোটার হওয়া সত্ত্বেও ভোট দিতে পারে নাই। এখন তারা ভোট দিয়ে জনবান্ধব  সরকার গঠন করতে চায়। এ দেশটি আমাদের, সবাই মিলে এ দেশকে গড়ে তুলতে হবে।
টুকু বলেন, মাওলানা ভাসানী মজলুমের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন। সব সময়ই নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছেন। কখনো আপোষ করেননি।
পাকিস্তানিদের বিরুদ্ধে এবং স্বাধীনতা যুদ্ধেট মূল বীজ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কাগমারি সম্মেল বুনেছিলেন। পরবর্তীতে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
মাওলানা ভাসানী ফাউন্ডেশন এর আয়োজনে মাওলানা ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা প্রফেসর এ কে এম  মহিউদ্দিন এর  সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী,টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব প্রমুখ।
এর আগে টুকু ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ  শেষে দোয়া ও মোনাজাত করেন।
আলোকিত প্রতিদিন/ ১২ ডিসেম্বর ২০২৫/মওম

হাদীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার

আলোকিত ডেস্ক:

রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ১২ ডিসেম্বর শুক্রবার এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস ইউং।

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনি পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।

প্রেস ইউং জানায়, ওসমান হাদীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

একইসঙ্গে প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত এবং ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন। তিনি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ, প্রত্যক্ষদর্শীর তথ্য গ্রহণ, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং হামলার পেছনে কোনও সংগঠিত পরিকল্পনা থাকলে তা উন্মোচনের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নিতে বলেছেন।

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনও ধরনের সহিংসতা বরদাশত করা হবে না। জনগণের নিরাপত্তা এবং প্রার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করা আমাদের দায়িত্ব। দোষীকে আইনের আওতায় আনা হবে। তিনি দেশের সব রাজনৈতিক পক্ষ, কর্মী-সমর্থক এবং নাগরিকদের প্রতি শান্তি এবং সংযম বজায় রাখার আহ্বান জানান, যাতে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হতে পারে।

উল্লেখ, শুক্রবার দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদীকে গুলি করে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

আলোকিত প্রতিদিন/ ১২ ডিসেম্বর ২০২৫/মওম

নির্বাচনের পর পদত্যাগ করতে চান সাহাবুদ্দিন: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক:

আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পরই মেয়াদের মাঝপথে পদ ছাড়ার পরিকল্পনা করছেন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন। বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন তিনি।

রয়টার্সকে রাষ্ট্রপতি বলেছেন, নোবেলজয়ী ড.মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে থেকে নিজেকে ‘অপমানিত’ বোধ করছেন তিনি। রয়টার্স বলছে,মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপ্রধান হিসেবে দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেও এই পদটি মূলত আনুষ্ঠানিক। ১৭ কোটি ৩০ লাখ মানুষের এই মুসলিমপ্রধান দেশের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার হাতে।

গত বছরের আগস্টে ছাত্রনেতৃত্বাধীন আন্দোলনের মুখে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাজধানী নয়াদিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হন। শেখ হাসিনার বিদায়ের পর রাষ্ট্রপতির ভূমিকা আরও গুরুত্ব পায়। সংসদ ভেঙে যাওয়ার পর সংবিধান অনুযায়ী তিনি দেশের সর্বশেষ সাংবিধানিক কর্তৃপক্ষ হন।

২০২৩ সালে শেখ হাসিনার দল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ৭৫ বছর বয়সী মো. সাহাবুদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ বছর মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। দলটিকে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নিষিদ্ধ করা হয়েছে।

ঢাকায় সরকারি বাসভবন থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ‘‘আমি চলে যেতে আগ্রহী। আমি চলে যেতে চাই।’’ দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম কোনও গণমাধ্যম সাক্ষাৎকার দিলেন বলে রয়টার্সকে জানিয়েছেন তিনি।

‘‘নির্বাচন না হওয়া পর্যন্ত আমার দায়িত্ব পালন করতে হবে। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি পদের কারণে আমি আমার অবস্থান অক্ষুণ্ণ রাখছি।’’

তিনি বলেন, প্রায় সাত মাস ধরে প্রধান উপদেষ্টা ড.ইউনূস তার সঙ্গে সাক্ষাৎ করেননি। তার প্রেস বিভাগকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং সেপ্টেম্বরে সারা বিশ্বের বাংলাদেশি দূতাবাসগুলো থেকে রাষ্ট্রপতির প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়েছে।

রয়টার্সকে সাহাবুদ্দিন বলেন, ‘‘সব কনস্যুলেট, দূতাবাস এবং হাইকমিশনে রাষ্ট্রপতির প্রতিকৃতি থাকত। আর এগুলো এক রাতে হঠাৎ সরিয়ে ফেলা হয়েছে। এতে ভুল বার্তা যায় যে, হয়তো রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হবে। আমি অত্যন্ত অপমানিত বোধ করেছি।’’

তিনি বলেন, প্রতিকৃতি অপসারণ নিয়ে তিনি ড. ইউনুসকে চিঠি লিখেছিলেন। কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুসের প্রেস-উপদেষ্টারা এই বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি বলে জানিয়েছে রয়টার্স।

রাষ্ট্রপতি বলেছেন, তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। ২০২৪ সালের আগস্টে হাসিনাবিরোধী প্রাণঘাতী বিক্ষোভ চলাকালে সেনা সদস্যরা হস্তক্ষেপ না করায় প্রধানমন্ত্রীর ক্ষমতায় টিকে থাকা অসম্ভব হয়ে পড়ে। সাহাবুদ্দিন বলেন, জেনারেল জামান স্পষ্টভাবে জানিয়েছেন, তার ক্ষমতা দখলের কোনও ইচ্ছা নেই।

বাংলাদেশে সামরিক শাসনের ইতিহাস থাকলেও জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, তিনি গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা চান। রয়টার্সকে রাষ্ট্রপতি বলেন, শুরুতে কিছু আন্দোলনকারী ছাত্র তার পদত্যাগ দাবি করলেও গত কয়েক মাসে কোনও রাজনৈতিক দল তার পদত্যাগ দাবি করেনি।

জনমত জরিপে দেখা যাচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামী পরবর্তী সরকার গঠনে এগিয়ে রয়েছে।এই দুই দল ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা জোটের অংশ ছিল।

২০ বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন কি না—এমন প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছেন  সাহাবুদ্দিন। তিনি বলেন, রাষ্ট্রপতি হওয়ার পর থেকেই তিনি স্বাধীনভাবে দায়িত্ব পালন করছেন, কোনও রাজনৈতিক দলের সঙ্গে তার সম্পৃক্ততা নেই।

সূত্র: রয়টার্স।

আলোকিত প্রতিদিন/ ১২ ডিসেম্বর ২০২৫/মওম

একটি দল আ.লীগের ভোট পাওয়ার জন্য তাদের বিরুদ্ধে একটি শব্দও করে না: সালাহ উদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, শুধু আলেম সমাজ নয়, বিএনপি ক্ষমতায় এলে কোনও নাগরিককেই বেআইনিভাবে গ্রেফতার করা হবে না। তিনি অভিযোগ করেন, দাঁড়ি-টুপি রাখার কারণে আওয়ামী লীগ জঙ্গি সাজিয়ে নির্যাতন করতো, জেলে ভরতো।
১২ ডিসেম্বর শুক্রবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।
সালাহ উদ্দিন বলেন, একটি দল আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য তাদের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করে না। ইনিয়ে-বিনিয়ে বলছে, তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। আমরা মাঝেমধ্যে জিজ্ঞাসা করি, সেই মুক্তিযুদ্ধ কী পাকিস্তানের পক্ষে ছিল?
বিএনপির এই নেতা উল্লেখ করেন, জনগণের সামনে কিছুদিন পরে তারা হয়তো বলবে, তারাই একমাত্র মুক্তিযুদ্ধ করেছিল, আমরা করিনি। এ রকম অনেক বক্তব্য আপনারা ভোটের ময়দানে শুনতে পাবেন। কিন্তু বাংলাদেশের জনগণ অনেক সচেতন। এখন আর ধর্মের বিড়ি বিক্রি করে বাংলাদেশের জনগণের সামনে ভোট চাওয়া যাবে না। আমাদের মাঠে-ময়দানে পরিকল্পনা নিয়ে যেতে হবে।

তিনি বলেন, গণতান্ত্রিক উত্তরণের একটি সফল ঘোষণা গতকাল হয়েছে, যেটাকে আমরা তফসিল বলছি, নির্বাচনি তফসিল।

আলোকিত প্রতিদিন/ ১২ ডিসেম্বর ২০২৫/মওম

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসিফ মাহমুদ

আলোকিত ডেস্ক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শুক্রবার সকালে এক ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে গতকাল। তার আগের দিন অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম পদত্যাগ করেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছেড়ে দেওয়া আসিফ এবং মাহফুজ কোন দলে যোগ দিচ্ছেন তা নিয়ে নানা গুঞ্জন ছিল। গুরুত্বপূর্ণ পদ নিয়ে এনসিপিতে যোগ দেবেন, গণঅধিকার পরিষদে যোগ দিয়ে বিএনপি জোটের প্রার্থী হবেন, আসিফকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে এমন নানা গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তিনি জানালেন বড় কোনো রাজনৈতিক দলে নয়, বরং ভোটের মাঠে স্বতন্ত্রই লড়বেন তিনি।

ফেসবুক পোস্টে একটি ভিডিও জুড়ে দিয়েছেন আসিফ। এতে তাকে বলতে শোনা যায়— বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে তা নির্ধারণ করার সুযোগ এসেছে দীর্ঘ ১৭ বছর পর। নতুন বাংলাদেশ বিনির্মাণ, স্বপ্নের বাস্তবায়ন কঠিন, তবে অসম্ভব নয়। যুগ যুগ ধরে চলে আসা বিভাজনের রাজনীতি নয়, প্রতিটি নাগরিকের জন্য জনকল্যাণমুখি রাষ্ট্র প্রতিষ্ঠা; নতুন সামাজিক, রাজনৈতিক এবং জিওপলিটিক্যাল বন্দোবস্তের বাস্তবায়ন জরুরি।

তিনি আরও বলেন, এই লড়াই সহজ নয়। তবে মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানী, আবরার ফাহাদ, আবু সাঈদ এবং মুগ্ধদের আত্মত্যাগের প্রেরণা নিয়ে আমি এই পুনর্গঠন ও বিনির্মাণের লড়াই চালিয়ে যেতে চাই।

তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামরাঙ্গীর চরের একাংশ নিয়ে গঠিত ঢাকা ১০ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ— কোনোটাই আমার নেই। আপনাদের সহযোগিতা, সমর্থনই আমার একমাত্র অবলম্বন এবং আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি।

তিনি বলেন, আমি শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নই, গণভোটেরও প্রার্থী। এতগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসেছে, তা বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন।

আলোকিত প্রতিদিন/ ১২ ডিসেম্বর ২০২৫/মওম

লিওনেল মেসির সঙ্গে ছবি তুলতে লাগবে প্রায় ১০ লাখ রুপি

স্পোর্টস ডেস্ক: ভারত জুড়ে শুরু হয়েছে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসিকে ঘিরে উন্মাদনা। ‘দ্য গোট ইন্ডিয়া ট্যুর’-এর অংশ হিসেবে আর্জেন্টাইন তারকা এই সপ্তাহেই পা রাখছেন ভারতে। তিন দিনের এই সফরে মেসিকে একনজর দেখতে হাজারো ভক্ত অপেক্ষায় থাকলেও তার সঙ্গে ছবি তোলার সুযোগ মিলবে মাত্র ১০০ ভাগ্যবান ভক্তের।

আয়োজকরা জানিয়েছেন, মেসির সঙ্গে ব্যক্তিগতভাবে ছবি তুলতে চাইলে জনপ্রতি খরচ হবে ৯.৯৫ লাখ রুপি বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৩ লাখ টাকারও বেশি। পুরো প্রক্রিয়াটি পরিচালিত হবে বিশেষ একটি অনলাইন অ্যাপের মাধ্যমে। ছবি তোলার স্থান নির্ধারণ করা হয়েছে হায়দরাবাদের ঐতিহাসিক ফালাকনুমা প্যালেস।

শনিবার স্থানীয় সময় বিকেল ৪টায় হায়দরাবাদে পৌঁছাবেন মেসি। বিমানবন্দর থেকে সরাসরি যাবেন রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম—উপল স্টেডিয়ামে। সেখানে সন্ধ্যা ৭টায় শুরু হবে তিন ঘণ্টার এক বিশেষ অনুষ্ঠান, যেখানে থাকবে ফুটবল, বিনোদন ও তারকাদের উপস্থিতি।

মেসির সঙ্গে সফরে থাকছেন তাঁর বিশ্বকাপজয়ী সতীর্থ রদ্রিগো ডি পল এবং দীর্ঘদিনের সঙ্গী উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। অনুষ্ঠানের শুরুতেই থাকবে ২০ মিনিটের একটি প্রদর্শনী ম্যাচ, যেখানে সিঙ্গারেনি আরআর-৯ দলের বিপক্ষে খেলবে মেসির ‘অপর্ণা মেসি অল স্টারস’। দুই দলে মোট ১৫ শিশু অংশ নেবে, আর শেষ পাঁচ মিনিট মাঠে নামবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

হায়দরাবাদে আসার আগে মেসি ১৩ ডিসেম্বর সকালে পৌঁছাবেন কলকাতায়। সেখানে যুব ভারতী ক্রীড়াঙ্গনে তার সম্মানে একটি ভাস্কর্য উন্মোচন করা হবে এবং আয়োজন করা হবে একটি প্রীতি ম্যাচের। এরপর বিকেলের দিকে হায়দরাবাদে এবং পরে মুম্বাই হয়ে সফরের শেষ গন্তব্য দিল্লিতে পৌঁছাবেন তিনি। ১৫ ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে মেসির।

আলোকিত প্রতিদিন/এপি

শিশু সাজিদকে জীবিত উদ্ধা*র!

বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার শেষে তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক । এ ঘটনায় ৩২ ঘণ্টা পর সাজিদ উদ্ধার করা গেল। এর আগে গতকাল বুধবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে যায় শিশুটি। আটকে পড়া শিশুটির নাম মো. স্বাধীন। তার বাবার নাম রাকিব।

জানা যায়, পরিবারের বাড়ির পাশে থাকা বহুদিনের অকেজো গভীর নলকূপের মুখ খোলা থাকায় হঠাৎ খেলতে খেলতে সেখানে পড়ে যায় শিশু স্বাধীন। নলকূপটির মালিক একই এলাকার বাসিন্দা ।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মূল গর্তের পাশ থেকে কেটে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এর আগে বিকেলে ৪৫ ফুট গভীরে গিয়েও শিশুটিকে পাওয়া যায়নি। এর পরও সন্ধ্যা শিশুটির উদ্ধারকাজ চলে। এমনকি শিশুটিকে না পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলবে বলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়েছিল।

এদিকে বৃহস্পতিবার উদ্ধার কার্যক্রম পরিদর্শনে যান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। তিনি ঢাকা থেকে দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছান। পরে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন। বলেন, ‘শিশুটিকে না পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস কাজ করে যাবে। প্রয়োজন হলে ১০০ ফুট পর্যন্ত যেতে হবে।

আলোকিত প্রতিদিন/এপি