আজ বুধবার, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 198

মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল, যে ইঙ্গিত দিলেন উথাপ্পা!

ক্রীড়া ডেস্ক: আইপিএল ২০২৬ মৌসুমের পর মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট ক্যারিয়ারের ইতি ঘটতে যাচ্ছে এবার, এমনটাই মনে করছেন সাবেক ভারত ও চেন্নাই সুপার কিংসের ব্যাটার রবিন উথাপ্পা। তার মতে, ৪৪ বছর বয়সী এই তারকার ভবিষ্যৎ নিয়ে আর কোনো জল্পনাক কল্পনা নেই; আসন্ন মৌসুমটিই হতে যাচ্ছে ধোনির শেষ আইপিএল।

জিওহটস্টারে দেওয়া এক সাক্ষাৎকারে উথাপ্পা বলেন, লেখাটা এখন স্পষ্টভাবেই দেয়ালে লেখা। এটাই এমএস ধোনির শেষ মৌসুম। তিনি আর খেলবেন কি না, এই প্রশ্নের আর জায়গা নেই। চেন্নাই সুপার কিংসের সাম্প্রতিক দলগঠন কৌশলও ধোনির বিদায়ের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন উথাপ্পা। অভিজ্ঞ তারকাদের বদলে আনক্যাপড তরুণদের ওপর বড় অঙ্কের বিনিয়োগ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএল ২০২৬ মিনি-নিলামে সিএসকে ১৯ বছর বয়সী বাঁহাতি স্পিনার ও অলরাউন্ডার প্রশান্ত বীর এবং ২০ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটার কার্তিক শর্মাকে ১৪.২ কোটি রুপি করে কিনে নেয় তারা, যারা নিলামের ইতিহাসে যৌথভাবে সবচেয়ে দামী আনক্যাপড ভারতীয় খেলোয়াড়।

আলোকিত প্রতিদিন/এপি

তারেক রহমানের জন্য বাসভবন ও অফিস প্রস্তুত

আলোকিত ডেস্ক:

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য বাসভবন এবং অফিস প্রস্তুত করেছে বিএনপি। প্রায় ১৮ বছর পর আগামী ২৫ ডিসেম্বর স্বদেশে ফিরে গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাড়িতে উঠবেন তারেক রহমান। এই বাড়ির পাশেই ভাড়া করা বাসা ‘ফিরোজা’য় থাকেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা কক্ষও তৈরি করা হয়েছে। এছাড়া গুলশানে আরেকটি বাসা ভাড়া নেওয়া হয়েছে, যেখান থেকে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে।

১৬ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে গুলশানের ৯০ নম্বর সড়কে ১০/সির নতুন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শিরোনামে জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতা কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন।

আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন তারেক রহমান। তার সঙ্গে মেয়ে জাইমা রহমানও থাকছেন। দলের শীর্ষ নেতার আগমন উপলক্ষ্যে বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ২৫ তারিখ হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছালে তাকে নেতা-কর্মীরা সংবর্ধনা জানাবেন।

বিএনপির একটি সূত্রে জানা গেছে, তারেক রহমানের দেশে ফেরার আগে লন্ডন চলে যাবেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের নেতার অপেক্ষায় আছে দেশবাসী। সেদিন দলের সর্বস্তরের নেতা-কর্মীরা সড়কে দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নিয়ে প্রিয় নেতাকে অভ্যর্থনা জানাবে। আমরা সেই প্রস্তুতির কাজ করছি।

গতকাল সোমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি এবং অঙ্গসংগঠনের এক যৌথ সভা হয়। এতে তারেক রহমানকে কীভাবে অভ্যর্থনা দেওয়া হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এতে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তারেক রহমানের বাসভবন ঠিক করা হয়েছে গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িটি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হওয়ার পরে তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভা সর্বসম্মত সিদ্ধান্তে জিয়াউর রহমানের সহধর্মিণী খালেদা জিয়াকে এই বাড়িটি বরাদ্দ দেয়। চলতি বছরের ৫ জুন এই বাড়ির দলিলপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে হস্তান্তর করেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু।

সোমবার সরেজমিনে দেখা যায়, এই বাড়ির সংস্কার কাজ চলছে। বাড়ির সীমানা প্রাচীর এবং ভেতরে সাদা রঙ দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে। বাড়ির কক্ষগুলো নতুন করে লাগানো হচ্ছে দরজা ও জানালা। বাসার সামনে নিরাপত্তা ছাউনি বসানো হয়েছে। সড়কের সামনে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। বাড়ির সংস্কার কাজ শেষ হলে সাজানো হবে নতুন ফার্নিচার দিয়ে।

নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা জানান, এখানে তারেক রহমান থাকবেন, সেজন্য এই নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে।

গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে চেয়ারপারসনের কক্ষের পাশে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা আরেকটি কক্ষ তৈরি করা হয়েছে। যেটি আগে দলের মহাসচিব ব্যবহার করতেন। কার্যালয়ের প্রধান ফটকও নতুন করে লাগানো হয়েছে। কার্যালয়ের পাশে নিরাপত্তা জন্য নিরাপত্তা ছাউনি বসানো হয়েছে।

এছাড়া নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের আলাদা কক্ষ তৈরি করা হয়েছে তার জন্য।

কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আলাদা কক্ষ রয়েছে। এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্যও আরেক কক্ষ করা হলো।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে নতুন করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন্য আলাদা কক্ষ প্রস্তুত করা হচ্ছে। বর্তমানের সেটির সংস্কার কাজ চলছে।

গুলশানের ৯০ নম্বন সড়কের ১০/সি বাড়িটি ভাড়া নেওয়া হয়েছে বিএনপি অফিস হিসেবে। চার তলায় এই ভবনে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এখানে দোতলায় রয়েছে ব্রিফিং রুম। অন্যান্য তলায় বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্তদের বসার ব্যবস্থা রয়েছে। রয়েছেন গবেষণা সেল।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান বলেন, আমরা যারা দীর্ঘ দিন ধরে কাজ করছি তারা এখন অধীর আগ্রহে সময় গুনছি কখন আমাদের বহুদলীয় গণতন্ত্রের মানসপুত্র আধুনিক স্বনির্ভর রাষ্ট্র নির্মাণে স্বপ্নদ্রষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকার মাটি পা রাখবেন।

তিনি আরও বলেন, আমাদের সব প্রস্তুতি তাকেই ঘিরে। ইনশাআল্লাহ দেশের মানুষ যেমন প্রত্যাশা করছে, আমরা বিশ্বাস করি, আমাদের নেতা হারানো গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন।

মাহাদী আমিন বলেন, আপনারা নিশ্চয়ই অবগত যে আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে ফিরবেন। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে গণ মানুষের মধ্যে রয়েছে তীব্র আবেগ, আকাঙ্ক্ষা ও আগ্রহ।

আলোকিত প্রতিদিন/১৭ ডিসেম্বর ২০২৫/মওম

ফের পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন

আলোকিত প্রতিবেদক:

পুরান ঢাকার ইসলামবাগে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। ১৭ ডিসেম্বর বুধবার দুপুর দেড়টায় চেয়ারম্যান ঘাট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, ইসলামবাগ চেয়ারম্যানঘাট এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দুপুর ১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে মোট ৬টি ইউনিট।

ডিউটি অফিসার বলেন, সিদ্দিকবাজার থেকে আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। এখন পর্যন্ত আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আলোকিত প্রতিদিন/১৭ ডিসেম্বর ২০২৫/মওম

এবার নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে পাল্টা তলব

নিজস্ব প্রতিবেদক:

নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা‌কে তলবের দুই দিনের মাথায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হলো।

আজ ১৭ ডিসেম্বর বুধবার  দুপু‌রে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলা‌দে‌শের দূত‌কে তলব করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় ভারতীয় হাইকমিশনে সাম্প্রতিক হুমকি এবং বাংলাদেশি রাজনৈতিক নেতাদের ‘ভারতবিরোধী’ বক্তব্যের প্রতিবাদ জানাতে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আজ তাকে তলব করে একটি আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ (ডিপ্লোম্যাটিক প্রোটেস্ট) জানিয়েছে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন নেতার সাম্প্রতিক কিছু মন্তব্যকে কেন্দ্র করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই নেতা হুমকি দিয়েছিলেন যে, ঢাকা ভারতের দিল্লি-বিরোধী শক্তিকে আশ্রয় দেবে এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে (সেভেন সিস্টার্স) মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করতে সহায়তা করবে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে ‘ইনকিলাব মঞ্চ’ আয়োজিত এক সমাবেশে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছিলেন ওই হামলায় অভিযুক্তদের ভারত মদদ দিচ্ছে।

ভারত অবশ্য এই অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমরা আশা করি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।

 গত রবিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। তলবে সাড়া দিয়ে ভারতীয় হাইকমিশনার মন্ত্রণালয়ে এলে তাকে শেখ হাসিনাকে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়া অব্যাহত রাখার অনুমতি দেওয়ায় বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগের কথা দিল্লির কাছে পৌঁছে দেওয়ার বার্তা দেওয়া হয়। এ ছাড়া, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দ্রুত প্রত্যর্পণের আহ্বান জানানো হয়।

ভারত আশা করছে, অন্তর্বর্তী সরকার কূটনৈতিক দায়িত্ব অনুযায়ী বাংলাদেশে মিশন ও পোস্টের নিরাপত্তা নিশ্চিত করবে।

আলোকিত প্রতিদিন/১৭ ডিসেম্বর ২০২৫/মওম

২৫ ডিসেম্বর সকাল ১০ টায় ঢাকায় অ*বতরণ করবেন তারেক রহমান!

বিশেষ প্রতিনিধি: আগামী ২৫ ডিসেম্বর সকাল ১০টায় যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। ইমিগ্রেশন সংক্রান্ত সব কাজ শেষ করে বিমানবন্দর থেকে বেলা ১১টায় গুলশান অ্যাভিনিউ’র ১৯৬ নম্বর বাসার উদ্দেশে রওনা হবেন তিনি।

তারেক রহমানের আগমনকে স্মরণীয় করতে বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এই নিয়ে গতকাল সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে অংশ নেওয়া নেতারা জানান, তাদের ধারণা, যেদিন তারেক রহমান ঢাকার মাটিতে অবতরণ করবেন, সেদিন রাজধানীজুড়ে অর্ধ-কোটি মানুষের জমায়েত ঘটবে। তার আগমন সহজ ও শান্তিপূর্ণ করতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা প্রত্যাশা করছে বিএনপি।

বিএনপির গুরুত্বপূর্ণ এক নেতা জানান, ঢাকায় অবতরণ করার আগে তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেট বিমান বন্দরে অবতরণ করবে। সেখানে যাতে কোনো নেতাকর্মী জমায়েত না ঘটায়, সে ব্যাপারেও বার্তা দেওয়া হয়েছে। এ ছাড়াও ঢাকার বাইরে থেকে যারা আসবেন, তাদের রাজধানী ও আশপাশের এলাকায় স্পট ঠিক করে জানিয়ে দেওয়া হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

উল্লাপাড়ায় পুলিশের অভিযানে গ্রেফতার-৫

মোঃ রাকিব হোসেন: 
সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে আওয়ামীলীগ নেতা সহ পাঁচজন (৫) কে গ্রেফতার করেছে। আসামিরা হলো উল্লাপাড়া বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামের আওয়ামীলীগের বাবলু রায় মেম্বার (৫০) একই ইউনিয়নের ইসলামপুর ভূতগাছা গ্রামের মৃত মকবেল হোসেনের ছেলে মিজানুর রহমান (৪০) এবং নারী নির্যাতন মামলার আসামি সহ অন্যান্য মামলার তিন আসামিদের গ্রেফতার করেছে।
উল্লাপাড়া মডেল থানার ওসি মোঃ নূরে আলম বলেন, আসামিদের অবস্থান জানতে পেরে উল্লাপাড়া থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ১৬ ডিসেম্বর মঙ্গলবার আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে এবং অভিযান নিয়মিত চলবে।
আলোকিত প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০২৫/মওম

রূপগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন

রিপন পাল:  

মহান বিজয় দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসন, বিএনপি, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব ও সামাজিক সংগঠন গতকাল ১৬ডিসেম্বর মঙ্গলবার নানা কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপন করেছে। কর্মসূচির মধ্যে ছিলো শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বিজয় শোভাযাত্রা, শিক্ষার্থীদের কুচকাওয়াজ, প্রদর্শণী, মার্চপাস্ট, ক্রীড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা। সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মারজানুর রহমান, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার(ভূমি) ফরিদ আল সোহান, রূপগঞ্জ থানা ওসি মোঃ সবজেল হোসেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, বীরমুক্তিযোদ্ধা রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শাহজাদা ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা চান মিয়া, বীরমুক্তিযোদ্ধা গোলাম কাদের, বীরমুক্তিযোদ্ধা সোনামিয়া, বীরমুক্তিযোদ্ধা ফজলুল করিম, বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দিন ভুঁইয়া এবং বীরমুক্তিযোদ্ধা জিয়াউল হক প্রমুখ।
পরে বীরমুক্তিযোদ্ধাদের সম্মাননা পদক ও বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আলোকিত প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০২৫/মওম

অস্ত্র ছিনিয়ে নেওয়া হিরো আহমেদের সঙ্গে দেখা করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

বোন্ডি সমুদ্র সৈকতে বন্দুকধারীর হাত থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়া হিরো আহমেদ আল-আহমেদের সঙ্গে দেখা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস।

গত ১৪ ডিসেম্বর রবিবার সিডনির বোন্ডি সৈকতে হামলা চালায় দুই বন্দুকধারী। তারা সম্পর্কে বাবা-ছেলে। তাদের হামলায় ১৫ জন ইহুদি নিহত হন। সৈকতে ইহুদি ধর্মাবলম্বীরা তাদের একটি ধর্মীয় উৎসব পালন করছিলেন।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, আহমেদ আল-আহমেদ কয়েকটি গাড়ির পেছনে দাঁড়িয়ে আছেন। আর তার ঠিক সামনেই বন্দুকধারী গুলি ছুঁড়ছিল। তখন পাশ থেকে দৌড় দিয়ে বন্দুকধারীকে জাপটে ধরেন আহমেদ। এরপর তার কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেন। অত্যাধুনিক ওই অস্ত্র ছিনিয়ে নেওয়ায় অনেক মানুষ গুলিবিদ্ধ হওয়া থেকে রক্ষা পান। এমন ভিডিও ছড়িয়ে পড়লে সকলের প্রশংসায় ভাসেন তিনি।

আহমেদের সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী আলবানিস বলেছেন, “তিনি কফি নেওয়ার চেষ্টা করছিলেন। ওই সময় তিনি দেখতে পান তার সামনে মানুষকে গুলি করা হচ্ছে। তিনি এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন। তার সাহসিকতা সব অস্ট্রেলিয়ানের জন্য অনুপ্রেরণা।”

বন্দুকধারীর সঙ্গে ধস্তাধস্তির সময় আহমেদ নিজেও গুলিবিদ্ধ হন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার সার্জারি হয়েছে। তবে গুলি দেহের ভেতর থেকে যাওয়ায় তাকে আরও একবার সার্জারি করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী আলবানিস।

সূত্র: এএফপি

আলোকিত প্রতিদিন/ ১৬ ডিসেম্বর ২০২৫/মওম

মহান বিজয় দিবস উপলক্ষে মানিকগঞ্জে বিএনসিসির বর্ণাঢ্য কুচকাওয়াজ ও বিজয় র‍্যালি

মো: মহিদ: যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে মানিকগঞ্জ জেলায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর উদ্যোগে উদযাপিত হয়েছে ‘মহান বিজয় দিবস–২০২৫’। প্রতি বছরের ন্যায় এ বছরও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশব্যাপী বিএনসিসির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ, বিজিবিএমএস, পিবিজিএমএস, এনডিসি, পিএসসি দিকনির্দেশনা ও উদ্যোগে দেশের ৬৪টি জেলা ও বিভিন্ন উপজেলায় বিএনসিসির বাদক দল ও ক্যাডেটদের সমন্বয়ে বর্ণাঢ্য বিজয় র‍্যালির আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে রমনা রেজিমেন্ট সদর দপ্তরের রেজিমেন্ট কমান্ডার, সামরিক অফিসারবৃন্দ, বিএনসিসিও, পিইউও ও টিইউওদের সার্বিক তত্ত্বাবধানে রমনা রেজিমেন্টের আওতাধীন ১২টি জেলায় অনুষ্ঠিত বিজয় র‍্যালিতে দুই সহস্রাধিক ক্যাডেট অংশগ্রহণ করে। এছাড়া তেজগাঁও পুরাতন বিমানবন্দরে সশস্ত্র বাহিনীর আয়োজনে অনুষ্ঠিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে ফ্লাই-পাস্ট, প্যারাজাম্প ও বাদ্য পরিবেশনায় বিএনসিসির ৭০০ জন ক্যাডেট অংশগ্রহণ করে। পাশাপাশি মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিরাজ তপন স্টেডিয়াম প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত বর্ণাঢ্য কুচকাওয়াজ মহড়ায় বিএনসিসির একটি কন্টিনজেন্ট অংশ নেয়।সকালে বিজয় দিবস উপলক্ষে রমনা রেজিমেন্টের ৪ বিএনসিসি ব্যাটালিয়নের তত্ত্বাবধানে শতাধিক ক্যাডেট সরকারি দেবেন্দ্র কলেজ থেকে শহীদ মিরাজ তপন স্টেডিয়াম ও আশপাশের এলাকা বিজয় র‍্যালি প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোহাম্মদ আলী সহ আরও অনেক কর্মকর্তাবৃন্দ। শৃঙ্খলা, দেশপ্রেম ও ঐতিহ্যের প্রতীক হিসেবে এই কুচকাওয়াজ ও র‍্যালি উপস্থিত দর্শনার্থীদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়।
আলোকিত প্রতিদিন/এপি

যথাযথ মর্যাদায় তারাগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন

শফিউল মন্ডল, তারাগঞ্জ (রংপুর)প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‍্যালি, কুচকাওয়াজ ও প্যারেড অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোনাব্বর হোসেন।
তারাগঞ্জ থানা পুলিশের পক্ষে ওসি রুহুল আমিন, মুক্তিযোদ্ধা ইউনিট, উপজেলা প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা স্বাস্থ্য বিভাগ, সরকারি-বেসরকারি কলেজসমূহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ফায়ার সার্ভিস, উপজেলা আনসার ও ভিডিপি শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ৯টায় তারাগঞ্জ ও/এ সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন বাহিনী এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা দেশাত্মবোধক গানের তালে নৃত্য পরিবেশন করেন। একই সঙ্গে উপস্থিত মুক্তিযোদ্ধাদের ফুলের তোড়া দিয়ে সম্মান জানান ইউএনও মো. মোনাব্বর হোসেন।
অনুষ্ঠানে বক্তব্যে ইউএনও মো: মোনাব্বর হোসেন বলেন, “মহান বিজয় দিবস বাঙালি জাতির এক গৌরবোজ্জ্বল ও স্মরণীয় দিন। গভীর শ্রদ্ধার সঙ্গে মুক্তিযুদ্ধে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিতদের স্মরণ করছি। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি লাল-সবুজের মহিমান্বিত পতাকা। তিনি তারাগঞ্জে নিহত দম্পতি যুকেশ চন্দ্র রায় ও তাঁর স্ত্রী, জুলাই বিপ্লবে নিহত শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান। পাশাপাশি তারাগঞ্জবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
আলোকিত প্রতিদিন/এপি