আজ বুধবার, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 196

 ওসমান হাদির মৃত্যুতে ন্যাশনাল পিপলস যুব পার্টির সভাপতির শোক

আলোকিত ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি ১৮ ডিসেম্বর, ২০২৫ইং বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি—-রাজিউন)। শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে ন্যাশনাল পিপলস্ যুব পার্টির সভাপতি তারিকুল ইসলাম সুমন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি মরহুমের রূহের মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত স্ত্রী, পরিবারের সদস্যবৃন্দ, স্বজনদেরপ্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সাথেসাথে আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন, মহান আল্লাহ তায়ালা যেন তাদের সবাইকে এই শোক সইবার তাওফিক দান করেন।

আলোকিত প্রতিদিন/এপি

ওসমান হাদিকে শেষবারের মতো দেখতে শাহবাগ চত্বরে মানুষের ঢল!

আলোকিত ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে শেষবারের মতো একবার দেখতে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে শাহবাগ চত্বরে । শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা নাগাদ ওসমান হাদিকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতারণ করবে। সেখান থেকে ওসমান হাদিকে সর্বসাধারণের সাক্ষাতের জন্য শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে আনা হবে বলে জানা গেছে।

শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ আসার পর থেকেই রাজধানীর শাহবাগসহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যাপক বিক্ষোভের শুরু হয়। সর্বস্তরের মানুষ এই বিক্ষোভে অংশগ্রহণ করে। এসময় তারা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; দিল্লি যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি; আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাব, এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে, বিচার বিচার বিচার, হাদি হত্যার বিচার চাই; সুশিলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ; হাদি ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ।

ইনকিলাব মঞ্চের রিয়াদুস জুবা সবাইকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা সাধারণ মানুষ যেখানে দাঁড়াব সেটাই হবে আমাদের ইনকিলাব মঞ্চ।’ এসময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আলোকিত প্রতিদিন/এপি

বিকেলে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে ব্রিফ করবেন ডা. জাহিদ

বিশেষ প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিকেলে ব্রিফিং ডাকা হয়েছে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ব্রিফিংয়ে তিনি কথা বলবেন। শুক্রবার ( ১৯ ডিসেম্বর) বিকাল ৪টায় এভার কেয়ার হাসপাতালের সামনে বক্তব্য দেবেন ডা. জাহিদ হোসেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি জানিয়েছেন তিনি।

আলোকিত প্রতিদিন/এপি

 

নজিরবিহীন নিরাপ*ত্তা ব্যবস্থা তারেক রহমানের জন্য!

বিশেষ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে আগামী ২৫ ডিসেম্বর কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা মহানগর পুলিশ। তিনি দেশে পা রাখার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই নিরাপত্তা আয়োজনের সূচনা করা হবে। দেশে ফেরার পর তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় গমনাগমনের সময় পাবেন পুলিশ প্রটেকশনসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এ ছাড়া তারেক রহমানের বাসভবন এবং অফিসেও থাকবে কয়েক স্তরের নিরাপত্তা। নিরাপত্তা ছাড়পত্র ছাড়া কাউকে তার ধারেকাছেও ভিড়তে দেবে না পুলিশ। খবর সংশ্লিষ্ট সূত্রের।

সূত্র জানায়, তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্তের কথা জানার পর তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গত সোমবার সরকারের উচ্চপর্যায়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে পুলিশ প্রধান বাহারুল আলম, ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলীসহ সংশ্লিষ্ট অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওই বৈঠকে দেশে ফেরার পর তারেক রহমানকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার দিকনির্দেশনা প্রদান করা হয় সরকারের পক্ষ থেকে। নিরাপত্তায় কোথাও যেন কোনো ফাঁক না থাকে এ বিষয়টি ভালোমতো তদারকি করতেও নির্দেশ দেওয়া হয়।

সূত্র জানায়, তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার পর তাকে বহনকারী গাড়ির আগে পিছে পুলিশ প্রটেকশন দেবে ঢাকা মহানগর পুলিশ। পুলিশ প্রটেকশনের গাড়িসহ তারেক রহমানের ধারেকাছে যারা ডিউটি করবেন, তাদের ‘সিকিউরিটি ভেটিং’ শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ। তাদের রাজনৈতিক আদর্শ এবং পরিবারের সদস্যদের বিষয়ে তদন্তের পর তারেক রহমানের নিরাপত্তায় নিয়োজিত করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এ জন্য একাধিক গোয়েন্দা সংস্থা তারেক রহমানের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের বিষয়ে নানামুখী তদন্ত করবে। গোয়েন্দা তদন্তে যেসব পুলিশ সদস্যের বিষয়ে ইতিবাচক প্রতিবেদন পাওয়া যাবে না, তাদের তারেক রহমানের নিরাপত্তায় নিয়োজিত করা হবে না। ইউনিফর্মধারী পুুলিশের পাশাপাশি সাদা পোশাকেও নানা ছদ্মবেশে গোয়েন্দারা তারেক রহমানের নিরাপত্তার দিকটি দেখভাল করবেন।

তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন নজরুল ইসলাম গতকাল সন্ধ্যায়  বলেন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা তাকে পুলিশ প্রটেকশন দেব। এ ছাড়া আরও নানামুখী ব্যবস্থা থাকবে। বিমানবন্দর থেকে এই নিরাপত্তা ব্যবস্থার সূচনা হবে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।

জানা গেছে, তারেক রহমান বিমানবন্দর থেকে গুলশানে আসার পথে কয়েক হাজার পুলিশ মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া ওই দিন তার নিরাপত্তা উপলক্ষে মাঠে থাকবে ঢাকা মহানগর পুলিশের সোয়াট টিম, বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। তার বাসা ও অফিস ডগ স্কোয়াড দিয়ে সুইপিংয়ের মাধ্যমে নিরাপত্তার দায়িত্ব নেবে পুলিশ। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে তার জন্য বাসভবন ও দলীয় অফিস প্রস্তুত করেছে বিএনপি। গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাসায় উঠবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বাসার পাশেই ভাড়া করা বাসা ফিরোজায় থাকেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের জন্য আলাদা চেম্বার তৈরি করা হয়েছে।

এদিকে তারেক রহমানের দেশে ফেরার সময়ে আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর লন্ডন থেকে বিমানের ঢাকাগামী দুটি ফ্লাইটের সব শ্রেণির টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। বিমানের ফ্লাইটেই ২৪ ডিসেম্বর দেশের পথে রওনা হওয়ার কথা রয়েছে তারেক রহমানের। তার দেশে ফেরার কথা শুনে একই দিন দেশে ফিরতে হুমড়ি খেয়ে পড়েছেন দলের প্রবাসী নেতাকর্মীরা। বাংলাদেশ বিমানের টিকিট না পেয়ে প্রবাসী নেতাকর্মীদের কেউ কেউ এমিরেটস, কাতার এয়ারওয়েজসহ বিভিন্ন এয়ারলাইন্সের ঢাকাগামী এয়ার টিকিট বুকিং দিচ্ছেন। কিন্তু ইতোমধ্যে ওই দুই দিনের লন্ডন থেকে ঢাকাগামী ফ্লাইটের সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানা গেছে।

আলোকিত প্রতিদিন/এপি

হাদির সন্তান ও পরিবারের দায়িত্ব নেবে সরকার: প্রধান উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, শহিদ শরিফ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১১টা ২০ মিনিটে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর তাৎক্ষণিকভাবে দেওয়া ভাষণে ড. ইউনূস আগামী শনিবার (২০ ডিসেম্বর) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামে শরিফ ওসমান হাদি ছিলেন এক অকুতোভয় সৈনিক। দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে তার প্রয়াণ এক অপূরণীয় ক্ষতি। তার রুহের মাগফিরাত কামনা করা করছি এবং শোকসন্তপ্ত স্ত্রী, সন্তান, পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

হাদির মৃত্যুকে ‘নৃশংস হত্যাকাণ্ড’ উল্লেখ করে তিনি বলেন, ‘এর সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এ বিষয়ে কোনও ধরনের শৈথিল্য দেখানো হবে না।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘শরিফ ওসমান হাদি ছিলেন প্রতিবাদের এক আইকন। তার কর্ম ও সাহস দেশের তরুণদের অনুপ্রেরণা হয়ে থাকবে। আসন্ন নির্বাচনে অংশ নিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ছিল তার, যা অপূর্ণই থেকে গেল। দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টা বলেন, ‘এই শোকের মুহূর্তে সবাইকে ধৈর্য ও সংযম বজায় রাখতে হবে, গুজব ও অপপ্রচারে কান না দেয়া এবং ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে হবে।

আলোকিত প্রতিদিন/এপি

ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা!

বিশেষ প্রতিনিধি: সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে আগামী শনিবার (২০ ডিসেম্বর) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১১টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণে তিনি রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর তাৎক্ষণিকভাবে তিনি এ ভাষণ দেন।

শরিফ ওসমান হাদিরঅকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত স্ত্রী, পরিবারের সদস্যবৃন্দ, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

তিনি বলেন, ‘শহিদ শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এ উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে আগামীকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুম্মা দেশের প্রতিটি মসজিদে শহিদ ওসমান হাদির রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও আয়োজন হবে বিশেষ প্রার্থনার। এ সময় অধ্যাপক ইউনূস শহিদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলেও জানান।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই সিঙ্গাপুর সরকারের প্রতি। তারা হাদির চিকিৎসায় অত্যন্ত আন্তরিকতা ও পেশাদারিত্ব দেখিয়েছেন। বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান, যিনি একইসঙ্গে একজন চিকিৎসকও, তার প্রতিও। তিনি নিজে হাদির পরিচর্যা করেছেন এবং আমাকে নিয়মিত চিকিৎসা সম্পর্কে খোঁজখবর দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘বিপ্লবী রক্তে উজ্জীবিত এই তরুণ নেতা ওসমান হাদি ছিলেন প্রতিবাদের এক আইকন। তার কর্মের মধ্য দিয়ে তিনি শুধু প্রতিবাদ নয়, দেশপ্রেম, ধৈর্য ও দৃঢ়তার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। আমি দেশের সকল নাগরিকের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি—আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি আবারও স্পষ্টভাবে বলতে চাই, ওসমান হাদি ছিলেন পরাজিত শক্তি ফ্যাসিস্ট সন্ত্রাসীদের শত্রু। তার কণ্ঠ স্তব্ধ করে বিপ্লবীদের ভয় দেখানোর অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেয়া হবে। ভয়, সন্ত্রাস কিংবা রক্তপাতের মাধ্যমে এ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।’

তিনি বলেন, ‘আমরা এখন গণতান্ত্রিক উত্তরণের চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছি। শহিদ হাদি ছিলেন এই প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ। তার একান্ত ইচ্ছা ছিল আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নতুন বাংলাদেশ বিনির্মাণের পরবর্তী ধাপে সক্রিয় ভূমিকা রাখা। অত্যন্ত দুঃখের বিষয়, তার এই মহতী ইচ্ছা অপূর্ণ রয়ে গেল। তার স্বপ্ন বাস্তবায়নের দায় আজ সমগ্র জাতির কাঁধে ন্যস্ত। আগামী দিনগুলোতে আমাদের সবাইকে ধৈর্য, সংযম, সাহস ও দূরদর্শিতার সঙ্গে এগিয়ে যেতে হবে, যাতে নির্বাচন ও গণতন্ত্রের শত্রু ফ্যাসিস্ট সন্ত্রাসী অপশক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করা যায়।’

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘এই শোকের মুহূর্তে আসুন, আমরা শহিদ শরিফ ওসমান হাদির আদর্শ ও ত্যাগকে শক্তিতে পরিণত করি। ধৈর্য ধারণ করি, অপপ্রচার ও গুজবে কান না দিই এবং যে কোনো হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকি।’

আলোকিত প্রতিদিন/এপি

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ওসমান হাদি

বিশেষ প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় ওসমান হাদির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পোস্টটিতে লেখা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।

‎জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। গত শুক্রবার (১২ ডিসেম্বর) গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন। চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে হাদির একদম মাথায়।

‎গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’ বলে চিকিৎসকরা জানান। সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।

বৃহস্পতিবার বিকেলে ইনকিলাব মঞ্চ জানায়, ‘ওসমান হাদি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করার অনুমতি দেয়া হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

বিমানের নিয়মিত ফ্লাইটে ঢাকায় আসবেন তারেক রহমান, বিমানবন্দর পরিদর্শন করলো বিএনপি

আলোকিত ডেস্ক:
নিয়মিত বাণিজ্যক ফ্লাইটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে আসছেন। তার এই স্বদেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে বিমানবন্দর পরিদর্শন করেছে বিএনপির একটি টিম।
সালাহউদ্দিন আহমেদ বলেন, নিরাপত্তার টিমের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) একে এম শামছুল ইসলাম, আমি নিজে এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্যান্যরা বিমানবন্দরে গিয়েছি। 

১৮ ডিসেম্বর বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকদের এসব কথা জানান।

সালাহউদ্দিন বলেন, বিমানবন্দরে তারেক রহমান অবতরণ করার পর গাড়িতে ওঠা এবং যে রাস্তা দিয়ে এভার কেয়ার হাসপাতালে যাবেন, সেখান থেকে গুলশানের বাসায় আসা ও অন্যান্য যেসব অনুষ্ঠান করতে যাচ্ছে বিএনপি; সবগুলো আমরা সরেজমিনে পরিদর্শন করেছি এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ন করতে গিয়েছিলাম। আর নিরাপত্তার বিষয়টি নিয়ে আলাদাভাবে সরকারের সংশ্লিষ্টমহল এবং সব বিভাগীয় প্রধানের সঙ্গে আমাদের নিরাপত্তা টিমের প্রধান সমন্বয়ন করছেন। তারা বেশ কয়েকবার বৈঠক করেছেন।

তারেক রহমানের স্বদেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে বেশ সহযোগিতা পাচ্ছে জানিয়ে সালাহউদ্দিন বলেন, আমরা আমাদের জেলা-উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতাদের নির্দেশনা দিচ্ছি, তারা কীভাবে ২৪ ডিসেম্বর রাতে কিংবা ২৫ তারিখ সকালের মধ্যে প্রিয় নেতাকে স্বাগত জানাতে ঢাকায় আসবেন।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন যেন বিগত ৫৫ বছরের ইতিহাসে যা কিছু দৃষ্টান্ত আছে, তাকে ছাড়িয়ে যায় এবং আগামী ৫৫ বছরের ইতিহাসে যেন এই রকম ঘটনা না হয়, সেই রকম স্মরণীয় করে রাখার জন্য সমস্ত আয়োজন হচ্ছে বলেও উল্লেখ করেন বিএনপির এই নেতা। আশা করি সারাদেশে মানুষ সেজন্য অপেক্ষা করছেন।

সালাহউদ্দিন জানান, বিমানের সেই ফ্লাইট ২৫ তারিখ বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে।

আলোকিত প্রতিদিন/১৮ ডিসেম্বর ২০২৫/মওম

বৃষ্টির পর রক্তের মতো লাল আকার ধারণ করল হরমুজ দ্বীপের মাটি

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের হরমুজ দ্বীপে বৃষ্টির পর এক অন্যরকম দৃশ্যের অবতারণা হয়েছে। সেখানকার মাটি রক্তের মতো লাল বর্ণে রূপ ধারণ করেছে। পাহাড় থেকে বৃষ্টির পানি যখন সমুদ্রে গড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন রক্তের স্রোত বইয়ে যাচ্ছে।

মাটি এমন লাল রূপ ধারণ করার পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। হরমুজ দ্বীপটি আইরন অক্সাইডে সমৃদ্ধ। বিশেষ করে হেমাটাইট নামে একটি প্রাকৃতিক সম্পদ রয়েছে সেখানে। যেটির প্রভাবে বৃষ্টির পর মাটি এমন লাল হয়ে গেছে।

ভূতত্ত্ববিদদের মতে, বৃষ্টির পানি যখন দ্বীপটির আইরন সমৃদ্ধ ভূমির মাটি ভিজিয়ে দেয়, তখন এটির পানি মাটিতে থাকা আইরন অক্সাইড ভেঙে এগুলো উপকূলের দিকে নিয়ে যায়।

হেমাটাইট আর্দ্রতার সংস্পর্শে এলে খুব দ্রুত জারিত হয়। পারস্য উপসাগরের “রেইনবো আইল্যান্ড” বা রংধনু দ্বীপ হিসেবে পরিচিত হরমুজ দ্বীপটি এর বিচিত্র খনিজ গঠনের জন্য সুপরিচিত। তবে বৃষ্টির সময়ই এই সেখানে এমন অসাধারণ দৃশ্যের অবতারণা হয়। মঙ্গল গ্রহে প্রচুর পরিমাণে হেমাটাইট রয়েছে। আর এই খনিজের প্রভাবে গ্রহটির উপরিভাগটি লাল দেখা যায়।

বৃষ্টির প্রভাবে পানি লাল হয়ে গেলেও এটি মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। পরিবেশবিদরা জানিয়েছেন, এটি পরিবেশ দূষণের কারণেও হয়নি। শুধুমাত্র সেখানে থাকা খনিজ পদার্থের কারণেই এমনটি হয়েছে।

আলোকিত প্রতিদিন/১৮ ডিসেম্বর ২০২৫/মওম

জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

আমিনুল ইসলাম লিপু: সিরাজদিখান, প্রতিনিধি: জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন কোনো শক্তিই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যদি প্রতিযোগিতামূলক সহাবস্থানে অবস্থান করে, তাহলে সেটি দেশের গণতন্ত্রের জন্য ইতিবাচক হবে। বৃহস্পতিবার বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজদিয়া আব্দুল জব্বার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাংবাদিকরা। আপনারা যদি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেন এবং জনগণকে সঠিক তথ্য দিয়ে উদ্বুদ্ধ করেন, তাহলে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা ।
তিনি আরও বলেন, আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে অনুরোধ জানাতে চাই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর সুস্থতার জন্য সবাই দোয়া করবেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।
কৃষি প্রসঙ্গে তিনি বলেন, চলতি মৌসুমে আলু চাষে অনেক কৃষক লোকসানের মুখে পড়েছেন। তারপরও তারা আবার আলু রোপণে এগিয়ে এসেছেন। সরকার তাদের জন্য প্রণোদনার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। আলুতে লোকসান হলেও এ বছর ধান উৎপাদনে ভালো ফলন হয়েছে বলে জানান তিনি।
এর আগে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা সিরাজদিখান উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। তিনি বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ, ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, কুসুমপুর উচ্চ বিদ্যালয় ও কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মেনহাজুল আলম, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বাড়ি, উপজেলা প্রকৌশলী আসিফ উল্লাহসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আলোকিত প্রতিদিন/এপি