আলোকিত ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদিকে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (১৯ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়। ওই পোস্টে বলা হয়, ‘শহীদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশে যাত্রা শুরু করেছে। সেখানে শহীদ ওসমান হাদিকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নেবেন।
গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে ৫.৫কেজি গাঁজাসহ ২যুবক গ্রেপ্তার
জেলেনস্কিকে ‘নির্বাচনকালীন’ যুদ্ধবিরতির প্রস্তাব করলেন পুতিন
আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যদি জাতীয় নির্বাচনের ঘোষণা দেন, তাহলে নির্বাচন উপলক্ষে দেশটিতে সাময়িকভাবে হলেও হামলা বন্ধ রাখবে রুশ বাহিনী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘোষণা দিয়েছেন।
গতকাল ২০ ডিসেম্বর শনিবার রাশিয়ার সরকারি বার্তাসংস্থা রাশিয়ান টেলিভিশন (আরটি)-কে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেছেন, “ইউক্রেন যদি নির্বাচনের ঘোষণা দেয়, তাহলে নির্বাচনকালীন নিরাপত্তার স্বার্থে ভোটের দিন ইউক্রেনের অভ্যন্তরে হামলা করা থেকে বিরত থাকতে প্রস্তুত আছে রুশ বাহিনী। এমনকি সীমান্তবর্তী সীমান্ত পেরিয়ে যেসব ইউক্রেনীয় রাশিয়ার ভূখণ্ডে আশ্রয় নিয়েছেন, তারাও ভোট দিতে ইউক্রেনে যেতে পারবেন। রুশ সেনাবাহিনী এক্ষেত্রে কোনো বাধা দেবে না।” “তবে নির্বাচনের তফসিল ঘোষণার পর যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ইউক্রেন যদি অস্ত্র-সেনা মজুত করা শুরু করে তাহলে তার পরিণতি ভয়াবহ হবে।”
ইউক্রেনে সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল ২০১৯ সালের মে মাসে। সেই নির্বাচনে জয়ী হয়ে ২০ মে রাষ্ট্রপতির শপথ গ্রহণ করেন ভ্লাদিমির জেলেনস্কি।
ইউক্রেনের সংবিধানে প্রেসিডেন্টের মেয়াদকাল ৫ বছর। সেই হিসেবে ২০২৪ সালের মে মাসে প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির বৈধ মেয়াদ পেরিয়ে গেছে। ২০২৪ সালের পর কয়েকবার নির্বাচনের দাবি উঠেছে ইউক্রেনে; কিন্তু ‘দেশে যুদ্ধ চলছে’— এই অজুহাতে প্রতিবারই সেই দাবি প্রত্যাখ্যান করেছেন জেলেনস্কি এবং মেয়াদ বাড়িয়ে এখনও ক্ষমতায় আছেন তিনি।
২০২৪ সালের মে মাস অতিক্রান্ত হওয়ার পর থেকেই মস্কো বলে আসছিল, প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় জেলেনস্কি বা তার নেতৃত্বাধীন প্রশাসনের সঙ্গে যুদ্ধবিরতি সংক্রান্ত সংলাপে বসতে ইচ্ছুক নন রুশ কর্মকর্তারা। পুতিন বলেছিলেন, জেলেনস্কি যদি নির্বাচনের তফসিল ঘোষণা করেন— তাহলে নির্বাচনে বিজয়ী নতুন সরকারের সঙ্গে সংলাপে আপত্তি নেই মস্কোর। এমনকি জেলেনস্কি যদি নিজে যদি ফের নির্বাচিত হন, তাহলেও।
কিন্তু ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা, যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসনের কর্মকর্তারা এবং জেলেনস্কি নিজে মস্কোর এই আহ্বানে কর্ণপাত করেননি।
তবে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এ দৃশ্যপটে পরিবর্তন আসে। ২০২৫ সালে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
মূলত ট্রাম্পের চাপেই সম্প্রতি জেলেনস্কি এক ঘোষণায় জানিয়েছেন, আগামী ৯০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ইউক্রেনে।
সূত্র : আরটি
আলোকিত প্রতিদিন/২১ডিসেম্বর ২০২৫/মওম
বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিল ও সম্পাদক জসিম
আমির হোসেন:
পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের দুই বছর মেয়াদি (২০২৬-২০২৭) ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জলিলুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জসিম উদ্দিন।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু। প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নুরনবী এবং সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. ইয়াকুব আলী।
নির্বাচনে মোট ৪৭ জন ভোটার ভোট দেন। ১৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আমার দেশের জলিলুর রহমান। তাঁর প্রতিদ্বন্ধী মাইটিভির অহিদুজ্জামান ডিউক ১৬ ভোট পেয়ে দ্বিতীয় ও ১১ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন জনকণ্ঠের কামরুজ্জামান বাচ্চু। ৩৬ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন প্রথম আলোর এবিএম মিজানুর রহমান, প্রতিদ্বন্ধী অপর প্রার্থী নিউ নেশনের মু. মঞ্জুর মোর্শেদ। ৩৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মানবকণ্ঠের জসিম উদ্দিন, তাঁর প্রতিদ্বন্ধী প্রার্থী সময়ের আলোর মনিরুজ্জামান হিরোন পেয়েছেন ১১ ভোট।
নির্বাচিত চার নির্বাহী সদস্যরা হলেন মো. খলিলুর রহমান (দৈনিক সাথী), জিতেন্দ্র নাথ রায় (সমকাল), অতুল চন্দ্র পাল (ভোরের কাগজ) ও আবু সুফিয়ান (সংগ্রাম)। অন্যরা হলেন খোলা কাগজের ইউসুফ আলী সেন্টু (যুগ্ম সাধারণ সম্পাদক), কোষাধ্যক্ষ মো. ফারুক হোসেন (গণদাবী), দপ্তর সম্পাদক মো. পিয়াল হাসান (সময়ের আলো), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোসা. কহিনুর বেগম (সাগরকুল), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইনকিলাবের নূরুল ইসলাম ছিদ্দিকী মাসুম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বিজয় টিভির উত্ত কুমার।
আলোকিত প্রতিদিন/২১ডিসেম্বর ২০২৫/মওম
আনোয়ারার ছিচকে সন্ত্রাসী সালাউদ্দিন জাহেদের ভয়ে ঘরছাড়া বাঁশখালির এক মসজিদের খতিব
আনোয়ারা প্রতিনিধি, সালাউদ্দিন জাহেদ নামের এক ছিচকে সন্ত্রাসীর সন্ত্রাসী কর্মকান্ডের কারণে ঘরছাড়া হয়েছেন বাঁশখালি উপজেলার ৩ নম্বর খানখানাবাদ ইউনিয়ন রায়ছাটা গ্রামের বাসিন্দা মৌলানা মোহাম্মদ ইসমাঈল। তিনি রায়ছাটা গ্রামের মৃত ইদ্রিস মৌলভীর পুত্র । ইসমাইল স্থানীয় একটি জামে মসজিদের খতিব ছিলেন। এদিকে সন্ত্রাসী সালাউদ্দিন জাহেদ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১১ নম্বর জুঁইদন্ডি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অভিযোগকারী মোহাম্মদ ইসমাঈল সন্ত্রাসী সালাউদ্দিন জাহেদের আপন ভগ্নিপতি হন। কয়েকবছর আগে সালাউদ্দীন জাহেদের ছোটো বোন শারজিনা আক্তারের সাথে বাঁশখালির মোহাম্মদ ইসমাঈলের বিয়ে হয়। পর পুরুষের সাথে পরকীয়ার কারণে বিগত ১৫-০১-২০২৩ ইংরেজি তারিখ স্থানীয় মান্যগন্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে স্বামী-স্ত্রী উভয়ই স্বেচ্ছায়-স্বজ্ঞানে তালাকপ্রাপ্ত হন এবং দেনাপাওনাও শেষ হয়। এরপর নানান ইস্যু তৈয়ার করে সালাউদ্দিন জাহেদ তার সঙ্গীয় সন্ত্রাসী বাহিনী নিয়ে বাঁশখালির মোহাম্মদ ইসমাঈলের বসতবাড়িতে বারবার হানা দিতে থাকে । অভিযোগকারী ইসমাইল বলেন, জাহেদ আমার বাড়িতে এই বলে হানা দেয় যে- কখনো ৫ লাখ, কখনো ৭ লাখ, আবার কখনো ১০ টাকা তিনি বেআইনিভাবে দাবী করতে থাকে। এসব ঘটনা নিয়ে সালাউদ্দিন জাহেদ ইসমাইলের বাড়িতে একাধিকবার সন্ত্রাসী হামলাও চালায়। সন্ত্রাসী হামলার অভিযোগ এনে মোহাম্মদ ইসমাঈল আনোয়ারার বিদায়ী ইউএনও ইশতিয়াক ঈমন বরাবরে, আনোয়ারা থানায় এবং বাঁশখালির প্রশাসনিক এলাকায় একাধিক লিখিত অভিযোগও দায়ের করেন। ঐসব অভিযোগে ভুক্তভোগী ইসমাইল কিছুটা প্রতিকার পেলেও উপযুক্ত শাস্তি না হওয়ায় সালাউদ্দিন জাহেদ আরও বেপরোয়া হয়ে উঠে । এদিকে সন্ত্রাসী সালাউদ্দিন জাহেদের বিরুদ্ধে রয়েছে পাহাড় সমান অভিযোগ। মরণ নেশা ইয়াবা ব্যবসা, চিংড়ি মাছের ঘের দখল, জমি দখল, রয়েছে উপকূলীয় এলাকার জেলেদের থেকে চাঁদাবাজির অভিযোগ। জাহেদ একজন পেশাদার সন্ত্রাসী হিসেবে এলাকায় জনশ্রুতি রয়েছে । আনোয়ারা- কর্ণফুলির প্রত্যন্ত অঞ্চলে সন্ত্রাসী হিসেবে ভাড়ায় খাটাসহ পাহাড় সমান অভিযোগ রয়েছে ছিচকে সন্ত্রাসী জাহেদের বিরুদ্ধে। জুঁইদন্ডি ইউনিয়নের বাসিন্দারা বলেন, দক্ষিণ চট্টগ্রামের অন্যতম ইয়াবা কারবারি খুরুসকুল গ্রামের আবদুল মান্নান প্রকাশ কানা মান্নানের সাথে রয়েছে সালাউদ্দীন জাহেদের গভীর সম্পর্ক । নাম প্রকাশ না করার শর্তে জুঁইদন্ডি ইউনিয়নের খুরুসকুলের এক গ্রাম পুলিশ (চৌকিদার) বলেন, খুরুসকুল গ্রামের কানা মান্নান থেকে ইয়াবা নিয়ে সালাউদ্দিন জাহেদ খুচরা বাজারে বিক্রি করে। জাহেদের বিষয়ে স্থানীয় ইউপি সদস্য কপিল উদ্দিন বাবু বলেন, সালাউদ্দিন জাহেদ আমার প্রতিবেশী চাচাতো ভাই হলেও তার চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে আমরা সবসময় সামাজিকভাবে বয়কট করি। বাবু বলেন, তার নানান অপকর্ম আমাদেরকে ব্যথিত করেছে- মর্মাহত করেছে। তিনি বলেন, সালাউদ্দিন জাহেদ যুবলীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ৫ আগষ্ট শেখ হাসিনা সরকার পতনের পর সালাউদ্দিন জাহেদ হঠাৎ ভোল পাল্টিয়ে আনোয়ারার এক বিএনপি নেতার সাথে সখ্যতা গড়ে তোলে। এরপর তিনি আরো বেপরোয়া হয়ে নানান অপরাধে জড়িত হয়ে পরে। সালাউদ্দিন জাহেদের বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আনোয়ারা থানায় সদ্য যোগদান করেছি। তার বিষয়ে খোঁজখবর নেবো। ইতিমধ্যে সন্ত্রাসী- চাঁদাবাজদের বিরুদ্ধে আনোয়ারায় অভিযান জোরদার করা হয়েছে। সালাউদ্দিন জাহেদের বিরুদ্ধে অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেব । তিনি বলেন, কে কোন দল করে সেটা বিবেচ্য বিষয় নয়, বিবেচ্য বিষয় হলো- দলের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসী কর্মকান্ড চালালে তার রেহাই হবেনা
আলোকিত প্রতিদিন/এপি
তারেক রহমানের ফ্লাইট থেকে দুই কেবিন ক্রু সরিয়ে নেওয়া হলো
আলোকিত ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেই ফ্লাইটে ঢাকা আসবেন সেটির দায়িত্বে থাকা দুই কেবিন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা হলেন, জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত এবং ফ্লাইট স্টুয়ার্ডস জিনিয়া ইসলাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তারেক রহমানের লন্ডন থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার।
সূত্র জানায়, রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দুইজনের সঙ্গে আওয়ামী লীগের নেতাদের অসংখ্য ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়ার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা দুইজন শেখ সেলিমের নিয়মিত ফ্লাইট পরিচালনা করতেন।
এদিকে তারেক রহমানকে বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি–২০২ ফ্লাইটটি ২৪ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা। ফ্লাইটটিতে তারেক রহমানের পরিবারের সদস্য এবং বিএনপির শীর্ষ নেতারাও থাকবেন।
বিমান সূত্র জানায়, গোয়েন্দা প্রতিবেদনে দুইজনের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রীর নিরাপত্তা নিয়ে সম্ভাব্য ঝুঁকির কথা উল্লেখ থাকায় তাদের দায়িত্ব থেকে সরানো হয়েছে। পরবর্তী সময়ে তাদের পরিবর্তে ফ্লাইট পার্সার মোস্তফা এবং ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগ।
গত ২ মে একই কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি ফ্লাইট থেকেও গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে আল কুবরুন নাহার কসমিক এবং মো. কামরুল ইসলাম রিপন নামের দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছিল।
আলোকিত প্রতিদিন/২১ডিসেম্বর ২০২৫/মওম
দেশজুড়ে কমতে পারে দিনের তাপমাত্রা
আলোকিত প্রতিবেদক:
সারাদেশে আজ দিনের তাপমাত্রা প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কোথাও কোথাও ঘন কুয়াশাও পড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
২১ ডিসেম্বর রবিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
আগামীকাল ২২ ডিসেম্বর সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী ২৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা ও দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আগামী ২৪ ডিসেম্বর বুধবার ও ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আলোকিত প্রতিদিন/২১ডিসেম্বর ২০২৫/মওম
বিদ্রোহী কবি নজরুলের পাশেই চিরনিদ্রায় শায়িত বিপ্লবী ওসমান হাদী
বিশেষ প্রতিনিধি: চিরনিদ্রায় শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে দাফন করা হয়েছে। এর আগে শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়।জানাজা পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক।
জানাজায় প্রধান উপদেষ্টা ড. ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় নেতারা অংশগ্রহণ করেন। জানাজায় অংশগ্রহণ করতে আসা লাখো ছাত্র-জনতা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রবেশ করেন। মানিক মিয়া অ্যাভিনিউতে দীর্ঘক্ষণ সারিবদ্ধভাবে অপেক্ষা করার পর সকাল সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দক্ষিণ প্লাজায় প্রবেশের অনুমতি দেয়।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন। চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়।
গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’ বলে চিকিৎসকরা জানান। সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।
আলোকিত প্রতিদিন/এপি
ওসমান হাদির জানাজায় অংশ নিতে লাখো মানুষের ঢল
বিশেষ প্রতিনিধি: নকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের উপস্থিতিতে ওসমান হাদির জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
এরপর গত ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
ওসমান হাদির মৃত্যুতে আজ (শনিবার) একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকছে।
আলোকিত প্রতিদিন/এপি
৭১-এর স্বাধীনতা সংগ্রামী শিক্ষাবিদ মো. আবদুল মোতালেব মাস্টারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আনোয়ারা, প্রতিনিধি: ৭১-এর স্বাধীনতা সংগ্রামী ও আনোয়ারায় প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী, আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কর্ণফুলী উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, শিলাইগড়া রহিমিয়া ফোরকানিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মাস্টার মো. আবদুল মোতালেবের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল গতকাল শুক্রবার আনোয়ারা উপজেলাধীন শিলাইগরা আবদুল মোতালেব স্মৃতি সংসদ মিলনায়তনে ১৯ ডিসেম্বর পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো: মকছুদর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের উপচার্য, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী। মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা রাখেন লেখক ও গবেষক সাংবাদিক জামাল উদ্দিন, রাজনীতিবিদ আখতারুন নবী চৌধুরী, আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক মো: দিদারুল আলম, এলজিইডি চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মো: মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আইউব খান রফিক, আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন, আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সজল দত্ত, মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদের প্রাক্তন চেয়ারম্যান মাস্টার সৈয়দুল হক, আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক স্বপুর কান্তি মহাজন, মরহুমের বড় মেয়ের জামাতা কলামিস্ট মুহাম্মদ মুসা খান, আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মহিদুল ইসলাম চৌধুরী, সিটি কর্পোরেশন স্কুলের শিক্ষক মাস্টার রতন চৌধুরী, অবসরপ্রাপ্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সুকুমার শীল, মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদের প্রাক্তন চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদের প্রাক্তন মহাসচিব মো: লোকমান চৌধুরী।
মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদের আহবায়ক রিয়াদ উদ্দিন চৌধুরী কাইয়ুমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি প্রফেসর প্রদীপ চক্রবর্তী, মরহুম আবদুল মোতালেব মাস্টারের বর্ণাঢ্য কর্মজীবন, শিক্ষা বিস্তারে তাঁর অবদান ও সমাজ গঠনে তাঁর অনন্য ভূমিকা স্মরণ সভায় বক্তারা বলেন, মাস্টার এম এ মোতালেব একজন অসাম্প্রদায়িক মানুষ ছিলেন । মুক্তিযুদ্ধের সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের নিজ বাড়ীতে জীবনের ঝুঁকি নিয়ে আশ্রয় দিয়েছেন, শিলাইগড়া গ্রামবাসীদের আশ্রয় না পেলে সেদিন হয়তো আমরা বাঁচতে পারতাম না।
ক্লাসের একজন ভালো ছাত্র হিসেবে লেখাপড়ায় তিনি আমাকে সবসময় উৎসাহিত করেছিলেন। শিক্ষক হিসেবে তাঁর অবদান অনস্বিকার্য। সাংবাদিক, গবেষক জামাল উদ্দিন বলেন, মরহুম মাস্টার আবদুল মোতালেব একজন সমাজসেবক ও শিক্ষার্থী বান্ধব শিক্ষক ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। রাজনীতিক আখতারুন নবী চৌধুরী বলেন,মরহুম মোতালেব মাস্টারের মতো নির্লোভ শিক্ষক এই যুগে বিরল। তিনি প্রতিবছর এই গুণী শিক্ষাবিদের স্মরণ সভার আয়োজনের পরামর্শ দেন। আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন বলেন, আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাস্টার এম এ মোতালেব সাহেবের অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। তিনি তাঁর অগণিত ছাত্রছাত্রীদের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সজল দত্ত বলেন, ছাত্র অবস্থায় শ্রেণী কক্ষে মোতালেব স্যারের কাছে যা কিছু শিখেছি পরবর্তীতে শিক্ষক হিসেবে আমিও আমার ছাত্রছাত্রীদের তা দিতে চেষ্টা করেছি। তিনি ছিলেন আমাদের পথপ্রদর্শক। আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক স্বপুর কান্তি মহাজন বলেন,শ্রেণীকক্ষে তিনি আমার সরাসরি শিক্ষক না হলেও একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি আমার হৃদয়ে সমাসীন হয়ে আছেন। আমার ছাত্র জীবনে তিনি আমাকে নানাভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছিলেন।
বীর মুক্তিযোদ্ধা আয়ুব খান রফিক মহান মুক্তিযুদ্ধে মাস্টার এম এ মোতালেবের অবদান স্মরণ করে বলেন, ছাত্র অবস্থায় শিক্ষক হিসেবে মাস্টার এম এ মোতালেব সাহেব আমাদেরকে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করেন। আনোয়ারার অনেক মুক্তিযোদ্ধা ছিলেন সরাসরি তাঁর ছাত্র। কলামিস্ট মো: মুসা খান তাঁর বক্তব্যে আনোয়ারা উচ্চ বিদ্যালয়ের একটি ভবন অথবা একটি কক্ষ ( যেমন বিজ্ঞানাগার বা লাইব্রেরি) মরহুম মাস্টার আবদুল মোতালেবের নামে নামকরণের অনুরোধ জানান। স্মরণ সভায় বক্তারা, শিক্ষা ও মানবিক মূল্যবোধে আলোকিত মানুষ গড়ে তুলতে নিবেদিতপ্রাণ এই শিক্ষাবিদের পদাংক অনুসরণের উপর গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো: মকছুদর রহমান চৌধুরী বলেন, ‘১৯৮৪ সালের ১৮ ডিসেম্বর মাস্টার আবদুল মোতালেব সাহেবের মৃত্যু আমার জীবনের জন্য একটি স্মরণীয় ঘটনা, একজন আদর্শ শিক্ষকের প্রতি সর্বস্তরের মানুষের সেদিন যে শ্রদ্ধা,ভালোবাসা আমরা প্রত্যক্ষ করেছি তা বর্তমান সমাজে বিরল। সেদিন তাঁর জানাজার বিশালতা পরবর্তীতে আমাকে শিক্ষকতা পেশায় উদ্বুদ্ধ করে।’সভায় অতিথিরা মরহুম মাস্টার আবদুল মোতালেবের প্রাক্তন ছাত্র সাংবাদিক ও গবেষক জামাল উদ্দিন রচিত দেয়াং গরগণার ইতিহাস গ্রন্থের মোড়ক উম্মোচন করেন। স্মরণসভায় মরহুম মাস্টার আবদুল মোতালেবের প্রতি শ্রদ্ধা জানাতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। স্মরণ সভায় দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আবদুস সালাম সিদ্দিকী, শেষে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
আলোকিত প্রতিদিন/এপি

