আজ মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 191

শান্তর সেঞ্চুরি ও মুশফিকের ফিফটিতে ভর করে সিলেটকে হারাল রাজশাহী

ক্রীড়া ডেস্ক:

নাজমুল হোসেন শান্তর শুরুটা ছিল ধীরগতির। প্রথম ৮ বলে ২ রান তোলেন। ষষ্ঠ ওভারে সাইম আইয়ুবকে টানা তিনটি চার মেরে শুরু। একই ছন্দে খেলে গেলেন শেষ পর্যন্ত। ইনিংসের শেষ ওভারে হজরতউল্লাহ জাজাইয়ের মিস ফিল্ডিংয়ে ডাবলসে সেঞ্চুরি হয়ে যায় তার। অন্য প্রান্তে মুশফিকুর রহিমও ব্যাট হাতে সাবলীল। দুজনের একশ ছাড়ানো জুটিতে দুই বল বাকি থাকতে ৮ উইকেটে সিলেট টাইটান্সকে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।

শান্ত ৬০ বলে ১০১ এবং মুশফিক ৩১ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন। ১৯১ রানের লক্ষ্যে তারা দুজনে মিলে ১৩০ রান করেন ৭১ বলে। ১৯.৪ ওভারে ২ উইকেটে ১৯২ রান করে রাজশাহী।

লক্ষ্যে নেমে প্রথম ৫ ওভারে মাত্র ৩০ রান তোলে রাজশাহী তানজিদ হাসানের উইকেটের বিনিময়ে। রাজশাহীর বাংলাদেশি ওপেনার ৮ বলে ১০ রান করেন। পাওয়ার প্লের শেষ ওভারে শান্ত টানা তিন চার মেরে গতি তোলেন।

অষ্টম ওভারে শাহিবজাদা ফারহান (২০) আউট হওয়ার আগে একটি করে ছয় ও চার মারেন শান্ত। ১২তম ওভারে টানা দুটি চার মারা শান্ত ৩৬ বলে ফিফটির দেখা পান। পরের তিন ওভারে তার ও মুশফিুর রহিমের চার-ছয়ে  ৪৪ রান তোলে রাজশাহী। ৫৫ বলে এই জুটি ১০০ ছোঁয়। দলকে জিতিয়ে দুজনে মাঠ ছাড়েন।

ইনিংসের শেষ ওভারের প্রথম বলে ৫৮ বলে ১০ চার ও ৫ ছয়ে বিপিএলে দ্বিতীয় শতকের দেখা পান শান্ত। মুশফিকের ম্যাচ জয়ী শটে বাউন্ডারি মেরে দলকে জেতান এবং হাফ সেঞ্চুরিও করেন চারটি চার ও দুটি ছয়ে।

পারভেজ হোসেন ইমন ঝড় তোলার পরে ৫ উইকেটে ১৯০ রান করেছে সিলেট।

পাওয়ার প্লেতে সাইম আইয়ুব আউট হওয়ার আগে দারুণ শুরু করেন। পঞ্চম ওভারে ১৫ বলে ৩ চার ও ২ ছয়ে ২৮ রান করে থামেন পাকিস্তানি ওপেনার। ৩৬ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর হজরতউল্লাহ জাজাই (২০) বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। ওপেনার রনি তালুকদার এই আফগানের সঙ্গে ৩২ রানের জুটি গড়েন। তারপর ক্রিজে নামেন ইমন। রনির সঙ্গে তার জুটি বড় হয়নি। ২৫ বলে ৩৬ রান আসে।

আফিফ হোসেনকে নিয়ে ইমন স্বরূপে ফেরেন। ইনিংসের এক বল বাকি থাকতে ৪১ বলে ৮৬ রানের জুটি ভাঙে। ইমন ২৮ বলে ৩ চার ও ৪ ছয়ে ফিফটি করেন। আফিফ ১৯ বলে ৩৩ রানে আউট হলেও ৬৫ রানে অপরাজিত ছিলেন তিনি। ৩৩ বলের ইনিংসে ছিল ৪ চার ও ৫ ছয়।

সন্দীপ লামিচানে ৪ ওভারে ৩৮ রানে ২ উইকেট নেন। এছাড়া বিনুরা ফার্নান্ডো ও তানজিম হাসান সাকিব একটি করে উইকেট নেন।

আলোকিত প্রতিদিন/২৬ ডিসেম্বর ২০২৫/মওম

শীতের ছোঁয়ায় সবজির দাম কমতে শুরু করেছে, বাড়তি দামেই মাছ

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ সময় ধরে উত্তাপে থাকা সবজির দাম বাজারে কমতে শুরু করেছে, শীতের ছোঁয়া লেগেছে সবজির বাজারে। বাজারে এখন বেশিরভাগ সবজি ৪০ থেকে ৬০ টাকার মধ্যে। তবে দুই একটি সবজির দাম ৬০ থেকে ৮০ টাকার ঘরে। অপরদিকে আগের মতোই বাড়তি দামই যাচ্ছে মাছের।

আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

আজকের বাজারে প্রতিপিস ফুলকপি (মাঝারি) বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়, বাঁধাকপি (মাঝারি) প্রতি পিস ৩০ টাকা, বেগুন প্রতি কেজি ৬০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, পেঁয়াজের ফুল প্রতি মুঠা ১৫ টাকা, জালি প্রতি পিস ৫০ টাকা, ঝিঙ্গা প্রতি কেজি ৫০ টাকা, বরবটি প্রতি কেজি ৮০ টাকা, মুলা প্রতি কেজি ৪০ টাকা, শালগম প্রতি কেজি ৪০ টাকা, খিড়া প্রতি কেজি ৫০ টাকা, শিম প্রতি কেজি ৫০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, টমেটো প্রতি কেজি ৮০ টাকা, গাজর প্রতি কেজি ৫০ টাকা, কাঁচা টমেটো প্রতি কেজি ৪০ টাকা, লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা, আলু প্রতি কেজি ২০ টাকা এবং কাঁচা মরিচ প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া আজকের বাজারে প্রতি কেজি তেলাপিয়া মাছ আকার ভেদে ২২০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাবদা প্রতি কেজি ৩০০ থেকে ৩৫০ টাকায়, রুই মাছ (মাঝারি) প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকায়, কই মাছ প্রতি কেজি ২৫০ থেকে ২৮০ টাকা, প্রতি কেজি চাষের শিং মাছ ৪০০ থেকে ৪৫০ টাকা, বড় চিংড়ি প্রতি কেজি ৮০০ থেকে ১০০০ টাকা, পাঙাস প্রতি কেজি ১৭০ থেকে ২০০ টাকা, শোল প্রতি কেজি ৮০০ টাকা, টেংড়া প্রতি কেজি ৫০০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া ব্রয়লার প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে, সোনালী প্রতি কেজি ২৮০ টাকা, লেয়ার প্রতি কেজি ৩০০ টাকা, দেশি মুরগি প্রতি কেজি ৬০০ থেকে ৬৫০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৭৫০ টাকা এবং খাসির মাংস প্রতি কেজি ১১০০ টাকায় বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী আব্দুস সাত্তার। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সবজির দাম খুবই বাড়তি ছিল। সেই তুলনায় এখন সবজির দাম কিছুটা কমেছে। শীতের সময় হিসেবে আরও কমা উচিত ছিল সবজির দাম। সারা বছর তো বাড়তি দামে এসব কিনে খেলাম, কিন্তু সবজির ভরপুর মৌসুম এই শীতে সবজির দাম গ্রামগঞ্জে একেবারেই কম। সেই তুলনায় ঢাকায় আরেকটু দাম কমলে বেশি ভালো হতো।

বাজারের আরেক ক্রেতা মাসুদুর রহমান বলেন, বাজারে সবকিছুর দাম উঠানামা করে। মাছের দাম কখনোই কমতে দেখলাম না। সব সময় বাড়তি দামে আমাদের মাছ কিনতে হয়। সাধারণত পাঙ্গাস, চাষের কই, তেলাপিয়া মাছ ছাড়া অন্য সব ধরনের মাছের দাম বাড়তি থাকে। আমাদের মতো মানুষষদের জন্য অতিরিক্ত দামের কারণে ভালো মাছ কিনে খাওয়ায় মুশকিল।

একই বাজারের মাছ বিক্রেতা শহিদুল ইসলাম বলেন, কিছু কিছু মাছের দাম কমের মধ্যেই রয়েছে, কিন্তু বেশ কিছু মাছের দাম আগের মতোই রয়েছে। এর মূল কারণ হচ্ছে মাছের খাবারের দাম বেড়ে যাওয়ার পর থেকে, বাজারে মাছ বেশি দামে বিক্রি হচ্ছে।

সবজির দামের বিষয়ে মগবাজারের এক সবজি বিক্রেতা বলেন, এখন বেশিরভাগ সবজি খুবই কম দামে বিক্রি হচ্ছে। শীত মৌসুম হওয়ার কারণে সবজির ভরপুর সরবরাহ আছে বাজারে। সে কারণে বাজারের সব ধরনের সবজির দাম বর্তমানে কম যাচ্ছে। কিন্তু এসব ফস বা চারা যখন ক্ষেতে ছিল তখন টানা কয়েকদিনের বৃষ্টির কারণে এসব ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকের যদি এমন ক্ষতি না হতো, তাহলে ফলন আরও বেশি হতো তখন বাজারে এর চেয়েও কম দামে সবজি বিক্রি হতো।

আলোকিত প্রতিদিন/২৬ ডিসেম্বর ২০২৫/মওম

প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

সাইফুল ইসলাম সবুজ:

শতবর্ষের আহবানে, বিজয়ের জয়গানে,এসো মিলিত হই শেকড়ে শ্লোগান নিয়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। ২৬ ডিসেম্বর শুক্রবার  দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালী, কৃতি শিক্ষার্থীদের স্মারকও ক্রেস্ট প্রদান,দোয়া মাহফিল,আলোচনা সভা,মধ্যাহ্ন, রেফেল ড্র ইত্যাদি।
ডুয়েটের প্রফেসর প্রকৌশলী ডক্টর নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান খান। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কর্নেল অবঃ ডাঃ আব্দুর রহিম, অবসরপ্রাপ্ত ব্যাংকার আব্দুর রাজ্জাক, ডাঃ কায়েম উদ্দিন, প্রকৌশলী শফিকুল ইসলাম,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফি উদ্দীন,দাতা সদস্য শামীম আহমেদ তালুকদার,উদযাপন কমিটির আহবায়ক মাহফিজুর রহমান,সদস্য সচিব কামরুল ইসলাম প্রমূখ।
শতবর্ষের এ অনুষ্ঠানে বিদ্যালয়ের নবীন, প্রবীন শিক্ষার্থীরা একে অপরের সাথে দেখা হতেই আবেগে আপ্লুত হয়ে পড়েন।জীবনের কর্মব্যস্ততায় এ দেখা যেন তাদের হাজার বছর পর।

আলোকিত প্রতিদিন/২৬ ডিসেম্বর ২০২৫/মওম

১৯ বছর পর জিয়াউর রহমানের কবরের পাশে তারেক রহমান

আলোকিত ডেস্ক:

দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার পরদিন বাবা এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানালেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৯ বছর পর বাবার স্মৃতিধন্য এই স্থানে ফিরে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি অংশ নিলেন দোয়া এবং মোনাজাতে।দলীয় নেতাকর্মীদের সঙ্গে মোনাজাত শেষে বাবার কবরের পাশে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। এসময় তারেক রহমানকে কিছুটা আবেগাপ্লুত হয়ে টিস্যু দিয়ে চোখ মুছতে দেখা যায়।

২৬ ডিসেম্বর শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তিনি শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়ার কবরে পৌঁছান এবং জিয়ারত করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এর আগে ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান এখানে শেষবার শ্রদ্ধা নিবেদন করেছিলেন। এরপর দীর্ঘ প্রবাস জীবনের কারণে আর আসা সম্ভব হয়নি।

গতকাল বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরেন তারেক রহমান। ফেরার দিন রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় দলের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। এরপর অসুস্থ মা’কে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে নিজ বাসভবনে ফেরেন।

আজ দুপুর থেকেই তারেক রহমানের জিয়ারতকে কেন্দ্র করে চন্দ্রিমা উদ্যান এবং মাজার এলাকায় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখা যায়। ব্যানার-ফেস্টুন হাতে কয়েক হাজার নেতাকর্মী সেখানে উপস্থিত হন। বিশৃঙ্খলা এড়াতে এবং তারেক রহমানের নিরাপত্তায় পুলিশ, বিজিবি, আনসারসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

জিয়ারতকালে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন– বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এবং দলের কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা।

কবর জিয়ারত শেষে সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি তারেক রহমানের শ্রদ্ধা জানানোর কথা আছে।

আলোকিত প্রতিদিন/২৬ ডিসেম্বর ২০২৫/মওম

কাজিপুরে অবৈধ ঘোড়ার মাংস পাচারকালে দুই ব্যবসায়ীকে জরিমানা

ওয়াসিম সেখ:

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় অবৈধভাবে ঘোড়ার মাংস পাচারকালে দুই মাংস ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

২৬ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টা সময় কাজিপুর উপজেলার সদর ইউনিয়নের সাউটতলা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান।

অভিযানকালে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে রাখা ৭ বস্তা (আনুমানিক ৩৫০ কেজি) ঘোড়ার মাংস জব্দ করা হয়। এ সময় মাংস ব্যবসায়ী মো. জাহিদুল ইসলাম (৩৩), বগুড়া জেলার গাবতলী থানার বাগবাটি গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলেকে ১৫ হাজার টাকা এবং মো. তারেক (৩৮), গাজীপুর জেলার কোনাবাড়ী থানার পেয়ারা বাগান এলাকার মৃত আবু মিয়ার ছেলেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মোট জরিমানার পরিমাণ ২৫ হাজার টাকা।
অভিযানে কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসানসহ পুলিশ এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রংপুর জেলার পীরগাছা উপজেলা থেকে ঘোড়া ক্রয় করে অবৈধ মাংস ব্যবসায়ীরা ঢাকায় পাচারের উদ্দেশ্যে কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চলে ঘোড়াগুলো জবাই করে। মাংস বহনের সময় স্থানীয়রা বিষয়টি দেখে উপজেলা প্রশাসনকে খবর দিলে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়।

উল্লেখ্য, জব্দকৃত ঘোড়ার মাংস মাটিতে গর্ত করে পুঁতে ধ্বংস করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/২৬ ডিসেম্বর ২০২৫/মওম

‘ভারত বিরোধীতার’ কারণে বাংলাদেশিদের হোটেল ভাড়া দেবে না শিলিগুড়ির ব্যবসায়ীরা

আন্তর্জাতিক ডেস্ক:

কথিত রাজনৈতিক অস্থিরতা এবং ভারত বিরোধীতার কারণে বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া না দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের শিলিগুড়ির ‘বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতি’।

২৬ ডিসেম্বর শুক্রবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া। হোটেল ব্যবসায়ীদের সংগঠনের জয়েন্ট সেক্রেটারি উজ্বল ঘোষ জানিয়েছিলেন, গত বছরের ডিসেম্বরে তারা এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে সেবার শিক্ষার্থী ও চিকিৎসা নিতে আসা বাংলাদেশিদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল ছিল। কিন্তু এখন থেকে আর কোনো বাংলাদেশিকেই তারা হোটেল দেবেন না।

তিনি বলেন, “২০২৪ সালের ডিসেম্বরে, আমাদের সদস্যরা বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু মানবিক কারণে বাংলাদেশি শিক্ষার্থী ও অসুস্থ মানুষদের কাছে ভাড়া দেওয়া হচ্ছিল। যারা ভারতে পড়াশোনা এবং চিকিৎসার জন্য এসেছেন।” “বাংলাদেশে (কথিত) সহিংসতা এবং ভারত বিরোধী বক্তব্যের কারণে আমরা আর কোনো বাংলাদেশির কাছে হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেছেন, তাদের সংগঠনের অধীনে শিলিগুড়িতে ১৮০টি হোটেল আছে। যারা সবাই কঠোরভাবে এ নিষেধাজ্ঞা মেনে চলবেন।  এই সংগঠনের বাইরে থাকা আরও ৫০টি হোটেলও বাংলাদেশিদের কাছে ভাড়া দিচ্ছে না বলে দাবি করেছে একটি সূত্র।

প্রতিবছর অনেক বাংলাদেশি শিক্ষা, পর্যটন এবং চিকিৎসার জন্য শিলিগুঁড়ি যান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

আলোকিত প্রতিদিন/২৬ ডিসেম্বর ২০২৫/মওম

 

তিনশ’ ফিট থেকে বর্জ্য অপসারণ করছে বিএনপি নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর তিনশ’ ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানস্থলে সৃষ্ট বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

২৬ ডিসেম্বর শুক্রবার সকালে এ কর্মসূচি শুরু হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বর্জ্য অপসারণ কার্যক্রমে নিজেও অংশ নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

পরে সাংবাদিকদের তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব সময় বলেছেন—আমরা যা কিছুই করি, তা যেন মানুষের কল্যাণে হয়। সামাজিক দায়বদ্ধতা থেকেই বিএনপি এ ধরনের কার্যক্রম করছে। এবং যেখানে যেখানে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নতুন করে মেরামত করা হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন করে সড়কের আগের পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

পুরোপুরি বর্জ্য অপসারণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে তিনি জানান।

আলোকিত প্রতিদিন/২৬ ডিসেম্বর ২০২৫/মওম

ঢাকায় বাড়ছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি

আলোকিত প্রতিবেদক:

ঢাকায় শীত আরও জোরালো হচ্ছে। উত্তর এবং উত্তর-পশ্চিম দিক থেকে বইছে ঠান্ডা বাতাস, যার ফলে রাজধানী এবং আশপাশের এলাকায় তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ শুক্রবার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪০ মিনিটে।

অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা সৃষ্টি হতে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এতে সড়ক যোগাযোগের পাশাপাশি অভ্যন্তরীণ নৌ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।  অনেক এলাকায় দৃশ্যমানতা কমে যেতে পারে এবং শীতের অনুভূতিও বাড়তে পারে বলে।

আলোকিত প্রতিদিন/২৬ ডিসেম্বর ২০২৫/মওম

স্মৃতি আর আবেগের ৮০ বছর, বানিয়াজুরী স্কুলে নবীন-প্রবীণের মিলনমেলা!

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা : মানিকগঞ্জের ঘিওরে স্মৃতি আর আবেগের মেলবন্ধনে ঐতিহ্যবাহী বানিয়াজুরী ইউনিয়ন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মিলনমেলায় নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের পদচারণায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সকাল থেকেই কুয়াশাভেজা শীত উপেক্ষা করে বিদ্যালয়ের প্রাক্তন পাঁচ হাজারের বেশি শিক্ষার্থীরা ক্যাম্পাসে ভিড় করতে থাকেন। দীর্ঘ বছর পর পুরনো বন্ধুদের কাছে পেয়ে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ মেতে ওঠেন সেলফিতে, কেউবা ফিরে যান সেই হারানো কৈশোরে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়। এরপর আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন উদযাপন কমিটির সদস্যরা। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন মানিকগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবিরের সহধর্মিনী শায়লা কবির। পুনর্মিলনী উদযাপন কমিটির সভাপতি ড. মোহাম্মদ কায়কোবাদের সভাপতিত্বে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহীন মিয়া হাসিন। বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান যখন ৮০ বছরে পদার্পণ করে, তখন তার শেকড় অনেক গভীরে চলে যায়। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবদান রাখছেন, যা অত্র এলাকার জন্য অত্যন্ত গর্বের। টিভি উপস্থাপিকা সাদিয়া রোশনী সূচনা, রিপন আনসারি, সবুজ হাকিমের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও মানিকগঞ্জ ৩ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আফরোজা খানম খানম রিতা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবির, বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম চতু, উদযাপন কমিটির সহ-সভাপতি ডা: আবুল হাসান। এছাড়াও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে বক্তব্য দেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে স্মৃতিচারণমূলক পর্বে প্রবীণ শিক্ষার্থীরা তাঁদের ছাত্রজীবনের নানা গল্প শুনিয়ে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন। সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করেন ওয়ারফেজ মিজান, লালন ব্র্যান্ডের সুমি সহ আরো শিল্পীরা। নাচ পরিবেশন করেন দেশের খ্যাতিমান নৃত্য শিল্পীরা।

আলোকিত প্রতিদিন/এপি

স্মৃতি আর আবেগের ৮০ বছর: ঘিওর বানিয়াজুরী স্কুলে নবীন-প্রবীণের মিলনমেলা

মো: মহিদ:

স্মৃতি আর আবেগের মেলবন্ধনে মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঐতিহ্যবাহী বানিয়াজুরী ইউনিয়ন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে।২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মিলনমেলায় নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের পদচারণায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সকাল থেকেই কুয়াশাভেজা শীত উপেক্ষা করে বিদ্যালয়ের প্রাক্তন পাঁচ হাজারের বেশি শিক্ষার্থীরা ক্যাম্পাসে ভিড় করতে থাকেন। দীর্ঘ বছর পর পুরনো বন্ধুদের কাছে পেয়ে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ মেতে ওঠেন সেলফিতে, কেউবা ফিরে যান সেই হারানো কৈশোরে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়। এরপর আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন উদযাপন কমিটির সদস্যরা।অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন মানিকগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবিরের সহধর্মিনী শায়লা কবির।পুনর্মিলনী উদযাপন কমিটির সভাপতি ড. মোহাম্মদ কায়কোবাদের সভাপতিত্বে আলোচনা সভা ও স্মৃতিচারণ স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহীন মিয়া হাসিন। বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান যখন ৮০ বছরে পদার্পণ করে, তখন তার শেকড় অনেক গভীরে চলে যায়। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবদান রাখছেন, যা অত্র এলাকার জন্য অত্যন্ত গর্বের। টিভি উপস্থাপিকা সাদিয়া রোশনী সূচনা, রিপন আনসারি, সবুজ হাকিমের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও মানিকগঞ্জ ৩ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আফরোজা খানম খানম রিতা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবির, বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম চতু, উদযাপন কমিটির সহ-সভাপতি ডা: আবুল হাসান। এছাড়াও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে বক্তব্য দেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে স্মৃতিচারণমূলক পর্বে প্রবীণ শিক্ষার্থীরা তাঁদের ছাত্রজীবনের নানা গল্প শুনিয়ে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন। সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করেন ওয়ারফেজ মিজান, লালন ব্র্যান্ডের সুমি সহ আরো শিল্পীরা। নাচ পরিবেশন করেন দেশের খ্যাতিমান নৃত্য শিল্পীরা।

আলোকিত প্রতিদিন/২৫ ডিসেম্বর ২০২৫/মওম