আজ মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 189

দেশে ফেরার পর প্রথমবার বিএনপির গুলশান কার্যালয়ে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর প্রথমবারের মতো গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

২৮ ডিসেম্বর রবিবার দুপুর দুপুর ১টা ৪২ মিনিটে তিনি সেখানে পৌঁছান। কার্যালয়ে তাকে স্বাগতম জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যসহ নেতা-কর্মীরা।বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করেছে।

দলীয় সূত্র জানায়, ২০০৮ সালে এই কার্যালয়টি চালু হওয়ার পর তারেক রহমান হয় কারাগারে ছিলেন অথবা নির্বাসনে। ফলে সশরীরে এই কার্যালয়ে এটিই হচ্ছে তার প্রথম সফর। তার আগমনকে কেন্দ্র করে গুলশান কার্যালয় এবং এর আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরেন তিনি। গত তিন দিনে তিনশ’ ফিট এলাকায় সংবর্ধনা, এভারকেয়ার হাসপাতালে মাকে দেখতে যাওয়া, শেরে বাংলা নগরে বাবা জিয়াউর রহমানের কবর জিয়ারত, সাভারে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানানো, শরিফ ওসমান হাদির কবর জিয়ারত, নির্বাচন কমিশনে গিয়ে ভোটার নিবন্ধন সম্পন্ন করা, ছোট ভাই আরাফাত রহমান কোকো, শ্বশুর মাহবুব আলী এবং পিলখানার শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত করাসহ ব্যস্ত সময় কাটিয়েছেন তিনি।

আলোকিত প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০২৫/মওম

ক্ষতিগ্রস্ত প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয় পরিদর্শনে শ্রম উপদেষ্টা

আলোকিত প্রতিবেদক:

হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয় পরিদর্শন করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন।

২৮ ডিসেম্বর রবিবার গণমাধ্যম দুটির ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে উপদেষ্টা ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

এ সময় নৌপরিবহন উপদেষ্টা বলেন, পক্ষে-বিপক্ষে মতভেদ থাকবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে সহিংসতাি এবং  হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন হওয়া উচিত। মিডিয়ার ওপর সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করে না। মিডিয়া হচ্ছে সরকারের চোখ। সরকার এবং গণমাধ্যমকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করতে হবে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

দেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে নৌপরিবহন উপদেষ্টা বলেন, মিডিয়া সত্য তুলে ধরবে— এটাই জনগণের প্রত্যাশা। ২০২৪ সালের গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আগামী সরকার অবশ্যই অতীত থেকে শিক্ষা নেবে।

উপদেষ্টা বলেন, এতো বড় একটি দুর্ঘটনার পরও মাত্র এক দিনের মধ্যে পত্রিকা প্রকাশের সক্ষমতা একটি বিরাট সাহসিকতা এবং পেশাদারিত্বের পরিচয়। এ সময় তিনি প্রথম আলো ও ডেইলি স্টারের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দৃঢ়তার প্রশংসা করেন।

তিনি জানান, গণমাধ্যমের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। পরিদর্শন শেষে নৌপরিবহন উপদেষ্টা ক্ষতিগ্রস্ত গণমাধ্যমকর্মীদের প্রতি সংহতি প্রকাশ করেন এবং বলেন, গণমাধ্যম ঘুরে দাঁড়াবে, গণমাধ্যমের স্বাধীনতা বজায় থাকবে।

পরিদর্শনকালে ডেইলি স্টারের উপদেষ্টা সম্পাদক কামাল আহমেদ, প্রথম আলো পত্রিকার নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফসহ দায়িত্বশীল কর্মকর্তা এবং সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০২৫/মওম

সাভারে এক ব্যক্তির উপর অতর্কিত হামলা ও প্রাণনাশের হু*মকি

ক্রাইম রির্পোটার: সাভারে কর্নেলিউস রিংকু বিশ্বাস নামের এক ব্যক্তির উপর অতর্কিত হামলার চেষ্টা, প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে ভুক্তভোগী গত ৮ই ডিসেম্বর ২৫ইং তারিখ রোজ সোমবার সাভার মডেল থানায় একটি জিডি করেন (জিডি নং-৬৭৪, CRBH5W )।
ভুক্তভোগী কর্নেলিউস রিংকু বিশ্বাস (৪২), সাভার পৌরসভার রাজাশন এলাকার পিতাঃ আন্দ্রিয় বিশ্বাস, মাতাঃ সুবাসী রোজারিও এর ছেলে।
জিডি সূত্রে জানা যায়, গত ৭ই ডিসেম্বর ২৫ইং তারিখ রোজ রবিবার সকালে অজ্ঞাত দুইজন ব্যক্তি সাভার থানাধীন রাজাশন পলু মার্কেট এলাকায় কর্নেলিউস রিংকু বিশ্বাসের বাড়িতে এসে তাকে এবং তার পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভয়ভীতি সহ হুমকি প্রদান করে। এমনকি তার ঢাকার নদ্দার বাসায় গিয়েও হুমকি প্রদান করে বলে অভিযোগে উল্লেখ্য রয়েছে।
এবিষয়ে কর্নেলিউস রিংকু বিশ্বাস বলেন, আমি বিভিন্ন প্রোগ্রামে যাওয়ার কারণে আমার মনে হচ্ছে বেশ কিছু দিন যাবত অজ্ঞাত পরিচয়ে কয়েকজন ব্যক্তি আমাকে বিভিন্ন জায়গায় অনুসরণ করছে। তারই ধারাবাহিকতায় গত ৭ই ডিসেম্বর সকালে অজ্ঞাত দুই ব্যক্তি আমার বাড়িতে এসে আমার উপর হামলার চেষ্টা করে। এসময় আমার পরিবারের লোকজন চলে আসায় তারা দৌড়ে পালিয়ে যায়। যাওয়ার আগে তারা আমাকে এবং আমার পরিবারের লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভয়ভীতি সহ প্রাণনাশের হুমকি প্রদান করে। এর আগে বিগত ০৩ ডিসেম্বর ২৫ইং তারিখে তার আমার ঢাকার নদ্দার বাসায় গিয়ে আমার স্ত্রী মিতু রায়কে (৪০) হুমকি প্রদান এবং মারধর করে।
এবিষয়ে আমি বাদী হয়ে সাভার মডেল থানায় একটি সাধারণ ডাইরি করি। এঘটনার পর আমি আমার পরিবার নিয়ে চরম আতংকের মাঝে বসবাস করছি। তারা আমার কাছে টাকা দাবি করে অন্যথায় আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। ধরনা করছি দূর্বৃত্তরা যে কোন সময় আমার এবং আমার পরিবারের উপর হামলা করতে পারে। তাই আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি। ভুক্তভোগী কর্নেলিউস রিংকু বিশ্বাসের এক প্রতিবেশী জানায়, ঘটনার পর আমি তার বাড়িতে যাওয়া আগেই দূর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আমারা জানতে পারি অজ্ঞাত দুই ব্যক্তি কর্নেলিউস রিংকু বিশ্বাসের উপর হামলার চেষ্টা করে। দূর্বৃত্তরা যাওয়ার আগে তাকে এবং তার পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভয়ভীতি সহ প্রাণনাশের হুমকি প্রদান করে।
সাভার মডেল থানা পুলিশ জানায়, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হবে।
আলোকিত প্রতিদিন/এপি

২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

বিশেষ প্রতিনিধি: দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান তিনি। শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।

গত ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে এ নিয়োগ দেন। আজ শপথ গ্রহণের দিন থেকেই তার এ নিয়োগ কার্যকর হবে। এর আগে বিদায়ী প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ শনিবার (২৭ ডিসেম্বর) অবসরে যান তিনি। এদিন তার চাকরির মেয়াদ ৬৭ বছর পূর্ণ হয়।

 নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আইন পেশায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন। তিনি ১৯৮৫ সালে জেলা জজ আদালতে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন সে।

উল্লেখ্য, ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হন এবং দুই বছর পর স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। ২০২৪ সালের ১২ আগস্ট তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

আলোকিত প্রতিদিন/এপি

সাভারে বিরুলিয়া বৈষম্য বিরোধী ছাত্র জনতা হত্যা মামলার আসামি সোহেল আটক 

শহিদুল্লাহ সরকার : সাভারের বিরুলিয়া বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতা হত্যা মামলার আসামি সোহেল কে কালিয়াকৈর থেকে শনিবার দিবাগত-রাত ৮টার সময় অভিযান চালিয়ে তাকে আটক করেন বিরুলিয়া ফাঁরি ইনচার্জ এস আই আল আমিন। আটককৃত  সোহেল, সালাম এর পুত্র, এবং  বিরুলিয়া ১ ওয়ার্ড  যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পুলিশ জানায় তার বিরুদ্ধে সাভার মডেল থানায় ৫টি বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা হত্যা মামলা রয়েছে । বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলা আমিন বিষয়টি নিশ্চিত করেন ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে  সোহেলকে গ্রেফতার করা হয় ।স্থানীয়রা বলেন, আওয়ামীলীগ সরকার পতন হলেও কালিয়াকৈর এলাকায় যুবলীগ নেতা সোহেলের চাদাবাজী অব‍্যাহত ছিলো । এই এলাকায় মাদক ব‍্যবসার একক আধিপত্য চালায় এই নেতা । এছাড়াও এলাকায় ছিনতাই ও ডাকাতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে ।
আলোকিত প্রতিদিন/এপি

সাভারের বিরুলিয়ায় ১৩ পিস ইয়বাসহ মাদক ব্যবসায়ী সবুজ মিয়া আটক

শহিদুল্লাহ সরকার: সাভার বিরুলিয়া ইউনিয়নে একের পরে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেন!বিরুলিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই আল আমিন এখন মাদক ব্যবসায়ীদের আতঙ্ক”বিরুলিয়া বাসীর স্বস্তি! মাত্র ১৫ দিনে একাধিক মাদক ব্যবসায়ী ও অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্ত রেখেছেন বাংলাদেশ পুলিশের একজন এসআই আল আমিন!  শীর্ষ মাদক ব্যবসায়ী ও হত্যা মামলা সহ একাধিক মামলার আসামী সবুজ মিয়া(৪০)পিতা আসাদ কে বিরুলিয়া সামাইর থেকে ১৩ পিচ ইয়াবা সহ গ্রেফতার করে বিরুলিয়া পুলিশ ফাঁরি ইনচার্জ এস আই আল আমিন।
আলোকিত প্রতিদিন/এপি

নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা লতিফ সিদ্দিকীর

সাইফুল ইসলাম সবুজ: 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের বহিষ্কৃত প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের কালিহাতী সদরস্থ তাঁর বাসভবনে আয়োজিত এক অনানুষ্ঠানিক মতবিনিময় সভায় তিনি ওই ঘোষণা দেন।
মতবিনিময় সভায় মহান মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের কমান্ডার ইন চিফ আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ‘নির্বাচনে অংশ নেবো কি নেবো না এ নিয়ে গত কয়েকদিন ধরে আমি দ্বিধা-দ্বন্দ্বে ছিলাম। আমি সব সময় জনগণের মতামত ও জনরায়কে প্রাধান্য দিয়ে রাজনীতি করেছি এবং এখনও করছি। আমার কর্মী-সমর্থক এবং এলাকার সাধারণ মানুষের আগ্রহ ও অনুরোধের প্রতি সম্মান জানিয়েই আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি জানান, নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে আগামি ২৯ ডিসেম্বর সোমবার) মনোনয়নপত্র জমা দিবেন। এরপর পর্যায়ক্রমে গণসংযোগ ও নির্বাচনী কার্যক্রম চালাবেন।
 অনানুষ্ঠানিক ওই মতবিনিময় সভায় নির্বাচনী আসনে তাঁর শুভানুধ্যায়ী ও কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন

আলোকিত প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০২৫/মওম

– Advertisement –

ফুলকপির কাটলেট তৈরির রেসিপি জেনে নেওয়া যাক

কাটলেট খেতে আমরা সবাই পছন্দ করি। শীতের বিকেলের নাস্তায় কাটলেট থাকলে জমে যায় বেশ। শীতের সবজি হিসেবে ফুলকপির নাম শুরুতেই আসে। এই ফুলকপি দিয়েও কিন্তু তৈরি করা যায় সুস্বাদু কাটলেট। রেসিপিও বেশ সহজ। বাড়িতে থাকা বিভিন্ন উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া সম্ভব। চলুন জেনে নেওয়া যাক ফুলকপির কাটলেট তৈরির রেসিপি-

তৈরি করতে লাগবে

ফুলকপি- ১টি ,ডিম- ১টি ,ময়দা- ১/৪ কাপ ,হলুদ গুঁড়া- সামান্য,পেঁয়াজ কুচি- আধা কাপ,কাঁচা মরিচ কুচি- স্বাদমতো,ধনিয়া পাতা কুচি- ২ চা চামচ,লবণ- পরিমাণমতো ও তেল- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

ফুলকপি টুকরা করে নিন। পানিতে ১ চিমটি হলুদ দিয়ে ফুলকপির টুকরাগুলো ৩-৪ মিনিট ফুটিয়ে নিন। পানি ঝরিয়ে ছোট কুচি করে কেটে নিন। তেল বাদে বাকি সব উপকরণ একসঙ্গে মেখে নিন। পছন্দমত মাপে কাটলেট বানিয়ে নিন। প্যানে অল্প তেল গরম করে নিন। কাটলেটগুলো তেলে ভেজে নিন। এক পিঠ সোনালি হলে উল্টে দিন। সবগুলো তৈরি হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন

আলোকিত প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০২৫/মওম

চীনে দুই সেকেন্ডে ৭০০ কিলোমিটার গতি তুলল ট্রেন

আন্তর্জাতিক ডেস্ক:

নিজেদের দ্রুতগতির মাগলেভ ট্রেন দিয়ে বিশ্বরেকর্ড গড়েছে চীন। এটি মাত্র দুই সেকেন্ডের ভেতর ৭০০ কিলোমিটার গতি তুলেছে। ট্রেনটির গতি এতই বেশি যে কেউ যদি পাশে থাকেন তাহলে এক সেকেন্ডের বেশি এটিকে দেখতে পারবেন না।

চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির গবেষকরা একটি চৌম্বক দ্বারা চালিত ট্রেনের ওপর এ পরীক্ষা চালান। তার এক হাজার টনের বেশি ওজনের ট্রেনটিকে এ গতিতে চালাতে সমর্থ হন।

ট্রেনটিকে চালানো হয় ম্যাগলেভ ট্র্যাকের ওপর। এটি এত গতি তোলার পর সফলভাবে আবার নিরাপদে থামাতে সমর্থ হন তারা। এরমাধ্যমে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইলেকট্রিক ম্যাগলেভ ট্রেনে পরিণত হয় এটি।

সামাজিকমাধ্যমে গত ৩ ডিসেম্বর এ ট্রেনের একটি ভিডিও প্রকাশ করা হয়। এতে দেখা যাচ্ছে, কয়েকজন ট্রেনটি দেখার জন্য অপেক্ষা করছেন। তারা চোখের পলক ফেলার আগেই এটি চলে গেছে।

এই ট্রেনটি অতিপরিবাহী চুম্বকের দ্বারা চলে। ফলে রেললাইনের সঙ্গে সরাসরি এটির চাকা যুক্ত থাকে না। ট্রেনটি মূলত চুম্বকের মাধ্যমে ভেসে থাকে এবং চুম্বকের মাধ্যমেই চলে।

এই ট্রেনের গতিবেগ এতই বেশি যে এটির শক্তি দিয়ে রকেটও নিক্ষেপ করা যাবে। এ ট্রেনটি যদি বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে তাহলে সাধারণ মানুষ চীনের একটি শহর থেকে আরেকটি শহরে কয়েক মিনিটের মধ্যে যেতে পারবেন।

আলোকিত প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০২৫/মওম

গণঅধিকার ছেড়ে বিএনপিতে রাশেদ খান,ধানের শীষ প্রতীকে করবেন নির্বাচন

নিজস্ব প্রতিবেদক:

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন মো. রাশেদ খান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঝিনাইদহ-৪ (সদর ও কালীগঞ্জ) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

২৭ ডিসেম্বর শনিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি দলটিতে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

বিএনপিতে যোগ দিচ্ছেন রাশেদ খান যোগদান অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই এলাকার বিএনপি এবং অঙ্গ-সংগঠনের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে রাশেদ খানকে বিজয়ী করতে কাজ করার আহ্বান জানান।

এর আগে সকালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বরাবর পদত্যাগপত্র জমা দেন রাশেদ খান। পদত্যাগপত্রে তিনি লেখেন, “ব্যক্তিগত কারণে এবং বৃহত্তর রাজনৈতিক স্বার্থে আমি দলের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিচ্ছি। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত যারা আমার সহযোদ্ধা ছিলেন, তাদের কেউ আমার আচরণে কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী। যেখানেই থাকি, আমাদের ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকবে।”

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর বিএনপি শরিক দলগুলোর জন্য যে ২৮টি আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল, তাতে ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানকে সমর্থন দেওয়ার কথা জানানো হয়েছিল। তবে বর্তমান আরপিও অনুযায়ী, জোটের শরিক হিসেবে নিজ প্রতীকে জেতা চ্যালেঞ্জিং হতে পারে বিবেচনায়, তিনি সরাসরি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছে গণঅধিকার পরিষদও।

আলোকিত প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০২৫/মওম