Sign in
  • প্রথম পাতা
  • জাতীয়
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
    • চট্টগ্রাম
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • খেলাধুলা
  • অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • সাহিত্য
  • শিক্ষা
  • আরো
    • সম্পাদকীয়
    • ইতিহাসের এই দিনে
    • ফিচার
    • বিয়ে শাদী
    • বিদেশ বিচিত্রা
    • বিনোদন
    • বিশেষ প্রতিবেদন
    • ভ্রমন
    • মতামত
    • লাইফ-স্টাইল
    • সাক্ষাৎকার
Sign in
Welcome!Log into your account
Forgot your password?
Password recovery
Recover your password
Search

ইপেপার

Logo

আজ মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

ই-পেপার

LogoPRO

  • প্রথম পাতা
  • জাতীয়
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
    • চট্টগ্রাম
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • খেলাধুলা
  • অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • সাহিত্য
  • শিক্ষা
  • আরো
    • সম্পাদকীয়
    • ইতিহাসের এই দিনে
    • ফিচার
    • বিয়ে শাদী
    • বিদেশ বিচিত্রা
    • বিনোদন
    • বিশেষ প্রতিবেদন
    • ভ্রমন
    • মতামত
    • লাইফ-স্টাইল
    • সাক্ষাৎকার
Home Blog Page 188

এনসিপির প্রার্থীর হাসনাত আবদুল্লাহর জন্য সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

  • চট্টগ্রাম
  • সারাদেশ
ডেস্ক প্রতিদিন-৩
-
ডিসেম্বর ২৯, ২০২৫
০
এনসিপির প্রার্থীর হাসনাত আবদুল্লাহর জন্য সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

নাজমুল হাসান:

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমঝোতা হওয়ায় কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর জন্য আসন ছেড়ে দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এবং সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম শহীদ।

২৮ ডিসেম্বর রবিবার রাত সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটের সঙ্গে কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি এবং এনসিপির অংশগ্রহণে মোট ১০ দলীয় জোট গঠনের ঘোষণা দেন।

এ বিষয়ে জামায়াত নেতা সাইফুল ইসলাম শহীদ বলেন, এনসিপির সঙ্গে জামায়াতের নির্বাচনী জোট হওয়ায় কেন্দ্রীয় জামায়াতের দায়িত্বশীলদের সিদ্ধান্ত অনুযায়ী বৃহত্তর রাজনৈতিক লক্ষ্য এবং ঐক্যের স্বার্থে আমি কুমিল্লা-৪ আসন এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর জন্য ছেড়ে দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।

তিনি আরও বলেন, আমরা দেশ, মানুষ ও দ্বীন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। দলীয় যেকোনো সিদ্ধান্ত আমরা অক্ষরে অক্ষরে পালন করি। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, গত কয়েক মাস ধরে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আমার নির্বাচনী প্রচারণার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি আপনাদের কাছে চির ঋণী। আমরা সবাই মিলে দ্বীন বিজয়ের আন্দোলনে একসঙ্গে কাজ করে যাব।

এদিকে দেবিদ্বার উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম সরকার বলেন, এনসিপি ও জামায়াতের জোট ঘোষণার পর কুমিল্লা-৪ আসনে জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম শহীদ এনসিপির মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহর জন্য নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এটি তার ব্যক্তিত্ব ও দলীয় মহৎ গুণের পরিচয় বহন করে। আমরা সবাই মিলেমিশে দেবিদ্বারের উন্নয়নে কাজ করতে চাই।

আলোকিত প্রতিদিন/২৯ ডিসেম্বর ২০২৫/মওম

আমরা মনে হয় ইউক্রেন শান্তি সংলাপের চূড়ান্ত পর্যায়ে আছি : ট্রাম্প

  • আন্তর্জাতিক
ডেস্ক প্রতিদিন-৩
-
ডিসেম্বর ২৯, ২০২৫
০
আমরা মনে হয়  ইউক্রেন শান্তি সংলাপের চূড়ান্ত পর্যায়ে আছি : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনে যুদ্ধাবসানের জন্য ওয়াশিংটনের নেতৃত্বে যে শান্তি সংলাপ এবং কূটনৈতিক তৎপরতা চলছে, তা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রবিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ বিষয়ে কথা বলেন তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রবিবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ফ্লোরিডা যান। ফ্লোরিডার পাম বিচ শহরে ট্রাম্পের বিলাসবহুল প্রাসাদ মার-আ-লাগোতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হয় তার। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “আমরা মনে হয় আমরা শান্তি সংলাপের চূড়ান্ত পর্যায়ে আছি। এখন আমাদের আরও সতর্ক হতে হবে। নয়তো ফের এই ব্যাপারটি দীর্ঘদিনের জন্য ঝুলে যাবে।”

জেলেনস্কির সঙ্গে রবিবারের বেঠক সম্পর্কে ট্রাম্প বলেন, “আমাদের আলোচনা চমৎকার হয়েছে। কিছু ব্যাপার এখনও অমীমাংসিত থেকে গেছে। আশা করছি শিগগিরই সেগুলোর মীমাংসা হবে।”

ট্রাম্প যদিও ভেঙে বলেননি, তবে বিভিন্ন সূত্রে জানা গেছে রাশিয়াকে ভূখণ্ড ছাড় দেওয়ার দেওয়ার ব্যাপারটি এখনও অমীমাংসিত থেকে গেছে। ইউক্রেনে যুদ্ধাবসানের জন্য দেশটির পূর্বাঞ্চলীয় দুই প্রদেশ দোনেৎস্ক, লুহানস্ক এবং মধ্যাঞ্চলীয় প্রদেশ ঝাপোরিজ্জিয়ার কিছু অংশ দাবি করেছে রাশিয়া। ইউক্রেন এখনও তাতে ইতিবাচক সাড়া দেয়নি।

তবে সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার যুদ্ধ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের কাছে যে নিরাপত্তা নিশ্চয়তার দাবি করেছে ইউক্রেন, রবিবারের আলোচনায় সে বিষয়টি অনেকটা অগ্রসর হয়েছে। সামনের সপ্তাহে যুদ্ধাবসানের সঙ্গে সম্পর্কিত অন্যান্য বিষয়গুলো নিয়ে ফের বৈঠক হবে বলেও উল্লেখ করেছেন তিনি। এদিকে জেলেনস্কির সঙ্গে বৈঠক এবং বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনের বেশ কিছু সময় পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প জানান, জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় এক ঘণ্টা টেলিফোনে কথা হয়েছে তার।

ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেন, “রাশিয়ার প্রেসিডেন্ট (ভ্লাদিমির) পুতিনের সঙ্গে খুবই ভালো এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি ইউক্রেনে যুদ্ধাবসানের ব্যাপারটি খুব গুরুত্ব দিয়ে দেখছেন।”

ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা না করা এবং ন্যাটোর সদস্যপদের জন্য কিয়েভের তদবিরের জেরে কয়েক বছর ধরে টানাপোড়েন চলার পর ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযান এখনও চলছে।

২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণ করার পর থেকে এই সংঘাত থামানোর জন্য চেষ্টা করে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন।

সূত্র : এএফপি, বিবিসি

আলোকিত প্রতিদিন/২৯ ডিসেম্বর ২০২৫/মওম

হাদির ঘা*তকদের ভারতে প্রবেশের দাবি নাকচ করলো মেঘালয় পুলিশ!

  • আন্তর্জাতিক
ডেস্ক প্রতিদিন-৩
-
ডিসেম্বর ২৮, ২০২৫
০
হাদির ঘা*তকদের ভারতে প্রবেশের দাবি নাকচ করলো মেঘালয় পুলিশ!

আলোকিত ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট দুই সন্দেহভাজন সীমান্ত পেরিয়ে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে প্রবেশ করেছে বলে বাংলাদেশ পুলিশ যে দাবি করেছে, তা নাকচ করে দিয়েছে মেঘালয় পুলিশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রোববার মেঘালয় পুলিশ ও বিএসএফের জ্যেষ্ঠ দুই কর্মকর্তা বাংলাদেশ পুলিশের দাবিকে বিভ্রান্তিকর বলে দাবি করেছেন।

দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে বর্তমানে মেঘালয়ে অবস্থান করছেন বলে বাংলাদেশ পুলিশ যে দাবি করেছে; মেঘালয় পুলিশের সদর দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা সেই দাবি প্রত্যাখ্যান করেছেন।

 

প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তাদের ওই দাবিকে ‘অসত্য’ এবং ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেছে মেঘালয় পুলিশ। রাজ্য পুলিশের জ্যেষ্ঠ ওই পুলিশ কর্মকর্তা টেলিফোনে হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ‌‌বাংলাদেশ পুলিশের সঙ্গে মেঘালয় পুলিশের আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক কোনও যোগাযোগ হয়নি। দুই অভিযুক্তের কাউকে গারো পাহাড় এলাকায় শনাক্ত কিংবা গ্রেপ্তার করা হয়নি।

এর আগে, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ঘটনার দিনই হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ ওরফে রাহুল ও মোটরসাইকেল চালক আলমগীর শেখকে শনাক্ত করা হয়। তাৎক্ষণিক তাদের গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম কাজ করছে।

তিনি বলেন, ঘটনার পরপরই ফয়সাল ও আলমগীর ঢাকা থেকে সিএনজি করে আমিনবাজারে যায়। পরবর্তীতে সেখান থেকে মানিকগঞ্জের কালামপুর যায়। সেখান থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রাইভেটকারে করে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছে। আসামিদের চিহ্নিত করার আগেই তারা সীমান্ত অতিক্রম করতে সক্ষম হয়।

হালুয়াঘাটের আগে মুন ফিলিং স্টেশনে ফিলিপ এবং সঞ্জয় নামে দুই ব্যক্তি তাদের গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকে। ফিলিপ তাদের সীমান্ত পার করার পর ভারতের মেঘালয় রাজ্যে পুত্তির নামে এক ব্যক্তির কাছে হস্তান্তর করে। পুত্তি ট্যাক্সি ড্রাইভার সামীর কাছে তাদের হস্তান্তর করে। সামী মেঘালয় রাজ্যের তুরা নামক জায়গায় তাদের পৌঁছে দেয়।

মেঘালয়ের ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘‘রাজ্যের কোথাও পুর্তি কিংবা সামীকে শনাক্ত, খুঁজে বের করা কিংবা গ্রেপ্তার করা হয়নি। ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কোনও ধরনের যাচাই বা সমন্বয় ছাড়াই এই আখ্যান তৈরি করা হয়েছে বলে মনে হয়।’’

ওসমান হাদির ঘাতকদের বিষয়ে মেঘালয় পুলিশের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মেঘালয় ফ্রন্টিয়ারের মহাপরিদর্শক ওপি উপাধ্যায় বাংলাদেশ পুলিশের দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, হালুয়াঘাট সেক্টর দিয়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ওই ব্যক্তিদের মেঘালয়ে প্রবেশের কোনও প্রমাণ নেই। বিএসএফ এমন কোনও ঘটনার সন্ধান পায়নি বা কোনো রিপোর্টও করেনি। এসব দাবি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

তিনি বলেন, বিএসএফ কেবল যাচাইকৃত গোয়েন্দা তথ্য ও সীমান্ত ব্যবস্থাপনা প্রোটোকলের ভিত্তিতেই কাজ করে। মেঘালয় পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সীমান্ত নজরদারি জোরদার করেছে। গোয়েন্দা তৎপরতা সক্রিয় এবং সীমান্তপথ অপরাধীচক্রের সম্ভাব্য অপব্যবহার ঠেকাতে বিএসএফের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

মেঘালয় পুলিশ ও বিএসএফ বলেছে, তারা বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার জন্য উন্মুক্ত রয়েছে। তবে প্রতিষ্ঠিত আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে যাচাইকৃত তথ্য ছাড়া কোনও পদক্ষেপ গ্রহণ করা হবে না।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

আলোকিত প্রতিদিন/এপি

মানিকগঞ্জে ছাত্র আন্দোলনে হামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

  • ঢাকা
  • সারাদেশ
ডেস্ক প্রতিদিন-৩
-
ডিসেম্বর ২৮, ২০২৫
০
মানিকগঞ্জে ছাত্র আন্দোলনে হামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

মো: মহিদ:

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা,ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের মো. ইউসুব আলী শেখকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। শনিবার (২৭ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বোয়ালিয়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত মো. ইউসুব আলী শেখ (৪৭)। তিনি মানিকগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ২০২৪ মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হাজারো ছাত্র-জনতা অংশ নেয়। এক দফা দাবিতে স্লোগান চলাকালে পূর্বপরিকল্পিতভাবে আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র, ককটেল ও দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। বেলা ১টার দিকে বিজয় মেলা মাঠ থেকে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ শুরু হলে বাদী কিরণ মিয়া, রুবেল, জীবনসহ প্রায় ২০০ জন গুলিবিদ্ধ ও আহত হন। পরবর্তীতে বাসস্ট্যান্ড ও মমতাজ চক্ষু হাসপাতালের সামনেও দফায় দফায় হামলায় আরও শতাধিক আন্দোলনকারী আহত হন। গুরুতর আহত রুবেল দীর্ঘদিন মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পুলিশ জানায়, গ্রেফতারকৃত ইউসুব আলী শেখকে জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা মো. ইউসুব আলী শেখকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০২৫/মওম

কক্সবাজারে বৈশাখী টেলিভিশনের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • চট্টগ্রাম
  • সারাদেশ
ডেস্ক প্রতিদিন-৩
-
ডিসেম্বর ২৮, ২০২৫
০
কক্সবাজারে বৈশাখী টেলিভিশনের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের প্রাঙ্গণে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সমাজের সুবিধাবঞ্চিত, বিপন্ন,পথ শিশুদের নিয়ে উৎসবমুখর পরিবেশে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বৈশাখী টিভির ২০ বছর পূর্তি ও ২১ বছরে পর্দাপন অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে।
শনিবার সকালে কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে নিজের ২০তম জন্মদিন উদযাপন করেছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভি। কেন্দ্রের শিশুদের নিয়ে শুরু হওয়া এই আনন্দঘন অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, কেক কাটা এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা।

আগামী দিনে আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে দায়িত্বশীল ও জনমুখী গণমাধ্যম হিসেবে বৈশাখী টেলিভিশন আরও এগিয়ে যাবে এই প্রত্যাশা নিয়ে

বৈশাখী টেলিভিশন বর্ষপূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্যুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি আপেল মাহমুদ।যিনি অনুষ্ঠান উদ্বোধন করেন এবং সংগঠকদের পাশাপাশি শিশুদের উদ্দেশে শুভেচ্ছা ও আশীর্বাদ জ্ঞাপন করেন।
বৈশাখী টেলিভিশনের কক্সবাজার জেলা সংবাদদাতা শাহজাহান চৌধুরী শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপপরিচালক মো: শামীম আল ইমরান, কক্সবাজার পৌর বিএনপির আহবায়ক আলহাজ রফিকুল হুদা চৌধুরী, এনসিপি
জেলা আহবায়ক প্রফেসর আকতার আলম, কক্সবাজার শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আমিনুল ইসলাম হাসান, কক্সবাজার শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল, দৈনিক কক্সবাজার একাত্তর পত্রিকার সম্পাদক রুহুল আমিন সিকদার, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উপ পরিচালক জেসমিন আকতার, বাংলা টিভির জেলা প্রতিনিধি আমিনুল হক আমিন, দৈনিক যুগান্তরের ভ্রাম্যমান প্রতিনিধি আবুল কাশেম, দৈনিক যুগান্তরের কক্সবাজার জেলা প্রতিনিধি জসিম, কক্সবাজার সাংবাদিক ইউনিটির সভাপতি শাহাদাত হোসাইন, সাংবাদিক নুরুল আমিন সিদ্দিকী, দৈনিক বাঁকখালী পত্রিকার বার্তা সম্পাদক ও জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিনের কক্সবাজার ব্যুরো চীফ আবু সায়েম, দৈনিক আপকন্ঠের সাংবাদিক সাইমন আমিন, , কক্সবাজার কন্ঠস্বর এর সম্পাদক রাশেদুল ইসলাম,
চ্যানেল এস এর কক্সবাজার জেলা প্রতিনিধি মীর কাশেম আজাদ, শ্রমিক কল্যাভ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক এমইউ বাহাদুর।
বক্তারা বলেন, দুই দশক পেরিয়ে বৈশাখী টেলিভিশন আজ দেশের গণমাধ্যম জগতে একটি সুপ্রতিষ্ঠিত ও বিশ্বাসযোগ্য নাম। ভাষা, সংস্কৃতি ও মানুষের জীবনের গল্প তুলে ধরে এ চ্যানেল সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে। বস্তুনিষ্ঠ সংবাদ, গুণগত অনুষ্ঠান ও সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে বৈশাখী টেলিভিশন দর্শকের আস্থা অর্জন করেছে—এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।
এরপর অতিথিবৃন্দ জন্মদিন উপলক্ষে কেক কাটেন এবং শিশুদের পাশাপাশি কেন্দ্রের কর্মীদের সাথে অনুরাগভরে এই দিনটি পালন করেন।
অনুষ্ঠানে দর্শক ও
শিশুরা বলেন, এই বিশেষ অনুষ্ঠানটি হাত ধরাধরি, হাসি ও আনন্দে ভরে ওঠে, যেখানে টেলিভিশন চ্যানেল ও সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের সুন্দর এক মিলনমেলা তৈরি হয়—একটি দিন যা স্মৃতিতে দীর্ঘস্থায়ী হয়ে থাকবে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে শিশু, দর্শকদের উপস্থিতি কেন্দ্রজুড়ে আনন্দের পরিবেশ ছড়িয়ে দেয়। পরে কেন্দ্রের শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা দর্শক ও অতিথিবৃন্দের পাশাপাশি সর্বস্তরের দর্শকপ্রিয় দেখায় পরিণত হয়।

আলোকিত প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০২৫/মওম

ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচন করবেন তারেক রহমান

  • রাজনীতি
ডেস্ক প্রতিদিন-৩
-
ডিসেম্বর ২৮, ২০২৫
০
ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচন করবেন তারেক রহমান

আলোকিত ডেস্ক:

বগুড়া-৬ আসন ও ঢাকা-১৭ সংসদীয় আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

২৮ ডিসেম্বর রবিবার সকালে তার পক্ষ থেকে এই আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করতে বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার আজ সকাল ১০টা ৫০ মিনিটে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যান। সেখানে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর অফিস থেকে মনোনয়নপত্রটি সংগ্রহ করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, এর আগে ঢাকা-১৭ আসনটি বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে ছেড়ে দিয়েছিল বিএনপি। তবে এখন এই গুরুত্বপূর্ণ আসন থেকে তারেক রহমান নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় রাজনৈতিক সমীকরণে পরিবর্তন আসছে। এই আসনে তারেক রহমান প্রার্থী হওয়ায় আন্দালিভ রহমান পার্থকে ভোলা-১ আসন ছেড়ে দেবে বিএনপি।

তারেক রহমানের নিজ এলাকা বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করার বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। দলের পক্ষ থেকে তাকে ওই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।

আলোকিত প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০২৫/মওম

নেত্রকোনা -১ আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন ব্যারিস্টার কায়সার কামাল

  • ময়মনসিংহ
  • সারাদেশ
ডেস্ক প্রতিদিন-৩
-
ডিসেম্বর ২৮, ২০২৫
০
নেত্রকোনা -১ আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন ব্যারিস্টার কায়সার কামাল
শহীদুল ইসলাম রুবেল:
নেত্রকোনা-১(দূর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল আজ রবিবার বেলা আড়াইটার দিকে রিটার্নিং অফিসার এবং জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এর কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
২৮ডিসেম্বর রবিবার দুপুরে ব্যারিস্টার কায়সার কামাল রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিল করবেন এই সংবাদে দূর্গাপুর-কলমাকান্দা উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভীড় করে। বেলা আড়াইটার দিকে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল দূর্গাপুর উপজেলা বরুংগা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ শহীদুল্লাহ্,  ট্রাইব্যাল এসোসিয়েশনের সভাপতি গিলভার্ট চিচাম, রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক প্রভাত রঞ্জন সাহা, দূর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইমাম হাসান আবু চাঁন চেয়ারম্যান ও কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়েরকে সাথে নিয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এর কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।
এ সময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জিপি এডভোকেট মাহফুজুল হক,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু  উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র দাখিল করার পর ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে উৎসব মূখর পরিবেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগনকে অধিক হারে অংশ গ্রহণ করে বিএনপির প্রার্থীদেরকে বিজয়ী করার আহবান জানান।
আলোকিত প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০২৫/মওম
 

সরাইলের পাকশিমুলে ফসলি জমি কেটে মাটি যাচ্ছে ঢাকায়, বিপর্যয়ে পরিবেশ ও কৃষি

  • চট্টগ্রাম
  • সারাদেশ
ডেস্ক প্রতিদিন-৩
-
ডিসেম্বর ২৮, ২০২৫
০
সরাইলের পাকশিমুলে ফসলি জমি কেটে মাটি যাচ্ছে ঢাকায়, বিপর্যয়ে পরিবেশ ও কৃষি
শওকত আলী: ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়ন তেলিকান্দি ও অরুয়াইল  ইউনিয়নের দুবাজাইল গ্রামের দীর্ঘদিন ধরে ফসলি জমি থেকে ভেকু নৌকায়া দিয়ে মাটি কেটে ঢাকায় বিভিন্ন ইটভাটায় বিক্রি করছে একটি প্রভাবশালী মহল। ফলে এখানকার ফসলি জমির উর্বরতা হারাচ্ছে , মাটির জৈব উপাদান নষ্ট হচ্ছে ও আশেপাশের জমি ভেঙে পরিবেশ বিপর্যয় দেখা দিচ্ছে এবং কৃষি অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়ছে। সূত্রে আরো জানা যায় এলাকার কিছু প্রভাব সালি এবং সরাইলে মিডিয়ার কিছু ব্যক্তি বিশেষ লোক মাধ্যমে টাকা বিতরণ করে তারা এই মাটিগুলো উত্তোলন করছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, অরুয়াইল-পাকশিমুল এলাকায় তিতাস নদী দিয়ে প্রতিদিন ১৫ থেকে ২০টি বাল্কহেড নৌকা মাটি ভরাট করে নিয়ে যাচ্ছে ঢাকায়। জানা গেছে, প্রতি নৌকায় মাটির ধারণ ক্ষমতা প্রায় ১৫-২০,০০০ (বিশ হাজার) ফুট। এইভাবে চলতে থাকলে এই  এলাকায় অল্প সময়ের মধ্যেই দেখা দিবে পরিবেশ বিপর্যয় যা সরাইলের এই অঞ্চলের   জন্য হুমকি স্বরূপ। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। এ বিষয়ে জরুরী ভিত্তিতে পদক্ষেপ নেওয়া উচিত কেননা তাদের জন্য অত্র এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে আছে কেউ ভয়ে মুখ খুলতে পারছে না।
নাম প্রকাশ করতে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন প্রতি বছরেই আমাদের এলাকাতে এই ভূমিদস্যুরা এভাবে মাটি কেটে নিয়ে যায়। প্রশাসনের লোকজন আসলে তারা চুপ থাকে এবং বন্ধ করে পালিয়ে যায়। তারপরও আমি অত্র এলাকার স্বার্থে প্রশাসনের কাছে আকুল আবেদন করছি এই বিষয়ে যেন সঠিক পদক্ষেপ নিয়ে চিরতরে এই মাটি উত্তোলন বন্ধ করেন।
আলোকিত প্রতিদিন/এপি

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

  • আন্তর্জাতিক
ডেস্ক প্রতিদিন-৩
-
ডিসেম্বর ২৮, ২০২৫
০
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক:

ইরান বর্তমানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধের মধ্যে আছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এএফপিকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

ইসরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে সাক্ষাৎকারটি। সেখানে পেজেশকিয়ান বলেছেন, “আমরা নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াই— এমনটা যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইউরোপ চায় না। বর্তমানে আমরা তাদের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছি।”

সাক্ষাৎকারে এ প্রসঙ্গে ইরাক যুদ্ধের স্মৃতি টানেন পেজেশকিয়ান। গত শতাব্দির আশির দশকে প্রতিবেশী ইরাকের সঙ্গে ৮ বছর যুদ্ধ হয়েছে ইরানের। এএফপিকে পেজেশকিয়ান বলেন, “যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইউরোপের সঙ্গে আমাদের বর্তমান যে সম্পর্ক চলছে, তা এমনকি ইরাক যুদ্ধের চেয়েও খারাপ। ইরাকের সঙ্গে যুদ্ধের সময় বিষয়গুলো অনেক পরিষ্কার ছিল। তারা আমদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ত, আমরাও ছুড়তাম।”

“কিন্তু এখানে তারা সবকিছু আমাদের দূরে সরিয়ে দিচ্ছে এবং নিরাপত্তা, জীবনযাপন, রাজনৈতিক, সাংস্কৃতিক সব জায়গায় সমস্যা সৃষ্টি করছে।”

“তবে এখানে গুরুত্বপূর্ণ হলো, তাদের আগেকার আঘাতগুলোর সময়ে যেসব দুর্বলতা আমাদের ছিল, সেসব আর নেই। আমরা এখন আগের চেয়ে সেনাসংখ্যা ও সমরাস্ত্র— দু’দিক থেকেই শক্তিশালী। তাই এবার তারা হামলা করলে আমাদের জবাব আরও নিপুন হবে।”

নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে গত বছর জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়িয়েছিল ইরান। সেই সংঘাতে ইরানের পরমাণু স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, এবং নিহত হয়েছিলেন দেশটির সেনাপ্রাধান মোহাম্মদ বাঘেরিসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী।

যে সময় এই হামলা চালিয়েছিল দেশটি, তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে সংলাপ চলছিল ইরানের। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান এবং ইসরায়েলের মধ্যে মধ্যস্থতা হলেও পরমাণু ইস্যুতে আর সংলাপ এগোয়নি।

সূত্র : এএফপি

আলোকিত প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০২৫/মওম

দেশে ফেরার পর প্রথমবার বিএনপির গুলশান কার্যালয়ে তারেক রহমান

  • রাজনীতি
ডেস্ক প্রতিদিন-৩
-
ডিসেম্বর ২৮, ২০২৫
০
দেশে ফেরার পর প্রথমবার বিএনপির গুলশান কার্যালয়ে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর প্রথমবারের মতো গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

২৮ ডিসেম্বর রবিবার দুপুর দুপুর ১টা ৪২ মিনিটে তিনি সেখানে পৌঁছান। কার্যালয়ে তাকে স্বাগতম জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যসহ নেতা-কর্মীরা।বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করেছে।

দলীয় সূত্র জানায়, ২০০৮ সালে এই কার্যালয়টি চালু হওয়ার পর তারেক রহমান হয় কারাগারে ছিলেন অথবা নির্বাসনে। ফলে সশরীরে এই কার্যালয়ে এটিই হচ্ছে তার প্রথম সফর। তার আগমনকে কেন্দ্র করে গুলশান কার্যালয় এবং এর আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরেন তিনি। গত তিন দিনে তিনশ’ ফিট এলাকায় সংবর্ধনা, এভারকেয়ার হাসপাতালে মাকে দেখতে যাওয়া, শেরে বাংলা নগরে বাবা জিয়াউর রহমানের কবর জিয়ারত, সাভারে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানানো, শরিফ ওসমান হাদির কবর জিয়ারত, নির্বাচন কমিশনে গিয়ে ভোটার নিবন্ধন সম্পন্ন করা, ছোট ভাই আরাফাত রহমান কোকো, শ্বশুর মাহবুব আলী এবং পিলখানার শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত করাসহ ব্যস্ত সময় কাটিয়েছেন তিনি।

আলোকিত প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০২৫/মওম

1...187188189...2,628Page 188 of 2,628

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নুরুল হুদা রনো
মোবাইল : ০১৯৪৭৪৪১১১৪

Email : syedrono@gmail.com

Logo

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য অধিদফতর কর্তৃক অনলাইন নিউজ পোর্টালটি নিবন্ধিত।
নিবন্ধন নং:৪০ ।

Facebook
Instagram
Twitter
Youtube

Email :dailyalokitoprotidin@gmail.com
Email : info.alokitoprotidin@gmail.com

বার্তা বিভাগ :০১৬১৭৪৪১১১৪
মফস্বল বিভাগ : ০১৬৮১০১৩৩৩১
বিজ্ঞাপন বিভাগ :০১৭৭৭০৫৫৩৯১
হিসাব বিভাগ : ০১৫৩৪৬২০০০৬
শিল্প ও বাণিজ্য বিভাগ: ০১৬১১৫৬৮৮৬৬

বাণিজ্যিক কার্যালয়:
২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫।
ফোন: ০২- ২২৩৩১৪২১৭ ও ০২-৫৮১৫৪৬০১।

Web : www.alokitoprotidin.com

© 2024 . All Rights Reserved.

অন্যধারার একটি মিডিয়া প্রতিষ্ঠান