আজ মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 180

সাভার সিটি ইউনিভার্সিটিতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন কালে ৫ জন আটক

শহিদুল্লাহ সরকার:

সাভারের খাগান সিটি ইউনিভার্সিটি’র ভেতরে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন সিটি ইউনিভার্সিটির ৭জন স্টুডেন্ট! বিষয় টা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানতে পেলে পুলিশকে খবর দেয়। পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগের ৫ জন কর্মীকে আটক করেন সাভার মডেল থানা পুলিশ!

এদিকে পুলিশের টের পেয়ে দুইজন পালিয়ে যায়!বাকী পাচজনকে গ্রেফতার করা হয়! গ্রেফতার’কৃতরা হলেন ১/তানভীর আহমেদ(২৩) পিতা-আবু তাহের সাং-দুবরাগপুর থানা-দুর্গাপুর জেলা-নেত্রকোনা /২ পার্থ হালদার(২৪)পিতা-স্বপন হালদার সাং-দুয়াজানি পোস্ট-নাগরপুর জেলা-টাঙ্গাইল ৩/অমিত বিশ্বাস(২২)পিতা-দীপক বিশ্বাস সাং-কক্সবাজার থানা-কক্সবাজার জেলা-কক্সবাজার ৪/নাঈম ইসলাম(২৩)পিতা-আব্দুল মান্নান সাং-ছারপাতা,থানা-কাজিরহাট ৫/আব্দুর রহমান(২৪) পিতা-রবিউল করিম সাং-ভোলামারি,থানা-ভাঙ্গুরা, জেলা-পাবনা!
মামলার এজাহার সুত্রে জানাযায় বাদী প্রফেসর মীর আকতার হোসেন (৬৫), পিতাঃ মৃত মীর নুর হোসেন স্থায়ী ঠিকানা-সেকশন-৬ ব্লক-এ লেন-৪ বাসা নং-১০ মিরপুর ঢাকা-১২১৬,উল্লেখিত আসামীগন নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের প্রচারনা শেষে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার জন্যে সিটি ইউনিভার্সিটির অর্ভন্তরে মকবুল হোসেন হলের টেলিভিশন কক্ষে কেক কেটে উদযাপন করছিল!এবং হল প্রভোস্ট ইমারান হোসেন সাধারন শিক্ষার্থীদের সহায়তায় উল্লেখিত ১-৫ নং আসামীদের আটক করেন! এবং ৬-৭ নং আসামী দ্রুত পালিয়ে যায়,/৬ নং দেবাশীষ দাস (২৩) পিতা-মহাদেব কুমার দাস সাং-গয়হাটা থানা-নাগরপুর জেলা-টাঙ্গাইল ও ৭/নং পারভেজ মোশারফ (২৪) পিতা-মোঃ হানিফ মিয়া, সাং-গয়হাটা, থানা-নাগরপুর, জেলা-টাঙ্গাইল পালিয়ে যায়!
পরে তিনি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পরে হল প্রভোস্ট ইমরান হোসেনকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে নির্দেশনা প্রদান করেন!হল প্রভোস্ট ইমরান হোসেন ১-৫ নং আসামীদের জিজ্ঞাসাবাদ করলে জানা যায় যে তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য এবং তারা উক্ত সংগঠনের প্রচার প্রচারনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছিল!

উল্লেখিত সকল আসামী সিটি ইউনিভাসির্টিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের প্রচার প্রচারনা করতো ও সাধারন ছাত্রদের উক্ত সংগঠনে যোগদানের জন্য উদ্বুদ্ধ করতো এবং ইউনিভার্সিটির ভিতরে গোলযোগ তৈরি করার পরিকল্পনা ছিল বলে তাদেরকে জিজ্ঞাসাবাদে জানায়!
পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষগনের সাথে পরামর্শ করে সাভার মডেল থানায় খবর দিলে সাভার মডেল থানা পুলিশ উল্লেখিত ১-৫নং আসামীদের পুলিশ হেফাজতে নিয়ে যায়! সিটি ইউনিভাসিটি কর্তৃপক্ষ তাদের প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করেছে!উর্ধ্বতন কর্তৃপক্ষ,প্রোক্টরিয়াল টিমের সাথে আলোচনা করে থানায় এসে অভিযোগ দায়ের করতে খানিকটা বিলম্ব হয়! সিটি ইউনিভার্সিটিতে ছাত্রলীগের ৫ জনকে গ্রেফতার এর বিষয় টা নিশ্চিত করেন বিরুলিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই আল আমিন!

আলোকিত প্রতিদিন/০৬ জানুয়ারি ২০২৬/মওম

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি: ঝালকাঠিতে ১৯ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ঝালকাঠিতে ১৯ জনের বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করেছেন আদালত। গত ৪ জানুয়ারি ঝালকাঠির রাজাপুর থানার অধীন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরীন কবির মামলাটি আমলে নেন।

মামলাটি দায়ের করেন নজীর আহম্মদ। অভিযোগে উল্লেখ করা হয়, “এথিস্ট ইন বাংলাদেশ” নামের একটি ওয়েবসাইটে ইসলাম ধর্মকে লক্ষ্য করে অবমাননাকর ও বিদ্রুপাত্মক লেখা প্রকাশ করা হয়েছে।

আদালত মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন রাজাপুর থানার গোয়েন্দা শাখাকে। মামলাটি (সি.আর-০৩/২০২৬) ফৌজদারী দণ্ডবিধির ২৯৫, ২৯৫(ক), ২৯৮ ও ৩৪ ধারায় গ্রহণ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন জমার জন্য আগামী ৫ মার্চ ২০২৬ তারিখ নির্ধারণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এখন পর্যন্ত সংশ্লিষ্ট ওয়েবসাইট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন— গাজী আফতাবুন নেসা রিতি, সমীর হালদার, নুরুল আমিন, মোঃ জাকির হোসাইন, মোঃ মিজানুর রহমান, বুরহান উদ্দীন, রাজীব সাহা, রুমানা পারভীন, মোসাম্মাত নাসরিন সুলতানা, মুনায়েম আহমেদ, গাজী মোহাম্মাদ সাইফুল ইসলাম, মোঃ মোশাররফ হোসাইনসহ আরও অনেকে।

বিদেশি নাগরিকত্ব ছেড়েছেন সালাউদ্দিন, আযমের স্ত্রীর সম্পদ বেশি এবং শিক্ষকতায় সংসার চালান শফিকুল

সাইফুল ইসলাম সবুজ, টাঙ্গাইল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীরা হলফনামা পেশ করেছেন। এরমধ্যে টাঙ্গাইল-৮(বাসাইল-সখীপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী লাবিব গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেল বছরে তিন কোটি টাকার বেশি সম্মানী পান। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এসে বিদেশি নাগরিকত্ব ছেড়েছেন তিনি। বিএনপি প্রার্থী দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খানের চেয়ে তাঁর স্ত্রীর সম্পদ বেশি এবং জামায়াতে ইসলামীর প্রার্থী শফিকুল ইসলাম খান শিক্ষকতা দিয়ে সংসার চালান।
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী লাবিব গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেল নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় তাঁর বিরুদ্ধে দুটি মামলার বিষয়ে উল্লেখ করেছেন। একটি মামলা খারিজ হয়েছে অপর মামলা থেকে অব্যহতি পেয়েছেন। তিনি স্নাতক পাস এবং পেশা ব্যবসা। নির্বাচনে প্রতিদ্বন্দি¦তা করার জন্য তিনি অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডার নাগরিকত্ব ছেড়েছেন। তাঁর আয়ের উৎস বাড়ি ভাড়া থেকে এক কোটি ৪৬ লাখ ৪৬ হাজার টাকা। শেয়ার সঞ্চয়পত্র থেকে আয় তিন কোটি ৯০ লাখ ৪১ হাজার ৬২১ টাকা। নিজস্ব ব্যবসা থেকে সম্মানী পান দুই কোটি ৯৬ লাখ ১৬ হাজার এবং ব্যাংকের বোর্ড মিটিং থেকে পান এক লাখ ৭০ হাজার টাকা।
অস্থাবর সম্পত্তি ঃ নিজের নামে নগদ তহবিলে আছে ১২ কোটি ৯১ লাখ ৬৬ হাজার ৮৬৫, স্ত্রীর নামে ৭ কোটি ২৯ লাখ ৮০ হাজার ৮৬৩। ব্যাংকে জমা রয়েছে ৩১ লাখ ১৫ হাজার ২১৫ টাকা, স্ত্রীর নামে রয়েছে তিন কোটি ৭০ লাখ ৫১ হাজার ৭৯৪ টাকা। বন্ড ও কোম্পানী শেয়ার অর্জনকালীন বর্তমান মূল্য ৭০ কোটি ৩০ লাখ টাকা, স্ত্রীর নামে ৪৫ কোটি ২৫ লাখ টকা। তাঁর নিজের নামে কোন গাড়ি নেই, স্ত্রীর নামে রয়েছে তিন কোটি ২২ লাখ ৯০ হাজার টাকার গাড়ি। এক কোটি ৬০ লাখ টাকা মূল্যের ৮০ তোলা স্বর্ণ রয়েছে। এছাড়া স্ত্রীর নামে রয়েছে তিন কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৮০ ভরি স্বর্ণ ও ৪ সেট হিরা। ইলেক্ট্রনিক সামগ্রী রয়েছে ৭৯ লাখ ৬১ হাজার ৩৩৫ টাকার। স্ত্রীর রয়েছে ২৫ লাখ টাকার। ২০ লাখ টাকার আসবাবপত্র রয়েছে নিজের নামে, স্ত্রীর রয়েছে পাঁচ লাখ টাকার। তিন লাখ ৫০ হাজার টাকা মূল্যের তাঁর একটি পিস্তল ও একটি শটগান রয়েছে। উত্তরাধীকার সূত্রে তিনি চার কোটি ৫৬ লাখ ৬৪ হাজার ১৪ টাকার সম্পত্তি রয়েছে, স্ত্রীর রয়েছে ৮ কোটি ৫৯ রাখ ৬৭ হাজার ৮৪৮ টাকার সম্পত্তি। অস্থাবর সম্পত্তির অর্জনকালীন মূল্য ৮৯ কোটি ৯২ লাখ ৯৬ হাজার ২২০ টাকা। স্ত্রীর ৭০ কোটি ৪০ লাখ ৫০৫ টাকা।
স্থাবর সম্পত্তি ঃ ৬৭ লাখ ৪৮ হাজার ৪০০ টাকা মূল্যের ৫৪৬ শতাংশ কৃষিজমি রয়েছে। স্ত্রীর নামে ৫০ লাখ টাকা মূল্যের ৩৫৩.৫০ শতাংশ জমি রয়েছে। নিজের নামে ১২ কোটি এক লাখ ৪৯ হাজার ৬৬০ টাকা মূল্যের ৩০৮৮.২৯ শতাংশ অকৃষি জমি রয়েছে। স্ত্রীর রয়েছে তিন কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ১৩৭.১০ শতাংশ অকৃষি জমি। নিজের নামে ১৪ কোটি ৬১ লাখ ২ হাজার ৯৮৩ টাকা মূল্যের ঢাকার বারিধারা ও সখীপুরে দুটি বাড়ি রয়েছে, স্ত্রীর নামে ১৪ কোটি ৪১ লাখ ১৬ হাজার ৫৪৯ টাকা ৪টি বাড়ি এবং ঢাকায় ৩টি বাড়ি চার কোটি ৯৯ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা মূল্যের। এছাড়াও স্ত্রীর নামে ৭টি বাড়ি রয়েছে- যার মূল্য ১০ কোটি ৫৮ লাখ ৩১ হাজার ১০০ টাকা। স্থাবর সম্পত্তির অর্জনকালীন বর্তমান মূল্য ৬৪ কোটি ৫৯ লাখ ১৭ হাজার ৩৮৬ টাকা। স্ত্রীর নামে ৫৮ কোটি ২৪ লাখ ৩৫ হাজার ২৯৮ টাকা।
২০২৫-২৬ সালের অর্থ বছরে তিনি আয়কর দিয়েছেন তিন কোটি ১৪ লাখ ৪৯ হাজার ২১৭ টাকা। স্ত্রী দিয়েছেন তিন কোটি ৩ লাখ ৩১ হাজার ২৪১ টাকা।
বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান পেশায় একজন আইনজীবী। তাঁর বিরুদ্ধে ১০টি মামলা হয়েছে। দুটি মামলা আদেশের অপেক্ষোয় রয়েছে। ১টি মামলা থেকে খালাস পেয়েছেন। অপর ৭টি মামলা থেকে তিনি অব্যহতি পেয়েছেন। সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় এমটাই উল্লেখ করেছেন তিনি। তিনি আয়ের উৎসের ঘরে কিছুই উল্লেখ করেননি।
অস্থাবর সম্পদ ঃ অস্থাবর সম্পদ হিসেবে তিনি নগদ তহবিল ১৭ লাখ ৫০ হাজার টাকা এবং স্ত্রীর ১১ লাখ ৭৫ হাজার টাকা রয়েছে বলে উল্লেখ করেছেন। ঢাকা ব্যাংকে জমা রয়েছে ৬ লাখ ২২ হাজার ১৪৬ টাকা, অগ্রণী ব্যাংকে স্ত্রীর জমা রয়েছে ৩ লাখ ২২ হাজার ১৩৩ টাকা। বন্ড ও শেয়ার রয়েছে ১১ লাখ ১৯ হাজার ৯১০ টাকা, স্ত্রীর রয়েছে ১১ লাখ ৯৯৬ টাকা। ব্যাংকে স্থায়ী আমানত রয়েছে ৫৪ লাখ ২৭ হাজার ৮০০ টাকা, স্ত্রীর রয়েছে ৮৫ লাখ ৫০ হাজার টাকা। ৪৩ লাখ টাকা মূল্যের একটি হার্ড জীপ গাড়ি ও ১৫ লাখ ৯০ হাজার টাকা মূল্যের একটি প্রাইভেটকার রয়েছে। ২০ লাখ টাকা মূল্যের ১৫ ভরি স্বর্ণালঙ্কার রয়েছে। এছাড়া স্ত্রীর ২১ ভরি স্বর্ণালঙ্কার রয়েছে। চার লাখ ৫০ হাজার টাকা মূল্যের ইলেক্ট্রনিক সামগ্রী রয়েছে। ২ লাখ ৫০ হাজার টাকার আসবাবপত্র রয়েছে। অস্থাবর সম্পত্তির বর্তমান মূল্য এক কোটি ৭০ লাখ ৪০ হাজার টাকা এবং স্ত্রীর এক কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা।
স্থাবর সম্পদ ঃ কালিয়াকৈরে স্ত্রীর নামে ২৫ লাখ টাকা মূল্যের ৯২ শতাংশ কৃষি জমি রয়েছে। সখীপুরের ঘেচুয়ায় ৪০ লাখ ৯২ হাজার টাকা মূল্যের ২৬৩ শতাংশ জমি রয়েছে। পাঁচ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৩ কাঠা অকৃষি জমির উপর জাইকা ভিলেজ রয়েছে। নিজের নামে ঢাকার বিজয়নগরে ৩০ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা মূল্যের ২৫১৭ বর্গফুটের দুটি বাণিজ্যক ভবন রয়েছে। স্ত্রীর নামে ৫০ লাখ টাকার ২৭৭০ বর্গফুটের গুলশানে একটি ফ্ল্যাট, ৩১০০ বর্গফুটের বারিধারায় একটি ফ্ল্যাট রয়েছে- যার মুল্যে ২ কোটি ১০ লাখ টাকা। নিজের নামে ১০ লাখ টাকার ক্রেডিট কার্ড রয়েছে। স্থাবর সম্পত্তির অর্জনকালীন থেকে বর্তমান মূল্য দেখিয়েছেন দুই কোটি ৭০ লাখ টাকা, স্ত্রীর ১৫ কোটি ৭০ লাখ টাকা। দায় হিসেবে ৫৬ লাখ এবং স্ত্রীর এক কোটি ৫৩ লাখ উল্লেখ করেছেন। তিনি ২০২৫-২৬ অর্থ বছরে আয়কর দিয়েছেন ১০ লাখ ৩৯ হাজার ৭৭২ টাকা। স্ত্রী দিয়েছেন ৭ লাখ ৭৮ হাজার ২৮২ টাকা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম খানের পেশা শিক্ষতা । তিনি এমএ পাস। স্ত্রী গৃহিনী। হলফনামায় তিনি তিনটি মামলার কথা উল্লেখ করেছেন। তিনি মামলা থেকে খালাম পেয়েছেন। শিক্ষকতার পেশা থেকে আয় চার লাখ ৬৩ হাজার ৪৮৬ টাকা। কৃষি থেকে আয় ২৩ হাজার ৭৬০ টাকা। অস্থাবর সম্পদের মধ্যে তাঁর নগদ রয়েছে ২১ লাখ ১ হাজার ৭৯ টাকা, ব্যাংকে জমা রয়েছে ১৪ হাজার ৩৫৫ টাাক। উপহার হিসেবে প্রাপ্ত নিজের ও স্ত্রীর ১৫ ভরি স্বর্ণ রয়েছে। তিন লাখ পাঁচ হাজার টাকার আসবাবপত্র ও ইলেক্ট্রনিক সামগ্রী রয়েছে।
স্থাবর সম্পদের মধ্যে নিজের ও নির্ভরশীলদের তিনতলা ভবন, বাণিজ্যিক স্পেস ও সাড়ে ১১শ’ শতাংশ জমির বর্তমান মূল্য এক কোটি ৬০ লাখ ৭১ হাজার ২৩০ টাকা রয়েছে। তাঁর এক লাখ ৫৮ হাজার টাকার হাউজ লোন রয়েছে।

আলোকিত প্রতিদিন/০৫ জানুয়ারি ২০২৬/মওম

রূপগঞ্জে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

রিপন পাল:
বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ, দোয়া মাহফিল ও শোকসভার আয়োজন করা হয়েছে। মুড়াপাড়া বাজার কমিটির উদ্যোগে  আজ ৫ জানুয়ারি সোমবার বিকালে মুড়াপাড়া বাজার চালপট্টিতে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন বাজার কমিটির সভাপতি ও মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুর রহমান।  সভায় বক্তব্য রাখেন বাজার কমিটির সাধারণ সম্পাদক  ও মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভুঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো: কামাল হোসেন, সাধারণ সম্পাদক উবায়দুর রহমান রকি,ব্যবসায়ী মজিবুর রহমান, বাবুল হোসেন, মোশারফ হোসেন,দিগেন বিশ্বাস,লক্ষী নারায়ণ সাহা,শফিকুল ইসলাম, শ্রমিক দল নেতা কনক,ডা. সালাউদ্দিন, আমির হোসেন, আমজাদ হোসেন প্রমুখ।
 সভায় বক্তারা বলেন,  এখন থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী,নৈরাজ্যকারীদের প্রতিহত করতে মুড়াপাড়া বাজারের প্রত্যেক দোকানে বাঁশি ও লাঠি রাখা হবে। পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
আলোকিত প্রতিদিন/০৫ জানুয়ারি ২০২৬/মওম

যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক চাইলেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক:

আগের কঠোর অবস্থান থেকে সরে গিয়ে যুক্তরাষ্ট্রে ক্ষমতাসীন ট্রাম্প প্রশাসনের সহযোগিতামূলক সম্পর্ক চেয়েছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ। গতকাল রবিবার ট্রাম্পের হুমকির পর কার্যত সুর নরম করেছেন তিনি।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে দেলসি রদ্রিগুয়েজ বলেন, “ভেনেজুয়েলা এবং ভেনেজুয়েলার জনগণের উন্নয়নের স্বার্থে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিতভাবে ‘এজেন্ডা অব কো-অপারেশন’ কর্মসূচি গ্রহণ করতে চাই। এই কর্মসূচির মূল লক্ষ্য হবে আন্তর্জাতিক আইন এবং ফ্রেমওয়ার্ক সম্পূর্ণভাবে মেনে পারস্পরিক উন্নয়ন।”

বিবৃতিতে দেলসি রদ্রিগুয়েজ আরও বলেন, “ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র এবং আমেরিকা অঞ্চলের সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও সম্মানজনক সম্পর্ক বজায় রাখতে চায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে বলছি, আমাদের দেশ এবং জনগণ শান্তি এবং সংলাপ চায়, যুদ্ধ নয়। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বরাবরই এই বার্তা দিয়ে এসেছেন এবং এই মুহূর্তে এটি পুরো ভেনেজুয়েলার বার্তা।” “শান্তি, উন্নতি, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়ার অধিকার ভেনেজুয়েলার জনগণের আছে।”

গতকাল মাকিন সাময়িকী দ্য আটলান্টিককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ কিংবা তার নেতৃত্বাধীন সরকারের কর্মকর্তারা যদি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নেন— তাহলে ফের দেশটিতে হামলা হতে পারে।

গত শনিবার শেষরাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে প্রেসিডেন্টের সেনা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিয়ে যায় ‍যুক্তরাষ্ট্র। বর্তমানে প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দি আছেন।

প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণের কয়েক ঘণ্টা পর ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজকে দেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের ঘোষণায় বলা হয়েছে, সাংবিধানিক বিধি অনুসারে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টকে আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। ভেনেজুয়েলার সেনাবাহিনীও সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে সমর্থন করেছে।

প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেপ্তারের পর তাৎক্ষণিক এক বিবৃতিতে দেলসি বলেছিলেন, “যুক্তরাষ্ট্র তার সামরিক শক্তির নিষ্ঠুর অপব্যবহার করেছে এবং ভেনেজুয়েলার জনগণ তার জবাব দেবে।”

রোববারের বিবৃতির মাধ্যমে আগের সেই অবস্থান থেকে কার্যত সরে এসেছেন দেলসি রদ্রিগুয়েজ।

সূত্র : সিএনএন

আলোকিত প্রতিদিন/০৫ জানুয়ারি ২০২৬/মওম

ঢাকায় রোদের ঝলক, আবারও কুয়াশার পূর্বাভাস

আলোকিত প্রতিবেদক:

ঢাকায় দিনের বেলায় কিছুটা রোদের দেখা মিললেও আগামী কয়েক ঘণ্টায় আবারও কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

৫ জানুয়ারি সোমবার  দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকলেও মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৩ শতাংশ।, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তথ্য অনুযায়ী, গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে। গত ছয় ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

অন্যদিকে, সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা একটু বাড়তে পারে।

আলোকিত প্রতিদিন/০৫ জানুয়ারি ২০২৬/মওম

ময়মনসিংহ–৯ (নান্দাইল) আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিল

 তৌহিদুল ইসলাম সরকার,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ–৯ (নান্দাইল) আসনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ও বাতিল প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে- জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়।

রোববার (০৪ জানুয়ারি ২০২৬) যাচাই-বাছাই কার্যক্রম শেষে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন-

১. ইয়াসের খান চৌধুরী- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

২. আনোয়ারুল ইসলাম চান- বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি (বিডিপি)

৩. লুৎফুর বারী হামীম- গণফোরাম

৪. সাইদুর রহমান- ইসলামী আন্দোলন বাংলাদেশ

৫. হাসমত মাহমুদ তারিক- জাতীয় পার্টি

বাতিল ঘোষিত প্রার্থীরা হলেন-

১. হাসিনা খান চৌধুরী- ভোটার তালিকার অসংগতির কারণে

২. মামুন বিন আব্দুল মান্নান- ভোটার তালিকার অসংগতির কারণে

৩. ডা. এ. আর. খান- ঋণখেলাপি হওয়ায়

৪. পিন্টু চন্দ্র বিশ্ব শর্মা- ভোটার তালিকার অসংগতির কারণে

৫. শামছুল ইসলাম- ঋণখেলাপি হওয়ায়

রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি-বিধান অনুসারে মনোনয়নপত্র যাচাই করা হয়েছে। যেসব প্রার্থীর কাগজপত্রে অসংগতি কিংবা আইনি বাধা পাওয়া গেছে, তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। এদিকে যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের মধ্যে নির্বাচনী মাঠে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী দিনে মনোনয়ন প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আলোকিত প্রতিদিন/এপি

পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ পরিদর্শনে- স্বরাষ্ট্র উপদেষ্টা

এমএইচ চৌধুরীঃ
০৪ ডিসেম্বর রবিবার সকাল ১১টায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, এনডিসি, পিএসসি (অবঃ) ডিএমপি ট্রেনিং একাডেমি, রাজারবাগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন।
ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ডিএমপি ট্রেনিং একাডেমিতে আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার ২৩ তম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনের সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব বাহারুল আলম,বিপিএম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) সরদার নুরুল আমিন বিপিএম,  ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা এবং আরও উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “জাতীয় নির্বাচন একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেখানে পুলিশের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচনের সময় মাঠে অবস্থানরত প্রত্যেক পুলিশ সদস্যই হবে জনগণের আস্থার প্রতীক। পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে”।
তিনি আরও বলেন, প্রতিটি পুলিশ সদস্যকে দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রেখে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে। এ সময় তিনি নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী সময়ে পুলিশের করণীয় বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, এনডিসি, পিএসসি (অব.।
উল্লেখ্য যে গত ০৫ অক্টোবর ২০২৫ থেকে তিনদিনব্যাপী এই কোর্সটি শুরু হয়। এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা। এ পর্যন্ত ২২ টি ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে যেখানে ১৮১৫০ জন সফলভাবে তিনদিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন করেছে। ডিএমপির ১৯ টি ভেন্যুতে ২৮ টি ব্যাচে সম্ভাব্য সর্বমোট ২৪৩৪২ জনকে এই প্রশিক্ষণ করানো হবে।
প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা দুপুর ১২টা ১০মিনিটে রাজারবাগ পুলিশ লাইনস্‌ ত্যাগ করেন।
আলোকিত প্রতিদিন/০৪ জানুয়ারি ২০২৬/মওম

তারেক রহমানের বাসার সামনে থেকে সন্দেহভাজন দুই ব্যক্তি আটক

আলোকিত ডেস্ক:

রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৯৬ নম্বর বাসভবন এলাকা থেকে সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ এবং সিএসএফ।

৪ জানুয়ারি রবিবার বিকেলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ১০টা ৫০ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের ১৯৬ নম্বর বাসভবনের সামনে মো. রুহুল আমিন (৪৬) নামের এক ব্যক্তি তারেক রহমানের বাসা এবং পার্শ্ববর্তী গাড়ির বিভিন্ন এঙ্গেল থেকে ছবি তুলছিলেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ ও সিএসএফ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসংলগ্ন তথ্য পাওয়ায় তাকে আটক করা হয়। আটক রুহুল আমিনের বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায়।

এর কিছুক্ষণ পর বেলা ১১টা ১৫ মিনিটে একই বাসভবনের সামনে থেকে মো. ওমর ফারুক নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তার দেহ তল্লাশির সময় তার কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। আটক ব্যক্তির বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আলোকিত প্রতিদিন/০৪ জানুয়ারি ২০২৬/মওম

ঢাকা-১৬ আসনে ন্যাশনাল পিপলস যুব পার্টির সভাপতির মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে

আলোকিত প্রতিবেদক:

ঢাকা-১৬ আসনে ন্যাশনাল পিপলস যুব পার্টির সভাপতির মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে । মনোনয়ন বৈধ ঘোষণার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, “ইনশাআল্লাহ ঢাকা-১৬ আসনের সার্বিক উন্নয়নে নিজেকে সম্পূর্ণভাবে বিলিয়ে দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করব। জনগণ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্য নির্বাচিত করেন, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিটি উন্নয়নমূলক স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করব।”

তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে আমি ঢাকা-১৬ আসনের নিম্নআয়ের মানুষের পাশে থেকে তাদের দুঃখ-কষ্ট লাঘবে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ নির্বাচিত হলে এই আসনকে মাদক, দুর্নীতি এবং বৈষম্যমুক্ত একটি স্মার্ট ঢাকা-১৬ হিসেবে গড়ে তুলব।”

এছাড়া তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “প্রত্যেক অভাবগ্রস্ত ও অসহায় মানুষের জন্য আমি আশ্রয়স্থল ও ঢাল হয়ে দাঁড়াব। মনোনয়ন বৈধ ঘোষণার খবরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আলোকিত প্রতিদিন/০৪ জানুয়ারি ২০২৬/মওম