আজ মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 167

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ ‘আপাতত স্থগিত’ : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

সরকারবিরোধী বিক্ষোভে আন্দোলনকারীদের ওপর ইরানের ইসলামি প্রজাতন্ত্রী সরকারের দমন-পীড়নের জেরে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার যে পরিকল্পনা নিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন, তা আপাতত স্থগিত করা হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল ২১ জানুয়ারি মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে সাক্ষাৎকার দেন তিনি। এ সময় সাক্ষাৎকার গ্রহণকারী সাংবাদিক জোয়ে কেরনেন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করেন, “ইরানের পরিস্থিতি নিয়ে অনেকেই উদ্বিগ্ন। সেখানে কি মর্কিন সামরিক পদক্ষেপের কোনো পরিকল্পনা আছে আপনার, জনাব প্রেসিডেন্ট?”

জবাবে ট্রাম্প বলেন, “না, আমি আশা করছি যে ভবিষ্যতে (ইরানের বিরুদ্ধে) কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে না। আপাতত এটা স্থগিত করা হয়েছে। তারা সড়কে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে— এটা আমার কাছে বড় ব্যাপার, তবে এ ও সত্য যে তারা ৮৩৭ জনের ফাঁসির দণ্ড রদ করেছে। এই ৮৩৭ জনের অধিকাংশই তরুণ প্রজন্মের।”

জীবনযাত্রার ব্যয় ও অসহনীয় মূল্যস্ফীতির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে বিক্ষোভ শুরু হয় ইরানে। এরপর মাত্র কয়েক দিনের মধ্যে দেশটির ৩১টি প্রদেশের প্রায় সবগুলো শহর-গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ এবং দিনকে দিন বিক্ষোভের তীব্রতা বাড়তে থাকে।

বিক্ষোভ দমনে ইতোমধ্যে ইন্টারনেট-মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে ইরান, সেই সঙ্গে দেশজুড়ে পুলিশ-নিরাপত্তা বাহিনীর পাশাপাশি মোতায়েন করে সেনাবাহিনী।

ইরানে বিক্ষোভের শুরু থেকেই ট্রাম্প দেশটিতে সামরিক অভিযানের হুমকি দিচ্ছিলেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের একাধিক পোস্টে বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেছিলেন, “সাহায্য আসছে।”

এর মধ্যেই বিক্ষোভ থেকে গ্রেপ্তার প্রায় ৯০০ আন্দোলনকারীকে দ্রুত বিচার আইনে ফাঁসির দণ্ড দেয় ইরানের বিচার ব্যবস্থা। ট্রাম্প হুমকি দেন— যদি দণ্ড কার্যকর করা হয়, তাহলে ‘নরক’ নেমে আসবে ইরানের ওপর।

তার সেই হুমকিকে আমলে নিয়ে এই আন্দোলনকারীদের ফাঁসি স্থগিত করে ইরান। সে সময় দেশটির ইসলামি প্রজাতন্ত্রী সরকারকে ধন্যবাদ জানিয়েছিলেন ট্রাম্প।

সূত্র : ইরান ইন্টারন্যাশনাল

আলোকিত প্রতিদিন/২২জানুয়ারি ২০২৬/মওম

ভাসানীর কবর জিয়ারতের মধ্য দিয়ে টাঙ্গাইলে টুকুর নির্বাচনী প্রচারণা শুরু

সাইফুল ইসলাম সবুজ:
মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারতের মধ্য দিয়ে টাঙ্গাইল-৫ (সদর) আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
২২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষে অবস্থিত মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন টাঙ্গাইল সদরের সংসদ সদস্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তিনি ধানের শীষ প্রতীক উপহার দিয়েছিলেন। সেই ঐতিহ্যকে ধারণ করেই ভাসানীর মাজার জিয়ারতের মধ্য দিয়ে ধানের শীষের নির্বাচনী প্রচারণা শুরু করলাম আমি।
তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ আজ গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছে। আগামীদিনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ আবারও গণতন্ত্রের পূর্ণাঙ্গ রূপ ফিরে পাবে ইনশাআল্লাহ।
নির্বাচন কমিশনের আচরণবিধি মেনেই প্রচারণা চালানো হচ্ছে জানিয়ে টুকু বলেন, টাঙ্গাইল সদরের সর্বস্তরের মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। বিশেষ করে চরাঞ্চলের মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি অঙ্গীকারবদ্ধ। যমুনা নদীর বেড়িবাঁধ নির্মাণ, মাহমুদনগরে ব্রিজ স্থাপন, শহরের অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ কিশোরগ্যাং, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত টাঙ্গাইল গড়ে তুলতে কাজ করব।
আগামী দিনে তরুণ ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, তরুণদের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই একটি নতুন টাঙ্গাইল উপহার দেব ইনশাআল্লাহ।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুবদলের কেন্দ্রীয় সাবেক নির্বাহী সদস্য ও টাঙ্গাইল জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল্লাহ হিল কাফি (শাহেদ), যুবদলের কেন্দ্রীয় সাবেক সদস্য সৈয়দ শহিদুল আলম টিটু, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ, সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
আলোকিত প্রতিদিন/২২জানুয়ারি ২০২৬/মওম

ট্রাম্পের ‘গাজা বোর্ড অব পিস’-এ ১০০ কোটি ডলার অনুদান দেওয়ার ঘোষণা পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্থ গাজা উপত্যকা পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত ‘গাজা বোর্ড অব পিস’-এ ১০০ কোটি ডলার অনুদান প্রদান করতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রস্তাবও দিয়েছেন তিনি।

সেই প্রস্তাবে রুশ প্রেসিডেন্ট বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের পূর্বসূরী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে জমা রাখা রাশিয়ার যে অর্থ ফ্রিজ করা হয়েছিল— সেখান থেকে ১০০ কোটি ডলার যেন গাজা বোর্ড অব পিসে অনুদান হিসেবে দেওয়া হয়।

গাজা বোর্ড অব পিস পরিষদের সদস্যপদের জন্য ইতোমধ্যে প্রেসিডেন্ট পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে ট্রাম্পের সেই আমন্ত্রণের বিষয়ে রুশ প্রেসিডেন্ট জানান, এখনও এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি মস্কো।

বৈঠকে পুতিন বলেন, “গাজা বোর্ড অব পিসে আমন্ত্রণ জানানোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাচ্ছি। রাশিয়া এখনও এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি। আমন্ত্রণ পর্যালোচনা এবং কৌশলগত মিত্রদের সঙ্গে আলোচনার পরই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে মস্কো। সেজন্য আরও সময় প্রয়োজন।”

“তবে ফিলিস্তিনের জনগণের সঙ্গে আমাদের সম্পর্ক সব সময়েই বিশেষ। আমরা গাজা পুনর্গঠনে সহায়তা  হিসেবে ১০০ কোটি ডলার দিতে চাই এবং আমাদের প্রস্তাব হলো— বিগত বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে গচ্ছিত থাকা যে রুশ অর্থ ফ্রিজ করেছিল— সেখান থেকে এই অর্থ নেওয়া হোক। আমরা আরও চাই, গাজা বোর্ড অব পিসে যোগদানের ব্যাপারে মস্কো সিদ্ধান্ত গ্রহণের আগেই যেন এ পদক্ষেপ গ্রহণ করা হয়।”

গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধ স্থায়ীভাবে থামাতে গত ২৯ সেপ্টেম্বর ২০টি পয়েন্ট সম্বলিত যে শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, সেখানে গাজায় একটি টেকনোক্র্যাট সরকার এবং ‘গাজা বোর্ড অব পিস’ গঠনের বিষয়ে উল্লেখ ছিল।

এ প্রসঙ্গে ট্রাম্পের শান্তি পরিকল্পনায় বলা হয়েছিল, যুদ্ধ পরবর্তী গাজার প্রশাসন পরিচালনার জন্য একটি অরাজনৈতিক টেকনোক্র্যাট সরকার গঠিত হবে এবং এই সরকার পরিচালিত হবে ‘গাজা বোর্ড অব পিস’— এর নির্দেশনা অনুসারে। পরিকল্পনায় আরও বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ গাজা বোর্ড অব পিসের সদস্যপদ পাবে এবং টেকনোক্র্যাট সরকারকে নির্দেশনা প্রদানের পাশাপাশি গাজার পুনর্গঠনের জন্য তহবিলের জোগাড় ও সেই তহবিলের ব্যয়ের ব্যাপারটিও দেখভাল করবে গাজা বোর্ড অব পিস।

ট্রাম্প বিভিন্ন দেশকে গাজা বোর্ড অব পিসে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন এবং ইতোমধ্যে পাকিস্তান, হাঙ্গেরি, মরক্কো, কাজাখস্তান, আর্জেন্টিনাসহ আরও কয়েকটি দেশ সেই আমন্ত্রণে ইতিবাচক সাড়া দিয়েছে।

সূত্র : আরটি

আলোকিত প্রতিদিন/২২জানুয়ারি ২০২৬/মওম

সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে জনতার ঢল

আলোকিত ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু করেছে বিএনপি। এ উপলক্ষে সিলেটে অবস্থান করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেটের ঐতিহাসিক আলীয়া মাদ্রাসা মাঠে জনসভাস্থলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনতার ঢল নেমেছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে জনসভা শুরু হয়েছে। বুধবার রাত থেকেই মাঠে নেতাকর্মীদের ঢল নামে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারা সভাস্থলে অবস্থান করছেন।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাড়ে ১১টায় জনসভার স্থলের উদ্দেশ্যে রওনা হন। ২১ বছর পর তারেক রহমানের এই আগমন ঘিরে সিলেটে বিএনপির দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

বিএনপি নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে স্লোগানে স্লেগানে মুখর করে রেখেছেন সভাস্থল। নেতাকর্মীদের সঙ্গে ভিড় বাড়ছে সাধারণ মানুষেরও। লাল-সবুজ পতাকা আর পোস্টারে ছেয়ে গেছে সড়কের দুই পাশ।  আলিয়া মাদ্রাসা মাঠের এই জনসভা বিএনপির প্রথম নির্বাচনি সভা।

বিএনপির নির্বাচনি প্রচার শুরু করতে বুধবার রাতে সিলেটে পৌঁছান তারেক রহমান। তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতৃবৃন্দ।

এর আগে বিএনপি চেয়ারম্যান সিলেট বিমানবন্দরে নেমে সেখান থেকে সরাসরি চলে যান হজরত শাহজালাল এবং শাহপরান (রহ.)-এর মাজার প্রাঙ্গণে। জিয়ারত শেষে গভীর রাতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়িতে যান। সেখানে বেশ খানিকটা সময় অবস্থান করে হোটেলে ফিরে রাতযাপন করেন।

তারেক রহমানের আগমনকে ঘিরে শহরে ব্যাপক নিরাপত্তাবলয় গড়ে তুলেছে পুলিশ। নগরজুড়ে অতিরিক্ত পুলিশ, র‍্যাব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা গেছে। সেনাবাহিনীর গাড়িও টহল দিচ্ছে শহরজুড়ে। জনসভার আশপাশে কড়া নিরাপত্তা নিশ্চিত করেছে পুলিশ।

সর্বশেষ ২০০৫ সালে সিলেটে এসেছিলেন তারেক রহমান। এরপর দীর্ঘ দেড় যুগ যুক্তরাজ্যে নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর সিলেট হয়ে দেশে ফিরলেও পুণ্যভূমিতে পা পড়েনি বিএনপির এই শীর্ষ নেতার। এবার সেই আক্ষেপ শেষ হয়েছে সিলেটবাসীর।

সিলেট সফরে বিএনপির চেয়ারম্যানের সফরসঙ্গী হিসেবে আছেন– স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনুকুল ইসলাম শ্রাবণ, ইয়াসীন ফেরদৌস মুরাদ এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

আলোকিত প্রতিদিন/২২জানুয়ারি ২০২৬/মওম

৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল করলো জনপ্রশাসন মন্ত্রণালয়

আলোকিত প্রতিবেদক:

দেশের ৮ উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) বদলি করার আদেশ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ২২ জানুয়ারি বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০ জানুয়ারি তারিখের প্রজ্ঞাপনে ৮ জন উপজেলা নির্বাহী অফিসার-এর বদলির আদেশ এতদ্বারা বাতিল করা হলো। এর আগে মঙ্গলবার নির্বাচন কমিশনের সম্মতির পরিপ্রেক্ষিতে ৮ ইউএনও-কে বদলি করার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর মধ্যে বরগুনা পাথরঘাটার ইউএনও ইসরাত জাহানকে ভোলার চরফ্যাশন, চুয়াডাঙ্গার জীবননগরের ইউএনও মো. আল-আমীনকে ফরিদপুরের নগরকান্দা, পিরোজপুরের ভান্ডারিয়ার ইউএনও রেহেনা আক্তারকে বগুড়ার ধুনট, হবিগঞ্জের বাহুবলের ইউএনও লিটন চন্দ্র দে-কে চুয়াডাঙ্গার জীবননগরের ইউএনও হিসেবে বদলি করা হয়।

এ ছাড়া, বগুড়ার ধুনটের ইউএনও প্রীতিলতা বর্মনকে হবিগঞ্জের বাহুবল, ফরিদপুরের নগরকান্দার ইউএনও মেহরাজ শারবীনকে নেত্রকোণার কলমাকান্দা, নেত্রকোণার কলমাকান্দার ইউএনও মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া এবং ভোলার চরফ্যাশনের ইউএনও মো. লোকমান হোসেনকে বরগুনার পাথরঘাটার ইউএনও করা হয়।

বদলি করা কর্মকর্তাদের ২২ জানুয়ারির মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওই তারিখে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছিল। ২২ জানুয়ারি বৃহস্পতিবার বাতিল করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/২২জানুয়ারি ২০২৬/মওম

নোয়াখালীতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী জেলা অটোরিক্সা চালক সমিতি (রেজি নং:১৬৭) উদ্যোগে গতকাল সমিতির অস্থায়ী কার্যালয়ের বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়ার মাহফিল সমিতির সভাপতি মঞ্জুরুল মাওলা কচির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাবেক মেয়র হারুনুর রশিদ আজাদ। এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আবদুল মোতালেব আপেল,সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম,
পৌর বিএনপি নেতা শাহ জাফর উল্যাহ রাসেল, সৈাদি আরব বিএনপি নেতা মোঃ জাহাঙ্গীর, জেলা বিএনপির সাবেক সদস্য আবু হানিফসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের রাজনীতিতে
নারীর অংশগ্রহণ ও গণতান্ত্রিক সংস্কার এগিয়ে গেছে। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি
চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত শেষে তোবারক বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আলোকিত প্রতিদিন/২১জানুয়ারি ২০২৬/মওম

মানিকগঞ্জের তিনটি আসনে ১৯ প্রার্থীর প্রতীক বরাদ্দ

মো: মহিদ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ১৯ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
২১ জানুয়ারি বুধবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে জেলার রিটার্নিং অফিসার নাজমুন আরা সুলতানা প্রার্থীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেন।
এসময় জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মানিকগঞ্জ ১ আসনে ছয় জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবীর পেয়েছেন ধানের শীষ প্রতীক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবু বকর সিদ্দিক পেয়েছেন দাঁড়িপাল্লা, গণআধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ ইলিয়াস হোসাইন পেয়েছেন ট্রাক প্রতীক, জনতার দলের প্রার্থী মোঃ শাহজাহান খান পেয়েছেন কলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ খোরশেদ আলম পেয়েছেন হাতপাখা ও বিএনপি’র বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. তোজাম্মেল হক পেয়েছেন ঘোড়া প্রতীক। মানিকগঞ্জ ২ আসনে চারজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। বিএনপি মনোনীত প্রার্থী মইনুল ইসলাম খান শান্ত পেয়েছেন ধানের শীষ প্রতীক, জাতীয় পার্টির (জাপা) প্রার্থী এস এম আব্দুল মান্নান পেয়েছেন লাঙ্গল প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী পেয়েছেন হাত পাখা প্রতীক এবং ১০ দলীয় জোট থেকে খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ সালাউদ্দিন পেয়েছেন দেয়ালঘড়ি প্রতীক।
এবারে নির্বাচনে মানিকগঞ্জ ৩ আসনে সবচেয়ে বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৯ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী এই আসনে ভোটের মাঠে লড়াই করবেন। বিএনপি’র প্রার্থী আফরোজা খানম রিতা পেয়েছেন ধানের শীষ প্রতীক, জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী আবুল বাশার বাদশা পেয়েছেন লাঙ্গল প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম খান কামাল পেয়েছেন সূর্যমুখী ফুল, ১০ দলীয় জোট থেকে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদনূর পেয়েছেন রিক্সা প্রতীক, জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী মোয়াজ্জেম হোসেন খান মজলিস পেয়েছেন বাইসাইকেল, বিএনপি’র বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. আতাউর রহমান আতা পেয়েছেন ফুটবল প্রতীক, বাংলাদেশ জাসদ মনোনীত প্রার্থী মোহাম্মদ শাজাহান আলী পেয়েছেন মোটরগাড়ি, স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম খান পেয়েছেন মোটরসাইকেল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী শামসুদ্দিন হাতপাখা প্রতীক পেয়েছেন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে মানিকগঞ্জ জেলার তিনটি আসনেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হলো। এখন থেকে প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে মাঠে নামবেন ভোটারদের মন জয় করতে।

আলোকিত প্রতিদিন/ ২১ জানুয়ারি ২০২৬/মওম

শ্রীলঙ্কাকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক:

থাইল্যান্ডের ব্যাংককে চলছে সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্ট। গতকাল পুরুষ দল শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে। আজ নারী দলও জয় পেয়েছে। প্রথমে দুই গোলে পিছিয়ে থাকলেও পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছেন সাবিনারা।

শ্রীলঙ্কা দারুণ শুরু করেছিল। দুই গোলের লিড পেয়ে যায় প্রথম কয়েক মিনিটের মধ্যেই। পরবর্তীতে অধিনায়ক সাবিনা খাতুন জোড়া গোল করে খেলায় সমতা আনেন। কৃষ্ণা রাণী সরকার দুই গোলেরই যোগান দিয়ি ছিলেন।বিরতির পর আর শ্রীলঙ্কা আধিপত্য বজায় রাখতে পারেনি। সাবিনা-কৃষ্ণাদের গতি, স্কিল এবং অভিজ্ঞতার কাছে পরাজিত হয়েছে। সাবিনার কর্ণার থেকে সুমাইয়ার জোড়ালো শটে বাংলাদেশ লিড পায়। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। ম্যাচের শেষ পাঁচ মিনিটে আরো তিন গোল আদায় করে বাংলাদেশ। সাবিনাকে জোড়া গোল করানো কৃষ্ণা নিজেই দারুণ দক্ষতায় দলের হয়ে চতুর্থ গোল করেন। পরবর্তীতে সুমাইয়ার নেওয়া শট লঙ্কান ফুটবলাররা প্রতিহত করলেও ফিরতি বলে মাসুরার শট জালে জড়ায়। এরপর কৃষ্ণা আরেক গোল করলে বাংলাদেশের বড় জয় সুনিশ্চিত হয়। খেলার শেষ বাঁশি বাজার মুহূর্তে শ্রীলঙ্কা আরেকটি গোল করে পরাজয়ের ব্যবধান কমায়।

সাফ নারী এবং পুরুষ ফুটসালে সাত দেশ অংশগ্রহণ করছে। প্রত্যেকে ছয়টি করে ম্যাচ খেলবে। নারী দল চার ম্যাচ শেষে ১০ পয়েন্ট পেয়েছে। পাকিস্তান ও মালদ্বীপের বিপক্ষে পরের দুই ম্যাচ। ছয় ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দল চ্যাম্পিয়ন শিরোপা পাবে। পুরুষ দলের সংগ্রহ চার ম্যাচে সাত পয়েন্ট।

আলোকিত প্রতিদিন/ ২১ জানুয়ারি ২০২৬/মওম

লোভনীয় অফারে ইলেকট্রনিক পণ্য বিক্রির ধুম

রিপন পাল:

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইলেকট্রনিক স্টল, মিনি প্যাভিলিয়ন এবং প্যাভিলিয়নে ইলেকট্রনিকস পণ্য নারী ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে। মেলায় প্রবেশ করেই নারীরা ইলেকট্র্রনিকস স্টল ও প্যাভিলিয়নে প্রবেশ করেন। অনেক নারীরা স্বামীর কাছে ইলেকট্রনিকস পণ্য কিনতে বায়না ধরে আসেন। বাধ্য হয়ে স্বামীরাও স্ত্রীর সঙ্গে মেলায় আসে। ইলেকট্রনিক স্টল কিংবা প্যাভিলিয়নে ক্রেতা-দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লেগেই থাকে। ক্রেতাদের নজরে আনতে দেওয়া হচ্ছে লোভনীয় অফার। সুযোগ থাকছে ফ্রি হোম ডেলিভারি সার্ভিস।
ক্রেতা-দর্শনার্থীরা জানিয়েছেন, তাদের চাহিদার শীর্ষে ইলেকট্রনিক পণ্য। মেলায় মোবাইল ফোনসেট, এলইডি টিভি, রাইস কুকার, এসি, লাইট, রেফ্রিজারেটর, ব্লেন্ডার, মাইক্রোওভেন, ল্যাপটপ, ওয়াশিং মেশিন, ড্রাই আয়রন মেশিন, ফ্যান, ট্রাভেল লাগেজ, ইলেকট্রনিক চায়ের কেটলি, মোটরসাইকেল ও জুসারসহ পণ্যের কেনাবেচা চলছে দেদারসে।
এবারের মেলায় ওয়ালটন, ভিশন, কিয়াম, মিনিস্টর, ভিসতা, যমুনা ইলেকট্রনিকসসহ বিভিন্ন কোম্পানি স্টল দিয়েছে। মূল্যছাড়, ক্যাশব্যাক ও নানা উপহার দিয়ে ইলেকট্রনিকস পণ্য বিক্রি করা হচ্ছে। বিক্রিও হচ্ছে প্রচুর। কেউ কেউ নতুন নতুন পণ্য প্রদর্শনীর জন্য মেলার স্টলে তুলেছেন।
মেলায় স্বপরিবারে ঘুরতে এসে রাজধানীর নিকুঞ্জ এলাকার গৃহবধূ স্বর্ণা শফি বলেন, ভালো ছাড় পেয়ে তিনি ফ্রিজ কিনেছেন। সেই সঙ্গে তাকে হোম ডেলিভারির সুবিধাও দেওয়া হয়েছে।
আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষার্থী মানসুরা জান্নাত মনিমা মায়ের সঙ্গে মেলায় এসেছেন। তিনি একটি এলইডি টিভির অর্ডার দিয়েছেন। মেলা থেকে ডেলিভারি না নিয়ে তিনি নিজ এলাকার শোরুম থেকে তা গ্রহণ করবেন। আরো অনেকেই মেলা থেকে বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য কিনেছেন। তবে বেশির ভাগ ক্রেতা-দর্শনার্থী ঘুরে ঘুরে এখন মেলা দেখছেন আর পণ্য ক্রয় করছেন। সবসময়ই মেলার শেষ ১৫ দিন কেনাবেচার ধুম চলে। এবারো তার ব্যত্যয় ঘটেনি।
ওয়ালটন কোম্পানির প্যাভিলিয়নের বিক্রয় প্রতিনিধি ফাহিম মিয়া বলেন, মেলার স্টল থেকে বিক্রি করা সব পণ্য ফ্রি হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। তাতে ক্রেতারা খুশি। উভয়ই লাভবান।
আকিজ ইলেকট্রনিকসের বিক্রয় প্রতিনিধি সুমাইয়া খন্দকার সুমা বলেন, এবারের মেলায় ইলেকট্রনিকসের দামি পণ্যের বিক্রি কম। অনেকই নিজ নিজ এলাকার শোরুমের ঠিকানা নিয়ে যাচ্ছেন। সেখান থেকে তারা পছন্দের পণ্য ক্রয় করবেন। ইতিমধ্যে কেউ কেউ পণ্য ক্রয়ও করেছেন।
ভিশন ইলেকট্রনিকসের বিক্রয় প্রতিনিধ মনিরুজ্জামান মনির বলেন, এবারের মেলায় লোভনীয় অফার দেওয় হয়েছে ক্রেতা-দর্শনার্থীরা ঘুরে ঘুরে পণ্য দেখছেন। আয়োজন ভালো। তাই গতবারের চেয়ে এবার বিক্রিও ভালো হচ্ছে। এবার অন্য পণ্যের সঙ্গে গৃহস্থালি পণ্যের চাহিদা বেশি।
রাইডো ইলেকটিকের ইনচার্জ শাকিল আহমেদ বলেন, তাদের কোম্পানির পণ্যে মেলা উপলক্ষ্যে সর্বোচ্চ ছাড় দেওয়া হয়েছে। হোম ডেলিভারি চার্জ ফ্রি। তারা অন্যদের মতো প্রতি বছরই বাণিজ্য মেলায় অংশগ্রহণ করছেন।
কিয়াম ইলেকট্রনিকসের আমিনুল ইসলাম শান্ত বলেন, তাদের ৩০০ টাকা থেকে শুরু করে ২ লক্ষাধিক টাকা মূল্যের পণ্য বাণিজ্য মেলার প্যাভিলিয়নে বিক্রি হচ্ছে। হোম ডেলিভারি চার্জ ফ্রি। তাদের পণ্য বিক্রিও হচ্ছে প্রচুর। বিক্রির পাশাপাশি প্রচার-প্রচারণা হচ্ছে বেশি।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বাণিজ্য মেলার পরিদর্শনে আসেন। অন্যান্য স্টলের মতো ইলেকট্রনিকস স্টল ও প্যাভিলিয়নগুলো ঘুরে দেখেন। তিনি বলেন, মূল্যছাড়ের সুযোগে ইলেকট্রনিকস প্যাভিলিয়ন দেখতে এসে হোম ডেলিভারি সার্ভিসসহ তিনি কিছু ইলেকট্রনিকস পণ্য ক্রয় করেছেন।
বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর(ইপিবি) সচিব তরফদার সোহেল রহমান বলেন, মেলার ইলেকট্রনিকস পণ্যের স্টল ও প্যাভিলিয়নগুলোর সাজসজ্জা ভালো। পণ্যের লোভনীয় অফার দেওয়ায় সেখানে ক্রেতারা ঝুঁকছেন। বিক্রিও হচ্ছে প্রচুর। এবারের বাণিজ্য মেলা সফল।

আলোকিত প্রতিদিন/ ২১ জানুয়ারি ২০২৬/মওম

স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুমিন ফারহানাকে হাঁস প্রতীক বরাদ্দ

মোঃ নিশাদুল ইসলাম:

আগামী এয়োদশ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া মোট ৬ টি সংসদীয় আসনে মোট ৪৮ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে আজ। এর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া – ২ আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুমিন ফারহানা নির্বাচনে অংশগ্রহণ করতে তার নির্বাচনী প্রতীক হিসেবে তিনি হাঁস প্রতীক বরাদ্দ পেয়েছেন।
২১ জানুয়ারি বুধবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মধ্যে তাদের প্রত্যেককে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। তথ্য নিয়ে জানা যায়,
ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের ১৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। সব মিলিয়ে বৈধ চূড়ান্ত প্রার্থী মোট ৪৮ জন। এদের সবার মধ্যে দলীয় প্রার্থীদের দলীয় প্রতীক এবং সকল স্বতন্ত্র প্রার্থীদের তাদের পছন্দ অনুযায়ী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
তার চাওয়া অনুযায়ী হাঁস প্রতীক পেয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা উচ্ছাস ভরা কন্ঠে সাংবাদিকদের বলেন, আমি আমার ভোটার ও কর্মী-সমর্থকদের আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তারাই আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছে। তারা যখন আমাকে দেখে, ছোট-ছোট বাচ্চারা চিৎকার করতে থাকে, আমাদের হাঁস মার্কা, আমাদের হাঁস মার্কা। তাই এই মার্কাটা আমার ভোটারদের মার্কা,এই মার্কা আমার না।

নিজের পালিত হাঁস চুরির কথা উল্লেখ করে তিনি বলেন, আমার হাঁসগুলো যখন চুরি হয়, আমি চোরকে ছেড়ে দিইনি। আমি মামলা করেছি, জেলেও দিয়েছি। তাই আমার এ হাঁস (প্রতীক) যদি কেউ চুরি করার চিন্তাও করে, আমি যথাযথ ব্যবস্থা নেব। তিনি বলেন আমি সবার ভালোবাসায় এবং চাওয়ায় এই পর্যন্ত এসেছি। আমার ভোটাররা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে তাদেরকে সাথে নিয়ে তাদের চাওয়া অনুযায়ী পাশে থেকে আমি  তাদের সকলের জন্য উন্নয়নকার্য করে যাবো।

আলোকিত প্রতিদিন/ ২১ জানুয়ারি ২০২৬/মওম