আজ সোমবার, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 154

গুপ্ত*রা এখন নতুন জালিমের ভূমিকায় আবির্ভূত হয়েছে: তারেক রহমান!

বিশেষ প্রতিনিধ: স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমের ভূমিকায় আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘একটি দল গুপ্ত পরিচয়ে পরিচিত। এই গুপ্তরা এখন নতুন জালিমের ভূমিকায় আবির্ভাব হয়েছে দেশের মানুষের কাছে।’

তারেক রহমান বলেন, জনগণের রায়ের ভিত্তিতে বাংলাদেশ চলবে। আগামী ১২ তারিখ জনগণ নির্বাচিত করবে তাদের জবাবদিহির সরকার।

‘কিন্তু ৫ আগস্টের পরে দেখেছি, স্বৈরাচার যে ভাষায় জনগণকে কথা বলতো, গুণীমানি ব্যক্তিকে অপদস্থ করতো, মানুষকে ছোট করতো। কিন্তু দুঃখের সঙ্গে খেয়াল করলাম, সেই রীতি বন্ধ হয়নি। একটি দল গুপ্ত পরিচয়ে পরিচিত। এই গুপ্তরা এখন নতুন জালিমের ভূমিকায় আবির্ভাব হয়েছে দেশের মানুষের কাছে’, যোগ করেন বিএনপি চেয়ারম্যান।

তিনি বলেন, ‘অত্যন্ত কষ্ট ও ঘৃণার সঙ্গে দেখছি, এই জালেমদের নেতা প্রকাশ্যে নারীদের অত্যন্ত কলঙ্কিত শব্দ ব্যবহার করেছেন। যেই নেতা ও কর্মীরা মা-বোনদের জন্য সম্মান দেখায় না, শ্রদ্ধা নেই মা-বোনদের প্রতি, তাদের কাছে বাংলাদেশের মানুষ আত্মসম্মানসূচক আচরণ আশা করতে পারে না। তাদের কাছে মানুষের মর্যাদা নেই।’

স্বৈরাচার সরকারের সঙ্গে তারা প্রতিবারই একসঙ্গে ছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘তারা হলো মুদ্রার এপিঠ-ওপিঠ। ৭১, ৮৬, ৯৬সহ বিগত ১৫ বছর তাদের সঙ্গে ছিলেন তারা।’ নারীদের ঘরে বন্দী করে রেখে দেশকে সামনে নেওয়া যাবে না উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘নারী-পুরুষ এক সঙ্গে মিলে কাঁধে-কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, তা না হলে প্রত্যাশিত দেশ গড়ে তোলা সম্ভব হবে না।’

তারেক রহমান বলেন, ‘গুপ্ত দলগুলো নারী সমাজকে নিয়ে অপমানজনক ও বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছেন। গুপ্তরা জনগণকে তুচ্ছতাচ্ছিল্য করছে, তাদের বক্তব্যে তাদের মানসিকতা ফুটে উঠেছে। তারা ক্ষমতায় গেলে জনজীবনে দুর্বিষহ অবস্থা তৈরি হবে। তাই তাদের উচিত শিক্ষা দিতে হবে, জনগণকে সতর্ক থাকতে হবে তাদের বিষয়ে।’

বরিশালের সমস্যাগুলোর বিষয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘বরিশালে নদী-ভাঙন সবচেয়ে বড় সমস্যা, বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। অনেক কাজ রয়ে গেছে, এই কাজগুলো করতে হলে জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।’

তিনি বলেন, ‘অনেক কাজ বিএনপির আমলে শুরু হয়েছিল। যা শেষ করা যায়নি। অনেক কাজ জমে গেছে, সমাধান করতে হবে। বিএনপি জয়ী হলে এসব সমস্যার সমাধানে কাজ করতে চায়।এর আগে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে বুধবার দুপুর ১২টার দিকে বরিশালে পৌঁছান বিএনপি চেয়ারম্যান। দুপুর ১২টা ২৫ মিনিটে বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে উপস্থিত হন তিনি। বিএনপি চেয়ারম্যান মঞ্চে উঠলে নেতাকর্মী-সমর্থকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান।

আলোকিত প্রতিদিন/এপি

১৭ জনকে গ্রেফতার করেছে-ডিএমপি

এমএইচ চৌধুরীঃ

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে মোট ১৭ (সতের) জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেমরা, সূত্রাপুর, মোহাম্মদপুর, তেজগাঁও, খিলক্ষেত,যাত্রাবাড়ী, দক্ষিণখান ও শাহবাগ থানা পুলিশ। এর মধ্যে ডেমরা থানা দুইজন, সূত্রাপুর থানা দুইজন, মোহাম্মদপুর থানা তিনজন, তেজগাঁও থানা একজন, খিলক্ষেত থানা একজন, যাত্রাবাড়ী থানা পাঁচজন, দক্ষিণখান থানা দুইজন ও শাহবাগ থানা একজনকে গ্রেফতার করেছে।

ডেমরা থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডেমরা থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ শরীফ (৩৯) ও ২। মোঃ বাবু মিয়া ওরফে বাবুল (৪১)।

অপরদিকে সূত্রাপুর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সূত্রাপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। ইয়ামিন আরাফাত সঞ্জয় (২৮) ও ২। মোঃ আল-আমিন সরদার (৩২)।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মোহাম্মদপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ নয়ন (১৮) ২। মুজাহিদ হোসাইন ওরফে কামরান (২৫) ও ৩। মোঃ কবির হোসেন (৩৫)।

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তেজগাঁও থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম-১। মোঃ লিটন বেপারী (৬০)।

খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) খিলক্ষেত থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ সেলিম (৩৮)।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ জুয়েল (২৫) ২। মোঃ বাবু ওরফে ছোট বাবু (২৫) ৩। মোঃ হায়দার হোসেন তপু (৪০) ৪। মোঃ ইমরান (২৭) ও ৫। মোঃ মাহমুদুল হাসান (২৫)।

দক্ষিণখান থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দক্ষিণখান থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো-মোঃ কারুল ইসলাম শিবলু (২৯) ও ২। মোঃ আলামিন (৩৬)।

শাহবাগ থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) শাহবাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ মান্নান মিয়া (৩০)। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান,ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম

আলোকিত প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি ২০২৬/মওম

টাঙ্গাইলকে ‘মডেল জেলা’ গড়তে টুকুর ২৩ দফা উন্নয়ন অঙ্গীকার

সাইফুল ইসলাম সবুজ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল–৫ (সদর) আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর থেকেই ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন এই আসনের প্রার্থীরা ও তাঁদের নেতা-কর্মীরা। উঠান বৈঠক, মতবিনিময় সভা, সৌজন্য সাক্ষাৎ এবং গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তারা। এ সময় ভোটারদের কাছ থেকে নানা সমস্যা ও সংকটের কথা শুনে সুযোগ পেলে সমাধানে কাজ করার আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা।

এই আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক শক্তি এবং মাঠপর্যায়ের সক্রিয়তার দিক থেকে এগিয়ে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। তার নির্বাচনী প্রচারণাকে ঘিরে পুরো আসনজুড়ে চলছে জমজমাট রাজনৈতিক তৎপরতা।

এই প্রেক্ষাপটে বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের পাশাপাশি টাঙ্গাইলের সার্বিক উন্নয়ন ও পরিবর্তনের লক্ষ্যে নিজের ২৩ দফা উন্নয়ন পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরেছেন সুলতান সালাউদ্দিন টুকু। সম্প্রতি তিনি এসব উন্নয়ন অঙ্গীকার প্রকাশ করেন, যা ভোটারদের মধ্যে নতুন করে আগ্রহ সৃষ্টি করেছে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইল পৌরসভার ১৮টি ওয়ার্ড এবং সদর উপজেলার ১২টি ইউনিয়নকে একটি নিরাপদ, মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত ও উন্নত ‘মডেল টাঙ্গাইল’ হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম পরিচালনার কথাও জানান তিনি।

তার ঘোষিত ২৩ দফা উন্নয়ন অঙ্গীকারের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে- যমুনা নদীর স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে নদীভাঙন রোধ, মাহমুদনগরে একটি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ, টাঙ্গাইলকে সম্পূর্ণ মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা এবং টাঙ্গাইলকে শিক্ষার নগরীতে রূপান্তর।

এর আগে সম্প্রতি এক নির্বাচনী জনসভায় সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল সদরের উন্নয়নে সাত দফা দাবি তুলে ধরেন। ওই জনসভায় বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এসব দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাত দফা দাবির সঙ্গে ২৩ দফা উন্নয়ন অঙ্গীকার যুক্ত হওয়ায় টাঙ্গাইলের উন্নয়ন ইস্যু নতুন মাত্রা পেয়েছে।

স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন, সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোর মানোন্নয়ন, আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করা এবং শহর ও গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতিও রয়েছে টুকুর অঙ্গীকারে।

যুব সমাজকে অগ্রাধিকার দিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, যুব উন্নয়নে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ, আইটি সেক্টরে বিনিয়োগ বৃদ্ধি এবং ভাষা দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের দক্ষ মানবসম্পদে পরিণত করা হবে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা প্রদান এবং ব্যবসা সহজীকরণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে তিনি বলেন, নারীদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে। একই সঙ্গে সবুজ পরিবেশ গঠন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিএনপির ঘোষিত ৩১ দফার আলোকে দরিদ্র ও অসহায় পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ড বিতরণ এবং কৃষকদের জন্য কৃষক কার্ড বিতরণের উদ্যোগ নেওয়ার কথাও জানান এই বিএনপি নেতা। পাশাপাশি ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সরকারি ভাতা প্রদান, সবার জন্য ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা এবং নাগরিক সেবা সহজ করতে ‘ওয়ান কল সার্ভিস’ চালুর অঙ্গীকার করেন তিনি।

চাঁদাবাজমুক্ত টাঙ্গাইল গড়া ও সুশাসন প্রতিষ্ঠার প্রত্যয় জানিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে টাঙ্গাইলকে একটি আধুনিক, নিরাপদ এবং উন্নত জনপদে রূপান্তর করা হবে।

আলোকিত প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি ২০২৬/মওম

ছাতক পৌরসভা কার্যালয়

১৬৯(৫০) স্মারক নং- ৪৬.০৩.৯০.২২,১১৪.০১.০০১.২০২৬.                         তারিখ: ২৯.০১.২০২৬ খ্রিঃ

                                       হাট বাজার ও অন্যান্য মহাল ইজারা দরপত্র বিজ্ঞপ্তি

এতদ্বারা সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, ছাতক পৌরসভাধীন নিম্নবর্ণিত হাট বাজার, পশুরহাট, ফেরীঘাট-খেয়াঘাট, ট্রলারঘাটি, সিএনজি প্যাকিং/স্ট্যান্ড সহ অন্যান্য মহালসমূহ ১৪৩৩ বাংলা সনের ১লা বৈশাখ হইতে ৩০শে চৈত্র পর্যন্ত ১(এক) বৎসর যেয়ানে সম্পূর্ণ অস্থায়ীভাবে ইজারা প্রদানের লক্ষ্যে সীলমোহরযুক্ত খামে দরপত্র আহবান করা যাইতেছে। দরপত্র সিডিউল ছাতক পৌরসভা কার্যালয়, মেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ, পুলিশ সুপারের কার্যালয়, সুনামগঞ্জ, উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়, ছাতক, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়, সোনালী ব্যাংক, হাতক পাখা হইতে ক্রয় করা যাইবে। সরপর ছাতক পৌরসভা কার্যালয়, ছাতক উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় এবং পুলিশ সুপার, সুনামগঞ্জ এর কার্যালয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ে দাখিল করা যাইবে। প্রাপ্ত গরপত্রসমূষ উপস্থিত দরপত্র দাতাগনের সম্মুখে (গদি কেষ উপস্থিত থাকেন) খোলা হইবে। দরপত্র নিম্নোক্তভাবে উল্লেখিত তারিখ গুলিতে পর্যায়ক্রমে গ্রহন করা হইবে। ১ম ধার্থাকৃত তারিখে কাঙ্খিত দর না পাওয়া গেলে দরপত্র বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ গুলোতে খুন। দরপত্র গ্রহনের কার্যক্রম অব্যাহত থাকিবে।

                                                      মহালের বিবরণ:

হাট বাজার ও অন্যান্য মহালের বিবরন সম্ভাব্য ইজারা মূল্য সিডিউলের মূল্য ৫,৮৯,৫৩৭.০০ ১,৮০০,০০ ১. ছাতক মাছ বাজার। ৮,৯৮,৩৮৫.০০ ২,৪০০,০০ ২. ছাতক অস্থায়ী খোলা বাজার। ১৩,৪৭,৯৬৭.০০ ৩,৪০০,০০ ৩. পক্ষর হাট। ১,৫৮,৬৪৭.০০ ১,০০০,০০ ৪. নোয়ারাই বাজার। ৫. বর্তমান কাষ্টমঘাট সংলগ্ন ট্রলারঘাট। ২১৫,৬০০,০০ ১,২০০,০০ ৬. মাছ বাজার সংলগ্ন ট্রলারঘাট। ৭, ০২,৬৪৬.০০ ২,০০০.০০ ২. শিববাড়ী সংলগ্ন খেয়াঘাট। ২,৬০,৫৭১.০০ ১,২০০.০০ ৮. চাঁদনীঘাট-ফকিরাটিলা খেয়াঘাট। ৩৩,৫৬,১০০,০০ ৭,৪০০,০০ ৬. ৯. পৌর এলাকায় ভোগ ব্যবহার ও বিক্রয়ের জন্য আমদানী রপ্তানীকৃত পন্য (বালু, পাথর, ইট সিমেন্ট, জিপসাম ইত্যাদি) বার্ড, কাগো, কলগেট দ্বারা লোড আনলোডকারী ব্যক্তি/প্রতিষ্টানের নিকট থেকে টোল ফি আদায়ের মহল। ৭৫,৬৫,০৪৫,০০ ১৫,৮০০,০০ ১০. ছাতক পৌরসভার অভ্যান্তরে চলাচলকারী (মহাসড়ক ব্যাতীত) ভারী যানবাহন/ পন্যবাহী যান/ ট্রাক হইতে রাস্তা উন্নয়ন কর আদায়। ৪২,৪৭,৯৫০.০০ ৯,২০০.০০ ১১. পৌর এলাকার অভ্যান্তরে বালু, পাথর চুনাপাথর, ইট, সিমেন্ট ইত্যাদি মজুত/ইকের উপর টোল আদায়ের মহাল। ৮০,৫০,২৬০.০০ ১৬,৮০০,০০ ১২. শিববাড়ী সংলা (সুনামগঞ্জ গামী) সিএনজি, পার্কিং/ ষ্ট্যান্ড।৮৮,১৫৭.০০ ২০০.০০ ১৩. ছাতক সড়ক ও জনপথ অফিস সংলগ্ন সিএনজি পার্কিং/স্ট্যান্ড। ১,১৪,০৩১,০০ ১৪. ছাতক অস্থায়ী পশু জবাইখানা। ১৫. নোয়ারাই বাজার সংলগ্ন নদীর পারের খোলাস্থান এরিয়া আনুমানিক ২০ শতক, চৌহদ্দি। উত্তরে পাবলিক খেয়াঘাট, দক্ষিনে নোয়ারাই খালে নির্মানাধীন পাকা রাষ্ট্র, পূর্বে সুরমা নদীর মাঘ মাসে জলাধার, পশ্চিমে ফিস সেড ও পৌরসভার পাবলিক টয়লেট। ১৬. নোয়ারাই বাজার সুরমা নদী সংলগ্ন নোয়ারাই খালের মুখের খোলাস্থান আনুমানিক ১০ শতক, যাহার চৌহদ্দি। উত্তরে নোয়ারাই খালের পর পৌরসভার নির্মানকৃত পাকা রাস্তা সুরমা নদীর মাঘ মাসের জলাধার, পশ্চিমে অর ভূমি খালি জায়গা।

দরপত্র ক্রয়, দাখিল ও খোলার সময়সূচী: ৭১,৫৫০.০০ ৫০০.০০ ১,৯৯,৮৬০,০০ ১,৯৬,৮০৭,০০। 

দরপত্র ফরম বিক্রির শেষ তারিখ ও সময় দরপত্র দাখিলের তারিখ ও সময় দরপত্র বাক্স খোলার তারিখ ও সময় ১ম পর্যায় ১৮/০২/২০২৬খ্রিঃ (অফিস চলাকালীন সময় পর্যন্ত) ০৮/০৩/২০২৬খ্রিঃ (অফিস চলাকালীন সময় পর্যন্ত) ১৯/০২/২০২৬খ্রিঃ (বেলা ১.০০ ঘটিকা পর্যন্ত) ১৯/০২/২০২৬খ্রিঃ (বেলা ২.০০ ঘটিকা) ২য় পর্যায় ০৯/০৩/২০২৬খ্রিঃ (বেলা ১.০০ ঘটিকা পর্যন্ত) ০৯/০৩/২০২৬খ্রিঃ (বেলা ২.০০ ঘটিকা) ৩য় পর্যায় ২৪/০৩/২০২৬খ্রিঃ (অফিস চলাকালীন সময় পর্যন্ত) ২৫/০৩/২০২৬খ্রিঃ (বেলা ১.০০ ঘটিকা পর্যন্ত) ২৫/০৩/২০২৬খ্রিঃ (বেলা ২.০০ ঘটিকা) ৪র্থ পর্যায় ০১/০৪/২০২৬খ্রি (অফিস চলাকালীন সময় পর্যন্ত) ০২/০৪/২০২৬খ্রিঃ (বেলা ১.০০ ঘটিকা পর্যন্ত) ০২/০৪/২০২৬খ্রিঃ (বেলা ২.০০ ঘটিকা) ৫ম পর্যায় ০৮/০৪/২০২৬খ্রিঃ (অফিস চলাকালীন সময় পর্যন্ত) ০৯/০৪/২০২৬খ্রিঃ (বেলা ১.০০ ঘটিকা পর্যন্ত) ০৯/০৪/২০২৬খ্রিঃ (বেলা ২.০০ ঘটিকা) এই ৬ পর্যায় ১৯/০৪/২০২৬খ্রি (অফিস চলাকালীন সময় পর্যন্ত) ২০/০৪/২০২৬খ্রিঃ (বেলা ১.০০ ঘটিকা পর্যন্ত) ২০/০৪/২০২৬খ্রিঃ (বেলা ২.০০ ঘটিকা) ৭ম পর্যায় ২৮/০৪/২০২৬খ্রিঃ (অফিস চলাকালীন সময় পর্যন্ত) ২৯/০৪/২০২৬খ্রিঃ (বেলা ১.০০ ঘটিকা পর্যন্ত) ২৯/০৪/২০২৬খ্রিঃ (বেলা ২.০০ ঘটিকা)

                                       দরপত্রের নিয়ম ও শর্তাবলী:-

১। আগাম দরপত্রদাতাকে দরপত্রের সাথে প্রদত্ত ইজারা মূল্যের ১০০% অর্থ এবং ৫% আয়কর, ১৫% ভ্যাট ও৫% জামানতসহ পৃথক পৃথক ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মাধ্যমে প্রশাসক, ছাতক পৌরসভার অনুকূলে দাখিল করিতে হইবে। ২। দরপত্র সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি অফিস চলাকালীন সময়ে পৌরসভা কার্যালয়ে জানা যাইবে। ৩। ফেরীঘাট ইজারার ক্ষেত্রে জন্মগত পেশাদার পাটনীগনকে অগ্রাধিকার দেওয়া হইবে। ৪। জাতীয় পরিচয় পত্র নং ও মোবাইল নম্বর দরপত্রে উল্লেখ করিতে হইবে। ৫। ক্রমিক নং ০৯ ও ১১ মহাল দুটি হতে কোনভাবেই চলর নৌযান হতে টোল আদায় করা যাবে না। ৬। কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন দরপত্র গ্রহন/বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষন করেন।

প্রশাসক

(ডিপ্লোমেসি চাকমা)

ছাতক পৌরসভা।

আলোকিত প্রতিদিন/ ০4/০২/২০২৬

চৌহালীতে অ*বৈধ বালি উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রতিনিধি,চৌহালী:

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদী থেকে অবৈধ বালি উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় জনগণ।
আজ ০৪ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টায় চৌহালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে চৌহালী যমুনা নদীর পূর্ব পাড়ের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে অবৈধভাবে বালি উত্তোলনের ফলে নদীভাঙন, ফসলি জমি ধ্বংস ও পরিবেশগত ক্ষতির বিষয়টি তুলে ধরে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
এ সময় চৌহালী উপজেলা নির্বাহী অফিসার এইচ এম খোদাধাদ হোসেন অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এরপর বিক্ষোভকারীরা একটি মিছিল বের করেন। মিছিলটি চৌহালী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহালী ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি মহল অবৈধভাবে যমুনা নদী থেকে বালি উত্তোলন করে আসছে। এতে নদীর তীরভাঙন বেড়ে গেছে এবং বসতবাড়ি ও আবাদি জমি হুমকির মুখে পড়েছে। দ্রুত অবৈধ বালি উত্তোলন বন্ধ না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

আলোকিত প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি ২০২৬/মওম

নির্বাচনী আমেজে মেতেছে কোমলমতি শিশুরাও

মো: মহিদ:

গ্রামের কাঁচা-পাকা রাস্তা, দু’পাশে শীতের রোদে ঝিমিয়ে থাকা ঘরবাড়ি। কোথাও শীতকালীন সবজির ক্ষেত, কোথাও খোলা উঠান। এমনই এক শান্ত দুপুরে হঠাৎ বদলে গেল দরগ্রামের চিরচেনা দৃশ্য। ঢোলের তালে তালে স্লোগান, হাতে হাতে লিফলেট, নির্বাচনী আমেজে মেতে উঠল সাটুরিয়া উপজেলার দরগ্রাম। বুধবার দুপুরে মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতার নির্বাচনী প্রচারে দেখা যায় এমন দৃশ্য। এসময় ভিড় জমায় নানা বয়সী মানুষ। তবে প্রচারের ভিড়ে সবচেয়ে বেশি চোখে পড়েছে কোমলমতি শিশুরা। কেউ স্কুল ড্রেসে, কেউ বা রঙিন জামায় হাত উঁচু করে তারা স্লোগানে স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা। রাজনীতির কঠিন হিসাব-নিকাশ না বুঝলেও শিশুরা বুঝেছে উৎসবের আনন্দ। বড়দের সঙ্গে তাল মিলিয়ে তারা হাঁটছে, হাসছে, হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছে। কারও হাতে ছোট্ট কাগজের পতাকা, কারও মাথায় বাঁধা প্রতীকের রঙিন ফিতা। শিশুসুলভ উচ্ছ্বাসে যেন পুরো নির্বাচনী প্রচার পেয়েছে আলাদা মাত্রা। গ্রামের প্রবীণরা দাঁড়িয়ে দেখছেন এই দৃশ্য। কেউ মুচকি হাসছেন, কেউ আবার বলছেন এই শিশুরাই দেশের ভবিষ্যৎ। তাদের চোখে-মুখে আজ যে আগ্রহ, যে কৌতূহল তা আগামী দিনের সচেতন নাগরিক হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে। নির্বাচনী মিছিলে অংশ নেওয়া আফরোজা খানম রিতাও শিশুদের প্রতি আলাদা করে নজর দেন। শিশুদের মাথায় হাত বুলিয়ে দেন, কারও সঙ্গে হাসিমুখে কথা বলেন। প্রচারণার এক পর্যায়ে দেখা যায় শিশুরা তাকে ঘিরে ধরেছে, কেউ হাত ধরে হাঁটছে, কেউ পাশে দাঁড়িয়ে ছবি তুলছে।
এমনই এক দৃশ্যের প্রতিক্রিয়ায় রিতা বলেন, এই শিশু কিশোররাই আগামী দিনের ভবিষ্যৎ। আমি এমন একটি মানিকগঞ্জ গড়তে চাই, যেখানে প্রতিটি শিশু নিরাপদে বড় হবে, প্রতিটি কিশোর পাবে মানসম্মত শিক্ষা, খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক পরিবেশ। কোনো শিশু ঝরে পড়বে না, কোনো কিশোর ভুল পথে হারিয়ে যাবে না, এটাই আমাদের অঙ্গীকার। রাজনীতি যেখানে অনেক সময় বিভাজনের কথা বলে, সেখানে দরগ্রামের এই দুপুর যেন তুলে ধরল ভিন্ন এক ছবি, যেখানে নির্বাচন মানে শুধু ভোট নয়, বরং মানুষের অংশগ্রহণ, আনন্দ আর ভবিষ্যৎ প্রজন্মের কৌতূহল। দরগ্রামের রাজপথে সেই দুপুরের দৃশ্য বলে দিচ্ছিল একটাই কথা নির্বাচনের উত্তাপ শুধু বড়দের মধ্যেই সীমাবদ্ধ নেই, কোমলমতি শিশুরাও যেন আজ ছুঁয়ে দেখছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের গণতন্ত্রের এই অভিযাত্রা।

আলোকিত প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি ২০২৬/মওম

আরব সাগরে ইরানি ড্রোন ধ্বংসের দাবি করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

আরব সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে ধেয়ে আসা একটি ইরানি ড্রোনকে ধ্বংস করার দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। গতকাল মঙ্গলবার ঘটেছে এ ঘটনা।যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকোম) মুখপাত্র ও নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স রয়টার্সকে এ প্রসঙ্গে বলেছেন, “ইউএসএস আব্রাহাম লিঙ্কনে অবস্থান করা একটি এফ-৩৫সি যুদ্ধবিমান একটি ইরানি ড্রোনকে ধ্বংস করেছে। ড্রোনটি আব্রাহাম লিঙ্কনের দিকে ধেয়ে আসছিল, আঘাত হানার অনেক আগেই সেটি ধ্বংস করা হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।”

ইরানের অনলাইন সংবাদমাধ্যম তাসনিম নিউজও এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। সেখানে বলা হয়েছে, ইরানের একটি সামরিক ড্রোন নিয়ন্ত্রণ হারিয়ে আরব সাগরে উড়ে বেড়াচ্ছিল এবং মার্কিন নৌবাহিনী সেটি ভূপাতিত করেছে। কিন্তু কী কারনে ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়েছিল— সে সম্পর্কিত কোনো তথ্য তাসনিম নিউজের প্রতিবেদনে পাওয়া যায়নি।

মার্কিন প্রতিরক্ষা বাহিনী ড্রোন ভূপাতিত করার খবর নিশ্চিত করার পর এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে জাতিসংঘের ইরান মিশনের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, তবে তাদের কেউই কোনো মন্তব্য করতে রাজি হননি।

গত জানুয়ারির প্রথম সপ্তাহে ইরানে যখন তীব্র সরকারবিরোধী আন্দোলন চলছিল, সে সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইন্দো-প্রশাসন্ত অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয় ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং অন্যান্য সামরিক জাহাজের বড় একটি নৌবহর। ইরানের ওপর চাপ সৃষ্টি করতেই মধ্যপ্রাচ্যের জলসীমায় নৌবহর মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বর্তমানে এ নৌবহর আরব সাগরে অবস্থান করছে।

এমন এক সময়ে এ ঘটনা ঘটল, যখন ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তুরস্কের ইস্তাম্বুল শহরে ওয়াশিংটন এবং তেহরানের সরকারি প্রতিনিধিদের বৈঠক চূড়ান্ত পর্যায়ে আছে। আগামী শুক্রবার এ বৈঠক শুরু হওয়ার কথা।

প্রসঙ্গত, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে প্রায় দুই যুগ ধরে উত্তেজনা চলছে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে।

সূত্র : রয়টার্স

আলোকিত প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি ২০২৬/মওম

নির্বাচনের নিরাপত্তা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

আলোকিত প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জেনেছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

৪ ফেব্রুয়ারি বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক বৈঠকে তিনি নির্বাচনী নিরাপত্তার নানা দিক নিয়ে আলোচনা করেন। ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছে।

বার্তায় জানানো হয়, বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছ থেকে নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয়ে শোনেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। সরাসরি আলোচনার মাধ্যমে এসব প্রস্তুতি সম্পর্কে জানার সুযোগ পাওয়ায় তিনি সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান। বৈঠকে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে।

দুই দেশের সামনে থাকা নিরাপত্তা-সংশ্লিষ্ট বিভিন্ন খাতের পারস্পরিক সহযোগিতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে স্থান পায় এই আলোচনায়।

আলোকিত প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি ২০২৬/মওম

দীর্ঘ দুই দশক পর বরিশালে জনসভায় তারেক রহমান

বিশেষ প্রতিবেদক: দীর্ঘ দুই দশক পর বরিশালে পৌঁছে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার দুপুর ১২টা ২৫ মিনিটে বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে উপস্থিত হন তিনি।

বিএনপি চেয়ারম্যান মঞ্চে উঠলে নেতাকর্মী-সমর্থকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। এ সময় হাত নেড়ে সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন তারেক রহমান। এর আগে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে বুধবার দুপুর ১২টার দিকে বরিশালে পৌঁছান বিএনপি চেয়ারম্যান। আজকের সমাবেশে বরিশাল বিভাগের ২১ আসনের বিএনপি ও জোটের শরিক দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তিনি।

তারা হলেন- জহির উদ্দিন স্বপন (বরিশাল-১), সরদার সরফুদ্দিন আহমেদ (বরিশাল-২), জয়নুল আবেদীন (বরিশাল-৩), মো. রাজিব আহসান (বরিশাল-৪), মো. মজিবর রহমান সরওয়ার (বরিশাল-৫), আবুল হোসেন খান (বরিশাল-৬); রফিকুল ইসলাম জামাল (ঝালকাঠি-১), ইসরাত সুলতানা ইলেন ভূট্টো (ঝালকাঠি-২), মো. নজরুল ইসলাম মোল্লা (বরগুনা-১) মো. নূরুল ইসলাম (বরগুনা-২); আলতাফ হোসেন চৌধুরী (পটুয়াখালী-১), মো. সহিদুল আলম তালুকদার (পটুয়াখালী-২), মো. নুরুল হক (পটুয়াখালী-৩), এ বি এম মোশাররফ হোসেন (পটুয়াখালী-৪) ; আলমগীর হোসেন (পিরোজপুর-১), আহম্মদ সোহেল মনজুর (পিরোজপুর-২), মো. রুহুল আমীন দুলাল (পিরোজপুর-৩) ; আন্দালিভ রহমান (ভোলা-১), মো. হাফিজ ইব্রাহিম (ভোলা-২), হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম (ভোলা-৩), মোহাম্মদ নূরুল ইসলাম (ভোলা-৪)।

এদিন বেলা ১১টায় কোরআন ও গীতাপাঠের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। সর্বশেষ ২০০৮ সালে এই মাঠে নির্বাচনী জনসভা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আর তার ছেলে তারেক রহমান সর্বশেষ বরিশাল সফর করেছিলেন ২০০৬ সালের ১৪ মে।

বরিশালের জনসভা শেষ করে দুপুর ১টার দিকে ফরিদপুরের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান।সেখানে জনসভা শেষে হেলিকপ্টার যোগে ঢাকায় ফিরবেন বিএনপি চেয়ারম্যান।

আলোকিত প্রতিদিন/এপি

বদলে যাচ্ছে র‍্যাবের নাম ও পরিচয়: নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন নাম রাখা হয়েছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, ‘নাম বদলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বদলে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ) রাখা হবে। র‌্যাবের নাম পরিবর্তনে প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন। র‌্যাবের পোশাকও পরিবর্তন হয়েছে। আপনাদেরও তা কিন্তু একবার দেখানো হয়েছিল। এই পোশাকগুলো বানানো শুরু হয়েছে। হয়তো সামনের সপ্তাহে দেখবেন ডিজি গায়ে দিয়ে বসে আছে তারা।

তিনি বলেন, আগের আইনে র‌্যাবের যে কাজ ছিল তা পরিবর্তন করে র‌্যাবের কাজেও পরিবর্তন আনা হবে। ইতিমধ্যে দেড় বছরে র‌্যাবের কাজের পরিবর্তন এসেছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। উল্লেখ্য, র‍্যাব গঠনের প্রাথমিক পর্যায়ে এ বাহিনীর নাম ছিল র‍্যাপিড অ্যাকশন টিম (র‍্যাট)। তবে পরবর্তীতে র‍্যাব নামে এই ফোর্সটি আত্মপ্রকাশ করে। ২০০৪ সালে র‍্যাব গঠিত হয়। ২২ বছর পর এবার এই নামটি বদলে ফেলা হচ্ছে।

আলোকিত প্রতিদিন/এপি