ভোটের দ্বারপ্রান্তে বাংলাদেশ: প্রত্যাশা, দায়িত্ব ও ভোটারের শক্তি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় তৈরি পোশাক রপ্তানিকারকরা
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্র থেকে তুলা নিয়ে সেগুলো দিয়ে পোশাক তৈরি করে রপ্তানি করলে এ খাতে বাংলাদেশকে কোনো শুল্ক দিতে হবে না। গতকাল ৯ ফেব্রুয়ারি সোমবার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এমন শর্তে চুক্তি হওয়ার পর চিন্তিত হয়ে পড়েছেন ভারতের পোশাক রপ্তানিকারকরা। বিশেষ করে ভারতের তুলা শিল্পে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়েছে। কারণ আগে ভারত থেকে বাংলাদেশ বেশি তুলা কিনলেও; এখন মার্কিন তুলার দিকে ঝুঁকবে ঢাকা।
সংবাদমাধ্যম দ্য হিন্দু আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। তারা বলেছে, বাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্র ১৯ শতাংশ পারস্পরিক শুল্ক আরোপের পর ভারতীয় ব্যবসায়ীরা প্রতিযোগিতামূলক সুযোগের আশা করছিলেন। কারণ যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যে ১৮ শতাংশ শুল্ক আরোপ করেছে।
বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া চুক্তিতে বলা হয়েছে “যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য নতুন একটি ব্যবস্থা শুরু করতে প্রতিশ্রুতিবদ্ধ। যার মাধ্যমে বাংলাদেশ থেকে পাঠানো নির্দিষ্ট কিছু তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্য কোনো আমদানি শুল্ক ছাড়াই সে দেশে প্রবেশ করতে পারবে। তবে এই সুবিধার আওতায় কতটুকু পণ্য পাঠানো যাবে, তা নির্ভর করবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কতটুকু টেক্সটাইল কাঁচামাল যেমন— তুলা বা কৃত্রিম সুতা আমদানি করছে তার ওপর। অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে যত বেশি কাঁচামাল কেনা হবে, তার অনুপাতে নির্দিষ্ট পরিমাণ পণ্য বিনা শুল্কে সেখানে রপ্তানি করার সুযোগ পাবে বাংলাদেশ।”
দ্য হিন্দু বলেছে, ২০২৪-২৫ সালে বাংলাদেশে ১ দশমিক ৪৭ বিলিয়ন ডলারের তুলার সুতা রপ্তানি করেছে ভারত। যা তাদের মোট সুতা রপ্তানির সবচেয়ে বেশি ছিল। গত বছর বাংলাদেশে ভারত ১২ থেকে ১৪ লাখ বেল তুলা রপ্তানি করেছে। বাংলাদেশ যে পরিমাণ পোশাক রপ্তানি করে তার ২০ শতাংশ যায় যুক্তরাষ্ট্রে। অপরদিকে ভারতীয় তুলা দিয়ে তৈরি ২৬ শতাংশ পণ্য ঢুকে মার্কিন বাজারে।
কনফেডারেশন অব ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রির সেক্রেটারি জেনারেল চন্দ্রিমা চ্যাটার্জি বলেছেন, “আমার ভয় তাৎক্ষণিক (নেতিবাচক) প্রভাব পড়বে ভারতের তুলার সুতার ওপর। কারণ বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে তুলা কিনতে পারবে এবং টেক্সটাইল মিলে সেগুলো থেকে তুলা উৎপাদন করতে পারবে।”
তিনি বলেন, “বাংলাদেশি রপ্তানিকারকরা সুতা তৈরিতে ১০০ শতাংশের মধ্যে ১০ শতাংশে যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করতে পারে এবং বলতে পারে ১০০ শতাংশই যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করেছে। যুক্তরাষ্ট্র কীভাবে এটি নিরূপণ করতে পারবে। বাংলাদেশ যেহেতু তৈরি পোশাকে অনেক শক্তিশালী। আমরা হয়ত হেরেও যেতে পারি।”
ইন্ডিয়ান চেম্বার অব কমার্স ন্যাশনাল কমিটি অন টেক্সটাইলের চেয়ারম্যান সঞ্জয় কে জৈন বলেছেন, “যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আরও বেশি পোশাক (নিট এবং ওভেন উভয়ই) আমদানি করবে। এর ফলে ১০০ শতাংশ সুতির পণ্য যেমন—টি-শার্ট এবং মেয়েদের টপস রপ্তানির ক্ষেত্রে ভারত তার প্রতিযোগিতার ক্ষমতা হারাবে।”
তবে কিছু কিছু ভারতীয় ব্যবসায়ী আবার আশা হারাতে চান না। তারা বলছেন যুক্তরাষ্ট্রের তুলা এনে সেখান থেকে সুতা তৈরি করে পোশাক বানিয়ে সেটি রপ্তানি করতে বাংলাদেশকে লজিস্টিকগত সমস্যার মোকাবিলা করতে হবে। যা দীর্ঘ সময়ের ব্যাপার।
সূত্র: দ্য হিন্দু
আলোকিত প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০২৬/মওম
নিউজপেপার এডিটর পাবলিশার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-নেপাব নামে সংগঠনের আত্মপ্রকাশ

নেত্রকোনায় বিশিষ্ট ব্যবসায়ী মোতাহারের নেতৃত্বে বিএনপিতে শতাধিক ব্যক্তির যোগদান
শহীদুল ইসলাম রুবেল:
নেত্রকোনার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোতাহার হোসেন এর নেতৃত্বে বাংলা ইউনিয়নের প্রায় শতাধিক ব্যাক্তি স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রে প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ৩ বারের সাবেক প্রধানমন্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে উদ্ধুদ্ধ হয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গতিশীল নেতৃত্বর প্রতি আস্থা জ্ঞাপন করে নেত্রকোনা -২ (সদর-বারহাট্টা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন। এ সময় বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক তাদেরকে বিএনপিতে স্বাগত জানিয়ে দলের আদর্শ মেনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে স্ব স্ব এলাকায় কাজ করার আহবান জানান। যোগদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নূরু, সাবেক সহ সভাপতি ও জিপি এডভোকেট মাহফুজুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, সাবেক সহ সভাপতি সামছুল আলম মারুফ, সাবেক সহ সভাপতি ইমরান খান চৌধুরী, পৌর বিএনপির সাবেক সভাপতি সৈয়দ জাহেদুল আলম, সৈয়দ ফজলুর রহমান, ইসলামী ঐক্য জোটের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ সায়েম ও পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হক সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোকিত প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০২৬/মওম
নির্বাচিত হলে নোয়াখালীকে বিভাগের ঘোষণা জাপা প্রার্থীর
মানিকগঞ্জে কালিগঙ্গা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির ভাসমান লা*শ উদ্ধার
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধায় আনসার-ভিডিপির প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত
দেবিদ্বার-৪ কে হচ্ছেন এই আসনের আগামী দিনের অভিভাবক? নির্বাচনী লড়াই জমে উঠেছে
নাজমুল হাসান:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আর মাত্র দুই দিন বাকি। এরই মধ্যে প্রচার-প্রচারণা ও নানা প্রতিশ্রুতিতে সরগরম হয়ে উঠেছে কুমিল্লার দেবিদ্বার-৪ সংসদীয় আসনের নির্বাচনী মাঠ। এ আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটের মূল লড়াই হবে বিএনপি জোটের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জসিম উদ্দিন (ট্রাক প্রতীক) এবং ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর জোটের জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ (শাপলা কলি প্রতীক)-এর মধ্যে।
নির্বাচনী মাঠে আওয়ামী লীগের প্রার্থী না থাকায় সাধারণ ভোটারদের মাঝে এক ধরনের শঙ্কা কাজ করছে। তবে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে কাজ করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এখন চায়ের দোকান, হাট-বাজার ও পথঘাটে একটাই আলোচনা—কে হচ্ছেন এই আসনের আগামী দিনের অভিভাবক?
সরেজমিনে দেখা গেছে, ভোটগ্রহণ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেবিদ্বার-৪ আসনে প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের প্রচার-প্রচারণা তীব্রতর হয়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক। প্রচারণার ক্ষেত্রে সবচেয়ে বেশি মাঠে সময় দিচ্ছেন শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। তিনি হাটে-বাজারে ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সমর্থন চাইছেন।
এদিকে বিএনপির ধানের শীষের প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির ঋণ খেলাপির কারণে প্রার্থিতা বাতিল হলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জোটের পক্ষ থেকে গণঅধিকার পরিষদের মো. জসিম উদ্দিনকে ট্রাক প্রতীকে সমর্থন দেওয়া হয়। এরপর বিএনপির বিভিন্ন গ্রুপ ট্রাক প্রতীকের পক্ষে একত্রিত হয়ে প্রচারণায় নামায় নির্বাচনী মাঠ আরও বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। নির্বাচনী প্রচারে প্রার্থীরা আধুনিক দেবিদ্বার গড়ার রূপরেখা তুলে ধরছেন। পাশাপাশি চিকিৎসা খাতের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও সার্বিক অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন কামনা করছেন তারা।
উপজেলা নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা গেছে, ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত দেবিদ্বার-৪ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৫৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ২৩৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। এ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১১৬টি।
সব মিলিয়ে ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, দেবিদ্বার-৪ আসনের নির্বাচনী উত্তাপ ততই বাড়ছে। এখন দেখার বিষয়, আগামী দিনের প্রতিনিধি হিসেবে ভোটাররা কাকে বেছে নেন।
আলোকিত প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০২৬/মওম
মধ্যপ্রাচ্যে ব্যাপকভাবে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের সঙ্গে সংলাপের মধ্যেই মধ্যপ্রাচ্যের সমুদ্রসীমায় নিজেদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। বর্তমানে আরব সাগরের মধ্যপ্রাচ্য অঞ্চল,লোহিত সাগর এবং হরমুজ প্রণালী চারটি উচ্চমাত্রার বিধ্বংসী বিশালাকৃতির যুদ্ধজাহাজ এবং বেশ কিছু রণতরী নিয়মিত টহল দিচ্ছে।
পরমাণু প্রকল্প ইস্যুতে ইরানকে চাপে রাখতে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেওেশ গত জানুয়ারির মাঝামাঝি আরব সাগরে বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং বেশ কয়েকটি রণতরীর বহর আরব সাগরে পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। বর্তমানে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও এ বহরের অন্যান্য রণতরীগুলো আরব সাগরের মধ্যপ্রাচ্য অঞ্চলে আন্তর্জাতিক জলসীমায় টহল দিয়ে বেড়াচ্ছে।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, ইউএসএস আব্রাহাম লিঙ্কনের পর মধ্যপ্রাচ্যের জলসীমায় আরও ৩টি বিশাল আকৃতির যুদ্ধজাহাজ পাঠিয়েছে ওয়াশিংটন। এই যুদ্ধজাহাজগুলো হলো— ইউএসএস ফ্র্যাঙ্ক ই. পিটারসেন জেআর, ইউএসএস মাইকেল মারফি এবং ইউএসএস স্প্রুয়ান্স। এই তিনটি জাহাজই গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং একই সঙ্গে বিমানবাহী যুদ্ধজাহাজ।
এই তিন যুদ্ধজাহাজের মধ্যে প্রথম দু’টি বর্তমানে হরমুজ প্রণালীতে এবং শেষেরটি লোহিত সাগরে অবস্থান করছে বলে জানা গেছে। এই তিন যুদ্ধজাহাজে আছেন মার্কিন সামরিক বাহিনীর ৫ হাজার ৭০০ সেনা কর্মকর্তা ও সদস্য।
এছাড়া পারস্য উপসাগর অঞ্চলেও টহল দিয়ে বেড়াচ্ছে তিনটি উপকূলীয় সামরিক যুদ্ধজাহাজ— ইউএসএস সান্তা বারবারা, ইউএসএস ক্যানবেরা এবং ইউএসএস তুলসা। এই তিন যুদ্ধজাহাজ অবশ্য অপেক্ষাকৃত ছোটো।
বিপুল পরিমাণ গোলাবারুদ এবং ক্ষেপণাস্ত্রসহ চার যুদ্ধজাহাজ ও বেশ কিছু রণতরীর পাশাপাশি মধ্যপ্রাচ্যের জলসীমা ও স্থলভাগের সামরিক ঘাঁটিগুলোতে বেশ কয়েকটি অত্যাধুনিক এফ-১৫ যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)।
এছাড়া মধ্যপ্রাচ্যের যেসব অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে, সেসব অঞ্চলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম টার্মিনাল হাই অল্টিচ্যুড এরিয়া ডিফেন্স (থাড) এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমও মোতায়েন করা হয়েছে সম্প্রতি।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওমানে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক চলছে। প্রথম রাউন্ডের আলোচনা ইতোমধ্যে শেষও হয়েছে। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি নিয়ে এক প্রশ্নের জবাবে গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানিয়েছেন, “আমি নিজেও এর কারণ বুঝতে পারছি না। তবে আমরা এতে ভয় পাচ্ছি না।”
আলোকিত প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০২৬/মওম
সুষ্ঠু ভোট হলে যেকোনো ফলাফলই মেনে নেবে বিএনপি : মাহাদী আমিন
নিজস্ব প্রতিবেদক:
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে ফলাফল যাই হোক, তা বিএনপি অবশ্যই মেনে নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা এবং নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমিন।
১০ ফেব্রুয়ারি মঙ্গলবার রাজধানীর গুলশানে অবস্থিত দলের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গত এক মাসে নির্বাচন কমিশনে বিএনপির দাখিল করা অভিযোগগুলোর প্রতিকার পাওয়া গেছে কি না—এমন প্রশ্নের জবাবে মাহাদী আমিন বলেন, অনেক ক্ষেত্রে আমরা সমাধান পেয়েছি, তবে কিছু ক্ষেত্রে তা বিলম্বিত হয়েছে। আবার কিছু অভিযোগের সমাধান এখনো মেলেনি। আমাদের প্রত্যাশা থাকবে, যেকোনো দলের পক্ষ থেকেই যখন অভিযোগ করা হয়, কমিশন যেন তার সত্যতা যাচাই করে দ্রুত পদক্ষেপ নেয়।
নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে জামায়াত নেতাকর্মীরা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন—এমন অভিযোগ তুলে বিএনপির এই মুখপাত্র বলেন, সারা দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় জনগণের স্বতঃস্ফূর্ত এবং বিপুল উপস্থিতি এবং মাঠপর্যায়ের বাস্তবতা প্রমাণ করে যে, জনসমর্থনের দিক থেকে বিএনপি এখন তুঙ্গে।
তিনি আরও বলেন, সারা দেশে বিএনপির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য, ইনশাআল্লাহ। এই বাস্তবতা উপলব্ধি করেই একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ক্রমাগত অপপ্রচার চালাচ্ছে, সহিংসতার ইঙ্গিত দিচ্ছে এবং ধর্মকে রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করে ভোট চাইছে। এমনকি তারা জাল ভোটের প্রস্তুতিও গ্রহণ করছে।
মাহাদী আমিন মন্তব্য করেন, জনরায়ের শক্তির মুখে দাঁড়িয়ে এমন অপকৌশল তাদের রাজনৈতিক দেউলিয়াত্বই প্রমাণ করে। যারা প্রতিনিয়ত সততা, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং ‘ইনসাফ’-এর বয়ান দেয়, তারাই যদি নির্বাচনের মাঠে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করে, তবে সেটি অত্যন্ত লজ্জাজনক।
এ প্রসঙ্গে তিনি নির্দিষ্ট উদাহরণ টেনে বলেন, খোদ জামায়াতের আমির শফিকুর রহমানের আসন ঢাকা-১৫-তে ভোট চাইতে গিয়ে দলটির অন্যতম শীর্ষ এক আইনজীবী নেতা যেভাবে প্রকাশ্যে টাকা দিয়েছেন এবং ভোট কেনার চেষ্টা করেছেন, সেই ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে তথাকথিত অবস্থানকে পুঁজি করে যারা প্রচারণা চালাচ্ছে, তারা সাধারণ মানুষ ও তরুণ সমাজকে অর্থ দিয়ে প্রলুদ্ধ করছে; যা নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন।
তিনি প্রশ্ন তুলে বলেন, যারা প্রতিনিয়ত দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, তারাই যদি ভোটের মাঠে টাকা ছড়িয়ে দলীয় প্রধানের আসনসহ দেশব্যাপী জনগণের ভোট কিনতে চায়, তবে এর চেয়ে বড় দ্বিচারিতা ও নৈতিক স্খলন আর কী হতে পারে? নির্বাচনী আচরণবিধি-২০২৫-এর বিধি ২৭ অনুযায়ী এটি একটি দণ্ডনীয় অপরাধ। আমরা এ বিষয়ে নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি এবং অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।
আলোকিত প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০২৬/মওম

