আজ সোমবার, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 147

ভারতের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলবে পাকিস্তান: ফারহান

ক্রিকেট: ভারতের বিপক্ষে বহুল প্রতীক্ষিত ম্যাচে ইতিবাচক ও আক্রমণাত্মক মানসিকতা নিয়েই মাঠে নামবে পাকিস্তান-এমনটাই জানিয়েছেন দলের ওপেনার সাহিবজাদা ফারহান। সোমবার গভীর রাতে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় পাকিস্তান। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। ম্যাচ-পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফারহান বলেন, ‘এশিয়া কাপসহ ভারতের বিপক্ষে আগের ম্যাচগুলোতে যেভাবে খেলেছি, একই মানসিকতা নিয়েই মাঠে নামব আমরা। ইতিবাচক থাকতে চাই এবং আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই আমরা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩২ রানের জয়ে ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন ফারহান। নিজের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘গতকাল অনুশীলনে বল খুব ভালোভাবে ব্যাটে আসছিল। আমি আগেই আমাদের ব্যাটিং কোচ (হানিফ মালিক)কে বলেছিলাম, আজকের ম্যাচ নিয়ে আমার ভালো অনুভূতি আছে। পাকিস্তান অধিনায়ক সালমান আগা জানান, তাদের দল রান তাড়া করতে স্বাচ্ছন্দ্যবোধ করলেও বড় সংগ্রহ গড়ে তা রক্ষা করতেও প্রস্তুত। তিনি বলেন, ‘আমরা রান তাড়া করতে স্বাচ্ছন্দ্যবোধ করি, তবে আগে ব্যাট করে গড়ের চেয়ে বেশি রান তুলতে চেষ্টা করি, এরপর তা রক্ষা করার পরিকল্পনা থাকে। আমাদের ব্যাটিং অর্ডার নমনীয়—শুরুর তিনজন প্রস্তুত থাকে, ফিনিশাররা আগেও নামতে পারে, আবার দ্রুত উইকেট পড়লে এমন ব্যাটার আছে যারা ম্যাচ গভীর পর্যন্ত নিতে পারে।’

সালমান বলেন, ‘এটি ছিল নিখুঁত পারফরম্যান্স। ব্যাট হাতে ভালো শুরু করেছি এবং মাঝের ওভারগুলোতে দারুণ ব্যাটিং করেছি। বোলিংয়ে আমাদের বিশ্বমানের আক্রমণ আছে। ১৯০ রান করলে আমরা জানতাম, এটি রক্ষা করা সম্ভব। তবে উন্নতির জায়গা এখনও রয়েছে বলে স্বীকার করেন তিনি। ‘উন্নতির সবসময় সুযোগ থাকে। পাওয়ারপ্লেতে আরও ভালো বোলিং করতে চাই, আরও নিখুঁত হতে চাই—এই জায়গাগুলোতেই উন্নতি করতে হবে।’

আলোকিত প্রতিদিন/এপি 

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির বিভক্তি, জমেছে ত্রিমুখী লড়াই

মতিয়ার রহমান: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে নির্বাচনী উত্তাপ তুঙ্গে। প্রচারের নির্ধারিত সময়সীমা মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৭টায় শেষ হয়েছে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। শেষ মুহূর্ত পর্যন্ত প্রচার-প্রচারণা ও গণমিছিলে সরব ছিল পুরো এলাকা। এ আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হবে বিএনপি, জামায়াতে ইসলামী ও এক স্বতন্ত্র প্রার্থীর মধ্যে—এমনটাই ধারণা করছেন ভোটাররা। বিশেষ করে বিএনপির অভ্যন্তরীণ বিভাজন নির্বাচনের সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। ঝিনাইদহ-৪ আসনটি সদর উপজেলার ৪টি ইউনিয়ন, কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত। মোট ১২০টি ভোটকেন্দ্রে ভোট দেবেন ৩ লাখ ৩৩ হাজার ৪৬১ জন ভোটার। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৮ হাজার ২৫৬ জন, নারী ১ লাখ ৬৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৫ জন। কারা লড়ছেন মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন—জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের আবু তালিব, বিএনপির ধানের শীষ প্রতীকের রাশেদ খান, স্বতন্ত্র (কাপ-পিরিচ) প্রতীকের সাইফুল ইসলাম ফিরোজ, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের আব্দুল জলিল, জাতীয় পার্টির লাঙল প্রতীকের এমদাদুল ইসলাম, গণফোরামের উদীয়মান সূর্য প্রতীকের খনিয়া খানম, মিছিল-জনসভায় সরব কালীগঞ্জ প্রচার শেষের আগে টানা তিন দিন কালীগঞ্জ শহর ছিল মিছিল ও জনসমাবেশে মুখর। ৭ ফেব্রুয়ারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে জামায়াতে ইসলামী জনসভা করে। ৮ ফেব্রুয়ারি একই স্থানে গণমিছিল ও সমাবেশ করেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।
৯ ফেব্রুয়ারি মাঠে জনসভা করেন বিএনপি প্রার্থী রাশেদ খান। তিন প্রার্থীর সমাবেশেই ছিল উল্লেখযোগ্য উপস্থিতি, যা ত্রিমুখী লড়াইয়ের আভাস দিচ্ছে। বিএনপির ভেতর বিভাজনই কি নির্ধারণ করবে ফল? এ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে শুরু থেকেই ছিল জটিলতা। স্থানীয়ভাবে তিনজন মনোনয়নপ্রত্যাশী থাকলেও দল মনোনয়ন দেয় রাশেদ খানকে। তিনি পূর্বে গণঅধিকার পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন এবং মনোনয়ন পাওয়ার পর বিএনপিতে যোগ দেন। তবে তিনি এই আসনের বাসিন্দা নন—এ বিষয়টি নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন রয়েছে। অন্যদিকে, দীর্ঘদিনের বিএনপি নেতা ও এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম ফিরোজ মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তবে স্থানীয় বিএনপির একটি বড় অংশ তার পক্ষে রয়েছে বলে দাবি করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির ভোট দুই ভাগে বিভক্ত হলে তার সুবিধা পেতে পারেন জামায়াত প্রার্থী আবু তালিব। তিনি আগেও এ আসনে প্রার্থী ছিলেন এবং দলীয় ভোটব্যাংকের ওপর ভরসা রাখছেন। ভোটারদের প্রত্যাশা ভোটারদের বড় একটি অংশ সৎ, যোগ্য ও এলাকার উন্নয়নে কাজ করবেন—এমন প্রার্থীকে বেছে নিতে চান। তরুণ ভোটার শাহিনুর রহমান বলেন, দীর্ঘদিন পর ভোট দিতে পারছেন। তিনি উন্নয়নমুখী ও সৎ প্রার্থীকে ভোট দেবেন। মেহেদী হাসান নামের এক ভোটার জানান, তারা দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজিমুক্ত শাসন চান। ইজিবাইক চালক প্রদীপ কুমার বলেন, “সৎ ও যোগ্য ব্যক্তিকেই ভোট দেব, তবে এলাকার সন্তান হলে অগ্রাধিকার থাকবে।” সমীকরণে আরও কিছু বিষয় এ নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নেওয়ায় তাদের ভোট কোন দিকে যাবে, সেটিও বড় প্রশ্ন। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী ভোটারদের ভোটও জয়-পরাজয়ে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে, ঝিনাইদহ-৪ আসনে বিএনপির অভ্যন্তরীণ বিভক্তি, জামায়াতের সংগঠিত ভোটব্যাংক এবং স্বতন্ত্র প্রার্থীর স্থানীয় প্রভাব—এই তিন সমীকরণে জমে উঠেছে ত্রিমুখী লড়াই। এখন দেখার বিষয়, ১২ ফেব্রুয়ারির ভোটে শেষ হাসি কে হাসবে।
আলোকিত প্রতিদিন/এপি 

ভোটের অপেক্ষায় উখিয়া–টেকনাফ: কক্সবাজার–৪ আসনে সব প্রস্তুতি শেষ

হেলালউদ্দিন,টেকনাফ: কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ) আসনে এখন ভোটের আমেজ। প্রশাসনের ব্যস্ততা, আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি আর ভোটকেন্দ্রে শেষ মুহূর্তের প্রস্তুতিতে জমে উঠেছে নির্বাচনী পরিবেশ। সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। নির্বাচন অফিস জানিয়েছে, এ আসনের মোট ১১৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ হবে। এর মধ্যে টেকনাফ উপজেলায় রয়েছে ৬১টি এবং উখিয়া উপজেলায় ৫৪টি কেন্দ্র। বুধবার সকালে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শেষে প্রিজাইডিং কর্মকর্তাদের মাধ্যমে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ ভোটের সব উপকরণ। কড়া নিরাপত্তা বলয়ে ভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনী এলাকায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী, র‍্যাব, বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ ও আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিশেষ পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত সেনা সদস্য প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও থাকবেন গোয়েন্দা সদস্যরা। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি প্রশাসন সূত্রে জানা গেছে, উখিয়া উপজেলার ৩২টি এবং টেকনাফ উপজেলার ২৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা ও বাড়তি নজরদারি। কক্সবাজার–৪ আসনে মোট ভোটার ৩ লাখ ৭১ হাজার ৮১৯ জন। পুরুষ ভোটার: ১ লাখ ৮৯ হাজার ৬৮২ জন। নারী ভোটার: ১ লাখ ৮২ হাজার ৫৫১ জন। হিজড়া ভোটার: ৬ জন
চার প্রার্থীর লড়াইয়ে এ আসনে বিএনপির শাহাজাহান চৌধুরী, জামায়াতের  অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী,  ইসলামি আন্দোলনের মৌলানা নুরুল হক ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের সাইফুদ্দিন খালেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে ভোট ঘিরে ভোটারদের আগ্রহও চোখে পড়ার মতো।
আলোকিত প্রতিদিন/এপি 

রাত পোহালেই ভোট: ঝিনাইদহ-৪ আসনে কাপ-পিরিচের জোয়ার, এগিয়ে ফিরোজ

মতিয়ার রহমান: রাত পোহালেই আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে এখন চূড়ান্ত প্রস্তুতি ও টানটান উত্তেজনা বিরাজ করছে। ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণাও ছিল চোখে পড়ার মতো। এ আসনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের ‘কাপ-পিরিচ’ প্রতীক ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। মাঠপর্যায়ে তার গণসংযোগ, পথসভা ও প্রচারণায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। সম্প্রতি একটি বেসরকারি গবেষণা ও জরিপ সংস্থা এসএইচএফ পরিচালিত মতামত জরিপে দেখা গেছে, অন্যান্য প্রার্থীদের তুলনায় ফিরোজ স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন। গত দুই সপ্তাহে পরিচালিত এ জরিপে আসনের দুইটি উপজেলা ও ১২টি ইউনিয়ন/ওয়ার্ডে মোট ২,৪৫০ জন ভোটারের সরাসরি সাক্ষাৎকার নেওয়া হয়। এতে পুরুষ, নারী, তরুণ এবং প্রথমবারের ভোটারদের অন্তর্ভুক্ত করা হয়।

জরিপের ফলাফল অনুযায়ী—সাইফুল ইসলাম ফিরোজ (কাপ-পিরিচ) : ৫২% সমর্থন, নিকটতম প্রতিদ্বন্দ্বী : ৩৬% সমর্থন, অন্যান্য প্রার্থী ও অনির্ধারিত : ১২% এ হিসাবে প্রায় ৪০ হাজার ভোটের ব্যবধানে ফিরোজ এগিয়ে রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জরিপে অংশ নেওয়া ভোটারদের অনেকে জানান, এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ততা, সহজপ্রাপ্যতা এবং স্থানীয় সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকার কারণে ফিরোজের প্রতি তাদের আস্থা বেড়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা বেশি বলে উঠে এসেছে। মাঠপর্যায়ে কর্মী-সমর্থকদের জোরালো প্রচারণাও তাকে বাড়তি সুবিধা দিচ্ছে।তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলেই চূড়ান্ত ফলাফলে প্রকৃত চিত্র স্পষ্ট হবে। এখন দেখার বিষয়—রাত পোহালেই ভোট, কার ভাগ্যে জোটে বিজয়ের মালা।

আলোকিত প্রতিদিন/এপি 

কড়া নিরাপত্তায় ঢাকা-২০ এর ১৪৭ কেন্দ্রে পৌঁছে গেল নির্বাচনী সামগ্রী!

ঢাকা জেলা প্রতিনিধি:মামুন আহমেদ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকা-২০ (ধামরাই) আসনের ১৪৭টি ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নিজ দায়িত্বে ব্যালট বক্স, ব্যালট পেপার, গণভোটের ব্যালটসহ প্রয়োজনীয় উপকরণ বুঝে নেন। পরে পুলিশ ও আনসার সদস্যদের কড়া নিরাপত্তায় গাড়িযোগে এসব সামগ্রী সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।হস্তান্তর কার্যক্রমে উপস্থিত ছিলেন ধামরাইয়ের সহকারী রিটার্নিং অফিসার খান সালমান হাবীব। তিনি জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচন পরিচালনায় প্রয়োজনীয় সব উপকরণ যথাযথভাবে সরবরাহ করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। পুলিশের সদস্যরা বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করবেন এবং প্রিসাইডিং অফিসারদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় বিতরণকেন্দ্রে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

আলোকিত প্রতিদিন/এপি 

 

শ্রীমঙ্গল কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে ভোটের সরঞ্জাম!

শ্রীমঙ্গল প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম: আজ সকাল থেকে শ্রীমঙ্গল উপজেলা রিটার্নিং অফিসার, এর তত্ত্বাবধানে নির্ধারিত বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে প্রিজাইডিং কর্মকর্তাদের মাঝে ভোট গ্রহণের সরঞ্জাম হস্তান্তর করা হয়। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে ব্যালট পেপার, সিল, স্ট্যাম্প প্যাড, ফলাফল শিট ও ভোটার তালিকাসহ প্রয়োজনীয় উপকরণ বুঝিয়ে দেওয়া হয়। মৌলভীবাজার-৪ আসনে রয়েছে দুই উপজেলায় ২টি পৌরসভা এবং ১৮টি ইউনিয়ন, এই আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৮৭ হাজার ৮৯২জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৪৬ হাজার ২০২জন, মহিলা ভোটার ২ লক্ষ ৪১ হাজার ৬৮৮জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ২ জন। ত্রয়োদশ নির্বাচনে এ আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন বিএনপি থেকে মুজিবুর রহমান চৌধুরী ( হাজী মুজিব) (ধানের শীষ) স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া মধু ( ফুটবল),জাতীয় নাগরীক পার্টি থেকে প্রিতম দাস (শাপলা কলি),বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা নূরে আলম হামিদী (রিকশা),বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) থেকে অ্যাডভোকেট মো.আবুল হাসান (মই) ও জাতীয় পার্টি থেকে মো.জরিফ হোসেন ( লাঙ্গল) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

আলোকিত প্রতিদিন/এপি 

বিপুল পরিমা#ণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আট*ক

বিশেষ প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল  উদ্দিনকে বিপুল পরিমাণ টাকাসহ আটক করা হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার ‍দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়। নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, জব্দকৃত টাকা মেশিনে গণন চলছে এখন। এদিকে জিজ্ঞাসাবাদে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির জানান, তিনি পেশায় একজন শিক্ষক। তার লাগেজে ৫০ লাখের বেশি টাকা আছে এখন। টাকার উৎস জিজ্ঞাসা করা হলে বেলাল উদ্দিন আরো বলেন, এগুলো তার ব্যবসার খাতের টাকা। এ সময় গার্মেন্টস ব্যবসার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা জানান তিনি। বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামীকাল ১২ ফেব্রুয়ারি। ভোটের আগের দিন বিপুল টাকাসহ ঠাকুরগাঁওয়ের জামায়াত নেতা আটকের ঘটনায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

আলোকিত প্রতিদিন/এপি 

অমর একুশে বইমেলা ২০২৬-এর স্টল ভাড়া ৫৫ শতাংশ মওকুফ

নির্বাসন থেকে ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান!

বিশেষ প্রতিনিধি: লন্ডনে প্রায় দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশে ফিরে আসেন বিএনপির তৎকালীন চেয়ারম্যান তারেক রহমান। দেশে এসে মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হারান। এরপর দলের চেয়ারম্যান হন তিনি। এবার দেশের শাসনভার গ্রহণের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

তারেক রহমান ২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডন পাড়ি জমান। এরপর দীর্ঘ ১৭ বছর পর গত ডিসেম্বরে দেশে ফেরেন তিনি।

রয়টার্স বলছে, শেখ হাসিনার পতনের পর তৈরি হওয়া রাজনৈতিক শূন্যতায় তারেক রহমানের এই উত্থান বাংলাদেশের ইতিহাসে এক অভাবনীয় মোড় হিসেবে দেখা হচ্ছে। তারেক রহমান তার নির্বাচনি প্রচারে একটি আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন। তিনি ঘোষণা করেছেন যে ক্ষমতায় গেলে কোনো ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না—এমন সাংবিধানিক সংস্কার আনা হবে যাতে স্বৈরতান্ত্রিক প্রবণতা রোধ করা যায়।

এ ছাড়া তিনি দরিদ্র পরিবারের জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি, দুর্নীতি দমন এবং কেবল তৈরি পোশাক শিল্পের ওপর নির্ভরশীলতা কমিয়ে খেলনা ও চামড়াজাত পণ্যের মতো নতুন শিল্প বিকাশের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করার পরিকল্পনা তুলে ধরেছেন তারেক রহমান। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তিনি কোনো নির্দিষ্ট দেশের ওপর অতি-নির্ভরশীল না হয়ে সবার সঙ্গে বন্ধুত্বের নীতিতে অটল থাকার কথা জানিয়েছেন।

আলোকিত প্রতিদিন/এপি 

গাজীপুর-২ আসনে প্রার্থীর বিরুদ্ধে এনআইডি জালিয়াতি ও অর্থ লেনদেনের অভিযোগ

জাহিদুর রহমান বকুল:

গাজীপুর-২ সংসদীয় আসনে এক প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন,তথ্য গোপন এবং অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট মোহাম্মদ মেহেদী হাসান এলিস।
অভিযোগপত্রে বলা হয়েছে, একই আসনের এনসিপি মনোনীত শাপলাকলি প্রতীকের প্রার্থী আলী নাছের খান তার হলফনামা ও আর্থিক রিটার্নে ভিন্ন ভিন্ন এনআইডি নম্বর ও জন্মতারিখ উল্লেখ করেছেন। অভিযোগকারীর দাবি, এ ধরনের তথ্যের অসামঞ্জস্য নির্বাচন আইন ও নৈতিকতার পরিপন্থী।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, একাধিক নথিতে ভিন্ন তথ্য দেওয়ার মাধ্যমে নির্বাচন কমিশনকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। এতে ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে বলে অভিযোগে বলা হয়।
এছাড়া অভিযুক্ত প্রার্থী অনলাইন প্ল্যাটফর্মে প্রচারণা চালিয়ে ভোটারদের আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলেও অভিযোগ করা হয়েছে। একটি বেসরকারি ব্যাংক হিসাব ব্যবহার করে নির্বাচনী ব্যয়ের নামে অর্থ সংগ্রহ ও লেনদেনের অভিযোগও তোলা হয়েছে।
অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস বলেন, রিটার্নিং কর্মকর্তার দপ্তরে জমা দেওয়া কাগজপত্রের সঙ্গে আর্থিক হিসাবের অসামঞ্জস্য রয়েছে, যা নির্বাচন বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। তিনি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের সূত্র জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আলোকিত প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০২৬/মওম