মুন্সীগঞ্জ-১ আসনে ধানের শীষের জয়, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বিজয়ী!
তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভে*চ্ছা জানালো যুক্তরাষ্ট্র!
বিশেষ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে এই নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস গুলো। আজ শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়েছে। পোস্টে আরো বলা হয়, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। এতে আরও বলা হয়, ‘আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী প্রকাশ করেছে। উল্লেখ্য, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বেসরকারি ফলাফলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এগিয়ে আছে বিএনপি।
আলোকিত প্রতিদিন/এপি
মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মুজিবুর রহমান চৌধুরী নির্বাচিত
শ্রীমঙ্গল প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম: মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল কমলগঞ্জ)সংসদীয় আসনে ১লাখ ২০ হাজার ৪১৯ ভোট বেশী পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব।তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৬০৮ ভোট।তার নিকটতম প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী নূরে আলম হামিদী পেয়েছেন ৪৯ হাজার ১৮৯ ভোট।অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মোঃ মহসিন মিয়া মধু ফুটবল( ৩৩৯১১ )এনসিপির প্রীতম দাস শাপলা (৪৮৭৫)এডভোকেট আবুল হাসান মই( ৯৬৯) জাতীয় পাটির মোঃ জরিফ হোসেন লাঙ্গল (৯১০টি) ফলাফল ঘোষণা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নীং অফিসার মোঃ ইসলাম উদ্দিন।
আলোকিত প্রতিদিন/এপি
উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত, এখন ফলের অপেক্ষা!
বিশেষ প্রতিবেদক: উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোটের ভোটগ্রহণ। আজ বৃহস্পতিবারসকাল সাড়ে ৭টায় শুরু হয় ভোটগ্রহণ, চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৪৭ দশমিক ৯১ শতাংশ। বিকেল সোয়া ৪টার দিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। পরে নির্ধারিত সময় সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়। তবে তার আগেই নির্বাচন কর্মকর্তারা কেন্দ্রে পৌঁছে ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, ভোটার তালিকা ও অন্যান্য সরঞ্জাম প্রস্তুত করেন। পোলিং কর্মকর্তাদের ব্যস্ততা আর নিরাপত্তাকর্মীদের সতর্ক উপস্থিতি মিলিয়ে কেন্দ্রগুলোতে তৈরি হয় নিয়ন্ত্রিত কিন্তু প্রাণবন্ত পরিবেশ।
রাজধানী ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহরগুলোতে সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ে। কেউ পরিবার নিয়ে এসেছেন, কেউ আবার প্রতিবেশীদের সঙ্গে। ভোটকেন্দ্রের বাইরে ধৈর্য ধরে লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় থাকতে দেখা যায় তাদের। অনেকেই বলেন, দীর্ঘ সময় পর ভোট দিতে পারার অনুভূতি আলাদা। এক ধরনের নাগরিক দায়িত্ববোধ এবং অংশগ্রহণের আনন্দ কাজ করছে সবার মধ্যে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতিটি কেন্দ্রে টহল দিয়েছেন। কোথাও পুলিশ, কোথাও র্যা, আবার কোথাও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। ভোটারদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে তারা সক্রিয় রয়েছেন।
আলোকিত প্রতিদিন/এপি
শ্রীমঙ্গল উপজেলায় শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে
শ্রীমঙ্গল প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম: মৌলভীবাজার -৪ সংসদীয় আসনের শ্রীমঙ্গল উপজেলার ৮৭ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে সকাল থেকে ভোট গ্রহণ চলছে। বিভিন্ন কেন্দ্রে ঘুরে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বাড়ছে। সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্য। সময় বাড়ার সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়ানো ভোটারের সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে। বরুনা ফয়জুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মোঃ সোলায়ামান আলী, জানান সকাল ১১ টা ৩০ পযর্ন্ত ভোট কাস্ট হয়েছে ২৭%। নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৩ নং কেন্দ্র প্রিজাইডিং অফিসার মোঃ রকিবুর রহমান জনান, দুপুর ১২ টা পযন্ত, ভোট কাস্ট হয়েছে ২৫%। ৩নং সদর ইউনিয়ন কেন্দ্র নং ১৭ ভোট পড়েছে ১২৬৫ টি, মোট ভোটার ৪৬৩২ জন ভোট কাস্ট হয়েছে ২৭%। ভিক্টোরিয়া হাই স্কুল কেন্দ্র ৮৬ এর দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মোঃ আলাউদ্দীন,জানান দুপুর ১টা ৩০ পর্য্ন্ত ভোট কাস্ট হয়েছে,৩২%। ভাড়াউড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭৯ নং কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার, উজ্জল সূত্রধর,দুপুর ২টার দিকে আলোকিত প্রতিদিন কে জানান এখানে মোট ভোটার ৩৮৭৫ জন, এখানে ভোট পরেছে১৯৭৬ টি। এই কেন্দ্রে ভোট কাস্ট হয় ৫১%। এই আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা এ আসনে জয়ের ব্যাপারে আশাবাদী। দুপুর ২টা পর্যন্ত কোন কেন্দ্রে কোন ধরনের বিশৃঙ্খলা দেখা দেয়নি।
আলোকিত প্রতিদিন/এপি
সপরিবারে ভোট দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান!
বিশেষ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সপরিবারে ভোট দিতে এলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা-১৭ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল ৯টা ৩৫ মিনিটে প্রবেশ তিনি। বিএনপির দলীয় সূত্রে জানা যায়, তারেক রহমান ভোট দিয়ে তার রাজনৈতিক কার্যালয়ে যাবেন। একই কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়া আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি এবং তার দুই কন্যা জাফিয়া রহমান ও জাশিয়াও একই কেন্দ্রে ভোট দেবেন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে আসনে নির্বাচনে লড়ছেন সেখানে জামায়াতের প্রার্থী স.ম খালিদুজ্জামান, জাতীয় পার্টির প্রার্থী আতিক আহমদে, ইসলামী আন্দোলনের মোহাম্মদ উল্লাহসহ ১১ জন প্রতিদ্বন্দিতা করার কথা ছিল। তবে গতকাল বুধবার চার প্রার্থী তারেক রহমানকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দেন। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজাত ৭৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৭০৯, নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৬০ ও তৃতীয় লিঙ্গ ৮ জন। যদিও তিনি আগে সরাসরি নির্বাচনে অংশ নেননি, তবে ২০০১ সালের নির্বাচনে বিএনপির প্রচার কৌশল ও প্রার্থী নির্বাচনে পর্দার আড়ালে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০০৮ সাল থেকে লন্ডনে নির্বাসিত জীবনে থেকে তিনি ভার্চ্যুয়ালি দলের নেতৃত্ব দেন। ২০২৬ সালের ৯ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি বগুড়া-৬ ও ঢাকা-১৭ দুটি গুরুত্বপূর্ণ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মানিকগঞ্জে ভোটের আমেজ, কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন
রাজধানীর গুলশান মডেল স্কুল এন্ড কলেজ ভোট দিলেন: তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুলশান মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৩৫ মিনিটে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। এর আগে ভোটকেন্দ্র পরিদর্শন করেন বিএনপি চেয়ারম্যান। এ সময় প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। গুলশান এলাকাটি ঢাকা-১৭ নির্বাচনী আসনের অন্তর্ভুক্ত। এটিকে ভিআইপি আসন হিসেবে গণ্য করা হয়। রাজধানীর গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, কড়াইল বস্তি, বারিধারা, শাহজাদপুর, কালাচাঁদপুর, ভাষানটেক, মাটিকাটা এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে ঢাকা-১৭ আসন গঠিত। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। তার মধ্যে পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৭০৯ জন এবং নারী ১ লাখ ৫৯ হাজার ৬০ জন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাড়িয়েছেন পাঁচজন স্বতন্ত্র প্রার্থী। দলীয় সূত্রে জানা গেছে, রাজধানীর গুলশান মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন তারেক রহমানের সহধর্মিনী ডা জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা শারমিন সিঁথি ও তার দুই মেয়ে। তারেক রহমান এবার ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি তিনি তার পৈতৃক নিবাস বগুড়া-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়ছেন। এদিকে রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের আলোচিত ব্যক্তিত্বদের ভোট প্রদান ঘিরে সাধারণ ভোটারদের মধ্যেও কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ টানা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
আলোকিত প্রতিদিন/এপি

