আজ সোমবার, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 141

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান!

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪ টা ১০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগে সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। বেলা পৌনে ১১টার দিকে নতুন সরকারে শপথ নেন তারেক রহমানসহ ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বিএনপির সংসদ সদস্যরা (এমপি)। শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।শপথের পর বৈঠকে বসেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারেক রহমান। ফলাফল অনুযায়ী দুটি আসনেই জয় পেয়েছেন তিনি। ঢাকা-১৭ আসনের ফলাফল অনুযায়ী তারেক রহমান ৭২ হাজার ৬৯৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী স ম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানী জয়ী হয়েছেন তারেক রহমান।

আলোকিত প্রতিদিন/এপি

সচিবা*লয়ে বুধবার অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান!

বিশেষ প্রতিনিধি: বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার গঠিত হচ্ছে আজ মঙ্গলবার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রতিনিধিরা সকাল ১০টায় সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন তাদের শপথবাক্য পাঠ করান। পরে বিকেলে নতুন সরকারের মন্ত্রিরা শপথ নেবেন।

নতুন সরকার গঠনের পর আগামীকাল বুধবার সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম কার্যদিবসে মন্ত্রিপরিষদ সদস্যদের সাথে বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি। মন্ত্রিপরিষদ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে আজ। এছাড়া আগামীকাল বুধবার সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন তারেক রহমান। সেখান থেকে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি অফিস করবেন। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন। সভা শেষে সচিবালয়ে দুপুরের খাবার গ্রহণ করে বেলা ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বৈঠকের কোনো এজেন্ডা নেই বলে মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে। মন্ত্রিপরিষদ বৈঠক শেষে বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

আলোকিত প্রতিদিন/এপি

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা!

বিশেষ প্রতিনিধি: আজ মঙ্গলবার সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তারা শপথ নিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। শপথ অনুষ্ঠান উপলক্ষ্যে সকাল ৯টার পর থেকেই নির্বাচিত সংসদ সদস্যদের সংসদ ভবনে ঢুকতে দেখা গেছে। শপথ অনুষ্ঠানকে ঘিরে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে আজ। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয় ১২ প্লাটুন বিজিবি। সংসদ ভবনের গেটে প্রবেশের সময় নির্বাচিত সদস্যদের জাতীয় পরিচয়পত্র যাচাই করা হয়। নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শেষে দ্রুততম সময়ের মধ্যে নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে আজ বিকেলেই বঙ্গভবনে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান। মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। প্রধানমন্ত্রীত্বের শপথবাক্য পাঠ করবেন তারেক রহমান।

আলোকিত প্রতিদিন/এপি

মৌলভীবাজার-১ আসন প্রথমবার সংসদ সদস্য পেল জুড়ী উপজেলাবাসী

আনোয়ার হোসেন মঞ্জু জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজার-১ আসনটি বড়লেখা ও জুড়ী উপজেলা নিয়ে গঠিত। স্বাধীনতার পর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের দীর্ঘ ইতিহাসে জুড়ী উপজেলা থেকে একাধিকবার প্রার্থী থাকলেও কেউই বিজয়ের মুখ দেখেননি। প্রায় ৫৫ বছরের সেই অপেক্ষার অবসান ঘটল এবারের নির্বাচনে।
প্রথমবারের মতো জুড়ী উপজেলার একজন প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় দল-মত নির্বিশেষে আনন্দ-উচ্ছ্বাসে ভাসছে পুরো উপজেলা। বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময়ের দৃশ্য দেখা গেছে।
জানা যায়, ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের বাসিন্দা, তৎকালীন জেলা বিএনপির সহসভাপতি আছাদ উদ্দিন আহমদ বটল। তিনি পরাজিত হন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী, বড়লেখা উপজেলার বাসিন্দা অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর কাছে।
এরপর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের বাসিন্দা, সাবেক জেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু। সে সময় তিনি পরাজিত হন তৎকালীন জাতীয় সংসদের হুইপ ও বড়লেখা উপজেলার বাসিন্দা শাহাব উদ্দিন–এর কাছে। অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। জুড়ী উপজেলার প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়ে ইতিহাস গড়েছেন।  স্থানীয়দের মতে, এটি শুধু একটি রাজনৈতিক জয় নয়, বরং জুড়ী উপজেলার মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন।
আলোকিত প্রতিদিন/এপি

মৌলভীবাজারে ৪ আসনে ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

এস. এম. জালাল উদদীন, মৌলভীবাজার প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার চারটি আসনে অংশ নেওয়া ২৪ জন প্রার্থীর মধ্যে ১৪ জনই জামানত হারিয়েছেন। জেলা নির্বাচন কার্যালয় ফলাফল প্রকাশের পর এ তথ্য নিশ্চিত করেছে। আইন অনুযায়ী, কোনো প্রার্থী সংশ্লিষ্ট আসনে প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। এবারের নির্বাচনে জেলার চারটি আসনে ১৪ জন প্রার্থী সেই নির্ধারিত ভোটসংখ্যা অর্জন করতে পারেননি। মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) এই আসনে জামানত হারিয়েছেন জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন। তিনি পেয়েছেন ১,৩৭৫ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী কাপ-পিরিচ প্রতীকে বেলাল আহমদ পেয়েছেন ৬,৪৫৮ ভোট, গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মো. আব্দুন নূর পেয়েছেন ২১৯ ভোট এবং গণফ্রন্টের মাছ প্রতীকের প্রার্থী মো. শরিফুল ইসলাম পেয়েছেন ১৭৪ ভোট। মৌলভীবাজার-২ (কুলাউড়া) সাবেক তিনবারের এমপি (জাতীয় পার্টি–কাজী জাফর) স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে নওয়াব আলী আব্বাছ খান পেয়েছেন ১৩,৭৫৪ ভোট। ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী আব্দুল কুদ্দুছ পেয়েছেন ৫২০ ভোট, স্বতন্ত্র ঘোড়া প্রতীকের এম জিমিউর রহমান চৌধুরী পেয়েছেন ২,১৪১ ভোট, জাতীয় পার্টির লাঙল প্রতীকের মো. আব্দুল মালিক পেয়েছেন ৫৮৪ ভোট এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কাঁচি প্রতীকের সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী পেয়েছেন ৫৯১ ভোট। মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর) এ আসনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী মাওলানা আহমদ বিলাল দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৪,৬২৪ ভোট। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী জহর লাল দত্ত কাস্তে প্রতীকে পেয়েছেন ১,৭০৪ ভোট। মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রার্থী প্রীতম দাশ শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৪,৫৬৩ ভোট। জাতীয় পার্টির লাঙল প্রতীকের মোহাম্মদ জরিফ হোসেন পেয়েছেন ৯২৪ ভোট এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মই প্রতীকের মো. আবুল হাসান পেয়েছেন ৯৮১ ভোট। জেলায় মোট ভোটার ছিলেন ১৬,১৪,৯৩৬ জন। ভোটকেন্দ্র ছিল ৫৫৮টি। মোট ভোট পড়েছে ৫১.২৭ শতাংশ। পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছিলেন ২৩,৭৩৬ জন। নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছায় ১৬,৮৬২টি ভোট, যার মধ্যে ১,৪৬৪টি বাতিল ঘোষণা করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি

শ্যামনগরের উন্নয়নে ড. মনিরুজ্জামানকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি জোরালো 

মো. ইব্রাহিম খলিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হয়েছে ড. মো. মনিরুজ্জামানকে কেন্দ্র করে। ধানের শীষের প্রার্থী হিসেবে তাঁর সক্রিয় উপস্থিতি ও ব্যাপক গণসংযোগ সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। নির্বাচনে পরাজিত হলেও থেমে যাননি তিনি; বরং নির্বাচন-পরবর্তী সময়েও মানুষের দ্বারে দ্বারে গিয়ে যোগাযোগ বজায় রেখে দলীয় নেতা-কর্মীদের উজ্জীবিত করছেন। শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামের সন্তান ড. মনিরুজ্জামান শৈশব থেকেই ছিলেন সাদামাটা ও প্রাণবন্ত স্বভাবের। উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়ে University of Northampton থেকে এমবিএ সম্পন্ন করেন এবং পরবর্তীতে বিজনেস এন্টারপ্রেনারশিপ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে পিএইচডি অর্জন করেন। রাজনীতিতে নতুন মুখ হলেও অল্প সময়েই তিনি এলাকায় শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।
স্থানীয়দের মতে, অতীতে বিএনপির কোনো প্রার্থী এত বিস্তৃতভাবে গণসংযোগ, উঠান বৈঠক, মিছিল ও পথসভা করেননি। ঘরে ঘরে গিয়ে মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের এই উদ্যোগ তাকে সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত করেছে। ফলে অনেকেই তাকে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন, যাতে উপকূলীয় এ জনপদের দীর্ঘদিনের অবহেলিত সমস্যা দ্রুত সমাধান সম্ভব হয়। স্থানীয় যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক জি,এম, রুস্তম আলী ও এস, এম, মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য নেতারা মনে করেন, ড. মনিরুজ্জামান মন্ত্রী হলে সাতক্ষীরা-৪ আসনে রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, সুপেয় পানির নিশ্চয়তা, বেকারত্ব দূরীকরণ এবং গ্রামকে আধুনিক শহরে রূপান্তরের মতো গুরুত্বপূর্ণ খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ড. মনিরুজ্জামান বলেন, সুযোগ পেলে তিনি জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন এবং নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে স্বাবলম্বী করতে নিরলসভাবে কাজ চালিয়ে যাবেন। তরুণ প্রজন্মের কাছে ইতোমধ্যেই অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠা এই প্রার্থীকে ঘিরে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা ও সম্ভাবনার এক ইতিবাচক আবহ।
আলোকিত প্রতিদিন/এপি

গাজীপুরে অবৈ#ধ ভাবে কৃষি জমির মাটি কাটায় ভ্রাম্যমান আদালতের অভিযা*ন

জাহিদুর রহমান বকুল: গাজীপুরে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) রাতে গাজীপুর সিটি কর্পোরেশন-এর ২১ নং ওয়ার্ডের কাউলতিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযোগের প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক-এর নেতৃত্বে টঙ্গী রাজস্ব সার্কেল-এর সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান চালায়। অভিযানকালে দেখা যায়, রাতের অন্ধকারে কৃষিজমির উপরিভাগের মাটি কাটা হচ্ছে। এ অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)-এর সংশ্লিষ্ট ধারায় একজনকে ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা অর্থদণ্ড আরোপ করে তা আদায় করা হয়।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষিজমি রক্ষা ও অবৈধ মাটি উত্তোলন বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

আলোকিত প্রতিদিন/এপি

ভালোবাসা দিবসে স্ত্রী নি#খোঁজ, সন্ধান চেয়ে স্বামীর পুরস্কার ঘো*ষণা

বিশেষ প্রতিবেদক: ভালোবাসা দিবসে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন স্ত্রী। দুদিন পরও স্ত্রী ফিরে না আসায় তার সন্ধান দাতার জন্য পুরস্কার ঘোষণা করেছেন স্বামী। রোববার (১৫ ফেব্রুয়ারি) স্ত্রীর সন্ধান না পেয়ে সরাইল থানায় জিডি করেছেন স্বামী শামাউন রেজা মিঠু। ​জিডিতে বলা হয়েছে, গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মধ্যপাড়া এলাকার শামাউন রেজা মিঠুর স্ত্রী স্বামীর বাড়ি থেকে বাইরে যান সে। বিকেল পর্যন্ত ফিরে না আসায় খোঁজাখুজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে সম্ভাব্য সকল স্থান ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি এখনো। শাওনের স্বামী শামাউন রেজা মিঠু বলেন, স্ত্রীকে খুঁজে পেতে পরিবারের সদস্যরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কোনো ব্যক্তি যদি তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে তাকে পুরস্কার দেওয়া হবে। সরাইল থানার ওসি মনজুরুল কাদের বলেন, এ রকম অভিযোগে থানায় জিডি করা হয়েছে। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উদ্ধারের চেষ্টা চলছে এখন।

আলোকিত প্রতিদিন/এপি

সাভার-আশুলিয়ার মহাসড়কে নিষিদ্ধ অটোরিক্সার দাপট, অতিষ্ঠ সাভারবাসী

শহিদুল্লাহ সরকার: প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি সর্বত্রই এখন অনুমোদনহীন অটোরিকশার অবাধ বিচরণ। দাপটের সাথে চলাচল করছে এসব অটোরিক্সা। ফলেৃ সাভার আশুলিয়া জুড়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, আর প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। বিশেষ করে স্কুল-কলেজ ও অফিসের ব্যস্ত সময়ে এই ভোগান্তি চরমে পৌঁছায়। যথাযথ তদারকি না থাকায় সাধারণ মানুষের যাতায়াত এখন দুর্বিষহ হয়ে উঠেছে। প্রতিদিন দূর্ঘটনার শিকার হচ্ছে পথচারী, বেপরোয়া অটোরিক্সা চালকদের কারণে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। এবিষয়ে সাভারের খাগান এলাকার নুরুল হক বলেন, অটোরিক্সা বন্ধ করে প্যাডেল রিক্সা চালু করলে সড়ক দুর্ঘটনা কমে আসবে,অটোরিক্সা  চালকদেকে হাওর এলাকায় সরকারি জমি বরাদ্দ দিয়ে অটোরিক্সা চালকদের পুনর্বাসন করা হউক।

আলোকিত প্রতিদিন/এপি

সাভার আশুলিয়ায় অটোরিকশার যন্ত্রণায় অতিষ্ঠ পথচারী;

শহিদুল্লাহ সরকার:

প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি সর্বত্রই এখন অনুমোদনহীন অটোরিকশার অবাধ বিচরণ। দাপটের সাথে চলাচল করছে এসব অটোরিক্সা। ফলে সাভার আশুলিয়া জুড়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, আর প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। বিশেষ করে স্কুল-কলেজ ও অফিসের ব্যস্ত সময়ে এই ভোগান্তি চরমে পৌঁছায়। যথাযথ তদারকি না থাকায় সাধারণ মানুষের যাতায়াত এখন দুর্বিষহ হয়ে উঠেছে। প্রতিদিন দূর্ঘটনার শিকার হচ্ছে পথচারী, বেপরোয়া অটোরিক্সা চালকদের কারণে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। এবিষয়ে সাভারের খাগান এলাকার নুরুল হক বলেন, অটোরিক্সা বন্ধ করে প্যাডেল রিক্সা চালু করলে সড়ক দুর্ঘটনা কমে আসবে, অটোরিক্সা চালকদেকে হাওর এলাকায় সরকারি জমি বরাদ্দ দিয়ে অটোরিক্সা চালকদের পুনর্বাসন করা হউক।

আলোকিত প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০২৬/মওম