আজ সোমবার, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 140

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

বিশেষ প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথমবারের মতো সচিবালয়ে তার নির্ধারিত দপ্তরে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন। গত এক দশকেরও বেশি সময় ধরে মন্ত্রিসভা ও সচিবদের প্রায় সব বৈঠকই প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে আসছিল তখন। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

আলোকিত প্রতিদিন/এপি

সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী!

বিশেষ প্রতিনিধি: নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় সাংবাদিকদের ন্যায্য দাবি ও পেশাগত সমস্যার সমাধান ছাড়া দেশের গণমাধ্যমের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তিনি। তথ্যমন্ত্রী আরো বলেন, ‘সাংবাদিক সমাজ, তাদের সমস্যা সমাধান না করে গণমাধ্যমের সমস্যা সমাধান করা যাবে না। জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমাদের মন্ত্রণালয়ের এবং এই সরকারের নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে গণমাধ্যমের যে স্বাধীনতার কথা বলা হয়েছে, আমরা সে আলোকে আমাদের কর্মকৌশল এবং কর্মপরিকল্পনা আপনাদের সামনে শিগগিরই হাজির করব ইনশাল্লাহ। তথ্যমন্ত্রী আরো বলেন, ‘তার আগে সাংবাদিক মহলসহ সব অংশীদারদের সঙ্গে আমরা ধৈর্যের সঙ্গে মতবিনিময় এবং পরামর্শ করব। এ সময় প্রেস ক্লাবের সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন সেখানে।

আলোকিত প্রতিদিন/এপি

যত দ্রু*ত সম্ভব স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করব : মির্জা ফখরুল

বিশেষ প্রতিনিধ: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যত দ্রুত সম্ভব স্থানীয় সরকারগুলোতে নির্বাচনের ব্যবস্থা করব। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হয়েছে, অর্থনীতিতে স্থিতিশীলতা এসেছে। সম্মিলিত প্রচেষ্টায় আরও ভালো করতে পারব বলে বিশ্বাস করি। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, চ্যালেঞ্জ নিয়ে এসেছি, সেই চ্যালেঞ্জ হচ্ছে জাতি গঠনের চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী বলেছিলেন, তার প্ল্যান আছে। মন্ত্রিসভা তার পরিকল্পনা বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। গণতন্ত্র নিয়ে সামনে এগোতে চাই। আমাদের সবকিছুর মধ্যে গণতন্ত্র থাকবে। তিনি আরও বলেন, সবার সহযোগিতায় এই মন্ত্রণালয়কে ডাইনামিক মিনিস্ট্রি করতে পারব বলে আশা করি। মানুষের সমস্যা সমাধানে কাজ করব। ফ্যামিলি কার্ড দেওয়া, কৃষকদের সহযোগিতা করা এবং সামাজিক নিরাপত্তা দেওয়া অত্যন্ত জরুরি। মন্ত্রী বলেন, রোজায় দ্রব্যমূল্য নিয়ে আজকের ক্যাবিনেট বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে কাজ করব। আইনশৃঙ্খলা ইমপ্রুভ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, গণঅভ্যুত্থান, বিপ্লবের পর মুহূর্তেই সব ঠিক হয়ে যাবে এটা মনে করার কারণ নেই। এক, দেড় বছর পার হয়েছে। অন্তর্বর্তী সরকার নির্বাচন দিয়ে গেছে, একটি নির্বাচিত সরকার এসেছে।  দুর্নীতি দূর করার জন্য দায়িত্ব নিয়েছি জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যতটুকু করা দরকার ছিল ততটুকু করতে পেরেছে বলে মনে করে আমার দল। মূল বিষয়টি ছিল, গণতন্ত্রে উত্তরণ। সেটি তারা করতে পেরেছে।

আলোকিত প্রতিদিন/এপি

ময়মনসিংহে সেনা গাড়ির সঙ্গে বাসের সংঘ*র্ষ, নিহ*ত-৩

অনলাইন ডেস্ক: ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে বাসের চালকসহ তিন জন নিহত হয়েছেন এতে আহত হয়েছেন আরও ১৫ জন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ফুলপুরে বালিয়া মোড় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে জানা যায়। এতে বাস ও সেনাবাহিনীর গাড়ি দুমড়েমুচড়ে যায়। নিহতরা হলেন- বাসের চালক বিশু, সেনাবাহিনীর গাড়ি চালক সার্জেন্ট রেজাউল করিম ও অজ্ঞাত পথচারী। পুলিশ জানায়, সকালে ময়মনসিংহ থেকে শেরপুরগামী বাস ও ময়মনসিংহগামী সেনাবাহিনী গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ১৫ জনের মত আহত হয়। আহতদের ফুলপুর স্বাস্থ্য কমপক্ষে নেওয়া হলে তিন জনকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত তিন জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, সংঘর্ষের পর হতাহতদের উদ্ধার করা হয়। এর মধ্যে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিন জনকে মৃত ঘোষণা করেছে। স্বাস্থ্য কমপ্লেক্সে বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

আলোকিত প্রতিদিন/এপি

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন: প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদক: দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সন্ধ্যা ৭টায় তিনি এই ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার একযোগে প্রধানমন্ত্রীর এ ভাষণ সম্প্রচার করবে। এর পাশাপাশি বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোও এ ভাষণ সম্প্রচার করবে। এর আগে নির্ধারিত সূচি অনুযায়ী, বুধবার দুপুর থেকে সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টা থেকে সচিবালয়ের ১ নম্বর ভবনে (মন্ত্রিপরিষদ ভবন) প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দপ্তরে তিনি তার প্রথম কর্মদিবস শুরু করেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর আজ সাভার জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তারেক রহমান। বেলা ১১টার দিকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সেখানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। সাভার থেকে ফিরে দুপুর সোয়া ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে আসেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি মন্ত্রিপরিষদ সদস্যসহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, দাপ্তরিক কার্যক্রমের শুরুতেই দুপুর সাড়ে ১২টায় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন তিনি। বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসবেন তারেক রহমান। এটিই হবে নতুন সরকারের প্রথম নীতিনির্ধারণী বৈঠক। উল্লেখ্য, এর আগে মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই আয়োজনে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ৪৯ জন শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সবাইকে শপথবাক্য পাঠ করান।

আলোকিত প্রতিদিন/এপি

টিকটক বাদ দিয়ে পড়তে বসো, এই লোক কী জিনিস আইডিয়া নাই’

বিশেষ প্রতিনিধি: নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর শিক্ষাব্যবস্থার সম্ভাব্য কঠোরতা নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছেন ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ। নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। সেখানে তিনি উল্লেখ করেন, ‘বাচ্চারা তোমরা যারা আগের দিন টিকটক করে পরের দিন পরীক্ষা দিয়ে পাশ করে গেছো আল্লাহর ওয়াস্তে পড়তে বসো তোমরা! এই লোক কি জিনিস তোমাদের কোন আইডিয়া নাই! পোস্টের সঙ্গে সদ্য দায়িত্ব পাওয়া শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন-এর একটি ছবিও যুক্ত করেন এই অভিনেতা। অতীতের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে অভিনেতা লেখেন, ‘আমাদের এসএসসি পরীক্ষার সময় পাসের হার ছিল ২৮ শতাংশ। আর সেই সময়ে এই ভদ্রলোক (এহসানুল হক মিলন) ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী।পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে। মন্তব্য ঘরে নেটিজেনদের নানা প্রতিক্রিয়া চোখে পড়ে তার। কেউ পুরোনো দিনের কঠিন পরীক্ষাব্যবস্থার প্রসঙ্গ তুলেছেন, আবার কেউ রসিকতার সুরে জানতে চেয়েছেন, সবাই যদি পড়াশোনায় ব্যস্ত হয়ে যায়, তবে নাটক দেখবে কে। সব মিলিয়ে ইরফান সাজ্জাদের এই বার্তা সামাজিক মাধ্যমে নতুন করে শিক্ষাব্যবস্থা ও পড়াশোনা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে এখন।

আলোকিত প্রতিদিন/এপি

জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের শ্র#দ্ধা

বিশেষ প্রতিনিধি: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিপরিষদ। আজ বুধবার রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তারা। এর আগে বেলা ১১টার দিকে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিপরিষদ।

 এ সময় মন্ত্রিপরিষদের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন সমন্বিতভাবে। মহাসড়কে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারির ব্যবস্থা। ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া চলছে নিয়মিত। পুরো স্মৃতিসৌধ এলাকা আনা হয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। এর আগে গতকাল মঙ্গলবার শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। দেশ পরিচালনার প্রথম দিন বুধবার সচিবালয়ে প্রথম অফিস করবেন তিনি। সেখানে মধ্যাহ্নভোজ ও বিকেলে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেয়ারও কথা রয়েছে। বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এজন্য সচিবালয়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কর্মকর্তারা জানান, নির্বাচনের গেজেটের পরই তুমুল ব্যস্ততা মন্ত্রিপরিষদ বিভাগে। নতুন ভবনের ছয়টি লিফটের সবকটিই ছিল ব্যস্ত। কর্মকর্তারা এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে উঠছেন, নামছেন। সবার হাতেই ফাইল। রেওয়াজ ভেঙে এবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হয়েছে মন্ত্রিসভার শপথ। আর সেই শপথ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা।
আলোকিত প্রতিদিন/এপি

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা!

বিশেষ প্রতিনিধি: মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও তার মন্ত্রিপরিষদ। আজ বুধবার বেলা ১১টায় সেখানে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এরপর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে। এ সময় তারা উভয় নেতার মাজার জিয়ারতও করবেন। এদিকে মন্ত্রিপরিষদের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে আজ। পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন সমন্বিতভাবে। মহাসড়কে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া চলছে নিয়মিত। পুরো স্মৃতিসৌধ এলাকা আনা হয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়।

আলোকিত প্রতিদিন/এপি

প্রধানমন্ত্রী হয়েই বাবা-মায়ের কবর জিয়ার*ত করলেন তারেক রহমান!

বিশেষ প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে তিনি বাবা-মার কবর জিয়ারত করেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতেই পরিবারের সদস্যদের নিয়ে জিয়া উদ্যানে যান প্রধানমন্ত্রী। সেখানে বাবা-মায়ের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়ারতের সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং প্রধানমন্ত্রীর ছোট ভাই আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শামিলা রহমান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এর আগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

আলোকিত প্রতিদিন/এপি

১৯ বছর পর ক্ষমতায় বিএনপি, ৫০ জনের মন্ত্রিসভায় নতুন মুখ ৪১

বিশেষ প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা সরকার গঠন করেছে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করেছে দলটি। এর মধ্যে ৪১ জনই নতুন মুখ গছন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে তিনি পর্যায়ক্রমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পাঠ করান। তারেক রহমানের মন্ত্রিসভায় মন্ত্রী হয়েছেন ২৫ জন, এদের মধ্যে ১৭ জনই নতুন মুখ। অন্যদিকে, প্রতিমন্ত্রীর ২৪ জনই নতুন। এমনকি খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানও এবারই প্রথম মন্ত্রিসভার সদস্য হচ্ছেন।

প্রথমবারের মতো মন্ত্রী হলেন যারা-

১. তারেক রহমান

২. ডা. এ জেড এম জাহিদ হোসেন

৩. ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট)

৪. আব্দুল আওয়াল মিন্টু

৫. মিজানুর রহমান মিনু

৬. খন্দকার আব্দুল মোকতাদির

৭. আরিফুল হক চৌধুরী

৮. জহির উদ্দিন স্বপন

৯. হাজি মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট)

১০. আফরোজা খানম রিতা

১১. শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী

১২. মো. আসাদুজ্জামান

১৩. জাকারিয়া তাহের সুমন

১৪. দীপেন দেওয়ান

১৫. ফকির মাহবুব আনাম স্বপন

১৬. সরদার সাখাওয়াত হোসেন বকুল

১৭. শেখ রবিউল আলম।

প্রথমবারের মতো প্রতিমন্ত্রী হলেন যারা-

১. এম রশিদুজ্জামান মিল্লাত

২. অনিন্দ্য ইসলাম অমিত

৩. মো. শরিফুল আলম

৪. শামা ওবায়েদ ইসলাম

৫. সুলতান সালাউদ্দিন টুকু

৬. ব্যারিস্টার কায়সার কামাল

৭. ফরহাদ হোসেন আজাদ

৮. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

৯. হাবিবুর রশিদ

১০. মো. রাজিব আহসান

১১. মো. আব্দুল বারী

১২. মীর শাহে আলম

১৩. মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি (জুনায়েদ সাকি)

১৪. ইশরাক হোসেন

১৫. ফারজানা শারমিন

১৬. শেখ ফরিদুল ইসলাম

১৭. মো. নুরুল হক নুর (ভিপি নুর)

১৮. ইয়াসের খান চৌধুরী

১৯. এম ইকবাল হোসেইন

২০. এম এ মুহিত

২১. আহম্মদ সোহেল মঞ্জুর

২২. ববি হাজ্জাজ

২৩. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

২৪. মো. আমিনুল হক

আলোকিত প্রতিদিন/এপি