আজ রবিবার, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 137

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি: একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষার অধিকারের জন্য জীবন উৎসর্গ করা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতে শরিক হন প্রধানমন্ত্রীসহ শহীদ মিনারে জড়ো হওয়া হাজারো মানুষ। মোনাজাত শেষে মন্ত্রিসভার সদস্য ও নিজ উপদেষ্টাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর শ্রদ্ধা জানান বিএনপির নেতারা।

আলোকিত প্রতিদিন/এপি

মহান একুশে ফেব্রুয়ারিতে বড়লেখায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা!

এস. এম. জালাল উদদীন, মৌলভীবাজার প্রতিনিধি: মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এ উপলক্ষে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, এমপি। তিনি ভাষা আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, একুশের চেতনা ধারণ করেই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে এবং মাতৃভাষার সঠিক চর্চা নিশ্চিত করতে হবে।
আলোকিত প্রতিদিন/এপি

আব্বু আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবা*ন মানুষ: জাইমা রহমান

বিশেষ প্রতিনিধি: বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে তার মেয়ে জাইমা রহমান বলেছেন, ‘ছোটবেলায় আমাদের সকলের মনেই বিশ্বাস জন্মে যে, আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তাঁরাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শবান। আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই হলেন সেই একজন ব‍্যাক্তি- যার ওপর আমি নিশ্চিন্তে যেকোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি এবং পারবো। আজ শুক্রবার বিকেলে নিজের ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এসব কথা লেখেন। জাইমা রহমান লেখেন, ‘বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তাঁর গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাঁকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। তিনি লেখেন, ‘আমি খুবই আনন্দিত যে, সমগ্র বাংলাদেশ অবশেষে তাঁর এই অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে। তাঁর মধ‍্যে থাকা অসাধারণ গুণাবলিগুলোই তাঁকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ।

আলোকিত প্রতিদিন/এপি

সাংসদ এস জে নিজামের পক্ষে বারশতে অগ্নি কবলিত এলাকায় যুবদল নেতা আবদুল করিমের উপহার সামগ্রী বিতরণ

আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম। চট্টগ্রাম ১৩ আনোয়ারা-কর্ণফুলী আসনের এমপি-এর নির্দেশনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আবদুল করিম এর ব্যক্তিগত অর্থায়নে অগ্নি কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে রমজান উপলক্ষে খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে । ইফতার ও সেহরির খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, চিনি ও ছোলাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ কার্যক্রম যুবদল নেতা আবদুল করিম এর নেতৃত্বে পরিচালিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারী) ভোর বেলায় আনোয়ারা উপজেলার ২ নং বারশত ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বোয়ালিয়া পুরাতন মাদ্রাসা বড় বাড়ি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এ বিষয়ে দক্ষিণ জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আবদুল করিম বলেন, অগ্নিকাণ্ড ঘটনার সংবাদ পেয়ে মাননীয় সাংসদ আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম মহোদয়কে ঘটনাটি অবহিত করেন উপজেলা বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ। করিম বলেন, মাননীয় সাংসদ আমাদেরকে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন এবং খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণের নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা এডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইলিয়াস খান ইলু সহ স্থানীয় বিএনপি, দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোকিত প্রতিদিন/এপি

সকলের দোয়া ও সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী টুকু

সাইফুল ইসলাম সবুজ:

কৃষি, মৎস্য ও প্রাণি সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, টাঙ্গাইলবাসী ভোট দিয়ে আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। এই মাটির সন্তান হিসেবে যাতে আমি সফলভাবে অর্পিত দায়িত্ব করতে পারি সেজন্য সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা চাই। ২০ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মাত্র আমরা যাত্রা শুরু করলাম। আমি আমার জায়গা থেকে প্রতিশ্রুতির সর্বোচ্চ বাস্তবায়নের চেষ্টা করবো ইনশাল্লাহ। পবিত্র রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে ‘বাজার মনিটরিং সেল’ গঠন করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিতরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
প্রতিমন্ত্রী বলেন, খাদ্য ও কৃষিতে সিন্ডিকেটের মাধ্যমে সৃষ্ট কৃত্তিম সঙ্কট প্রতিরোধে বাজার মনিটরিং ও নিয়মিত তদারকি জোরদার করা হয়েছে। বাজার মনিটরিং এবং নিয়মিত তদারকির মাধ্যমে উদ্ভুত সকল সমস্যা সমাধান করা সম্ভব হবে।
এর আগে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিয় সভায় যোগদেন। টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে তিনি সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেন। সেখানে তিনি নিরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন এবং মোনাজাত করেন।
প্রকাশ, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ত্রয়োদশ পার্লামেন্ট ইলেকশনে টাঙ্গাইল-৫(সদর) আসন থেকে এমপি নির্বাচিত হন এবং বিএনপি সরকারের কৃষি, মৎস্য ও প্রাণি সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়ে শুক্রবার প্রথম টাঙ্গাইলে পদার্পন করেন।

আলোকিত প্রতিদিন/২০ ফেব্রুয়ারি ২০২৬/মওম

মানিকগঞ্জে পিকআপ ড্রামট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত হেলপার

মো: মহিদ:

মানিকগঞ্জ সদর উপজেলায় পিকআপ ভ্যান ও ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত ও এক হেলপার আহত হয়েছেন। ২০ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে মানিকগঞ্জ–সিংগাইর সড়কের অরঙ্গবাদ টাওয়ার স্টেশন এলাকার অবাক হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মো. গিয়াস উদ্দিন (৪৫)। তিনি জেলার সাটুরিয়া উপজেলার উত্তর আয়নাপুর গ্রামের সাহাব আলীর ছেলে। আহত হেলপার মাহবুব হোসেন (১৮) বর্তমানে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিংগাইরগামী একটি ড্রামট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গিয়াস উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে আহত হেলপারকে উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠান। স্থানীয়রা জানান,দুর্ঘটনার পর সড়কটিতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে বলেও তিনি জানান। এদিকে এলাকাবাসীর অভিযোগ, মানিকগঞ্জ–সিংগাইর সড়কে ভারী যানবাহনের বেপরোয়া গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সড়কটিতে নিয়মিত ট্রাফিক নজরদারি ও গতিনিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

আলোকিত প্রতিদিন/২০ ফেব্রুয়ারি ২০২৬/মওম

কাশিয়ানীতে র‍্যাবের অভিযানে ১৩ কেজি গাঁ*জাসহ গ্রে*ফতার ১

মোঃ শিহাব উদ্দিন:
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩ কেজি গাঁজাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।
র‍্যাব সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় কাশিয়ানী থানা-র আওতাধীন ভাটিয়াপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে র‍্যাব-৬ সিপিসি সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) গোপন সংবাদের ভিত্তিতে পরিকল্পিতভাবে অবস্থান নেয় এবং হাতেনাতে মাদকসহ আসামিকে আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ মনিরুল ইসলাম (৩৫)। তিনি ভাটিয়াপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড মোড়ে অবস্থিত “আতিক স্টোর”-এর সামনে পাকা রাস্তার ওপর থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ ধরা পড়েন। উদ্ধারকৃত ১৩ কেজি গাঁজাকে স্থানীয় মাদক চক্রের সঙ্গে তার সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ হিসেবে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং যেকোনো ধরনের মাদক কারবারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় সচেতন মহল এই সফল অভিযানের জন্য র‍্যাবকে সাধুবাদ জানিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এমন কার্যক্রম আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
আলোকিত প্রতিদিন/২০ ফেব্রুয়ারি ২০২৬/মওম

জাপানি ওসাকা শহরকে ৩৬ লাখ ডলারের স্বর্ণ দিলেন অজ্ঞাত ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক:

ভাঙাচোরা আর পুরনো পানির লাইন মেরামতের জন্য অবিশ্বাস্য এক অনুদান পেয়েছে জাপানের ওসাকা শহর। অজ্ঞাতনামা এক ব্যক্তি শহর কর্তৃপক্ষকে ২১ কেজি ওজনের স্বর্ণের বার দান করেছেন, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৫৬০ মিলিয়ন ইয়েন (৩৬ লাখ মার্কিন ডলার)। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ওসাকার মেয়র হিদেইউকি ইয়োকোয়ামা এই অভাবনীয় দান পাওয়ার কথা জানান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জাপানের কানসাই অঞ্চলের বাণিজ্যিক কেন্দ্র এবং দেশটির তৃতীয় বৃহত্তম শহর ওসাকায় প্রায় ৩০ লাখ মানুষের বসবাস। তবে জাপানের অন্য অনেক শহরের মতো ওসাকার পানি এবং পয়োনিষ্কাশন লাইনগুলো অনেক পুরনো হয়ে গেছে, যা এখন নিরাপত্তার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ওসাকা ওয়াটারওয়ার্কস ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৪ অর্থ বছরে শহরের রাস্তার নিচে পানির পাইপ ফেটে যাওয়ার অন্তত ৯০টি ঘটনা ঘটেছে। মেয়র ইয়োকোয়ামা বলেন, পুরনো পানির পাইপ সংস্কারে বিশাল বিনিয়োগ প্রয়োজন। তাই এই সহায়তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও জানান, এই বিপুল পরিমাণ স্বর্ণের দান তাকে বাকরুদ্ধ করে দিয়েছে। এর আগে একই ব্যক্তি পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নের জন্য ৫ লাখ ইয়েন নগদ অর্থও দান করেছিলেন।

জাপানের সংবাদমাধ্যমের তথ্যমতে, দেশটির প্রায় ২০ শতাংশ পানির পাইপ তাদের নির্ধারিত ৪০ বছরের মেয়াদ পার করে ফেলেছে। পুরনো হয়ে যাওয়া পয়োনিষ্কাশন পাইপের কারণে জাপানের শহরগুলোতে হঠাৎ রাস্তা ধসে যাওয়া বা ‘সিঙ্কহোল’ তৈরির ঘটনা সাধারণ হয়ে দাঁড়িয়েছে।

গত বছর সাইতামা প্রিফেকচারে একটি বিশাল সিঙ্কহোল বা গর্তের সৃষ্টি হলে একটি ট্রাকের সামনের অংশ সেখানে ঢুকে যায় এবং চালক নিহত হন। ধারণা করা হচ্ছে, পয়োনিষ্কাশন পাইপ ফেটে যাওয়ার কারণেই ওই ধস নেমেছিল।

এই ঘটনার পর থেকে জাপান সরকার দেশজুড়ে জরাজীর্ণ পাইপগুলো প্রতিস্থাপনের কাজ জোরদার করেছে। তবে বাজেট সংকটের কারণে অনেক জায়গায় এই সংস্কার কাজ থমকে ছিল। ওসাকা কর্তৃপক্ষ জানিয়েছে, এই স্বর্ণের বার বিক্রি করে প্রাপ্ত অর্থ পানির পাইপের মানোন্নয়ন ও সুরক্ষায় ব্যয় করা হবে।

আলোকিত প্রতিদিন/২০ ফেব্রুয়ারি ২০২৬/মওম

এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও কন্যা

পবিত্র রমজান মাসের প্রথম দিনে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান।

১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজধানীর পশ্চিম ভাষানটেকের একটি মাদ্রাসায় গিয়ে তারা শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেন এবং তাদের খোঁজখবর নেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, জুবাইদা রহমান এবং জাইমা রহমান পশ্চিম ভাষানটেকের জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানার এতিমদের সঙ্গে ইফতার করেন। ইফতারের আগে তারা এতিমদের সঙ্গে কথা বলেন এবং তাদের কুশল জানেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য। এই আসনের কড়াইল বস্তি এবং ভাসানটেকে ১৪টি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় পুরো রোজায় ইফতার, রাতের খাবার এবং সেহরি সরবরাহ করবে স্থানীয় বিএনপি।

উল্লেখ্য, প্রতি বছর প্রথম রমজানে এতিম এবং উলামা-মাশায়েখদের নিয়ে ইফতার করতেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং কেন্দ্রীয় নেতারা। তবে এবার সে ধরনের কোনো আনুষ্ঠানিক ইফতার আয়োজন ছিল না।

আলোকিত প্রতিদিন/২০ ফেব্রুয়ারি ২০২৬/মওম

ট্রাম্প ১০দিন সময় দিলেন, হামলা হলে সব জায়গায় পাল্টা হামলার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে ইরানকে ১০ দিন সময় দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল  ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার গাজার বোর্ড অব পিসের এক সম্মেলনে ইরানকে এ সময়সীমা বেঁধে দেন ট্রাম্প।

এই সময়ের মধ্যে চুক্তি না করলে খারাপ কিছু হবে বলে হুমকি দিয়েছেন তিনি। এমন অবস্থায় পাল্টা হুমকি দিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী দূত সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে লেখা এক চিঠিতে বলেছেন, যদি ইরানে হামলা হয় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি এবং অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা হবে। তিনি উল্লেখ করেছেন, ইরান যুদ্ধ চায় না। কিন্তু তাদের ওপর হামলা হলে এর জবাব দেওয়া হবে। আর এর সব দায় নিতে হবে যুক্তরাষ্ট্রকে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল আজ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানে প্রথমে সীমিত হামলা চালাবে। এতে লক্ষ্য করা হতে পারে সরকারি ভবন এবং নিরাপত্তাবাহিনীর অবকাঠামোকে। এরমাধ্যমে ইরানকে পরমাণু চুক্তি করতে চাপে ফেলা হবে। এরপরও যদি ইরান তাদের শর্ত অনুযায়ী চুক্তি না করে তাহলে ব্যাপক আকারে হামলা হবে। আর এ হামলার লক্ষ্য হবে আয়াতুল্লাহ আলী খামেনি সরকারের পতন ঘটানো।

আলোকিত প্রতিদিন/২০ ফেব্রুয়ারি ২০২৬/মওম