আজ রবিবার, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 135

মুরাদনগরে সরকারি রাস্তা দখল করে বসেছে অ*বৈধ দোকান, জনদু*র্ভোগ চ*রমে

নাজমুল হাসান:

কুমিল্লা মুরাদনগর উপজেলা কোম্পানীগঞ্জ বাজারে সরকারি রাস্তার উভয় পাশে অবৈধ দোকান বসিয়ে দখল করেছে ব্যবসায়ী। এতে রাস্তায় চলাচলে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, দিনের বেলায় দোকানগুলোর কারণে রাস্তায় যানবাহন ও পথচারীদের চলাচল প্রায় অচল হয়ে পড়ে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, নারী ও বৃদ্ধদের জন্য এ ভোগান্তি আরও কষ্টকর হয়ে উঠেছে। একটি প্রভাবশালী মহল ও স্থায়ী দোকান মালিকগণ সরকারি রাস্তা মোটা অংকের টাকার বিনিময়ে এই ফুটপাতে দোকান বসাতে সহযোগিতা করছে। এ অবস্থায় প্রতিদিনই যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

কয়েকজন পথচারী জানান, কোম্পানিগঞ্জ বাজারের চার রাস্তার মোড় থেকে কাঁচা বাজারের ভিতরের দুইপাশের ফুটপাতে দোকান বসেছে। হাটার মত কোনো পরিস্থিতিই নাই। রাস্তাটি প্রসস্থ প্রায় ১৫ ফিটের হলেও এখন প্রায় রাস্তার ৭০% দখল করে রাখছে। জনসাধারণের চলাচলের রাস্তা থাকলেও সেখানে বসানো হয়েছে অবৈধ সবজি দোকান। আমরা এই রাস্তার মাঝখান দিয়ে চলাচল করি। রাস্তার উভয় পাশের অংশ দখল করে দোকান বসানো কারণে মানুষের ভিড়ে অনেক সময় পকেট থেকে টাকা চুড়ির ঘটনা সহ আরো অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে। বাকি জায়গায় যানবাহন ও মানুষের চাপ সামলানো কঠিন হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে সচেতন মহল বলছে, অবৈধ দোকান উচ্ছেদ করে রাস্তা সাধারণ মানুষের চলাচলের উপযোগী করা এখন সময়ের দাবি। প্রশাসনের কঠোর পদক্ষেপ ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান বলেন, অবৈধ দখলদার এর বিরুদ্ধে মুরাদনগর উপজেলা প্রশাসন সবসময়ই কাজ করছে। বারবার অভিযান পরিচালনা করলেও তা আবার দোকানদাররা রাস্তায় দোকান নিয়ে বসে ভোগান্তি সৃষ্টি করে। যেখানে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে সেখানেই মোবাইল কোর্ট পরিচালনা করে তা জনগণের স্বার্থে তা নিরসনে অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের দাবি, দ্রুত অবৈধ দখল উচ্ছেদ করে সরকারি রাস্তা জনগণের জন্য উন্মুক্ত করা হোক। এতে করে মানুষের চলাচলে সুবিধা হবে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে।

আলোকিত প্রতিদিন/২২ ফেব্রুয়ারি ২০২৬/মওম

 

নেত্রকোণায় এলজিইডির উদ্যোগে প্রথম দৃষ্টিনন্দন আর্চ আরসিসি ব্রীজের কাজ চলমান!

শহীদুল ইসলাম রুবেল, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা জেলায় এই প্রথম মগড়া নদীর ওপরে ২২ কোটি ২৫ লক্ষ ২৫ হাজার টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন আর্চ আরসিসি ব্রীজের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে।নেত্রকোনা পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কামরুল হক বলেন, নেত্রকোনা মহকুমা ১৯৮৪ সালে জেলায় উন্নীত হওয়ার পর জেলা শহর সংলগ্ন রৌহা ইউনিয়নের রাস্তা ঘাটের তেমন উন্নয়ন না হওয়ায়
উক্ত ইউনিয়নের দক্ষিণাঞ্চলের লোকজনকে সারা বছর বিশেষ করে বর্ষাকালে খেয়া নৌকা আর শুকনা কালে বাঁশের নড়বড়ে সাঁকো দিয়ে জেলা শহরে যাতায়াত করতে হয়। এতে করে নৌকা ডুবে ও বাঁশের নড়বড়ে সাঁকো থেকে পড়ে গিয়ে একাধিক প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়াও এসব গ্রামের লোকজন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কিংবা গর্ভবতী নারীদের ব্যাথা উঠলে তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া অনেক কঠিন ও দুর্ভোগের কারন হয়ে দাড়াত। তাই রৌহা ইউনিয়নের জনগন যাতে সহজেই নেত্রকোনা জেলা শহরে যাতায়াত করতে পারে তার জন্য দীর্ঘ দিন যাবৎ নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের সাকুয়া বাজার সংলগ্ন মগড়া নদীর ওপর একটি ব্রীজ নির্মাণের দাবী জানিয়ে আসছিল। নেত্রকোনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম জানান, জনগনের দাবীর প্রেক্ষিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সাকুয়া বাজার সংলগ্ন মগড়া নদীর উপর একটি দৃষ্টিনন্দন ব্রীজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। ২২ কোটি ২৫ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণের আহবান করা হলে মেসার্স হামিম ইন্টারন্যাশনাল নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এই ব্রিজ নির্মাণের কাজ পায়। ব্রীজের দৈর্ঘ্য ৭৫.২০ মিটার আর ফুটপাতসহ প্রস্থ ৭.৩ মিটার। এর ব্রীজের বৈশিষ্ট্য হচ্ছে মগড়া নদীর দুপাশে দুটি পিলার থাকলেও মাঝে কোনো পিলার থাকবে না। এই ব্রীজটি দেখতে অনেকটা অস্ট্রেলিয়ার সিডনি হারবারের আদলে তৈরি করা হবে।বিগত ২৪ সালের ৩ জুন কার্যাদেশ পাওয়ার পর ব্রীজের নির্মাণ কাজ শুরু হয়। নেত্রকোনায় এই প্রথম মগড়া নদীর উপর দৃষ্টিনন্দন আর্চ আরসিসি ব্রীজের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছে।নেত্রকোনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ওয়াহিদুজ্জামান জানান, মগড়া নদীর উপর আর্চ আরসিসি ব্রীজের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। আশা করছি, চলতি বছরের জুনের মধ্যে এই দৃষ্টিনন্দন ব্রীজের নির্মাণ কাজ শেষ হবে। উক্ত ব্রীজটি নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের সাথে রৌহা ইউনিয়ন তথা সাতপাই রেলক্রসিং বাজারের যোগাযোগ প্রতিষ্ঠিত করা হবে। ব্রীজটি নির্মিত হলে রৌহা ইউনিয়নবাসীর অর্থনৈতিক সম্ভাবনার দ্বার খুলে যাবে। ইউনিয়নবাসী সহজেই অল্প খরচে দ্রুততম সময়ে জেলা শহর, ময়মনসিংহ, রাজধানী ঢাকাসহ সারা দেশের সাথে সব ধরনের যোগাযোগ রক্ষা করতে পারবে। অপরদিকে তাদের উৎপাদিত ফসল সহজে বাজারজাত করতে পারবে। এটি বিকল্প বাইপাস হিসেবে একদিকে জেলা শহরের যানজট নিরসন ও জনদুর্ভোগ বহুলাংশে কমে আসবে। অপরদিকে সারা জেলার সাথে বিশেষ করে বারহাট্টা, মোহনগঞ্জ, কলমাকান্দা, মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটবে।
আলোকিত প্রতিদিন/এপি

মাতৃভাষায় চিত্তের প্রকাশ,সত্তার বিকাশ: ডিসি জাহিদুল ইসলাম

মুহাম্মদ জুবাইর:

মাতৃভাষাকে প্রযুক্তির সঙ্গে সমন্বয়ের আহ্বান ডিসি জাহিদুল ইসলাম মিঞার । চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় বাংলা ভাষাকে টিকিয়ে রাখতে হলে এখনই কার্যকর পরিকল্পনা নিতে হবে। প্রযুক্তিকে দূরে সরিয়ে দেওয়া সম্ভব নয়; বরং বাংলা ভাষার মাধ্যমে প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসন, চট্টগ্রাম আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি শনিবার (২১ ফেব্রুয়ারি) এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন। বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুধীজন ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “মোদের গর্ব, মোদের আশা বাংলা ভাষা। এ ভাষা আমার চিত্তের প্রকাশ, আমার সত্তার বিকাশ।” তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদ সালাম, বরকত, রফিক ও জব্বারের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন,তাঁদের রক্তে অর্জিত মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব।

তিনি আরও বলেন,“বাংলা সেই ভাষা,যে ভাষা এশিয়া মহাদেশকে প্রথম নোবেল পুরস্কার এনে দিয়েছে।” ইউনেস্কোর তথ্য উল্লেখ করে তিনি জানান, বিশ্বের প্রায় সাত হাজার ভাষার মধ্যে প্রতি ১৪ দিনে একটি ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে,যা উদ্বেগজনক।

তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, ভাষার চর্চা, গবেষণা ও সৃজনশীলতা বাড়াতে হবে, যাতে ভাষাশহীদদের আত্মত্যাগ পূর্ণতা পায়। ভবিষ্যতে ভাষার অধিকার রক্ষায় আর কোনো প্রাণহানি না চাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “আমরা একটি নিরাপদ, মর্যাদাবান বাংলাদেশ গড়তে চাই।”

আলোকিত প্রতিদিন/২২ ফেব্রুয়ারি ২০২৬/মওম

ইরান কেন আত্মসমর্পণ করছে না? ট্রাম্প জানতে চান 

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানে সম্ভাব্য হামলার জন্য মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানবাহী রণতরী এবং যুদ্ধজাহাজের বিশাল বহর জড়ো করেছে যুক্তরাষ্ট্র। আবার ইরানের সঙ্গে আলোচনাও করছে মার্কিনিরা। এ আলোচনা এখন পর্যন্ত সফলতার মুখ দেখেনি।মধ্যপ্রাচ্যে এত সামরিক শক্তি জড়ো করার পরও ইরান কেন আত্মসমর্পণ করছে না এমন প্রশ্ন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, “আজ সকালে প্রেসিডেন্ট আমাকে এই বিষয়ে জিজ্ঞেস করেছিলেন। তিনি যে খুব হতাশ—তা আমি বলবো না… কারণ তিনি জানেন তার সামনে আরও অনেক পথ খোলা আছে। তবে তার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে, তারা কেন এখনো নতি স্বীকার করছে না, বা কেন এখনো তারা হার মেনে নিয়ে আত্মসমর্পণ করছে না।”

উইটকোফ বলেছেন, তারা চান ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে যে তারা পারমাণবিক অস্ত্র চায় না এবং অস্ত্র তৈরি বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

যুক্তরাষ্ট্র এবং ইরান চলতি মাসে দুইবার বৈঠক করেছে। সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, ইরানের ব্যালিস্টিক মিসাইল পোগ্রাম ও মার্কিনিদের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে কথা হয়েছে। তবে দুই দেশের শর্ত নিয়ে বিরাট ফারাক রয়ে গেছে। যদিও ইরান বলছে কিছুটা অগ্রগতি হয়েছে।

এই সপ্তাহের মধ্যে ইরান একটি লিখিত প্রস্তাব দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: ফক্স নিউজ

আলোকিত প্রতিদিন/২২ ফেব্রুয়ারি ২০২৬/মওম

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। ২২ ফেব্রুয়ারি রবিবার বেলা ১১টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ অনুষ্ঠানে দু’দেশের দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা হয়। সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় তাকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। সকাল সাড়ে ১০টার দিকে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/২২ ফেব্রুয়ারি ২০২৬/মওম

 সেলিমা রহমান সিসিইউতে ভর্তি

আলোকিত প্রতিবেদক:

বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী সেলিমা রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ১৯ ফেব্রুয়ারি শনিবার রাত ১০টার দিকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১৯ ফেব্রুয়ারি রাত ১০টায় ইউনাইটেড হাসপাতালে সিসিইউতে ভর্তি হয়েছেন সেলিমা রহমান।

সেলিমা রহমানের সুস্থতায় পরিবার এবং দলের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন।

আলোকিত প্রতিদিন/২২ ফেব্রুয়ারি ২০২৬/মওম

জুড়ীতে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস পালিত

জুড়ীতে নবনির্বাচিত এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠুকে সংবর্ধনা

আনোয়ার হোসেন মঞ্জু, জুড়ী, প্রতিনিধি: মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু, এমপিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেছেন জুড়ী উপজেলা প্রশাসন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মারুফ দস্তেগীর এমপিকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়ের পর উপজেলা পরিষদ কার্যালয়ে সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবনির্বাচিত এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, বড়লেখা ও জুড়ীর সার্বিক উন্নয়নে তিনি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চান। এলাকার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর গতি বাড়ানো এবং জনসেবার মান উন্নয়নে তিনি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। উপজেলা নির্বাহী অফিসার মারুফ দস্তেগীর নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানিয়ে বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে উপজেলা প্রশাসন সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সমন্বয়ের মাধ্যমে জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত কর্মকর্তারা নবনির্বাচিত এমপির সফলতা কামনা করেন।

আলোকিত প্রতিদিন/এপি

ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক:

ঈদের আগেই নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেবে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। এই সম্মানী কত টাকা হবে তা এখনও নির্ধারণ করেনি সরকার। কয়েকটি এলাকায় এই কার্যক্রম শুরু করবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে তার উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।

স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলমকে পাশে রেখে মাহদী আমিন জানান, নির্বাচনের আগে মসজিদের ইমাম-মুয়াজ্জিন- খতিবসহ বিভিন্ন ধর্মগুরুদের সম্মানী ভাতা দেওয়া প্রতিশ্রুতি করেছিল বিএনপি সরকার। ক্ষমতায় এসে সেই ধারাবাহিকতা বজায় রাখতেই বিএনপি সরকার ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু করবে। তবে সম্মানী ভাতা কত টাকা হবে তা এখনও আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে চূড়ান্ত হয়নি।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী বলেন, আজ ছিল তারেক রহমানের ৩য় কর্মদিবস। নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে বেশকিছু দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আজ তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেছেন তারেক রহমান। অফিসে প্রবেশের আগে ব্রিফ করেছেন। অনেক পুরোনো কর্মজীবীদের সঙ্গে কথা বলেছেন।

আলোকিত প্রতিদিন/ এমআরএম

ভারতে কনসার্ট করতে যাচ্ছেন শাকিরা

বিনোদন ডেস্ক:

ভারতে কনসার্ট করতে যাচ্ছেন বিশ্বখ্যাত ল্যাটিন পপ তারকা শাকিরা। আগামী এপ্রিলে ভারতের মুম্বাই ও দিল্লিতে দুটি পৃথক অনুষ্ঠানে পারফর্ম করবেন তিনি। ২০০৭ সালের পর এটিই হবে দেশটির মাটিতে এই গায়িকার প্রথম কোনো স্টেজ শো।

আয়োজক সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবর, আগামী এপ্রিল মাসে ভারতের দুটি বড় শহরে শাকিরার কনসার্ট অনুষ্ঠিত হবে। এর মধ্যে মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্স ময়দান এবং দিল্লির জাওহরলাল নেহরু স্টেডিয়ামে মঞ্চ মাতাবেন তিনি। এই কনসার্টগুলোর টিকিট বুকিং শুরু হবে আগামী ১ মার্চ থেকে।

গত কয়েক বছরে এড শিরান, দুয়া লিপা, এনরিকে ইগলেসিয়াস এবং ম্যারুন ফাইভের মতো বিশ্বখ্যাত শিল্পীরা ভারতে পারফর্ম করলেও এশিয়ায় শাকিরার জনপ্রিয়তা আকাশচুম্বী। ফলে দীর্ঘ সময় পর তার এই ফেরা নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে।

২০০৫ সালে বিশ্বব্যাপী আলোড়ন তোলা ‘হিপস ডোন্ট লাই’ গানের মাধ্যমে আন্তর্জাতিক সংগীতে শক্ত অবস্থান তৈরি করেন শাকিরা। এর আগে ২০০৭ সালে নিজের ‘ওরাল ফিক্সেশন’ ট্যুরের অংশ হিসেবে প্রথমবার ভারত সফরে যান শিল্পী। সে সময় তিনি শুধু মুম্বাইয়ে পারফর্ম করেছিলেন।

আলোকিত প্রতিদিন/এমআরএম