আজ রবিবার, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 133

আধুনিক ও নানন্দিক পৌরসভা গঠনে ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার পৌরসভায় আধুনিক ও নান্দনিক পৌরসভা গঠনে ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৩ ফেব্রুয়ারি সোমবার কক্সবাজার পৌরসভায় বিশ্ব ব্যাংকের সহায়তায় এবং এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা (সিডিপি), ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান (সিআইপি) এবং ক্লাইমেট অ্যাকশনপ্ল্যান (ক্রাপ) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কক্সবাজার পৌরসভার প্রশাসক মোঃ শামীম আল ইমরানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নুরুল আমিন কারিগরি বিশেষজ্ঞ ( রুটডিপি) প্রকল্প এলজিইডি।
কারিগরি সহযোগিতা এবং সঞ্চালনায় ছিলেন কক্ পৌরসভার সহকারী প্রকৌশলী রোমেল বড়ুয়া ও সমাজ কল্যাণ কর্মকর্তা শামীমা আকতার।
কর্মশালায় বক্তারা বলেন, দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের পৌরসভাগুলোকে উত্তর-পশ্চিম অঞ্চলের পৌরসভার সাথে সংযুক্ত করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্প্রসারণ, গ্রামীণ ও নগর এলাকায় মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।
প্রথম পর্যায়ে প্রকল্পটি ৮১টি পৌরসভা এবং ৬টি সিটি কর্পোরেশনে বাস্তবায়িত হবে, যা বাংলাদেশের ৩৬টি জেলাকে অন্তর্ভূক্ত করছে। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রায় ২.১ কোটি মানুষ উপকৃত হবেন, যার অর্ধেকই নারী।
কর্মশালায় জানানো হয়, প্রকল্পের আওতায় রাস্তা ও ফুটপাত, সড়ক বাতী উন্নয়ন, ড্রেননির্মাণ, পাবলিক টয়লেট, বাজার ও বাসটার্মিনাল উন্নয়ন, ডাম্পি স্টেশন, সুপারমার্কেট, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, পৌর ভবন নির্মাণসহ আধুনিক নগর সেবার বিভিন্ন দিক উন্নয়ন করা হবে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্প সামাজিক ও পরিবেশগত দিক বিবেচনা এবং নারীর অংশ গ্রহণ নিশ্চিত করে পরিচালিত হবে।
এলজিইডি ঢাকা থেকে আগত পরিবেশ বিশেষজ্ঞ ড. কাজী আলমগীর কবীর, ডিআরএম এন্ড ক্লাইমেন্ট চেঞ্জ বিশেষজ্ঞ মোঃ মাকছুদুল আমিন, নগর পরিকল্পনাবিদ মোঃ সাইফুল ইসলাম, পরিবেশ বিশেষজ্ঞ ডিজাইন ইঞ্জিনিয়ার সানিম আরেফিন, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মোঃ জাহিদুল ইসলাম সহ টাউন লেভেল কো-অডিনেশন কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি ২০২৬/মওম

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ পাচ্ছেন যারা

আলোকিত ডেস্ক:

বাংলা ভাষা এবং সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ২০২৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছেন ৯ জন বিশিষ্ট কবি, লেখক ও গবেষক।

২৩ ফেব্রুয়ারি সোমবার একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২৫ সালের জন্য মোট ৮টি ক্যাটাগরিতে ৯ জনকে এ পুরস্কার ঘোষণা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর ‘প্রস্তাবক কমিটি’র প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এবং ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি’র সিদ্ধান্তক্রমে বাংলা একাডেমি নির্বাহী পরিষদ ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫’ অনুমোদন করে। আগামী ২৬ ফেব্রুয়ারি একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পেলেন যারা—

কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ/গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী, মুক্তিযুদ্ধে মঈদুল হাসান।

আলোকিত প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি ২০২৬/মওম

হজ্জ ও প্রবাসী যাত্রীদের বিমানবন্দরে ভো*গান্তি দূর হবে: মন্ত্রী আফরোজা খানম রিতা

মো: মহিদ:

হজ্জ ও প্রবাসী যাত্রীদের যেন বিমানবন্দরে আর কোনো হয়রানি বা ভোগান্তির মুখে পড়তে না হয়, সে লক্ষ্যে সরকার কার্যকর ও যুগোপযোগী ব্যবস্থা গ্রহণে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জ সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, হজ্জযাত্রী ও বিদেশগামী কর্মীরা দেশের অর্থনীতি ও মর্যাদার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের যাত্রাপথ সহজ ও নিরাপদ করতে বিমানবন্দরগুলোতে জনবল সংকট দূর করা, ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং একীভূত সেবা নিশ্চিত করা হবে। তিনি আরও জানান, দালালচক্রের অপতৎপরতা বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। পাশাপাশি ইমিগ্রেশন প্রক্রিয়া, লাগেজ ব্যবস্থাপনা ও ফ্লাইট পরিচালনায় প্রযুক্তিনির্ভর সেবা বাড়ানো হবে, যাতে যাত্রীরা স্বল্প সময়ে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন। এ সময় মন্ত্রী অতীতের নেতিবাচক সব চর্চা ও দুর্নামের অধ্যায় পেছনে ফেলে নতুনভাবে ভালো ও জনবান্ধব উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। মতবিনিময় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি ২০২৬/মওম

প্রয়াত দুই শীর্ষ নেতার কবর জিয়ারত করলেন বিমান মন্ত্রী আফরোজা খানম রিতা

​সৈয়দ এনামুল হুদা: ​বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা মানিকগঞ্জ সফরে এসে বিএনপির দুই কিংবদন্তি নেতার স্মৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আফরোজা খানম রিতা। ​সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তিনি মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা ও সাবেক মন্ত্রী হারুণার রশীদ খান মুন্নু এবং বিএনপির সাবেক মহাসচিব অ্যাডভোকেট খন্দকার দেলোয়ার হোসেনের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে মন্ত্রী মরহুম নেতাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। ​এরপর তিনি তার গিলন্ডস্থ বাসভবনে মানিকগঞ্জ-৩ আসনের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন-মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার, খন্দকার আকবার হোসেন বাবলুসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ।

​এর আগে সকালে মানিকগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের আগামী এক বছরের কর্মপরিকল্পনা সম্পর্কে মন্ত্রী বলেন: ​“প্রবাসীরা এ দেশের রেমিট্যান্স যোদ্ধা। তারা যখন বিমানবন্দরে নামবেন, তখন যেন একটি নিরাপদ ও সুন্দর পরিবেশ পান, সেটিই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। দেশের বিমানবন্দরে পা রেখে তারা যেন আমূল পরিবর্তনের ছোঁয়া অনুভব করতে পারেন, সেদিকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।” ​

​বিমান মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ের মধ্যে বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর ব্যাপারে বিশেষ নির্দেশনা দিয়েছেন এবং সে অনুযায়ী দ্রুত কাজ এগিয়ে চলছে। এছাড়া আসন্ন হজ মৌসুমে হজযাত্রীরা যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সে লক্ষ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। ​মানিকগঞ্জে আন্তর্জাতিক বিমানবন্দর করার বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “এলাকাবাসীর এই দাবি ও প্রস্তাবটি নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করবো। প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যাল ও সিদ্ধান্তের ভিত্তিতেই পরবর্তীতে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।”

​উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা ও অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী। ​এছাড়াও উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সম্পাদক পরিষদের সভাপতি শহীদুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক আকরাম হোসেন এবং টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিএম খোরশেদ ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

আলোকিত প্রতিদিন/এপি

পা*রমাণবিক সক্ষমতা বৃদ্ধি রাশিয়ার সর্বোচ্চ অগ্রাধিকার : পুতিন

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সঙ্গে সর্বশেষ পারমাণবিক চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে রাশিয়ার। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বর্তমান পরিস্থিতিতে নিজেদের পারমাণবিক সক্ষমতার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে রাশিয়া।

রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিবার্তা পোস্ট করে রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন। সেই ভিডিওবার্তায় পুতিন বলেছেন, “রাশিয়ার নিরাপত্তা  এবং কৌশলগত প্রতিরোধ নিশ্চিত করছে তার পরমাণু অস্ত্র, একই সঙ্গে বিশ্বে শক্তির ভারসাম্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের পারমাণবিক সক্ষমতার উন্নয়ন এখন আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।”

গতকাল রবিবার ছিল রাশিয়ার পিতৃভূমির রক্ষক (ডিফেন্ডার অব দ্য ফাদারল্যান্ড) দিবস। এই দিবস উপলক্ষেই ভিডিওবার্তাটি পোস্ট করেছিল রুশ প্রেসিডেন্টের দপ্তর এবং বাসভবন ক্রেমলিন।

ভাষণে পুতিন বলেন, তিনি এবং তার নেতৃত্বাধীন সরকার রাশিয়ার সামরিক বাহিনী ও নৌবাহিনীকে আরও শক্তিশালী করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আগামী কাল ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন রুশ বাহিনীর সামরিক অভিযান শুরুর ৪ বছর পূর্ণ হবে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চতুর্থ বর্ষপূর্তির ২ দিন আগে প্রেসিডেন্ট পুতিনের এই ভিডিওবার্তা প্রকাশ করল ক্রেমলিন।

সূত্র : এএফপি

আলোকিত প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি ২০২৬/মওম

ভ*য়াবহ বি*স্ফোরণে কেঁ*পে উঠল হালিমা মঞ্জিল, চমেকে মৃ*ত্যুর সঙ্গে লড়ছেন ৯ জন

মুহাম্মদ জুবাইর:

হালিশহরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ,শিশুসহ ৯ জন দগ্ধ,সবার অবস্থা সংকটাপন্ন চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন।চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী,তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। সোমবার ভোর সাড়ে চারটার দিকে হালিশহর এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামের ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়,বিস্ফোরণের পরপরই ফ্ল্যাটে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী আলমগীর হোসেন জানান,ওই বাসায় এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হতো না। সেখানে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সরবরাহকৃত গ্যাসের সংযোগ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলা থেকে গ্যাস লিক হয়ে রান্নাঘরে জমে ছিল। পরবর্তীতে কোনোভাবে আগুনের সংস্পর্শে এসে সেই জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে,বিস্ফোরণে ঘরে থাকা নারী ও শিশুসহ কয়েকজন গুরুতর দগ্ধ হন। তাদের উদ্ধার করে Chittagong Medical College Hospital-এ ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান চিকিৎসক রফিক উদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান,দগ্ধদের সবার শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের অবস্থা সংকটাপন্ন। বার্ন ইউনিট সূত্রে জানা গেছে,আহতদের মধ্যে রানী এবং পাখি নামে দুই নারীর শরীর শতভাগ পুড়ে গেছে। সাখাওয়াত নামের এক ব্যক্তির শরীরও শতভাগ দগ্ধ হয়েছে। এছাড়া একজনের শরীরের ৮০ শতাংশ, একজনের ৪৫ শতাংশ এবং বাকিদের ২০ থেকে ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন,অধিকাংশের শ্বাসনালী পুড়ে যাওয়ায় পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ উদঘাটনে তদন্ত চলছে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং ভবনটির গ্যাস সংযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

আলোকিত প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি ২০২৬/মওম

আবার দু*র্ঘটনা, আরও একটি তেজস হারাল ভারত

আন্তর্জাতিক ডেস্ক:

মাত্র তিন মাসের মধ্যে ফের দুর্ঘটনার কবলে পড়েছে ভারতের নিজস্ব উদ্যোগ এবং প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজস। ভারতের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ঘটেছে এ দুর্ঘটনা।

২৩ ফেব্রুয়ারি সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে ভারতের বিমান বাহিনী (আইএএফ)-এর পক্ষ থেকে বলা হয়েছে, গত ৭ ফেব্রুয়ারি ঘটেছে এ দুর্ঘটনা। কোন ঘাঁটিতে ঘটেছে— তা উল্লেখ করা হয়নি আইএএফের বিবৃতিতে, তবে বলা হয়েছে—ওই তেজসটি ছিল এক আসনের (সিঙ্গেল সিট) ওই তেজস বিমানটি প্রশিক্ষণ ফ্লাইট শেষে ঘাঁটিতে ফিরে যাচ্ছিল। অবতরণের সময় সেটির ব্রেক অকার্যকর হয়ে যায় এবং এর ফলে রানওয়ে থেকে ছিটকে গিয়ে দুমড়েমুচড়ে যায় যুদ্ধবিমানটি।

বিপদ আঁচ করতে পেরে দুর্ঘটনার মুহূর্তে বিমান থেকে চালক বেরিয়ে এসেছিলেন। ফলে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজস দেশটির বিমানবাহিনীতে যুক্ত হয় ২০১৫ সালের ১৭ জানুয়ারি। বিমানটি তৈরি করেছে ভারতীয় কোম্পানি হিন্দুস্তান অ্যারোনেটিক্স লিমিটেড (হ্যাল)।

৭ ফেব্রুয়ারি তেজসের যে ব্যাচের যুদ্ধবিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে, সেই ব্যাচের প্রায় ৩০টি সিঙ্গেল সিটেড বিমান রয়েছে ভারতের বিমানবাহিনীতে। দুর্ঘটনার পর সেই ৩০টি বিমানের সবগুলোকে গ্রাউন্ডেড করে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে উল্লেখ করেছে বিমান বাহিনী।

তেজসে এই নিয়ে তৃতীয় বার দুর্ঘটনা ঘটল। প্রথম ২০২৪ সালের মার্চে দুর্ঘটনার কবলে পড়েছিল তেজস। রাজস্থানের জয়সলমেরের কাছে ভেঙে পড়েছিল তেজস যুদ্ধবিমান। সে বার পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন। দ্বিতীয় বার তেজস ভেঙে পড়ে দুবাইয়ে এয়ার শো চলাকালীন। মৃত্যু হয় বিমান চালক ও ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার নমন স্যালের। ৭ ফেব্রুয়ারির ঘটনা সেই তালিকায় তৃতীয় সংযোজন।

সূত্র : দ্য হিন্দু, গালফ নিউজ

আলোকিত প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি ২০২৬/মওম

 

নি*ষিদ্ধ আ.লীগের কার্যালয় খোলার বিষয়ে সরকারের সায় নেই: মির্জা ফখরুল

আলোকিত ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়গুলো খুলছে দলটির নেতাকর্মীরা। এসব কার্যালয় খোলার বিষয়ে সরকারের সায় নেই বলে জানিয়েছে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২৩ ফেব্রুয়ারি সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “সারাদেশে আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়ে সরকারের সায় নেই। যেহেতু আইনগতভাবে তাদের কার্যক্রম সাময়িক নিষিদ্ধ, তাই আমরা এটি চাইনি। আশা করি, সরকারের সংশ্লিষ্ট বিভাগ বিষয়টি দেখবে।”

স্থানীয় সরকার মন্ত্রী  বলেন, “সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তারেক রহমানের প্রতি দেশের মানুষের সমর্থন অব্যাহত থাকবে। তার নেতৃত্বে দেশের মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। আশা করি, দল এবং সরকার তার নেতৃত্বে সুসংগঠিত এবং সফল হবে।”

বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে তিনি বলেন, “এ কার্যালয়েই ম্যাডামের সঙ্গে অনেক কর্মসূচি পালন করেছি। তার আত্মার মাগফেরাত কামনা করছি।”

গণতন্ত্র পুনরুদ্ধারে সাংবাদিকদের ভূমিকা ইতিহাসে লেখা থাকবে বলেও জানান মির্জা ফখরুল। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জানতে চাইলে তিনি বলেন, “মন্ত্রণালয়ের কিছু প্রথা আছে। সেগুলো শেষ করেই নির্বাচন হবে।  নারীদেরও মনোনয়ন দেওয়া হবে।”

আলোকিত প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি ২০২৬/মওম

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্বভার গ্র*হণ!

বিশেষ প্রতিনিধি: লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান আজ থেকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন আজ। সোমবার সকালে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমান নবনিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসারকে লেফটেন্যান্ট জেনারেল র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এসময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন। লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান ২১ জুন ১৯৯১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কোর অব ইনফেনট্রিতে কমিশন লাভ করেন। তিনি ২৪ ডিভিশনের জিওসি, সামরিক সচিব ও মহাপরিচালক, প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরসহ সেনাবাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/এপি

প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে : হুমায়ুন কবির

আলোকিত প্রতিবেদক:

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে সে দেশের সরকার। তবে সফরের সময়সূচি চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।

সচিবালয়ে ২৩ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১টায় সৌজন্য সাক্ষাৎকালে চীন সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

প্রধানমন্ত্রীর  পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আনুষ্ঠানিক অভিনন্দন, শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পক্ষে শুভেচ্ছা বিনিময় করা হয়।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক ঐতিহাসিক। সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে। বর্তমানে বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন। কীভাবে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক আরও উন্নয়ন করা যায় এ বিষয়ে আলোচনা হয়েছে। দুদেশের মধ্যেকার সম্পর্ক আর জোরদারে কথাবার্তা হয়েছে বৈঠকে।

হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে চীন সফরে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপির দুই-তৃতীয়াংশ ম্যান্ডেটকে চীন সম্মান জানিয়েছে।

আলোকিত প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি ২০২৬/মওম