আজ রবিবার, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 127

না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী

বিনোদন ডেস্ক:
না ফেরার দেশে চলে গেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা। জানা যায়, তিনি আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন অভিনেতা নিজে। এমন আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকাহত তাদের ভক্তরা ।

বর্তমানে জাহের আলভী নাটকের শুটিংয়ে নেপালে অবস্থান করছেন। স্ত্রীর মৃত্যুর বিষয়ে তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি বার্তা দিয়েছেন। লিখেছেন, আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংয়ের কাজে ব্যস্ত আছি । এমন খবর শুনতে হবে আমি ভাবতেও পারি নাই। আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।

অভিনেতা আরও লেখেন, আমার শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, আমাকে একটু সময় দিন। আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি, ফিরে সবার সাথে কথা বলব। ততক্ষণ পর্যন্ত এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে একটু মানসিক স্বস্তি দিন।

জানা যায়, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জাহের আলভী ও ইকরা। দীর্ঘ ১৫ বছরের এই দাম্পত্য জীবনে তাদের একটি পুত্র সন্তান রয়েছে।

অভিনেতার অনুরোধ, আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও দয়া করে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। সবাই আমার ইকরার জন্য দোয়া করবেন।

ইকরার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে ভক্ত ও পরিচিতদের ভিড় বাড়ছে। মৃত্যুর মাত্র ৫ ঘণ্টা আগেও তিনি একটি পোস্ট দিয়েছিলেন, যার মন্তব্যঘরে রীতিমতো স্তব্ধ অনুরাগীরা। সেখানে প্রায় সকলে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

একজন মন্তব্য করেছেন, অন্তত সন্তানের জন্য হলেও যেন মৃত্যুর এই খবরটি মিথ্যা হয়। আরেকজন লিখেছেন, আলভীর জন্মদিনে মা-ছেলের সুন্দর ভিডিও দেখার পর এমন সংবাদ কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়।

আলোকিত প্রতিদিন/ এম আর এম

 

ই*রানের পাল্টা মি*সাইল হা*মলায় আবুধাবিতে একজন নি*হত

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি এবং সামরিক অবকাঠামোতে পাল্টা হামলা চালাচ্ছে ইরান।

এর ফলে সংযুক্ত আরব আমিরাতেও হামলা চালিয়েছে ইরান। তাদের এ মিসাইল হামলায় আমিরাতের আবুধাবিতে একজন নিহত হয়েছেন।

দেশটি এক বিবৃতিতে বলেছে, তাদের এখানে হামলা চালিয়ে ইরান আন্তর্জাতিক আইন এবং তাদের ভৌগলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে। যেটির উপযুক্ত জবাব দেওয়া হবে।

সূত্র: আলজাজিরা

আলোকিত প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০২৬/মওম

গাজীপুরে তারাবি পড়তে বাসা থেকে বেরিয়ে আর ফেরেনি মাহবুব, সকালে মিলল পোড়া দে*হ

কামাল হোসেন, গাজীপুর সদর প্রতিনিধি: গাজীপুর সদর  উপজেলায় তারাবি পড়তে বাসা থেকে বেরিয়ে নিখোঁজের এক দিন পর মাহবুব (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের আগুনে পোড়ানো লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ভবানীপুরের খুরশীদিয়া মারকাযুল উলুম ক্বওমী মাদরাসার পাশে লিচুবাগান সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মাহবুব পরিবারের সঙ্গে ভবানীপুর এলাকার মোশারফ হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। তার বাবা স্থানীয় একটি কারখানায় কর্মরত। মাহবুব খুরশীদিয়া মারকাযুল উলুম ক্বওমী মাদরাসার নাজেরানা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার দৌলতপুর গ্রামের সোহাগের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে মোশারফ হোসেনের লিচুবাগানের পাশ দিয়ে হাঁটার সময় আগুনে পোড়া একটি লাশ দেখে তারা পরিবারের সদস্যদের খবর দেন। পরে নিহতের পরিবার এসে মরদেহ শনাক্ত করে পুলিশকে জানায়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে। নিহতের বাবা সোহাগ বলেন, রাতে তারাবির নামাজে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। রাত ৯টার দিকে বাসায় না ফিরলে তখন খোঁজাখুঁজি শুরু করি। সারারাত অপেক্ষা করেও কোনও সন্ধান পাইনি। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পাই লাশ পাওয়া গেছে। পরে এসে দেখি ঝোপের জঙ্গলে ছেলেকে আগুনে পোড়া অবস্থায় পড়ে আছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

আলোকিত প্রতিদিন/এপি

শ্রীপুরে অজ্ঞাত যুবকের পো*ড়া ম*রদেহ উদ্ধার

জাহিদুর রহমান বকুল:

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় একটি অজ্ঞাত যুবকের পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৮ ফেব্রুয়ারি শনিবার সকালে শ্রীপুর উপজেলার শিশু পল্লী–গণস্বাস্থ্য রোডের টেংরা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবককে গতকাল ২৭ ফেব্রুয়ারি রাতে শুক্রবার ঘটনাস্থলে এনে ঐ ব্যক্তিকে পুড়িয়ে হত্যা করা হয়েছে অথবা হত্যার পর পুড়ানো হয়েছে । তবে নিহত যুবকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশপাশের এলাকায় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ বিষয়ে শ্রীপুর থানার পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এবং নিহতের পরিচয় জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আলোকিত প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০২৬/মওম

নির্বাচনি অঙ্গীকার পূরণে সরকারি কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা চান প্রধানমন্ত্রী

আলোকিত প্রতিবেদক:

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রতিটি রাজনৈতিক দলের একটি ইশতেহার থাকে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছেন। তাই জনগণের সেই প্রত্যাশা পূরণে সবাইকে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে হবে। এক্ষেত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

২৮ ফেব্রুয়ারি শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দায়িত্ব গ্রহণের পর তাদের সঙ্গে এটি ছিল প্রধানমন্ত্রীর প্রথম মতবিনিময় সভা।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। স্বাস্থ্য, শিক্ষা, নারী শিক্ষা, কর্মসংস্থান ও ক্রীড়াসহ ইশতেহারে উল্লেখিত অগ্রাধিকারভিত্তিক এজেন্ডাগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, দেশের মানুষ সরকারের দিকে অনেক প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। কর্মকর্তা-কর্মচারীরাও সরকারের অংশ। সরকার তখনই ভালো করবে, যখন আপনারা সহযোগিতা করবেন।

দেশের মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবাই মিলে কাজ করলে লক্ষ্য অর্জন সম্ভব। দুর্নীতি দূরীকরণেও কর্মকর্তা-কর্মচারীরা পূর্ণ সহযোগিতা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান ও ড. মাহ্‌দী আমিন উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী কার্যালয়ের গঠন ও কার্যাবলি তুলে ধরেন।

এ সময় প্রধানমন্ত্রী দেশ ও রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তা রক্ষা এবং সরকারি নিয়ম-নীতি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেন।

নাগরিকদের ই*রান ছাড়ার নির্দেশ দিয়েছে ১৫টিরও বেশি দেশ

আন্তর্জাতিক ডেস্ক:

পরমাণু প্রকল্প নিয়ে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা, ইতালি, অস্ট্রেলিয়া, ভারত, চীন-সহ ১৫টিরও বেশি দেশ। সেই সাথে ইরানে ভ্রমণ বিষয়ক সতর্কতাও জারি করেছে দেশগুলো।

দেশগুলোর এ পদক্ষেপের প্রধান কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুক্রবারের একটি মন্তব্য। ইরানের পরামাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৫ দফা সংলাপ হয়েছে তেহরান এবং ওয়াশিংটনের প্রতিনিধিদের মধ্যে। গতকাল ২৭ ফেব্রুয়ারি জেনেভায় পঞ্চম দফা সংলাপ শেষ হওয়ার মাধ্যমে সমাপ্তি ঘটেছে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের।

গতকাল সংলাপ শেষ হওয়ার পর ওয়াশিংটনে এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ৫ দফা সংলাপের পর যে ফলফল এসেছে, তাতে তিনি সন্তুষ্ট নন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বিভিন্ন ছোটোখাটো বিষয় নিয়ে সমঝোতা হলেও ইরানের ইউরেনিয়ামের মজুত এবং দেশটির ক্ষেপণাস্ত্র প্রকল্প নিয়ে কোনো ঐকমত্য ছাড়াই শেষ হয়েছে সংলাপ। ট্রাম্পের অসন্তুষ্টির কারণ এটাই।

কিন্তু শুক্রবার মন্তব্যের পর থেকেই নাগরিকদেদের অবিলম্বে ইরান ছাড়ার আহ্বান জানানো শুরু করে বিভিন্ন দেশ। কারণ জানুয়ারির মাঝামাঝি থেকে মধ্যপ্রাচ্যের জলসীমা এবং ইসরায়েলে যুদ্ধজাহাজ, বিমানবাহী যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমান মোতায়েন করা শুরু করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার নেতৃত্বাধীন প্রশাসনের কর্মকর্তারা একাধিকবার ইঙ্গিত দিয়েছেন—যে কোনো সময় বড় ধরণের হামলা হতে পারে ইরানে।

নিষেধাজ্ঞা থাকার কারণে কোনো দেশ থেকে সরাসরি তেহরানে নামতে পারে না কোনো আন্তর্জাতিক ফ্লাইট, এ কারণে যারা ইরানে যেতে ইচ্ছুক কিংবা ইরান থেকে বাইরের কোনো দেশে যেতে চান— তাদের প্রথমে তুরস্কের ইস্তাম্বুল আসতে হয়— তারপর সেখান থেকে আন্তর্জাতিক ফ্লাইটে উঠতে হয়।

এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে উদ্বেগ বাড়তে থাকায় তেহরান-ইস্তাম্বুল আপডাউন ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত ফ্লাইট বন্ধ থাকবে।

সূত্র : এএফপি, গালফ নিউজ

ই*স*রা*য়েল-যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষে*পণাস্ত্র হা*মলা ই*রানে

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানে যৌথ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ২৮ ফেব্রুয়ারি শনিবার এই যৌথ ক্ষেপণাস্ত্র হামলার নানা ছবি এবং ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানে অবস্থিত প্রেসিডেন্টের বাসভবন লক্ষ্য করে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ আজ শনিবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন।

ইরানের রাষ্ট্রায়ত্ব টেলিভিশন চ্যানেলের সংবাদেও ‘তেহরানে বিস্ফোরণ ঘটেছে’ বলে সম্প্রচার করা হয়েছে— তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে তেহরানের কেন্দ্রস্থলে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র।

ইরানের সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো বিবৃতি কিংবা বার্তা দেওয়া হয়নি; তবে ইসরায়েল কাৎজ ইতোমধ্যে দেশজুড়ে জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছেন। সতর্কতামূলক সাইরেনও বাজানো হয়েছে। সাইরেন বাজানোর কারণ ব্যাখ্যা করে এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, “ইসরায়েল রাষ্ট্রের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা সম্পর্কে জনসাধারণকে প্রস্তুত করার জন্য সতর্কতা হিসেবে এই সাইরেন বাজানো হয়েছে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে তেহরানের কিছু ভিডিও পোস্ট করা হয়েছে। সেসব ভিডিওতে দেখা গেছে, তেহরানের কেন্দ্রীয় এলাকার বিভিন্ন ভবন থেকে আগুনের কালো ধোঁয়ার কুন্ডুলি উঠছে।

সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দপ্তরের কাছে আঘাত হেনেছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র।

সূত্র : দ্য ওয়াশিংটন পোস্ট

টেকনাফে বিএনপির শোকরানা সভা ও ইফতার মাহফিলে নবনির্বাচিত সংসদ শাহাজাহান চৌধুরী

হেলাল উদ্দিন, টেকনাফ: উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ৫ম বারের মতো নির্বাচিত হওয়ায় টেকনাফ উপজেলা বিএনপির উদ্যোগে শোকরানা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে টেকনাফের এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যার মধ্যে ছিলেন-জেলা বিএনপির অর্থ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, টেকনাফ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরওয়ার কামাল চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হাশেম সিআইপি, টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আকতার হোসাইন বাবলু  ও উপজেলা যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দসহ অনেকে।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি আধুনিক ও মডেল উখিয়া-টেকনাফ গড়ে তোলা হবে। তিনি মাদক কারবারি, পাহাড়ি অপহরণকারী ও মানবপাচারকারীদের হুঁশিয়ার করে বলেন—অবৈধ কার্যক্রম পরিহার করে সঠিক পথে ফিরে আসতে হবে, অন্যথায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনের ফলাফল প্রত্যাশিত হয়নি; কোথায় দুর্বলতা রয়েছে তা চিহ্নিত করে সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে। দলের নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তা সহ্য করা হবে না। অনুষ্ঠান শেষে দেশ ও দলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোকিত প্রতিদিন/এপি

সোনারগাঁয়ে আরজেএফ’র অভিষেক, গুণীজন সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত!

মো: সুজন খান নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সোনারগাঁ উপজেলা রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর নবনির্বাচিত কমিটির উদ্যোগে অভিষেক, গুণীজন সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ২টা ৩০ মিনিটে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানটি সোনারগাঁ শপিংমলের কলাপাতা রেস্টুরেন্টে আয়োজিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ওবাইদুল কাদের নদভী কাসেমী, প্রতিষ্ঠাতা পরিচালক, মাদরাসাতুশ শরফ আল-ইসলামিয়া ও এর অঙ্গপ্রতিষ্ঠানসমূহ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আরজেএফ-এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ আতাউর রহমান (মোগরাপাড়া)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ এবং হাজী মোঃ আব্দুল্লাহ্ আল-মামুন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মহিউদ্দিন খান, ইমাম ও খতীব, চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদ। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ফাহাদুল ইসলাম, সভাপতি, আরজেএফ সোনারগাঁ শাখা এবং সঞ্চালনায় ছিলেন উজ্জ্বল হোসেন মাসুম, সাধারণ সম্পাদক, আরজেএফ সোনারগাঁ শাখা। অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানান এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্ত হয়।

আলোকিত প্রতিদিন/এপি

আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আমির শিরালি জনসমর্থনে এগিয়ে আছেন

শহিদুল্লাহ সরকার: আসন্ন ইউপি নির্বাচনে জনসমর্থনে এগিয়ে আছেন। বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিরালি তিনি তার নিজ অর্থায়নে অসহায় দরিদ্র মানুষ কে সহায়তায় বিরল ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। আসন্ন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আমির শিরালির বিষয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়,এলাকার প্রত্যেক ঘর থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত মানুষের মাঝে আমির শিরালি কে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। সবার মুখে একটাই কথা আমির শিরালির মত এই এলাকায় কেও  উন্নয়ন মূলক কাজ করতে পারবে না। চায়ের দোকানে বসে থাকা খাগান এলাকার ভোটার নুর মোহাম্মদ এর সাথে কথা হয় আমাদের , তাকে প্রশ্ন করা হয় এবার ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে যোগ্য ব্যক্তি কে আসলে ভালো হবে। প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির সভাপতি আমির শিরালি একজন ভালো মানুষ। তার মত কেউ এই এলাকার চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখেনা। আমরা বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আমির শিরালি কে দেখতে চাই।

 

আলোকিত প্রতিদিন/এপি