আজ রবিবার, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 125

গভীর সমুদ্র থেকে ১৫ মানব পাচারকারী আ#টক, নারী-শিশুসহ উ#দ্ধার ১৫৩ জন

নিজস্ব প্রতিবেদক:
সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ১৫ জন মানব পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সময়ে পাচারের উদ্দেশ্যে বন্দি করে রাখা নারী ও শিশুসহ ১৫৩ জনকে উদ্ধার করা হয়েছে।

আজ রোববার (১ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বিপুলসংখ্যক নারী, পুরুষ ও শিশু সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার মধ্যরাত ৩টার দিকে ‘অপারেশন সমুদ্র প্রহরা’য় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ‘কামরুজ্জামান’ ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করতে সক্ষম হন। তল্লাশি চালিয়ে বোট থেকে মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ ১৫৩ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ১৫ জন মানব পাচারকারীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উচ্চ বেতনের চাকরি ও স্বল্প খরচে বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছিল সংঘবদ্ধ পাচারকারী চক্র

আলোকিত প্রতিদিন /০১মার্চ ২০২৬ / এম আর এম

মধ্যপ্রাচ্যে সং#ঘা#তের কারণে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ স্থগিত

স্পোর্টস ডেস্ক:

ইরানে উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনেও। এর ফলে আগামী দু’দিনের (সোমবার ও মঙ্গলবার) এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিটের ম্যাচ স্থগিত করেছে মহাদেশীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা এএফসি। নতুন সূচি পরে ঘোষণা করা হবে।

আজ (রোববার) এশিয়ান ফুটবল কনফেডারেশন তাদের এক বিবৃতিতে জানিয়েছে, ‘ আমরা পরিবর্তিত পরিস্থিতির ওপর গভীর নজর রাখছি । পাশাপাশি খেলোয়াড়, দল, কর্মকর্তা এবং সমর্থকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর।’ রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগের চারটি ম্যাচ সংযুক্ত আরব আমিরাত ও কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যেখানে খেলার কথা ছিল স্বাগতিক দেশ, সৌদি আরব ও ইরানের দলগুলো।

সোমবার কাতারে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সৌদি আরবের ক্লাব আল-আহলি ও স্বাগতিক ক্লাব আল-দুহাইল মুখোমুখি হতো। একইদিন সংযুক্ত আরব আমিরাতের শাবাব আল-আহলি নিজেদের মাঠে আতিথ্য দিত ইরানের ট্রাক্টর এফসিকে। পরবর্তীতে মঙ্গলবার কাতারের আল-সাদ ও সৌদি আরবের আল-হিলাল এবং সংযুক্ত আরব আমিরাতের আল-ওয়াহদা মুখোমুখি হওয়ার কথা ছিল সৌদি আরবের আল-ইত্তিহাদের।

এদিকে, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ২–এর কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলোও স্থগিত করা হয়েছে। মঙ্গলবার কাতারের আল-আহলি নিজেদের মাঠে জর্ডানের আল-হুসেইনকেকে আতিথ্য দেওয়ার কথা ছিল। এ ছাড়া বুধবার পূর্বনির্ধারিত আরব আমিরাতের আল-ওয়াসল ও সৌদি আরবের আল-নাসরের ম্যাচও মাঠে গড়াবে না। তবে নির্ধারিত সূচি অনুযায়ী এই দুই প্রতিযোগিতার পূর্বাঞ্চলীয় অংশের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

আলোকিত প্রতিদিন /০১মার্চ ২০২৬ / এম আর এম

মাইকেল জ্যাকসনের এস্টেট ঘিরে গুরুতর অভিযোগে মামলা

বিনোদন ডেস্ক:

বিশ্বখ্যাত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের প্রয়াণের দেড় দশক পরও তাকে নিয়ে আইনি জটিলতা থামছে না। সম্প্রতি তার এস্টেটের বিরুদ্ধে যৌন কর্মকাণ্ড এবং গুরুতর সব অসদাচরণের অভিযোগ এনে মামলা করেছেন তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কাসিও পরিবারের সদস্যরা।

তাদের দাবি, শৈশব থেকে শুরু করে পরবর্তী কয়েক বছর ধরে বিভিন্ন দেশে ভ্রমণের সময় তারা জ্যাকসনের এস্টেটে অপ্রীতিকর পরিস্থিতির শিকার হয়েছিলেন। যদিও এই অভিযোগগুলো নিয়ে শুরু থেকেই তীব্র আইনি লড়াই ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

মামলার নথিতে কাসিও ভাই-বোনেরা দাবি করেছেন, সুইজারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে ভ্রমণের সময় তারা যৌন নির্যাতনের শিকার হন। এমনকি অভিনেত্রী এলিজাবেথ টেলর এবং সংগীতশিল্পী এলটন জনের বাসভবনেও এমন ঘটনা ঘটেছে ।

তারা আরও দাবি করেন, ২০১৯ সালে ‘লিভিং নেভারল্যান্ড’ প্রামাণ্যচিত্রটি দেখার পর তারা জ্যাকসন এস্টেটে যোগাযোগ করেন এবং ৫ বছর মেয়াদী একটি আর্থিক সমঝোতায় পৌঁছান। তবে বর্তমানে সেই সমঝোতা বাতিল করে তারা উচ্চতর ক্ষতিপূরণ দাবি করে নতুন এই মামলাটি দায়ের করেছেন।

মাইকেল জ্যাকসনের এস্টেটের পক্ষ থেকে এই অভিযোগগুলো কঠোরভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। জ্যাকসন এস্টেটের আইনজীবী মার্টি সিঙ্গার এই মামলাটিকে ‘অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা’ হিসেবে অভিহিত করেছেন।

তিনি জানান, পরিবারটি গত ২৫ বছরেরও বেশি সময় ধরে মাইকেল জ্যাকসনের পক্ষে জোরালোভাবে অবস্থান নিয়ে আসছিল, অনুচিত আচরণের অভিযোগ থেকে তাকে নির্দোষ বলে দাবি করছিল। কিন্তু সাম্প্রতিক এ মামলাটি আদালতে দাখিল করা হয়েছে মূলত অনুকূল বিচারিক ক্ষেত্র খুঁজে বের করার উদ্দেশ্যে, যাতে মাইকেল জ্যাকসনের এস্টেট ও সংশ্লিষ্ট কোম্পানিগুলোর কাছ থেকে শত শত মিলিয়ন ডলার আদায় করা যায়।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির কাসিও পরিবারের সঙ্গে মাইকেল জ্যাকসনের সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড় এবং পারিবারিক। ডমিনিক ও কনি কাসিও দম্পতির সন্তানদের জ্যাকসন নিজের ছোট ভাই-বোনের মতোই স্নেহ করতেন। দীর্ঘ সময় এই পরিবারটি পপ সম্রাটের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হিসেবে পরিচিত থাকলেও সাম্প্রতিক এই মামলার জেরে সেই পুরনো এবং গভীর সম্পর্কে ফাটল স্পষ্ট হলো; যা বিনোদন দুনিয়ায় এখন অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

উল্লেখ্য, বর্ণাঢ্য ক্যারিয়ারে মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে এর আগেও অনেক অভিযোগ আনা হলেও আজ পর্যন্ত কোনো আদালতে তা প্রমাণিত হয়নি।

আলোকিত প্রতিদিন/০১মার্চ ২০২৬/মওম

পাকিস্তানে মার্কিন কনস্যুলেটে হা*ম*লা, ৯জেন নি*হত

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলি-মার্কিন হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান। দেশটির করাচি শহরে মার্কিন কনস্যুলেটে ইরানপন্থী বিক্ষোভকারীরা হামলা চালিয়েছেন। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর সংঘাতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। রবিবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

করাচির উদ্ধারকারী সংস্থা এধি ফাউন্ডেশনের মুখপাত্র মুহাম্মদ আমিন এএফপিকে বলেছেন, ‌‌‌কনস্যুলেটে হামলার ঘটনায় আমরা এখন পর্যন্ত ৯ জনের মরদেহ করাচির বেসামরিক হাসপাতালে নিয়ে এসেছি। এছাড়া আরও ২০ জন আহত হয়েছেন। নিহতদের বেশিরভাগের শরীরে গুলির চিহ্ন রয়েছে ।

এএফপির একজন প্রতিনিধি বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি হামলার প্রতিবাদে রবিবার সকালের দিকে কয়েকশ’ বিক্ষোভকারী করাচির মার্কিন কনস্যুলেটে প্রবেশের চেষ্টা চালিয়েছেন। এ সময় একদল যুবক কনস্যুলেটের প্রধান ফটক টপকে ভেতরে ঢুকে পড়েন এবং ভবনের জানালার কাঁচ ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়লে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কাঁটাতারের বেষ্টনী ঘেরা ওই চত্বরে মার্কিন পতাকার নিচেই একদল যুবক মূল ভবনের জানালা ভাঙচুর করছেন। সেখানে এক বিক্ষোভকারীকে বলতে শোনা যায়, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনও শক্তি আমাদের থামাতে পারবে না। আরেক বিক্ষোভকারীকে সেখানে আগুন দেওয়ার চেষ্টার দৃশ্য ধারণ করতে দেখা যায়। এ সময় তিনি বলেন,আমরা করাচির মার্কিন কনসুলেটে আগুন দিচ্ছি।

দেশটির করাচি ছাড়াও লাহোর এবং উত্তরের স্কার্দু শহরেও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। রবিবার বিকেলে রাজধানী ইসলামাবাদের কূটনৈতিক জোনে মার্কিন দূতাবাসের কাছে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: এএফপি।

আলোকিত প্রতিদিন/০১মার্চ ২০২৬/মওম

জিতেও লাভ নেই পাকিস্তানের,সেমিফাইনালে নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যেতে পাকিস্তানকে শুধু জিততেই হতো না। নির্ধারিত একটা ব্যবধানে শ্রীলঙ্কাকে হারাতে হতো। তাহলেই গ্রুপ-২ তে শ্রেয়তর রানরেটে নিউজিল্যান্ডকে টপকে শেষ চারে যেতে পারতো তারা। দুর্ভাগ্য লঙ্কানদের ৫ রানে হারালেও কাঙ্ক্ষিত সমীকরণ মেলাতে পারেনি পাকিস্তান। তাই সুপার এইট থেকে বিদায় নিয়েছে সালমান আগার দল। আর সেমির টিকিট কেটেছে নিউজিল্যান্ড।

পাল্লেকেলেতে শুরুতে টস হেরে পাকিস্তান যেভাবে ব্যাট করেছিল, তাতে মনে হচ্ছিল লক্ষ্য পূরণ করেই ছাড়বে তারা। ৮ উইকেটে সংগ্রহ করে ২১২ রান। ৬০ বলে ১০০ রানের ঝড়ো ইনিংস খেলেছেন সাহেবজাদা ফারহান। তাতে ছিল নয়টি চার ও পাঁচটি ছক্কা হাঁকান। ম্যাচসেরাও তিনি।

পাকিস্তানের বড় সংগ্রহের ভিত গড়ে ওপেনিং জুটি। ফারহানের সঙ্গে ১৭৬ রানের উদ্বোধনী জুটি গড়তে ভূমিকা রাখেন ফখর জামান। ফারহান সেঞ্চুরি পেলেও বেশি বিধ্বংসী ছিলেন ফখর। ফেরার আগে ৪২ বলে ৯টি চার ও ৪ ছক্কায় ৮৪ রান করেন তিনি। তাদের ইনিংসে ভর করেই পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের নজির গড়ে।

লঙ্কানদের হয়ে ৩৩ রানে ৩টি উইকেট নেন দিলশান মাদুশকা। ২টি নেন দাসুন শানাকা।

এমন স্কোরের পর নিউজিল্যান্ডকে নেট রানরেটে পেছনে ফেলতে শ্রীলঙ্কাকে ১৪৭ রানের মধ্যে আটকে রাখতে হতো। কিন্তু ১৫.৫ ওভারে পাঁচ উইকেট হারিয়ে সেই লক্ষ্য পেরিয়ে যায় লঙ্কানরা। ফলে ম্যাচ শেষ হওয়ার আগেই নকআউট পর্বে জায়গা করে নেয় নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের নেট রানরেট ছিল +১.৩৯০, আর পাকিস্তানের (-০.১২৩)।

অবশ্য রান তাড়ায় শ্রীলঙ্কাও ছেড়ে কথা বলেনি। শানাকার শেষের ঝড়ে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানতাড়ার রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল তারা। ১০১ রানে পঞ্চম উইকেট পড়লেও ষষ্ঠ উইকেটে অধিনায়ক দাসুন শানাকা ও পাবান রত্নায়েকে মিলে ৩৩ বলে ৬১ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন। পাবান ৩৭ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫৮ রানে ফিরলেও শানাকা অপ্রত্যাশিত কিছুর বার্তা দিতে থাকেন। শেষ দিকে ঝড়ো ব্যাটিং করতে থাকেন তিনি। কিন্তু শেষ ওভারে লঙ্কানদের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৮ রান। ৩১ বলে অপরাজিত ৭৬ রান করা শানাকা ওই ওভারেই একটি চার ও তিনটি ছক্কা মেরে সম্ভাবনা জাগান অবিশ্বাস্য জয়ের। জয়ের জন্য যখন ২ বলে ৬ রান দরকার, তখনই টানা দুইটি ওয়াইড ইয়র্কারে ডট বল করে জয় সুনিশ্চিত করেন শাহীন আফ্রিদি। শানাকার ইনিংসে ছিল ২টি চার ও ৮টি ছক্কা। সপ্তম উইকেটে মাত্র ১৫ বলে ৪৫ রান যোগ করেন তিনি। শ্রীলঙ্কা শেষ পর্যন্ত ৬ উইকেটে থামে ২০৭ রানে।

পাকিস্তানের হয়ে ২৩ রানে ৩টি উইকেট নেন আবরার আহমেদ।

আলোকিত প্রতিদিন/০১মার্চ ২০২৬/মওম

মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

আলোকিত ডেস্ক:

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

০১ মার্চ, রোববার সকালে সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান প্রধানমন্ত্রীর সাথে দেখা করলে তিনি প্রবাসীদের নিরাপত্তা ও সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এমন তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সকালে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন। ইরানের ঘটনাবলীর কারণে মধ্যপ্রাচ্যের দেশসমূহে বাংলাদেশীরা কী অবস্থায় আছে সে সম্পর্কে প্রধানমন্ত্রী খোঁজ-খবর নিয়েছেন ও প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

আতিকুর রহমান জানান, উদ্ভূত পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক অনেক ফ্লাইট বাতিল হওয়ায় বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দেখভাল কীভাবে করা হচ্ছে, প্রধানমন্ত্রী সেটিও সার্বক্ষণিকভাবে তদারকি করছেন।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমান মন্ত্রী এবং প্রতিমন্ত্রী কাজ করছেন। বিমান প্রতিমন্ত্রী সকাল থেকে বিমানবন্দরে অবস্থান করছেন ও প্রবাসী কল্যাণ মন্ত্রীও এই কাজে সার্বক্ষণিকভাবে নিয়োজিত রয়েছেন।

সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজ অফিসে আসেন। দিনের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। অতিরিক্ত প্রেস সচিব জানান, বৈঠকে ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ মোকাবিলা নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী। তিনি ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ মোকাবিলায় একটি কর্মপরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছেন।

বৈঠকের শেষে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বেরিয়ে আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের বলেন, ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ মোকাবিলায় ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক তৈরি করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

আলোকিত প্রতিদিন /০১মার্চ ২০২৬ / এম আর এম

টাঙ্গাইলের দীর্ঘ প্রতীক্ষিত আমতলা-বৈল্যা সড়কের উদ্বোধন

সাইফুল ইসলাম সবুজ:

টাঙ্গাইল পৌরবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে অবশেষে উন্মুক্ত হলো ডিসি অফিসের আমতলা থেকে বৈল্যা পর্যন্ত ৯৩০ মিটার দৈর্ঘ্যের গুরুত্বপূর্ণ সড়কটি। শনিবার(২৮ ফেব্রুয়ারি) সড়কটির শুভ উদ্বোধন করেন- কৃষি, মৎস্য ও প্রাণি সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি খানাখন্দে ভরে গিয়ে চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছিল। অথচ টাঙ্গাইল শহরে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ ‘বাইপাস’ হিসেবে বিবেচিত এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার ছোট-বড় যানবাহন চলাচল করে থাকে। গুরুত্বপূর্ণ এই সংযোগ সড়কটি বেহাল থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, জনদুর্ভোগ কমাতে চলতি বছরের ১২ জানুয়ারি সড়কটির সংস্কার কাজ শুরু হয়। জিওবি রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় ৭৭ লাখ ৯৭ হাজার ৫১৯.২৫ টাকা চুক্তিমূল্যে অত্যন্ত দ্রুততার সাথে ৯৩০ মিটার দীর্ঘ এই সড়কটির নির্মাণ ও সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে।সড়কটি চালুর ফলে শুধু যানবাহন নয় বরং ডিসি অফিস ও আদালত পাড়ায় যাতায়াতকারী সাধারণ মানুষের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে। এ সড়কে চলাচলকারীরা জানায়, আগে সামান্য বৃষ্টিতেই এই সড়কে পানি জমে যেত এবং গর্তের কারণে রিকশা বা সিএনজি উল্টে প্রায়ই দুর্ঘটনা ঘটত। এখন নতুন করে সড়কটি নির্মিত হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত।

উদ্বোধনকালে বিএনপির প্রচার সম্পাদক প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এই সড়কটি টাঙ্গাইল শহরে প্রবেশ পথে যানজট নিরসনে ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার জনগণের দুর্ভোগ লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সড়কটি সচল হওয়ায় এখন থেকে যানবাহনগুলো বাসটার্মিনালের ভয়াবহ যানজট এড়িয়ে সহজে শহরের মূলকেন্দ্রে পৌঁছাতে পারবে।

উদ্বোধনকালে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়াসহ এলজিইডির কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/ এম আর এম

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী হাসপাতালে ভর্তি

আলোকিত ডেস্ক:

নিউমোনিয়াজনিত অসুস্থতায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।

১ মার্চ রবিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নিউমোনিয়াজনিত অসুস্থতায় ২৮ ফেব্রুয়ারি শনিবার সকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।

আলোকিত প্রতিদিন/০১মার্চ ২০২৬/মওম

হরমুজ প্রণালি বন্ধ করে দিলো ইরান, চাপের মুখে বাংলাদেশ

আলোকিত প্রতিবেদক:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিবাদে এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার প্রতিক্রিয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ ‘হরমুজ প্রণালি’ বন্ধ করে দিয়েছে তেহরান। শনিবার তেহরানসহ ইরানের বিভিন্ন অঞ্চলে চালানো হামলার পর এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা ও তেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের নেভাল মিশন ‘এসপাইডেস’-এর একজন কর্মকর্তা জানিয়েছেন যে, ইরান সরকার আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না দিলেও আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে কোনো বাণিজ্যিক বা যাত্রীবাহী জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। এই নিষেধাজ্ঞা অমান্য করলে জাহাজগুলোকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বিপ্লবী গার্ড। ওমান উপসাগর ও আরব সাগরকে যুক্ত করা এই সামুদ্রিক পথটি বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত সংবেদনশীল। বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব, ইরাক ও সংযুক্ত আরব আমিরাত এই পথটি ব্যবহার করেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ করে থাকে। এই রুটটি বন্ধ হয়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কার্যত স্থবির হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, তেহরান যদি দীর্ঘ সময় এই পথটি বন্ধ রাখে, তবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলার পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে। ভারতের একটি সিকিউরিটিজ প্রতিষ্ঠানের প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি সরবরাহের প্রধান এই পথটি বন্ধ হওয়া মানে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগা। এদিকে, খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও সাত দিনের সরকারি ছুটি চলছে। । সব মিলিয়ে হরমুজ প্রণালি বন্ধের এই সিদ্ধান্ত বিশ্বরাজনীতি ও অর্থনীতিতে এক নজিরবিহীন সংকটের জন্ম দিয়েছে।

বাংলাদেশের জ্বালানি চাহিদার প্রায় ৬৫ থেকে ৭০ শতাংশই আমদানিনির্ভর। এর বড় অংশই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), অপরিশোধিত জ্বালানি তেল ও এলপিজি, যা মূলত কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমান থেকে আমদানি করা হয়। সমুদ্রপথে এসব জ্বালানি দেশে আনতে হরমুজ প্রণালি ব্যবহার করা হয়, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল রফতানি রুট।

রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন অ্যাসপিডসের এক কর্মকর্তা বলেছেন, ইরানের বিপ্লবী গার্ডের পক্ষ থেকে জাহাজগুলোকে ভিএইচএফ বার্তার মাধ্যমে হরমুজ প্রণালি অতিক্রম না করার সতর্কতা দেওয়া হয়েছে।

আলোকিত প্রতিদিন/০১মার্চ ২০২৬/মওম

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নি*হত, নিশ্চিত করলো ইরানের সংবাদমাধ্যম

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি (৮৬) ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন।  ১ মার্চ রবিবার বার্তাসংস্থা তাসনিম, ফার্স নিউজ-সহ ইরানের সরকারি-বেসরকারি সব সংবাদমাদ্যম নিশ্চিত করেছে খামেনির নিহতের তথ্য।

সরকারি টেলিভিশন চ্যানেল আইআরআইবি তাদের প্রতিবেদনে বলেছে, “আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ হয়েছেন। ইরানকে সমুন্নত রাখতে এই মহান পণ্ডিত এবং যোদ্ধা তার জীবন উৎসর্গ করেছেন।” খামেনির নিহতের ঘটনায় ৪০ দিনের শোক ঘোষণা করেছে ইরান।

গতকাল শনিবার সকালে তার প্রাসাদকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি ও মার্কিন সেনারা। তারপর রাতের দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রথমে খামেনি নিহত হয়েছেন বলে জানান। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও, খামেনির নিহতের তথ্য নিশ্চিত করেন। ইরান প্রথমে খামেনির নিহতের তথ্য স্বীকার করেনি। আজ রবিবার বাংলাদেশ সময় সকালে খামেনির নিহত হওয়ার তথ্য স্বীকার করেছে তেহরান।

ইরানে ক্ষমতাসীন শিয়াপন্থি ইসলামি প্রজাতান্ত্রিক সরকারের সর্বোচ্চ নেতা হিসেবে দেশটির প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ইন চিফ ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। সেই সঙ্গে পার্লামেন্ট, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, অর্থ ও ব্যাংক ব্যবস্থা, রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগ-সহ ইরানের সর্বক্ষেত্রে ছিল অত্যন্ত গভীর এবং সর্বব্যাপী। মূলত তার নির্দেশনাতেই ইরানের সরকার চলতো।

১৯৭৯ সালে ইরানের তৎকালীন শাহ (রাজা) মুহম্মদ রেজা শাহ পাহলভিকে হটিয়ে ইরানের জাতীয় ক্ষমতা দখল করে শিয়াপন্থি বিভিন্ন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী, শাহবিরোধী রাজনৈতিক দল এবং কমিউনিস্ট দলগুলো। সেই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। বিপ্লবের পর তিনি হন ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা।

১৯৮৯ সালে বয়সজনিত অসুস্থতায় মারা যান খোমেনি। তার মৃত্যুর পর দেশটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা হন আয়াতুল্লাহ আলী খামেনি।

সূত্র : সিএনএন, এক্সিওস

আলোকিত প্রতিদিন/০১মার্চ ২০২৬/মওম