আজ রবিবার, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 123

ইরানের হা*ম*লায় বিপাকে যুক্তরাষ্ট্রের মিত্ররা

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি হামলার জবাবে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। তেহরানের এই নজিরবিহীন পাল্টা হামলায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে উপসাগরীয় অঞ্চলে ওয়াশিংটনের মিত্র দেশগুলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, ইরাক, ওমান ও কাতারের আকাশসীমায় ইরানের হামলা অব্যাহত রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা এখন পর্যন্ত ইরানের ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দুটি ক্রুজ মিসাইল এবং ৫৪১টি ড্রোন মোকাবিলা করেছে। অন্যদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে ইরানের হামলার চেষ্টা প্রতিহত করার দাবি করেছে সৌদি সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

ইরানের সঙ্গে সাধারণত সুসম্পর্ক বজায় রাখা ওমানের বন্দরনগরী দুকমেও একটি ড্রোন হামলার খবর পাওয়া গেছে। এছাড়া বাহরাইনের বাসিন্দারা নিশ্চিত করেছেন যে, দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে।

উদ্ভূত পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেছেন, তাদের লক্ষ্য প্রতিবেশী দেশগুলো নয়। তিনি বলেন, আমরা উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে নয়, বরং এসব দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এই হামলা চালাচ্ছি।

খবরে বলা হয়েছে, ২০১৯ সালে সৌদি আরবের তেল স্থাপনায় হামলার পর এটিই উপসাগরীয় অঞ্চলে ইরানের সবচেয়ে বড় সরাসরি হামলা। এর ফলে তেহরানের সঙ্গে আরব রাষ্ট্রগুলোর সম্পর্ক আরও তিক্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আলোকিত প্রতিদিন/০২মার্চ ২০২৬/মওম

চুপ থাকাটাই যেন সবচেয়ে বড় সুপারপাওয়ার: দীপিকা পাড়ুকোন

বিনোদন ডেস্ক:

মা হওয়ার পর থেকে বিতর্ক যেন দীপিকা পাড়ুকোনের পিছু ছাড়তে চাইছে না। তবে এবার তিনি নতুন ছবির জন্য নয়; বরং হলিউডের একটি ব্লকবাস্টার প্রজেক্ট ফিরিয়ে দেওয়ার জন্য তাকে নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

জানা গেছে , হলিউডের জনপ্রিয় ব্ল্যাক কমেডি সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’ -এর চতুর্থ সিজনে অভিনয়ের প্রস্তাব পেয়ে তা প্রত্যাখ্যান করেছেন দীপিকা পাড়ুকোন। জনপ্রিয় এই সিরিজে অভিনয়ের জন্য নির্মাতারা দীপিকার পাড়ুকোনের অডিশন নিতে চেয়েছিলেন। কিন্তু দীপিকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি এই চরিত্রের জন্য কোনো অডিশন দেবেন না। ক্যারিয়ারের এই সময়ে এসে অডিশন দেওয়ার প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন না তিনি। ঠিক এ কারণেই দুই পক্ষের মধ্যে কথা আর এগোয়নি।

প্রসঙ্গত, এর আগে সিরিজের তৃতীয় সিজনেও তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তখন দীপিকা অন্তঃসত্ত্বা থাকায় কাজ করতে পারেননি। সম্প্রতি বলিউড ছবি ‘কল্কি ২’ এবং ‘স্পিরিট’ থেকেও দীপিকা নিজেকে সরিয়ে নিয়েছেন বলে খবর পাওয়া গেছে। এসব জল্পনা আর গুঞ্জনের মাঝেই দীপিকা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি দীর্ঘ বার্তা শেয়ার করেন, যা দেখে নেটিজেনের ধারণা- এই বার্তা তিনি সমালোচকদের উদ্দেশ্যেই লিখেছেন।

দীপিকার সেই পোস্টে লিখেন- ‘শান্ত থাকাই সবচেয়ে বড় ক্ষমতা। যে কেউ মেজাজ হারাতে পারে, সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিতে পারে বা চিৎকার করতে পারে। এতে আলাদা করে কোনো ক্ষমতার প্রয়োজন হয় না। আসল ক্ষমতা তখনই বোঝা যায় যখন চারপাশে বিশৃঙ্খলা থাকা সত্ত্বেও আপনি শান্ত থাকেন।’

একইসঙ্গে দীপিকা জানান, শান্ত থাকা মানে দুর্বল হয়ে পড়া নয়। আসলে এটি হলো নিজের ওপর নিয়ন্ত্রণ রাখার ক্ষমতা। যখন পুরো পৃথিবী শব্দের নেশায় মত্ত, তখন চুপ থাকাটাই সবচেয়ে বড় ‘সুপারপাওয়ার’।

আগামীতে সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘কিং’ ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। যেখানে সহশিল্পী হিসেবে থাকছেন শাহরুখ খান, অভিষেক বচ্চন, সুহানা খান। এই ছবিটি মুক্তির কথা রয়েছে আগামী ডিসেম্বরে। এ ছাড়াও পরিচালক অ্যাটলির নতুন ছবিতেও কাজ করছেন দীপিকা পাড়ুকোন। যেখানে তার বিপরীতে অভিনয় করবেন আল্লু অর্জুন।    সূত্র: হিন্দুস্তান টাইমস

আলোকিত প্রতিদিন/০২মার্চ ২০২৬/ এম আর এম

ঈদ ইত্যাদিতে থাকছেন অর্ধশতাধিক বিদেশি নাগরিকের নাচ-গান

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র ঈদের বিশেষ আয়োজনে এবারও থাকছে বিদেশি নাগরিকদের নিয়ে ব্যতিক্রমী পর্ব। প্রায় তিন দশক ধরে নির্মাতা হানিফ সংকেত এই পর্বগুলোর মাধ্যমে বাংলাদেশের লোকজ সংস্কৃতি, ঐতিহ্য এবং সামাজিক নানা বিষয় বিদেশিদের মাধ্যমে তুলে ধরছেন। বরাবরের মতো এবারও ঢাকার বিভিন্ন দূতাবাস এবং প্রতিষ্ঠানে কর্মরত বিভিন্ন দেশের নাগরিকরা এতে অংশ নিয়েছেন।

জানা গেছে, এবারের পর্বে জাপান, ইতালি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ফ্রান্স, পোল্যান্ড, ইন্দোনেশিয়া ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের প্রায় অর্ধশত নাগরিক অংশগ্রহণ করেছেন। তারা বাংলা ভাষায় অভিনয়, নাচ ও গানের মাধ্যমে মানবিক গুণাবলি, সামাজিক অসংগতি এবং সুবিধাবাদী স্বভাবের নানা চিত্র ফুটিয়ে তুলেছেন।অপেশাদার হয়েও তাদের পেশাদারিত্ব, সময়জ্ঞান এবং নিষ্ঠা দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন হানিফ সংকেত। তিনি জানান, অল্প দিনের পরিচয়ে গড়ে ওঠা এই বন্ধনটি তার কাছে সবসময়ই স্মরণীয় হয়ে থাকে।

জানা গেছে, ঈদের বিশেষ ‘ইত্যাদি’ প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায়।

আলোকিত প্রতিদিন/০২মার্চ ২০২৬/মওম

মধ্যপ্রাচ্যে ক্ষে#পণা#স্ত্র হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭

আলোকিত ডেস্ক:

মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছেন সাতজন। সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এমন তথ্য জা‌নিয়েছে।

বিজ্ঞ‌প্তি‌ থেকে আরও জানা‌ যায়, নিহত সালেহ আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আজমানে সিলেটের বড়লেখার বাসিন্দা ছিলেন। তিনি আকাশ থেকে নেমে আসা ধ্বংসাবশেষে আঘাতপ্রাপ্ত হয়ে প্রাণ হারিয়েছেন। এছাড়াও বাহরাইনে আরও একজন বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় মোট তিনজন আহত হয়েছেন।

বাংলাদেশ দূতাবাস সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। বাণিজ্যিক ফ্লাইট চালু হলে তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। কুয়েতে চারজন বাংলাদেশি— নবীনগরের আমিনুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া), সাথিয়ার রাবিউল ইসলাম (পাবনা), বেগমগঞ্জের মাসুদুর রহমান (নোয়াখালি) ও চাঁদিনার দুলাল মিয়া (কুমিল্লা) ড্রোন হামলায় আহত হয়েছেন। তারা প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করেছেন এবং বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

এছাড়া, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে অবস্থান করছে। দূতাবাস জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সব ক্রু সদস্য নিরাপদ রয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমা উত্তেজনা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে সরকার। মধ্যপ্রাচ্যে বসবাসরত ছয় মিলিয়নেরও বেশি বাংলাদেশির নিরাপত্তা ও সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রবাসীরা যাতে সতর্ক থাকেন ও স্থানীয় সরকারের নির্দেশনা মেনে চলেন সেইজন্য সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আলোকিত প্রতিদিন/০২মার্চ ২০২৬/ এম আর এম

বিশ্বকাপ ব্যর্থতায় পাকিস্তানের ক্রিকেটারদের অর্ধকোটি রুপি জরিমানা

ক্রীড়া ডেস্ক:

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দল যে প্রস্তুতি নিয়েছিল, তার ধারেকাছেও সম্ভবত আর কেউ ছিল না। কিন্তু মাঠে করল কী! কেবল হতাশাই উপহার দিয়ে গেছে। গ্রুপে সহজ প্রতিপক্ষদের বিপক্ষে সাফল্য এসেছে। কিন্তু বড় দলগুলোর বিপক্ষে প্রশ্নবিদ্ধ পারফরম্যান্সে পরাজিত হয়েছে। সুপার এইটের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও লাভ হয়নি। সেমিফাইনাল না খেলে বিদায় নিয়েছে পাকিস্তান। তাদের পারফরম্যান্সে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)হতাশ। কঠোর ব্যবস্থা নিয়েছে তারা সালমান আগা-বাবর আজমদের বিরুদ্ধে।

এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে জানিয়েছে– বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে না পারায় জাতীয় দলের ক্রিকেটারদের ৫০ লাখ রুপি জরিমানা করেছে পিসিবি। পুরো দল মিলে নয়, প্রত্যেক খেলোয়াড়ের ওপর এই জরিমানা আরোপ করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় ২১ লাখ ৮৬ হাজার টাকা।

পাকিস্তান এই বিশ্বকাপের প্রস্তুতিতে অন্য যে কোনো দলের চেয়ে এগিয়ে ছিল। গত এপ্রিল-মে মাসে ছয় সপ্তাহের পাকিস্তান সুপার লিগ শেষে বাংলাদেশের বিপক্ষে ঘরোয়া সিরিজ দিয়ে শুরু। বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত ৩৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিল তারা। এর মধ্যে ২৪টি জিতেছে। দুটি ত্রিদেশীয় সিরিজ জিতেছে তারা এবং পাঁচ দ্বিপাক্ষিক সিরিজের একটিতে পরাজিত হয়েছে। তারা এশিয়া কাপের ফাইনালে পৌঁছেছিল। কিন্তু তবুও শেষ করল যাচ্ছেতাইভাবে।

সাবেক অধিনায়ক এবং ব্যাটিং গ্রেট জাভেদ মিয়াঁদাদ বলেছেন, ‘তোমাদের দেশের ক্রিকেটের শ্রেষ্ঠত্বের ছাপ রাখার জন্য তোমরা দুই বছরে একবার সুযোগ পাও এবং তোমরা আবারও ব্যর্থ হলে। এই সবকিছু দেখা অত্যন্ত হতাশাজনক।’

সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ বলেছেন, টি-টোয়েন্টিতে প্রতিষ্ঠিত হতে কিছু খেলোয়াড়কে অনেক বেশি সুযোগ দেওয়া হয়েছে এবং তারা বড় ইভেন্টে ব্যর্থ। তার কথা, ‘এখন এগিয়ে যাওয়ার সময় এবং ভুলগুলো থেকে শিখতে হবে।’

সাবেক অধিনায়ক বাবর আজম, সালমান ও শাদাব খান, শাহিন আফ্রিদি ও মোহাম্মদ নওয়াজের মতো সিনিয়র খেলোয়াড়রা তীব্র সমালোচনার মধ্যে আছেন। দেশে ফিরে সালমান নেতৃত্ব থেকে বহিষ্কার হতে পারেন বলে শোনা যাচ্ছে।

আলোকিত প্রতিদিন/০২মার্চ ২০২৬/মওম

গোবিন্দগঞ্জে প্রতারক চক্রের ৩ সদস্যকে আদালতে সোপর্দ

রানা ইস্কান্দার রহমান:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের দায়েরকৃত মামলায় প্রতারণা চক্রের গ্রেফতারকৃত ৩ আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। গত রবিবার (০১ মার্চ ২০২৬) সকালে আমলী গোবিন্দগঞ্জ (চৌকী) আদালতে এ তাদের হাজির করা হয়। বিষয়টি নিশ্চিত করেন থানা সূত্র।

পুলিশ জানায়,গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার এফআইআর নং-৩২, তারিখ ২২ জুলাই ২০২৫, জিআর মামলা নং-৩৩১ অনুযায়ী দায়েরকৃত মামলায় আসামী হিসেবে মোঃ দিদারুল মিয়া (২১), মোঃ লিটন আকন্দ (২৬) ও মোঃ মোক্তার আলী (১৯)-কে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা গেছে,২২ জুলাই ২০২৫ তারিখ রাত ৩টা ৩০ মিনিটে পুলিশের একটি দল গোবিন্দগঞ্জ উপজেলার ৬নং দরবস্ত ইউনিয়নের তালুক রহিমাপুর এলাকায় সেকেন্ড অফিসার মীর কায়েসের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় কোমরপুর বাজার এলাকায় অবস্থানরত পুলিশ সদস্যরা যৌথ বাহিনীর সাথে অভিযানে অংশ নেন। অভিযানকালে আশিকের বাড়িতে অবস্থানরত কয়েকজন ব্যক্তি পুলিশ ও সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এসময় মোঃ দিদারুল মিয়া ও মোঃ লিটন আকন্দকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যায়।পরবর্তীতে ঘর তল্লাশি করে ২১টি স্মার্টফোন, ৩টি বাটন মোবাইল ফোন এবং একটি সাদা রঙের টেন্ডা (Tenda রাউটার জব্দ করা হয়।

জব্দ তালিকা প্রস্তুত করে সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামীরা স্বীকার করে যে, তারা মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন সরকারি কর্মকর্তার পরিচয়ে সাধারণ মানুষের কাছ থেকে উপবৃত্তি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণার কৌশলে আত্মসাৎ করতো। পরে ধারাবাহিক অভিযানে ১ মার্চ ২০২৬ তারিখ রাত ৩টা ২০ মিনিটে মোঃ লিটন আকন্দকে তার বসতবাড়ির পেছনের বাগান থেকে গ্রেফতার করা হয়। পলাতক আসামী মোঃ মোক্তার আলীর নাম-ঠিকানাও শনাক্ত করা হয়েছে বলে পুলিশ জানায়।

পুলিশ আরও জানায়, মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত আসামীদের জেল হাজতে আটক রাখার আবেদন জানানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক।

আলোকিত প্রতিদিন/২মার্চ ২০২৬/এম আর এম

চাঁদাবাজি-সন্ত্রাস রুখতে হটলাইন চালু করলেন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-১৬ (পল্লবী ও রূপনগর) নির্বাচনী এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসসহ যেকোনো ধরনের অনিয়ম রুখতে বিশেষ হটলাইন নম্বর চালু করেছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন তিনি।

প্রতিমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়, পল্লবী এবং রূপনগর এলাকায় কেউ যদি চাঁদাবাজি বা কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে, তবে তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। অপরাধী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনগণের দুর্ভোগ লাঘবে এবং সরাসরি অভিযোগ গ্রহণের সুবিধার্থে একটি বিশেষ হটলাইন নম্বর চালু করা হয়েছে। এখন থেকে ওই এলাকার যেকোনো নাগরিক চাঁদাবাজি বা অনিয়মের শিকার হলে সরাসরি ০১৫৫২-১৬১৬১৬ নম্বরে কল করে অভিযোগ জানাতে পারবেন।

প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, আমার নির্বাচনী এলাকাকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত রাখাই প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজ বরদাশত করা হবে না।

আলোকিত প্রতিদিন/০২মার্চ ২০২৬/মওম

ঢাকার যানজট নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী 

আলোকিত প্রতিবেদক:

রাজধানীর চিরচেনা যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই লক্ষ্যে ২ মার্চ সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে এক উচ্চপর্যায়ের পরামর্শক সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশিষ্ট প্রকৌশলী এবং পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক ড. শামসুল হকের নেতৃত্বাধীন একটি বিশেষজ্ঞ দলের সঙ্গে আলোচনা করেন। রাজধানীর যানজট কমিয়ে জনজীবন স্বস্তিদায়ক করতে ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং কৌশলগত পরিবর্তনের বিষয়ে বিশেষজ্ঞদের মতামত ও পরামর্শ গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

একই দিনে শেরেবাংলা নগরে অবস্থিত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলের সংস্কার ও স্থাপত্য উন্নয়নের বিষয়ে স্থপতিদের সঙ্গে আলোচনা করেছেন তারেক রহমান।

সচিবালয়ে অবস্থানকালে প্রধানমন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে পৃথক দুটি বৈঠক করেন।

উল্লেখ্য, আজ সকাল ৯টা ১৩ মিনিটে গুলশানের বাসভবন থেকে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি নিয়মিতভাবে সচিবালয়ে দাফতরিক কাজে অংশ নিচ্ছেন।

আলোকিত প্রতিদিন/০২মার্চ ২০২৬/মওম

শহীদ ফারুকের পরিবারে তারেক রহমানের উপহার পৌঁছে দিলেন এমপি সাঈদ আল নোমান

মোঃ জহির উদ্দিন বাবর: ১ মার্চ ২০২৬, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ফারুকের পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে উপহার পৌঁছে দিলেন চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। রবিবার সন্ধ্যায় নগরীর লালখান বাজার শহীদ ফারুকের বাসভবনে গিয়ে তার পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেন সাঈদ আল নোমান। গত বছর ২৪ জুলাই শহীদ ফারুকের দুই সন্তানের শিক্ষাব্যয়ের দায়িত্ব ও আর্থিক সহযোগিতা করেছিলেন সাঈদ আল নোমান। সাঈদ আল নোমান বলেন, “শহীদ ফারুকের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই ত্যাগ আমাদের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবিরাম প্রেরণা জোগাবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশের প্রতীক। তিনি শহীদ পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেছেন এবং যেকোনো পরিস্থিতিতে তাদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। আমি বিশ্বাস করি রাজনীতি মানে ইবাদত, আর সেই সেবার রাজনীতি, মানবিকতার রাজনীতি আমি ফেরি করবো আপনাদের মাঝে।” এসময় উপস্থিত ছিলেন নগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি,সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির আহবায়ক সৈয়দ ওমর ফারুক, যুগ্ম আহবায়ক দাদন দড়ি সুরুজ, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সুমন, মহিলা দল নেত্রী নাসরিন বাপ্পি, এডভোকেট আয়েশা আক্তার সানজি,ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়া উদ্দিন রনি প্রমুখ।

আলোকিত প্রতিদিন/এপি

স্যামসন-ঝ*ড়ে উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত!

খেলাধুলা: অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়ার্টার ফাইনাল। যে জিতবে, তার হাতেই উঠবে সেমিফাইনালের টিকিট।

কলকাতার ইডেন গার্ডেনসে সেই লড়াই জিতে সেমিফাইনালে নাম লেখাল ভারতই। আজ ৪ বল হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়েছে তারা। গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে সুযোগ না পাওয়া স্যামসনই নায়ক হিসেবে আবির্ভূত হলেন এবার। ৫০ বলে ১২ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৯৭ রানের ইনিংসটি ভারতের ইতিহাসে অন্যতম সেরা হয়ে থাকবে।

১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ওপেনার অভিষেক শর্মা (১০) ও ইশান কিষাণ (১০) দ্রুত বিদায় নিলে চাপে পড়ে যায় স্বাগতিকেরা। ৪৫ রানে ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন স্যামসন। চাপের মুখে দাঁড়িয়ে মাত্র ২৬ বলে বিশ্বকাপে নিজের প্রথম ফিফটি তুলে নেন তিনি। তবে ১১তম ওভারে শামার জোসেফের বলে অধিনায়ক সূর্যকুমার যাদব (১৮) আউট হলে ভারত আবারও ধাক্কা খায়। ১১ ও ১২তম ওভারে মাত্র ৬ রান আসায় রানরেটের চাপ বাড়লেও ১৩তম ওভারে ১৭ রান তুলে ভারতকে লড়াইয়ে টিকিয়ে রাখেন স্যামসন ও তিলক ভার্মা।

আলোকিত প্রতিদিন/এপি