আজ রবিবার, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 122

মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই

রিপন পাল:

প্রখ্যাত ইসলামিক বক্তা পীরজাদা মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী মারা গেছেন। ইন্না লিল্লাহি…ইলাইহি রাজিউন।  আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলাম প্রচারক ও ইসলামি বক্তা আলহাজ্ব মাওলানা মীর মোঃ হাবিবুর রহমান(৭৯) যুক্তিবাদী আর নেই। তিনি ৩মার্চ মঙ্গলবার সকাল  সকাল ৭টা ৪৫ মিনিটে  রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার প্রতিষ্ঠিত রূপগঞ্জের বানিয়াদী হাবিবিয়া হাফেজিয়া মাদ্রাসার সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।
তিনি ১৯৪৭ সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর হারিন্দা গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতা ছারছীনা দরবার শরিফের পির আল্লামা নেছার উদ্দীন খলিফা মাওলানা মীর নিজ গ্রামেই প্রাথমিক লেখাপড়া শুরু করে। একই গ্রামে নেছারিয়া আলিম মাদ্রাসা থেকে ১৯৬৩ সালে দাখিল ও ১৯৬৫ সালে আলিম পাস করেন। ১৯৬৭ সালে ফাজিল পাশ করে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া থেকে প্রথম বিভাগে কামিল পাশ করেন ।
মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী বাংলার আলোড়িত ও আলোচিত মুখ। গ্রাম থেকে শুরু করে শহরের অলি-গলিতেও তার সুললিত কণ্ঠের ওয়াজ শোনা যায়। তিনি কোরআন, হাদিস, নবী, সাহাবী ও আওলিয়াদের জীবনী তাঁর দরাজ কণ্ঠে বয়ান করেন। শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক পরিম-লেও তিনি ধর্মীয় আলোচনার প্রসার ঘটিয়েছেন। তিনি ইসলাম প্রচারে লন্ডন, আমেরিকা, কানাডা, ফ্রান্স, ইতালি, জার্মানি, মালয়েশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র সফর করেছেন। তাঁর লেখা বই ইসলামে নারীর মর্যাদা, ধর্ম এবং ইবাদত, মুক্তির সহজ পথ, রাসুলে খোদা (স.), মক্কাতে রাসুল (স.), মদিনাতে রাসুল (স.), শানে রাসুল (স.) উল্লেখযোগ্য।

আলোকিত প্রতিদিন/০৩মার্চ ২০২৬/মওম

ওমান উপসাগরে ই*রানের যু*দ্ধজাহাজ ধং*সের দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক:

ওমান উপসাগরে ইরানের নৌবাহিনীর ১১টি জাহাজ টহল দিচ্ছিল। সবগুলোকে ধ্বংস করা হয়েছে বলে এক বিবৃতিতে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা সেই বিবৃতিতে বলা হয়েছে, “দু’দিন আগেও ওমান উপসাগরে ইরানের ১১টি যুদ্ধজাহাজ টহল দিয়ে বেড়াচ্ছিল। গতকাল সোমবার সবগুলোকে ধ্বংস করা হয়েছে। ওমান উপসাগরে এখন ইরানের কোনো যুদ্ধজাহাজ নেই।”

আরও বলা হয়েছে, “গত কয়েক দশক ধরে ওমান উপসাগরে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলোতে হামলা এবং হয়রানি করে আসছিল ইরান। সে দিন শেষ হয়ে গেছে। আর ফিরবে না।”

সূত্র : আনাদোলু এজেন্সি

আলোকিত প্রতিদিন/০৩মার্চ ২০২৬/মওম

জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন ব্যারিস্টার আরমান

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান)।

২ মার্চ সোমবার দিবাগত রাতে ব্যারিস্টার আরমানের মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই নিয়োগের তথ্য নিশ্চিত করা হয়েছে। পোস্টে জানানো হয়েছে, নবনিযুক্ত উপদেষ্টা এখন থেকে দলের আন্তর্জাতিক সম্পর্ক এবং পররাষ্ট্র সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর এবার দলীয় আমিরের উপদেষ্টা হিসেবে নতুন এই দায়িত্ব পাওয়া ব্যারিস্টার আরমান সামাজিক মাধ্যমে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দন ও শুভকামনার মধ্য দিয়ে প্রশংসিত হচ্ছেন।

ব্যারিস্টার আরমানও দলীয় আমিরের পক্ষ থেকে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিযুক্ত করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আলোকিত প্রতিদিন/০৩মার্চ ২০২৬/মওম

বিমান খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

আলোকিত প্রতিবেদক:

বিমান খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। ০৩ মার্চ বুধবার বেলা ১১টায় সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

সাক্ষাতে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বর্তমান সরকারের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

আলোকিত প্রতিদিন/০৩মার্চ ২০২৬/মওম

নতুন বাংলাদেশ গঠনে শিক্ষকদের সর্বো*চ্চ সক্রি*য় অংশগ্রহণ কামনা করেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

নতুন বাংলাদেশ গঠনে শিক্ষকদের সর্বোচ্চ সক্রিয় অংশগ্রহণ কামনা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বিভাগ ও শিক্ষকসমাজ একটি অভিন্ন পরিবার। এই পরিবারের দায়িত্বশীল সদস্য হিসেবে শিক্ষকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। জাতির ভবিষ্যৎ নির্মাণে শিক্ষদের দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্ব নিশ্চিত করে এগিয়ে আসতে হবে।

সোমবার (২ মার্চ) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২৭তম বিসিএসের নবনিযুক্ত কর্মকর্তাদের অংশগ্রহণে ২০৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নায়েমের মহাপরিচালক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক।

মন্ত্রী বলেন, দীর্ঘ বিলম্বের পর আপনাদের যোগদান দেশের প্রশাসনিক ইতিহাসে একটি অনাকাঙ্ক্ষিত অধ্যায় হিসেবে বিবেচিত হবে। ভবিষ্যতে এ ধরনের বিলম্ব এবং অবিচারের পুনরাবৃত্তি না হওয়ার প্রত্যাশা করছি। আপনারা জাতির ভবিষ্যৎ নির্মাতা। যাদেরকে আপনারা শিক্ষা দেবেন, তারাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই দায়িত্ব পালনে শিক্ষদের সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও পেশাদারিত্ব প্রদর্শন করতে হবে।

ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ কর্তৃক ১০৮ কেজি গাজা সহ মাইক্রোবাস আট*ক

শওকত আলী: ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ কর্তৃক ঢাকা সিলেট মহাসড়কে ১০৮ কেজি গাঁজা সহ মাইক্রোবাস আটক করা হয়। অদ্য ইং ২/৩/২০২৬ ইং তারিখ রাত অনুমানিক ৪:১৫ ঘটিকার সময় এটিএসআই শহিদুল্লাহ ও সঙ্গীয় ফোর্সসহ খাঁটিহাতা হাইওয়ে থানা এলাকার ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন বিশ্বরোড হতে আশুগঞ্জ গামী একটি মাইক্রোবাস (যাহার রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো চ ১১-৫৮৩৮) সিগনাল দিলে তখন উক্ত গাড়ির চালক গাড়িটি দ্রুতগতিতে আশুগঞ্জের দিকে যাওয়ার সময়। এটিএসআই শহিদুল্লাহ তার সঙ্গীয় ফোর্স নিয়ে প্রতিরোধ করার জন্য পিছন থেকে ধাওয়া দিলে অজ্ঞাত নামা চালক হাইওয়ে পুলিশের তৎপরতা দেখে মাইক্রোবাসটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে ভিতরে ১০৮ কেজি গাঁজা পাওয়া যায়। গাড়ি এবং গাঁজা ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান হাইওয়ে রোডের আমাদের অভিযান অব্যাহত থাকবে। গাজা এবং গাড়ির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আলোকিত প্রতিদিন/এপি

রোজায় নিজেকে সুস্থ ও সতেজ রাখতে যা খাবেন

লাইফস্টাইল ডেস্ক:

রোজায় নিজেকে সুস্থ ও সতেজ রাখতে তেমন কিছুই করতে হবে না, শুধু খাবারের দিকে একটু মনোযোগী হতে হবে। সারাদিন রোজা রেখে ইফতারের সময় ভাজাপোড়া, মসলাদার খাবার আর কেমিক্যালযুক্ত পানীয় যতটা সম্ভব এড়িয়ে চলা এবং প্রয়োজনীয় পুষ্টিকর খাবার খাওয়া। ইফতারের সময় খুব বেশি খাবার একসঙ্গে না খাওয়া এবং সাহরির সময় খাবার খাওয়া, এসব অভ্যাস মেনে চললে আপনি অনেকটাই সুস্থ থাকতে পারবেন। রোজায় নিজেকে সুস্থ ও সতেজ রাখতে কিছু খাবার সঠিকভাবে খেতে হবে। চলুন জেনে নেওয়া যাক-

শক্তি বজায় রাখতে:
রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো শক্তি বজায় রাখা। ধীরগতির, তন্তুযুক্ত এবং স্বাস্থ্যকর খাবার আপনার জন্য সবচেয়ে উপকারী হবে, কারণ চর্বি সঞ্চয়ের অর্থ সারা দিন নিয়মিতভাবে শক্তি নির্গত হবে। তবে গ্লুকোজ-জ্বালানিযুক্ত খাবার আপনাকে দ্রুত শক্তির বিস্ফোরণ ঘটাবে এবং অবশেষে ক্র্যাশের দিকে নিয়ে যাবে।
পানীয়:
রোজায় সতেজ এবং হাইড্রেটেড থাকা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোজা রাখার ক্ষেত্রে ডিহাইড্রেশন সবচেয়ে উল্লেখযোগ্য স্বাস্থ্য ঝুঁকির মধ্যে একটি। রমজানে হাইড্রেশন বজায় রাখা বেশি গুরুত্বপূর্ণ, কারণ পান করার জন্য সময় কম থাকে। তাই পানীয় নির্বাচন করার সময় আপনাকে বিচক্ষণ হতে হবে, ক্যাফিনেটেড বা কার্বনেটেড পানীয়ের বদলে উপকারী পানীয় বেছে নিতে হবে।
পুষ্টিকর খাবার:
সারাদিন ধরে শক্তির চাহিদার ওপর ভিত্তি করে খাবার বেছে নিন। শক্তি বৃদ্ধিকারী গুণাবলী এবং ফাইবার, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম এবং বি ভিটামিন সমৃদ্ধ হওয়ার কারণে খেজুর রোজা ইফতারের অবিচ্ছেদ্য অংশ। এর পাশাপাশি এটি হজমে সহায়তা করতে এবং অতিরিক্ত কার্বোহাইড্রেটযুক্ত খাবার খাওয়া থেকে বিরত রাখতে সাহায্য করে।

রোজায় দীর্ঘ সময় ধরে কিছু না খাওয়ার ফলে শরীর থেকে বিষাক্ত পদার্থ পরিষ্কার হয় এবং পুষ্টির জন্য জায়গা তৈরি হয়।এছাড়াও রোজা তীব্র ডিটক্সের মাধ্যমে শরীর পরিষ্কার করতে বাধ্য করে।

আলোকিত প্রতিদিন/০২মার্চ ২০২৬/ এম আর এম

জেবেল আলী বন্দরে আ*টকা জাহাজ এমভি বাংলার জয়যাত্রা

আলোকিত ডেস্ক:

ইরান এবং মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে আটকা পড়েছে রাষ্ট্রায়ত্ব পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’।

উত্তেজনার মধ্যে জাহাজটি থেকে পণ্য খালাস কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজটিতে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম. মাহমুদুল মালেক বলেন, “জাহাজটি বর্তমানে জেবেলে আলী বন্দরের জেটিতে অবস্থান করছে। আমরা তাদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছি।

“জাহাজে থাকা সকল নাবিকেই ভালো আছেন। তারা তাদের পরিবারের সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন।’’

এমভি বাংলার জয়যাত্রা জাহাজটি গত ২৭ ফেব্রুয়ারি কাতারের মেসাইদ বন্দর থেকে ৩৮ হাজার ৮০০ মেট্রিক টন স্টিল কয়েল নিয়ে আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়।

বিএসসির বহরে বর্তমানে মোট সাতটি জাহাজ রয়েছে। এর মধ্যে জয়যাত্রা ছাড়া অন্য কোনো জাহাজ উপসাগরীয় অঞ্চলে অপারেশনাল র্কাযক্রমে নেই।

বাকি ছয়টি জাহাজ যুক্তরাষ্ট্র, পাকিস্তান, কানাডা, রাশিয়া, সেনেগাল ও লাইবেরিয়ার বিভিন্ন বন্দরে বাণিজ্যিক র্কাযক্রমে রয়েছে বলে বিএসসির কর্মকর্তারা জানিয়েছেন।

বিএসসি এমডি মাহমুদুল মালেক বলেন, “আমরা জাহাজের ক্রুদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। তাদের পর্যাপ্ত খাবার এবং পানি সংরক্ষণ করে রাখতে বলো হয়েছে। যে কোনো ধরনের সংকট মোকাবেলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে তাদের।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মত আরব আমিরাতের দুবাইয়েও হামলা করেছে ইরান। তাতে এক বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন।

আলোকিত প্রতিদিন/০২মার্চ ২০২৬/মওম

শ্যামনগরে জলবায়ু সং#ক#ট ও স্থানীয় অভি#যো#জন ‘শীর্ষক’ সংবাদ সম্মেলন

এস কে সিরাজ:

উপকূলীয় জলবায়ু সংকট মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর উদ্ভাবনী উদ্যোগ, অভিজ্ঞতা ও অভিযোজন সংগ্রামকে সামনে আনতে গবেষণা ও উন্নয়ন সংস্থা বারসিক আয়োজন করতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী ‘লোকালি লেড এ্যাডাপটেশন মেলা’। আগামী ৯ মার্চ সারাদিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি ও ধুমঘাট সংলগ্ন পাইকের মোড় বিলে।

সোমবার (২ মার্চ) শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত বিবরণ তুলে ধরেন কৃষক হাবিবুর রহমান। এসময়ে আরো উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত কৃষানী অল্পনা রানী মিস্ত্রি , রাসায়নিক কীটনাশক ব্যবহারে ক্ষতিগ্রস্ত কৃষক নজরুল ইসলাম, কৃষানী চম্পা রানীসহ প্রমূখ। সংবাদ সম্মেলনে তারা জানান, উপকূলীয় জনপদের মানুষ দীর্ঘদিন ধরে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও নদীভাঙনের মতো বহুমাত্রিক সংকট মোকাবিলা করে নিজেদের টিকে থাকার পথ তৈরি করেছেন। তাদের অভিজ্ঞতা, জ্ঞান ও উদ্ভাবনকে সামনে এনে নীতি-নির্ধারক, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের সঙ্গে সংযোগ স্থাপন করাই এই মেলার মূল লক্ষ্য।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই মেলা উপকূলীয় জনগোষ্ঠীর জ্ঞানভিত্তিক সমাধানকে জাতীয় পর্যায়ে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। তারা স্থানীয় জনগণ, শিক্ষার্থী, যুবসমাজ, নারী সংগঠন, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে মেলায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

আলোকিত প্রতিদিন/০২মার্চ ২০২৬/ এম আর এম

সাবেক এমপি জোয়াহেরের জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সাইফুল ইসলাম সবুজ:
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের (ভিপি জোয়াহের) দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। এর আগে সোমবার (২ মার্চ) দুপুর ১২টায় টাঙ্গাইল জেলা সদর হেলিপ্যাডে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে কোর্ট বিল্ডিং মসজিদের পেশ ইমাম মওলানা হাফিজুর রহমান প্রথম জানাজা নামাজে ইমামতি করেন। এরপর বেলা ৩টায় সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বেরবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় সামাজিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সাবেক সংসদ সদস্য (এমপি) জোয়াহেরুল ইসলামের(ভিপি জোয়াহের) মরদেহ সীমান্ত পাড়ি দিয়ে টাঙ্গাইলে এসে পৌছায় সোমবার (২ মার্চ) ভোরে। রোববার (১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে তার মরদেহ বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আনা হয় বলে জানান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা। রাতে বেনাপোল-পেট্রোপোল শূন্যরেখায় তার মরদেহ ভারতীয় অ্যাম্বুলেন্স থেকে বাংলাদেশি একটি ফ্রিজিং লাশবাহী অ্যাম্বুলেন্সে তুলে নেওয়া হয়। পরে সেই ফ্রিজিং লাশবাহী অ্যাম্বুলেন্সে করে টাঙ্গাইল শহরের ছোট কালিবাড়ী এলাকায় নিজ বাসভবনে আনা হয়। সেখানে থেকে জেলা সদর হেলিপ্যাডে বেলা ১২টায় প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের ছোট ভাই আতোয়ার রহমান জানান, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টা ২০ মিনিটে ভারতের কলকাতা বিমানবন্দরের কাছে দমদমের ফিনিক্স মেডিক্যাল সেন্টার নামে হাসপাতালে এক সপ্তাহের বেশি সময় ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছিলেন সাবেক এমপি জোয়াহের। মৃত্যুর তিন দিন আগে থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মাল্টি অর্গান ফেইলিওর ও হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুর সময় তার পাশে স্ত্রী ও মেয়ে উপস্থিত ছিলেন। অসুস্থতার খবর পেয়ে তার মেয়ে ও স্ত্রী মেডিকেল ভিসায় কলকাতায় যান। সরকারের অনুমতি পেয়ে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ার পর তার মরদেহ দেশে আনা হয়।
মরহুমের জানাজা নামাজে অংশ নেন, কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম, কেন্দ্রীয় সদস্য ও কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, টাঙ্গাইলের সাবেক পিপি এস আকবর খান, টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি মোনায়েম হোসেন খান আলম, সাধারণ সম্পাদক সাদিউর রহমান স্বপন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আলো, আইয়ুব আলী, শামীমুল আক্তার শামীম, সাবেক সাধারণ সম্পাদক শাহান শাহ সিদ্দিকী মিন্টু, মহসিন সিকদার, শামসুদ্দিন শামস, গণসঙ্গীত শিল্পী এলেন মল্লিক, টাঙ্গাইল জেলা সিপিবি’র সভাপতি নাছিমুল আক্তার সেলিম, সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের ছোট ভাই আতোয়ার রহমান, সখীপুরের গজারিয়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার হোসেন সখীপুরী, অ্যাডভোকেট আনিছুর রহমান খান হুমায়ুনসহ সখীপুর ও বাসাইল উপজেলা আওয়ামী লীগের রাজনৈতিক নেতাকর্মী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
প্রকাশ, জোয়াহেরুল ইসলাম জোয়াহের পেশায় টাঙ্গাইল আদালতের একজন আইনজীবী ছিলেন। তিনি টাঙ্গাইলের করটিয়া সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের দু’বারের নির্বাচিত ভিপি এবং টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি ভিপি জোয়াহের নামেও পরিচিত ছিলেন। বিগত ২০১৭ সালে তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। বিগত ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বিগত ২০২৪ সালের (৫ আগস্ট) এর পর তিনি ভারতে যান এবং কলকাতায় বসবাস শুরু করেন। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে।

আলোকিত প্রতিদিন/০২মার্চ ২০২৬/ এম আর এম