আজ রবিবার, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 120

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হ*ত্যার হু*মকি ই*স*রায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতাবা খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। মঙ্গলবার রাতে মোজতাবাকে আনুষ্ঠানিকভাবে সর্বোচ্চ নেতা ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই এ হুমকি দিয়েছেন কাৎজ।

বুধবার ভোরের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ইসরায়েল কাৎজ বলেন, “ইরানের সন্ত্রাসী সরকারের নতুন নেতা যদি ইসরায়েলকে ধংসের পরিকল্পনায় নেতৃত্ব দেন, যুক্তরাষ্ট্র এবং মুক্ত পৃথিবী এবং আঞ্চলিক দেশগুলোকে হুমকির ওপর রাখেন, ইরানের সাধারণ জনগণের ওপর দমন-পীড়ন শুরু করেন— সেক্ষেত্রে তিনিও আমাদের স্পষ্ট লক্ষ্যবস্তুতে পরিণত হবেন।”

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান ‘রোয়ার অব লায়ন’ এবং যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু হয়। যৌথ এ অভিযানের প্রথম দিনই নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির উত্তরসূরী। ১৯৮৯ সালে খোমেনির মৃত্যুর পর খামেনিটিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে সামনে আসেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি খামেনি নিহত হওয়ার পর তাৎক্ষণিকভাবে তিন সদস্যের একটি অস্থায়ী নেতৃত্ব পরিষদ গঠন করে ইরান। পরে গতকাল মোজতাবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়।

মোজতাবা খামেনি আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় সন্তান। যুদ্ধের গত ৫ দিনে আয়াতুল্লাহ আলী খামেনি, তার স্ত্রী, কন্যা, জামাতা এবং নাতনি নিহত হয়েছেন।

বুধবারের এক্সবার্তায় ইসরায়েল কাৎজ বলেন, “অপারেশন রোয়ারিং লায়ন একসময় শেষ হবে। কিন্তু ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যেকে নিরাপদ এবং সুরক্ষা রাখার সংকল্প আমাদের কখনও শেষ হবে না।”

সূত্র : এএফপি

আলোকিত প্রতিদিন /০৪ মার্চ ২০২৬ /মওম

রূপগঞ্জে নারীলো*ভী ভ*ন্ড ও একাধিক প*রকীয়াকারী মহিলাসহ গ্রে*ফ*তার-২ 

রিপন পাল:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলর ভুলতায় বসবাসকারী ও গার্মেন্টস কর্মী সালমা হত্যা মামলার আসামি, নারীলোভী ভন্ড প্রতারক মফিদুল ইসলামকে(৫৮) ও নীলা ইসলাম(৩২) নামের এক মহিলাসহ গ্রেফতার করা হয়েছে। ৪মার্চ বুধবার সোনারগাঁ থানার মদনপুরের ইষ্ট টাউন এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। তাদেরকে নারী ও শিশু নির্যাতন আইনে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, সোনারগাঁ উপজেলার বিষ্ণাদী গ্রামের মনোয়ার হোসেনের ছেলে মফিদুল ইসলাম দীর্ঘদিন ধরে রূপগঞ্জের ভুলতায় বসবাস করে বিভিন্ন স্থানে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত রয়েছে। সে বিভিন্ন নারীদের সঙ্গে একাধিক পরকীয়া করে আসছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও হত্যাসহ রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। ২০০৬ সালের ২৮ফেব্রুয়ারি মফিদুল ইসলাম বিয়ের প্রলোভনের বিরোধকে কেন্দ্র করে মাদারীপুর জেলার চরফকিরা গ্রামের খালেক মিয়ার মেয়ে রূপগঞ্জের সিনহা গার্মেন্টস কর্মী সালমা আক্তারকে(২৭) ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে। পুলিশ তার মরদেহ তারাবো পৌরসভার পদ্মা টেক্সটাইলের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার করে। রূপগঞ্জ থানার মামলা নম্বর-২(৩)২০০৬। মফিদুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রূপগঞ্জ থানায় মামলা রয়েছে । মামলা নম্বর-৩৮(২)২০২৬।
রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, নারীলোভী ভন্ড প্রতারক এবং একাধিক মামলার আসামি মফিদুল ইসলাম ও সোনারগাঁ থানার ভট্টপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে নীলা ইসলামকে(৩২) গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

আলোকিত প্রতিদিন /০৪ মার্চ ২০২৬ /মওম

ঘিওরে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে এমপি জিন্নাহ কবিরের মতবিনিময়

সৈয়দ এনামুল হুদা :

মানিকগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস.এ জিন্নাহ কবির ঘিওর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে এক সৌজন্য ও মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।

বুধবার (৪ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
​নির্বাচনে জয়লাভের পর ঘিওর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে সংসদ সদস্যের এটিই প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা।
​ঘিওর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাশিতা-তুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এস.এ জিন্নাহ কবির। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা আনয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
​মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলাম, ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিব আহসান এবং উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন।
​প্রশাসনিক কর্মকর্তাদের পাশাপাশি সভায় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সহ-সভাপতি আব্দুল আলীম খান মনোয়ার, সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার, যুগ্ম সম্পাদক জানে আলম, সাংগঠনিক সম্পাদক মামুন ভুঁইয়া ও মিজানুর রহমান খান কুদরত।
​এছাড়াও বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, বালিয়াখোড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল, সিংজুরী ইউপি চেয়ারম্যান আসাদুর রহমান মিঠুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
​সভায় নবনির্বাচিত সংসদ সদস্য এস.এ জিন্নাহ কবির উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে এবং জনসেবা নিশ্চিত করতে প্রশাসনের সকল কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

আলোকিত প্রতিদিন /০৪ মার্চ ২০২৬ /মওম

স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধের হু*মকি দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানে হামলায় ব্যবহারের জন্য স্পেনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহারে বাধা দেওয়ায় দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘স্পেন ভয়াবহ আচরণ করেছে।’ তিনি জানান, অর্থ সচিব স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে ‘সব ধরনের লেনদেন বন্ধের’ নির্দেশ দিয়েছেন। ট্রাম্প আরও বলেন, ‘আমরা স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধ করে দেব। আমাদের স্পেনের সঙ্গে কোনও সম্পর্ক চাই না।’

মূলত স্পেনের বামপন্থি সরকার ইরানে হামলার জন্য সে দেশে অবস্থিত রোটা ও মোরন সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় এই উত্তেজনার সৃষ্টি হয়। স্পেনের বাধার মুখে যুক্তরাষ্ট্র সেখান থেকে ১৫টি বিমান সরিয়ে নিতে বাধ্য হয়েছে।

এই বিষয়ে স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলবারেস জানান, যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি এবং জাতিসংঘের সনদ অনুযায়ী এই হামলা সমর্থন করা স্পেনের পক্ষে সম্ভব নয়।

উল্লেখ্য, এর আগেও স্পেন ইসরায়েলে অস্ত্র বহনকারী জাহাজকে নিজেদের বন্দরে ভেড়ার অনুমতি দেয়নি। এ ছাড়া সম্প্রতি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ যুক্তরাষ্ট্রের অভিবাসনবিরোধী নেতাদের সমালোচনা করে নিউ ইয়র্ক টাইমসে নিবন্ধও লিখেছেন।

আলোকিত প্রতিদিন /০৪ মার্চ ২০২৬ /মওম

চাঁ*দাবা*জদের তালিকা করে শিগগিরই দেশব্যাপী অ*ভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগি আসামিদের বিরুদ্ধে ঢাকাসহ সারাদেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

৪ মার্চ বুধবার বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ঢাকাসহ সারাদেশেই চাঁদাবাজ ও অস্ত্রধারী, দাগি আসামিদের তালিকা করা হচ্ছে। নির্মোহ তালিকা করে অভিযান পরিচালনা করে তাদের আইনের আওতায় নিয়ে আনা হবে।

তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, আমরা প্রত্যাশা করি দেশের সব জনগণ সহযোগিতা করবেন। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই, দেশের শান্তিশৃঙ্খলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা হবে। আশা করি আমরা খুব শিগগিরই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আজকে ডিএমপি হেডকোয়ার্টার পরিদর্শনে এসেছিলাম। ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, এডিশনাল কমিশনার, যুগ্ম কমিশনার, ডিসি, এডিসি এবং ৫০ থানার ওসিদের সবার সঙ্গে কথা বলেছি। তাদের সমস্যা শুনেছি এবং আমাদের যে ইনস্ট্রাকশন সেগুলো আমরা জানিয়েছি।

তিনি আরও বলেন, আমাদের মূল উদ্দেশ্য ও বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা এবং জনগণে স্বস্তি প্রদান করা ও দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা। সেজন্য পুলিশের ভূমিকা অগ্রগণ্য।

বিগত সরকারের আমল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেহেতু বাংলাদেশ বিগত সময়ে একটা ফ্যাসিস্ট সরকার ব্যবস্থার মধ্যে ছিল। সেই সময় অন্যান্য সব প্রতিষ্ঠানের মতো পুলিশের এই প্রতিষ্ঠানটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জায়গা থেকে আমরা ক্রমান্বয়ে আজকের এই পর্যায়ে এসেছি। জনমনে যাতে আস্থা আমরা সৃষ্টি করতে পারি।

তিনি দাবি করে বলেন, পুলিশের যে ঐতিহাসিক ভূমিকা ছিল সেই ভূমিকায় আমরা আবার অবতীর্ণ হয়েছি এবং মানুষ যাতে মনে করে পুলিশ সত্যিকারভাবে জনগণের বন্ধু এবং সেই হিসেবে আমরা পুলিশ ফোর্সকে পরিচালিত করবো। আমি সবার মধ্যে তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখতে পেয়েছি তারা সবাই সংকল্পবদ্ধ। দেশ ও জাতির কল্যাণে তারা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত এবং তাদের প্রতিষ্ঠান হিসেবে তাদের কপালে যে অতীতে কালিমা লেপন করে দেওয়া হয়েছিল সেজন্য তারা নিজেরা দায়ী নয়। একটা ফ্যাসিবাদী রেজিমের কারণে কিছু সংখ্যক লোক সেই কর্মকাণ্ড চালিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই পুলিশ প্রতিষ্ঠানকে আমাদের এমনভাবে দাঁড় করাতে হবে যাতে প্রাতিষ্ঠানিক সিস্টেমে সবাই কাজ করে, এখানে যেন কোনো ব্যক্তি সিস্টেম গড়ে না ওঠে। রুল অব ল’ আমরা প্রতিষ্ঠা করবো এবং পুলিশ আইনানুগভাবেই চলবে। এখানে কোনো ব্যক্তির স্বৈরতান্ত্রিক কোনো নির্দেশ পালিত হবে না। আইন যেভাবে বলে সেভাবেই যাবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সেভাবে দায়িত্ব ও জবাবদিহিতার সঙ্গে স্ব স্ব বিভাগ পরিচালিত করবে। তারা সেই সংকল্প আজকে প্রকাশ করেছে। আমি তাদের জনগণের পক্ষে বর্তমান সরকারের যে আইন শাসন প্রতিষ্ঠার বিভিন্ন প্রতিশ্রুতি সেগুলো স্মরণ করে দিয়েছি।

মতবিনিময় সভায় পুলিশের বিভিন্ন সমস্যার কথা শোনেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, আজকে দুইটা বিষয়েই আমি অনুশাসন দিয়েছি। আমরা খুব শিগগিরই দেশব্যাপী বিশেষ করে ঢাকা থেকে আমরা অভিযান শুরু করবো। আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে তাদের আইনে আওতায় নিয়ে আসার ব্যবস্থা করবো, খুব শিগগিরই।

দ্বিতীয়ত যারা অস্ত্রধারী, সন্ত্রাসী, দাগী আসামি। যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা নির্মোহভাবে তালিকা প্রণয়ন করা হচ্ছে। আনবায়াস্ট তালিকা স্ক্রুটিনি (খুঁটিনাটি বা বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করা) করে তাদের আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করবো। এই দুইটা বিষয় আমরা অগ্রাধিকার ভিত্তিতে নিয়েছি।

এসময় উপস্থিত ছিলেন আইজিপি আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনার (দায়িত্বপ্রাপ্ত) মো. সারওয়ারসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আলোকিত প্রতিদিন /০৪ মার্চ ২০২৬ /মওম

ইরানের ১টি সাবমেরিন ও ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

গত চার দিনে আরব সাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে অভিযান চালিয়ে ইরানের নৌবাহিনীর একটি সাবমেরিন এবং ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)-এর অন্যতম মুখপাত্র অ্যাডমিরাল ব্র্যাড কুবার নিশ্চিত করেছেন এ তথ্য।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, “সহজভাবে বলতে গেলে, যেসব বস্তু থেকে আমাদের লক্ষ্য করে আঘাত আসতে পারে— আমরা সেগুলোতে হামলা চালিয়েছি। আমাদের বি ১ এবং বি ২ যুদ্ধবিমান আরব সাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসগারে অভিযান চালিয়ে ইরানি নৌবাহিনীর একটি সাবমেরিন-সহ মোট ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে।”

“এই তিন সাগরে গত কয়েক দশক ধরে বাণিজ্যিক জাহাজগুলোতে হয়রানি করে আসছিল ইরান। এখন  ইরানি জাহাজ নেই।” গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ এবং যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু কেরে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযানে মোতায়েন করা হয়েছে ৫০ হাজারেরও বেশি মার্কিন সেনা এবং ২ শতাধিক যুদ্ধবিমান।

মঙ্গলবারের এক্সবার্তায় অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, গত চার দিনে ইরানের ২ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী।

সূত্র : সিএনএন

আলোকিত প্রতিদিন /০৪ মার্চ ২০২৬ /মওম

প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার-ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ

আলোকিত ডেস্ক:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আনসার এবং ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

৪ মার্চ বুধবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশ আনসার ও ভিডিপির দেশপ্রেম এবং পেশাদারিত্বে তাদের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। জনগণের স্বার্থে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশনা দেন।

সাক্ষাতে আনসার ও ভিডিপির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রী অবহিত হন এবং এই উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রী তাদের আশ্বস্ত করেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

আলোকিত প্রতিদিন /০৪ মার্চ ২০২৬ /মওম

ইরানে হাম#লা করে মাকড়সার জালে আট*কে গেছেন ট্রাম্প!

বিশেষ প্রতিনিধি: ইরান ট্রাম্পের জন্য মাকড়সার জাল হয়ে আসতে পারে বলেই মনে করছেন অনেক বিশ্লেষক। হিতে বিপরীত হওয়ার আশঙ্কাই এখন অনেক বেশি। ট্রাম্পের শুরু করা খেলা যেকোনো সময় তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সিএনএনের বিশ্লেষণী প্রতিবেদনে তেমন ইঙ্গিতই দেয়া হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি তেহরানের আকাশে যখন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা দিচ্ছিল, তখন থেকেই বিশ্ব রাজনীতিতে এক নতুন এবং ভয়াবহ অধ্যায়ের সূচনা হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুরু হওয়া এই সামরিক অভিযানকে পেন্টাগন’আমেরিকা ফার্স্ট নীতির প্রতিফলন হিসেবে দেখছে। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করেছেন, এই যুদ্ধের সমাপ্তি ঘটবে আমেরিকার শর্তে। তবে ইতিহাসবিদরা এই বার্তার মধ্যে ২০০১ সালের জর্জ ডব্লিউ বুশের সেই দম্ভোক্তির প্রতিধ্বনি খুঁজে পাচ্ছেন যা দীর্ঘ দুই দশকের রক্তক্ষয়ী যুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল মার্কিন বাহিনীকে।

ইতিমধ্যেই এই যুদ্ধের ফলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। আর এতে মধ্যপ্রাচ্যের সমীকরণকে আমূল বদলে গেছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই যৌথ অভিযান এমন এক জুয়া যা সফল হলে ইরানের দীর্ঘ ৫০ বছরের শত্রুতার অবসান ঘটতে পারে কিন্তু ব্যর্থ হলে পুরো অঞ্চল এক দীর্ঘস্থায়ী অরাজকতার কবলে পড়বে। অনেক বিশ্লেষক মনে করছেন, ট্রাম্পের এই পদক্ষেপ ইরানের নাগরিকদের স্বাধীনতার পথ দেখাতে পারে। অন্যদিকে সমালোচকরা বলছেন, পর্যাপ্ত আইনি ভিত্তি ছাড়া শুরু হওয়া এই যুদ্ধ আমেরিকার জন্য হিতে বিপরীত হওয়ার আশঙ্কাও তৈরি করেছে।

সিএনএনের বিশ্লেষণ মতে, চলমান এই সংঘাতের ভবিষ্যৎ নিয়ে তিনটি ভিন্ন সম্ভাবনা কাজ করছে। সবচেয়ে আশাব্যঞ্জক ধারণাটি হলো, ইরানি রাষ্ট্রযন্ত্রের ওপর ক্রমাগত বিমান হামলার ফলে সেখানে একটি গণঅভ্যুত্থান ঘটবে যা একটি নতুন ও স্থিতিশীল ইরান গঠন করবে। এর ফলে পুরো মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসার পথ প্রশস্ত হবে। তবে বাস্তববাদী অনেক পর্যবেক্ষক মনে করেন, ইরানের অবশিষ্ট নেতৃত্ব হয়তো নতুন কোনো শক্ত ভিত্তি তৈরি করবে যা আমেরিকার জন্য উদ্বেগের কারণ হয়েই থাকবে। অন্তত সামরিক সক্ষমতা ধ্বংস করে ইরানকে আঞ্চলিক হুমকি হিসেবে নিষ্ক্রিয় রাখাই এখন ওয়াশিংটনের মূল কৌশলগত লক্ষ্য বলে মনে হচ্ছে।

সবচেয়ে ভীতিজনক পরিস্থিতি হতে পারে যদি ইরান লিবিয়ার মতো গৃহযুদ্ধে নিমজ্জিত হয়। যদি দেশটিতে ক্ষমতার শূন্যতা তৈরি হয় এবং পরমাণু কর্মসূচিগুলোর নিয়ন্ত্রণ উগ্রবাদী গোষ্ঠীর হাতে চলে যায়, তবে তা কেবল মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্বের জন্য এক ভয়াবহ শরণার্থী সংকট ও নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। মার্কিন প্রশাসনের ভেতরেও এই যুদ্ধের লক্ষ্য নিয়ে অস্পষ্টতা দেখা দিচ্ছে। ট্রাম্প কখনো বলছেন, এটি ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের জন্য, আবার কখনো বলছেন এটি সাধারণ মানুষের মুক্তির জন্য। এই অসংলগ্ন যুক্তিগুলো যুদ্ধের দীর্ঘমেয়াদী সাফল্যকে প্রশ্নবিদ্ধ করছে।

তবে যুদ্ধের একটি ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে ইরানকে রাশিয়া ও চীনের অক্ষ থেকে বিচ্ছিন্ন করা। ইরান যদি তার সামরিক সক্ষমতা হারায় তবে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ড্রোন ও মিসাইল সরবরাহ বাধাগ্রস্ত হবে। এতে বিশ্ব রাজনীতিতে আমেরিকার প্রভাব আবার পুনপ্রতিষ্ঠিত হতে পারে বলে হোয়াইট হাউসের কর্মকর্তাদের ধারণা। তবুও অতীতের আফগানিস্তান বা ইরাক যুদ্ধের তিক্ত অভিজ্ঞতা বারবার মনে করিয়ে দিচ্ছে, যুদ্ধের ময়দানে জয়লাভ করা আর একটি দেশ পুনর্গঠন করা সম্পূর্ণ ভিন্ন দুটি চ্যালেঞ্জ।

ইরানি জনগণের মধ্যে বিক্ষোভ উসকে দেওয়ার চেষ্টা করলেও বর্তমানে দেশটির কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে সাধারণ মানুষ ঘরের বাইরে বের হতে সাহস পাচ্ছে না। কট্টরপন্থী বাসিজ বাহিনী বা রেভল্যুশনারি গার্ডস এখনো যথেষ্ট শক্তিশালী। তারা যেকোনো বিদ্রোহ দমনে অত্যন্ত নৃশংস হতে পারে। এই যুদ্ধ যদি দ্রুত শেষ না হয় এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যায়, তবে আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতিতেও তার নেতিবাচক প্রভাব পড়বে। ডোনাল্ড ট্রাম্প হয়তো রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এই পথ বেছে নিয়েছেন কিন্তু জনমতের জরিপে দেখা যাচ্ছে অধিকাংশ আমেরিকান এই অভিযানের বিপক্ষে।

আলোকিত প্রতিদিন/এপি

আসিফ আকবরের মাদ*ক মামলায় রায় ৯ মার্চ!

বিনোদন: কণ্ঠশিল্পী আসিফ আকবরের মাদক আইনের মামলায় রায়ের দিন আগামি ৯ মার্চ ঠিক করেছেন আদালত। ‎মামলাটির যুক্তিতর্কের শুনানি শেষে গতকাল মঙ্গলবার ঢাকার ২য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমী এ রায়ের দিন ঠিক করেন। ‎‎এদিন সিআইডি পুলিশের ইন্সপেক্টর শাহিনুল ইসলাম এবং মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের এসআই জামাল উদ্দিন সাক্ষ্য দেন তারা। এরপর আসামির আত্মপক্ষ শুনানি এবং যুক্তিতর্কের শুনানি হয় তখন।

‎‎রাষ্ট্রপক্ষে আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার বলেন, এদিন মামলাটিতে সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এরপর আত্মপক্ষ শুনানিতে আসামি নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। ‎মামলাটিতে ৯ জন সাক্ষীর মধ্যে তিন জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। ‎মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের ৫ জুন দিনগত রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় আসিফকে গ্রেপ্তার করা হয়। ওই সময় আসিফ আকবরের অফিস কক্ষে চার বোতল অবৈধ বিদেশি মদ পাওয়া যায়। মদ পাওয়ার পর তা পরীক্ষা নিরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদফতরে পাঠানো হয়।

‎২০১৮ সালের ২৩ জুলাই লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের দখলে রাখায় তার বিরুদ্ধে তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন সিআইডি পুলিশের এসআই প্রশান্ত কুমার সিকদার। ২০১৯ সালের ১৩ নভেম্বর আসিফের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের এসআই জামাল হোসেন। ‎ ২০২৪ সালের ২৫ নভেম্বর আসিফের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু করেন আদালত। ‎প্রসিকিউটর মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার বলেন, অভিযোগ প্রমাণিত হলে আসিফের সর্বোচ্চ সাত বছরের সাজা হতে পারে বলে জানা গেছে।

আলোকিত প্রতিদিন/এপি

দুবাইয়ে আ*টকে পড়েছেন বলিউডের জনপ্রিয় একাধিক তারকা

বিনোদন ডেস্ক:

বলিউডের জনপ্রিয় বিনোদন জগতের একাধিক তারকা মধ্যপ্রাচ্যে বর্তমান অস্থির অবস্থার জেরে দুবাইয়ে আটকা পড়েছেন। অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী থেকে শুরু করে বলিউডের নার্গিস ফাকরি, সোনাল চৌহান এবং ইশা গুপ্তার মতো তারকারাও দুবাইয়ে বর্তমানে আটকা পড়ে আছেন বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যমের খবর, দুবাইয়ের এক হোটেলে ছেলে ইউভানকে নিয়ে আটকা পড়েছেন শুভশ্রী। ইউভানের পরীক্ষার পর তাকে নিয়ে পাম জুমাইরাতে ঘুরতে যান শুভশ্রী। গত শনিবার দুবাই গিয়ে বিপাকে পড়েন তিনি। গত রোববার থেকে হোটেল আটকা পড়ে আছেন তিনি।

এই অচলবস্থায় দুবাইয়ের আটকে পড়েছেন বলিউডের নার্গিস ফাকরিও। ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক পোস্টে নিজের আতঙ্ক, দুশ্চিন্তা এবং নির্ঘুম রাতের অভিজ্ঞতা শেয়ার করেছেন ফাকরিও।

মেক্সিকো সফর শেষ করে ভারতে ফেরার পথে দুবাইয়ে যাত্রাবিরতি নিয়েছিলেন হানি সিং। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তিনিও সেখানে আটকে যান। রোববার (৩ মার্চ) নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তার মাধ্যমে ভক্তদের এই খবর জানিয়ে দেন হানি সিং।

বলিউড অভিনেত্রী, শাকিবের বরবাদ সিনেমার নায়িকা সোনাল চৌহানও আটকে পড়েন দুবাইয়ে; আটকে পড়েন ইশা গুপ্তাও। অন্যদিকে আকাশপথ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন, যিনি বর্তমানে প্যারিসে অবস্থান করছেন।

মধ্যপ্রাচ্যের বর্তমানে এই অস্থির পরিস্থিতির কারণে তারা আটকা পড়ে আছেন সেখানে। নিজ দেশ ভারতে কবে নাগাদ তারা ফিরতে পারবেন তা নিয়ে এখন পর্যন্ত তথ্য পাওয়া যায়নি।

আলোকিত প্রতিদিন/০৩ মার্চ ২০২৬/ এম আর এম