আজ রবিবার, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 119

টি-টোয়েন্টি বিশ্বকাপ, গম্ভীরের ছকেই ভারতকে হারাতে চান ইংল্যান্ড!

খেলাধুলা ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ফিন অ্যালেনের দ্রুততম সেঞ্চুরির হাত ধরে নিউজিল্যান্ড ফাইনালে ওঠে। পুরো টুর্নামেন্টে দাপটের সঙ্গে খেলে আসা দক্ষিণ আফ্রিকা প্রথম সেমিফাইনালে পরিণত হয় নখদন্তহীন বাঘে।

বুধবার (৪ মার্চ) কলকাতার ইডেন গার্ডেনসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ উইকেটে জয়ী হয় নিউজিল্যান্ড। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড।

মুম্বাইয়ে সূর্যকুমারদের যাদবদের মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক জানিয়ে দিলেন, তারা তথ্যের ওপর নির্ভর করেই ভারতকে হারানোর ছক কষছেন। যদিও ম্যাচে ব্রুক এগিয়ে রেখেছেন ভারতকেই।

এর আগে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে ওঠার দিনই ভারতের কোচ গৌতম গম্ভীর জানিয়েছিলেন, তিনি একেবারেই তথ্য-পরিসংখ্যানে পাত্তা দেন না। ব্যক্তিগত প্রতিভাই তার কাছে আসল। ইংল্যান্ড ঠিক উল্টোটাই করছে। ভারতকে হারাতে ভরসা রাখছে তথ্যে।

ইংল্যান্ডের প্রস্তুতির ব্যাপারে প্রশ্ন করা হলে ব্রুক বলেছেন, আমরা হাতে অনেক তথ্য পেয়েছি। অনেক ভিডিও রয়েছে। দেখতে হবে ওদের ব্যাটাররা কোথায়, কোন দিকে শট খেলে। আমরা জানি, কাদের বিরুদ্ধে আমাদের লড়াই। বোলারদের এমন ভাবে তৈরি করতে চাই, যাতে ভারতের ব্যাটারদের যতটা সম্ভব ব্যস্ত রাখে ওরা। ভারতই খুবই ভালো দল। বিভিন্ন বোলারের সঙ্গে মানিয়ে নিতে পারে। আমাদের চেষ্টা হবে ওদের অস্বস্তিতে ফেলা।

ঘরের মাঠে খেলার কারণেই সেমিফাইনালে ভারত এগিয়ে থাকবে বলে মনে করেন ব্রুক। তবে এটাও মনে করিয়ে দিয়েছেন, ম্যাচে ‘যে কোনো কিছুই’ হতে পারে। ব্রুক বলেন, ভারতের বিরুদ্ধে একটা ঐতিহ্যশালী মাঠে খেলতে নামার সুযোগ পেয়ে স্বপ্নপূরণ হয়েছে আমাদের। আমরা যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে ম্যাচটি খেলতে নামব। এখন পর্যন্ত নিখুঁত পারফরম্যান্স উপহার দিতে পারিনি। হয়তো কালই (বৃহস্পতিবার) সেই খেলা দেখতে পাওয়া যাবে। খোলা মনে, সাহসী ক্রিকেট খেলতে চাই আমরা।

আলোকিত প্রতিদিন/এপি

এবার বিশ্বজুড়ে ইসরাইলি দূতাবাসে হা’ম’লা’র হুমকি দিলো ইরান!

আলোকিত প্রতিবেদক: বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, লেবাননে তেহরানের মিশনে ইসরায়েল হামলা চালালে বিশ্বজুড়ে উগ্র ইহুদিবাদী তেল আবিবের মিশনগুলোতে আঘাত করা হবে বলে তিনি জানান।

ইরানি সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেখরচি টেলিভিশনে সরাসরি বক্তব্যে আরো বলেন, ইসরায়েল যদি এ ধরনের পদক্ষেপ নেয়, তবে তা বিশ্বের বিভিন্ন স্থানে থাকা ইসরায়েলি দূতাবাসগুলোকে আমাদের লক্ষ্যবস্তুতে পরিণত করতে আমাদের বাধ্য করবে। এর আগে মঙ্গলবার (৩ মার্চ) ইসরাইলি সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদরাই বলেন, ইসরায়েল লেবাননে অবস্থানরত ইরানি প্রতিনিধিদের অবিলম্বে সরে যাওয়ার জন্য সতর্কবার্তা দিচ্ছে। তাদের এলাকা ছাড়ার জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। সূত্র : আল-জাজিরা।

আলোকিত প্রতিদিন/এপি

নীলফামারীতে অবৈধ সার ব‍্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরি*মানা!

বিশেষ প্রতিনিধি : সোহেল রানা, নীলফামারীর ডোমারে লাইসেন্স ছাড়া বিএডিসির সার বিক্রির দায়ে নুর আলম নামে এক অবৈধ সার ব‍্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ মার্চ) বিকেলে উপজেলার গোমনাতী বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করে মো. নুর আলম নামে এক ব্যক্তিকে এ জরিমানা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও পুলিশের একটি টিম অংশ নেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী জানান, সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর ৮(২) ধারা অনুযায়ী নিবন্ধন ছাড়া সার সংরক্ষণ ও বিক্রয় এর জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গোমনাতী বাজার সংলগ্ন এলাকায় অবৈধ সার ব‍্যবসায়ী মো. নুর আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করায় তাকে প্রথমবারের মতো সতর্ক করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি আরও জানায়, কৃষকদের স্বার্থ রক্ষা ও সার কালোবাজারি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আলোকিত প্রতিদিন/এপি

ইবি শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা#র পর কর্মচারীর আ*ত্মহত্যাচেষ্টা!

শেখ নাজমুল, কুষ্টিয়া প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিজ কার্যালয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা। বুধবার (৪ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যানের কক্ষে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক ৪টার দিকে বিভাগের চেয়ারম্যানের কক্ষে আসমা সাদিয়া রুনার ওপর হামলা চালান ফজলুর রহমান নামে এক কর্মচারী। অভিযোগ রয়েছে, বেতনসংক্রান্ত বিরোধ ও অন্য বিভাগে বদলি নিয়ে অসন্তোষের জেরে এ ঘটনা ঘটে। একপর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে সহকারী অধ্যাপকের গলায় আঘাত করেন। পরে নিজ গলায়ও আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন।
ঘটনার সময় আশপাশের শিক্ষার্থী ও সহকর্মীরা চিৎকার শুনে কক্ষে গিয়ে দুজনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা এবং ইসলামি বিশ্ববিদ্যালয় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

উদ্ধার করে প্রথমে তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমাম হোসাইন জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল।

অভিযুক্ত ফজলুর রহমানের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। পুলিশ তাকে চিকিৎসাধীন অবস্থায় নজরদারিতে রেখেছে বলে জানা গেছে।

আলোকিত প্রতিদিন/এপি

ইমেইল সেবায় জিমেইল বনাম জোহো: আপনার জন্য কোনটি বেশি কার্যকর?

বিশেষ প্রতিনিধ: জান্নাত আক্তার রিয়া, ডিজিটাল যোগাযোগের ক্ষেত্রে জিমেইল এবং জোহো মেইল বর্তমানে দুটি জনপ্রিয় নাম হলেও এদের কর্মপদ্ধতি ও লক্ষ্যভোক্তা সম্পূর্ণ ভিন্ন। সাধারণ ব্যবহারকারীদের কাছে জিমেইল একটি অপরিহার্য সেবা হিসেবে প্রতিষ্ঠিত। অন্যদিকে, যারা পেশাদারিত্ব এবং তথ্যের গোপনীয়তাকে অগ্রাধিকার দেন, তাদের কাছে জোহো মেইল একটি শক্তিশালী বিকল্প হিসেবে আবির্ভূত হয়েছে।

জিমেইলের ফ্রি ভার্সন ব্যবহার করলে ব্যবহারকারীকে বাধ্যতামূলকভাবে info.jariya@gmail.com ডোমেইন ব্যবহার করতে হয়। নিজের পছন্দমতো ডোমেইন বা প্রতিষ্ঠানের নাম যুক্ত করার কোনো সুযোগ এখানে বিনামূল্যে নেই। এই সুবিধাটি পেতে হলে গুগল ওয়ার্কস্পেসের জন্য প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। জোহো মেইল এই জায়গাতেই বড় পরিবর্তন এনেছে। তারা তাদের বিশেষ ফ্রি প্ল্যানে ব্যবহারকারীদের নিজস্ব ডোমেইন ব্যবহারের অনুমতি দেয়। ফলে একজন ব্যবহারকারী কোনো খরচ ছাড়াই info@dailyalokitoprotidin.com এর মতো প্রফেশনাল ইমেইল ব্যবহারের সুবিধা পান।

তথ্যের নিরাপত্তার প্রশ্নে জোহো মেইল জিমেইলের চেয়ে এক ধাপ এগিয়ে। জিমেইলের ফ্রি সংস্করণে ইনবক্সের ভেতর বিভিন্ন বিজ্ঞাপন দেখা যায় এবং ব্যবহারকারীর আগ্রহ বুঝতে গুগল ডেটা বিশ্লেষণ করে থাকে। তবে জোহো তাদের প্ল্যাটফর্মে কোনো প্রকার বিজ্ঞাপন প্রদর্শন করে না এবং ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বা ইমেইলের বিষয়বস্তু স্ক্যান করে না।

স্টোরেজের ক্ষেত্রে জিমেইল ব্যবহারকারীদের জন্য ১৫ জিবি জায়গা বরাদ্দ দেয়, যা গুগল ড্রাইভ এবং ফটোজের সাথে সম্মিলিতভাবে ব্যবহৃত হয়। এর বিপরীতে জোহো মেইল ৫ জিবি স্টোরেজ প্রদান করে। জিমেইল ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হলো এর সহজ ইন্টারফেস এবং স্মার্টফোনের সাথে দ্রুত সমন্বয়। তবে জোহোর ফ্রি বিজনেস প্ল্যানটি ব্যবহারের ক্ষেত্রে সীমাবদ্ধতা হলো, এটি শুধুমাত্র তাদের নিজস্ব অ্যাপ বা ওয়েব প্যানেলে ব্যবহার করা যায়; বাইরের কোনো ইমেইল অ্যাপে এটি কনফিগার করার সুবিধা ফ্রি সংস্করণে নেই।

মূলত যারা ব্যক্তিগত ব্যবহারের জন্য বেশি জায়গা এবং সহজলভ্যতা খুঁজছেন, তাদের জন্য জিমেইল অপ্রতিদ্বন্দ্বী। তবে যারা স্বল্প পরিসরে ব্যবসা পরিচালনা করছেন বা ডিজিটাল দুনিয়ায় নিজের একটি পেশাদার ব্র্যান্ড ইমেজ তৈরি করতে আগ্রহী, তাদের জন্য জোহো মেইল একটি সাশ্রয়ী ও কার্যকর মাধ্যম।

আলোকিত প্রতিদিন/এপি

সাভারের বিরুলিয়া বিএনপির ইফতার পার্টি ও দোয়া 

শহিদুল্লাহ সরকার: সাভার বিরুলিয়া বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান আয়োজিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিরালি ও সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন বুধবার (৪ মার্চ)বিকেলে ৫টার সময় বিরুলিয়া ৯নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে বিরুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলাল উদ্দিন আলাল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিরালি ও সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন প্রধান অতিথির বক্তব্যে বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিরালি বলেন আমরা মাদক ও চাঁদাবাজ মুক্ত  বিরুলিয়া চাই, আমি বিরুলিয়াবাসী জনগনকে প্রতিশ্রুতি দিয়েছি এই কাজগুলো পুলিশের সহায়তায় আমাকে করতেই হবে। আমি বিনয়ের সাথে বলছি মাদক ও চাঁদাবাজীর ব্যাপারে কাউকে কোন ছাড় দেয়া হবেনা। বিরুলিয়াবাসীর জন্য আমাদের কাজ করতে হবে। সবাইকে আমি সতর্ক করে দিলাম, আমি দলের নেতৃবৃন্দের কাছে বিনীতভাবে অনুরোধ করবো এই দেশটা সুন্দর করতে হলে ভালো করতে হলে দলের জন্য আরও নিবেদিত হয়ে কাজ করতে হবে, আমরা যদি সতের বছর এই ফ্যাসিস্ট সরকারের জন্য এই জীবন বাজি রেখে কাজ করতে পারি, তাহলে কেন আমরা ৫ বছর কষ্ট করতে পারবোনা।
এসময় আরোও উপস্থিত ছিলেন  বিএনপি নেতা আনোয়ার হোসেন, আব্দুস সাত্তার সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী সহ ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত শেষে সকলে একসাথে ইফতার গ্রহণ করেন।

আলোকিত প্রতিদিন/এপি

মনোহরদী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কা*রাদণ্ড

মোঃ কাউছার মিয়া: আজ ০৪/০৩/২০২৬ ইং, রোজ বুধবার বিকাল আনুমানিক ৫:৩০ ঘটিকার সময় -র অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ শাহিনুল ইসলামের দক্ষ নেতৃত্ব ও দিক-নির্দেশনায় পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবনকালে ও দুই পিস ইয়াবাসহ নিতাই চন্দ্র হৃদয় (২২), পিতা- স্বপন চন্দ্র, সাং- কৃষ্ণপুর, থানা- মনোহরদী, জেলা- নরসিংদী নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ শহীদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। মনোহরদী থানাধীন চালাকচর ইউনিয়নের চেংগাইন গ্রামের জনৈক চাঁন মিয়ার বাড়ির সামনে, চালাকচর হতে শেখেরবাজারগামী পাকা রাস্তা সংলগ্ন এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ওসি জনাব মোঃ শাহিনুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে। আটককৃত ব্যক্তিকে পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি)/এসিল্যান্ড জনাব মোঃ সজিব মিয়া তাৎক্ষণিক শুনানি শেষে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ওসি বলেন, “মাদকবিরোধী অভিযানে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পুলিশের পাশাপাশি অভিভাবক ও সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এ ধরনের তৎপরতাকে স্বাগত জানিয়েছেন এবং এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার রাখার আহ্বান জানিয়েছেন।

আলোকিত প্রতিদিন/এপি

মানিকগঞ্জ পৌর মার্কেট পরিদর্শন ও বাজার মনিটরিং করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা

মো: মহিদ:

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৪ মার্চ মঙ্গলবার মানিকগঞ্জ পৌর মার্কেট পরিদর্শন এবং বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। পরিদর্শনকালে জেলা প্রশাসক বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজ, আলু,মাছসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা যাচাই করেন। তিনি ব্যবসায়ীদের দোকানে মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টানানোর নির্দেশ দেন এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করার বিষয়ে কঠোর সতর্কবার্তা প্রদান করেন। জেলা প্রশাসক বলেন, “রমজানকে সামনে রেখে বা যে কোনো অজুহাতে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অযৌক্তিকভাবে মূল্য বৃদ্ধি করা হলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি আরও জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মামা সালাহ উদ্দিন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকরাম হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের সদর উপজেলা কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, কনজ্যুমার এসোসিয়েশনের জেলা সভাপতি সামসুন্নবী তুলিপসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা। বাজারে শৃঙ্খলা বজায় রাখা ও ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে ব্যবসায়ী ও ক্রেতাদের সহযোগিতা কামনা করা হয়। পরিদর্শনকালে ক্রেতারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিত তদারকি অব্যাহত রাখার আহ্বান জানান। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিত্যপণ্যের বাজারদর স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন উপজেলায় ধারাবাহিকভাবে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হবে।

আলোকিত প্রতিদিন /০৪ মার্চ ২০২৬ /মওম

গাজীপুরে মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খু*ন!

কামাল হোসেন, গাজীপুর সদর: গাজীপুর সদর উপজেলার বিকেবাড়ি পদ্মপাড়া এলাকার গভীর শালবন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ১৩ বছর বয়সী রাহিমকে হত্যা করে গর্ত খুঁড়ে মাটি চাপা দিয়েছিলেন তারই বড় ভাই আলামিন হোসেন (১৮) ও তার সহযোগী আশিক আহমেদ।

গত ২৬ ফেব্রুয়ারি শালবনের ভেতর থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পোশাক দেখে মরদেহটি রাহিমের বলে শনাক্ত করেন তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় নিহতের বাবা নুরুল ইসলাম জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। ঘটনার পর পুলিশ তদন্তে নামে। তথ্যপ্রযুক্তি এবং গোপন সংবাদের ভিত্তিতে ৩ মার্চ ভোরে মির্জাপুর এলাকা থেকে আলামিন ও আশিককে গ্রেপ্তার করা হয়।বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুরের পুলিশ সুপার শরিফ উদ্দীন।

তিনি আরও জানান, মোবাইল ফোন কেনা নিয়ে পারিবারিক বিরোধের জেরে বড় ভাই আলামিন পরিকল্পিতভাবে ছোট ভাই রাহিমকে শালবনের দিকে নিয়ে যায়। সেখানে মাফলার দিয়ে গাছে বেঁধে ও মুখে স্কচটেপ পেঁচিয়ে ভয় দেখানোর এক পর্যায়ে তাকে গলাটিপে হত্যা করা হয়। পরে লাশ গুমের উদ্দেশ্যে বনের ভেতর গর্ত করে মাটি চাপা দিয়ে পালিয়ে যায় তারা।

গ্রেপ্তার হওয়া দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

আলোকিত প্রতিদিন/এপি

নবীনগরে পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ রোপণ বন্ধ হচ্ছে না

মোঃ আনোয়ার হোসেন:

ব্রাহ্মণবাড়িয়ার নবীবগরের বিভিন্ন স্থানে পরিবশের জন্য ক্ষতিকর দ্রুত বর্ধনশীল ইউক্যালিপটাস গাছ রোপন বন্ধ হয়নি। এ গাছ পরিবেশের জন্য হুমকি স্বরূপ, পানির স্তর নিচে নামিয়ে দেয়। এতে পরিবেশের বিপষয়ের আশঙ্কা করছেন পরিবেশবিদরা। সাধারণত স্কুল-কলেজ-মাদ্রাসা, বসতবাড়ি, অফিস প্রাঙ্গন , রাস্তার দু’ধারে এ গাছ দেখতে পাওয়া যায়। জানা যায়- ২০০৮ সালে সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে দেশে ইউক্যালিপটাস পাছের চারা উৎপাদন নিষিদ্ধ করে। উল্লেখ্য এ গাছটিকে কেনিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকায় ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। এটি কাঠ উৎপাদনকারী গাছ, যা প্রকৃতিগত ভাবে অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। বৈজ্ঞানিক ভাষায় এই গাছকে ডাকা হয় “ইউক্যালিপটাস ওবলিকোয়া” হিসেবে। সারা বিশ্বে ইউক্যালিপটাসের প্রায় ৭০০ প্রজাতি আছে। এই গাছ থেকে- কিনো, তেল ও ট্যানিন পাওয়া যায়। বেশ কিছু ইউক্যালিপটাসের প্রজাতিকে গাম নিঃস্বরণের কারণে গাম ট্রি নামেও অভিহিত করা হয়। গাছটির মূল মাটির ১৫ মিটার পর্যন্ত গভীরে যায়। ভূ-গর্ভের প্রায় ৫০ ফুট নিচের এবং আশে পাশের প্রায় ১০ ফুট এলাকার পানি শোষণ করে। ফলে মাটিতে পানি শূন্যতা দেখা দেয়। এ গাছ অতিরিক্ত পানি শুষে ডাল-পালায় জমা রাখে। ফলে যে স্থানে এ গাছ লাগানো হয়, সে স্থানটি হয়ে পড়ে পানি শূন্য, কমে যায় মাটির উর্বরতা শক্তি। ফলে অনান্য প্রজাতির গাছের স্বাভাবিকতা নষ্ট হয়ে পরিবেশ হুমকির মুখে পড়ে। এ সব ক্ষতিকর দিক জানার পর উপজেলার নানা স্থানে এই গাছ লাগানো চলছে। সুর সম্রট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের শিক্ষক জানান- “এই গাছের পাতায় এক ধরণের অ্যান্টিসেপটিক থাকায় এর নিচে ছোট গাছ বাড়তে পারে না। পোকা-মাকড় ও মারা যায়”। নবীনগর উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম লিটন জানান- “ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের ক্ষতিকর প্রভাব অনেক, মাটি থেকে অতিরিক্ত পানি শোষণ করে, যা মাটির আর্দ্রতা কমিয়ে দেয় এবং শুষ্ক এলাকায় ক্ষতির কারণ হতে পারে। এ গাছের পাতা ও অন্যান্য অংশ থেকে নিঃসৃত বিষাক্ত পদার্থ মাটিতে মিশে উর্বরতা নষ্ট করে। ফলে এ গাছের আশে-পাশে অন্যান্য উদ্ভিদ জন্মাতে সমস্যা হয়। পোকা-মাকড় এবং পাখিদের আবাসস্থল হিসেবেও এই গাছ উপযুক্ত নয়”। তাই সরকার এ গাছের উৎপাদন নিষিদ্ধ করেছে।

আলোকিত প্রতিদিন /০৪ মার্চ ২০২৬ /মওম