আজ রবিবার, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 116

শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

আলোকিত প্রতিবেদক:

গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের জন্য ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। খালেদা জিয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার নাতনি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

৮ মার্চ রবিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ‘অদম্য নারী পুরস্কার ২০২৬’ আয়োজন করা হয়। আন্তর্জাতিক নারী দিবসের এ অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

অন্যান্য বছরের মতো এবারও পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে পুরস্কৃত করা হলো। ১. গণতন্ত্রের অগ্রযাত্রায় ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ খালেদা জিয়া, ২. অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নুরুন নাহার আক্তার, ৩. শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মোছা. ববিতা খাতুন, ৪. সফল জননী নুরবানু কবীর, ৫. নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবনসংগ্রামে জয়ী নারী মোছা. শমলা বেগম এবং ৬. সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী মোছা. আফরোজা ইয়াসমিন।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি তার বক্তব্যে বলেন, ‘শত অত্যাচারে বেগম খালেদা জিয়া ছিলেন অদম্য ও অবিচল।’

তিনি বলেন, ‘নারীদের সাহস প্রজ্ঞা ও নেতৃত্ব আমাদের এগিয়ে নিয়ে যাবে। সমতা, মর্যাদা ও ন্যায় ভিত্তিক সমাজ গড়তে নারীদের অগ্রাধিকার দিতে হবে সব ক্ষেত্রে।

ডা. জুবাইদা রহমান বলেন, ‘বাংলাদেশ এমন দেশ হবে, যেখানে সব নারীরা নিরাপদ থাকবেন। নারী দিবস সাম্যতা, ন্যায্যতা এবং ন্যায় বিচারের অঙ্গীকারের হোক।’

আলোকিত প্রতিদিন /০৮ মার্চ ২০২৬ /মওম

ইভা লিওনি পোট্রপলু: কবিতার আলোকবর্তিকা ও বিশ্বশান্তির দূত!

রি হোসাইন: আন্তর্জাতিক নারী দিবসের এই মাহেন্দ্রক্ষণে আমরা যখন বিশ্বজুড়ে নারী শক্তির জয়গান গাইছি, তখন গ্রিক কবি, প্রাবন্ধিক এবং সমাজকর্মী ইভা লিওনি পোট্রপলু (Eva Lianou Petropoulou)-র নাম এক অনন্য উচ্চতায় উদ্ভাসিত হয়। তিনি কেবল একজন শব্দশিল্পী নন, বরং তিনি বিশ্বশান্তির এক অগ্রদূত এবং নিপীড়িত মানুষের কণ্ঠস্বর। বর্তমান বিশ্বে কবিতার মাধ্যমে মানবিকতার বন্ধন তৈরির ক্ষেত্রে তার মতো নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব বিরল। কবিতার শক্তিতে বিশ্বাসী এক কলমযোদ্ধা কবিতা কেবল শব্দের ঝংকার নয়, কবিতা হলো আত্মার প্রতিফলন এবং প্রতিবাদের ভাষা। এই ধ্রুব সত্যকে ধারণ করে ইভা লিওনি পোট্রপলু তার জীবনকে উৎসর্গ করেছেন সাহিত্যের সেবায়। গ্রিসের মাটি থেকে তার যাত্রার শুরু হলেও, আজ তিনি সারা বিশ্বের কবি ও শিল্পীদের কাছে এক অনুপ্রেরণার নাম। তার প্রতিটি পঙক্তি যেন যুদ্ধের বিরুদ্ধে এক একটি মিসাইল, আর শান্তির সপক্ষে এক একটি শুভ্র কপোত। ‘Poetry Unites People’:বিশ্বকে এক সুতোয় বাঁধার কারিগর ইভা লিওনি পোট্রপলুর জীবনের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হলো “Poetry Unites People” (কবিতা মানুষকে ঐক্যবদ্ধ করে) নামক আন্দোলন।

যখন জাতিগত দাঙ্গা, রাজনৈতিক অস্থিরতা এবং ভৌগোলিক সীমারেখা মানুষকে বিভক্ত করে তুলছে, তখন ইভা বেছে নিয়েছেন শিল্পকে। তিনি বিশ্বাস করেন, ভাষার ভিন্নতা থাকতে পারে কিন্তু অনুভূতির ভাষা অভিন্ন। এই আন্দোলনের মাধ্যমে তিনি বিশ্বের কয়েক হাজার কবিকে একই মঞ্চে নিয়ে এসেছেন। তার এই উদ্যোগ প্রমাণ করেছে যে, একটি কবিতা সীমান্ত অতিক্রম করতে পারে এবং মানুষের হৃদয়ে সৌহার্দ্যের বীজ বপন করতে পারে। নারী জাগরণ ও সাম্যের প্রতিনিধি: নারী দিবসের প্রেক্ষাপটে ইভা লিওনি পোট্রপলুর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি গ্রিসের একজন শক্তিশালী নারী হিসেবে বিশ্বমঞ্চে নারীদের মেধা ও নেতৃত্বের প্রতিনিধিত্ব করছেন। তার লেখনীতে নারীর সংগ্রাম, মাতৃত্বের কোমলতা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অদম্য স্পৃহা ফুটে ওঠে। তিনি মনে করেন, নারী জাগরণ মানে কেবল অধিকার আদায় নয়, বরং সমাজ ও রাষ্ট্রের নীতি নির্ধারণে নারীর সক্রিয় উপস্থিতি নিশ্চিত করা। তার প্রবন্ধগুলোতে তিনি বারবার নারীর আত্মমর্যাদা এবং স্বাবলম্বিতার কথা তুলে ধরেছেন, যা আধুনিক বিশ্বের নারীদের জন্য এক দিশারি।

যুদ্ধবিরোধী অবস্থান ও শান্তির কন্ঠস্বর: বর্তমান বিশ্ব যখন যুদ্ধবিগ্রহে জর্জরিত, যখন দিকে দিকে বারুদের গন্ধ আর শিশুদের আর্তনাদ, তখন ইভা লিওনি পোট্রপলু শান্তির পক্ষে এক বলিষ্ঠ প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন। তিনি বিশ্বাস করেন, যুদ্ধের কোনো জয় নেই, যুদ্ধের একমাত্র ফলাফল হলো ধ্বংস। শান্তির জন্য তার এই নিরন্তর সংগ্রাম তাকে বিশ্বব্যাপী সমাদৃত করেছে। তিনি বিভিন্ন আন্তর্জাতিক কবিতা সংকলন এবং সেমিনারের মাধ্যমে যুদ্ধের ভয়াবহতা তুলে ধরেন এবং বিশ্বনেতাদের কাছে মানবিকতার আহ্বান জানান। নিপীড়িত মানুষের জন্য তার কলম সর্বদা সচল, যেন তার শব্দগুলোই হয়ে ওঠে ঘরহারা মানুষের আশ্রয়।
সাহিত্যের আঙিনায় তার বর্ণাঢ্য বিচরণ: কবি ও প্রাবন্ধিক হিসেবে ইভার সৃজনশীলতা বহুমুখী।

তার কবিতায় যেমন পরাবাস্তবতা ও গ্রিক মিথলজির ছোঁয়া পাওয়া যায়, তেমনি তার গদ্যে থাকে প্রখর যুক্তিবোধ ও সামাজিক বিশ্লেষণ। তিনি শিশুদের জন্য সাহিত্য রচনা করেছেন, যা নতুন প্রজন্মকে নীতিবোধ ও সহমর্মিতার শিক্ষা দেয়। বিশ্বের বহু ভাষায় তার কাজ অনূদিত হয়েছে, যা তার গ্রহণযোগ্যতার প্রমাণ দেয়।
বিশ্বব্যাপী কবিদের সংহতি এবং ইভা ইভা লিওনি পোট্রপলু কেবল নিজের লেখাতেই সীমাবদ্ধ নন।

তিনি বিভিন্ন আন্তর্জাতিক সাহিত্য সংস্থার সাথে যুক্ত থেকে নতুন এবং প্রবীণ কবিদের মধ্যে সংযোগ স্থাপন করেছেন। তার মাধ্যমেই অনেক অবহেলিত অঞ্চলের কবিরা বিশ্বমঞ্চে নিজেদের পরিচিতি পেয়েছেন। তিনি মনে করেন, একজন কবির দায়িত্ব হলো সত্য বলা এবং মানবতার পক্ষে দাঁড়ানো। এই দর্শনই তাকে আজ “বিশ্বের সবচেয়ে নিবেদিতপ্রাণ কবিতা প্রেমী” হিসেবে পরিচিতি দিয়েছে।

নারী দিবসের শপথ ও ইভার আদর্শ-
আজ আন্তর্জাতিক নারী দিবসে ইভা লিওনি পোট্রপলুর মতো ব্যক্তিত্বদের স্মরণ করা আমাদের দায়িত্ব। তিনি আমাদের শেখান যে, মেধা এবং সদিচ্ছা থাকলে একক প্রচেষ্টাতেও বিশ্বে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তিনি কেবল গ্রিসের সম্পদ নন, তিনি সমগ্র বিশ্বের গর্ব।

তার হাতে থাকা কলমটি যেন চিরকাল এভাবেই শান্তির জয়গান গেয়ে যায়। নারীর সৃজনশীলতা এবং নেতৃত্ব যখন ইভার মতো মানবতার সেবায় নিয়োজিত হয়, তখনই পৃথিবী বাসযোগ্য হয়ে ওঠে। আজকের এই দিনে তার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা এবং নিরন্তর শুভকামনা। তার নেতৃত্বে “Poetry Unites People” আন্দোলন আরও বেগবান হোক এবং কবিতার মাধ্যমে বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠিত হোক—এটাই হোক আমাদের প্রত্যাশা।

আলোকিত প্রতিদিন/এপি

বিশ্বকাপ ফাইনাল: ভারতের তৃতী*য় না নিউজিল্যান্ডের প্রথম!

ক্রীড়া প্রতিবেদক: আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। বিশ্বের সবচেয়ে বড় এই ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা প্রায় এক লাখ ৩২ হাজার। তিন বছর আগে এখানেই ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা স্বপ্ন ভেঙেছিল ভারতের। এবার সেই মাঠেই আবারও শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে নামছে স্বাগতিকরা।

আজকের ফাইনাল ম্যাচে দুদলের সামনেই রয়েছে ইতিহাস গড়ার সুযোগ। টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত কোনো স্বাগতিক দল চ্যাম্পিয়ন হতে পারেনি। আবার কোনো দল টানা শিরোপা ধরেও রাখতে পারেনি। পাশাপাশি দুইবারের বেশি চ্যাম্পিয়ন হওয়ার নজিরও নেই। ভারত আজ জিততে পারলে এই তিনটি রেকর্ডই ভেঙে নতুন ইতিহাস গড়বে।

অন্যদিকে নিউজিল্যান্ডের সামনে রয়েছে প্রথম শিরোপা জয়ের সুযোগ। এর আগে ২০১৫ ও ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে উঠেও ট্রফি জিততে পারেনি কিউইরা। এবার সেই আক্ষেপ ঘোচানোর স্বপ্ন দেখছে তারা।

সেমিফাইনালে দুর্দান্ত ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকাকে নয় উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। সেই ম্যাচে ঝড়ো ব্যাটিং করে আলোচনায় ছিলেন ওপেনার ফিন অ্যালেন। অন্যদিকে স্বাগতিক ভারতও সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে ফাইনালে উঠেছে।

তবে ভারতের ওপেনার অভিষেক শর্মা এবং স্পিনার বরুণ চক্রবর্তী এখনো সেরা ছন্দে নেই। তারপরও দল হিসেবে ভারসাম্যপূর্ণ পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে উঠেছে তারা।

ফাইনাল ম্যাচটি হবে লাল ও কালো মাটির মিশ্রণে তৈরি ব্যাটিং সহায়ক পিচে। তবে পেসারদের জন্যও কিছুটা সহায়ক থাকতে পারে পিচ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির আশঙ্কা খুব কম। প্রয়োজনে একটি অতিরিক্ত দিনও রাখা হয়েছে। দুই দিন মিলেও যদি অন্তত ১০ ওভারের ম্যাচ শেষ করা না যায়, তাহলে নিয়ম অনুযায়ী দুই দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

আজকের ফাইনাল শুধু শিরোপার লড়াই নয়, নতুন ইতিহাস লেখারও মঞ্চ। আহমেদাবাদে আজ ভারত তৃতীয় শিরোপা জিতে ইতিহাস গড়বে নাকি নিউজিল্যান্ড প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরবে সেটিই দেখার পালা।

আলোকিত প্রতিদিন/এপি

বিয়েতে রাজি না হওয়ায় অশ্লী#ল ভিডিও ধারণ, প্রেমিক গ্রেফতা*র!

আলোকিত ডেস্ক: বরিশালে চার বছর প্রেম করার পর বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকার অশ্লীল ভিডিও ধারণ করেছে প্রেমিক। এ ঘটনায় মামলা দায়েরের পর প্রেমিককে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

গ্রেফতার হৃদয় মন্ডল (২৬) বানারিপাড়া উপজেলার মলুহার গ্রামের রিপন মন্ডলের ছেলে। তিনি পল্লীবিদ্যুতের কর্মচারী বলে জানা গেছে।

ওসি আল মামুন যুগান্তরকে বলেন, নগরীর এক কলেজ শিক্ষার্থী হৃদয়ের বিরুদ্ধে পর্নোগ্রাফি ও ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই হৃদয়কে বরগুনা থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতার হৃদয় ও ওই কলেজ শিক্ষার্থী একই গ্রামের বাসিন্দা। তাদের মাঝে প্রেমের সম্পর্ক ছিল। কয়েকদিন আগে হৃদয় বিবাহের কথা বললে তাতে রাজি হয়নি প্রেমিকা। এরপর হৃদয় তাকে মারধর ও জামাকাপড় খুলে ভিডিও ধারণ করে বিবাহের কথা বলে চলে যায়। এরপর শুক্রবার কোতোয়ালি মডেল থানায় হৃদয়ের বিরদ্ধে মামলা দায়ের করেন ওই তরুণী।

প্রেমিক হৃদয় বলেন, তার সঙ্গে চার বছর যাবত প্রেম চলছে ওই তরুণীর। গত বছর বরিশালের অমৃতলাল দে কলেজে ভর্তি হওয়ার পর একাধিক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পরেন তার প্রেমিকা। তাই তাকে ছেড়ে যেন অন্য কোনো ছেলেকে বিবাহ না করতে পারে সেজন্য প্রেমিকার ভিডিও ধারণ করে মোবাইলে সংরক্ষণ করে রাখে হৃদয়।

আলোকিত প্রতিদিন/এপি

রমজানে অসাধু উপায়ে ব্যবসা না করার আহ্বান প্রধানমন্ত্রীর!

বিশেষ প্রতিনিধি: রমজান মাসে অশুভ পন্থা অবলম্বন না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এতিম ও আলেম-ওলামাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন। তিনি বলেন, পতিকল্পিত যাকাত ব্যস্থাপনার মাধ্যমে দারিদ্র বিমোচনে ভূমিকা রাখা সম্ভব।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে যাকাত ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল ও আরও কার্যকর করতে ব্যবস্থা গ্রহণ করবে সরকার।  তিনি বলেন, দারিদ্র্য বিভাজনে সরকার যাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও লক্ষ্যভিত্তিক করার চিন্তা করেছে। প্রতি বছর পর্যায়ক্রমে ৫ লাখ পরিবারকে পঞ্চাশ থেকে এক লাখ টাকা যাকাত দেয়ার চিন্তা করছে সরকার। যাকাত বোর্ডকে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পুনর্গঠন করার চিন্তা করা হচ্ছে।

এতিম ও ওলামা-মাশায়েখদের সঙ্গে ইফতার মাহফিলে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহ আলম, আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমেদুল্লাহ, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক প্রমুখ অংশ নেন।

আলোকিত প্রতিদিন/এপি

ছুটির দিনেও অফিস করলেন প্রধানমন্ত্রী

আলোকিত ডেস্ক:

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর টানা তৃতীয় শনিবার কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন তারেক রহমান।  ৭ মার্চ শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি অফিস করেছেন। এদিন দু’টি বৈঠকও করেছেন তিনি।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী শনিবার দুপুর ১২টা দিকে তেজগাঁওস্থ দফতরে আসেন। তিনি পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার বাড়ানো ও বাজার সম্প্রসারণ নিয়ে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেন।

দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে ব্যয় কমানো ও কার্যকর জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

আলোকিত প্রতিদিন /০৭ মার্চ ২০২৬ /মওম

হামলা বন্ধে যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যদি মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিগুলো থেকে আক্রমণ আসা বন্ধ হয়, তাহলে ইরানও হামলা বন্ধ করবে। আজ শনিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ ঘোষণা দিয়েছেন তিনি।

ভাষণে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “গত কয়েক দিনে যেসব প্রতিবেশী দেশে ইরান হামলা করেছে— তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। কিন্তু আমাদের সামনে আর কোনো পথ নেই। কারণ ইরানের জনগণ কখনও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে মাথা নত করবে না এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মমর্যাদা এ্বং জাতীয় স্বার্থে কখনও আপস করবে না।”

“শত্রুরা চায় ইরানের জনগণ আত্মসমর্পণ করুক; কিন্তু তা কখনও ঘটবে না, বরং এই আকাঙ্ক্ষা নিয়ে শত্রুরা কবরে যাবে।” “তবে ইরানের অস্থায়ী নিরাপত্তা পরিষদ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে প্রতিবেশী দেশগুলো থেকে যদি ইরানে হামলা বন্ধ হয়, তাহলে ইরানও পাল্টা হামলা বন্ধ করবে।”

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।

হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। এতে মধ্যপ্রাচ্যের দেশগুলো ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে বলেও জানা গেছে। তবে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের কোনো দেশের সঙ্গে ইরানের সরাসরি যুদ্ধ বাঁধেনি।

মার্কিন গোয়েন্দাদের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এ যুদ্ধে ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া। মধ্যপ্রাচ্যের কোথায় কোথায় মার্কিন সামরিক ঘাঁটি আছে, সেসব ঘাঁটির সেনাসংখ্যা, অস্ত্র, যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো বিভিন্ন গোয়েন্দা চ্যানেলে তেহরানকে জানাচ্ছে মস্কো।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনই নিহত হয়েছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি নিহত হওয়ার তিন সদস্যবিশিস্ট ‘অস্থায়ী নেতৃত্ব পরিষদ’ গঠিত হয়েছে ইরানে। সেই পরিষদের প্রধান হিসেবে আছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।

সূত্র : রয়টার্স, এএফপি

আলোকিত প্রতিদিন /০৭ মার্চ ২০২৬ /মওম

সরকার মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: প্রতিমন্ত্রী টুকু

সাইফুল ইসলাম সবুজ:

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং প্রাথমিক শিক্ষকের চাকরিকে আরও সম্মানজনক এবং আকর্ষণীয় করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

৭ মার্চ শনিবার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় আয়োজিত শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী সম্মাননা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে আমরা ঘোষণা দিয়েছিলাম যে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে প্রাথমিক শিক্ষা একটি জাতির ভিত্তি। তাই প্রাথমিক শিক্ষকের চাকরিকে এমনভাবে গড়ে তোলা হবে, যাতে এটি একটি লোভনীয় ও মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং মেধাবীরা এ পেশায় আগ্রহী হয়।

তিনি আরও বলেন, একটি ভবনের ভিত্তি যত শক্ত হয়, ভবন তত উঁচুতে উঠতে পারে। ঠিক তেমনি একটি জাতির উন্নয়নের ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা। তাই প্রাথমিক স্তরকে শক্তিশালী করা অত্যন্ত জরুরি।

প্রতিমন্ত্রী বলেন, মন্দিরভিত্তিক এই শিক্ষা কার্যক্রম তৃণমূল পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নৈতিকতা, মানবিকতা ও সামাজিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে গড়ে উঠছে, পাশাপাশি তারা শিক্ষার ক্ষেত্রেও নিজেদের দক্ষতা বাড়াতে পারছে।

তিনি বলেন, বাংলাদেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলে কোনো কথা নেই, আমরা সবাই বাংলাদেশি। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো বিষয়ে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও তিনি আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী শিক্ষকদের উদ্দেশে বলেন, আপনারা মানুষ গড়ার কারিগর। একজন শিক্ষিত মানুষ তৈরির পেছনে শিক্ষকদের অবদান অপরিসীম। তাই শিক্ষকদের যথাযথ সম্মান ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু শ্যামল হোড়, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক রমেশ চন্দ্র সরকারসহ প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষার্থী এবং ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আলোকিত প্রতিদিন /০৭ মার্চ ২০২৬ /মওম

মানিকগঞ্জে ৬ হাজার পিস ই*য়াবাসহ দুই মা*দক কারবারি গ্রে*ফতার

মো: মহিদ:

মানিকগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  ৬ মার্চ শুক্রবার  বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ১০ মিনিট পর্যন্ত মানিকগঞ্জ সদর থানার দিঘী ইউনিয়নের মুলজান গ্রামে ঢাকা–আরিচা মহাসড়কের মুলজান বাসস্ট্যান্ডের প্রায় ১০০ মিটার দক্ষিণ-পশ্চিমে মহাসড়কের দক্ষিণ পাশে একটি কাঠাল গাছের নিচে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— নুরুল কবির (২৭) ও মফিজ আলম (২৩)। তারা দুজনই কক্সবাজার জেলার উখিয়া থানার বাসিন্দা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। অভিযানটির নেতৃত্ব দেন মানিকগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আলোকিত প্রতিদিন /০৭ মার্চ ২০২৬ /মওম

রমজান উপলক্ষে মুরাদনগরে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

নাজমুল হাসান:

কুমিল্লার মুরাদনগরে পবিত্র মাহে রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক দাতব্য সংস্থা খলিফা ফাউন্ডেশন (UAE AID)-এর উদ্যোগে পাঁচ শতাধিক অসহায় এবং দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার বেলা ১১টায় মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফফারুল উলুম মাদরাসা মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ছোট ভাই কাজী শাহ আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষা ও প্রযুক্তি সমিতির চেয়ারম্যান মো. এনামুল হক খন্দকার এবং মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে কাজী শাহ আরেফিন বলেন, মুরাদনগরের গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য খলিফা ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পবিত্র রমজান মাসে তাদের এ মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এই মহতী দানের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের সার্বিক কল্যাণ কামনা করছি।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর প্যাকেটে চাল, ডাল, তেল, চিনি ও খেজুরসহ প্রায় ১০ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য ছিল। খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। খলিফা ফাউন্ডেশনের এর কর্তৃপক্ষ প্রতি বছরের এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান।

আলোকিত প্রতিদিন /০৭ মার্চ ২০২৬ /মওম