আজ রবিবার, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 115

ওসমান হাদি হত্যা*র আসামিদের দ্রুত দেশে আনা হবে: আইজিপি

বিশেষ প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে ভারত থেকে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে বলে জানিয়েছেন নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

সোমবার পুলিশ সদর দফতরে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে। তাদেরকে অচিরেই ফিরিয়ে আনা হবে।

আইনশৃঙ্খলা রক্ষা করা প্রধান অঙ্গীকার জানিয়ে আলী হোসেন ফকির বলেন, চাঁদাবাজদের কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হবে না এখন থেকে। চাঁদাবাজ ও মাদক কারবারিদের তালিকা তৈরি হয়েছে। প্রতিটি থানা হবে জিরো কমপ্লেইন সেন্টার।

পুলিশের পক্ষ থেকে অতিউৎসাহী ভূমিকা পালন করবেন না কোনো সদস্য। তবে জনগণকে আইন মেনে চলতে হবে। কোনো নিষিদ্ধ সংগঠন আইনবহির্ভূত কোনো কাজে জড়িত থাকলে ছাড় দেয়া হবে না বলেও জানান আইজিপি।

আলোকিত প্রতিদিন/এপি

ওসমান হাদি হ*ত্যা মামলার প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তা*র!

আলোকিত ডেস্ক: ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ।

রোববার পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ শাখার সদস্যরা বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তারা।

প্রতিবেদনে বলা হয়, অবৈধ অনুপ্রবেশ ও ভারতে অবৈধভাবে অবস্থানের অভিযোগে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন নামে দুই বাংলাদেশি নাগরিককে বনগাঁও সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) রোববার তাদের আটক করেন।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃতরা বাংলাদেশে রাজনৈতিক কর্মী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসটিএফ জানায়, বাংলাদেশে চাঁদাবাজি ও হত্যার মতো গুরুতর অপরাধে জড়িত থাকার পর তারা ভারতে পালিয়ে আসে। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গের বনগাঁও এলাকায় আত্মগোপন করে ছিল এবং সুযোগ বুঝে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার অপেক্ষায় ছিল বলে পুলিশের কাছে নির্ভরযোগ্য তথ্য ছিল।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ৭ ও ৮ মার্চের মধ্যবর্তী রাতে বনগাঁও এলাকা থেকে ওই দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, পটুয়াখালীর বাসিন্দা রাহুল ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং ঢাকার বাসিন্দা আলমগীর হোসেন (৩৪)।

বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ পুলিশ বলেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন বাংলাদেশে রাজনৈতিক কর্মী ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। হত্যার পর তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর ভারতের বিভিন্ন স্থানে অবস্থান শেষে সম্প্রতি পুনরায় বাংলাদেশে প্রবেশের উদ্দেশ্যে বনগাঁয় জড়ো হয়েছিলেন।

রোববার গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে আদালত তাদের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। সূত্র: এএনআই।

আলোকিত প্রতিদিন/এপি

গাজীপুরে আ*গুনে মুদি দোকানসহ ৪টি টিনশেড ঘর পুড়ে ছা*ই!

কামাল হোসেন, গাজীপুর সদর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলায় অগ্নিকাণ্ডে একটি মুদি দোকানসহ চারটি টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৭ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার ভবানীপুর কাতলামারা এলাকায় আবু তাহের (৭৫)-এর বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত আবু তাহের ভবানীপুর কাতলামারা এলাকার মৃত আমিন উল্লাহর ছেলে। তিনি নিজ বাড়ির পাশে একটি মুদি দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন। আগুনে তার দোকানসহ বসতঘর পুড়ে যাওয়ায় তিনি এখন প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ দোকানের ভেতরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে একটি মুদি দোকানসহ চারটি টিনশেড ঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত আবু তাহের জানান, প্রাথমিকভাবে তার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লী জানান, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আমরা সব সময় রয়েছি। দলের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে এবং বিষয়টি খোঁজ নিয়ে সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।

রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম (পিএফএম) জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা অবশিষ্ট আগুন সম্পূর্ণ নেভান। ততক্ষণে একটি দোকান ও তিনটি টিনশেডসহ মোট চারটি ঘর পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

আলোকিত প্রতিদিন/এপি

সংগ্রাম থেকে স্বীকৃতি: নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মোঃ আনোয়ার হোসেন:
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ (৮ /৩/২৬) “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”-এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম লিটনে সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আল-মামুনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
বক্তারা নারীর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সমাজে নারীর সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সাফল্য ও অগ্রযাত্রায় সবাইকে সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য ১৯৭৫ সাল থেকে জাতিসংঘ আন্তর্জাতিক ভাবে এ দিবসটি পালন করে আসছে।
উল্লেখ্য আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস শ্রমজীবী নারীদের অধিকার আন্দোলনের সঙ্গে জড়িত। ১৮৫৭ সালের ৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সুচ কারখানার নারী শ্রমিকরা দৈনিক ১২ ঘণ্টার শ্রম কমিয়ে আট ঘণ্টা করা, ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে আন্দোলনে নামেন। সেই আন্দোলনে বহু নারী শ্রমিক গ্রেফতার হন এবং নির্যাতনের শিকার হন।
পরবর্তীকালে ১৮৬০ সালের একই দিনে ‘নারীশ্রমিক ইউনিয়ন’ গঠিত হয়। এরপর ১৯০৮ সালে নিউইয়র্কে পোশাক ও বস্ত্রশিল্পের প্রায় দেড় হাজার নারী শ্রমিক একই দাবিতে আবারও আন্দোলনে নামেন এবং শেষ পর্যন্ত আট ঘণ্টা কর্মঘণ্টার অধিকার আদায় করেন।
আলোকিত প্রতিদিন /০৮ মার্চ ২০২৬ /মওম

নাগরপুরে বানিজ্যক গাজর চাষে সফল কৃষক

এস এম আনোয়ার হোসেন:

 টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় আধুনিক পদ্ধতিতে গাজর চাষ করে সাফল্যের নজির স্থাপন করেছেন স্থানীয় কৃষক মো. আবদুর রহিম। উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মাঝুটিয়া গ্রামের এই কৃষক প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে রপ্তানিযোগ্য গাজর চাষ করে ইতিমধ্যেই এলাকার কৃষকদের মাঝে আগ্রহ সৃষ্টি করেছেন।

ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে বিষমুক্ত এই গাজর চাষ করা হয়েছে। উৎপাদিত গাজর স্থানীয় বাজারে বিক্রি হয়ে ভালো সাড়া ফেলেছে বলে জানা গেছে।

সরেজমিনে মাঝুটিয়া গ্রামের ফসলের মাঠে গিয়ে দেখা যায়, প্রায় ২০ শতাংশ জমিতে উচ্চফলনশীল ও পুষ্টিগুণে সমৃদ্ধ ‘অরেঞ্জ সুইট’ জাতের গাজর চাষ করেছেন কৃষক আবদুর রহিম। তিনি জানান, তার ক্ষেত থেকে ইতোমধ্যে প্রায় ১০ মণ গাজর সংগ্রহ করা হয়েছে, যা স্থানীয় বাজারে বিক্রি করে তিনি লাভের মুখ দেখছেন। বাজারে প্রচলিত গাজরের তুলনায় এই জাতের গাজর দেখতে আকর্ষণীয় এবং স্বাদেও ভালো হওয়ায় ক্রেতাদের মাঝে এর চাহিদা বেড়েছে।

প্রদর্শনী প্লটটিতে কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হয়নি। পোকামাকড় দমনে ব্যবহার করা হয়েছে পরিবেশবান্ধব ফেরোমন ট্র্যাপ, যা বিষমুক্ত ও নিরাপদ ফসল উৎপাদনে সহায়ক। জানা গেছে, গত ১৭ নভেম্বর ২০২৫ তারিখে এই গাজরের চারা রোপণ করা হয়েছিল।

কৃষক মো. আবদুর রহিম বলেন,“কৃষি অফিসের নিয়মিত পরামর্শ ও সহযোগিতায় আমি ২০ শতাংশ জমিতে এই গাজর চাষ করেছি। ইতোমধ্যে প্রায় ১০ মণ গাজর বিক্রি করেছি। বিষমুক্ত হওয়ায় পাইকাররা ক্ষেত থেকেই গাজর কিনে নিয়ে যাচ্ছেন। আমার এই সাফল্য দেখে এলাকার অন্য কৃষকরাও গাজর চাষে আগ্রহ দেখাচ্ছেন।”

প্রদর্শনী প্লটটির তত্ত্বাবধানে থাকা ব্লক উপসহকারী কৃষি কর্মকর্তা তুষার সরকার বলেন,“শুরু থেকেই কৃষককে আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। জমিতে এখনো যে পরিমাণ গাজর রয়েছে, তাতে ফলনের পরিমাণ আরও বাড়বে বলে আশা করছি।”

নাগরপুর উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান বলেন,“নাগরপুরের মাটি গাজর চাষের জন্য উপযোগী। সঠিক জাত ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে এখানে বাণিজ্যিকভাবে গাজর চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে ‘অরেঞ্জ সুইট’ জাতের গাজর আরও বড় পরিসরে চাষের উদ্যোগ নেওয়া হবে।”

কৃষি বিভাগের আশা, এ ধরনের উদ্যোগ ছড়িয়ে পড়লে নাগরপুরে গাজর চাষ একটি সম্ভাবনাময় কৃষি খাতে পরিণত হবে এবং স্থানীয় কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।ৎ

আলোকিত প্রতিদিন /০৮ মার্চ ২০২৬ /মওম

ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল

ক্রীড়া ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের মধ্যেই আজ ঢাকায় পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে রবিবার ভোরে পৌঁছেছে সফরকারী দল।

অবশ্য শনিবার কোচিং স্টাফদের একটি অংশ আগেই ঢাকায় পা রেখেছে। শনিবার ঢাকায় আসা দলটিতে ছিলেন হেড কোচ মাইক হেসন, বোলিং কোচ অ্যাশলে নোফকি, ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট, ফিজিও ক্লিফ ডিকন এবং স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ গ্র্যান্ট। সাথে ভারপ্রাপ্ত ম্যানেজার ইরতাজা কুমাইলও এসেছেন।

পাকিস্তান প্রায় ১১ বছর পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলবে। সর্বশেষ ওয়ানডে সিরিজের সফরে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এই সফরে তিনটি ওয়ানডে খেলবে ১১, ১৩ ও ১৫ মার্চ। তিনটি ম্যাচই হবে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে।

আলোকিত প্রতিদিন /০৮ মার্চ ২০২৬ /মওম

ট্রাম্পকে নিজের চরকায় তেল দেওয়ার পরামর্শ দিলেন কমল হাসান

বিনোদন ডেস্ক:

রাশিয়া থেকে তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ‘অনুমতি’ দেওয়া সংক্রান্ত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভারতীয় অভিনেতা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব কমল হাসান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ভারত একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র এবং দেশটি কোনো বিদেশির হুকুম মানে না।

শনিবার ট্রাম্পের দেওয়া এক বক্তব্যের প্রেক্ষিতে রবিবার সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে কমল হাসান মার্কিন প্রেসিডেন্টকে ‘নিজের চরকায় তেল দেওয়ার’ পরামর্শ দেন।

রবিবার প্রকাশিত ওই পোস্টে কমল হাসান লেখেন, মাননীয় প্রেসিডেন্ট, আমরা ভারতবাসী। একটি স্বাধীন এবং সার্বভৌম দেশের নাগরিক হিসেবে আমরা আর বিদেশিদের হুকুম শুনি না। তাই আপনার সর্বশক্তি দিয়ে নিজের চরকায় তেল দিন।

ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যে ট্রাম্পের আগ্রাসী মনোভাবের সমালোচনা করে তিনি আরও বলেন, সার্বভৌম দেশগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকলেই শুধু দীর্ঘমেয়াদী বিশ্বশান্তি প্রতিষ্ঠা সম্ভব।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই মস্কো থেকে ভারতের তেল কেনা নিয়ে ওয়াশিংটনের সঙ্গে দিল্লির টানাপোড়েন চলছে। জাতীয় স্বার্থ রক্ষায় ভারত যেকোনো দেশ থেকে তেল কেনার ঘোষণা দিলেও গত বছর যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে।

সম্প্রতি ইরান এবং ইসরায়েল যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় সাময়িকভাবে রাশিয়া থেকে তেল আমদানিতে ভারতকে ‘ছাড়’ দেওয়ার কথা জানান ট্রাম্প। ট্রাম্প বলেছিলেন, বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতেই ভারতকে এই অনুমতি দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের এমন ‘অভিভাবকসুলভ’ মন্তব্যে ক্ষুব্ধ হয়েই কমল হাসান এই কড়া প্রতিক্রিয়া জানান।

আলোকিত প্রতিদিন /০৮ মার্চ ২০২৬ /মওম

ই*রানের ইউরেনিয়াম দ*খল করতে কমান্ডো অ*ভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্র ও ই*সরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের উচ্চ মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ জব্দ করতে দেশটিতে বিশেষ বাহিনী পাঠানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংশ্লিষ্ট বিষয়ে অবগত চারটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের যুদ্ধকালীন অন্যতম প্রধান লক্ষ্য হলো ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। বর্তমানে ইরানের কাছে ৪৫০ কেজি ‘৬০ শতাংশ সমৃদ্ধ’ ইউরেনিয়াম রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই বিশাল মজুদ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া মার্কিন প্রেসিডেন্টের লক্ষ্য অর্জনে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।

অ্যাক্সিওস জানিয়েছে, এই বিশেষ অভিযানটি যুদ্ধের ‘পরবর্তী ধাপে’ পরিচালিত হতে পারে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যখন নিশ্চিত হবে যে ইরানের সামরিক বাহিনী আর জোরালো কোনও প্রতিরোধ গড়ে তোলার অবস্থায় নেই, তখনই এই কমান্ডো অভিযান চালানো হতে পারে।

গত বছরের জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনা ও অবকাঠামোতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একযোগে হামলা চালিয়েছিল। সেই হামলার পর দেশটির ইউরেনিয়াম মজুদের বর্তমান অবস্থা ঠিক কী, তা এখনও অস্পষ্ট।

এদিকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, বোমা হামলার শিকার হওয়া ওই সাইটগুলোতে ইরান তাদের পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেয়নি। তবে সংস্থাটি এটিও জানিয়েছে যে, তাদের পরিদর্শকরা এখন পর্যন্ত ইরানে পারমাণবিক অস্ত্র তৈরির কোনও সমন্বিত কর্মসূচির প্রমাণ পায়নি।

সূত্র: আল জাজিরা

আলোকিত প্রতিদিন /০৮ মার্চ ২০২৬ /মওম

সড়ক দু*র্ঘটনায় স্ব-স্ত্রীক আ*হত জেলা পরিষদ চেয়ারম্যান- লুসাই

এমএইচ চৌধুরীঃ 

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই পরিষদের অফিসিয়াল গাড়ি যোগে ঢাকা যাওয়ার পথে আহত হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রথম মিটিংয়ে যোগদানের উদ্দেশ্যে বান্দরবান থেকে রওনা হয়ে চট্টগ্রামের পটিয়াস্থ ভাইয়ের দিঘি বাজারের কাছে এসে পৌঁছালে অপর দিক থেকে আসা কক্সবাজারগামী হানিফ পরিবহন বাসের সাথে মুৃখোমুখি সংঘর্ষ হয়। এতে জেলা পরিষদ চেয়ারম্যান, চেয়ারম্যানের স্ত্রী ও গাড়ির ড্রাইভার আহত হন। দূর্ঘটনার খবর পেয়ে দৈনিক আলোকিত প্রতিদিনের পক্ষ থেকে অধ্যাপক থানজামা লুসাই এর সাথে যোগাযোগ করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সম্পাদক। জেলা পরিষদ চেয়ারম্যান জানান, চন্দনাইশ উপজেলা পার হয়ে পটিয়া উপজেলার ভাইয়ের দিঘি বাজারের পাশে গাড়িটি দাঁড় করিয়েছি মাত্র, এমন সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি দ্রুতগামী বাস এসে আমার গাড়িতে সামনাসামনি স্ব-জোরে ধাক্কা দেয় এতে গাড়ি ও আমরা আহত হই। গাড়ির ভেতরে আহত অবস্থায় স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছাতে সহায়তা করেন। আমার স্ত্রী’র সবচেয়ে বেশি আহত হয়েছে, তিনি মাথায় ও পেঠে আঘাত প্রাপ্তহন। প্রাথমিক চিকিৎসা নিয়ে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দিপেন দেওয়ানের সাথে যোগাযোগ করা হলে তিনি চিকিৎসার পাশাপাশি বিশ্রাম নেওয়ার কথা বলেন। পরবর্তী আমরা বান্দরবানে চলে আসি এমন মন্তব্য করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

আলোকিত প্রতিদিন /০৮ মার্চ ২০২৬ /মওম

ই*রানে তেলের ডিপোসহ জ্বালানি স্থাপনায় হা*মলা যুক্তরাষ্ট্র-ই*স*রায়েলের

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের ৪টি তেলের ডিপো এবং একটি পেট্রোলিয়াম পরিবহন কেন্দ্রে বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিমান বাহিনী। এতে অন্তত ৪ জন নিহত হয়েছে এবং এসব স্থাপনার গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে।

ইরানের জাতীয় তেল উত্তোলন এবং বিতরণ কোম্পানির শীর্ষ নির্বাহ কেরামাত বিয়েসকারামি দেশটির সরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

কেরামাত বিয়েসকারামিতদ বলেন, “গতকাল শনিবার রাতে তেহরান এবং আলবোর্জে মার্কিন-ইসরায়েল বিমান বাহিনীর বোমায় আমাদের চারটি তেলের ডিপো এবং একটি পেট্রোলিয়াম পরিবহন কেন্দ্রের গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ৪ জন নিহতও হয়েছে। নিহতদের মধ্যে দু’জন তেলের ট্যাংকার ট্রাকের চালক ছিলেন।”

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও আইডিএফ এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একাধিক ভিডিও চিত্রে দেখা গেছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান বাহিনীর বোমায় তেলের ডিপোগুলোতে বিশাল আকারে আগুন জ্বলছে।

সূত্র : এএফপি

আলোকিত প্রতিদিন /০৮ মার্চ ২০২৬ /মওম