আজ রবিবার, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 113

ব্রাহ্মণবাড়িয়া ২ জাতীয় সংসদের নারী সংরক্ষিত কোটায়, মেহেরুন নিছার আত্মপ্রকাশ

শওকত আলী: নারী সংরক্ষিত আসনের ব্রাহ্মণবাড়িয়া ২ এই আসনটি বিএনপির দুর্জয় ঘাটি,,,স্বাধীনতার পর যতবার বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছে ততবারই বিএনপি আসনটিতে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষ মার্কার বিজয় হয়েছে।।,, এবারের নির্বাচনে এই আসনের ধানের শীষ প্রতীকে এই আসনে কোন প্রার্থী ছিল না,,,,, বিএনপি’র নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী ছিল,,জমিয়তে উলামায়ে ইসলামের নেতা,, মাওলানা জুনায়েদ আল হাবিব,, জুনায়েদ আল হাবিব এর প্রতীক ছিল খেজুর গাছ, এই এলাকার মানুষ অন্ধভাবে ভালোবাসে ধানের শীষ কে,খেজুর গাছ প্রতীকে মাওলানা জুনায়েদ আল হাবিব পরাজিত হন,,, বিএনপি’র বিদ্রোহী প্রার্থী বহিষ্কৃত নেত্রী, যে নেত্রী দলের বিরুদ্ধে শুধু ইলেকশন করে নাই অনেক জঘন্যতম মিথ্যা অপপ্রচার করেছে বিএনপির বিরুদ্ধে মাঠে-ঘাটে ময়দানে। রুমিন ফারহানা,, এই আসনের এমপি হন। এলাকার জনগণের মুখে মুখে একটি কথা শুনতে পায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে নাকি তিনি এমপি হয়েছেন, যাইহোক যেভাবেই হোক এমপি হয়েছে,,,,,, ১৭টি বছর বিএনপি ছিল রাজপথের রণাঙ্গনে যুদ্ধের ময়দানে।

এই আসনটি ছিল একতরফাভাবে আওয়ামী লীগের দহলে১৭ টি বছর আওয়ামী লীগ এ এলাকার কোন উন্নয়ন করেননি,,,কারণ সরাইল আশুগঞ্জের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে গ্রহণ করে বিএনপিকে ভালোবাসে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ভালোবাসে।

সেই অপরাধে এই নির্বাচনী এলাকার জনগণ অপরাধী, সেই কারণে সাবেক অবৈধ হাসিনা সরকার এই এলাকার কোন উন্নয়ন করে নাই, এখন বর্তমানে বিএনপি’র কোন জনপ্রতিনিধি এলাকায় নাই অবহেলিত এই এলাকার উন্নয়নের লক্ষ্যে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আশুগঞ্জ উপজেলা বিএনপি’র দীর্ঘদিনের সভাপতি আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সত্যিকারের দেশ প্রেমিক দল প্রেমিক,কর্মীবান্ধব নেতা।
হাসিনার দুঃশাসন আমলে শত শত কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি করার কারণে হামলা মামলার শিকার হয়েছেন তার অনেক কর্মীকে কারা নির্যাতিত হতে হয়েছে রাজপথে গুলিবিদ্ধ হতে হয়েছে তবুও তিনি তার সহকর্মী সহযোদ্ধারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুঃসময়ে দল ত্যাগ করে নাই।

দলের পক্ষে গণতন্ত্রের পক্ষে রাজপথে ছিল রণাঙ্গনে যুদ্ধের ময়দানে হরতাল অবরোধে রাজপথে সক্রিয় দুঃসময়ে কঠিন নির্যাতিত নেতা ক্ষতিগ্রস্ত নেতা হোটেল উজান ভাটির মালিক সততার প্রতিক,ও জনতার নেতা আবু আসিফ আহমেদের সহধর্মিনী সৎ সাহসিক দুঃসময়ের রাজপথের সংগ্রামী নেত্রী।

দুঃসময়ে কর্মীরা সুখে দুঃখে আপদে-বিপদে যাকে পেয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য,, ব্রাহ্মণবাড়িয়া প্রকল্প সমন্বয়,পরিষদের সভাপতি,,, দৈনিক বাঙালির কন্ঠের পত্রিকার সম্পাদক ও প্রকাশক। ব্রাহ্মণবাড়িয়া জেলা আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশন এর চেয়ারম্যান জনপ্রিয় রাজনীতিবিদ।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের শ্রেষ্ঠ সৈনিক বিশিষ্ট সমাজসেবিকা জনাবা মেহেরুন নিছা,মেহরিন কে জাতীয় সংসদের সংরক্ষিত নারী কোটায়,, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহিলা সংরক্ষিত আসনের এমপি হিসেবে দেখতে চাই।

এই অবহেলিত ব্রাহ্মণবাড়িয়া ২, সরাইল ওআশুগঞ্জ বিজয় নগরের একাংশ উন্নয়ন করার সুযোগ দেওয়া হলে সাধারণ জনগণের মনোনীত প্রার্থীকে সংরক্ষিত আসনে মনোনীত করা হলে। বিএনপি’র চেয়ারম্যান দেশের গর্ব জাতির অহংকার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কৃতজ্ঞ থাকিব,,।।বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান,মাননীয় প্রধানমন্ত্রী,, তারেক রহমানও বিএনপি’র মহাসচিব,, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী,,, মির্জা ফখরুল ইসলাম আলমগীর,, এর সদয় দৃষ্টি আকর্ষনে,তেনি দলের কঠিন,দুঃসময়ে দুই দুই বারের কারা নির্যাতিত, ও রাজপথে মিছিলে গুলিবিদ্ধ।

সাবেক অবৈধ দানব স্বৈরাচার হাসিনা সরকারের ভজন ডজন মামলার শিকার, জসিম উদ্দিন আহমেদ বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক, আশুগঞ্জ উপজেলা বিএনপি,সাবেক তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আশুগঞ্জ উপজেলা বিএনপি,ভাইস প্রেসিডেন্ট, শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটি,সভাপতি,শহীদ জিয়া স্মৃতি সংসদ ব্রাহ্মণবাড়িয়া জেলা,সাবেক অন্যতম সদস্য,

৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি, আশুগঞ্জ উপজেলা বিএনপি। সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠাতা কমিটি আশুগঞ্জ উপজেলা, সাবেক অন্যতম সদস্য,, ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি আশুগঞ্জ উপজেলা যুবদল।

আলোকিত প্রতিদিন/এপি

১২ লাখ টাকার পণ্যসহ দুই চোরাকারবারি গ্রেফতার

আরিফুর রহমান:
সুনামগঞ্জের ছাতকে পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্যসহ দুই চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেল ও একটি ডিআই পিকআপ গাড়ি জব্দ করা হয়।
ছাতক থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ৯ মার্চ পরিচালিত অভিযানে ছাতক থানার মামলা নং-১৫(০৩)২৬ এর এজাহারভুক্ত আসামী আঃ করিম ২৬ পিতা-রইয়ব আলী, সাং-পশ্চিম কাজলশাহ, সিলেট সদরকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে ১৩৮০ পিস ভারতীয় ক্রীম উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৭৬ হাজার টাকা। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
অন্যদিকে, একই দিনে ছাতক থানার মামলা নং-১৭(০৩)২৬ এর এজাহারভুক্ত আসামী মোঃ জুয়েল আহমদ-২৮, পিতা-হুশিয়ার আলী, মাতা-নেওয়ারুন্নেছা, সাং-রামপুর, কালারুকা ইউনিয়ন, ছাতককে গ্রেফতার করা হয়। তিনি স্থানীয়ভাবে সাবেক ইউপি সদস্য হিসেবে পরিচিত।
পুলিশ তার হেফাজত থেকে ৯৬ কেজি পেস্তা বাদাম, ১০০ প্যাকেট AJNAIN মসলা ৫০ কেজি, ৫০ কেজি গুয়ামৌরি প্যাকেট এবং ১০০০ পিস BETNOVATE ক্রীম উদ্ধার করে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ৪০ হাজার টাকা। এ সময় একটি ডিআই পিকআপ গাড়িও জব্দ করা হয়।
ছাতক সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দুই মামলায় উদ্ধারকৃত পণ্যের মোট মূল্য প্রায় ১২ লাখ ১৬ হাজার টাকা। এবং গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে পৃথক চোরাচালান মামলা রুজু করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে মন্তব্য করেন।
আলোকিত প্রতিদিন / এম আর এম

ঈদের লম্বা ছুটিতে এটিএমে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

ঈদুল ফিতরের লম্বা ছুটিতে গ্রাহকদের নির্বিঘ্নে আর্থিক লেনদেনের সুযোগ দিতে দেশের সব তফসিলি ব্যাংককে তাদের এটিএম বুথগুলোতে পর্যাপ্ত পরিমাণ টাকা সরবরাহের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি পয়েন্ট অব সেল (পিওএস), মোবাইল ফিন্যানসিয়াল সার্ভিস (এমএফএস), ই-পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা।

পয়েন্ট অব সেল (পিওএস) এর ক্ষেত্রে সার্বক্ষণিক পিওএস সেবা নিশ্চিত করা এবং জাল-জালিয়াতি রোধে মার্চেন্ট এবং গ্রাহককে সচেতন করতে হবে। ই-পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে কার্ডভিত্তিক ‘কার্ড নট প্রেজেন্ট’ লেনদেনের ক্ষেত্রে টু ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থা চালু রাখতে হবে। মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী সব ব্যাংক এবং তাদের সাবসিডিয়ারি কোম্পানিকে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে হবে।

সোমবার (৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়। এতে বলা হয়, ঈদের লম্বা ছুটিতে যেন গ্রাহকরা কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সেজন্য ব্যাংকগুলোকে পূবেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।

তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে অটোমেটেড টেলার মেশিন (এটিএম) বুথের ক্ষেত্রে বলা হয়েছে, সার্বক্ষণিক এটিএম সেবা নিশ্চিত করতে হবে; এটিএম বুথে কোনো ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুততম সময়ে সমাধান করতে হবে; পর্যাপ্ত টাকা সরবরাহ নিশ্চিত করতে হবে; বুথে সার্বক্ষণিক পাহারাদারের সতর্ক অবস্থানসহ অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

ঈদুল ফিতর উপলক্ষ্যে ১৮ মার্চ ছুটি ঘোষণা করার প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন হয়। এর ফলে এবার সব সরকারি-বেসরকারি অফিসে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাত দিন ঈদের ছুটি থাকবে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

নিজ নাগরিকদের তুরস্ক ত্যাগের আহ্বান জানালো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মাঝে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকা থেকে নিজ নাগরিকদের চলে যাওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া দেশটির আদানায় অবস্থিত পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ঘাঁটির কাছাকাছি মার্কিন কনস্যুলেট থেকে সব কর্মীদের সরে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

৯মার্চ সোমবার আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে ওই তথ্য নিশ্চিত করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ত্যাগ করার জন্য নিজ নাগরিকদের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে আদানার গুরুত্বপূর্ণ ন্যাটো ঘাঁটির কাছাকাছি অবস্থিত মার্কিন কনস্যুলেট থেকে জরুরি প্রয়োজন ছাড়া অন্য সব কর্মীদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দূতাবাস বলেছে, ‌‌‘‘নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তর আদানার কনস্যুলেট জেনারেল থেকে জরুরি প্রয়োজন নেই; এমন সরকারি কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।’’

সতর্কতা জারি করে বলা হয়েছে, ‘‘তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের এখনই এলাকাটি ত্যাগ করার জন্য জোরালো পরামর্শ দেওয়া হচ্ছে।’’

গত বুধবার ইরান থেকে তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করা হয়েছে বলে দাবি করে আঙ্কারা। তবে ওই ক্ষেপণাস্ত্র লক্ষ্যে পৌঁছানোর আগে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়।

এএফপির প্রতিবেদনে বলা হয়, তুরস্কের আকাশসীমা লক্ষ্য করে ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইরাক এবং সিরিয়ার আকাশসীমায় ধ্বংস করেছে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা।

এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘‘ইরান থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল; যা ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে আসছিল। পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা ন্যাটোর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো সেটিকে শনাক্ত এবং আঘাত হেনে অকেজো করে দেয়।’’

জোটের মুখপাত্র অ্যালিসন হার্ট বলেন, ‘‘আমরা তুরস্ককে লক্ষ্যবস্তু করায় ইরানের নিন্দা জানাই। অঞ্চলজুড়ে ইরানের এমন নির্বিচার হামলার মুখে তুরস্কসহ সকল মিত্র দেশের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে ন্যাটো।’’

তিনি বলেন, ‘‘আকাশ এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাসহ সব ক্ষেত্রেই আমাদের প্রতিরোধ ও প্রতিরক্ষা অবস্থান অত্যন্ত শক্তিশালী।’’

সূত্র: এএফপি।

আলোকিত প্রতিদিন /০৯ মার্চ ২০২৬ /মওম

কসবা থানা পুলিশ কর্তৃক ১৭২ কেজি গাঁজা ও পিকআপ সহ ৩ মাদক কারবারী গ্রেফতা*র

শওকত আলী: গত ৮/৩/২০২৬ ইং রাত ৩.৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অত্র থানাধীন বায়েক ইউনিয়নের বায়েক দক্ষিন পাড়া এলাকার জনৈক মোঃ মানিক মিয়ার খালি ভিটার পূর্ব পাশে ঝোপের ভিতর হইতে ১২৭ (একশত সাতাশ) কেজি গাঁজা উদ্ধার পূর্বক ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে।

অপর এক অভিযানে রাত ২.১০ ঘটিকায় বায়েক ইউনিয়নের নয়নপুর পূর্বপাড়া এলাকা হতে ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও অপর আরেকটি অভিযানে ৭/৩/২০২৬খ্রি সকাল ১১.৩০ ঘটিকায় কসবা পৌরসভা এলাকা হতে ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অপর আরেকটি অভিযানে ৭/৩/২০২৬ইং বিকাল ৩,৪৫ ঘটিকায় কসবা থানাধীন বিনাউটি ইউনিয়নের চাপিয়া উত্তরপাড়া সাকিনে নানু মিয়ার টং দোকানের পাশে লাল মিয়ার ভরাটকৃত জায়গার উপর ০১টি পিকআপ গাড়ি হইতে ৩৫(পয়ত্রিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপের ড্রাইভার কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,গ্রেফতারকৃত আসামি শরীফ মিয়ার বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের নাম ও ঠিকানা:
১। মোঃ শরীফ মিয়া(৩৮)পিতা-মৃত সুরুজ মিয়া সর্দার
মাতা-রাহেলা আকতারসাং-কান্দারপাড়
থানা- কসবাজেলা।
২। জাকারিয়া ইসলাম শুভপিতা-মৃত ফরিদ মিয়া
সাং-নয়নপুরথানা-কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া
৩। রিয়া মনি (১৯)স্বামী-মোঃ শামীম
সাং-আলীনগর থানা-ভোলা সদর
জেলা-ভোলা।

এ-সংক্রান্ত কসবা থানায় পৃথক ৪টি মাদক মামলা রুজু হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

শ্যামনগরে স্থানীয় অভি*যোজন মেলা ও জলবায়ু সংলাপ অনুষ্ঠিত

এস কে সিরাজ:

উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর উদ্ভাবনী উদ্যোগ ও অভিযোজন অভিজ্ঞতা তুলে ধরতে সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ। সোমবার (০৯ মার্চ) উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট পাইকের মোড় বিলে গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হয়।

মেলায় স্থানীয়রা ১৩টি স্টলে উপকূলীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা, স্থানীয় জ্ঞান ও অভিযোজন কৌশল তুলে ধরেন। এসব স্টলে উপকূলীয় কৃষি যন্ত্র ও আগাছা ব্যবস্থাপনা, হাওর ও উপকূলীয় অঞ্চলের মাছ ধরার উপকরণ, স্থানীয় অভিযোজন চর্চা, বিলুপ্তপ্রায় সামগ্রী, আদিবাসী জনগোষ্ঠীর ব্যবহার্য উপকরণ, বনজীবীদের ব্যবহার্য সামগ্রী, পরিবেশবান্ধব চুলা, স্থানীয় জাতের বীজ, ধান ও চাল, হস্তশিল্প, মাটির তৈজসপত্র, শুকনা খাবার, হাতে আঁকা চিত্রের মাধ্যমে উপকূলের সংকট ও প্রাণবৈচিত্র্য এবং নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের উদ্যোগ তুলে ধরেন। একই সাথে জারি-সারি পরিবেশন, চিত্রাঙ্কন ও দেয়ালিকা প্রদর্শন করা হয়। এতে স্থানীয় জনগণ, শিক্ষার্থী, নারী সংগঠক, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মেলায় ঈশ্বরীপুর ইউনিয়ন গ্রীণ কোয়ালিশনের সভাপতি এম. জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্য রাখেন, বারসিক এর পরিচালক ও প্রাণবৈচিত্র্য গবেষক পাভেল পার্থ। আরও বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসেন, বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, শংকর ম্রং, শ্যামনগর গ্রীণ কোয়ালিশনের সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জী, সদস্য রণজিৎ বর্মন, নেত্রকোনার আল্পনা নাফাক, কামনা হাজং, বনজীবী শেফালী বিবি, যুব স্বেচ্ছাসেবক সাইদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তব অভিজ্ঞতা ও উদ্ভাবনী উদ্যোগকে জাতীয় নীতি প্রণয়নে গুরুত্ব দিলে টেকসই জলবায়ু অভিযোজন সম্ভব হবে। এ ধরনের আয়োজন স্থানীয় জ্ঞানকে সামনে এনে নীতি-নির্ধারক ও নাগরিক সমাজের মধ্যে সংযোগ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, উপকূল এবং হাওর অঞ্চলে জলবায়ু সংকট তীব্র আকার ধারণ করছে। এর ভেতরেও দেশীয় বীজ ও প্রাকৃতিক সম্পদ এবং স্থানীয় অভিযোজন কৌশলের মাধ্যমে টিকে থাকার চেষ্টা করছেন গ্রামীণ জনগোষ্ঠী। স্থানীয় অভিযোজন কৌশলকে শক্তিশালী করতে জলবায়ু অর্থায়ন দরকার। স্থানীয় সরকারের মাধ্যমে সরাসরি গ্রামের মানুষ নিজেদের জলবায়ু পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে। স্থানীয় মানুষের অভিযোজন সংগ্রামকে জাতীয় পরিকল্পনায় যুক্ত করতে হবে। সবার জন্য জলবায়ু তহবিল নিশ্চিত করতে হবে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

উজবেকিস্তানের কাছে বি*ধ্বস্ত হয়ে বাংলাদেশের বিদায়

ক্রীড়া ডেস্ক:

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই বাংলাদেশি ফুটবলারদের কেউ মাঠে একটু দাঁড়িয়ে রইলেন, আবার কেউ বসে পড়লেন মাঠেই। প্রথমবার নারী এশিয়ান কাপ খেলা বাংলাদেশের মিশন আজই শেষ হয়েছে।

‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় একান্তই প্রয়োজন ছিল। শুধু জিতলেই হতো না, অন্য গ্রুপের ফলাফলের উপর নির্ভর ছিল বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল খেলা। অন্য গ্রুপের হিসাব নিকাশ তো পরের কথা, বাংলাদেশ নিজেদের কাজই ঠিক মতো করতে পারেনি। উজবেকিস্তানের বিপক্ষে ০-৪ গোলে হেরেছে।

প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে পিছিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধের লক্ষ্যে নামলেও উল্টো তিন গোল হজম করে। তিন গোলের পেছনেই বাংলাদেশের ডিফেন্ডারদের ভুল রয়েছে। ৬২ ও ৬৬ চার মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে। ৮৭ মিনিটে উজবেকিস্তান আরেকটি গোল করলে বাংলাদেশ বড় হার নিয়েই মাঠ ছাড়ে। গোলরক্ষক মিলির কাছ থেকে বল কেড়ে নেয়ে গোল করায় ভিএআরে উজবেকদের একটি গোল বাতিল হয়।

দ্বিতীয়ার্ধে শামসুন্নাহার, প্রীতি ও হালিমাকে নামিয়েও খেলার চিত্র পরিবর্তন করতে পারেননি কোচ বাটলার। সুইডিশ প্রবাসী আনিকা আজ একাদশে থাকলেও তেমন কোনো পারফরম্যান্স দেখাতে পারেননি।

বাংলাদেশ এই ম্যাচে নেমেছিল কোয়ার্টার ফাইনাল ও বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখতে। উল্টো বাংলাদেশকে ৪ গোলে হারিয়ে এখন উজবেকিস্তান কোয়ার্টার ফাইনালের পথে। তিন ম্যাচ শেষে তাদের পয়েন্ট তিন এবং গোল ব্যবধান -২। ‘এ’ গ্রুপের ফিলিপাইনেরও সমান তিন পয়েন্ট ও -২ গোল ব্যবধান। ‘সি’ গ্রুপে জাপান ভিয়েতনামকে বেশি ব্যবধানে হারালে উজবেকিস্তানের কোয়ার্টার ফাইনাল খেলার সম্ভাবনা ব্যাপক।

বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলারের হাই লাইন ডিফেন্স অনেক আগে থেকেই সমালোচিত। আজ সেই তত্ত্বেই বাংলাদেশ পিছিয়ে পড়েছে। উজবেকিস্তানের ফরোয়ার্ডরা বারবার বাংলাদেশের ডিফেন্স ভেঙেছে। গোলরক্ষক মিলি আক্তার বেশ কয়েকবারই একা হয়ে পড়েছিলেন। বাংলাদেশ ফিফা র‌্যাংকিংয়ে ৫৫ নম্বর দল মিয়ানমারকে তাদের মাটিতে হারিয়ে এশিয়া কাপে উঠেছিল। তাই ৪৯ নম্বর র‌্যাংকিংয়ে থাকা উজবেকিস্তানকে হারানোর একটা স্বপ্ন ছিল বাংলাদেশ ফুটবলপ্রেমীদের।

প্রথমার্ধে বল পজেশনে বাংলাদেশ এগিয়েই ছিল প্রতিপক্ষের চেয়ে। কাউন্টার অ্যাটাকে ৩০ মিনিটে ঋতুপর্ণা দ্রুতগতিতে বলের নিয়ন্ত্রণ নিয়ে বা পায়ে জোরালো শট করেন। উজবেক গোলরক্ষক মাফতুনা ফ্লাইটে খানিকটা পরাস্ত হয়ে কয়েক পা পিছিয়ে লাফিয়ে এক হাত দিয়ে কোনো মতো গোল বাঁচান। প্রথমার্ধের শেষ পাঁচ মিনিট বাংলাদেশ উজবেকিস্তানের ওপর অনেক চাপ প্রয়োগ করে। তহুরা খাতুন বক্সের মধ্যে ভালো জায়গায় বল পেয়ে শট নেন।

এমন আক্রমণের পর বাংলাদেশ আরেকটি গোলের সুযোগ পায়। সংঘবদ্ধ আক্রমণে বক্সের সামনে বল পান মারিয়া মান্দা। তার নেয়া বুদ্ধিদীপ্ত শট অল্পের জন্য উজবেকিস্তানের পোস্টের উপর দিয়ে যায়।

আলোকিত প্রতিদিন /০৯ মার্চ ২০২৬ /মওম

পপ তারকা রিহানার বাড়িতে ১০ রাউ*ন্ড গুলি, আ*টক নারী

বিনোদন ডেস্ক:

পপ সুপারস্টার রিহানার লস অ্যাঞ্জেলেসের বাসভবনে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় রিহানা সশরীরে বাড়ির ভেতরেই অবস্থান করছিলেন। রোববার স্থানীয় সময় দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি অস্ত্রও উদ্ধার ও এক নারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) জানিয়েছে, একটি সাদা টেসলা গাড়ি থেকে রিহানার বাড়ি লক্ষ্য করে প্রায় ১০ রাউন্ড গুলি ছোড়া হয়। এর মধ্যে একটি গুলি বাড়ির দেয়াল ভেদ করে ভেতরে ঢুকে যায়।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নারীকে হেফাজতে নেয় ও একটি অস্ত্র উদ্ধার করে। তবে এ ঘটনায় রিহানা বা অন্য কেউ হতাহত হননি। লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, এলএপিডি-র ডাকাতি ও হত্যা বিভাগ বর্তমানে বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত করছে।

একটি সূত্র জানিয়েছে, ৩৮ বছর বয়সী রিহানা তার সঙ্গী র‍্যাপার এএসএপি রকি এবং তাদের তিন সন্তান- আরজেডএ, রায়ট ও রকির সঙ্গে এই বাড়িতে বসবাস করেন। ঘটনার সময় রিহানা ছাড়া পরিবারের অন্য সদস্যরা সেখানে ছিলেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি। তবে রিহানা বর্তমানে সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন বলে জানানো হয়েছে।

বিশ্বের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী রিহানা এ পর্যন্ত ২৫ কোটি ইউনিটের বেশি রেকর্ড বিক্রি করেছেন। ক্যারিবীয় ঘরানার গান দিয়ে ক্যারিয়ার শুরু করলেও ‘গুড গার্ল গন ব্যাড’ অ্যালবামের মাধ্যমে তিনি আন্তর্জাতিক তারকাখ্যাতি পান।

তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘টেক আ বো’, ‘আম্ব্রেলা’ এবং ‘ডিস্টার্বিয়া’। এছাড়া ‘দ্য মনস্টার’ ও ‘লাভ দ্য ওয়ে ইউ লাই’ এর মতো বিশ্বখ্যাত গানেও তিনি কণ্ঠ দিয়েছেন।

আলোকিত প্রতিদিন / এম আর এম

ডায়াবেটিস রোগীরা স্ট্রবেরি খেতে পারবে কি জেনে নেওয়া যাক

লাইফস্টাইল ডেস্ক:

স্ট্রবেরি বিদেশি ফল হলেও এখন আমাদের দেশেও সমান জনপ্রিয়। এর মিষ্টি ও সতেজ স্বাদ পছন্দ করেন সবাই। তবে ডায়াবেটিসে আক্রান্তদের জন্য এই ফল নিরাপদ কিনা, এমন প্রশ্ন থাকে অনেকেরই। প্রাকৃতিক মিষ্টি থাকা সত্ত্বেও স্ট্রবেরি দীর্ঘদিন ধরে তার পুষ্টিগুণ এবং স্বাস্থ্যগত সুবিধার জন্য স্বীকৃত। ডায়াবেটিস রোগীরা কি সত্যিই চিন্তা ছাড়াই স্ট্রবেরি খেতে পারেন? চলুন জেনে নেওয়া যাক-

স্ট্রবেরি কি ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ কি

হ্যাঁ, ডায়াবেটিস রোগীরা পরিমিত পরিমাণে স্ট্রবেরি খেতে পারেন। অ্যান্টিঅক্সিডেন্টস জার্নালে প্রকাশিত এক গবেষণাসহ একাধিক গবেষণায় দেখা গেছে যে, প্রতিদিন স্ট্রবেরি খেলে তা প্রি-ডায়াবেটিস আক্রান্ত প্রাপ্তবয়স্কদের রক্তে গ্লুকোজ উন্নত করতে এবং প্রদাহের চিহ্ন কমাতে সাহায্য করে। এই গবেষণায় দেখা গেছে যে ১২ সপ্তাহ ধরে প্রতিদিন বড় এককাপ স্ট্রবেরি খাওয়ার ফলে অংশগ্রহণকারীদের অ্যান্টিঅক্সিডেন্টের অবস্থা উন্নত হয় এবং গ্লুকোজের প্রতিক্রিয়া স্বাস্থ্যকর হয়।

পুষ্টিবিদরা ব্যাপকভাবে একমত যে স্ট্রবেরির গ্লাইসেমিক সূচক কম থাকে, অর্থাৎ রক্তে শর্করার তীব্র বৃদ্ধি ঘটে না। মেডিকেল নিউজ টুডে উল্লেখ করেছে যে, স্ট্রবেরি ফাইবার এবং ভিটামিন সি সমৃদ্ধ, যা উভয়ই স্থিতিশীল গ্লুকোজের মাত্রায় সহায়তা করে এবং হৃদরোগের স্বাস্থ্যের উন্নতি করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য একটি উদ্বেগের বিষয়।

ডায়াবেটিস রোগীরা যে কারণে স্ট্রবেরি খাবেন

১. গ্লাইসেমিক সূচক কম

স্ট্রবেরি সহ বেশিরভাগ বেরি নিম্ন-জিআই বিভাগে পড়ে। এটি ডায়াবেটিস রোগীদের হঠাৎ সুগার বৃদ্ধির ঝুঁকি তৈরি করে না। তাই ডায়াবেটিস রোগীরা পরিমিত পরিমাণে স্ট্রবেরি খেতে পারবেন।

২. ফাইবারের পরিমাণ বেশি

ফাইবার হজমকে ধীর করে দেয় এবং ধীরে ধীরে রক্তে শর্করার নিয়ন্ত্রণকে আরও ভালো করে তোলে। হেলথলাইন আরও উল্লেখ করেছে যে, এককাপ স্ট্রবেরিতে প্রায় ১১ গ্রাম কার্বোহাইড্রেট থাকে এবং এটি প্রাকৃতিকভাবে পেট ভরা, অতিরিক্ত খাওয়া প্রতিরোধে সহায়তা করে।

৩. অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর

স্ট্রবেরিতে ভিটামিন সি এবং অ্যান্থোসায়ানিন থাকে, যার প্রদাহ-বিরোধী এবং অ্যান্টিমাইক্রোবিয়াল সুবিধা রয়েছে। এই যৌগগুলো রক্তনালী স্বাস্থ্যের উন্নতি এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতে অবদান রাখতে পারে।

৪. ভবিষ্যতে ডায়াবেটিসের ঝুঁকি কমানোর সম্ভাবনা

ওকলাহোমা মেডিকেল রিসার্চ ফাউন্ডেশনের ২০২৫ সালের এক গবেষণায় দেখা গেছে যে, নিয়মিত স্ট্রবেরি খেলে তা টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের রক্তে শর্করার মাত্রা কমিয়ে দেয়  এবং প্রতিরোধমূলক পুষ্টিতে তাদের ভূমিকা আরও জোরদার করে।

আলোকিত প্রতিদিন /০৯ মার্চ ২০২৬ /মওম

মধ্য*প্রাচ্যের ৪ রুটের ফ্লা*ইট অনির্দি*ষ্টকালের জন্য স্থ*গিত

নিজস্ব প্রতিবেদক :

মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের ৪টি রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রুটগুলো হচ্ছে কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, কুয়েত এবং সৌদি আরবের দাম্মাম।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম।

বোসরা ইসলাম আরও জানান, যাত্রীদের অবগতির জন্য আমরা জানাচ্ছি যে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী যেসব ফ্লাইট স্থগিত রাখা হয়েছিল, তার মধ্যে দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটের ফ্লাইটগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। অপরদিকে, দুবাই এবং আবুধাবি রুটের ফ্লাইটগুলো ১০ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে।

বোসরা ইসলাম বলেন, পরিস্থিতির উন্নতি এবং সেখানকার এয়ারপোর্ট কর্তৃপক্ষের অনুমোদন পেলে ফ্লাইট দুটি পুনরায় চালু করা হতে পারে।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে ও প্রয়োজনীয় যেকোনো হালনাগাদ তথ্য যাত্রীদের যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। বিমানের ফ্লাইট সম্পর্কিত হালনাগাদ যেকোন তথ্য জানতে বিমান কলসেন্টার : ১৩৬৩৬ (অভ্যন্তরীণ) বা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক) নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে বিমান।

আলোকিত প্রতিদিন / এম আর এম