আজ রবিবার, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 112

বিকল্প উৎস থেকে জ্বালানি সরবরাহে উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান বিরোধীদলীয় নেতার

নিজস্ব প্রতিবেদক:

দেশজুড়ে জ্বালানি তেলের সংকট ও মানুষের চরম ভোগান্তি নিরসনে জরুরি ভিত্তিতে বিকল্প উৎস থেকে জ্বালানি সরবরাহের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

৯ মার্চ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।

শফিকুর রহমান বলেন, দ্রুত উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক অংশীদার এবং বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে দেশে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হোক।

বিরোধীদলীয় নেতা তার স্ট্যাটাসে উল্লেখ করেন, আজ রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় জ্বালানি তেল সংগ্রহের জন্য মানুষের যে অবর্ণনীয় দুর্ভোগ দেখা যাচ্ছে– কিলোমিটারের পর কিলোমিটার লাইন আর ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা; তা অত্যন্ত হৃদয়বিদারক। রোজা রেখে অনেক মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

এই সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেন, ‘এই সংকট শুধু সাধারণ মানুষের যাতায়াতেই নয়, বিদ্যুৎ উৎপাদন এবং শিল্পকারখানার ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। সামনেই ঈদের যাত্রা শুরু হবে– এই পরিস্থিতির দ্রুত সমাধান না হলে মানুষের ঈদযাত্রা আরও বেশি কঠিন হয়ে পড়বে।’

জামায়াত আমির আরও বলেন, ‘আমরা এর আগেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলাম দ্রুত বিকল্প উৎস থেকে জ্বালানি সরবরাহের উদ্যোগ নিতে। কিন্তু পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। তাই সরকারের প্রতি আবারও অনুরোধ থাকবে– দ্রুত উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক অংশীদার এবং বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হোক।’

শফিকুর রহমান বলেন, ‘এই সময়ে ধৈর্য ধরুন এবং অপ্রয়োজনে জ্বালানি ব্যবহার থেকে বিরত থাকুন। আল্লাহ আমাদের সবাইকে এই সংকট থেকে উত্তরণের তাওফিক দিন।’

আলোকিত প্রতিদিন / ১০মার্চ ২০২৬ /মওম

রামুর গহী*ন পাহাড়ে অপহৃ*ত দুই কৃষককে উদ্ধা*র করেছে পুলিশ

আবু সায়েম:

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে গহীন পাহাড়ি এলাকা থেকে অপহৃত দুই কৃষককে উদ্ধার করেছে পুলিশ। রামু থানা পুলিশ ও ঈদগড় পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে দিনব্যাপী তল্লাশি চালিয়ে তাদের সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম ভুঁইয়া।

সোমবার (৯ মার্চ) ভোরের দিকে ঈদগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধুমছাকাটা পাহাড় এলাকায় ধানক্ষেতে বন্য হাতির আক্রমণ ঠেকাতে টংঘরে পাহারা দিচ্ছিলেন মাহমুদুল হক (৪৭) ও সৈয়দ কাসিম (৪২)। এ সময় অজ্ঞাতনামা সশস্ত্র দুর্বৃত্তরা তাদের অপহরণ করে গহীন পাহাড়ি এলাকায় নিয়ে যায়।

বিষয়টি পুলিশের নজরে আসলে কক্সবাজার জেলার পুলিশ সুপারের নির্দেশে রামু থানার ওসি মোঃ মনিরুল ইসলাম ভুঁইয়ার নেতৃত্বে রামু থানা পুলিশ ও ঈদগড় পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে এবং স্থানীয় লোকজনের সহায়তায় দিনব্যাপী পাহাড়ি এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়। দিনব্যাপী সাঁড়াশি অভিযানের পর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঈদগড় ইউনিয়নের ধুমছাকাটা এলাকার দুর্গম পাহাড়ি এলাকা থেকে অপহৃত দুইজনকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় উদ্ধার করা হয়।

রামু থানার ওসি মোঃ মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, উদ্ধারকৃত দুই কৃষককে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।শীঘ্রই অপহরণকারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

অভিযানের বিষয়ে জানতে চাইলে মনিরুল বলেন, রুদ্ধশ্বাস অভিযান ছিলো।এক পাহাড় থেকে অন্য পাহাড়ে দিনব্যাপী তল্লাশি। অবশেষে রামু থানা পুলিশ সদস্যদের অংশগ্রহণ ও ঈদগড় পুলিশ ক্যাম্প সদস্যদের যৌথ সহযোগিতায় অপহৃতদের উদ্ধার করতে সক্ষম হয়।

আলোকিত প্রতিদিন / এম আর এম

ভরিতে সোনার দাম বাড়ল ৩ হাজার ২৬৬ টাকা

নিজস্ব প্রতিবেদক:

সোনার দাম কমানোর মাত্র একদিনের মাথায় আবার বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। ফলে এবার ভরিতে সোনার দাম বাড়ল ৩ হাজার ২৬৬ টাকা।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
স্থানীয় বাজারে মূল্য বেড়েছে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) । ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভরি প্রতি(১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম পড়বে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের ভরি প্রতি ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেটের ভরি প্রতি ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা ও সনাতন পদ্ধতির ভরি প্রতি সোনার দাম ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দামের সাথে এবার বাড়ানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৫৩২ টাকা। ফলে ভরিতে ১৭৫ টাকা বাড়ল। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

ছাতক উপজেলায় দু*র্যোগ প্রস্তুতি দিবসের র‍্যা*লি

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

‘দুর্যোগে প্রস্তুতি, জান-মালের সুরক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে সুনামগঞ্জের ছাতক উপজেলায় র‍্যালি, আলোচনা সভা ও দুর্যোগ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সকল শ্রেণী পেশার মানুষ কে দূর্যোগের সময় করণী ও জনসচেতনতার বিষয়ে অবগত করার জন্য সুনির্দিষ্ট বিষয় বস্তু তুলে ধরেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ডিপ্লোমেসি চাকমা। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ দুর্যোগ মোকাবেলার বিষয়ে সভায় বক্তব্য রাখেন। বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সবাইকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে। দুর্যোগের সময় দ্রুত সঠিক পদক্ষেপ গ্রহণ করলে জান-মালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।

আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সংশ্লিষ্ট দপ্তরের অংশগ্রহণে একটি দুর্যোগ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এতে আগুন লাগা, ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগ পরিস্থিতিতে করণীয় সম্পর্কে বাস্তবধর্মী প্রদর্শনী করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন / এম আর এম

 

৪৭ মাথার খু*লি ও ক*ঙ্কালসহ চোর চ*ক্রের চার সদস্য গ্রে*ফতার

এমএইচ চৌধুরীঃ

রাজধানীর তেজগাঁও থানা এলাকা হতে ৪৭ টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো– ১। কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিক (২৫) ২। মোঃ আবুল কালাম (৩৯) ৩। আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদ (৩২) ৪। মোঃ ফয়সাল আহম্মেদ (২৬)। এসময় তাদের হেফাজত হতে বিভিন্ন প্লাষ্টিকের বাজারের ব্যাগের মধ্যে রক্ষিত অবস্থায় ৪৭ টি মাথার খুলি সহ মানব দেহের বিভিন্ন অঙ্গের হাড় উদ্ধার করা হয়।

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, থানা এলাকার আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়াস্থ ১নং গেটের সম্মুখে রাস্তার উপর অবৈধ উপয়ে কবরস্থান থেকে মানব কঙ্কাল সংগ্রহ করে বিক্রয় করার উদ্দেশ্যে একজন ব্যক্তি অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ৯ মার্চ রাত আনুমানিক পৌনে ২টার দিকে অভিযান পরিচালনা করে কাজী জহুরুল ইসলাম ওরফে সৌমিককে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে একটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে ৯ মার্চ সকাল অনুমানিক ৭টার সময় তেজগাঁও কলেজের সামনে অভিযান পরিচালনা করে মোঃ আবুল কালাম ও আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে দুইটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই তারিখ দুপুর অনুমানিক সাড়ে ৩টার সময় দেশের বিভিন্ন কবরস্থান হতে অবৈধভাবে গোপনে কবর খুড়ে মানব কঙ্কাল চুরি করে রাখা উত্তরা পশ্চিম থানাধীন “Sapporo Dental College & Hospital” এর হোস্টেলে অভিযান পরিচালনা মোঃ ফয়সাল আহম্মেদকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে কক্ষ নং-৪০২ এ ছড়ানো ছিটানো অবস্থায় ৪৪ টি মানব কঙ্কাল উদ্ধার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই চক্র গাজীপুরসহ দেশের বিভিন্ন কবরস্থান হইতে মানব কঙ্কাল চুরি করে বিভিন্ন জনের কাছে চড়া দামে বিক্রি করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃত মোঃ আবুল কালামের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২১ টি এবং গ্রেফতারকৃত আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান ডিএমপির সংবাদ সম্মেলনে।

আলোকিত প্রতিদিন / ১০মার্চ ২০২৬ /মওম

মঞ্চে হঠাৎ কান্না করে গান থামিয়ে দিলেন সুনিধি চৌহান

বিনোদন ডেস্ক:

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সুনিধি চৌহান। সম্প্রতি একটি কনসার্টে পারফর্ম করছিলেন তিনি। স্বাভাবিকভাবেই গান করছিলেন। কিন্তু হঠাৎ করেই কেঁদে ফেলেন গায়িকা।

ভাইরাল একটি চিডিওতে দেখা যায়, মঞ্চে গান গাইতে গিয়ে কণ্ঠরোধ হয়ে আসায় দর্শকদের কাছে ক্ষমা চেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় সুনিধি জানান, তার গলার অবস্থা অত্যন্ত খারাপ, শারীরিক এবং মানসিকভাবে গান গাওয়ার মতো অবস্থায় নেই।

এরপর দর্শকদের উদ্দেশে বলেন, আমার সাথে আগে কখনো এমন ঘটেনি। বিষয়টি খুবই অস্বস্তিকর। আমি সবসময় শতভাগ দেওয়ার চেষ্টা করি, কিন্তু আজ পারছি না।

ভক্তদের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি মঞ্চেই অশ্রুসিক্ত হয়ে পড়েন এবং গান চালিয়ে যেতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন।

মাত্র চার বছর বয়স থেকে মঞ্চে গান গাওয়া শুরু করা সুনিধি চৌহান বলিউডে অসংখ্য জনপ্রিয় গান দিয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে ‘ধুম মাচা লে’, ‘দেশি গার্ল’, ‘কামলি’ এবং ‘শিলা কি জওয়ানি’র মতো অনেক সুপারহিট গান উপহার দিয়েছেন তিনি।

আলোকিত প্রতিদিন / ১০মার্চ ২০২৬ /মওম

ইরানই ঠিক করবে কখন যু*দ্ধ শেষ হবে, যুক্তরাষ্ট্র নয়: আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের সময়সীমা নিয়ে যে মন্তব্য করেছেন, তার জবাব দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তারা বলেছে, এই যুদ্ধ কখন শেষ হবে তা ওয়াশিংটন নয়, তেহরানই নির্ধারণ করবে।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাঈনি ট্রাম্পের মন্তব্যকে ‘মিথ্যা ছাড়া আর কিছু নয়’ বলে আখ্যা দেন। তিনি বলেন, অপমানজনক পরাজয়ের পর ট্রাম্প ‘ভুয়া সামরিক সাফল্য তৈরি করার চেষ্টা করছেন’।

নাঈনি বলেন, “এই যুদ্ধের শেষ আমরা নির্ধারণ করব।”  “আমরা জানি তোমাদের গোলাবারুদ প্রায় শেষ হয়ে এসেছে এবং তোমরা যুদ্ধ থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসার পথ খুঁজছ। কেন তোমরা আমেরিকার জনগণকে সত্য কথা বলছ না? ট্রাম্প চান না আমেরিকানরা জানুক যে পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সব সামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।”

নাঈনি ট্রাম্পের সেই দাবিও অস্বীকার করেন যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল হয়ে পড়েছে।

তার দাবি, “যুদ্ধের শুরুর দিনের তুলনায় এখন আরও বেশি সংখ্যায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে এবং সেগুলোর ওয়ারহেডের ওজন এক টনেরও বেশি।”

তিনি আরও বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের সশস্ত্র বাহিনী আগ্রাসী দেশ ও তাদের মিত্রদের কাছে এ অঞ্চল থেকে এক লিটার তেলও রপ্তানি করতে দেবে না।

সূত্র: আল জাজিরা

আলোকিত প্রতিদিন / ১০মার্চ ২০২৬ /মওম

দেশে জ্বালানিতে সংকট নেই, দাম বাড়ানোর সিদ্ধান্তও হয়নি : প্রতিমন্ত্রী

আলোকিত প্রতিবেদক:

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। ফলে আপাতত দাম বাড়ানোর কোনো সিদ্ধান্তও নেই বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

১০ মার্চ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দেশের জ্বালানি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জ্বালানি এবং বিদ্যুৎ নিয়ে অতীতেও কোনো সংকট ছিল না, এখনো নেই। রমজান ও ঈদকে নির্বিঘ্ন করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেল ও প্রাইভেট যানবাহনের দীর্ঘ লাইন মূলত মানুষের উদ্বেগ এবং আতঙ্কের কারণেই তৈরি হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, পেট্রোল পাম্পে যে লম্বা লাইন দেখা যাচ্ছে, তা মূলত মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির। এই ধরনের যানবাহনের প্রধান জ্বালানি হচ্ছে অকটেন ও পেট্রোল। অথচ এই দুই ধরনের জ্বালানির কোনো ঘাটতি নেই।

তিনি বলেন, পেট্রোল প্রায় পুরোটাই বাংলাদেশে পরিশোধিত হয়। অকটেনের সিংহভাগও আমরা দেশে পরিশোধন করে পাই, কিছু অংশ আমদানি করতে হয়। মূলত ডিজেল এবং ফার্নেস অয়েলের ক্ষেত্রে আমাদের আমদানির ওপর নির্ভরতা বেশি। জ্বালানি পাওয়া যাবে না— এমন আশঙ্কা এবং দাম বাড়তে পারে— এমন উদ্বেগ থেকেই অনেক মানুষ আগেভাগে জ্বালানি নেওয়ার চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, এতদিনেও কোনো পেট্রোল পাম্পে জ্বালানি সংকট হয়নি। হয়তো কিছু জায়গায় অপেক্ষা করতে হয়েছে, কিন্তু সরবরাহ বন্ধ হয়নি। এখনো জ্বালানির দামও বাড়েনি। তাই সময়ের সঙ্গে সঙ্গে মানুষের এই উদ্বেগ কমে যাবে।

জ্বালানি সরবরাহ পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, গতকাল প্রায় ৩০ হাজার টন জ্বালানি নিয়ে দুটি জাহাজ আসার কথা ছিল। এর মধ্যে একটি পৌঁছেছে এবং আরেকটি আউটার অ্যাঙ্করেজে রয়েছে। মঙ্গলবার দুপুরের মধ্যে সেটি থেকে জ্বালানি খালাস শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ১২ তারিখে আরও একটি জাহাজ আসার কথা রয়েছে।

দেশবাসীকে আশ্বস্ত করে প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে অতীতেও কোনো সংকট ছিল না, এখনো নেই। রমজান এবং ঈদকে নির্বিঘ্ন করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

ভারত থেকে জ্বালানি আমদানির বিষয়েও এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সঙ্গে একটি পাইপলাইন চুক্তির আওতায় প্রতি মাসে গড়ে ১৫ হাজার টন জ্বালানি আসার কথা রয়েছে। এর একটি বড় অংশ এরইমধ্যে এসেছে এবং বাকি অংশ ধারাবাহিকভাবে সরবরাহ করা হচ্ছে।

তিনি বলেন, এই সরবরাহ চুক্তি প্রতি বছর নবায়ন হয় এবং বর্তমানে এর মেয়াদও রয়েছে। এ নিয়ে কোনো সংকট নেই।

আলোকিত প্রতিদিন / ১০মার্চ ২০২৬ /মওম

ফ্যামিলি কা*র্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

বিশেষ প্রতিনিধি: নির্বাচনের প্রতিশ্রুতি অনুয়ায়ী নারী প্রধান পরিবারগুলোর জন্য বিশেষ ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানে প্রবেশ করে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। মঞ্চে তার সঙ্গে উপস্থিত আছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মন্ত্রী পরিষদের সদস্যসহ ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কর্মসূচির কমিটিরা উপস্থিত আছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন বেগম পারভিন, বেগম বাসুনা, বেগম সমলা, বকুলা বেগম, বেগম জোসনা, তাসলিমা আক্তার, বেগম রাশেদা আক্তার, বেগম হোসনা আক্তার, রীনা বেগম, বেগম শামসুন্নাহার, রোকসানা আক্তার, মারফুজা, রীনা আক্তার, সুমি খাতুন, আকলিমা বেগম ও মিনারা বেগম। পরে সাততলা বস্তি ও ভাষানটেক বস্তি এলাকার রীনা বেগম ও রাশেদা তার অনুভূতি প্রকাশ করেন। ফ্যামিলি কার্ড দেওয়ায় তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এরপর ল্যাপটপের বাটন প্রেস করে সারা দেশের ১৩ টি জেলায় একযোগে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। আরও বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন প্রমুখ৷

তবে বড় বা যৌথ পরিবারের ক্ষেত্রে আনুপাতিক হারে কার্ড সংখ্যা বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। প্রাথমিক পর্যায়ে উপকারভোগীরা মাসিক ২,৫০০ টাকা হারে নগদ সহায়তা পাবেন। পরবর্তীতে ভাতার পরিবর্তে সমমূল্যের খাদ্যপণ্য সহায়তা দেওয়ার বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে। সরকার বলছে নারীর “ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত” করতে এটা যুগান্তকারী পদক্ষেপ।

মন্ত্রণালয় সূত্র জানায়, পাইলটিং পর্যায়ে সারাদেশে মোট ৬৭ হাজার ৮৫৪টি নারী প্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রতিটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্য সংখ্যা, শিক্ষা, আবাসন ও জীবনযাত্রার মান যাচাই করে একটি তথ্যভাণ্ডার তৈরি করা হয়েছে। কোনো রকম হস্তক্ষেপ বা স্বজনপ্রীতি রোধে “প্রক্সি মিনস টেস্ট” (পিএমটি) সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে দারিদ্র্যের সূচক নির্ধারণ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে ডাবল ডিপিং (একাধিক ভাতা), সরকারি চাকরি বা পেনশনভোগীদের বাদ দিয়ে চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৭টি পরিবারকে এই ভাতার জন্য মনোনীত করা হয়েছে।

ফ্যামিলি কার্ডগুলো হবে “আধুনিক ও নিরাপদ”। এতে স্পর্শবিহীন (কন্টাক্টলেস) চিপ, কিউআর কোড এবং জন এনএফসি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। জি-টু-পি (গভর্নমেন্ট টু পার্সন) পদ্ধতিতে ভাতার অর্থ সরাসরি উপকারভোগী নারীর ব্যাংক একাউন্ট বা মোবাইল ওয়ালেটে জমা হবে। এতে মাঝপথে কোনো মধ্যস্বত্বভোগীর হস্তক্ষেপ বা অর্থ লোপাটের “সুযোগ থাকবে না”।

স্বচ্ছতা বজায় রাখতে কিছু কঠোর নীতিমালা ঘোষণা করা হয়েছে। পরিবারের কোনো সদস্য সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত থাকলে, এমপিওভুক্ত শিক্ষক হলে কিংবা ৫ লক্ষ টাকার বেশি সঞ্চয়পত্র ও বিলাসবহুল সম্পদ (গাড়ি, এসি) থাকলে সেই পরিবার এই সুবিধার আওতাভুক্ত হবে না।

চলতি বছরের জুন পর্যন্ত এই পাইলটিং প্রকল্পের জন্য মোট ৩৮.০৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ৬৬.০৬ শতাংশ অর্থ সরাসরি নগদ সহায়তা হিসেবে বিতরণ করা হবে এবং বাকি অংশ কার্ড তৈরি ও সিস্টেম উন্নয়নের কাজে ব্যয় হবে। এ সংক্রান্ত বিস্তারিত গাইডলাইন ইতোমধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.msw.gov.bd) আপলোড করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেন, পাইলটিং কর্মসূচিতে প্রথম পর্যায়ে দেশের ১৩টি জেলার ১৩ সিটি করপোরেশন/ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিটি ওয়ার্ডের প্রতিটি খানার তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই ও তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি সমন্বয়ে কমিটি গঠন করা হয়।

আলোকিত প্রতিদিন/এপি

কফিন বন্দি হয়ে দেশে ফিরলেন ইরানের হা#মলায় নিহ*ত আহমেদ আলী: দাফ*ন সম্পন্ন

আনোয়ার হোসেন মন্জু জুড়ি , মৌলভীবাজারসংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় নিহত সালেহ উদ্দিন ওরফে আহমেদ আলীর মরদেহ দেশের বাড়ীতে পৌঁছেছে। সোমবার (৯ মার্চ) বিকেলে তার নিজ বাড়ী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার খাছিটেকা গ্রামে এসে পৌঁছায়। এসময় আহমেদ আলীর স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠে। বিকেল পাঁচটায় জানাজা শেষে বাড়ীর পাশে কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১১টার দিকে আহমেদ আলীর মরদেহ গ্রহণ করেন বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিমানবন্দরে আলীর মরদেহের সকল আনুষ্ঠানিকতা শেষে মন্ত্রী নিজেই মৌলভীবাজার জেলার বড়লেখাস্থ বাড়িতে মরদেহ নিয়ে পৌঁছান। এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, আহমেদ আলী গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজিটেকায়। দীর্ঘ ২৭ বছর ধরে তিনি প্রবাসে চাকুরী করেছেন। সবশেষ তিন মাস পূর্বে তিনি শেষ বারের মত বাড়ী এসেছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি আরব আমিরাতের আজমান শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন তিনি। সেখানে তিনি পানি সরবরাহের গাড়ি চালাতেন। তার ছোট দুই ভাই জাকির হোসেন ও বোরহান আহমদও একই শহরে থাকেন এবং তারাই পরিবারের কাছে মৃত্যুর খবর জানান।

তাঁর মৃত্যুর খবর দেশে থাকা পরিবারের সদস্যরা জানার পর পুরো পরিবারে শোকের ছায়া নেমে আসে। এছাড়া মৃত্যুর খবর শুনে বাড়িতে ভীড় করেন স্বজন সহ প্রতিবেশিরা। স্বান্তনা দিতে আসছেন আশেপাশের এলাকার নারীরাও। তার মেঝো ছেলে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। প্রতিমাসে তার চিকিৎসায় খরচ হয় আঠারো হাজার টাকা। শোকে স্তব্দ পরিবারের সদস্যরা কথা বলতে পারছেন না।

আলোকিত প্রতিদিন/এপি