আজ শুক্রবার, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 102

প্রকাশ্যে ইরানে*র পাশে দাঁড়িয়েছে রাশিয়া ও চীন!

আলোকিত ডেস্ক: মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে চীন সরাসরি ইরানের পাশে দাঁড়িয়েছে। দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় শিক্ষার্থীদের মৃত্যুতে চীনের সরকার ২ লাখ ডলারের জরুরি মানবিক সহায়তা ঘোষণা করেছে। ইরান ইন্টারন্যাশনাল এতথ্য জানিয়েছে তারা।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন (১৪ মার্চ, শুক্রবার) জানিয়েছেন, সহায়তা দেওয়া হবে রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে এবং এটি নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়ানোর প্রতীক।

চীনের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, স্কুলে হামলা এবং নিরপরাধ শিশুদের প্রাণহানি আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। চীন সব সময় মানবিক চেতনায় বিশ্বাসী এবং এই কঠিন সময়ে ইরানের জনগণের পাশে থেকে সংকট কাটিয়ে উঠতে সহযোগিতা অব্যাহত রাখবে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তবে ইরানের ঢাল হয়ে দাঁড়ায় রাশিয়া ও চীন।নিউইয়র্কে শুক্রবার (১৩ মার্চ) অনুষ্ঠিত নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করে যুক্তরাষ্ট্র।

নিরাপত্তা পরিষদের চলতি মাসের সভাপতি হিসেবে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা তদারকি সংক্রান্ত ‘১৭৩৭ কমিটি’র কার্যক্রম সক্রিয় করার প্রস্তাব দেয় ওয়াশিংটন। এই আলোচনা রাশিয়া ও চীন ঠেকানোর চেষ্টা করলেও তা ভোটাভুটিতে ব্যর্থ হয়।

আলোকিত প্রতিদিন/এপি

দোলনা থেকে ক*বর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না: আইজিপি!

বিশেষ প্রতিনিধি: দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

শনিবার (১৪ মার্চ) বিকেলে জেলা পুলিশ লাইনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এক সুধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি।

আইজিপি বলেন, ‘দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না। কারণ হাসপাতালে শিশুর জন্ম নেওয়ার পর শিশুকে পাহারা দিতে হয়। হাসপাতাল থেকে শিশু চুরি হয়ে যেতে পারে, সেখানেও পুলিশ দরকার। আবার কবর দিতে গেলেও সেখানে কঙ্কাল বা লাশ চুরি হয়ে যেতে পারে, সেখানেও পুলিশ দরকার। পুলিশ ছাড়া এ সমাজ চলবে না। কার্যকরী, শান্তিপূর্ণ, উন্নয়নমূলক ও সভ্য দেশ গঠনের জন্য পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘আপনারা পুলিশকে সহযোগিতা করেন। সেই ফ্যাসিস্ট যুগের পুলিশ যাতে বাংলাদেশে না থাকে সেটার জন্য কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিতে এই নিদের্শনা দিয়েছেন যে বাংলাদেশ পুলিশ হবে একদম সৎ ও মানবিক পুলিশ এবং জনগণের বন্ধু।’

আলী হোসেন ফকির বলেন, ‘আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে করতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত সড়ক হওয়ায় এখানে বাড়তি নজরদারি থাকবে। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে থাকবে চেকপোস্ট ও টহল জোরদার করা হবে।’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের সভাপতিত্বে ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সায়িখা আক্তার শিখার সঞ্চালনায় বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম এন্ড অপারেশন) খোন্দকার রফিকুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহমদ হোসেন ভূইয়া, জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, ডা. মাহজারুল আলম, মহানগর বিএনপি নেতা সালাহ উদ্দিন সরকার, মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী, বিএনপি নেতা আহমদ আলী রুশদী, প্রভাষক বসির উদ্দিন, গাজী সালাউদ্দিন, ভিপি জয়নাল আবেদীন তালুকদার প্রমুখ।

পরে আইজিপি গাজীপুর জেলা পুলিশ লাইন ময়দানে এক ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেন।

আলোকিত প্রতিদিন/এপি

কুমিল্লার শ্রীকাইলে ৫ নম্বর কূপের উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। এই কূপ থেকে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।

শনিবার (১৪ মার্চ) নবখননকৃত এই কূপটির উদ্বোধন করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “আমদানিনির্ভরতা বাড়িয়ে দেশের জ্বালানি খাতকে ঝুঁকির মুখে ফেলে গেছে বিগত সরকার। যে কারণে বৈশ্বিক সংকটে আমাদের সমস্যায় পড়তে হচ্ছে। আমরা এখন নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণ হতে চাই।”

বাপেক্সের সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, “বিগত সরকার বাপেক্সকে পঙ্গু করে রেখেছিল, যার ফল এখন ভোগ করতে হচ্ছে। আমরা বাপেক্সকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চাই। আগামী পাঁচ বছর পর দেশে গ্যাসের চাহিদা দাঁড়াবে সাড়ে ৪ হাজার মিলিয়ন ঘনফুট। আমরা সেই লক্ষ্যমাত্রা নিজস্ব ক্ষেত্রগুলো থেকেই সরবরাহের সক্ষমতা অর্জনে কাজ করছি।”

সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০ সালের দিকে শ্রীকাইল ক্ষেত্র থেকে দৈনিক ৩১ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হতো। বর্তমানে এই ক্ষেত্রের পাঁচটি কূপ থেকে প্রতিদিন মোট ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর এই কূপের খননকাজ শুরু হয়েছিল। এতে ব্যয় হয়েছে প্রায় ১৩২ কোটি টাকা। ভূগর্ভস্থ এই কূপে প্রায় ৪০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন দলের মহাসচিব মির্জা ফখরুল

আলোকিত ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ মির্জা আব্বাসের সুস্থতা কামনা করেছেন দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

১৩ মার্চ শুক্রবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুল এ আহ্বান জানান।

তিনি লিখেছেন, ‘‘আপনাদের সবার দোয়ায় বরেণ্য রাজনীতিবিদ মির্জা আব্বাস এমপির দু’টি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।’’

এদিকে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো বলে জানিয়েছেন তার ছেলে মির্জা ইয়াসির আব্বাস। ১৩ মার্চ শুক্রবার রাতে সাংবাদিকদের তিনি জানান, তার বাবার মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল হলে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি রয়েছে।

একই দিন বিকালে তার প্রথম দফার অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকরা জানিয়েছেন, দুটি অস্ত্রোপচারই সফল হয়েছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে যান। এ সময় মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানান।

১১ মার্চ বুধবার ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে অবস্থার অবনতি হলে গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সহধর্মিণী ও জাতীয়বাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

আলোকিত প্রতিদিন / ১৪মার্চ ২০২৬ /মওম

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক:

আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। আজ শনিবার জাতীয় সংসদ ভবনে ক্যাবিনেট কক্ষে কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রথম অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দকরণ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করা হয়। রাষ্ট্রপতির ভাষণের উপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়।

সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টায় সংসদ অধিবেশন অধিবেশন শুরু হবে। অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যেকোনো বিষয় পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে প্রদান করা হয়।

অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ২৭টি ও সিদ্ধান্ত-প্রস্তাবের সংখ্যা (বিধি-১৩১) এ ৯৭টি নোটিশ পাওয়া গিয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন কার্য নির্বাহী কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ। বৈঠকে অংশগ্রহণ করেন কমিটির সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম, বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম ও মুহাম্মদ নওশাদ জমির। বৈঠকে স্পিকারের বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

আলোকিত প্রতিদিন / এম আর এম

সারিয়াকান্দি’র কামালপুর ইউনিয়নে ঈদ উপলক্ষে- ভিজিএফের চাল বিতরণ

মাইনুল হাসান মজনু:
বগুড়ার সারিয়াকান্দিতে আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উদযাপন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল বিতরণ কর্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
৩৬-বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের নির্দেশনা মোতাবেক, ১৪ ই মার্চ রোজ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ২ নং কামালপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে, কড়িতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, ২০২৫-২৬ অর্থ বছরের মানবিক সহায়তা কর্মসুচির আওতায় ১হাজার ৯১৯ টি পরিবারের মাঝে বিনামূল্যে  ভিজিএফ চাল বিতরণ করা হয়। ভিজিএফের চাল বিতরণ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা প্যানেল চেয়ারম্যান কাজী মনজুরুল ইসলাম মনিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, কামালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: মোখলেছুর রহমান হিল্টু, উপজেলা যুবদলের সদস্য ডা: আইয়ুব আলী প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে ১হাজার ৯১৯ টি পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে  সিজিএফের চাল বিতরণ শুরু করা হয়। সুন্দর ও সুষ্ঠু পরিবেশে বিকেল ৪টার মধ্যে  ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন করা হয়েছে।
এ-সময় কামালপুর ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদ,  কামালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম, সহ-সভাপতি খায়রুজ্জামান খাজা, সাংগঠনিক সম্পাদক আনোয়ার উল আজিম স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রাজু আলম, কামালপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নাজমুল হাসান জিয়া, কামালপুর ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, গ্রাম পুলিশের সদস্য সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন / ১৪মার্চ ২০২৬ /মওম

ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার ওপর সর্বোচ্চ জোর দেন: ডাঃ মোঃ আনোয়ারুল হক

শহীদুল ইসলাম রুবেল:

সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় মশার বংশবিস্তার রোধ এবং জনসচেতনতা বাড়াতে নেত্রকোনায় সচেতনতামূলক র‍্যালি, উদ্বুদ্ধকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে

শনিবার (১৪ মার্চ) সকাল ১১টায় নেত্রকোনা মোক্তারপাড়া মাঠ প্রাঙ্গণ থেকে এ কর্মসূচির শুরু হয়।নেত্রকোনা জেলা প্রশাসনের আয়োজনে এবং নেত্রকোনা পৌরসভার সহযোগিতায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক। মোক্তারপাড়া মাঠ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বাদক দলের পরিবেশনার পাশাপাশি রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক, পুলিশ প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উদ্বুদ্ধকরণ সভায় দেওয়া বক্তব্যে অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার ওপর সর্বোচ্চ জোর দেন। তিনি বলেন, রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধ করাটাই সবচেয়ে জরুরি। ডেঙ্গু আক্রান্ত হলে এর চিকিৎসা ব্যয়বহুল, কষ্টদায়ক এবং এতে জীবনের ঝুঁকি থাকে। আমরা যদি আগে থেকেই প্রতিরোধ করতে পারি, তবে অর্থনৈতিক ক্ষতি এবং ভোগান্তি- দুটোই কমে যাবে।

তিনি আরও সতর্ক করে বলেন, মার্চের শেষ ও এপ্রিলের শুরু থেকে গরম বাড়ার সাথে সাথে ডেঙ্গুবাহী মশার প্রজনন বাড়ে। এ মশা বদ্ধ ও পরিষ্কার পানিতে জন্মায়। তাই প্রতিটি পরিবারকে নিজ নিজ বাসা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।কেবল বক্তব্যেই সীমাবদ্ধ না থেকে, অনুষ্ঠানের পর প্রধান অতিথি ও অন্যান্য কর্মকর্তারা সরাসরি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল হক নিজে বেলচা হাতে রাস্তার পাশে ড্রেন ও ঝোপঝাড় পরিষ্কার করছেন। পরবর্তীতে শহরের বিভিন্ন অলিগলিতে মশক নিধনের জন্য ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানোর কার্যক্রমেরও উদ্বোধন করেন তিনি। ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও নেত্রকোনা পৌরসভার প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদার, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পৌরসভার প্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে সব ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করেন।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। এর অংশ হিসেবে নেত্রকোনা জেলার সকল উপজেলায় একযোগে এবং তৃণমূল পর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

শ্যামনগরে মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

এস কে সিরাজ:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা বৃন্দ। এছাড়াও বাংলাদেশ স্কাউটস শ্যামনগর উপজেলার সদস্য এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এতে অংশগ্রহণ করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আজ দেশব্যাপী এ কর্মসূচি পালন করেছেন। তার সঙ্গে একাত্মতা ঘোষণা করে শ্যামনগর উপজেলা প্রশাসনও এ কর্মসূচি পালন করেছে। তিনি আরও জানান, প্রতি শনিবার শ্যামনগর উপজেলায় এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশা নিধন কর্মসূচি অব্যাহত থাকবে।
তিনি সকলকে নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান, যাতে মশার বংশবিস্তার রোধ করা যায় এবং সুস্থ-সুন্দর পরিবেশ বজায় থাকে।

প্রসঙ্গত, কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

আলোকিত প্রতিদিন / এম আর এম

সালমান আলি আঘা পেলেন শাস্তি

ক্রীড়া ডেস্ক:

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে রানআউটের পর মেজাজ হারান পাকিস্তানি ব্যাটার সালমান আলি আঘা। আউট হয়ে মাঠ ছাড়ার সময় গ্লাভস হেলমেট ছুড়ে মারেন।

আবার প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে তর্কেও জড়ান তিনি। যার জেরে ধারণা করা হচ্ছিল শাস্তির মুখে পড়তে যাচ্ছেন সালমান। বিসিবির একজন অফিসিয়াল নিশ্চিত করেছেন, সালমানকে তিরস্কারের সঙ্গে এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। আইসিসি দ্রুতই এটি আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে জানাবে।

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ, প্রতিপক্ষ ফিল্ডারদের গালাগালি; মাঠের ভেতরে এবং বাইরে গ্লাভস-হেলমেট ছুড়ে মারা! এই তিন অপরাধের জন্য ম্যাচ শেষে তাকে শাস্তি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ঘটনাটি ঘটে পাকিস্তান ইনিংসের ৩৯তম ওভারের। মিরাজ তার দশম ওভারের প্রথম তিন বলে দেন মাত্র এক রান। চতুর্থ বলটি করলে রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলেন মোহাম্মদ রিজওয়ান। বলটি আসছিল সোজা মিরাজের দিকেই। তবে রান নিতে এগিয়ে যাওয়া সালমান চেয়েছিলেন বলটি মিরাজকে এগিয়ে দিতে।

কিন্তু তাকে সেই সুযোগ দেননি বাংলাদেশ অধিনায়ক। দ্রুত বলটি কুড়িয়ে স্টাম্প ভাঙেন তিনি। এভাবে রান আউট হওয়াটা যেন বিশ্বাসই হচ্ছিল না সালমানের। শেষ পর্যন্ত থার্ড আম্পায়ার তাকে আউট ঘোষণা করলে মেজাজ হারিয়ে মাঠ ছাড়েন সফরকারী অধিনায়ক।

রান আউট ইস্যুতে পরে সালমান আলি আঘা বলছিলেন, ‘আমি মনে করি স্পোর্টসম্যান স্পিরিট থাকা উচিত। সে (মিরাজ) যা করেছে, তা নিয়মের মধ্যেই আছে। আমি মনে করি সে যদি এটাকে সঠিক মনে করে, তবে এটা সঠিক। কিন্তু আপনি যদি আমার দৃষ্টিভঙ্গি জানতে চান, আমি অন্যভাবে করতাম।’

আলোকিত প্রতিদিন / ১৪মার্চ ২০২৬ /মওম

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: তারেক রহমান

আলোকিত ডেস্ক:

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আল্লাহর রহমতে ও জনগণের রায়ে বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোছার আগেই আমরা প্রতিশ্রুতি বাস্তাবায়নের কাজ শুরু করেছি। আলহামদুলিল্লাহ, এর জন্য আমি আল্লাহর দরবারে লাখো শুকরিয়া জানাচ্ছি।

শনিবার (১৪ মার্চ) ইমাম-খতিব-মুয়াজ্জিন ও অন্য ধর্মের ধর্মীয় গুরুদের সম্মানী ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এই অনুষ্ঠানে ধর্মীয় ব্যক্তিত্ব ইমাম-খতিব-মুয়াজ্জিন রয়েছেন। একইসঙ্গে রয়েছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ধর্মের ধর্মীয় নেতৃত্ব। পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ। যে উদ্দেশ্যে আজ আমরা এখানে একত্রিত হয়েছি, ইতোমধ্যেই আপনারা সেটি জেনেছেন। সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছেন, তাদের জন্য আর্থিক সহায়তা কিংবা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থিক বৈষম্য দূর করে আমরা সবাই মিলে ভালো থাকব। জাতীয় নির্বাচনের আগে আমরা জনগণের কাছে সেই প্রতিশ্রুতি দিয়েছিলাম।

তারেক রহমান বলেন, যাদের প্রয়োজন সারাদেশে তাদের প্রত্যেককে পর্যায়ক্রমিকভাবে এই সহায়তা দেওয়া হবে। দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের দেশকে এমন একটি শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে চাই, যাতে করে আর কোনো ফ্যাসিবাদ কিংবা তাঁবেদার অপশক্তি মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে। আমি বার বার একটি কথা বলি, নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না।

তিনি আরও বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের জন্য আমরা ইতোমধ্যেই ‘ফ্যামিলি কার্ড’ চালু করেছি। পর্যায়ক্রমিকভাবে এই কার্ড সারাদেশে সবাই পাবেন। আগামী ১৪ এপ্রিল তথা পয়লা বৈশাখ থেকে চালু হচ্ছে ‘ফার্মার্স কার্ড’ বা ‘কৃষক কার্ড’। আগামী ১৬ মার্চ দিনাজপুর থেকে শুরু হচ্ছে খাল খনন কর্মসূচি। খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের ধর্মীয় গুরুদের জন্য আজ থেকে চালু হলো আর্থিক সহায়তা কর্মসূচি।

তারেক রহমান বলেন, দুনিয়ার কল্যাণের পাশাপাশি আখেরাতের কল্যাণের জন্য প্রার্থনার কথা পবিত্র কোরআনুল কারিমে রয়েছে। ইহকালীন-পরকালীন কল্যাণ বিষয়ক নির্দেশনা নিঃসন্দেহে অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় বিধিবিধান অনুযায়ীও নির্দেশিত রয়েছে। সুতরাং, ধর্মীয় বিধিবিধানের আলোকেই আপনারা আপনাদের শিক্ষা-দীক্ষা, যোগ্যতা এবং অভিজ্ঞতাকে কীভাবে আরও বেশি করে দেশ ও জনগণের কল্যাণে কাজে লাগাতে পারেন, সেই চিন্তা এবং চেষ্টা অব্যাহত রাখাও জরুরি।

ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি শ্রেণি পেশার মানুষ তথা প্রতিটি নাগরিকের আর্থিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার রাষ্ট্রীয় সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবে। তবে নাগরিকদেরও কিন্তু রাষ্ট্র এবং সমাজের প্রতি কিছু দায়-দায়িত্ব রয়েছে। নাগরিক হিসেবে আমরা যদি যে যার অবস্থান থেকে রাষ্ট্র এবং সমাজের প্রতি যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করি… আমি আশা করি, দ্রুততম সময়ে আমরা রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে একটি স্বনির্ভর বাংলাদেশ দেখতে পারব, ইনশাআল্লাহ।

অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্র মানুষের জীবনে হয়তো আর্থিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করে কিন্তু ধৈর্য, সততা, কৃতজ্ঞতাবোধ, শ্রদ্ধা, আনুগত্য, সংহতি, সহনশীলতা, উদারতা, বন্ধুত্ব, বিনয়, দায় কিংবা দয়া… এই সমস্ত বৈশিষ্ট্যগুলো অর্জন ছাড়া একজন ব্যক্তি মানবিক গুণাবলি সম্পন্ন হয়ে উঠতে পারে না। এ ধরনের মানবিক বৈশিষ্ট্যগুলো অর্জনের জন্য ধর্মীয় সামাজিক নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হওয়া জরুরি বলে আমি মনে করি। রাষ্ট্র-সমাজ এবং পরিবেশ-প্রতিবেশ থেকে অর্জিত আচরণ থেকেই মানুষ তার শুদ্ধ জীবন এবং সুস্থ চিন্তার মানসিক নির্দেশনা পায়।

পবিত্র হাদিসে বলা হয়েছে, ‘যার আমানতদারি নেই, যার কাছে নিরাপত্তা নেই, সে প্রকৃত ইমানদার নয়। যার ওয়াদা ঠিক নেই, তার কোনো ধর্মই নেই।’ ‘প্রতিহিংসা এবং সহিংসতা’মুক্ত একটি নিরাপদ সমাজ বিনির্মাণের ক্ষেত্রে ধর্মের এই উদারনৈতিক শিক্ষণীয় বক্তব্যগুলো অতুলনীয়। আমার বিশ্বাস, একটি নৈতিকতা সমৃদ্ধ মানব সমাজ গঠনের জন্য প্রতিটি ধর্মেই এ ধরনের ইতিবাচক বার্তা রয়েছে। সুতরাং, একটি ধর্মীয় সামাজিক নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ মানসিকতা তৈরির ক্ষেত্রে আপনাদের মতো ধর্মীয় জ্ঞান সম্পন্ন মানুষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী বলেন, দেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদ রয়েছে। আমরা সারাদেশের এই মসজিদগুলোকে ধর্মীয় সামাজিক এবং নৈতিক শিক্ষা কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে পারি। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সরকারের সময় দেশে প্রথমবারের মতো ‘ইমাম প্রশিক্ষণ একাডেমি’ চালু করেছিলেন।

১৯৯৩ সালে খালেদা জিয়া সরকারের সময় দেশে ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা’ কার্যক্রম চালু হয়েছিল। বর্তমান সরকারও ইমাম মুয়াজ্জিনদের একটি নির্দিষ্ট হারে সম্মানী ভাতা দেওয়ার পাশাপাশি আপনাদের যোগ্যতাকে আরও কীভাবে রাষ্ট্রীয় উন্নয়নে কাজে লাগানো যায়, সেই পরিকল্পনা গ্রহণ করছে।

তিনি আরও বলেন, খতিব, ইমাম, মুয়াজ্জিনদের সম্মানিত ভাতা দেওয়ার যে কর্মসূচি সরকার চালু করেছে, এই কর্মসূচির অধীনে প্রথম পর্যায়ে পাইলটিং স্কিমের আওতায় মোট ৪৯০৮টি মসজিদ, ৯৯০টি মন্দির ও ১৪৪টি বৌদ্ধ বিহারের মোট ১৬ হাজার ৯৯২ জন মাসিক সম্মানী পাচ্ছেন।

প্রধানমন্ত্রী ইমাম-মুয়াজ্জিনদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা কেউ মসজিদে কিংবা যার যার ধর্মীয় উপাসনালয়ে দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের বিভিন্ন অর্থনৈতিক-সামাজিক কর্মকাণ্ডে অংশীদার করতে চাইলে, সরকার সহযোগিতা করতে প্রস্তুত।

আলোকিত প্রতিদিন / এম আর এম