আজ রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 10

রামিসা ধ#র্ষণ ও হ*ত্যায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির আদেশ

বিশেষ প্রতিনিধি: রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ রবিবার (৭ জুন) বেলা ১১টা ৩৭ মিনিটে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন তিনি।

গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে আট বছরের শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার করেন পুলিশ। পরে ফ্ল্যাটটিতে বসবাসকারী সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

মামলাটি তদন্ত করে ঘটনার ৫ দিনের মাথায় গত ২৪ মে আদালতে চার্জশিট দাখিল করে পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান ভূঁইয়া। ওইদিনই শিশু ট্রাইব্যুনালে মামলাটি বিচারের জন্য নথি বদলি করা হয়।

তবে সেদিন থেকে ঈদুল আযহার ছুটি শুরু হওয়ায় গত ১ জুন মামলাটির চার্জগঠনের দিন ধার্য করা হয়। ঈদের পর ১ জুন মামলার চার্জগঠন করে আনুষ্ঠানিক বিচার শুরু করা হয়। পরদিন ২ জুন মামলাটির ১৭ সাক্ষীর মধ্যে রামিসার বাবা, মা, বোন, স্বজনসহ ১৬ জনের সাক্ষ্য শেষ হয় । এরপর ৩ জুন মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থন ও ৪ জুন মামলার যুক্তিতর্ক শুনানি হয়। এরপর আজ এই আলোচিত ধর্ষণ মামলার রায় দেন আদালত।

আলোকিত প্রতিদিন/এপি

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পকে ঘিরে কংগ্রেসে বি*দ্রোহ

আন্তর্জাতিক ডেস্ক:

নিজের দল রিপাবলিকানের ভেতরেই ক্রমবর্ধমান বিরোধিতার মুখোমুখি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসে রিপাবলিকান দলীয় আইনপ্রণেতারা দীর্ঘদিন ধরে তার বিরোধিতা করতে দ্বিধাবোধ করলেও এখন প্রেসিডেন্টের সিদ্ধান্ত থেকে দলীয় অবস্থান পরিবর্তনের ক্ষেত্রে আরও বেশি আগ্রহ দেখাচ্ছেন।

গত এক সপ্তাহে সিনেট এবং প্রতিনিধি পরিষদের রিপাবলিকানদের একাধিক উপদল ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধের নিন্দা, হোয়াইট হাউসের বলরুমের সঙ্গে যুক্ত ১০০ কোটি ডলারের তহবিল প্রত্যাখ্যান, ১৮০ কোটি ডলারের অস্ত্র ঠেকাও তহবিল থেকে পিছু হটতে বাধ্য এবং অভ্যন্তরীণ নজরদারি সংক্রান্ত আইন ঠেকাতে এগিয়ে এসেছে।

বৃহস্পতিবার ইউক্রেনকে সহায়তা প্রদান এবং রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের একটি বিল পাস করে ট্রাম্পের বিরুদ্ধে অবাধ্যতা দেখিয়েছে প্রতিনিধি পরিষদ। এই পদক্ষেপ প্রেসিডেন্টের ভেটো প্রদানের ক্ষমতার দিকেই অগ্রসর হচ্ছে বলে মনে করা হচ্ছে।

রিপাবলিকান এবং ডেমোক্র্যাটরা অবশ্য সংশয় প্রকাশ করে বলেছেন, ট্রাম্প প্রকৃত কোনও বিদ্রোহের মুখোমুখি হচ্ছেন কি না, সেটি এখন দেখার বিষয়। তবে রিপাবলিকানদের একটি ক্রমবর্ধমান জোট তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ইচ্ছা দেখাচ্ছে; যার মধ্যে এমন ব্যক্তিরাও রয়েছেন যাদেরকে ট্রাম্প ব্যক্তিগতভাবে পদচ্যুত করতে সহায়তা করেছিলেন।

রিপাবলিকান সিনেটর থম টিলিস, যিনি প্রেসিডেন্টের তথাকথিত ওয়ান বিগ বিউটিফুল বিলের বিরোধিতা করার পর গত বছর সিনেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেন, আমি মনে করি নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন মানুষ সেভাবেই ভোট দেবে যেভাবে তারা মনে করে যে, নির্বাচকমণ্ডলী তাদের কাছ থেকে আশা করে।

ডেমোক্র্যাটরা অবশ্য এই ধারণাকে বহুলাংশে উড়িয়ে দিয়েছেন। তারা বলছেন, সামগ্রিকভাবে দলটি যে বড় কোনও ইস্যুতে তার অবাধ্য হতে প্রস্তুত, এমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।

ট্রাম্প সমর্থিত বিভিন্ন উদ্যোগকে মাঝে মাঝে সমর্থন করা ডেমোক্র্যাট দলীয় সিনেটর জন ফেটারম্যান বলেন, যারা তার সাথে সম্পর্ক ছিন্ন করছেন, তারা মূলত ট্রাম্পেরই বের করে দেওয়া লোক।

নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা রিপাবলিকানদের এই ভিন্নমতকে নির্বাচনী বছরের রাজনীতি হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, প্রতিটি সদস্যই যে সব ইস্যুতে রাজনৈতিক মূল্য বহন করবেন, বিষয়টি এমন নয়।

হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেল জ্যাকসন বলেন, মিডিয়া এবং ডেমোক্র্যাটরা যখন অস্তিত্বহীন বিভেদ সৃষ্টির চেষ্টা করছে, তখন আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়ন অব্যাহত রাখতে এই ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার অপেক্ষায় রয়েছি।

সূত্র: রয়টার্স।

আলোকিত প্রতিদিন/০৬ জুন ২০২৬/মওম

এক নিমিষেই শেষ জীবিকার অবলম্বন, আগুনে পুড়ে গেল মন্টুর চায়ের দোকান

মোক্তার হোসেন মুক্তি: 

ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়েকের হিরা বেকারীর পশ্চিমপাশে অবস্থিত মন্টুর চায়ের দোকানে গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রাত আনুমানিক দেড়টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। আগুন দ্রুত পুরো দোকানে ছড়িয়ে পড়লে দোকানের মালামালসহ দোকানটি সম্পূর্ন ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্তনে আনে। স্থানীয় লোকজনও আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন।প্রাথমিকভাবে এ ঘটনায় দেড়লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত মন্টুর পরিবারের একমাত্র আয়ের অবলম্বন ছিল এই দোকানটি। ফলে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। এ অবস্থায় সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের তার পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছে এলাকাবাসী।

আলোকিত প্রতিদিন/০৬ জুন ২০২৬/মওম

৩০০-৪০০ কোটি টাকার আম ন#ষ্ট হয় নওগাঁয়

বিশেষ প্রতিনিধি: দেশের অন্যতম আম উৎপাদনকারী জেলা নওগাঁ। গাছে গাছে এখন আমের সমারোহ, বাজারে আসার অপেক্ষায় জনগন।

প্রিয় আম্রপালি। তবে ভালো ফলনের আশার মধ্যেও দুশ্চিন্তায় চাষিরা। উৎপাদন খরচ বৃদ্ধি, বাজারে সিন্ডিকেটের প্রভাব এবং প্রক্রিয়াজাত শিল্পের অভাবে প্রতি বছর ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ আম।

এ বিষয়ে আম চাষিরা বলছেন, প্রতি বছর উৎপাদন খরচ ও শ্রমিকের মজুরি বাড়লেও মিলছে না কাঙ্ক্ষিত দাম। এ ছাড়া ফলন বেশি হলে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাজারে আমের দাম কমিয়ে দেন। ফলে ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে থাকতে হয়। ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন চাষিরা। অন্যদিকে বড় কোনো শিল্প প্রতিষ্ঠান না থাকায় মৌসুমে নষ্ট হচ্ছে ৩০০-৪০০ কোটি টাকার আম।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য মতে, জেলায় চলতি মৌসুমে ৩০ হাজার ৩১০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে এবার। যা থেকে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৫০ হাজার মেট্রিকটন। গেল বছর জেলায় ৩০ হাজার ৩০০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছিল এবং যা থেকে উৎপাদন হয়েছিল ৩ লাখ ৭৫ হাজার মেট্রিকটন আম।

সাপাহার উপজেলার কুচকুড়িলিয়া গ্রামের আমচাষি রেদওয়ানুর রহমান মুন বলেন, আম্রপালি আম পাকা শুরু হলে ২৫-৩০ দিনের মধ্যেই তা শেষ হয়ে যায়। কৃষক চাইলেও তখন আর কোনোভাবে আম গাছে রাখতে পারে না। বাজারে আমের আমদানি বেশি হলে ব্যবসায়িরা সিন্ডিকেট করে আমের দাম কমিয়ে দেন। তখন কৃষকদের বাধ্য হয়ে কম দামে আম বিক্রি করতে হয়। এতে করে আমরা সাধারণ কৃষকরা লোকসানের মুখে পড়ি। বড় কোনো হিমাগার অথবা আমকেন্দ্রিক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলে কৃষকরা লোকসানের হাত থেকে রক্ষা পাবে।

পোরশা উপজেলার আমইড় গামের আমচাষি মতিউর রহমান বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর আবহাওয়া শুরু থেকেই আম চাষের অনুকূলে নয়। যার কারণে প্রায় সব বাগানেই আমের পরিমাণ কম। গত বছর মানভেদে আম্রপালি মণপ্রতি ১৫০০-৪০০০ হাজার টাকা দরে বিক্রি করেছি। এ বছর ৩ হাজার টাকার কমে আম বিক্রি হলে উৎপাদন খরচ ওঠানো সম্ভব হবে না। আমকেন্দ্রিক শিল্প প্রতিষ্ঠান বা ম্যাংগো প্রসেসিং জোন থাকলে কৃষকরা আমের ন্যায্যমূল্য পাবে।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক হুমায়রা মণ্ডল আরও বলেন, কৃষি বিভাগের পক্ষ থেকে ভারী শিল্প স্থাপনের বিষয়ে বিভিন্ন সমন্বয় মিটিংয়ে প্রস্তাবনা তুলে ধরা হয়। কৃষি বিভাগের একটি প্রজেক্ট রয়েছে রফতানি যোগ্য আম উৎপাদন। আমরা সেখানে সাপাহার অঞ্চলে কুলিং হাউস এবং প্যাকিং হাউস নির্মাণের বিষয়ে সুপারিশ করেছে। এই প্রতিষ্ঠানগুলো তৈরি হলে কৃষকরা লাভবান হবেন।

আলোকিত প্রতিদিন/এপি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ডেঙ্গু, জনসচেতনতার লক্ষ্যে র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গুবিষয়ক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ ৬ জুন ২০২৬, শনিবার সারা দেশের সকল সরকারি ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে একযোগে সচেতনতামূলক র‍্যালির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরই অংশ হিসেবে জনস্বাস্থ্য বিষয়ক বাংলাদেশের এপেক্স প্রতিষ্ঠান মহাখালীস্থ জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) কর্তৃক ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক র‍্যালি, লিফলেট বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান এবং বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়।

নিপসমের দায়িত্বপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. রুবেনা হকের সার্বিক তত্ত্বাবধানে সকাল ১০:০০ ঘটিকায় একটি সচেতনতামূলক র‍্যালি নিপসম ক্যাম্পাস থেকে শুরু হয়ে মহাখালী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রতিষ্ঠানে এসে শেষ হয়। র‍্যালিতে নিপসমের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক লিফলেট বিতরণ এবং জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এ সময় বিশেষভাবে ছাদ বাগান, বারান্দার বাগান, ফুলের টব, পরিত্যক্ত পাত্র এবং অন্যান্য স্থানে জমে থাকা পানি অপসারণের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করা হয়।

পরবর্তীতে নিপসম ক্যাম্পাসে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয় এবং সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও অপসারণে উদ্যোগ গ্রহণ করা হয়। এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন স্থান পরিদর্শন করে পরিচ্ছন্নতা নিশ্চিত করা হয় এবং সকলকে নিজ নিজ কর্মস্থল এবং বাসস্থানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য উদ্বুদ্ধ করা হয়। একই দিনে নিপসম অডিটোরিয়ামে “ডেঙ্গু প্রতিরোধে করণীয়” শীর্ষক একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি, রোগ বিস্তারের কারণ, প্রতিরোধ কৌশল, জনসম্পৃক্ততার গুরুত্ব এবং সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। “শনিবারের অঙ্গীকার, ডেঙ্গুমুক্ত পরিবার” এবং “জমে থাকা পানিতে এডিসের বাস, সচেতনতায় হোক মশার বিনাশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গঠনে সকলের সম্মিলিত অংশগ্রহণ ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোকিত প্রতিদিন/০৬ জুন ২০২৬/মওম

মানিকগঞ্জের কলিয়া ইউনিয়নে দু*স্থ ও অ*সহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

মো: মহিদ:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ, নগদ অর্থ ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

​৫ জুন শুক্রবার বিকেল ৫ ঘটিকার সময় কলিয়া ইউনিয়ন পরিষদ মাঠে কলিয়া ইউনিয়ন বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে কলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট গোলাপ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর। এ সময় তিনি এলাকার অসহায় ও দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের হাতে ঈদ উপহার তুলে দেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু,দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মতিন মাস্টার, যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার সরকার, বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান,
দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ ফেরদৌস রহমান ,উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার রবিজ্জ্বল হোসেন প্রমুখ ।
আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, যেকোনো দুর্যোগে এবং উৎসব-পার্বণে কলিয়া ইউনিয়নের সাধারণ ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে তাদের এই মানবিক সহায়তা ও উপহার বিতরণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/০৬ জুন ২০২৬/মওম

কুয়েত ও বাহরাইনকে লক্ষ্য করে ব্যা*লিস্টিক ক্ষে*পণাস্ত্র ছু*ড়েছে ই*রান

আন্তর্জাতিক ডেস্ক:

কুয়েত ও বাহরাইনের দিকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালির দিকে উৎক্ষেপণ করা ইরানি হামলাকারী ড্রোন ভূপাতিত করা এবং ইরানের রাডার স্থাপনায় হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে জানিয়েছে তারা। সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সেন্টকম এক বিবৃতিতে বলেছে, প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে যে ইরানের ছোড়া সাতটি ক্ষেপণাস্ত্রের মধ্যে ছয়টি প্রতিহত করা হয়েছে। আর সপ্তম ক্ষেপণাস্ত্রটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি।

সেন্টকম আরও জানিয়েছে, এই মিসাইল হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনও মার্কিন কর্মকর্তা বা সেনাসদস্যের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতর ক্ষতিগ্রস্ত করার যে দাবি ইরান করেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।

আলোকিত প্রতিদিন/০৬ জুন ২০২৬/মওম

ঢাকা মহানগর বাসযোগ্য নয়, প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকা মহানগরকে বাসযোগ্য মনে হয় না, নিঃশ্বাস নেওয়ার অবস্থা নেই। প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে। এ অবস্থা থেকে বের হতে না পারলে এতে বসবাস করা যায় না।

৬ জুন শনিবার দুপুরে রাজধানীর পল্টনের একটি রেস্টুরেন্টে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ‘দক্ষিণের জানালা’ উদ্বোধন এবং ‘নাগরিক ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, কাঠামোগত পরিকল্পনাগুরোকে বাস্তবায়ন করতে হবে। প্রকল্প শেষ মানে কাজ শেষ এমন যেন না হয়।

তিনি বলেন, ঢাকার পানি ভয়াবহ। পান করার যোগ্য নয়। এটাকে বিশুদ্ধ করতে হবে। ভূমিকম্প হলে দেবে যেতে পারে। বুড়িগঙ্গা এবং তুরাগকে কি ঠিক করা যায় কিনা এসব সমস্যার সমাধান করতে হবে।

ড্রেনেজ ব্যবস্থা নিয়ে তিনি বলেন, হাজার হাজার কোটি টাকা খরচ করে ড্রেন তৈরি করা হয়। কিন্তু তা পানি প্রবাহের অযোগ্য হয়ে পড়ে। ঢাকা শহরে যাতে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারে এমন পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম সভাপতির বক্তব্যে বলেন, আমরা এমন একটি শহর গড়ে তুলতে চাই, যাতে নাগরিকরা সব ধরনের সুযোগ- সুবিধা পান।

তিনি বলেন, আদি ঢাকাকে তার আগের রূপ ফিরিয়ে দিতে চাই। হকারদের পুনর্বাসনের বিষয় চিন্তা চলছে।

সেমিনারে আরও বক্তব্য রাখেন– স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

আলোকিত প্রতিদিন/০৬ জুন ২০২৬/মওম

ধামরাই পৌরসভার উদ্যোগে ডে#ঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

মামুন আহমেদ জয়: নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ঢাকার ধামরাই পৌরসভার উদ্যোগে শনিবার (৬ জুন) সকালে এক সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় ধামরাই উপজেলা চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে ধামরাই বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বার্তা সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করা হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) রেদোয়ান আহমেদ রাফি, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান আরিফ, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলামসহ ধামরাই পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।

র‍্যালিতে ব্যবহৃত ব্যানারে ‘পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করি, সুস্থ ও সুন্দর জীবন গড়ি’ এবং ‘এডিসের প্রজননস্থল ধ্বংস করি, ডেঙ্গুমুক্ত ধামরাই গড়ি’—এমন সচেতনতামূলক স্লোগান প্রদর্শন করা হয়।

এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাসাবাড়ি, আঙিনা ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব।

র‍্যালিতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

আলোকিত প্রতিদিন/এপি

২৫ কোটি বৃক্ষরোপ#ণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

আলোকিত প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কর্মপর্যায়ভিত্তিক জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি’ সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এসব তথ্য জানান তিনি।

বৈঠকে আসন্ন বৃক্ষরোপণ কর্মসূচির কার্যক্রম, জলবায়ু সচেতনতা বৃদ্ধি ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় এই বৈঠকে। সভায় পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়।

আলোকিত প্রতিদিন/এপি