আজ সোমবার, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীবরদীতে মৎস্যজীবী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

আরো খবর

জোবায়ের সোহাগ, শ্রীবরদী 
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ১নং সিঙ্গাবরুনা ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ জুলাই) বেলা চার টায় কর্ণজোড়া মাদ্রাসা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সিঙ্গাবরুনা ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক আকবর আলীর  সভাপতিত্বে, সম্মেলনে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীবরদী উপজেলা  আওয়ামী লীগের সভাপতি জননন্দিত জননেতা মো: মোতাহারুগল ইসলাম লিটন।সম্মেলনের উদ্বোধক ছিলেন শেরপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি ড়া.মো: আব্দুস সালাম , প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারন সম্পাদক  মুহাম্মদ কামাল হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী মৎস্যজীবী লীগের শ্রীবরদী উপজেলা আহবায়ক মোঃ তানভীর হাসান বাবলু,  উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিঠু , উপজেলা আওয়ামী মৎসজীবী লীগের যুগ্ন আহবায়ক মো: আব্দুল্লাহ, সিঙ্গাবরুনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো:সাইফুল ইসলাম,  কাকিলাকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  জাহাঙ্গীর আলম, রানীশিমূল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, গড়জরি পা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল আলম।এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইলেকট্রিক ও প্রিন্ট  মিডিয়া সাংবাদিকরা।এ সম্মেলনে সিঙ্গাবরুনা ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের মো: আকবর আলী কে সভাপতি ও  রফিকুল ইসলাম কে সাধারন সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।  সম্মেলনে উপস্থিত সকলে হাত তালি দিয়ে নতুন কমিটির নেতৃবৃন্দকে সমর্থন জানান।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -