ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে ১৩ বছর বয়সী এক মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে কারী মোঃ মাসুদ(২৭) নামে এক মাদ্রাসার শিক্ষককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পৌনে ৫ টায় চরভদ্রাসন ও সদরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায়। আটক মাসুদ খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার গোদাগারা এলাকার মাহবুর গোলদারের ছেলে। তিনি চরভদ্রাসন উপজেলার পূর্ব বিএস ডাঙ্গী জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসাটিতে অধ্যয়নরত ১৩ বছর বয়সী এক কিশোরকে বলাৎকারের অভিযোগ করা হয়েছে—এমন অভিযোগ ওঠে ওই শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়, পরে স্থানীয় জনতা ঐ শিক্ষককে মাদ্রাসায় গাছের সাথে বেঁধে রাখে। পরে তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে যায় চরভদ্রাশন থানা পুলিশের একটি দল, এসআই করিম ও এসআই গোলাম সহ সঙ্গীও ফোর্স, পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে চরভদ্রাসন থানায় নিয়ে যায়।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী বলেন, ঘটনাস্থল চরভদ্রাসন ও সদরপুর থানার সীমান্তবর্তী এলাকায়, মাদ্রাসাটি সদরপুর থানার আওতায় হওয়ায় আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্ত শিক্ষককে সদরপুর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া হয়েছে। এ ঘটনায় সদরপুর থানায় আইনগত প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে অভিযোগের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ভুক্তভোগী কিশোরের নিরাপত্তা ও গোপনীয়তার বিষয়টি বিবেচনায় তার নাম-পরিচয়, ঠিকানা ও পরিবারের পরিচয় প্রকাশ করা হয়নি। ঘটনাটি নিয়ে স্থানীয় সচেতন মহলের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের দাবি, শিশু-কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে আরও কার্যকর নজরদারি প্রয়োজন। একই সঙ্গে অভিযোগটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করে দোষী সাব্যস্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের দাবি, শিশু-কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে আরও কার্যকর নজরদারি প্রয়োজন। একই সঙ্গে অভিযোগটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করে দোষী সাব্যস্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
আলোকিত প্রতিদিন/এপি

